Category: বিনোদন

  • চিত্রনায়ক আমিন খানের শৈশব ও গ্রামের গল্প

    চিত্রনায়ক আমিন খানের শৈশব ও গ্রামের গল্প

    চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়ক আমিন খান। তার পুরো নাম আমিনুল ইসলাম খান। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার মৌতলায়। ১৯৭২ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই অভিনেতা। নব্বইয়ের দশকে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে তার।

    আমিন খানের চাচাতো ভাই তুহিন খান। ঢাকার একটি মোবাইল কোম্পানিতে আইটি বিভাগে চাকরি করেন। বর্তমানে ছুটিতে বয়েছেন গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগজ্ঞের মৌতলা গ্রামে।  আলাপ হয় আমিন খানের এই চাচাতো ভাইয়ের। তিনি জানান, আমিন খান ছোট বেলা থেকেই খুব শান্ত প্রকৃতির ছিলেন। অভিনয়ের দিকে ছোটবেলা থেকেেই ঝোঁক ছিলো তার। মৌতলা হাইস্কুলে ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে এরপর খুলনা আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হন। তাপর চলে যান ঢাকাতে।

    আমিন খানের বাবা আলহাজ্ব খান লোকমান হোসেন খুলনার শিপওয়ার্ডে চাকরি করতেন। বর্তমানে মা-বাবাসহ পরিবার নিয়ে থাকেন রাজধানীর উত্তরায়। পরিবারসহ বছরে দুইবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আমিন খান। প্রতিবেশিদের মধ্যে তখন আনন্দের বাঁধ ভাঙে।

    তুহিন খান আরো জানান, বড় ভাই নুরুল্লা খান সবসময় আমিন খানকে চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে সহযোগিতা করতেন। অবশেষে নব্বইয়ের দশকে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ নামক একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে চিত্রজগতে প্রবেশ করে আমিন খান। এরপর ১৯৯৩ সালে ‘অবুঝ দুটি মন’ সিনেমায় প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সাফল্যে তিনি হয়েছেন নন্দিত।

     

    তুহিন খান বলেন, ‘আমার চেয়ে বয়সে একটু বড় হলেও অনেকটা একসাথেই বেড়ে ওঠা। চিত্রজগতে প্রবেশের পর বড় চাচা আলহাজ্ব খান আব্দুল হামিদকে দেখেই পালাতেন আমিন খান। খুব ভয় পেতেন চাচাকে। তাছাড়া আমাদের পরিবারের সকলেই তাকে খুব মান্য করে চলেন। তবে বর্তমানে বিষয়টি স্বাভাবিক হলেও অনেকটা সময় লেগেছে এমন পরিস্থিতি স্বাভাবিক হতে।’

    তিনি জানালেন, শ্যামনগরের ইকোটুরিজম সেন্টার কর্তৃপক্ষের আমন্ত্রণে জানুয়ারি মাসের শেষের দিকে আমিন খান তার পরিবারসহ গ্রামের বাড়িতে আসবেন। এই নায়কের বড় ছেলে নয়ন খানের বয়স সাত বছর, ছোট ছেলে অয়ন খানের বয়স পাঁচ বছর।

    যার ভয়ে পালাতেন আমিন খান সেই বড় চাচা খান আব্দুল হামিদ বলেন, ‘আমিন খান আমাদের সকলেরই স্নেহের। প্রথম দিকে আমি বিষয়টি মেনে নিতে না পারলেও পরবর্তীতে মেনে নিয়েছি। ও পড়াশোনায় খুব মেধাবী ছিলো।’

    জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে সাতক্ষীরাবাসী গর্ব করেন। তবে দুঃখের বিষয় সাতক্ষীরার অধিকাংশ মানুষই জানেন না আমিন খানের বাড়ি সাতক্ষীরাতে।

  • মানব পাচারের কথা স্বীকার অনন্য মামুনের

    মানব পাচারের কথা স্বীকার অনন্য মামুনের

    সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ান পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

    মালয়েশিয়ার ডাংওয়াংগি পুলিশ বিভাগের প্রধান কর্তা শাহারুদ্দিন আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

    বিদেশি গনমাধ্যমকে মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ এবং কঠোর আইনে অনন্য মামুনসহ ১৯ জনকে বন্দি করা হয়েছে। মূলত জঙ্গি এবং রাষ্ট্রীয় শত্রুদের আটক করা হয় এই আইনে। বিশেষ এই আইনে একজন অভিযুক্তকে ২৮ দিন পর্যন্ত বিনা বিচারে আটক রাখার বিধান রয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ৮ থেকে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

    উলেখ্য, ২৩ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের উজমা এম সি এ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট নামের ওই অনুষ্ঠান। অনুষ্ঠানের আড়ালে শিল্পীদের সাথে শিল্পী ভিসায় মানব পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তার সঙ্গে পাচার হওয়া ৫৭ জনকেও আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ।

  • কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

    কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

    “ভাঙ্গন” (পর্ব – ৩):

    ধলপারের সুম বিষ্টি থাইমা গেছে । তহনও মেগনার ত্যাজ কমে নাই, অজাগরের নাহান ফোস ফোস কইরা গর্জাইতে আছিল । হেইসুমকা আমার গেদাডা সাতমাসের । সব কিছু খুয়াইয়া আমরা গিয়া উঠছিলাম সুখলাল বাড়ৈর বাড়িত । হের পাকের ঘরের চুলা-চাটকি মাইনষের পায়ের পারায় সমান অইয় গেছে । ঘরের খাডালোত চিল্লা-পাল্লা কইরা বেডার কড়ুই কাডের চকি খানাও গুড়া কইরা হালাইছে । কেউরে এক মগ পানি খাওয়াইবো তো দূরে নিজেরা যে খাইবো হেই অবস্থাও নাই । আন্দাইরা ম্যাগ কাইটা রোইদ উডছে । হেই রোইদের আলোয় সব দিক ফকফইক্কা অইছে কিন্তু আমি দেহি চাইরো দিগে খালি আন্দার ! নাড়া চালির কিনারে খাড়ানো বলদ দুইডা আহনও খাড়াইয়া রইছে । হেইয়াগো পাশে খাড়াইয়া সুখলালের গরুতে খেড় চিবাইতে ছিল । গরুতে দেহাদেহি কইরা ঘাস খায়, খড় খায় কিন্তু আমাগো বলদ দুইডা কিচ্ছুই মুহে দেয় না । এর মইধ্যে ঘর ছাইরা সবাই বাইরে নামছে । শ’য়ে শ’য়ে মানুষ খালি কিলবিল কিলবিল করতে আছে। দ্যাকলে মোনে অইবো মৌচাকের নাহান । কে কোন হানে যাইবো হেইয়া যানি ঠাওর করতে পারছিল না । যেইসব মানুষ কোনও দিন পুরুষ মাইনষের মুখও দেহে নাই আইজগা দেহি হেরাও ভিন পুরুষগো মইদ্দে খাড়াইয়া রইছে । সূর্য অনেক উপরে উটছে । বেইনবেলা পাড়াই পাড়াই করতে আছিল । আস্তে আস্তে মানুষের কান্দন কইমা আইছে । মানুষ কিছুডা পাতলাও অইছে । পূব পাড়ার মজিদ মিয়া কোন দিক দিয়া জানি আমারে দেইখা আমার কিনারে আইয়া খাড়াইছে । গেছে বছর হের পোয়াতি বৌডা মইরা গেছে । বাচ্চা-গাচ্ছা অইছিল না । ম্যালা বছর চেষ্টা-তদবির কইরা বৌডা মা অইতে চাইছিল । আল্লায় না দিলে মাইনষে দিতে পারে ? পারে নাই, হেই দিন আমি আছিলাম । পোলা ধরণী ময়মুনা খালাও আছিল । ময়মুনা খালারে তিন-চারদিন আগে থেইক্কাই ঘরে আইনা রাকছে মজিদ মিয়া । কোনসুম বৌয়ের সন্তান জন্মের বেদোনা উডবো হেইয়া তো কওন যায় না, নিজে থাহে জিড়াইতের খ্যাতে । বিয়াল বেলা ক্যাল ব্যতা উট্টা আবার থাইমা যায় । বাচ্চার মাতা একটু বাইড়ায় আবার মইদ্দে হাইন্দা যায় । খালায় আমারে কইল – বৌ, তুমি দেহ তো ওরে বইমি করাইতে পারো কি না । বইমি অওনের চাপ আইলে বাচ্চা বাইর অইয়া আইবো । আমি তো নতুন, এই সব বুজুম কেইমনে ? আগে তো কোনও দিন গুড়াগাড়া অইতে দেহি নাই । তহন খালায় হিকাইয়া দিল – ওর মাতার চুল তোমার আঙ্গুলে প্যাচাইয়া মোহের মইদ্দে হানদাইয়া দেও, দেকপা অক অক করবো আর তহনই বাচ্চা বাইর অইবো। (চলবে…)

  • নগ্ন রেস্তোরাঁর পরে এবার নির্মিত হচ্ছে নগ্ন পার্ক!‌

    নগ্ন রেস্তোরাঁর পরে এবার নির্মিত হচ্ছে নগ্ন পার্ক!‌

    গোটা ইউরোপে ঝড় তুলেছে নগ্ন রেস্তোরাঁ। সেই ঝড় থামতে না থামতেই এবার আসছে নগ্ন পার্ক। তবে ইউরোপে নয়, এমন পার্ক তৈরি হচ্ছে ব্রাজিলে। সেই পার্কের নাম ‘‌ইরোটিকা ল্যান্ড’‌।

    জানা গেছে, অপর্যাপ্ত যৌনতার ছড়াছড়ি থাকবে এই পার্কে।  নগ্ন হয়ে ঢুকতে হবে এই রেস্তোরাঁয়। নানা ‘‌জয় রাইড’‌–এর পাশাপাশি থাকবে অসংখ্য উদ্দীপক মূর্তি।  ২০১৮ সালের শেষের দিকে পিরাসিবাকা এলাকায় তৈরি হবে এই পার্ক।

    সাও পাওলো লাগোয়া এই শহর এমনিতেই রঙিন নৈশজীবনের জন্য বিখ্যাত। তার মধ্যে এই পার্ক শহরে পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে।  পার্কে থাকছে কামোদ্দীপক সেভেন ডি সিনেমা দেখার ব্যবস্থা। পার্কের ঠিক মাঝাখানে থাকবে একটি সুইমিং পুল। সেখানে চলবে খানাপিনা ও জলকেলির ব্যবস্থা।

    তবে এই পার্কে কঠোরভাবে নিষিদ্ধ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ। সঠিক ও স্বাস্থ্যসম্মতভ উপায়ে যৌনতার অভ্যাস গড়ে তুলতে একটি কর্মশালাও চলবে এই পার্কে। পার্কের প্রবেশমূল্য ১০০ ডলার।

  • এফডিসিতে কাল সম্মাননা পাচ্ছেন শাকিব খান-অপু বিশ্বাস

    এফডিসিতে কাল সম্মাননা পাচ্ছেন শাকিব খান-অপু বিশ্বাস

    শাকিব খান-অপু বিশ্বাস জুটিকে এফডিসিতে সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাব।  বাংলা চলচ্চিত্রের অন্ধকার যুগ-পরবর্তী সময়ে শাকিব-অপু জুটিবদ্ধ হয়ে ৭৩টি ছবিতে অভিনয় করেছেন। যা দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।ছবিগুলোর অধিকাংশই ‘হিট’ তকমাও পায়। আর এই কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে ক্লাবটি। ফিল্ম ক্লাবের মেম্বার ইনচার্জ আবদুল্লাহ জেয়াদ সম্মাননা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    সংগঠনটির ২০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার এফডিসির আট নম্বর ফ্লোরে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

    জেয়াদ আরও জানান, ‘শাকিব-অপু দুজনকেই সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা আসবেন কিনা সেটি জানা নেই। ‘ এদিন চিত্রনায়ক ডি এ তায়েবকেও সম্মাননা দেওয়া হবে। ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরিও চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পাবে।

    এ ছাড়াও চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাবেন নায়করাজ রাজ্জাক (মরণোত্তর), চিত্রপরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, অভিনেত্রী ববিতা, নায়ক আলমগীর, কণ্ঠশিল্পী রুনা লায়লা, খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, নায়ক ফারুক, নায়ক-প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা), আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

  • দিল্লিতে বিরুশকার গ্র্যান্ড রিসেপশন

    দিল্লিতে বিরুশকার গ্র্যান্ড রিসেপশন

    সিঁথিতে চওড়া সিঁদুর, পরনে লাল শাড়ি, গলায় ভারি গয়না। দিল্লিতে রিসেপশন মঞ্চে জনসমক্ষে এভাবেই হাজির হলেন নববধূ আনুশকা শর্মা কোহলি।

    আর বিরাটের পরনে ছিল কালো গর্জাস শেরওয়ানি এবং সাদা চোস্তা।

    ইতালিতে বিয়েটা লুকিয়ে সারলেও, নিজ দেশে ফিরে রাজধানীর বুকে ঘটা করে রিসেপশনের আয়োজন করেছেন নবদম্পতি। বৃহস্পতিবার বিরুশকার সেই রিসেপশনের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

    বিয়ের পাশাপাশি আনুশকার রিসেপশনের শাড়ি ও গয়নারও ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে যখন রিসেপশন মঞ্চ বাঁধার কাজ চলছিল, প্রকাশ্যে আসে সেই ছবিও।

  • কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

    কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

    “ভাঙ্গন” (পর্ব – ২)

    যেই কতা কইতে আছিলাম হেই কতাই কই – আমাগো গ্রাম আছিল গলাপানি গ্রামের তোন উত্তরে । হেই উত্তরের গ্রাম ভাঙ্গনে আমি কি একলা পলাইছি ? না, একলা পলাই নাই, হেই রাইতে অনেকেই পানির ধাবার খাইয়া দৌড়াইছে । অনেকে বুড়া বুড়া বাপ-মা হালাইয়া থুইয়াও পলাইছে । পড়ে হেইয়াগো বাড়ি-ঘর য্যামন খুঁইজ্জা পায় নাই হেইরম হেইয়াগো মুরুব্বিগোও আর খুঁইজ্জা পায় নাই । যাই হোউক আমার গেদাডারে কবিরাজের পিড়ার উপরে হোয়াইছি, এই রহম আরও অনেকের গ্যাদা হেই রাইতে সুখলাল কবিরাজের পিড়ার উপরে ঘুম লওয়াইছে । আর হের ঘরের মইধ্যে তো মানষের পা’ও রাহোনের যাগা আছিল না । পুব পাড়ার মুন্সি বাড়িরর সতারো ঘরের বেবাক মানুষ আইয়া ঠাই লইছে এই বাড়িত ।

    উত্তর পাড়ার তরকদার বাড়িতও আছিল সাত ঘর, আর এউক্কা দুউগ্গা বাড়ির খবর না’ই কইলাম । হেইয়ারা আগে আইছে বইলা ঘরের মইদ্দে হানছে । আমরা যারা পরে আইছি হেরা ঘরের ছাইছে খারাইয়া আছিলাম । কতেকে গিয়া গরুর খোয়ারে আছরয় লইছে । আমিই মনে হয় সবার শেষে আইছি । যদিও হেতোক্ষুণে ঝড়-বিষ্টিরও বিষ মইরা আইছিল । আর নাদীর ভাঙ্গন ঠিক গলাপানি গ্রামের সীমানায় আইয়া খাড়াইছে । মনে অইল ছোডকালে ছি-পুড়ি খেলার নাহান । ছি দিয়া অন্য পক্ষের পাহেরাদার লড়াইয়া আবার দৌড়াইয়া আইয়া যেমন গোড়া গাছে খাড়াইতাম তেমন কইরা ভাঙ্গন আইয়া সীমানা মত খাড়াইয়া গেছে । গ্রামের সীমানাডা কবিরাজ সুখলাল বাড়ৈর ঘর থেইকা দুইহান ভিটা আর এক খণ্ড ভূঁইর শেষ মাতাত । সেই দুই খান ভিটার একটাতে সুখলাল কবিরাজ ঔষদি গাছ আর কিছু কাঠের গাছ লাগাইছে ।

    কাঠগাছের বাগানে খাড়াইয়া নদীর দিগে চাইয়া আসমান ফাডাইন্না কান্দন কনতে আছে আমাগো গ্রামের মাইনষে । আমার কোনও কান্দন নাই, পোলাডারে আগলাইয়া খাড়াইয়া রইছি । আমার যে ঘর নাই, ঘরের মানুষ নাই হেই দিগে কোনও চিন্তাও নাই ! বেদিশার নাহান খালি হগোলের দূরবস্থা দ্যাকতে আছি । হেই দিনকার হেই দৃশ্য আগে কোনও দিন দেহি নাই, তয় হুনছি, যুদ্দের সোমায় মিলেটেরিরা মাইনষের ঘর-বাড়ি জ্বালাইয়া পোড়াইয়া দিছে । মানুষ মাইরা ধানের পাঁজার নাহান পালা দিয়া রাখছে । তয় সব শেষে যারা বাঁইচা আছিল হেরা অন্তত নিজের ভিটাখান ফিরত পাইছে, কিন্তু এহন যা ঘটল হেইতে কেউই কিচ্ছুই ফিরা পাইলাম না ! গেদার বাহে আইজ্জা গেছে, গেছে যে আর তারে খুঁইজাও পাইনাই । এমন কি হের লাশটারেও কেউ কোনও হানে দেহে নাই । যদিও হেই সমায় কেউ কেউরে খুঁজেও নাই । (চলবে -২)

  • ওমরা হজে অনন্ত জলিল, সঙ্গে সাকিব ও শাহরিয়ার নাফিস

    ওমরা হজে অনন্ত জলিল, সঙ্গে সাকিব ও শাহরিয়ার নাফিস

    ওমরাহ হজ পালনের উদ্দেশে পবিত্র মক্কা নগরীতে গেছেন চিত্রনায়ক প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তার প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস থেকে জানানো হয়েছে, ওমরাহ হজ পালনের উদ্দেশে ১৭ ডিসেম্বর ঢাকা ত্যাগ করেন এই চিত্রনায়ক।

    এর আগে চলতি বছরের জানুয়ারিতে হজে গিয়েছিলেন অনন্ত। সেবার তার সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। তবে এবার কোলে নতুন সন্তান আসায় অনন্ত একাই গিয়েছেন হজ পালন করতে। তার দেশে ফেরার কথা রয়েছে ২৪ ডিসেম্বর।

    এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য বিপিএল শেষ করে ১৯ ডিসেম্বর বিকেলে সৌদি আরবে যান সাকিব আল হাসান। তার সঙ্গে আছেন তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রি। এছাড়াও সেখানে রয়েছেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস।Sakib

    অনন্ত, সাকিব ও নাফিস- তিন তারকাকে একসঙ্গে দেখা গেছে ওমরাহ হজের আনুষ্ঠানিকতা শেষে। সেখানে তারা কুশল বিনিময় করে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধির জন্য দোয়া করেন বলেও অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

  • বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি

    বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি

    বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন অন্তর জ্বালা ছবির নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি। বরিশালে আসার কথা বলে কাউকে না জানিয়েই প্রোগ্রাম বাতিল করেন তারা। যার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে বরিশালের সিনেমা দেখার দর্শকরা। আজ মঙ্গলবার বরিশালে আসার কথা ছিল তাদের। নায়ক জায়েদ খান তার নিজস্ব ফেইসবুক পেইজেও বরিশালে আসার বিষয়ে পোষ্ট দিয়েছিলেন আজ মঙ্গলবার দুপুরের দিকে। তাদের আসার কথা শুনে বরিশাল নগরীর অভিরুচি সিনেমা হল ও বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) উপস্থিত হয়েছিল অনেক দর্শক। দর্শকরা তাদের অপেক্ষায় থাকে কয়েক ঘন্টা।

    দুপুর ১১ টায় বরিশালে আসার কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত বরিশালের কারও ফোন ধরেননি আর কাউকে ফোনও করেননি তারা। যার কারনে বরিশালের দর্শকসহ কেউই জানতে পারেনি নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি কখন আসছেন ,না আসছেন না! বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল অভিরুচি সিনেমা হল কর্তৃপক্ষ লোক মারফত জানতে পারে তারা বরিশালে আসবেন না। তাদের বরিশালে না আসার কথা শুনে ক্ষুদ্ধ হয়ে উঠে অভিরুচি সিনেমা হলের দর্শকরা। ক্ষিপ্ত হয় হল কর্তৃপক্ষের উপর।

    এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে হল কর্তৃপক্ষ চলে যায়। পরে সিনেমা হলে আগত দর্শকরাও ভারাক্রান্ত মন নিয়ে চলে যায়। দর্শকদের মধ্যে অনেককে ফুল নিয়ে আসতে দেখা গেছে। বরিশালে আসা না আসার বিষয়ে জানতে অন্তর জালা ছবির নায়ক জায়েদ খানের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলে তিনি রিসিভ করেননি। এবিয়ে জানতে চাইলে বরিশাল অভিরুচি সিনেমা হলের ব্যবস্থাপক সৈয়দ রেজাউল কবির জানান, আজ মঙ্গলবার সকাল ১১ টায় বরিশালে আসার কথা ছিল তাদের। দুপুর সাড়ে ১২ টায় অভিরুচি সিনেমা হলে দর্শকদের সাথে ছবি দেখার কথা ছিল। কিন্তু ১১ টার পরে তারা কারও ফোন রিসিভ করেনি তাই আমারা তাদের আসা না আসার বিষয়ে জানতে পারিনি। বিকেল ৩ টার দিকে লোক মারফত জানতে পারি তারা বরিশালে আসবেন না। তাদের না আসার কথা শুনে সিনেমা হলে উপস্থিত উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে উঠে।

  • যেসব বলিউড তারকাদের নেশা ছাড়া চলে না!

    যেসব বলিউড তারকাদের নেশা ছাড়া চলে না!

    বলিউড যতটা ঝকঝকে ততটাই পর্দার অন্যদিকে ছেয়ে রয়েছে অন্ধকার। যতটা এখানে ফ্ল্যাশবাল্বের আলো ঝলকায় ততটাই গভীর অবসাদের কালো মেঘ।

    কেউ অবসাদে, কেউ বা নিজের শখে বলিউড ইন্ডাস্ট্রিতে নেশা করেন, কেউ বা কাজের চাপ থেকে মুক্তি পেতে এই কাজ করেন। জেনে নেওয়া যাক বেশ কিছু বলিউড তারকাদের কথা যাঁরা নেশা ছা়ড়া থাকতে পারেন না।

    ধর্মেন্দ্র
    স্বর্ণযুগের অভিনেতা ধর্মেন্দ্রও পার্টিতে মদ্যপানের বিষয়ে পিছিয়ে থাকেন না। তিনি নিজেই একটি ইন্টারভিউতে জানিয়েছেন ১৫ বছর বয়স থেকে তিনি মদ্যপান করেন। আর তার ফল এই বৃদ্ধ বয়সে তিনি পাচ্ছেন।

    অমিশা প্যটেল
    বলিউড পার্টিতে মদের বন্যা এমনিতেই বয়ে যায়। আর সেই ফোয়ারায় গা ভাসিয়েছেন বহু সেলেব্রিটিই। এরকমই একজন বলি অভিনেত্রী আমিশা প্যাটেল।

    ঋষি কাপুর
    কাপুর পরিবারে ঋষি কাপুর এমন এক সদস্য যাঁর মদ্যপান ছাড়া একটি দিনও কাটে না।

    এমনই তথ্য জানিয়েছে সূত্র। বহু জায়গায় তাঁকে প্রকাশ্য়ে মদ্যপান করতে দেখা গেছে। জানা যায়, ঋষি কাপুরের মদের নেশার জন্য একবার থানা পুলিশ করতে হয় নীতু সিংকে।

    মণীষা কৈরালা
    এককালে তাঁর মিষ্টতাতেই মাত হয়েছিলেন বহু পুরুষ। কিন্তু মনীষা কৈরালার জীবনে একটা সময় বাসা বাঁধে অবসাদ। আর তার জেরেই তিনি প্রবল ভাবে ধূমপানের নেশায় ডুবে যান। যদিও পরে এই নেশা থেকে নিজেকে মুক্তি করেছেন তিনি।

    অর্জুন রামপাল
    বলি পাড়ায় কান পাতলেই শোনা যায়, অর্জুন রামপালের নেশার কথা। যেকোনও পার্টিতে তাঁর মদ্যপানের মাত্রা কত পর্যন্ত যায় তা বলিউডের সঙ্গে জড়িত সবারই জানা।

    রণবীর কাপুর
    শুধু ঋষি কাপুর নয়, তাঁর ছেলে রণবীরও মদ্যপানের বিষয়ে বেশ নাম করেছেন বলিউড চত্বরে। তবে কোনও দিনও মদ্যপান করে রণবীরকে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটাতে শোনা যায়নি।

    সলমান খান
    মদ্যপানের বিষয়ে কতবার বিতর্কে পড়েছেন তা গুণে বলা কঠিন। অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে মারধোর থেকে হিট অ্যান্ড রান -মামলার অভিযোগ, সব মিলিয়ে মদ্যপান করে সালমান বহু ঝড়ধঝাপ্টায় পড়েছেন।

    শাহরুখ খান

    খান মদ্যপানের জন্য় নয়, বরং ধুমপানের জন্য ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত শাহরুখের। তিনি চেন স্মোকার হিসাবে এমনিতেই পরিচিত। তার ওপর যোগ হয়েছে তাঁর টানা ২০ ঘণ্টার কাজের চাপ। সব মিলিয়ে শাহরুখকে প্রচুর ছবিতেই ধূমপান করতে দেখা।