Category: বিনোদন

  • চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার

    চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার

    কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান  এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আজ (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

    কিংবদন্তি কণ্ঠশিল্পী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক। তার গাওয়া ‘তুমি কী দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি ২০০৬ সালে মার্চজুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে।

    আব্দুল জব্বার ১৯৫৮ সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাওয়া শুরু করেন। বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) ছাড়াও বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), বাচসাস পুরস্কার (২০০৩) ও আজীবন সম্মাননা (সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০১১) পান।

    ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন।

  • চলচ্চিত্র পরিবার ও শাকিবের দ্বন্দ্ব অবসানের ঘোষণা বৃহস্পতিবার

    চলচ্চিত্র পরিবার ও শাকিবের দ্বন্দ্ব অবসানের ঘোষণা বৃহস্পতিবার

    মিটে গেছে শাকিব খান ও চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্ব। মঙ্গলবার রাতে চিত্রনায়ক ফারুকের বাসায় যান শাকিব খান। সেখানে তিনি নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দেন। সেই প্রেক্ষিতে আজ (বুধবার) বিকেলে এফডিসিতে এসে সবার সঙ্গ দেখা করে আনুষ্ঠানিকভাবে দ্বন্দ্বের অবসান ঘটাবেন শাকিব, এমনটাই কথা ছিল।

    কিন্তু বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অপেক্ষা করেও শাকিবের দেখা মেলেনি। খবর নিয়ে জানা যায়, ঢাকাতেই ‘আমি নেতা হবো’ ছবির শুটিং করছেন এই নায়ক। তাই সন্ধ্যার আগে আসতে পারবেন না। অবশেষে সন্ধ্যে সাড়ে ৬টার দিকে শাকিবকে ছাড়াই সাংবাদিকদের মুখোমুখি হয় চলচ্চিত্র পরিবার।

    পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ করেন দ্বন্দ্ব অবসানের সংবাদ সম্মেলন। তিনি বলেন, ‘শাকিব আমাদের পরিবারের ছেলে। সে কাল কয়েকজনকে নিয়ে আমার বাসায় আসে এবং ভুল বুঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করে। আমি তাকে ব্যক্তিগতভাবে ক্ষমা করে দিয়েছি। কিন্তু চলচ্চিত্র পরিবার থেকে শাকিবকে ক্ষমা করে দেয়ার কোনো সিদ্ধান্ত আজ নেয়া হয়নি।’

    এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আপনারা জানেন নন্দিত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার আজ বুধবার সকালে মৃত্যুবরণ করেছেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে শিল্প ও সংস্কৃতির অঙ্গনে। সংগীতের মানুষ হলেও আব্দুল জব্বার ছিলেন চলচ্চিত্রেরও স্বজন। তাই তার মৃত্যুশোক ছায়া ফেলেছে চলচ্চিত্রেও। তার প্রতি সম্মান দেখিয়েই আজ শাকিবকে নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্ব অবসানের ঘোষণা আমরা দেইনি। কারণ এই ঘোষণা দিতে গেলে শাকিবকে এফডিসিতে আসতে হবে। ও এলে এখানে আবেগঘন পরিবেশ তৈরি হবে, মিলনমেলা হবে। আজকের শোকের দিনে আমরা এটা করতে চাইনি। শাকিব আগামীকাল ৫টায় এফডিসিতে এসে সবার সঙ্গে কথা বলে, আলোচনা করে সব ঝামেলা মিটিয়ে নেবে। আমরা এক পরিবার হয়ে থাকতে চাই।’

    শাকিব খান যদি আগামীকালও না আসে তবে কী সিদ্ধান্ত হবে জানতে চাইলে চলচ্চিত্র পরিবারের মুখপাত্র ফারুক বলেন, ‘আমি কথা দিচ্ছি কাল শাকিব আসবেই। সে আমাদেরই ছেলে, আমাদের পরিবারের লোক। সে নানা কারণে নানাভাবে প্রভাবিত হয়ে বেশ কিছু ভুল করেছে। সেটা ও বুঝতে পেরেছে। তাই নিজেই এইসব ঝামেলা মিটিয়ে ফেলতে চায়। ও কাল আসবেই।’

    শাকিব এলেই সব দ্বন্দ্বের অবসান হবে সেই প্রত্যাশায় চলচ্চিত্রাঙ্গনে বইছে স্বস্তির বাতাস।

  • কাজলের সঙ্গে রোমান্সের শর্ত পুরুষালি হতে হবে!

    কাজলের সঙ্গে রোমান্সের শর্ত পুরুষালি হতে হবে!

    অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় ঐশ্বরিয়া-রণবীর কাপুর, কি অ্যান্ড কা সিনেমায় কারিনা কাপুর-অর্জুন কাপুর এবং বার বার দেখো সিনেমায় ক্যাটরিনা কাইফ-সিদ্ধার্থ মালহোত্রাকে রোমান্স করতে দেখা গেছে। বলিউডে এখন কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্স যেন স্বাভাবিক একটা বিষয়।

    তবে এক্ষেত্রে শর্ত দিয়ে বসলেন বলিউড অভিনেত্রী কাজল।

    সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী কাজল দেবগন অভিনীত সিনেমা ভেল্লাইলা পাট্টাধারি–টু। এতে অভিনেতা ধানুশের সঙ্গে অভিনয় করেছেন কাজল। যদিও সিনেমায় তাদের জুটি হিসেবে দেখা যায়নি।

    তবে এক সাক্ষাৎকারে কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্সের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল বলেন, ‘এটি চিত্রনাট্যের ওপর নির্ভর করবে। যদি চিত্রনাট্যে এমনটা থাকে তবে আমি এর বিরোধিতা করব না। আমার পক্ষ থেকে কোনো সমস্যা থাকবে না। এখন সিনেমার বিষয়বস্তু একটু ভিন্ন ধরনের আর পরিচালকরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে খুব ভালোভাবে কাজ করছেন, এটি সত্যিই অসাধারণ। ’

    এ সময়ের কম বয়সি কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে তিনি সবচেয়ে বেশি আগ্রহী? এমন প্রশ্নের উত্তরে কাজল হেসে বলেন, ‘নতুন প্রজন্মের যে অভিনেতাকেই আমার বিপরীতে নেওয়া হোক না কেন তাকে বালকসুলভ না হয়ে পুরুষালি হতে হবে। আমি কারো নাম বলতে চাই না। ’

  • ‘অন্তরঙ্গ দৃশ্যের জন্য বাড়তি পারিশ্রমিক নিয়েছি’

    ‘অন্তরঙ্গ দৃশ্যের জন্য বাড়তি পারিশ্রমিক নিয়েছি’

    বলিউডের হালের ক্রেজ নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত বাবুমশাই বন্দুকবাজ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী বিদিতা বাগ।

    সিনেমাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এ জুটির রসায়নের জন্য। তবে এর আগে একই সিনেমায় যৌন দৃশ্যের শুটিং করতে গিয়ে ঝামেলা হওয়ায় এটি থেকে সড়ে দাঁড়ান অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তাই এ বিষয়ে বিদিতার অভিজ্ঞতা কী তা জানার কৌতূহল অনেকেরই রয়েছে।

    সিনেমায় নওয়াজের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যগুলো শুটিং করা কতটা সহজ অথবা কঠিন ছিল? এমন প্রশ্নের উত্তরে বিদিতা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এর আগেও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছি কিন্তু নওয়াজ প্রথমবারের মতো এ রকম রোমান্টিক দৃশ্যে অভিনয় করছিল। আমি বুঝতে পারলাম না, চিত্রাঙ্গদা সিং কেন সিনেমাটি থেকে সরে গেল, যেখানে তার যৌন দৃশ্যগুলো আগেই শুটিং করা হয়েছিল। কিন্তু যাই হোক না কেন এতে আমার লাভ হয়েছে। আমি যৌন দৃশ্যের জন্য বাড়তি পারিশ্রমিক নিয়েছি। ’

    তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে, তারা বলিউডের প্রথা মেনে দৃশ্যগুলোর শুটিং করছিল কিন্তু এতে সাবলীল ব্যাপারটি পাওয়া যাচ্ছিল না। আমি পরিচালক কুশাল নন্দির অস্বস্তি বুঝতে পারছিলাম, কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না কারণ ইতোমধ্যে একজন অভিনেত্রী বেরিয়ে গেছেন। আমি তাকে শান্ত হতে এবং যদি প্রয়োজন হয় রিটেক নিতে বলি, তিনি মাথা নেড়ে সম্মতি জানান। আমি মনে করি, যদি যৌন দৃশ্য করতে হয় তাহলে সেটি যথাযথভাবে করা উচিৎ। দৃশ্যগুলোতে কোনো অশ্লীলতা নেই। কিছু মানুষ সেটি পছন্দ করছেন, আবার কেউ অপছন্দও করছেন, তারা হয়তো রক্ষণশীল। ’

    বাবুমশাই বন্দুকবাজ সিনেমাটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী, বিদিতা বাগ ছাড়াও অভিনয় করছেন যতীন গোস্বামী, শ্রদ্ধা দাশ, মুরলি শর্মা এবং দিব্যা দত্ত। ২৫ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি।

  • নায়করাজের অভিনীত যত সিনেমা

    নায়করাজের অভিনীত যত সিনেমা

    ১৯৬৬- আখেরি স্টেশন

    ১৯৬৭- আগুন নিয়ে খেলা

    ১৯৬৮- এতটুকু আশা

    ১৯৬৯- নীল আকাশের নিচে

    ১৯৭০- ক খ গ ঘ ঙ, জীবন থেকে নেয়া

    ১৯৭১- অশ্রু দিয়ে লেখা

    ১৯৭২- ওরা ১১ জন

    ১৯৭৩- রংবাজ

    ১৯৭৪- আলোর মিছিল

    ১৯৭৬- কী যে করি, গুণ্ডা

    ১৯৭৭- অনন্ত প্রেম

    ১৯৭৮- অগ্নিশিখা

    ১৯৮০- ছুটির ঘণ্টা

    ১৯৮১- মহানগর

    ১৯৮২- বড় ভালো লোক ছিল

    ১৯৮৩- নাজমা

    ১৯৮৪- চন্দ্রনাথ, অভিযান

    ১৯৮৬- শুভদা

    ১৯৮৭- রাজলক্ষ্মী শ্রীকান্ত

    ১৯৮৮- যোগাযোগ

    ১৯৯২- অন্ধ বিশ্বাস

    ১৯৯৭- বাবা কেন চাকর

    ১৯৯৮- শান্ত কেন মাস্তান

    ২০০০- গুণ্ডা নাম্বার ওয়ান

    ২০০২- মেজর সাহেব

    ২০০৩- টপ সম্রাট

    ২০০৬- পিতার আসন

    ২০০৭- আমি বাঁচতে চাই

    ২০০৮- আকাশ ছোঁয়া ভালোবাসা

    ২০০৯- সবাই তো ভালোবাসা চায়

    ২০১০- রিকশাওয়ালার ছেলে, বাপ বড় না শ্বশুর বড়

    ২০১১- হূদয় ভাঙা ঢেউ

    ২০১২- ভালোবাসার রঙ, মোস্ট ওয়েলকাম

    ২০১৩- অন্যরকম ভালোবাসা, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, আয়না কাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, নিঃস্বার্থ ভালোবাসা

    ২০১৪- এক কাপ চা, আকাশ কত দূরে

    ২০১৫- কার্তুজ

    ২০১৬- মন জানে না মনের ঠিকানা।

  • রাজ্জাকের মৃত্যুতে মুশফিকের শোক

    রাজ্জাকের মৃত্যুতে মুশফিকের শোক

    বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি অভিনেতা ছিলেন নায়করাজ রাজ্জাক। সোমবার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    নায়ক রাজের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনের পাশাপাশি গোটা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করেছেন অসংখ্য ভক্ত-শুভাকাঙ্খি।

    বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও শোকার্ত। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আমাদের দেশের কিংবদন্তি অভিনেতা আবদুর রাজ্জাক আজ (সোমবার) না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি রইল সমবেদনা। ’

    হৃদরোগে আক্রান্ত হলে রাজ্জাককে সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ।

  • ‘বিবাহ বিচ্ছেদ কোনও সহজ বিষয় নয়’

    ‘বিবাহ বিচ্ছেদ কোনও সহজ বিষয় নয়’

    বলিউডের অন্যতম প্রভাবশালী জুটি মালাইকা অরোরা খান এবং আরবাজ খান। গত বছরের মার্চে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা সামনে আসে।

    তারপর গেল মাসে এর আইনি প্রক্রিয়াও কার্যকর হয়েছে।

    বান্দ্রা ফ্যামিলি কোর্ট এই জুটির বিবাহবিচ্ছেদের আবেদন কার্যকর করার মধ্য দিয়ে তাদের ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান হয়েছে।

    বিচ্ছেদের ঘোষণার পর থেকে অবশ্য মালাইকা এবং আরবাজ পরস্পরের প্রতি ভদ্রোচিত সম্পর্ক বজায় রেখেছেন। কিশোর পুত্র আরহানের প্রতিও তাদের মনোযোগ বজায় আছে। বর্তমানে আরহান থাকছে তার মায়ের সঙ্গে।

    সম্প্রতি এক সাক্ষাত্কারে মালাইকা তার বিচ্ছেদ-পরবর্তী জীবন নিয়ে বলেছেন। মালাইকা জানান, এই কঠিন সময়ে পাশে থেকেছেন তার ঘনিষ্ঠ বন্ধুরা।

    উল্লেখ্য, মালাইকাকে যাদের সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায়, তাদের মধ্যে আছেন কারিনা কাপুর, ডলি সিধওয়ানি, ভাবনা পাণ্ডে। ‘অনেকে আত্মোন্নয়ন-বিষয়ক বই পড়েন, কেউবা ক্ষত সারানোর জন্য মানসিক অনুশীলন করেন; আমার ক্ষেত্রে সবকিছুর মিশ্র ব্যবহার হয়েছে। আমি বন্ধুদের ওপর নির্ভর করেছি। আমি তেমন অধ্যাত্মিক মানুষ নই, কিন্তু আমি ধ্যান করি, স্বাস্থ্যের যত্ন নিই। ’

    শুরুর দিকে বিচ্ছেদ নিয়ে মালাইকা কথা বলতে অস্বস্তিতে থাকতেন, তবে সমস্যাটা এখন কেটেছে। তার মতে, বন্ধু, থেরাপিস্ট বা বাইরের কারও সঙ্গে যুক্ত হওয়া নিজের সমস্যা কাটাতে ইতিবাচক ভূমিকা রাখে।

    মালাইকা আরো বলেছেন, তার ছেলে আরহানের উপস্থিতি তাকে কঠিন সময় পার হতে সহায়তা করেছে। আরবাজ নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘোষণা দিলেও মালাইকা এখনো একাকীই আছেন। আরহান বাবার সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন বলে মালাইকা ও আরবাজের সাক্ষাৎ একবারে বন্ধ হয়ে যায়নি। ‘যা ঘটেছে তার পরও আরবাজ আমার জীবনের অংশ হয়েই থাকবে। বিচ্ছেদ কোনো সহজ বিষয় নয়। এটা যাদের জীবনে ঘটে, তারাই কেবল এর বেদনা বুঝতে পারেন’ এই বলে উপসংহার টেনেছেন মালাইকা।

  • এবার সালমান শাহকে নিয়ে ছবি

    এবার সালমান শাহকে নিয়ে ছবি

    জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর ২১ বছর পরও আলোচনার শীর্ষে তিনি। এবার কিংবদন্তি এই অভিনেতার জীবন ও কর্ম তুলে ধরা হবে ‘আমাদের সালমান শাহ’ নামের চলচ্চিত্রে।

    ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন।

    এ ব্যাপারে নির্মাতা জানান, বায়োগ্রাফিক্যাল ছবি না হলে এতে সালমানের জীবনসংশ্লিষ্ট অনেক ঘটনাই উঠে আসবে। রহস্যজনক মৃত্যু, তার স্ত্রী ও পরিবার এবং ক্যারিয়ারের জানা-অজানা গল্প তুলে ধরা হবে।
    তবে এই ছবিতে সালমান শাহর ভূমিকায় কে অভিনয় করবেন? এমন প্রশ্নের জবাবে মামুন জানান, সালমান শাহর আদর্শে বিশ্বাস করেন এবং তাকে হৃদয়ে লালন করেন এমন নায়ককেই খুঁজছেন তারা। জানা যায়, লাইভ টেকনোলিজিস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ‘আমাদের সালমান শাহ’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে।

    উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় পাওয়া যায় অভিনেতা সালমান শাহর লাশ। ওই ঘটনায় সালমানের বাবা রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন। ২০০২ সালে মারা যান সালমান শাহর বাবা। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা সালমান শাহের বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবি বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন নীলা চৌধুরী।

    সম্প্রতি রুবির ফেসবুকে এক ভিডিও ফুটেজ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। ওই ভিডিও ফুটেজে রুবি দাবি করেন- ‘আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের স্বীকার হয়েছিলেন সালমান শাহ’। একদিন পরেই আবার তিনি বিষয়টি অস্বীকার করেন।

  • বিটিভিতে মেঘ ও পরীর গল্পে রওনক-আলভী

    বিটিভিতে মেঘ ও পরীর গল্পে রওনক-আলভী

    বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচার হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘মেঘ ও পরীর গল্প’। এর রচনা করেছেন অহনা নাসরিন ও পরিচালনা করেছেন আলী সুজন। অহনা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি আগামীকাল রোববার (১৩ আগস্ট) রাত ৯ টায় থেকে প্রচারে যাবে।

    নাটকটিতে একসঙ্গে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা রওনক হাসান ও লাক্স সুন্দরী আলভী। এছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু, জয়রাজ, দীপা খন্দকার, রিফাত চৌধুরী, ফাহমিদা শারমিন, আফরোজা হোসেন, সাহেলা ইসলাম, এস এম কামরুল বাহার, সুমন আহমেদ বাবু, রফিক উল্লাহ সেলিম, অবিদ রেহান, মমর রুবেল, আমিন শিকদার, সোহেল রানা, শিশু শিল্পী মোহনা প্রমুখ।

    নাটকের গল্প সম্পর্কে পরিচালক সুজন বলেন, মেঘ কথা বলতে পারে না। তার চিকিৎসার জন্য গ্রামের ডাক্তারের পরামর্শে তার মা তাকে নিয়ে ঢাকা যায়। ঘটনাক্রমে তার মা স্মৃতি হারায় এবং মেঘ হারিয়ে যায়। অপরিচিত মেঘকে একজন সাংবাদিক পরী নাম দিয়ে নিজের কাছে রাখেন।

    এদিকে মেঘের মা স্মৃতি ফিরে পেয়ে মেঘকে খুঁজতে থাকে। মেঘের পরী হবার গল্পটা থেকে আবার মেঘ হয়ে বাবা-মায়ের কোলে ফেরার সংগ্রামই মেঘ ও পরীর গল্পের মূল উপজীব্য।

  • সালমান হত্যার বিচার না হলে আত্মহত্যার হুমকি

    সালমান হত্যার বিচার না হলে আত্মহত্যার হুমকি

    অমর নায়ক সালমান শাহের মৃত্যুজট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আমেরিকা প্রবাসী রুবির ভিডিও বার্তায়। তিনি বলেন, সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছিল। এই রুবি সালমান খুনের মামলায় ৭ নম্বর আসামি।

    রুবির ভিডিও বার্তার সূত্রে খুনিদের বিচারের দাবিতে ফুলে ফেঁপে উঠেছে সারাদেশের সালমান শাহের ভক্তরা। বিচারের দাবিতে যোগ হয়েছে একটি নারীর ভিডিও বার্তা। যদিও তার নাম-পরিচয় জানা যায়নি। চার মিনিটের ভিডিওটি শনিবার সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    ওই নারী সালমান শাহের খুনিদের বিচারের দাবি তুলে বলেন, ‘সালমান শাহ মারা যাওয়ার পর (১৯৯৬) সারাদেশে ৪০ জনের বেশি ছেলেমেয়ে আত্মহত্যা করেছিল। এখন নতুন করে সালমান শাহের মৃত্যুর বিষয়টি পরিষ্কার হয়েছে। রুবি নামের মহিলা সব জানে কে বা কারা সালমান শাহকে খুন করেছে। সালমান শাহ হত্যার বিচার না হলে আমি আত্মহত্যা করব, এর দায় নেবে প্রধানমন্ত্রী। রুবির ভিডিওতে প্রমাণ হয় সালমান শাহকে খুন করা হয়েছে। বিচার না হলে আমি আত্মহত্যা করে প্রমাণ করব যে, সালমানের ভক্তরা এখনও পৃথিবীতে আছে।’

    তিনি বলেন, ‘শুধু আমি না, পুরো পৃথিবীর মানুষ সালমান শাহ হত্যার বিচার চায়। বেশি কিছু বলতে পারছি না। আমি খুব নার্ভাস ফিল করছি। মাননীন প্রধানমন্ত্রী আপনি এর বিচার করুন। আপনিও তো ভাই হারা, বাবা হারা। আপনি এই কষ্টটা করেন। সালমান শাহের শ্বশুর কীভাবে সালমানকে নিয়ে খারাপ কথা বলে? প্লিজ এর বিচার করুন।’

    ‘কেন সালমানের খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? কী অপরাধ ছিল আমাদের সালমানের? মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার করুন নইলে আমি যে কোনো মুহূর্তে মূআত্মহত্যা করব’- এই কথাও বলেন এই নারী।

    উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তখন এটিকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে বিভিন্ন আলামতে বোঝা যায়, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। গেল সোমবার রুবি নামের এক আমেরিকা প্রবাসী নারী ফেসবুক লাইভে এসে জানান, সালমান শাহকে খুন করা হয়েছিল। তিনি সব জানেন। যদিও দুদিন পর রুবি সব অস্বীকার করেন।

    গত দুই দশকেও এই মামলার রহস্য উদঘাটন হয়নি। পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে একে আত্মহত্যাই বলেছিল। কিন্তু নারাজি আবেদন করেছে সালমান শাহের পরিবার। মামলাটির বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ে রয়েছে।