Category: বিনোদন
-

থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ
হুজাইফা রহমানঃথাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ। থাইল্যান্ড এ সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে ২৫ জানুয়ারি ২০১৮ইং হতে ২য় SICE 2018 নামে আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল ২০১৮ সুরিন থাইল্যান্ডে ইউরোপ ও এশিয়া মিলে মোট ১৪ টি দেশের মোট ১৬ টি গ্রুপ অংশ নেয়।বাংলাদেশ হতে অংশ নেয় (শফিক ব্যালেট্রুপ) নামের একটি নাচের দল। সেখানে এস.আই শফিক এর নির্দেশনায় বাংলাদেশ হতে একটি মাত্র দল এই ফেস্টিভ্যালে পর পর ৩য় বারের মতো অংশগ্রহন করে আসছে। এতে বাংলাদেশের টিম লিডার, কোরিওগ্রাফার ও ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস.আই শফিক। এবং এবার ১৬ টি গ্রুপের মধ্যে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড ২০১৮ পেয়ে শফিক ব্যালেট্রুপ বাংলাদেশের জন্য গৌরব এনে দিয়েছে।নৃত্যে বৃত্ত ভাঙো এই শ্লোগানকে ধারণ করে শুদ্ধ সংস্কৃতি, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেয়ার লক্ষ নিয়ে শফিক ব্যালেট্রুপ নামে ২০১৪ সালে বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস. আই শফিক একটি নৃত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার আয়োজনে শফিক ব্যালেট্রুপ দুটি জাতীয় পদক পায়। এবং ২০১৭ সালে আবারো দুটি জাতীয় পুরষ্কার পায় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে।২০১৬ তে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা দেয় থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে। এবং ২০ টি দেশের মধ্যে শফিক ব্যালেট্রুপ বেস্ট ন্যারেটিভ ডান্স এওয়ার্ড পায় থাইল্যান্ড হতে আন্তর্জাতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় ২০১৭ তে আবারো ২য় বারের মতো থাইল্যান্ড আসার সুযোগ পায় শফিক ব্যালেট্রুপ। তখন ১৪ টি দেশের মধ্যে বেস্ট লাইভলিস্ট ডান্স এওয়ার্ড পায়। এবং ২০১৮ তে ৩য় বারের মতো থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রন পায় শফিক ব্যালেট্রুপ। সেখানে ১৬ দেশের মধ্যে বেস্ট পুপুলার ডান্স এওয়ার্ড পায়। এছাড়াও নিজ দেশে ছোট বড় অনেক অনুষ্ঠানে সুনামের সহিত কাজ করছে শফিক ব্যালেট্রুপ। -
থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ
হুজাইফা রহমানঃ
থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ। থাইল্যান্ড এ সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে ২৫ জানুয়ারি ২০১৮ইং হতে ২য় SICE 2018 নামে আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল ২০১৮ সুরিন থাইল্যান্ডে ইউরোপ ও এশিয়া মিলে মোট ১৪ টি দেশের মোট ১৬ টি গ্রুপ অংশ নেয়।
বাংলাদেশ হতে অংশ নেয় (শফিক ব্যালেট্রুপ) নামের একটি নাচের দল। সেখানে এস.আই শফিক এর নির্দেশনায় বাংলাদেশ হতে একটি মাত্র দল এই ফেস্টিভ্যালে পর পর ৩য় বারের মতো অংশগ্রহন করে আসছে। এতে বাংলাদেশের টিম লিডার, কোরিওগ্রাফার ও ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস.আই শফিক। এবং এবার ১৬ টি গ্রুপের মধ্যে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড ২০১৮ পেয়ে শফিক ব্যালেট্রুপ বাংলাদেশের জন্য গৌরব এনে দিয়েছে।
নৃত্যে বৃত্ত ভাঙো এই শ্লোগানকে ধারণ করে শুদ্ধ সংস্কৃতি, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে শফিক ব্যালেট্রুপ নামে ২০১৪ সালে বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস. আই শফিক একটি নৃত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার আয়োজনে শফিক ব্যালেট্রুপ দুটি জাতীয় পদক পায়। এবং ২০১৭ সালে আবারো দুটি জাতীয় পুরষ্কার পায় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে।
২০১৬ তে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা দেয় থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে। এবং ২০ টি দেশের মধ্যে শফিক ব্যালেট্রুপ বেস্ট ন্যারেটিভ ডান্স এওয়ার্ড পায় থাইল্যান্ড হতে আন্তর্জাতিক অঙ্গনে।
এরই ধারাবাহিকতায় ২০১৭ তে আবারো ২য় বারের মতো থাইল্যান্ড আসার সুযোগ পায় শফিক ব্যালেট্রুপ। তখন ১৪ টি দেশের মধ্যে বেস্ট লাইভলিস্ট ডান্স এওয়ার্ড পায়। এবং ২০১৮ তে ৩য় বারের মতো থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রন পায় শফিক ব্যালেট্রুপ। সেখানে ১৬ দেশের মধ্যে বেস্ট পুপুলার ডান্স এওয়ার্ড পায়। এছাড়াও নিজ দেশে ছোট বড় অনেক অনুষ্ঠানে সুনামের সহিত কাজ করছে শফিক ব্যালেট্রুপ।
-
শহরে নতুন নেতা
৬ মাসের বিরতির পর আবারও প্রেক্ষাগৃহে যাচ্ছে শাকিব খানের সিনেমা। আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাওয়া ঢালিউড সুপারস্টারের নতুন এই ছবির নাম ‘আমি নেতা হবো’। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
কিছুদিন আগেই কোনো ধরনের কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে ছবিটি। এখন চলছে মুক্তির প্রস্তুতি। ইতিমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন জনবহুল স্থান ও যেসব হলে ছবিটি মুক্তি পাবে সে স্থানগুলোতেই লাগানো হয়েছে সিনেমার প্রমোশনাল পোস্টার।
গত প্রায় ছয় মাস ধরে শাকিব খানের নতুন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় তার ভক্তরাও রয়েছেন অধীর অপেক্ষায়। আর ভক্তদের প্রত্যাশা পূরণের জন্য নেতা হয়ে হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা।
ছবিটি মুক্তির আগে গত ১১ জানুয়ারি ‘লাল লিপস্টিক’ শিরোনামের একটি গান প্রকাশ পায়। গানটি প্রকাশের সপ্তাহ দুয়েক পরেই আবার ‘চুম্মা’ শিরোনামের নতুন একটি গান সম্প্রতি প্রকাশ পেয়েছে। এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাওয়া মাত্র সোশাল মিডিয়াতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে ‘আমি নেতা হবো’ সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। শাকিব খান ও মিম ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেল প্রমুখ।
-

জেল হতে পারে শাহরুখের!
শাহরুখ খান। বলিউডের কিং খান বলা হয় তাকে। অভিনয় দিয়ে বহু আগেই মানুষের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তিনি। অথচ জীবনের ৫২টি বসন্ত পার করা এই সুপারস্টার এখন ভারতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আর তার কারণ শাহরুখ খানের আলিবাগের বিলাসবহুল ফার্মহাউজ বাজেয়াপ্ত করেছে দেশের আয়কর বিভাগ। যেটি কিনা চাষের জন্য কেনা জমিতে বেআইনিভাবে বানানো হয়েছে। আরও জানা যায়, শাহরুখের এই বাংলোটি কোনোভাবেই কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম মেনে বানানো হয়নি। এবার এই বেনামি ফার্মহাউজের মামলায় শাহরুখকে আরও বিপাকে ফেললেন কিং খানের প্রাক্তন চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মোরেশ্বর আজগাওঙ্কর। খবর জি নিউজের।
সূত্রে খবর, চিঠি লিখে আয়কর বিভাগকে বিস্ফোরক তথ্য জানিয়েছেন মোরেশ্বর নিজেই। তাঁর কথায় ‘দেজা ভু’ কোম্পানি নয়, শাহরুখই আসলে এই বেনামী সম্পত্তির মালিক। আর খোদ কিং খানই তাঁকে আলিবাগের ফার্মহাউজের ভুয়া দলিল তৈরি করতে বলেছিলেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, শাহরুখ আদপে আলিবাগের ফার্মহাউজের মালিক হিসেবে দেখিয়েছেন ‘দেজা ভু’ নামে একটি কোম্পানিকে। যে কোম্পানির ডিরেক্টর শাহরুখের শ্বশুর রমেশ ছিব্বর, শাশুড়ি সবিতা ছিব্বর ও শ্যালিকা নমিতা ছিব্বর। দেখানো হয়েছে ‘দেজা ভু’ কোম্পানি আয়ের একাংশ আসে কৃষিকাজ থেকে। অথচ এমন কোনো আয়ই নাকি দেখাতে পারেনি ‘দেজা ভু’। দেখানো হয়েছে ‘দেজা ভু’ কোম্পানিকে এই চাষের জমি কিনতে ৮.৫ কোটি টাকা ঋণ দিয়েছিলেন শাহরুখ। আর এ থেকেই আয়কর দফতরের ধারণা হয় আলিবাগের ফার্মহাউজের আসল মালিক শাহরুখ। আর সেই ধারণা আরও জোরালো হল আয়কর বিভাগকে লেখা মোরেশ্বর আজগাওঙ্করের চিঠিতে।
তবে শুধু আইন ভেঙে বেনামি ফার্মহাউজ বানানোই নয়, উঠেছে আরও অনেক প্রশ্নই। চাষের জন্য কেনা জমিতে কেন বানানো হল এই বিলাসবহুল বাংলো। উপকূলবর্তী অঞ্চলে যেখানে সুইমিং পুল বানানো নিষিদ্ধ, সেখানে শাহরুখের আলিবাগের ফার্মহাউজে রয়েছে সুইমিং পুল, হ্যালিপ্যাড, কৃত্রিম সমুদ্রতট আরও কত কি!
সূত্রের খবর, আয়কর দফতরের প্রশ্নের সমস্ত উত্তর না ঠিকমত না দিতে পারলে বড়সড় আইনি জটিলতায় জড়াতে পারেন বলিউড বাদশা। সম্পত্তি তো হাতছাড়া হবেই অপরাধ প্রমাণিত হলে বিপুল পরিমাণ জরিমানা এমনকি হাজতবাসও হতে পারে শাহরুখের।
-

আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়?
একজন কল দিয়ে বললো- আপা আমাদের কিছু এক ঘন্টার নাটক আর টেলিফিল্ম বানানো হবে। কথাটা কিভাবে বলবো… মানে প্রডিউসার… আপা নির্ভয়ে বলবো?
আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়?
উনি বললেন- জ্বী আপা মানে পারিশ্রমিকতো দিবেন উনি, তা বাদে কত টাকা নিবেন জানতে চাইলো।
বললাম প্রডিউসার এর মা কে কল করেন। প্রডিউসার এর মা কত নেয় জানতে চান।

(ফেসবুক থেকে সংগৃহীত)
-

পদ্মাবত’ দেখতে গিয়ে ধর্ষণের শিকার বান্ধবী!
পদ্মাবত’ দেখতে গিয়ে সিনেমাহলে এক বন্ধুর বিরুদ্ধে তার বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের হায়দরাবাদের প্রশান্ত সিনেমা হলের ভেতরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর ১৯ বছর বয়সী ওই তরুণীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন ওই তরুণী।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণ পেশায় নির্মাণ শ্রমিক। ফেসবুকে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় দুই মাস আগে। ধীরে ধীরে দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। গত সোমবার প্রশান্ত সিনেমাহলে দু’জনে ‘পদ্মাবত’ চলচ্চিত্র দেখতে যান। সিনেমাহলে লোকজন খুব কম ছিল। দু’জনে যেখানে বসেছিলেন তার চারপাশটাও ছিল বেশ ফাঁকা।
সেই সুযোগে তরুণীকে ধর্ষণ করেছেন অভিযুক্ত তরুণ। সিনেমাহলের ভেতরে কীভাবে এ ধরনের ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
ইতোমধ্যেই এ ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
-

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে বন্ধ হচ্ছে বাংলা ছবির প্রদর্শনী!
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিনেমা হলেই বাংলা ছবির প্রদর্শন ১৫ ফেব্রুয়ারির পরে কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এমন আশঙ্কা তৈরি হয়েছে প্রযোজক, পরিচালক, কলাকুশলী, প্রদর্শকদের সংগঠন ইম্পা-র মঙ্গলবারের বৈঠকের পরে।
সমস্যার সূত্রপাত সাত মাস আগে। তখন কেন্দ্রের জিএসটি (পণ্য ও সেবা কর) ব্যবস্থা চালু হওয়ার পরে বাংলা ছবির টিকিটের দাম কম রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছিলেন, ১০০ টাকার কম দামের টিকিটে রাজ্য জিএসটি বাবদ তার ভাগের ৯% করের মধ্যে ৭% ছাড় দেবে। এর আগে রাজ্য যে-দু’শতাংশ বিনোদন কর নিত, এখনও বাংলা ছবির টিকিটের দামে তার বেশি নেবে না। ফলে সিনেমা হলগুলি দর্শকদের কাছ থেকে কেন্দ্রের ভাগের ৯% এবং রাজ্যের জন্য ২% আদায় করলেই চলবে। তবে জিএসটি বাবদ মোট ১৮% টাকা করই হলগুলিকে জমা দিতে হবে। পরে রাজ্য তাদের ছাড়ের ৭% টাকা হলগুলিকে ফিরিয়ে দেবে।
ইম্পা-র সভাপতি কৃষ্ণনারায়ণ দাগা জানান, গত সাত মাসে হলগুলি ছাড়ের টাকার কানাকড়িও পায়নি। দর্শকদের কাছ থেকে কম কর নিয়ে হল-মালিকেরা বেশি টাকা জমা দিতে বাধ্য হচ্ছেন।হল-মালিকেরা আর পারছেন না। কিছু করার নেই। এমনিতেই সিনেমা হলগুলির ব্যবসা ভাল নয়। বাড়তি টাকা খেসারত দিয়ে বাংলা ছবি চালানো সম্ভব নয়।
বিভিন্ন সিনেমা হল সূত্রের খবর, রাজ্যের কাছ থেকে ৩৫০-এর বেশি হলের প্রাপ্য এখন কমবেশি ১০ কোটি টাকা। ইম্পা-র সভাপতি কৃষ্ণনারায়ণ দাগা জানান, হল-মালিকেরা বলছেন, হয় তারা বাংলা ছবি না-দেখিয়ে হিন্দি ছবি চালাবেন। নয়তো বাংলা ছবির দর্শকদের থেকেও জিএসটি বাবদ পুরো ১৮% করই আদায় করতে বাধ্য হবেন। ইম্পা-র এ দিনের বৈঠকের পরে নবান্নকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে। সূত্র : আনন্দবাজার
-

২১ দিন অন্ধকার ঘরে বন্দি ছিলেন রণবীর
পদ্মাবত’ ছবিটির যে চরিত্রটি ইতিমধ্যে দর্শকদের মনে দাগ কেটেছে তা হলো আলাউদ্দিন খলজির হিংস্র, উন্মাদ, রাক্ষুসে স্বভাব। চরিত্রটা অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গোটা সিনেমায় রণবীরের খলজি রূপের পৈশাচিক নাদ শুনলে দর্শকদের গায়ে কাঁটা দেবে। এক কথায় তাঁর অভিনয় অনবদ্য বললেও কম বলা হবে। কিন্তু রণবীর সিং কীভাবে হয়ে উঠেছিলেন আলাউদ্দিন খলজি?
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ”আমি গোড়েগাঁও-এর বাড়িতে টানা ২১ দিন গৃহবন্দি ছিলাম। এসময় আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই পুরো সময়টা আমি ওয়ার্কশপ করেছি। ধীরে ধীরে আমি নিজেকে খলজির মতো করে তৈরি করেছি। প্রথমে কিছুতেই আমি খলজির মতো এতটা ধান্দাবাজ, লোভী উচ্চাকাঙ্ক্ষী একটা চরিত্রের সঙ্গে নিজেকে কিছুতেই মেলাতে পারছিলাম না। এই ভয়ানক অভিজ্ঞাতা, খলজি যেভাবে পৃথিবীটাকে দেখে আমি তো সেভাবে ভাবেতেই পারি না। আমি ধীরে ধীরে এই চরিত্রের মধ্যে প্রবেশ করেছি। তারপর শরীরচর্চা, গলার স্বর সবকিছুই তৈরি করছিলাম। আর তারপর যখন শেষমেশ শুটিং শুরু হল তখন সেটে সবকিছু বনশালির উপর ছেড়ে দিয়েছিলাম।”
রণবীর সিং আরও বলেন, ”তারপর উনি যেভাবে চরিত্রটাকে তৈরি করতে চেয়েছেন আমি সেভাবেই কাজ করেছি। কারণ এই চরিত্রটা সম্পর্কে আমার থেকেও বেশি উনি জানেন। পুরো কৃতিত্বটাই ওনার।”
-

গোপনে বিয়ে করলেন নুসরাত!
ব্যাচেলর নয়। নুসরাত জাহান নাকি বিবাহিত। শোনা যাচ্ছে তেমনই। টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নুসরাত জাহান কয়েক বছর আগে ডিসেম্বরেই নাকি বিয়ে সেরে ফেলেছেন। পাত্রের নাম ভিক্টর ঘোষ। তবে তারা কিন্তু জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন বলে জানান।
রাজ চক্রবর্তীর শত্রু ছবি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ নুসরাতের। তারপর টলিউডে একের পর এক ছবিতে সফল নুসরাত। ছবির শুটিংয়ের জন্য তাকে বিদেশ যেতে হত। তখন থেকেই নাকি ভিক্টরের সাথে তার পরিচয়। জামশেদপুরের ছেলে ভিক্টর। সিভিল অ্যাভিয়েশনে চাকরি করে সে। শোনা যায়, বিয়ের পর থেকে নাকি নুসরাত ও ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন।
ঘনিষ্ঠ সূত্রে খবর, ওরা বিবাহিত। ব্যক্তিগত ও পেশাগত কারণে নুসরাত সবার সামনে বিয়ের কথা স্বীকার করে না। কিন্তু ওদের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুরা বিয়ের কথা জানে। এমনকী, নুসরাতের বুকে ভিক্টরের নামের একটি ট্যাট্যুও রয়েছে।
নুসরাত ও ভিক্টরকে যারা কাছ থেকে চেনে, তাদের মনে ওরা দুজনেই খুব সাপোর্টিভ। একদিকে যেমন নুসরাতের ফিল্ম নিয়ে মতামত জানান ভিক্টর, তেমনই ভিক্টরের রেস্তোরাঁর ব্যবসা সাপোর্ট করেন নুসরাত।
টলিউডের এক প্রযোজকের সাথে জড়িয়েছে নুসরাতের নাম। কিন্তু তাতে নুসরাতের কিছু আসে যায় না। সবার কাছে ভিক্টরকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেন নুসরাত। ভিক্টরও তার ফেসবুক স্টেটাসে লিখে রেখেছেন, ‘ইন আ রিলেশনশিপ’।
কিন্তু বিয়ের কথা অস্বীকার করেন নুসরাত। সবাইকে তিনি একটাই কথা বলেন, তারা খুব শিগগিরই বিয়ে করবেন। আর যখন বিয়ে করবেন, তখন সবাইকে জানিয়েই করবেন। অতএব এখন যেন গুজবে কান না দেওয়া হয়।
-

উত্তম কোনও মেয়ের দিকে তাকালেই বেণু চোখ চেপে ধরত’
সুপ্রিয়াদেবীর সাথে উত্তম কুমারের সম্পর্কের কথা সকলেরই জানা। তাকে ভীষণ ভালোবাসতেন সুপ্রিয়া দেবী, তাকে যত্নও করতেন ভীষণ। রান্না করে খাওয়াতেন তার পছন্দের খাবার। যার মধ্যে ভেটকি মাছে ‘কাঁটা চচ্চরি’র গল্প হয়ত বা অনেকেই জানেন।
সুপ্রিয়া দেবী উত্তম কুমারের প্রতি ভীষণ পজেটিভও ছিলেন। মহানায়কও সুপ্রিয়াদেবীর কাছে খুঁজে পেয়েছিলেন আশ্রয়। কেমন ছিল ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই জুটির সম্পর্ক? তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েই অনেক কথা, অনেক স্মৃতি মেলে ধরেন অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়।
সে সময়ে ছবির শুটিং সেটের একটি ঘটনাও শেয়ার করেন ললিতা চট্টোপাধ্যায়। তিনি বলেন, উত্তমের সঙ্গে আমার একটা ছবির শুটিংয়ের আউটডোরে গেছি। বেণুও গেছে (সুপ্রিয়া দেবী)। ওর সব সময় মনে হত উত্তম বোধহয় অন্যকোনও মেয়ের দিতে তাকাচ্ছে। উত্তম তাকাতও (হেসে ফেলে) কারণ সব মেয়েরাই তো উত্তমের জন্য পাগল ছিল। ও উত্তমের চোখটা হাত দিয়ে চেপে ধরত, বলত, না না অন্য কোনোও মেয়ের দিকে তাকাবে না। বলত, রুনুর (ললিতা চট্টোপাধ্যায়) দিকে তাকাবে না। যদিও ও জানত রুনুর থেকে কোনও সমস্যা নেই।