Category: বিনোদন

  • বাচ্চার জন্য মায়া থাকলে সঙ্গে কেন নিয়ে গেল না : শাকিব

    বাচ্চার জন্য মায়া থাকলে সঙ্গে কেন নিয়ে গেল না : শাকিব

    ছেলে আব্রাম খান জয়কে তালাবন্দী করে অপু বিশ্বাস চিকিৎসার জন্য বিদেশে চলে গেছেন। এটা তার স্বামী ঢালিউড অভিনেতা শাকিব খানের বক্তব্য।

    কিন্তু অপু বিশ্বাস তা মানতে রাজি নন। জানান, একটা চাবি তার কাছে আছে। কিন্তু তিনি তালা মেরে আসেননি। তালা ভেতর থেকেই লাগানো হয়েছে।

    ‘ছেলে জয়কে তালাবন্দী’ ইস্যুতে অপু-শাকিবের পারস্পরিক মতবিরোধ ফের প্রকাশ্যে এসেছে। এ নিয়ে কলকাতা থেকে দেশের একাধিক সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছেন অপু। এসব বক্তব্যে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তালা দেখে শাকিব কেন ফোন দেননি এ নিয়ে প্রশ্ন তুলেছেন অপু।

    কিন্তু শাকিব বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না।

    শাকিব বলেন, এমন কি অসুস্থ হলো যে তার বাংলাদেশে চিকিৎসা নেই?  কিছু হলে তো বাচ্চার কথা সবসময়ই বলে অপু। আমার কথা হচ্ছে, বাচ্চার জন্য মায়া থাকলে সঙ্গে কেন নিয়ে গেল না?

    থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শ্যুটিং থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন শাকিব। ছেলে তালাবন্দী শুনে ছুটি যান অপুর নিকেতনের বাসায়। কিন্তু তালা লাগিয়ে রাখার কারণে তিনি ছেলের সঙ্গে দেখা করতে পারেননি। এসময় শাকিবের সঙ্গে সাংবাদিক-পুলিশ ছিল। কিন্তু সাংবাদিক-পুলিশ নিয়ে শাকিবের ছেলে দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন আছে স্ত্রী অপুর। তার বক্তব্য, কোনো বাবা সাংবাদিক-পুলিশ নিয়ে ছেলে দেখতে যায় না।

  • যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন ভারতীয় তরুণী

    যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন ভারতীয় তরুণী

    ১৭ বছর পর আবার ভারতে ফিরল মিস ওয়ার্ল্ডের মুকুট। ২০০০ সালে মাকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করে মিস ওয়ার্ল্ডের মুকুট পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

    এবারও মাকে সম্মান জানিয়েই সেরার শিরোপা পেলেন ভারতীয় তরুণী মানুষী চিল্লার।

    শনিবার চীনের বেইজিংয়ে ২০১৭-র মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালিস্ট মানুষীকে প্রশ্ন করা হয়, কোন পেশার মানুষের সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত এবং কেন?

    মেডিক্যাল ছাত্রী মানুষী বলেন, সবচেয়ে বেশি সম্মান পাওয়া উচিত মায়ের। শুধু টাকা নয়, মাকে সবসময় ভালবাসা ও শ্রদ্ধা করা উচিত। আমার মা-ও আমার কাছে সবচেয়ে বড় আদর্শ। তাই মায়েরাই সবচেয়ে বেশি বেতন পাওয়ার যোগ্য।

    ২০০০ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিততে মা নিয়ে দেওয়া উত্তর সাহায্য করেছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রশ্ন করা হয়, এখনকার কোন নারীকে আপনি সবচেয়ে সফল বলে মনে করেন এবং কেন?’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আমি অনেককে নিজের আদর্শ বলে মনে করি। কিন্তু সবচেয়ে শ্রদ্ধা করি মাদার তেরেসাকে।

  • যৌন নির্যাতন প্রতিটি বাড়িতেই হয়: রাধিকা আপ্তে

    যৌন নির্যাতন প্রতিটি বাড়িতেই হয়: রাধিকা আপ্তে

    যৌন নির্যাতন যে শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রিতে হয় এমন নয় এটি সবখানেই ঘটে থাকে। এমনকি প্রতিটি বাড়িতেই কমবেশি যৌন নির্যাতন হয়ে থাকে বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে।

    সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা জানান, প্রতিটি বাড়িতে কমবেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটে থাকে। শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি সীমাবদ্ধ নয়। পৃথিবীর সর্বত্র শিশুনিগ্রহ বা ওই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে থাকে। ভারতেও হয়। যৌন নির্যাতনের শিকার শুধুমাত্র নারীরা হয়ে থাকেন, তা মনে করেন না রাধিকা। তাঁর কথায়, পুরুষ মানুষও যৌন নিগ্রহের শিকার হয়। বাদ যায় না বাচ্চা ছেলেরাও। যেখানে যে ক্ষমতাবান সেখানে সে তার বলপ্রয়োগ করে থাকে।

    তিনি আরও বলেন, যৌন নিগ্রহের ঘটনা ইন্ডাস্ট্রিতে কারোর সঙ্গে ঘটলে চুপ করে থাকা উচিত নয়।

    দরকার প্রতিবাদ করার। সরব হওয়ার।   তাঁর মতে, পরিশ্রম আর নিজের প্রতিভার প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে হবে। মুখ খুললে নিজের ক্ষতি হবে বা ভবিষ্যতে বিপদে পড়তে হবে, এসব ভাবলে চলবে না। তাহলেই এই ধরনের ঘটনা কম ঘটবে।

  • খুন হতে পারেন সানি লিওন!

    খুন হতে পারেন সানি লিওন!

    ভক্তের সংখ্যা তার অগুন্তি। তালিকায় প্রায় সকলেই পুরুষ।

    এ খবর শুনলে মুহূর্তে থমকে যাবে তার হৃদস্পন্দন। যে কোনও দিন খুন হতে পারেন অভিনেত্রী সানি লিওন। অভিনেত্রী নিজেই এ খবর জানিয়েছেন।

    ভারতীয় এক টেলিভিশনে সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, আপনি দেখলে অবাক হবেন, গত দুই দিনে অসংখ্যবার খুনের হুমকি দিয়ে তার মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে।

    গত ৬ বছর ধরেই এ রকম একাধিক খুনের হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি। কিন্তু তাতে ভয় না পেয়ে পুলিশকে জানিয়েছেন। তাতেও অবশ্য থামেনি হুমকি। উল্টে বেড়েছে ক্ষুদেবার্তার পরিমাণ। তাই আর পুলিশকে না জানিয়ে নিজেই সেগুলোর মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছেন সানি।

     

    সে কারণে এখন আর এসব হুমকি ভরা ক্ষুদেবার্তা তার জীবনে কোনও প্রভাব ফেলে না। উল্টো খোশ মেজাজে নিজের কাজ করেন বলে জানান এই অভিনেত্রী।

  • স্বাধীনতা

    স্বাধীনতা

    মোঃ আবু সুফিয়ান শেখ

    স্বাধীনতা তুমি গ্রাম বাংলার মৃদু হাসির সুর,

    স্বাধীনতা তুমি মুক্তিসেনার স্বপ্ন বহুদুর।

    স্বাধীনতা তুমি গ্রাম বাংলার নব বধূর চলন,

    স্বাধীনতা তুমি লাল সবুজের নতুন একটি গড়ন।

    তোমার জন্য হাজারো প্রান,

    হাজারো মনের ডাক,

    তোমার স্মৃতিতে ক্লান্ত শিশুর

    আমার বাংলা’ নামের বাক।

    তোমার জন্য লক্ষ মানুষের

    দান কৃত সেই প্রান,

    তোমায় সেবিতে মাটি মানুষের জন্য

    বিলায়েছে যারা প্রান।

    তুমি সেই প্রানের স্বাধীনতা

    তুমি সেই অন্তরেরই কথা।

    যাহার জন্য আজো বাঙালি আজো স্বপ্ন দেখে,

    যাহার জন্য ঐ পথিকে জয় বাংলা আঁকে।

    তোমার জন্য মুজিবের কথা অমরত্ব পায়,

    ওসমানীর সেই প্যারেড স্বপ্ন একে যায়।

    শেখ মুজিবের ভাষনে আজো কম্পিত হয় সুর,

    স্বাধীনতা তোমায় নিয়ে যাব আমি বহুদূর।

  • মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন ভারতের মানসী

    মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন ভারতের মানসী

    ফের বিশ্ব সুন্দরীর মুকুট উঠল ভারতীয় সুন্দরীর মাথায়। ২০১৭ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় খেতাব জিতলেন ভারতের মানসী চিল্লার।

    শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে চীনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

    চীনের সানাইয়া সিটি এরেনায় মানসীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।

    মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭ তম সংস্করণে চিল্লার ছয় নম্বর ভারতীয় হিসেবে মুকুট জিতলেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মেক্সিকোর আন্ড্রিয়া মেজা। তৃতীয় হন ইংল্যান্ডের স্টেফানি হিল।

    মানসী ১৯৯৭ সালের ১৪ মে দিল্লিতে এক চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট থমাস স্কুলের ছাত্রী মানসীর বাবা ও মা দুজনেই পেশায় চিকিৎসক। মানসী নিজেও মেডিকেলের ছাত্রী। কিন্তু সুন্দরীদের প্রতিযোগিতায় তার বরাবরের নাম ডাক।

    ২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন এই সুন্দরী। আর এবারে পেলেন বিশ্বের সেরা সম্মান। এই নিয়ে পঞ্চমবার কোনও ভারতীয় সুন্দরীর হাতে এই খেতাব এসে পৌঁছে গেল।

    এবারের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল চীনের এরেনায় শহরে। চূড়ান্ত তালিকায় এসে পৌঁছে ছিলেন প্রায় ১২১টি দেশের সুন্দরীরা। সেখান থেকে এক এক করে সেরা ৪০ হয়ে এই ঘোষণার ঘণ্টাখানেক আগে সেরা পাঁচের তালিকায় উঠে আসেন মানসী। তারপর থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করে তিনি। এরপরেই আসে সুখবর।

    এর আগে ভারত হয়ে  ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর শিরোপা জিতেছিলেন ঐশ্বরিয়া রাই, ১৯৯৭ সালে ডায়ানা হেডেন ও ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া।

  • খুন হতে পারেন সানি লিওন!

    খুন হতে পারেন সানি লিওন!

    ভক্তের সংখ্যা তার অগুন্তি। তালিকায় প্রায় সকলেই পুরুষ।

    এ খবর শুনলে মুহূর্তে থমকে যাবে তার হৃদস্পন্দন। যে কোনও দিন খুন হতে পারেন অভিনেত্রী সানি লিওন। অভিনেত্রী নিজেই এ খবর জানিয়েছেন।

    ভারতীয় এক টেলিভিশনে সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, আপনি দেখলে অবাক হবেন, গত দুই দিনে অসংখ্যবার খুনের হুমকি দিয়ে তার মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে।

    গত ৬ বছর ধরেই এ রকম একাধিক খুনের হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি। কিন্তু তাতে ভয় না পেয়ে পুলিশকে জানিয়েছেন। তাতেও অবশ্য থামেনি হুমকি। উল্টে বেড়েছে ক্ষুদেবার্তার পরিমাণ। তাই আর পুলিশকে না জানিয়ে নিজেই সেগুলোর মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছেন সানি।

     

    সে কারণে এখন আর এসব হুমকি ভরা ক্ষুদেবার্তা তার জীবনে কোনও প্রভাব ফেলে না। উল্টো খোশ মেজাজে নিজের কাজ করেন বলে জানান এই অভিনেত্রী। -আজকাল।

  • কী হয়েছে অপু বিশ্বাসের?

    কী হয়েছে অপু বিশ্বাসের?

    শাকিবের সঙ্গে বিয়ে-সন্তানের বিষয়টি সবার সামনে আনার পর থেকেই আলোচনার শীর্ষে আছেন অপু বিশ্বাস। তবে, তাজা খবর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবারও ডুব মেরেছেন অপু।

    কেউ কেউ বলছেন, আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি। আবার অনেকে বলছেন, গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপু। পরদিনই অর্থাৎ আজ সকালেই কাউকে কিছু না বলেই ভারতে পাড়ি জমিয়েছেন তিনি।

    এদিকে, অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে- গতকাল রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু। সিজারের সময় করা সেলাই ফেঁটে ব্লিডিং হতে থাকে। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু সেখানে সন্তুষ্ট না হওয়ায় শুক্রবার সকালে তিনি কলকাতায় যান। এরপর সেখানকার এ্যাপলো হসপিটালে ভর্তি হন তিনি। যতদূর জানা গেছে সেখানে তার চিকিৎসা চলছে।

  • সানির প্রতিপক্ষ তিনি নিজেই

    সানির প্রতিপক্ষ তিনি নিজেই

    বড়দের চলচ্চিত্র দুনিয়ার নাম করা তারকা, সেখান থেকে বলিউডে এসে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সানি লিওন। তার যৌন আবেদনপূর্ণ গান দেখে হিল্লোল ওঠে আসমুদ্র হিমাচলে।

    সানির বলিউড আইটেম নাম্বার গুলি একে অপরের সঙ্গে দারুণভাবে পাল্লা দিতে তৈরি। তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার প্রতিপক্ষ তিনি নিজেই।

    লায়লা তেরি লে লেগি 
    সানির জীবনের একটা মাইলস্টোন এটা। কারণ শুট আউট অ্যাট ওয়াডলার এই আইটেম নাম্বারে অভিনয় করেছিলেন সানি লিওনি। বিদেশি ছাঁচ থেকে বেরিয়ে নিজেকে ঢেলে নিয়েছিলেন একেবারে ভারতীয় ছাঁচের ‘লায়লা’-য়। বিকিনি ব্লাউজ ও ঘাঘরায় একেবারে লাস্যের প্রতিমূর্তি।

    বেবি ডল 
    সানি লিওনিকে সিনেমায় ব্যবহার করুন বা না করুন একটা গানে রেখে নিন, তাহলে আপনার ছবির ওই গান চার্টব্লাস্টার হবেই। বেবি ডল সে রকমই একটা গান। রাগিনী এমএমএস টু ছবি চলুক বা না চলুক গান সুপারহিট।

    হালকা বিটে হট প্যান্টে সানির সৌন্দর্যের বর্ণনা করা নিষ্প্রয়োজন।

    চার বোতল ভদকা 
    বেবি ডলের পর সানির বলিউডে বড় হিট ‘চার বোতল ভদকা’। ইয়ো ইয়ো হানি সিংয়ের গানে চার চাঁদ লাগিয়ে দিয়েছিল সানি-র অ্যাপিয়ারেন্স। যে কোনও পার্টি জমে উঠে সানি-হানির এই জুটি-র এই গানে।

    পানিওয়ালা ডান্স 
    বিকিনি অবতারের সানি লিওনিকে কার্যত আগুন ধরাতে দেখা যায়। কুছ কুছ লোচা হ্যায় ছবি ভুলে গেলেও পানিওয়ালা ডান্সে সানির নাচ দেখে মুগ্ধ তার ফ্যানরা।

    লায়লা ম্যায় লায়লা 
    পুরানো লায়ালা ম্যায় লায়লা জিনত আমানকে ভুলিয়ে দিল সানির লাস্য। শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিলেন বলিউডের বম্বশেল। নতুন লায়লায় মুগ্ধ আসমুদ্র হিমাচল।

  • ডায়াবেটিসে আক্রান্ত তারকারা

    ডায়াবেটিসে আক্রান্ত তারকারা

    কমল হাসান: ভারতের বর্ষীয়ান এই অভিনেতা টাইপ ১ ডায়াবেটিসের শিকার। কিন্তু এই রোগ তার কর্মজীবনে কোনও প্রভাব ফেলেনি।

    কমল জানিয়েছেন, রোগকে বশে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন তিনি। মেনে চলেন চিকিৎসকের পরামর্শও। আর অ্যালকোহল থেকেও দূরে থাকেন।

    সোনম কাপুর: নিয়মিত ইনসুলিন নিতে হয় সোনমকে। কিন্তু রোগকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি বলিউড কাঁপাচ্ছেন এই নায়িকা। বয়ঃসন্ধিকালেই ডায়াবেটিস ধরা পড়ে সোনমের। এর কারণ তার ওবেসিটি। রোগকে নিয়ন্ত্রণে রাখতে, নিয়মিত যোগব্যায়াম, ডায়েট করেন সোনম। কত্থক নাচের প্রশিক্ষণও নিচ্ছেন তিনি।

    ফাওয়াদ খান: পাকিস্তানের হার্টথ্রব ফাওয়াদ খানও ডায়াবেটিসের শিকার। ১৭ বছর বয়সে টাইপ-১ ডায়াবেটিস ধরা পড়ে ফাওয়াদের। তার কথায়, অতিরিক্ত ধূমপানের কারণেই এই রোগ থাবা বসায় তার শরীরে। নিয়মিত শরীরচর্চা এবং খাদ্যাভাসে বদল এনেই নিজেকে চনমনে রেখেছেন এই অভিনেতা।

    ওয়াসিম আকরাম: ৩০ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন পাকিস্তানি ক্রিকেট তারকা ওয়াসিম। তবে নিয়মিত ইনসুলিন এবং সঠিক ডায়েট মেনে নিজেকে সুস্থ রেখেছেন।