Category: বিনোদন

  • দাড়ি-গোঁফ নয়, ব্লেড দিয়ে চোখের মণি শেভ করেন চীনা নাপিত!

    দাড়ি-গোঁফ নয়, ব্লেড দিয়ে চোখের মণি শেভ করেন চীনা নাপিত!

    সেলুনে নাপিতের কাছে আমরা যাই চুল কাটাতে, শেভ করতে কিংবা চুলে রং করানোর জন্য। কিন্তু চীনে জিয়াং গাউ নামের এমন একজন নাপিত রয়েছেন যিনি এসব কিছুই করেন না।

    তিনি চোখের ভেতরের মণি শেভ করেন! তাও আবার ধারালো ক্ষুর এবং ব্লেড দিয়ে।

    চীনের চেংদু নগরীতে জিয়াং গাউ’র বসবাস। তিনি চোখের ভেতর থেকে চোখের মণি বের করে আনেন না। বরং চোখের ভেতরের ময়লা ও ধুলাবালি বের করে আনেন। দীর্ঘ ৪০ বছর ধরে এই পেশায় নিয়োজিত রয়েছেন জিয়াং গাউ। দীর্ঘ এই সময় কেউ কখনো তার এই কাজে আহত হননি। এমনকি সামান্য আঘাতও পাননি।

    জানা গেছে, বিংশ শতাব্দীর শুরুর দিকে বিভিন্ন হাসপাতালে চোখের মণি শেভ করার বিষয়টি প্রচলিত ছিল। চোখের ভেতরের আলসার এবং আঘাতজনিত কারণে ক্ষতিকর টিস্যু বের করে আনতে এই পদ্ধতি ব্যবহার করা হতো।

    চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘ট্রাকোমা’ বলা হয়।

    সূত্রঃ চীনা অনলাইন পোর্টাল সাংহাইলিস্ট ডটকম।

  • জাভা সুন্দরী হলেন ‘মিস ইন্টারন্যাশনাল’

    জাভা সুন্দরী হলেন ‘মিস ইন্টারন্যাশনাল’

    ৬৮ জন প্রতিযোগীকে হারিয়ে ২০১৭ সালের মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হয়েছেন ইন্দোনেশিয়ার সুন্দরী কেভিন লিলিয়ানা। মঙ্গলবার টোকিওতে প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের মিস ইন্টারন্যাশনাল ফিলিপাইনের কাইলি ভারসোজা।

     

    জাকার্তা পোস্টের খবর, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপের ২১ বছরের এই সুন্দরী একই সঙ্গে এবারের আসরের মিস বেস্ট ড্রেসারের পুরস্কারও জিতে নিয়েছেন।

    এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন কারাকাওয়ের চ্যানেলি মারিয়া, দ্বিতীয় ভেনেজুয়েলা ডায়ানা গারশিয়া, তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যাম্বার দেউ এবং চতুর্থ রানার-আপ হয়েছেন মিস জাপান নাতসুকি সুতসুই।

  • কবি বলেছেন 

    কবি বলেছেন 

    – হুজাইফা রহমান

    পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাটি বলেছেন কবি।
    পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কথাটিও বলেছেন কবি।
    সবথেকে উদার কথাটিও বলেছেন কবি।
    সবথেকে সংকীর্ণ কথাটিও বলেছেন কবি।
    পৃথিবীর সবচেয়ে সত্য কথাটি বলেছেন কবি।
    পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথাটিও বলেছেন কবি।
    সকলের গণ জাগরণের কথা কবি বলেছেন।
    আবার সকলের হতাশার কথাও কবি বলেছেন।
    পৃথিবীর যত অভাগারে আশা দিয়েছেন কবি।
    পৃথিবীর যত পথ ভোলারে পথ দেখিয়েছেন কবি।
    কবি এই পৃথিবীর মানুষের কাছে তাই দেবদূত।
    কবি এই পৃথিবীর মানুষের কাছে তাই পূজিত।
    মানুষের বিবেক জাগ্রত করে তুলেছেন কবি।
    সর্বদা মানুষ ও মানবতার কথা বলেছেন কবি।
    আমি জানি, সত্য-ই কবি এই পৃথিবীর মহানুভব।
    সবার মনের প্রেম, বিরহ, দ্রোহের কথা করেন অনুভব।

  • হঠাৎ পুরুষের সাজে সানি লিওন

    হঠাৎ পুরুষের সাজে সানি লিওন

    শরীর জুড়ে কালো পোশাক। জামার উপরে জ্যাকেট।

    রাগী দৃষ্টিভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছেন। মুখের কাছেই একটা মাইক্রোফোন রাখা। দেখার পর যে কেউই মনে করবে এটা কোনো একজন পুরুষ মানুষের ছবি। কিন্তু আসলে তা নয়। ছবিটি মূলত সানি লিওনের; তিনি তার এই পুরুষ বেশের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন।

    ইন্টারনেট দুনিয়াতে সানির যত সব হট লুকের ছবি ঘোরাফেরা করে বেড়ায়। তবে এবারই প্রথম সে পুরুষ লোকের কোনো ছবি শেয়ার করলেন।

    কিন্তু হঠাৎ করেই এই নায়িকা কেনো পুরুষ সাজতে গেলেন তা নিয়ে তার ভক্তরা ইনস্টাগ্রামে হামাগুড়ি দিয়ে নেমেছেন।    তবে সানি সেখানে কোন উত্তরই দেয়নি।

    তার ছেলে সাজার ভিডিওটি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন যে, পুরুষ হওয়া খুব সহজ কাজ নয়।

    সানি তেরা ইন্তেজার ছবিতে আরবাজ খানের সাথে অভিনয় করেছেন। সেখানে সানিই ছবির নায়িকা। সম্প্রতি কয়েকদিন পূর্বেই সেই ছবির আইটেম গানটি উন্মুক্ত হয়। গানটিতে সানি লিওনকে দেখা গেছে আইটেম ডান্সারের চরিত্রে।

  • আজ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যক হুমায়ূন আহমদের জন্মদিন

    আজ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যক হুমায়ূন আহমদের জন্মদিন

    হুজাইফা রহমান:

    আজ ১৩ নভেম্বর বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যক হুমায়ূন আহমদের জন্মদিন। হুমায়ূন আহমেদ ( ১৩ নভেম্বর , ১৯৪৮ – ১৯ জুলাই , ২০১২ ) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক , ছোটগল্পকার , নাট্যকার এবং গীতিকার ।

    বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তাঁর গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীও তাঁর সৃষ্টিকর্মের অন্তর্গত। ধরা হয় বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনপ্রিয়তা তিনি শুরু করেন। তাঁর রচিত প্রথম সায়েন্স ফিকশন ” তোমাদের জন্য ভালোবাসা

    ” তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে তাঁর টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত গানগুলোও সবিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাঁর অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে , মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারী , শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। লেখালিখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী তাঁকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান।

    হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। তাঁর পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও (উপ-বিভাগীয় পুলিশ অফিসার) হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন। তার বাবা সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন। তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করতেন। বগুড়া থাকার সময় তিনি একটি গ্রন্থও প্রকাশ করেছিলেন। গ্রন্থের নাম দ্বীপ নেভা যার ঘরে । তাঁর মা’র লেখালিখির অভ্যাস না-থাকলেও একটি আত্ম জীবনী গ্রন্থ রচনা করেছেন যার নাম জীবন যে রকম ।

    পরিবারে সাহিত্যমনস্ক আবহাওয়ায় ছিল। তাঁর অনুজ মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন বিজ্ঞান শিক্ষক এবং কথাসাহিত্যিক; সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। তাঁর রচিত উপন্যাস থেকে জানা যায় যে ছোটকালে হুমায়ূন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান; ডাকনাম কাজল। তাঁর পিতা (ফয়জুর রহমান) নিজের নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান। পরবর্তীতে আবার তিনি নিজেই ছেলের নাম পরিবর্তন করে ‌হুমায়ূন আহমেদ রাখেন। হুমায়ূন আহমেদের ভাষায়, তাঁর পিতা ছেলে-মেয়েদের নাম পরিবর্তন করতে পছন্দ করতেন। তাঁর ছোট ভাই মুহম্মদ জাফর ইকবালের নাম আগে ছিল বাবুল এবং ছোটবোন সুফিয়ার নাম ছিল শেফালি । ১৯৬২-৬৪ সালে চট্টগ্রামে থাকাকালে হুমায়ুন আহমেদের নাম ছিল বাচ্চু

  • বরিশালে “আড্ডা ধানসিড়ি”র ৫৯ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

    বরিশালে “আড্ডা ধানসিড়ি”র ৫৯ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

    হুজাইফা রহমান

    গতকাল শুক্রবার বরিশালের বগুড়া রোডস্থ আম্বিয়া হাসপাতালের পাশে অবস্থিত জীবনানন্দ অঙ্গনে “আড্ডা ধানসিড়ি”র ৫৯ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। “আড্ডা ধানসিড়ি”র আড্ডারুদের উপস্থিতিতে বিকেল চারটা থেকে আড্ডা শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটানা দু’ঘন্টা প্রাণবন্ত একটি সাহিত্য আড্ডা চলে। সেখানে ড. মুহম্মদ মুহসিন’র সঞ্চালনায় এবারের আড্ডার অতিথি ছিলেন কবি হুমায়ুন কবির।

    শুরুতেই “আড্ডা ধানসিড়ি”র আড্ডারু কবি আসমা চৌধুরী’র একটি কবিতা আবৃত্তি করেন কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী। এরপর আড্ডায় নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন আড্ডারু শফিক আমিন, জয়নাল আবেদীন, ছোটন্দ্রনাথ চক্রবর্তী, আবদুর রহমান, অনিন্দ্য দ্বীপ, মাহমুদ অর্ক্য, সামছুল আলম, সাইমুন ইসলাম, এসকে লুনা ও হুজাইফা রহমান। তাদের পাঠ করা কবিতা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ড. মুহম্মদ মুহসিন ও কবি হুমায়ুন কবির। পরিশেষে চা চক্রের মধ্য দিয়ে আড্ডার পরিসমাপ্তি ঘটে।

    উল্লেখ্য যে, “আড্ডা ধানসিড়ি” বরিশালের একটি সাহিত্য সংগঠন। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বরিশালের বগুড়া রোডস্থ আম্বিয়া হাসপাতালের পাশে অবস্থিত জীবনানন্দ অঙ্গনে সাহিত্য প্রেমীদের নিয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

  • ফের বিয়ে করছেন কারিশমা!

    ফের বিয়ে করছেন কারিশমা!

    একসময় রূপালি পর্দায় বছরের পর বছর ঝড় তুলেছিলেন তিনি। তারপর একসময় চিরাচরিত নিয়মে ঘরকন্নায় মন দিলেও তাকে কিন্তু ভুলে যায়নি তার অগণিত ভক্ত।

    তাই তো তাদের টানে ফের তাকে দেখা দিতে হয় সিলভার স্ক্রিনে। এমনকি বিজ্ঞাপনে এখনও তিনি হাজির হলেই থমকে যেতে বাধ্য হয় দর্শকরা। তিনি করিশমা কাপুর।

    তবে এত কিছুর মাঝে দাম্পত্য জীবনের জন্য বারবারই খবরের শিরোনামে এসেছে তার নাম। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের স্রোতেই গা ভাসিয়েছিলেন লোলো। কিন্তু পাবলিক ফিগার হলে ভালোর সঙ্গে সঙ্গে চলে আসে বিড়ম্বনাও। আর তেমনটাই বোধ হয় হচ্ছে আবারও।

    শোনা যাচ্ছে, আবারও নাকি সাতপাকে বাঁধা পড়তে পারেন অভিনেত্রী ববিতার বড় মেয়ে। আর এরই মধ্যে সন্দীপ তোষনিওয়ালার (যাকে করিশমার বয়ফ্রেন্ড বলে মনে করা হয়) বিবাহ বিচ্ছেদ হওয়ায় সমগ্র বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে।

    সূত্র অনুযায়ী, করিশমা গত তিন বছর ধরে দিল্লির এক ব্যবসায়ী সন্দীপ তোষনিওয়ালাকে ডেট করছেন।

    এদিকে এরইমধ্যে সন্দীপের তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। তাই সন্দীপ-করিশমার সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহলি হয়ে উঠেছে অনেকেই। বিভিন্ন পার্টিতে যত দেখা গিয়েছে তাদের ততই ডালপালা ছড়িয়েছে মুখরোচক গল্প। তাই তাদের বিয়ে হতেও যে আর বেশিদিন বাকি নেই, সেই কথা যে বি-টাউনে ছড়াবে এ আর আশ্চর্যের কি।

  • নেটদুনিয়ায় বিকিনিতে ভাইরাল সোনম কাপুর

    বলিউডের হালের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন সোনম কাপুর। এবার নেটদুনিয়ায় তার বিকিনি পরিহিত ছবি ও ভিডিও ঝড় তুলেছে।

    মূলত তার এক বন্ধুর মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বলিপাড়ায়। তারপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সেটি।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুটিংয়ের মাঝেও নিজের জন্য সময় বের করে নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন সোনম। ‘ভীর দি ওয়েডিং’-এর শুটের ফাঁকে হাতে একটু সময় পেয়েই বোন রিয়া ও প্রিয় বান্ধবী স্বরাকে নিয়ে পৌঁছে গিয়েছেন সুইমিং পুলে।   আর সেখানে অফ শোল্ডার বিকিনিতে নায়িকার বিশ্রামের কাহিনি নিজের ইনস্টাগ্রামে ফাঁস করে দিয়েছেন স্বরা ভাস্কর।

    অনিল-কন্যার এ রূপ ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। কেউ করেছেন প্রশংসা, কেউ আবার নিন্দা। তবে নিন্দার তোয়াক্কা কোনও দিন করেননি সোনম। পর্দার সামনেও বোল্ড হতে তেমন আপত্তি করেননি অভিনেত্রী।

    তাঁর স্টাইল সেন্সেরও বেশ কদর রয়েছে গ্ল্যামার জগতে। তারই নমুনা মিলল এই ছবিতে।

    নতুন বছরেই মুক্তি পাবে পরিচালক শশাঙ্ক ঘোষের ‘ভীর দি ওয়েডিং’। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলকে করিনা, সোনমের পাশাপাশি নজর কেড়েছেন স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া।

    প্রথম পর্বের শুটিং দিল্লিতে শেষ হয়েছে কিছুদিন আগেই। দ্বিতীয় পর্বের শুটিং করার জন্য ফুকেটে পাড়ি দিয়েছেন সোনম-স্বরা-রিয়া।

    ভিডিওতে স্বরা লিখেছেন, লম্বা বিমান যাত্রার পর একটু অবসর পেয়েই পুলের পাশে জমায়েত হয়েছেন সুন্দরীরা। জমাটি আড্ডায় কারিনাকেও যে মিস করছেন সেকথাও জানাতে ভোলেননি স্বরা। তবে ক্যাপশনের থেকেও নেটিজেনদের নজর কেড়েছে সোনমের এই নয়া বিকিনি লুক। যা ইতিমধ্যেই ভাইরাল।

  • মন্দের ভালো

    মন্দের ভালো

    গত মাসে হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান হার্ভি ওয়াইনস্টিনের যৌন হয়রানির অভিযোগের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিতর্কটা। এরপর একে একে উঠে এসেছে চলচ্চিত্র পরিচালক জেমস টোব্যাক, ব্রেট রেটনার থেকে অভিনেতা কেভিন স্পেইসির নামও।

    ধারাবাহিকভাবে এ ধরনের অভিযোগ উঠে আসাটাকে অভিনেত্রী মিশেল ফাইফার বলেছেন, দীর্ঘদিন ধরে হলিউডে চলতে থাকা এ ধরনের অপরাধের একটি চিত্র। বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লাভ ফিল্ড’ তারকা বলেন, ‘হলিউডে আমার পরিচিত সব নারীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন। আর এটাই প্রমাণ করে এই সমস্যা কতটা গুরুতর। এসব নিয়ে আমরা কখনো আলোচনা করতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত এগুলো জনসমক্ষে প্রকাশিত হলো। ’

    তিনি মনে করেন, হার্ভি বিতর্কটা হচ্ছে মন্দের ভালো। কেননা এর মাধ্যমে যে আলোচনার সূত্রপাত হয়েছে, তা হয়তো ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধ করতে সক্ষম হবে

  • অনুষ্কার জন্যই কোহলি

    অনুষ্কার জন্যই কোহলি

    অনুষ্কার জন্যই বিরাট কোহলি এখন ধীরস্থির মানুষ হয়ে উঠছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন দাবি করেছেন ভারত অধিনায়ক।
    একটি অনুষ্ঠানে এসে অনুষ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি প্রাক্তন সতীর্থ জাহিরের প্রশংসা করেন কোহলি। অনুষ্কার জন্যই কোহলি এখন ধীরস্থির মানুষ হয়ে উঠছেন বলে দাবি করেছেন ভারত অধিনায়ক। কোহলিকে বলতে শোনা গেছে, একটা সময়ে অনুষ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন জাহির। তার সঙ্গে অনুষ্কার সম্পর্কের নেপথ্যে বড় ভূমিকা ছিল জাহিরের।
    ভারত অধিনায়ক জানান, সম্পর্কের কথা নিয়ে তিনি প্রথমে তার আইপিএল সতীর্থের সঙ্গেই কথা বলেছিলেন। সেই সময়ে জাহির তাকে সম্পর্কের কথা না লুকনোর পরামর্শ দিয়েছিলেন। বিরাট জানিয়েছেন, জাহির আমাকে বলেছিল, তুমি যদি এটা লুকাও, তাহলে তোমার ওপরই চাপসৃষ্টি হবে। তুমি একটা সম্পর্কে রয়েছ, কোনো ভুল করোনি। কোহলি স্বীকার করেন, জাহির তাকে সঠিক পরামর্শ দিয়েছিলেন। তিনি ওই পরামর্শ পালন করে এসেছেন।