Category: ফটো ফিচার
-

ঢাবি ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে হলের একজন আবাসিক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শেখ তাসনিম আফরোজ ইমি নামে ওই ছাত্রীকে মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার দিকে তুলে নেওয়া হয়। তবে কি কারণে তুলে নেওয়া হয়েছে তা জানা যায়নি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে তিনি তা বলেননি।এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা বলেন, শুনেছি একজন ছাত্রীকে তুলে নেওয়া হয়েছে। তাকে অবহিত করে তুলে নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে অবহিত করা হয়নি। তবে তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানিয়েছেন।জানা গেছে, তাসনিম আফরোজ ইমি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তবে তার কোনো পদবী ছিল না। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ইমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। -

স্কুলবিহীন গ্রামে আলো ছড়াচ্ছে বঙ্গবন্ধু পরিবারের নামে পাঁচ প্রতিষ্ঠান
সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথম দেশে অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করেন। বহু প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়। ইতিহাসের এমন নিন্দনীয় ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এজন্য বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের নামে স্কুলবিহীন গ্রামে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে এলাকায় সাড়া জাগিয়েছেন এক ব্যক্তি।তিনি হলেন- গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। গত শুক্রবার সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভায় এ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়কে অনুমোদন দেয়া হয়। ট্রাস্টের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে এ মিটিং অনুষ্ঠিত হয়।এ পাঁচটি বিদ্যালয় হলো- সোনামুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়, চরমোহাইল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর দেশরত্ন শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়, চাতুটিয়া শেখ রেহানা প্রাথমিক বিদ্যালয় এবং আজগড়া শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়।এ সব গ্রামে কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল না। এলাকার বিত্তহীন, দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শিশুরা দীর্ঘ দিন ধরে শিক্ষা বঞ্চিত হচ্ছিলো। এমতাবস্থায় উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার নিজ উদ্যোগে এবং বিভিন্ন দানশীল ব্যক্তির অনুদানে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। স্কুলের জমি কেনা, আসবাব পত্র ক্রয় এবং শিক্ষা সরঞ্জামের ব্যবস্থা করেন তিনি। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সেখানে ভবন নির্মাণ করে দেয়। এ পাঁচ বিদ্যালয়ে ঝরে পড়াসহ প্রায় দুই হাজার দরিদ্র শিশু এখন অবৈতনিকভাবে শিক্ষা গ্রহণ করছে।উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার জানান, বঙ্গবন্ধু পরিবারকে স্মরণীয় করে রাখার জন্য শিক্ষা বঞ্চিত এলাকায় এসব স্কুল করা হয়েছে। দেশ ও জাতির প্রতি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যে অপরিসীম অবদান সেটি চিন্তা করেই নামকরণ করা হয়। -

বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে চাকরি খোয়ালেন মন্ত্রী!
বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে চাকরি খোয়াতে হলো নরওয়ের মৎস্যমন্ত্রীকে। ইরানি বংশোদ্ভূত বান্ধবীর সঙ্গে সে দেশে অবকাশে গিয়ে নিরাপত্তাবিধি লঙ্ঘনের পর মৎস্যমন্ত্রী পার সান্ডবার্গ।
মন্ত্রী স্বীকার করেছেন, তিনি তার ২৮ বছর বয়সী বান্ধবী বাহারেহ লেতনেসের সঙ্গে ইরানে অবকাশে গিয়েছিলেন। বিষয়টি তিনি নরওয়ের প্রধানমন্ত্রীকে অবহিত করেননি।
৫৮ বছর বয়সী পার সান্ডবার্গ তার সরকারি ফোনটিও সঙ্গে করে ইরানে নিয়ে গিয়েছিলেন। ইরানে গিয়ে দেশটির গুপ্তচরদের খপ্পরে পড়ার ঝুঁকিতে ছিলেন তিনি। সান্ডবার্গের বান্ধবী লেতনেস একজন সাবেক সুন্দরী। তিনি এখন মাছ রপ্তানির ব্যবসা করেন। নরওয়েতে তার বসবাসের অনুমোদন আছে।
কনজারভেটিভ নেতা ও প্রধানমন্ত্রী সলবার্গ সাংবাদিকদের বলেছেন, পদত্যাগ করে সান্ডবার্গ সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে মনে করেন তিনি।
নরওয়ের ক্ষমতায় জোট সরকার রয়েছে। এই জোটে আছে প্রোগ্রেস পার্টি। এই পার্টির উপনেতার পদও ছেড়েছেন সান্ডবার্গ।
-

সাদিকের বিশ মিনিটের কথায় আন্দোলন প্রত্যাহার করেছেশিক্ষার্থীরা
শেখ সুমন:
বরিশালসহ সারাদেশ ব্যাপি নিরাপদ সড়কের দাবীতে উত্তাল ঠিক সে মূহুর্তে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবী পুরন করার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ফুটওভার ব্রিজ, প্রতিটি স্কুল-কলেজ সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কগুলোতে স্প্রিডব্রেকার নির্মান করে দেয়ার অঙ্গিকার করেন বরিশালের নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
তার এমন আশ্বাসের প্রেক্ষিতে নিরাপদ সড়ক দাবী করে আন্দোলন করে আসা বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা পঞ্চম দিনে এসে তারা বরিশালের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।
গত চারদিনে বরিশালে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ প্রশাসন ধৈর্য্যসহকারে পরিস্তিতি একদিকে নিরবভাবে মোকাবেলা করে অন্যযদিকে আন্দোলন নস্যাত করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেও প্রশাসন কোন রকম সফলতার আলোর মুখ দেখাতে সক্ষম হয়নি।
বরিশাল সিটি নির্বাচনের নব নির্বাচিত মেয়র নগরীর তরুন সমাজের অহংকার যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ মাত্র বিশ মিনিটের কথায় গত পাঁচদিনে নগরীতে চলতে থাকা শিক্ষার্থীদের আন্দোলন সড়ক থেকে উঠিয়ে দিয়ে শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও ঘড় মুখি করলেন মেয়র সাদিক আবদুল্লাহ।
আজ রোববার পঞ্চম দিনে সকাল নয়টার পর থেকে বরিশাল-ঢাকা- ও কুয়াকাটা সড়কের বরিশাল নগরীর চৌমাথা নামকস্থানে নিরাপদ সড়কের দাবীতে বরিশালের বিভিন্ন সরকারী-বেসরকারী কলেজ,স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অব্যাহত আন্দোলন কর্মসূচিত অংশ নিতে এখানে এসে জড়ো হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কের দু’পাশে বসে ও দাড়িয়ে বিভিন্ন প্লেকার্ড বুকে ও হাতে নিয়ে নিরাপদ সড়কের দাবী জানিয়ে শ্লোগান দিতে থাকে।
অন্যদিকে আন্দোলনকারী একদল শিক্ষার্থী সড়কে জ্যাম সৃষ্টি না হয় তার দিকে খেয়াল রেখে দুর-দুরান্ত থেকে আসা বড় বড় যান-বাহনগুলো তারাই পারাপার করে দেয়ার ব্যবস্থা করে দেয়।দুপুর সাড়ে বারটার দিকে মেয়র রাস্তায় দাড়িয়ে বিভিন্ন শিক্ষার্থীদের সকল সমস্যার কথা শুনেন।এসময় মেয়র সাদিক আবদুল্লাহ বিভিন্ন সংবাদ কর্মী ও শিক্ষার্থীদের কাছে শপথ গ্রহন ও দায়ীত্বভার গ্রহন করার সময় টুকু প্রার্থনা করে।
এছাড়া তিনি শিক্ষার্থীদের যান-বাহন ও লঞ্চে চলাচল করার জন্য অর্ধেক ভাড়া নির্ধারন করে দেবার আশ্বাস দেন।
-

বন্ধের দিনে ইউনিফর্ম পরে সড়কে শিক্ষার্থীরা
ক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের দাবি মুখে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় আজ (বৃহস্পতিবার) দেশের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। তবে স্কুল-কলেজ বন্ধ থাকলেও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরেই বৃষ্টিতে ভিজে সকাল থেকে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর উত্তরা জসিম উদ্দিন থেকে হাউস বিল্ডিং পর্যন্ত সড়কের দুইপাশে উত্তরা ইউনিভার্সিটি, মাইলস্টোন কলেজ, স্কলাস্টিকা, বিজিএমইএ ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া সকাল থেকে গুলশান-২ নম্বর চত্বরে অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছেন শাহাবুদ্দিন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর মৌচাক মার্কেটের মোড়, মালিবাগ, সিদ্ধেশ্বরী ও রাজারবাগ এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে স্লোগান দিচ্ছেন।এ সময় লাব্বাইকসহ বেশ কয়েকটি বাসের চালকদের লাইসেন্স যাচাই করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে পুলিশের দুজন কর্মকর্তাকেও বাস চালকের লাইসেন্স যাচাই করতে দেখা যায়।

রাজধানীর মগবাজার চৌরাস্তায় সড়ক অবরোধ করেছে আদ-দ্বীন ও ড. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় রমনা-ইস্কাটন, মগবাজার ওয়্যারলেস এবং মগবাজার রেলগেট এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে রাজধানীর শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরা।
ধানমন্ডি-২৭ নম্বর সড়কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আশপাশের স্কুলের শিক্ষার্থীরাও সড়কে অবস্থান নিয়েছে। রাজধানীর সাইন্সল্যাব ওভারব্রিজের নীচে সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা কলেজ, গভ. ল্যাবরেটরি এবং ধানমন্ডি আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছেন। এ সময় অনেক অভিভাবককেও সড়কের পাশে বসে স্লোগান দিতে দেখা যায়।
রাজধানীর অদূরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাই করছেন শিক্ষার্থীরা। রাজধানীর ফার্মগেটেও একই অবস্থা। ফার্মগেটের সড়কে অবস্থান নিয়েছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
সালমান নূর নামে উত্তরার একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী বলেন, ইউনিফর্ম পড়ে আন্দোলনে আসায় আমাদের অনেক শিক্ষার্থীকে স্কুল থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিয়ে বের করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। কিন্তু আমরা আন্দোলন করবই। যদি বেঁচেই না থাকি তাহলে স্কুলের সার্টিফিকেট দিয়ে কী করব।
সোয়েব নামে আরেক শিক্ষার্থী বলেন, নিরাপদ সড়কের আন্দোলনের জন্য শুধু শিশুরা রাস্তায় কেন? তাদের অভিভাবকদের, বড়ভাইদের কি নিরাপত্তার ঘাটতি নেই? তাদের সহযোগিতার জন্য, তাদের অভিভাবক হিসেবে আমরা রাস্তায় নেমেছি।
গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন শিক্ষার্থী।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।
দুর্ঘটনার পর থেকেই ঢাকার বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) পঞ্চম দিনের মতো আবারও সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
-

ঢাবি বাসের ব্রেক ফেল, আহত ৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহন করা একটি বাস ব্রেক ফেল করে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বাসটি ওই সময় বাম পাশে হেলে গিয়ে ফ্লাইওভারের পাশে লাগানো লোহার জালে ধাক্কা খায়। দরজা-জানালায় ঝুলে থাকা ছাত্রদের তিনজন এ সময় বাস থেকে ছিটকে পড়েন। এতে একজনের মাথা ফেটে গেছে, দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সকালে রাজধানীর চানখাঁরপুল এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী হলেন ফলিত রসায়ন বিভাগের মো. জাওয়াদ, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের আমিনুল ইসলাম ও ফলিত গণিত বিভাগের আজিজুর রহমান। তাঁদের মধ্যে জাওয়াদের মাথা ফেটে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘ইন্দ্রাকপুর’ নামের বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুন্সিগঞ্জে যাতায়াত করে। ওই বাসে থাকা এক ছাত্রী বলেন, অন্যদিনের তুলনায় আজ বাসে অনেক বেশি শিক্ষার্থী ছিলেন। অনেকেই বাসের দরজায় ঝুলে ছিলেন, জানালার পাশে বসে ছিলেন। হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় একজন নামতে চাইলেও বাস দাঁড়াচ্ছিল না। বাসের চালক ‘ব্রেক ফেল’ হয়েছে বলতে থাকেন। এতে ঝুলে থাকা শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে ভেতরে ঢুকতে চান। এ সময় বাসটি বাম পাশে কাত হয়ে ফ্লাইওভারের দেয়ালে বসানো লোহার খাঁচার সঙ্গে ধাক্কা খায়। ফলে দরজা-জানালায় ঝুলতে থাকা তিন-চারজন নিচে পড়ে যান। এর পরপরই চালক বাসটি থামাতে সক্ষম হন।
বাসের চালক রেজাউলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুন্সিগঞ্জ থেকে আসার পথে শনির আখড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা বিআরটিসির কয়েকটি বাস চলমান আন্দোলনে আটকে যায়। ফলে সামনে থাকা এই বাসটিতে প্রায় তিন গাড়ির যাত্রী ছিল। বাসের দরজা-জানালায় অনেকেই ঝুলে ছিল। একপর্যায়ে ব্রেক ফেল করায় বাসটি একদিকে হেলে যায় বলে চালক ও সহকারীর ভাষ্য। তারপরও প্রকৃত ঘটনা জানতে প্রধান কারিগরি কর্মকর্তা আবদুল হালিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। আমরা আহতদের খোঁজ নিয়েছি। তাঁরা শঙ্কামুক্ত। তারপরও এখানে কারও ত্রুটি-বিচ্যুতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এর বাইরে বাসের সংখ্যা কম হওয়াটা আমাদের মূল সমস্যা। শিক্ষার্থীরা বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করে। সেগুলোর সমাধান কীভাবে করা যায় আমরা দেখছি।’
-

আন্দোলনরত শিক্ষার্থীর ওপর পিক-আপ উঠিয়ে দিল চালক
লাইসেন্স দেখার গাড়ি থামানোর সংকেত দিলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পিক-আপ উঠিয়ে দিয়েছে চালক।বুধবার দুপুরে রাজধানীর শনির আখড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের উপর পিকআপ উঠিয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।ভিডিওতে দেখা যাচ্ছে- আন্দোলরত শিক্ষার্থীরা একটি পিক-আপকে থামানোর চেষ্টা করে। এ সময় পিক-আপটি আসতে আসতে সামনের দিকে এগিয়ে যায়। একি পর্যায়ে এক শিক্ষার্থীর উপর পিক-আপ উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থী পিক-আপের দুই চাকার মাঝে পড়ে আহত হয়।এই ভিডিও প্রসঙ্গে একটি ফেসবুক আইডিতে লেখা হয়েছে, ‘শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। প্রতিটি গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছিল। লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নামিয়ে ভাংচুর করা হচ্ছিল। একটি পিক-আপের ড্রাইভারকে থামিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা করা হলে একজন ছাত্রের গায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়। -

শিক্ষার্থীদের বাধায় পড়ে ফিরে গেল বাণিজ্যমন্ত্রীর গাড়ি
রাজধানীর শাহবাগ এলাকা দিয়ে ‘উল্টোপথে’ যাওয়ার সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বিএমডব্লিউ গাড়ি আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত পুলিশ প্রোটোকলে থাকা গাড়িটি ওই পথেই ফিরে যেতে বাধ্য হয়।আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটিকে শিক্ষার্থীরা আটকে রাখে। আজ নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে অবস্থান নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার একপাশে শিক্ষার্থীদের অবস্থানের কারণে বাণিজ্যমন্ত্রীর গাড়িটি উল্টো পথে এগিয়ে যাচ্ছিল। এ সময় শিক্ষার্থীদের বাধার মুখে প্রায় ১৫ মিনিট গাড়িটি সেখানে আটকে থাকে। তোফায়েল আহমেদ তখন গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।শিক্ষার্থীরা মন্ত্রীর কাছে সড়ক দুর্ঘটনার বিচার চায়। এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকে। এর আগে পুলিশ প্রোটোকলে থাকা কর্মকর্তা গাড়িটি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা ‘আইন সবার জন্য সমান’ বলেও স্লোগান দেন। পরে গাড়িটি যে পথে আসছিল সে পথে ফিরে যায়। -

মিরপুরে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জে এক ছাত্র ঢামেকে
মিরপুর ১০ নম্বরে পুলিশের লাঠির আঘাতে আহত আহাদ আলসান (১৯) নামে এক শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মিরপুরের শহিদ পুলিশ স্মৃতি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর ১ নম্বর সেকশনের প্রিয়াঙ্কা হাউজিংয়ের ৫ নম্বর রোডে।
আহাদের বাবা নুরে আলম জানান, সে সকালে কলেজে যায়। সেখানে কলেজর গেইট বন্ধ হয়ে যাওয়ায়, সে বাসার উদ্দেশ্যে আসার পথে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের সময় তার মাথায় ও পিঠে লাঠির আঘাত পড়ে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।
ঐ বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উসমান বলেন, তার মাথার সামনে দিকে আঘাত রয়েছে, সেখানে কিছু অংশ ভেঙে দেবে গেছে। তবে ভিতরে রক্তক্ষরণ হয়নি।
-

ডিসেম্বরের মধ্যে সমগ্র বাংলাদেশ বিদ্যুতায়ন হবে
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি। আমরা হাতে লণ্ঠন দিচ্ছি, বাড়ি আলোকিত করছি। মানুষের সাহস আলোকিত করছি, জীবন আলোকিত করছি। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দেশে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমরা সাফল্যে থাকব। আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজিত সৌরবাতি বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশে বিদ্যুতায়ন করতে যাচ্ছি। এই বাংলাদেশ হবে সফলকাম আধুনিক বিশ্বের পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আজকে আলোর বার্তা সবার হাতে চলে আসছে। শেখ হাসিনা সমগ্র গ্রামকে আলোকিত করছেন। আপনাদের একমাত্র বার্তা হবে, আগামীতে যে করেই হোক নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা। এর কোনো বিকল্প নেই। আমরা যদি মাথা উঁচু করে বিশ্বের কাছে এক নম্বর দেশ হতে চাই, তাহলে নৌকা মার্কার কোনো বিকল্প নাই। জামায়াত-বিএনপি জোট প্রত্যেকটা ঘরে ঘরে ষড়যন্ত্র করতে যাচ্ছে। আমাদেরকে মোকাবেলা করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ ছাড়াও এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ফজলুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, কৃষি বিভাগের উপপরিচালক আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিন নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী-কওমী-নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা সহ ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর মাঝে একটি করে সৌরবাতি বিতরণ করা হয়।