Category: আন্তর্জাতিক

  • ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন নওয়াজপত্নী কুলসুম

    ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন নওয়াজপত্নী কুলসুম

    মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ।

    মঙ্গলবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    নওয়াজ শরীফের ভাই ও পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকের বরাত দিয়ে  খবরে বলা হয়, মঙ্গলবার সকালে কুলসুম নওয়াজের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

    চার সন্তানের জননী কুলসুম নওয়াজ পাকিস্তান সরকারের পৃথক তিন মেয়াদে (১৯৯০-৯৩, ১৯৯৭-৯৯, ২০১৩-১৭) দেশটির ফার্স্ট লেডি ছিলেন।

    ১৯৫০ সালে লাহোরে একটি কাশমিরি পরিবারের জন্ম নেওয়া কুলসুম ১৯৭০ সালে পাকিস্তানর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরের বছরই তিনি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

  • বিদায় কিংবদন্তি.

    বিদায় কিংবদন্তি.

    কিছু মানুষের জন্মই হয় মানুষের জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দেয়ার জন্য। কেউ রণাঙ্গনে, কেউ রাজনীতিতে, কেউ অর্থনীতি, সাহিত্য, বিজ্ঞান কিংবা সমাজ সেবায়। আবার কেউ নিজেকে বিলিয়ে দেন খেলার ময়দানে। শেষের ক্যাটাগরি হিসেব করলে (শুধুমাত্র ক্রিকেটে) এই জায়গায় নিজেকে বিলিয়ে দেয়াদের মধ্যে বিরল কৃতিত্বের অধিকারী নিশ্চিত অর্থেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক একজন।

    খেলার ময়দানে যারা থাকেন, তারা দুটি বিষয়ের সঙ্গে সব সময়ই কম-বেশি পরিচিত। ইন-ফর্ম আর অফ-ফর্ম। ক্যারিয়ারে অফ ফর্ম আসবেই। এটাই নিয়তি। ক্যারিয়ারে অফ ফর্মের দেখা পেয়েছে ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সব রথি-মহারথিই। ৩৩ বছর বয়সে অ্যালিস্টার কুকের বিদায় বেলাটা যেভাবে রঙ্গিন হলো সেটা কোনোভাবেই তার ঠিক আগের অবস্থাকে ফোকাস করে না।

    আপনি যত বড় ক্রীড়াবীদই হোন না কেন, ক্যারিয়ারে যখন বাজে সময় উপস্থিত হবে, তখন চারদিক থেকেই আক্রান্ত হতে থাকবেন। একজন ক্রীড়াবীদই বুঝতে পারে, তখন তিনি কী সময়টা পার করেন। চারদিক থেকে যখন একের পর এক সামলোচনার তীক্ষ্ণ তীর ছুটে আসবে আপনার দিকে, তখন নিজেকে পৃথিবীতে একেবারে নিঃসঙ্গছাড়া কিছুই মনে হবে না। আপনজনরা পর্যন্ত টিকা-টিপ্পনি কাটতে থাকেন ওই সময়টায়।

    অ্যালিস্টার কুক এমন পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন গত কয়েকটি বছর। কেনিংটন ওভালে সেঞ্চুরি দিয়ে হয়তো জীবনের শেষ ইনিংসটাকে সাজিয়েছেন। কিন্তু তার আগে তিন অংকের ঘরে পৌঁছাতে ১৭টি ইনিংস অপেক্ষা করতে হয়েছে তাকে। সময়টা হিসেব করলে প্রায় ১০ মাস। গত বছর ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

    Alastair-Cook

    তার আগেও ১০ ইনিংসে পুরোপুরি ব্যর্থ ছিলেন কুক। অ্যাশেজ সিরিজে একের পর এক তার ব্যর্থতা দলের ওপরও বেশ প্রভাব ফেলছিল। হারছিল একের পর এক। ইংল্যান্ডের সাবেক থেকে বর্তমান- কেউ বাদ যায়নি কুকের সমালোচনায় মেতে ওঠা থেকে। মাইকেল ভন থেকে নাসের হুসেইন- সবাই বলছিল কুককে এবার ছেঁটে ফেলার সময় হয়েছে।

    চারদিক থেকে যখন সমালোচনায় বিধ্বস্ত হচ্ছিলেন- তখনই কুক খেলে বসলেন অপরাজিত ২৪৪ রানের এক অতি মানবীয় ইনিংস। সঙ্গে সঙ্গে সমালোচকদের মুখ বন্ধ। অ্যাশেজ সিরিজে ওই একটি ম্যাচই ড্র করতে পেরেছিল ইংল্যান্ড। সেই ২৪৪ রানের পর আবারও কোথায় যেন হারিয়ে গেলেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ওপেনার। এরপর ১৭ ইনিংসে কোনো বড় স্কোর নেই তার ব্যাটে।

    সর্বোচ্চ ৭০ রান করেছিলেন একবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে। লিডসে একটি ছিল ৪৬ রানের ইনিংস। কিন্তু ভারতের বিপক্ষে চলতি সিরিজে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিলেন তিনি। প্রথম টেস্টে ১৩ এবং ০ রান। দ্বিতীয় টেস্টের ১ ইনিংসে ব্যাট করেন ২১ রান। তৃতীয় টেস্টে ২৯ ও ১৭ এবং চতুর্থ টেস্টে করলেন ১৭ ও ১২ রান।

    এবার যদিও ইংল্যান্ড দল সাফল্য পাচ্ছিল। জিতে চলছিল একের পর এক। যে কারণে অ্যাশেজের চেয়ে সমালোচনার তীরটা একটু কমই এসেছিল কুকের দিকে। তবুও, চতুর্থ টেস্টে ব্যর্থতার পর অ্যালিস্টার কুক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন। মাত্র ৩৩ বছর বয়সে। জানিয়ে দিলেন কেনিংটন ওভালের পর আর তিনি আন্তর্জাতিক ক্রিকেটই খেলবেন না। অথচ, সমালোচনাটা যদি সেভাবে না হতো, তাহলে আরও অন্তত দুই-তিন বছর দিব্যি খেলে যেতে পারতেন তিনি।

    সবার দৃষ্টি ছিল ক্যারিয়ারের শেষ টেস্টটাকে কীভাবে রাঙিয়ে যান কুক। প্রথম টেস্টে যিনি সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন, বিদায়ী টেস্টে তিনি কি করেন সেটা দেখার অপেক্ষায় ছিল ওভালে প্রতিপক্ষ ভারতও। ২০০৬ সালে নাগপুরে ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬০ রান করেছিলেন কুক। দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ১০৪ রান। টেস্ট হয়েছিল ড্র।

    ক্যারিয়ারের শেষ টেস্টেও প্রতিপক্ষ ভারত। প্রথম ইনিংসে করলেন ৭১ রান। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকতে পারলেন না। আউট হয়ে গেলেন। করলেন ১৪৭ রান। ঘটনা প্রায় এক। দুই ইনিংসে একটি হাফ সেঞ্চুরির সঙ্গে একটি করে সেঞ্চুরি। অ্যালিস্টার কুক নিজের ইতিহাসের পাতা যেভাবে খুলেছিলেন সেভাবেই বন্ধ করে গেলেন।

    এরই মধ্যে লিখেছেন অনেক হাসি-কান্নার ইতিহাস। মোট এক যুগের ক্যারিয়ার। ২০০৬ সাল থেকে ২০১৮। খেলেছেন ১৬১টি টেস্ট। ইনিংস খেলেছেন ২৯১টি। মোট রান ১২ হাজার ৪৭২। গড় ৪৫.৩৫। সর্বোচ্চ রান ২৯৪। আক্ষেপ, ট্রিপল সেঞ্চুরির কাছে গিয়েও হলো না। সেঞ্চুরি করলেন ৩৩টি আর হাফ সেঞ্চুরি করলেন ৫৭টি। এর মধ্যে ৫টি ডাবল সেঞ্চুরি। ওয়ানডে খেলেছেন ৯২টি। রান করেছেন ৩৬.৪০ গড়ে ৩২০৪। সর্বোচ্চ ইনিংস ১৩৭। ৫টি সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি ১৯টি। ২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেন কুক। তার দুর্ভাগ্য, একটি বিশ্বকাপও খেলতে পারেননি। টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৪টি।

    পরিসংখ্যানেই দেখা যাচ্ছে, অ্যালিস্টার কুক ছিলেন টেস্ট স্পেশালিস্ট। ওয়ানডে ছাড়ার ৪ বছর পর পর্যন্ত চালিয়ে গেলেন টেস্ট ক্রিকেট। নিজের যা অর্জন, তার সবই ক্রিকেটের এই ফরম্যাটে। এরই মধ্যে ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৯ টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। যার মধ্যে জিতেছেন ২৪টি। হেরেছেন ২২টি। ড্র হয়েছে ১৩টি ম্যাচ। সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেয়ার দিক থেকে কুকের পেছনে রয়েছেন মাইক আথারটন (৫৪ টেস্ট)।

    Alastair-Cook

    ইংল্যান্ডের ওয়ানডে দলেরও অধিনায়ক ছিলেন অ্যালিস্টার কুক। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ৬৯ ম্যাচে। যার মধ্যে জিতেছেন ৩৬টিতে। হেরেছেন ৩০টি এবং টাই করেছেন ১টি ম্যাচ। ফল হয়নি ২ ম্যাচে। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়ার তালিকায় কুক রয়েছেন ২ নম্বরে। এক নম্বরে ইয়ন মরগ্যান।

    শুধু নেতৃত্ব দেয়ার দিক থেকেই নয়, অ্যালিস্টার কুক যে ইতিহাস রচনা করে গেছেন সেখানে আদৌ কোনো ইংলিশ ক্রিকেটার পৌঁছাতে পারবে কি না, সন্দেহ। তিনিই কোনো ইংলিশ ক্রিকেটার হিসেবে প্রথম ১৫০-এর বেশি টেস্ট খেলেছেন। বিদায় নিয়েছে সর্বাধিক ১৬১টি টেস্ট খেলে। তার পেছনে ১৪৩ টেস্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন। তিনিও আর কতদিন খেলে যেতে পারেন, যথেষ্ট সন্দেহের বিষয়। হয়তোবা কুকের সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড অক্ষুণ্নই থেকে যাবে। ওয়ানডে খেলার হিসেবে অনেক অনেক পেছনে রয়েছেন কুক।

    তবে সবকিছু ছাপিয়ে অ্যালিস্টার কুক ইংলিশ ক্রিকেটে নিজেকে এমন এক জায়গায় উন্নীত করে রেখেছেন, যেটাকে ছোঁয়া সত্যি সত্যি অন্য কোনো ইংলিশ ক্রিকেটারের পক্ষে আপাতত সম্ভব নয়। কারণ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ড সবচেয়ে পুরনো দল হলেও ১০ হাজার রানের মাইলফলক পার করতে পেরেছেন কেবলমাত্র একজন ইংলিশ ব্যাটসম্যান। তিনি অ্যালিস্টার কুক।

    কুকের আগে ইংলিশ ব্যাটসম্যানদের হয়ে সর্বাধিক রান ছিল গ্রাহাম গুচের, ৮ হাজার ৯০০। কুকই সর্বপ্রথম ইংলিশদের হয়ে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। বিদায় বেলায় তিনি পার করেছেন ১২ হাজার রানের গণ্ডিও। তার নামের পাশে জ্বলজ্বল করছে ১২ হাজার ৪৭২ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তিনি রয়েছেন ৫ নম্বরে।

    ভারতের বিপক্ষে ওভাল টেস্টেই কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ৫ম স্থানে উঠে আসেন কুক। সাঙ্গাকারার রান ১২ হাজার ৪০০। ১৪৭ রানের ইনিংস খেলে আরও ৭২ রান বেশি করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। একই সঙ্গে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৩টি সেঞ্চুরিরও মালিক কুক। তার পেছনে ২৩ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেভিন পিটারসেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার দিক থেকে কুকের অবস্থান ১১ নম্বরে।

    এমন একজন ব্যাটসম্যান দলে থাকাটাও যেন একটি দলের জন্য বিশাল এক নির্ভরতার বিষয়। মাথার ওপর যেন বড় একটি ছাতা। অ্যালিস্টার কুকের বিদায়ে নিশ্চিত, ইংল্যান্ড ক্রিকেট দলের মাথার ওপর থেকে সেই ছাতাটা সরে যাবে।

    ১২ বছরের ক্যারিয়ারে তিনি যা অর্জন করেছেন, তাতে অন্তত ইংল্যান্ডের ক্রিকেটে তাকে একজন জাতীয় বীর হিসেবেই বিবেচনা করা হবে। সেই ক্ষণজন্মা ক্রিকেটার অ্যালিস্টার কুক শেষ শটটি খেলে ফেললেন আজ (সোমবার)। ভারতের অভিষিক্ত অফব্রেক বোলার হনুমা বিহারির বলে রিশাভ পান্ত ক্যাচ ধরে চিরদিনের জন্য থামিয়ে দিলেন কুকের পথচলা। বিহারির দিকে তাকিয়ে মাঠ ছাড়তে ছাড়তে কুক হয়তো বলতে পারেন, ‘তোমার হলো শুরু, আমার হলো সারা।

  • জন্মদিনে ভক্তদের কী উপহার দিলেন খিলাড়ি?

    জন্মদিনে ভক্তদের কী উপহার দিলেন খিলাড়ি?

    নিজের জন্মদিনে ফ্যানেদের এক বিশেষ উপহার দিলেন খিলাড়ি। প্রকাশ করলেন তার নতুন ছবির পোস্টার। আর এই পোস্টার বেশ ভয়ানক। শংকরের ড্রিম প্রজেক্ট ‘২.০’ ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার।

    তার আগে, নিজের জন্মদিনে রোববার এক অদ্ভুতুড়ে রূপ প্রকাশ করেছেন টুইটারে। সেইসঙ্গে একটি বার্তাও জুড়ে দিয়েছেন। লিখেছেন- জন্মদিনে অনুরাগীদের জন্য এটাই তার উপহার। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে বলেছেন ‘২.০’ ছবির ভিলেন।

    ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবির টিজার। আপাতত পোস্ট-প্রোডাকশনের স্তরে রয়েছে ছবি। ২৯ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

    Khiladi

    ‘২.০’ ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন রজনীকান্ত ও এমি জ্যাকসন। রজনীকান্তের চরিত্রটি একটি রোবটের। এই ছবিটি ‘রোবট’ ছবির সিকুয়েল। ফলে রজনীকান্তের চরিত্রটি একই থাকছে। শুধু ঐশ্বর্য রাইয়ের জায়গায় আসছেন এমি।

    কিছুদিন আগে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘গোল্ড’। ছবির কাহিনী স্বাধীনতার আগের। ইংরেজ আমলের। বিদেশের মাটিতে এক বাঙালি যুবকের ‘গোল্ড’ জেতার কাহিনী। সে লড়াই ছিল হকির ময়দানে। এ এক অন্য স্বাধীনতার গল্প, যা অনেকেরই অজানা। তবে আর নয়। স্বাধীনতার সে সেনানিকে এবার পর্দায় ফুটিয়ে তুলেছেন অক্ষয়। পরিচালক রিমা কাগতি। এই প্রথম বাঙালির হকি খেলার প্রতি ভালোবাসাকে পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক।

    ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘গোল্ড’-এ অক্ষয় ছাড়াও রয়েছেন কুণাল কাপুর, অমিত সাধ এবং মৌনী রায়।

  • বিয়ের প্রশ্ন করতেই রেগে গেলেন দীপিকা

    বিয়ের প্রশ্ন করতেই রেগে গেলেন দীপিকা

    এক এক করে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, নেহা ধুপিয়া ও দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। বি-টাউন জুড়ে চলেছে বিয়ের মরশুম। কিন্তু এবার বিয়ের প্রসঙ্গ তুলতেই খেঁপে গেলেন দীপিকা পাড়ুকোন। যদিও অভিনেতা রনভীর সিংয়ের সঙ্গে তার সম্পর্কের কথা কারোরই অজানা নয়।

    কিছুদিন আগেই শোনা গিয়েছিল আসছে নভেম্বরেই রনভীর সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা। যদিও বিষয়টি মুখ ফুটে স্বীকার করেননি তাদের দু’জনের কেউই।

    সম্প্রতি ভারতের মহিলা সংস্থা ‘ফিকির’ আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। মেয়েদের আত্মবিশ্বাস ও আত্মরক্ষার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তাকে নানা প্রশ্নের পাশাপাশি রনভীর সিংয়ের সঙ্গে তার বিয়ের বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় দীপিকা অনেকটা রাগত স্বরে বলেন ‘এই অনুষ্ঠানে এই ধরনের প্রশ্ন খুব অপ্রাসঙ্গিক, তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না।’

  • রণবীরের দাবি দীপিকা ঝগড়াটে!

    রণবীরের দাবি দীপিকা ঝগড়াটে!

    দীপিকা-রণবীরের রসায়নটা অনেক পুরনো। তবে এ জুটি সম্পর্ক থেকে বেরিয়ে এলেও তাদের মধ্যে যে একসময় গভীর রসায়ন ছিল তা হরহামেশাই চোখে পড়ে। তবে পর্দায় দীপিকার রসায়নটা যেমনই হোক না কেন-জানা গেছে দীপিকা নাকি ঝগড়াটে। আর এ মন্তব্য করেছেন স্বয়ং রণবীর!

    সম্প্রতি এক পত্রিকার হয়ে এক ফটোশুট করেছেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি, সেই পত্রিকা দীপিকার ক্যারিয়ারের প্রথম পরিচালক ফারহা খানকে দিয়ে একটা সাক্ষাৎকারও নিয়েছে।

    ফারহা খান কথোপকথনের একপর্যায়ে সোজাসাপটা জানতে চেয়েছিলেন নায়িকার কাছে- ঝগড়ুটে বলে তার যে দুর্নাম রয়েছে, সেটাকে কীভাবে ব্যাখা করবেন তিনি! দেখা গেল, দীপিকা বিশেষ ভাঙলেন না! মচকালেনও না এমনকি! বরং এক গাল হেসে জানালেন- ‘ঝগড়াটে তো আমি বটেই! আর এই কথাটা পৃথিবীতে স্রেফ এক জন মানুষই আমার মুখের উপরে বলেছিল, সে রণবীর কাপুর!’

    Deepika

    সহজ সম্পর্কের জায়গা থেকে রণবীর তো কথাটা বলতেই পারেন! তবে প্রশ্ন হলো- কখন তিনি এ কথাটা বলেছিলেন নায়িকার মুখের উপরে? সম্পর্ক ভাঙার সময়ে নয় তো?

    সে প্রশ্নের উত্তর না দিলেও এর পরে বলা নায়িকার একটা কথা কিন্তু ভাবাচ্ছে! তা হলো-‘আমি এখন জীবনের যে জায়গায় রয়েছি, সেখানে ব্যক্তিগত হোক বা পেশাদার- কোনো কিছুই আর মিস করি না!’

    দীপিকার এ কথা থেকে কী বোঝা যায়? এটা কি রণবীরের ঝগড়াটে বলার শোধ তোলা? যদি তাই হয়, তবে কি রণবীর কথাটা ঠিকই বলেছিলেন?

  • দেশে আসছে আফ্রিকান ‘খাট’  মৃত্যুর নতুন ফাঁদে তরুণ প্রজন্ম

    দেশে আসছে আফ্রিকান ‘খাট’ মৃত্যুর নতুন ফাঁদে তরুণ প্রজন্ম

    আফ্রিকান ভয়ংকর মাদক ‘খাট’ বা এনপিএস এবার বাংলাদেশের নতুন প্রজন্মকে ধ্বংস করতে কালো থাবা বাড়িয়ে দিয়েছে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র এক সপ্তাহের ব্যবধানের নতুন ধরনের আটকের ঘটনা ঘটেছে। ঢাকা কাস্টম হাউস ও জাতীয় নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে এবার প্রায় ১৬০ কেজি ‘খাট’ আটক করা হয়। শনিবার বেলা দুইটার দিকে বিমানবন্দরের কার্গো ইউনিটের ফরেন পোস্ট অফিস থেকে খাটের চালানটি জব্দ করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

    ঢাকা কাস্টম অফিস সূত্রে জানা গেছে, জেট এয়ারওয়েজে করে ইথিওপিয়া থেকে ভারত হয়ে কয়েক দিন আগে খাটের চালানটি ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটের ফরেন পোস্ট অফিস এলাকা থেকে নয়টি কার্টন জব্দ করা হয়। এসব কার্টনের ভেতর ১৬০ কেজি খাট পাওয়া যায়। পরে এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাত্র একসপ্তাহ আগে ৩১ আগস্ট দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকা-সংলগ্ন রানওয়ের পাশে ৪৬৭ কেজি খাটের চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজিমউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যার দিকে নাজিমউদ্দিনের শান্তিনগরের কার্যালয়ে ‘নওশিন এন্টারপ্রাইজ’ থেকে আরও ৩৯৪ কেজি খাট জব্দ করা হয়। ৮৬১ কেজি খাটের চালান বাংলাদেশে পাঠিয়েছিল ইথিওপিয়ার আদ্দিস আবাবার জিয়াদ মুহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তি। আজ জব্দ হওয়া খাটের চালানটির রপ্তানিকারক জিয়াদ মুহাম্মদ। তবে আমদানিকারক হিসেবে তুরাগ এলাকার এশা এন্টারপ্রাইজ। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিন ধরেই বাংলাদেশে বাজার ‘খাট’-এর বাজার বিস্তৃত করতে সুকৌশলে কাজ করছে দেশি-বিদেশি একাধিক চক্র।

    পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে আসা নতুন ধরনের এই মাদকের প্রচলিত নাম ‘খাট’। আর এর বৈজ্ঞানিক নাম ‘এনপিএস’ (নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস)। সারা বিশ্বে ইয়াবাকে ছাড়িয়ে গেছে এই ‘এনপিএস’। বিশ্বে মাদক সেবনপ্রবণ ৮০টি দেশ এবং অঞ্চলে জরিপ করে ৭০টিতেই এনপিএসের উপস্থিতি পাওয়া গেছে। গত বছর জাতিসংঘ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘এনপিএস’ সেবনকারীর শেষ গন্তব্য ধীরে ধীরে আত্মহননের পথ বেছে নেওয়া। ‘এনপিএস’ সেবনের পর তা মানবদেহে ইয়াবার চেয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি করে।

    নতুন এই মাদকটি ফেনসিডিল-ইয়াবার মতো সীমান্তপথে নয়, আকাশপথে পাচার হয়ে এসেছে। গত শুক্রবার দুপুরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৮৬১ কেজি ওজনের একটি চালান ধরা পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় পাচারকারীকেও আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। চালানটি পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে কয়েক দিন আগে গ্রিনটির (সবুজ চা) প্যাকেটের আড়ালে আনা হয়েছিল। যা বাংলাদেশ থেকে খালাস হয়ে ভারতের যাওয়ার কথা ছিল। এদিকে ডিএনসির রাসায়নিক পরীক্ষক আবু হাসান বলেন, বাংলাদেশে এই ধরনের মাদক নতুন।

    আফ্রিকার দেশগুলোতে এই ধরনের মাদক সেবন করার কথা শোনা যায়। এখানে ক্যাথিনিন জাতীয় পদার্থ থাকে যা ইয়াবার মিথাইন এমফিটামিনের চেয়ে বেশি শক্তিশালী। এটি সাধারণত যৌন আকাক্সক্ষা বাড়াতে, রাত জেগে থাকতে এই মাদক ব্যবহার হলেও এটি সেবনে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারে। মাদকবিষয়ক আন্তর্জাতিক জার্নালগুলো বলছে, ‘এনপিএস’ বিষয়ে স্পষ্ট করে পরিভাষা বিশ্লেষণ করা কঠিন। তবে এনপিএসকে সংজ্ঞায়িত করা হয়, অপব্যবহারের পদার্থ, যা ১৯৬১ সালের প্রচলিত মাদক আইন অথবা ১৯৭১ সালের ওষুধ আইনে নিয়ন্ত্রণযোগ্য নয়।

    কিন্তু এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক এনপিএস প্রথমবারের মতো সংশ্লেষণ বা সমন্বয় হয় ৪০ বছর আগে। কিন্তু সম্প্রতি এটি বাজারে ক্ষতিকারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। যা আইনের মধ্যে পড়ে না বা যা নিয়ে আইন তৈরিও হয়নি। এতে করে পুলিশ প্রশাসনও হিমশিম খাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘খাট’ অনেকটা চায়ের পাতার গুঁড়োর মতো দেখতে। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়। আসক্তিটা অনেকটা ইয়াবার মতো। এক ধরনের গাছ থেকে এই ‘খাট’ বা এনপিএস তৈরি হয়। এটি ‘খ’ ক্যাটাগরির মাদক।

    আফ্রিকার দেশ জিবুতি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, সোমালিয়া, ইয়েমেনে খাটের গাছ উৎপাদন করা হয়। খাট সেবক করলে অনিদ্রা, অবসাদ, দৃষ্টিভ্রম, ক্ষুধামান্দ্যসহ মানবদেহে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এ ছাড়া ইন্দ্রিয় শক্তি এবং যৌনক্ষমতা হারিয়ে যাওয়ার পাশাপাশি খাট জীবনীশক্তিও কমিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১৯৮০ সালে এনপিএসকে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে।বে এর আসক্তি খুব ভয়ঙ্কর। খাটের কারণে অবসাদ, দৃষ্টিভ্রম, অনিদ্রা, ক্ষুধামন্দাসহ নানা সমস্যা দেখা দিতে পারে?। বেশি রস চিবিয়ে নেশা করলে বিপদও মারাত্মক। বিশেষজ্ঞদের বলছেন, ‘দাঁত এবং মাড়িতে ঘা হতে পারে।

    এ ছাড়াও, ইন্দ্রিয় শক্তি এবং যৌনক্ষমতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খাট জীবনী শক্তিও কমিয়ে দেয়।’ ১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে। কানাডা, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এটি অবৈধ না হলেও ব্যবহার নিয়ন্ত্রণযোগ্য। ইসরাইলে এই উদ্ভিদের পাতা ওষুধ তৈরিতে ব্যবহারের অনুমতি রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রক সংস্থা- ডিইএ একে ক্ষতিকারক হিসেবে সতর্ক করেছে।অপরদিকে আফ্রিকার দেশ জিবুতি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়েমেনে এর উৎপাদন, ক্রয়-বিক্রয় এবং অবাধে সেবনের বৈধতা রয়েছে।সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল সোমালিল্যান্ডের প্রায় ৯০ ভাগ মানুষ ‘খাট’ এ আসক্ত। তাদের মতে, ‘খাট মদের চেয়েও ভালো। এই নেশা শক্তি যোগায়। এটা নেয়ার পর স্বাভাবিকভাবে কাজ করা যায়।’ সোমালিল্যান্ডের অর্থনীতি, সংস্কৃতি এবং জনজীবনকে নি

  • কেন শতাধিক নারী হয়েছেন তার শয্যাসঙ্গী?

    কেন শতাধিক নারী হয়েছেন তার শয্যাসঙ্গী?

    চেহারায় মিল থাকায় কামিয়ে নিচ্ছেন প্রচুর অর্থ। শয্যাসঙ্গী করছেন অসংখ্য নারীকে। বলছি হাওয়ার্ড এক্স (৩৮) এর কথা। তিনি দেখতে একেবারেই কিম জং উনের মতো। আর তাকে দেখে মজে যান অনেক নারী, যুবতী। যার শেষ পরিণতি ঘটে বিছানায়। এমনই সঙ্গ নিয়েছেন কমপক্ষে ১০০ নারী।
    এছাড়া তিনি বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স করেন। যার প্রতিটি থেকে পান ১০ হাজার পাউন্ড করে।
    হাওয়ার্ড এক্স এর উদ্বৃতি দিয়ে বৃটেনের অনলাইন দ্য সানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমি হংকংয়ের নাগরিক। দেখতে হুবহু কিম জং উনের মতো হওয়ায় সব নারীই আমার সঙ্গে ছবি তুলতে চান। আমার সঙ্গে ডজন ডজন নারীর সম্পর্ক আছে। ৫ বছর আগে এমন সম্পর্কের শুরু। এখনও চলছে। থামেনি। আমি এসব নারীকে কৌতুক করে বলি তাদেরকে আমি দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর মন্ত্রী বানাতে পারি।

    তার সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো দেখতে ডেনিস অ্যালেন (৬৬)। দু’জনে মিলে অর্থ আয়ের পথ ধরেছেন।  বিভিন্ন অনুষ্ঠানে তারা পারফরম করেন। তাতে আয় হয় মোটা অংকের অর্থ।

    হাওয়ার্ড এক্স জানান, যখন আমরা যুবতীতের চুমু খাই আবার তাদের সঙ্গে অন্তরঙ্গ যৌন সম্পর্ক স্থাপন করি তখন তারা তা লুফে নেন। সিঙ্গাপুরে তারা যেন এটাই চান। রেস্তোরাঁগুলোতে তো আমাদের জন্য পানীয় ও খাবার ফ্রি। সান গ্লাস থেকে শুরু করে ফ্রাইড টিকেনের মতো পণ্যের বিক্রিতে সহায়তা করে আমরা অর্থ উপার্জন করি।

  • পোশাকের দাম নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কা

    পোশাকের দাম নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কা

    নিউ ইয়র্ক ফ্যাশান উইক এর শোয়ে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। নিউ ইয়র্ক ফ্যাশান উইক’স ডেইলি ফ্রন্ট রো ফ্যাশান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বৃহস্পতিবার ডিয়ন লি ব্ল্যাক ক্রিয়েশনের পোশাকে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে।

    স্লিভলেস টপ ও গাউন টাইপ কালো স্কার্টে সবার নজর কেড়েছেন তিনি। প্রিয়াঙ্কার এই পোশাকের দামও জানা গেছে।

    নায়িকার পোশাকের দাম নিয়ে আলোচনা হচ্ছে রিতিমত। জানা গেল প্রিয়াঙ্কার এই পোশাকের দাম নাকি ১ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা। সাধারণ অল্প আয়ের মানুষের কাছে এই পোশাকের দাম অনেক মনে হওয়া স্বাভাবিক। কিন্তু এর চেয়েও দামি পোশাকে হর হামেশায় পাওয়া যায় নায়িকাদের।

    বৃহস্পতিবার নিউ ইয়র্ক ফ্যাশান উইক’স ডেইলি ফ্রন্ট রো ফ্যাশান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হলিউডের বন্ধু বান্ধবদের সঙ্গে প্রথম সারিতে বসেছিলেন প্রিয়াঙ্কা। এদিকে নিউ ইয়র্ক ফ্যাশান উইক’স ডেইলি ফ্রন্ট রো ফ্যাশান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও একটি দিন হলুদ রঙের টপ ও মাল্টি প্রিন্টেট প্যাচওয়াক স্কার্ট পরে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। জানা যাচ্ছে, ভেরোনিকা বেয়ার্ড স্কার্ট ৩৯ হাজার ৫০০ টাকা।

    প্রসঙ্গ মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান সারা হয়ে গিয়েছে দেশি গার্ল প্রিয়াঙ্কার। চলতি মাসই নিকের সঙ্গে প্রিয়াঙ্কা বিয়ের অানুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে।

  • ইদলিবে হামলা চালালো রাশিয়া

    ইদলিবে হামলা চালালো রাশিয়া

    সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী অধ্যূষিত অঞ্চল ইদলিবে নতুন করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এক উপদেষ্টার মতে, গতকাল তেহরানে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যকার আলোচনা এ অঞ্চলে সামরিক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ব্রিদ্রোহীদের দখলে থাকা ইদলিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এর ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা ব্যক্ত করেছে তুরস্ক।

    আন্তর্জাতিক সুরক্ষার দাবিতে শুক্রবারের জুমার নামাজের পর এ অঞ্চলের কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায় আল-দানা শহরের একজন বিক্ষোভকারী বলেন, তারা দাবি করেন সিরীয়দের হত্যাকাণ্ড বন্ধ করবে জাতিসংঘ।

    সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার রুশ যুদ্ধবিমান থেকে জিহাদী জোটের মিত্র হায়াত তাহরির আল শাম ও আহরার আল শামের দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, এই হামলার লক্ষ্য ছিল বিদ্রোহীদের ঘাঁটি ধ্বংস করা।

    হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ এবং ইদলিবে আনুমানিক ১০ হাজার সদস্য রয়েছে এই সংগঠনটির। চলতি সপ্তাহের শুরুতে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের পশ্চিমাঞ্চলে ৩০টির মতো বিমান হামলা চালায় রাশিয়া।

  • সিরিয়ায় হত্যাযজ্ঞ দেখে চুপ থাকবো না : হুঁশিয়ারি এরদোয়ানের

    সিরিয়ায় হত্যাযজ্ঞ দেখে চুপ থাকবো না : হুঁশিয়ারি এরদোয়ানের

    শামীম ইসলাম:

    সিরিয়ায় বেসামরিক মানুষের প্রাণহানি দেখে আঙ্কারা বসে থাকবে না বলে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার তেহরানে সিরিয়া ইস্যুতে ইরান এবং রাশিয়ার নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় এক বৈঠকের পর এ সতর্ক বার্তা দিয়েছেন তিনি।

    তেহরানের ওই বৈঠকের প্রেক্ষিতে শুক্রবার একাধিক টুইট করেন এরদোয়ান। তিনি বলেন, এর ফলে বেসামরিক মানুষের জীবন সন্ত্রাসীদের খেলনার বিষয়ে পরিণত হবে।

    এরদোয়ান বলেন, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যার ঘটনা যদি পুরো বিশ্ব না দেখার ভান করে বসে থাকে; তারপরও আমরা এরকম একটি খেলার সঙ্গে নিজেদের জড়াবো না অথবা পাশে বসে শুধু সেটা দেখেও যাবো না।

    তিনি বলেন, সিরিয়া যুদ্ধের দীর্ঘস্থায়ী সমাধান, শরণার্থী প্রত্যাবাসন এবং স্বেচ্ছাসেবকের কাজ করার জন্য তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।

    সিরিয়ার শেষ বিদ্রোহী অধ্যূষিত অঞ্চল ইদলিবে মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক বৈঠকে মিলিত হন।

    সিরিয়ার এই প্রদেশটিতে ৩০ লাখের বেশি মানুষ বসবাস করে; যার অর্ধেকের বেশি এখন বাস্তুচ্যুত।

    কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠকে তুরস্ক এ অঞ্চলে যুদ্ধ বিরতির প্রস্তাব দিলে রাশিয়া এবং ইরান তা প্রত্যাখান করে। ফলে ইদলিবে সিরিয়া সরকারের নতুন করে হামলা শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

    রাশিয়া এবং ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, তুরস্ক সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে; যারা আসাদ সরকারের পতন চায়।