নতুন ছবি ‘ইত্তেফাক’-এ সিদ্ধার্থ মলহোত্র আর সোনাক্ষী সিংহের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। আরও পরিষ্কারভাবে বললে, সোনাক্ষী ‘সিডিউজ’ করেছেন সিদ্ধার্থকে।
তবে অভিনয়ে সেটা ফুটিয়ে তুলতে বেশ অস্বস্তি হয়েছিল অভিনেত্রীর। হ্যাঁ, এ কথা তিনি নিজেই জানিয়েছেন। বলেছেন, ছবিতে দেখলে হয়তো বোঝা যাবে না। তবে ক্যামেরার সামনে ওই দৃশ্য করতে মোটেও সাবলীল ছিলাম না।
শুক্রবার মুক্তি পেয়েছে সোনাক্ষীর নতুন ছবি ‘ইত্তেফাক’। কর্ণ জোহর ও শাহরুখের রেড চিলিজ প্রযোজিত এই ফিল্ম ১৯৬৯ সালের ‘ইত্তেফাক’ ছবির রিমেক। সিদ্ধার্থ ও অক্ষয় খান্নার সঙ্গে অভিনয়ের জার্নিটা কেমন ছিল তার?
সম্প্রতি কর্ণ জোহরের সঙ্গে একটি চ্যাট শো-তে সোনাক্ষীকে এমন প্রশ্নই করা হয়েছিল। সেখানেই ক্যামেরার সামনে যৌন উত্তেজক দৃশ্যে অভিনয় করতে তাঁর অস্বস্তির কথা জানিয়েছেন নায়িকা।
টাইমস নাও-এর খবর অনুযায়ী, সোনাক্ষী বলেছেন, সব অভিনেতারই এরকম একটাজোন থাকে।
যেখানে কোনও একটি কাজ করতে অস্বস্তি হয় তার। কারও কমেডি সিন, কারও আবার কান্নার দৃশ্য, কখনও আবার সহ-অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের অভিনয়। আমার কাছে এটাই খুব অস্বস্তিকর।
পাশাপাশি, হৃতিকের প্রতি তার স্কুলজীবন থেকে ভালোবাসার কথাও জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, হৃতিক একমাত্র অভিনেতা যার পোস্টার ছিল তার বেডরুমে।
‘কেয়ামত থেকে কেয়ামত’ এর রেশমা চরিত্র দিয়ে অভিনয় শুরু, এরপর একাধারে কখনও তিনি প্রযোজক, কখনও পরিচালক, ব্যবসায়ী কিংবা ফ্যাশন ডিজাইনার। তিনি আমাদের সবার প্রিয় নায়িকা মৌসুমী। ৩ নভেম্বর তাঁর জন্মদিনে পাঠকদের জন্য থাকছে মৌসুমীকে নিয়ে জানা-অজানা কিছু তথ্য-
মৌসুমীর পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্ম নেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
অভিনয় জগতে প্রবেশের আগেই মৌসুমী বিজয়ী হন ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ এ। এরপরই নজরে আসেন পরিচালক সোহানুর রহমান সোহানের। বলিউডের চলচ্চিত্র ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর অফিসিয়াল বাংলা পুনর্নির্মাণে আরেক নবাগত সালমান শাহ এর সাথে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। সেটা ১৯৯৩ সালের কথা, বয়স তখন মাত্র বিশ বছর। প্রথম ছবিতেই বাজিমাত করেন মৌসুমী, সুপারহিট এই চলচ্চিত্রের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার সাথে সাথে প্রতিষ্ঠিত হয়ে যায় সালমানের সাথে তাঁর জুটিও।
মৌসুমী
তবে শুধু সালমানের সাথেই নয়, একই বছর ওমর সানির সঙ্গে ‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী। প্রথম বছরেই তিনি চলে যান পরিচালকদের পছন্দের শীর্ষ তালিকায়। এরপর আর ফিরে তাকাতে হয় নি নায়িকা মৌসুমীকে। বিভিন্ন সময় জনপ্রিয় সব নায়কের সাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সেরা অনেকগুলো চলচ্চিত্র।
মৌসুমীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ‘অন্তরে অন্তরে, ‘বিশ্বপ্রেমিক’, ‘গরীবের রাণী’, ‘বীর সৈনিক’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘এক কাপ চা’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘আম্মাজান’, ‘মেঘলা আকাশ’, ‘খায়রুন সুন্দরী’সহ অসংখ্য চলচ্চিত্র।
সহশিল্পী ওমর সানিকে বিয়ে করেন ১৯৯৬ সালে। ২১ বছরের সংসারে ফারদিন ও ফাইজা নামের দুই সন্তানের জননী মৌসুমী।
মৌসুমী
শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও সফল নায়িকা মৌসুমী। ১৯৯৬ সালে ‘গরীবের রাণী’ দিয়ে প্রযোজনা শুরু। এছাড়াও ‘সুখের ঘরে দুখের আগুন’, ‘আমি এতিম হতে চাই’ এর মতো বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজক তিনি।
পরিচালক হিসেবে মৌসুমীর অভিষেক হয় ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০০৫ সালে পরিচালনা করেন দ্বিতীয় চলচ্চিত্র ‘মেহের নিগার’।
মৌসুমীর আরেকটি পরিচয় অনেক সময়ই ঢাকা পড়ে যায় তাঁর অভিনয়শিল্পী পরিচয়ের আড়ালে। মৌসুমী গান গাইতে ভালবাসেন; শুধু ভালবাসেন তা-ই নয়, তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠও দিয়েছেন। ২০০৪ সালে ‘মাতৃত্ব’ ছবিতে, ২০১৪ সালে ‘তারকাঁটা’ ছবির গানে কন্ঠ দেন মৌসুমী। ‘ছায়াছবি’ চলচ্চিত্রে ‘মন যা বলে বলুক’ নামক গানের গীতিকারও তিনি।
মৌসুমী
এখন পর্যন্ত প্রায় দুইশ চলচ্চিত্রে অভিনয় করা মৌসুমীর পুরস্কার প্রাপ্তির সংখ্যাও কম নয়। ২০০১ এ নার্গিস আক্তারের ‘মেঘলা আকাশ’, ২০১৩ তে চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ও ২০১৪ তে মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরস্কারের ঝুলিতে আরও আছে তিনবারের মেরিল-প্রথম আলো পুরস্কার ও বাচসাস পুরস্কারও।
চলচ্চিত্র ছাড়াও ছোট পর্দার বিভিন্ন নাটক ও টেলিভিশনেও পাওয়া যায় মৌসুমীর উপস্থিতি।
এ বছর ৪৪ বছরে পদার্পন করা মৌসুমী কোটি বাঙালি ভক্তের হৃদয়ে আজও বিশ বছরের রেশমি। চিরসবুজ এই নায়িকার জন্য নীলফামারীনিউজের পক্ষ থেকে থাকল জন্মদিনে অশেষ শুভেচ্ছা।
মেঘলার বাবা-মা কেঊ বেচে নেই, বড় ভাইয়ের কাছেই বাবা মায়ের আদর ভালোবাসা পায়,মেঘলা ভালোবাসে ফারহানকে কিন্তু ফারহানকে কোনভাবেই পছন্দ করেনা তার বড় ভাই,এই নিয়ে শুরু হয় ভাই বোনের মধ্যে মান-অভিমানের পর্ব। পরিশেষে ফারহানকে মেনে নিলেও বড় ভাইয়ের মনের মধ্যে অস্থিরতা কাজ করে কারণ ফারহান রোড এ্যাক্সিডেন্টে মারা যায়,যে ছেলেটির সাথে মেঘলার বিয়ে হয় সে ফারহানের মত দেখতে হলেও তার নাম রাফাত।
এই নিয়েই মোর ঘুরতে থাকে ‘মিঃ এন্ড মিসেস জিনিয়াস’ নামক একটি নাটকের গল্পের।
সিনেমাছি প্রডাকশন লিঃ এর ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ এবং গল্পের চিত্রনাট্য লিখেছেন সকাল আহম্মেদ সুমন।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব,শবনম ফারিয়া, শতাব্দী ওয়াদুদ এবং নুরুল কাউসার মানিক।
এছাড়াও আরো অভিনয় করেছেন নোমান হোসেন,রাহুল সরকারসহ আরো অনেকে।
নাটক প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘সিনেমাছি টিমের মিঃ এন্ড মিসেস জিনিয়াস নাটকটিতে কাজ করে খুব ভালো লেগেছে কারণ গল্পটি ছিল ভিন্ন ধারার, আশা করি কাজটি দর্শক জনপ্রিয়তা পাবে। ’ জানা যায় আগামঅকাল শুক্রবার ৮টা ১০মিনিটে আরটিভিতে নাটকটি প্রচার হবে।
অনেক আলোচনার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘ডুব’। ছবিটি বেশ ভালোই দর্শক টেনেছে রাজধানী ঢাকার সিনেপ্লেক্সগুলোতে। প্রথম দিনটা খানিকটা ঢিমেতালে শুরু হলেও দ্বিতীয় দিনে দর্শক বাড়ছে।
ছবিটি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ১৩টি প্রদর্শনীতে দেখানো হচ্ছে। তবে দর্শক এখনও ঢাকা অ্যটাকেই মজে আছেন। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মুক্তির পর থেকে একটু ধীরগতিতেই চলছে ‘ডুব’। অ্যাকুরেটা সেল রিপোর্ট পেতে আরেকটু অপেক্ষা করতে হবে। তবে দর্শক বাড়ছে। কিন্তু ‘ঢাকা অ্যাটাক’ ছবিটির দর্শক এখনো কমেনি।’
শুধু ঢাকাতেই নয়, ঢাকা অ্যাটাকের প্রভাব ডুবে রয়ে গেছে ঢাকার বাইরেও। খোঁজ নিয়ে দেখা গেল, ডুব চলছে এমন হলে ‘ঢাকা অ্যাটাক’ চলছে ভেবে প্রচুর দর্শক আসছেন। সেটি না পেয়ে অনেকেই চলে যাচ্ছেন মন খারাপ করে। তবে কেউ কেউ ‘ডুব’ উপভোগ করতে ডুব দিয়েছেন ফারুকীর ছবিতে।
এদিকে বুকিং এজেন্ট সূত্রে জাগো নিউজের হাতে এসেছে ঢাকার বাইরে যশোরের ঐতিহ্যবাহী সিনেমা হল মনিহারসহ ১০টি সিনেমা হলে ‘ডুব’ ছবির প্রথমদিনে সেল রিপোর্ট। জানা গেল, শুক্রবার ঢাকার বাইরের হলগুলোর সেল খুব একটা আশাব্যঞ্জক ছিল না ‘ডুব’ ছবির জন্য। দ্বিতীয় দিনে বাড়ছে দর্শক উপস্থিতি। রাজধানীর বাইরে সিলেটের নন্দিতা সিনেমা হল থেকে প্রথমদিনের চার শো থেকে এসেছে ৪৭ হাজার টাকা। এ ছাড়া জয়দেবপুরের বর্ষায় ২৬০০০, গাজীপুরের চম্পাকলিতে ৬১৮১৫, খুলনার লিবার্টিতে ৪২০০, রংপুরের শাপলায় ৩৩০০০, দিনাজপুরের মর্ডান হলে ৪৫০০০, পাবনার বীণা হলে ২৪৭০০, নারায়ণগঞ্জের নিউ মেট্রোতে ৪১০০০, যশোরের মনিহার সিনেমা হলে ৭৫০০০, সিরাজগঞ্জের মমতাজ সিনেমা হলে নিট বিক্রি হয়েছে ১৩০০০ টাকা।
‘ডুব’ পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বলিউডের অভিনেতা ইরফান খান ও কলকাতার পার্নো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি কলকাতার এসকে মুভিজ ছবিটি প্রযোজনা করেছে। এ ছাড়া সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ইরফান খান।
বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী এবং ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিল্পীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গাওয়া গান ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার এক শোক বার্তায় প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্রপতি।
শোক বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে গান মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী দেশবাসীকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিল্পীকে হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। এই বরেণ্য শিল্পীর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
বাংলাদেশের গানের পাখি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অজেয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ (বুধবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৭৯ বছর বয়সে তার শেষ নি:শ্বাস ত্যাগের খবরে মুহূর্তেই সেখানে উপস্থিত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শিল্পীর মরদেহে শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের গর্ব আব্দুল জব্বার তার হাজার হাজার হৃদয় ছোঁয়া গানের মধ্য দিয়ে অমর হয়ে রয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এ কিংবদন্তী শিল্পীর গাওয়া গান ছিল মুক্তিযোদ্ধাদের অসীম প্রেরণা। বাংলা আধুনিক গানের জগতে তিনি অদ্বিতীয়। স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত এ মহান শিল্পী যুগে যুগে এদেশের কোটি কোটি প্রাণে চিরঞ্জীব হয়ে থাকবেন।’
তথ্যসচিব মরতুজা আহমদ, বিএসএমএমইউ’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হারুন, শিল্পী আব্দুল জব্বারের পুত্র মিথুন জব্বারও এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে, সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিল্পী আব্দুল জব্বারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বিচ্ছেদের পরপরই মডেল ও অভিনেত্রী তানজিন তিশার দিকে অভিযোগের আঙুল তোলেন হাবিবের সাবেক স্ত্রী রেহান। বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয় তার এসব বক্তব্য।
শুরু হয় নিত্য-নতুন তর্ক বিতর্ক। হাবিবকে ঘিরে উচ্চারিত এসব বক্তব্যও সময়ের স্রোতে বেগবান হয়। এদিকে কেউ সাফাই গায় রেহানের পক্ষে। কেউ বা তিশার পক্ষে। এরই মধ্যে আজ রাতে প্রোফাইল ছবি পরিবর্তন করেন তিশা। যেখানে দেখা যাচ্ছে হাবিবের সঙ্গে বাইকে ঘুরছেন তিনি। এতদিন চুপ থাকলেও সেই সুপ্ত গুঞ্জনটি আবারও বিস্ফোরিত হলো হাবিবের সাবেক স্ত্রী রেহানের ফেসবুক ওয়ালে। তিনি হাবিব-তিশার এই ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন। পাঠকের জন্য সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো।
“গত রাতে এই ছবিটি তিশা প্রোফাইল ছবি হিসেবে দেয়। আর তখন থেকেই প্রায় অনেকজন আমাকে পাঠায় ছবিটি। আর বলে, ‘ইয়েস ইউ আর রাইট রেহান আপু। ‘ যাক তিশা ভালো করলে নিজেই প্রমাণ দিয়ে দিলা। প্রশ্ন থাকতে পারে দুই জন সেলিব্রেটি এমন ছবি তুলতেই পারে। কিন্তু এমন টাইমে কেন এই ছবি? আসলে এখন তিশার আসল চেষ্টা হাবিবকে বিয়ে করার জন্য। তাই এটা কেন আরও কত ছবি সামনে তুমি দেবে। যেসব তুমি সংরক্ষণ করে রেখেছে ডক্যুমেন্ট (প্রমাণ) হিসেবে। তোমার মতো মেয়ে আলিমের (হাবিব-রেহানের একমাত্র সন্তান) জন্মদিনে আসতে দেয় না হাবিবকে। আর আমার সাথে দেখা হয় কি না। বাপরে!!! আমার সাথে যা যা করেছো এক্সাক্টলি সেম (একই) জিনিস যদি তোমার ফিউচার হাজবেন্ডের (ভবিষ্যত স্বামী) সাথে কেউ করে তখন কী করবে তুমি? দাও দাও আরও ছবি দাও তুমি। তুমি এটাই চেয়েছিলে সবাই জানুক তুমি ওর সাথেই থেকেছো। আর আছো। ”
মিড ডে’র খবর অনুযায়ী, জ্যাকলিনের আসন্ন ছবি ‘জুড়ুয়া টু’-এর ট্রেইলার লঞ্চ ছিল সে দিন। সঙ্গে দুই সহ-অভিনেতা বরুণ ধবন ও তাপসী পান্নুও ছিলেন। একটি প্রতিযোগিতার আয়োজন হয়েছিল সে দিন।
৫০ জোড়া যমজ ভক্ত উপস্থিত হয়েছিলেন মুম্বাইয়ের একটি সিনেমা হলের ফ্যানজোনে। বিজয়ীরা ছবির তিন তারকার সঙ্গে ছবি তোলার ও কথা বলার সুযোগ পেয়েছিলেন। অভিযোগ, সেখানেই দুই ভক্ত জ্যাকলিনের সিকিউরিটিদের উপেক্ষা করে তার দিকে এগিয়ে যায়। কার্যত জোর করে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। এতটাই তারা অভব্য ব্যবহার করতে শুরু করেন যে, অস্বস্তিতে পরে যান নায়িকা।
যদিও বরুণ ধবন ও সিকিউরিটিরা মিলে ওই দুই অভিযুক্তকেই সেই ফ্যানজোন থেকে বের করে দেয়। কিছু সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ থাকলেও, পরে জায়গা বদলে একটি হোটেলে বাকি অনুষ্ঠান করা হয়।
ঈদ উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে গত ২৯ আগস্ট প্রকাশ হয়েছে নতুন গান ‘তুমি বুঝলানা’র মিউজিক ভিডিও। গোলাম রাব্বানীর কথায় গানটির সুর করেছেন কাজী শুভ।
রাফির সংগীত আয়োজনে গানটি দ্বৈতভাবে গেয়েছেন কাজী শুভ ও ইসরাত জাহান জুঁই। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জুঁই ও চলচ্চিত্র অভিনেতা শিপন। ভিডিওটি নির্মাণ করেছেন সৈয়দ আলী আহসান লিটন।
গানটি সম্পর্কে জুঁই বলেন, ‘অসাধারণ একটি গান লিখেছেন রাব্বানী ভাই। আমি সত্যিই গানটি গেয়ে বেশ আনন্দ পেয়েছি। শ্রোতারাও ভিন্ন স্বাদ পাবেন বলে মনে করছি। ’
গোলাম রাব্বানী বলেন, ‘গান লেখা আমার কাজ না। ভেতর থেকে দু একটা লাইন মাঝে মধ্যে বের হয়ে যায়। কাজী শুভর অনুরোধেই গানটি লেখা। মজা আছে গানটায়। একটা ফেস্টিভ বিষয় আছে ভিডিওটায়। ঈদের ছুটিতে গানটি বাড়তি আনন্দ দিতে পারে। ’