Category: বিনোদন

  • মুক্তির আগে সালমানের ওপর রেগে গিয়েছিলেন আসারাম বাপু

    মুক্তির আগে সালমানের ওপর রেগে গিয়েছিলেন আসারাম বাপু

    কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েও ৪৮ ঘণ্টা পরে জামিনে মুক্ত পেলেন সালমান খান। কিন্তু সূত্রের খবর, যোধপুর সেন্ট্রাল জেলের ভিতর আসারাম বাপুর রোষে পড়েছিলেন ‘বজরঙ্গি ভাইজান’।

    সর্বভারতীয় এক সংবাদপত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সালমান খান জেলে পৌঁছানোর পরে সেখানে তিনি সিগারেট খেয়েছেন, জেলের পোশাক পরেননি, এমনকি জেলের দেওয়া খাবারও খেতে অস্বীকার করেন তিনি। সাথে শুক্রবার ৩০ মিনিট ধরে প্রীতি জিনতা ও নিজের বোনেদের সাথে সময় কাটান সালমান। জেলের কর্মীদের ছেলে-মেয়েরাও নাকি সালমানের দর্শন পেয়েছেন।

    বলিউড তারকা জেলে বিশেষ সুবিধা পাওয়াতেই নাকি ক্ষোভ ব্যক্ত করেছেন আসারাম। তিনি জেলকর্মীদের বলেছেন, আমার সাথে দেখা করতে তো কেউ আসে না। সালমান সুপারস্টার বলে ওর সাথে দেখা করতে যাচ্ছে সবাই।

    তার ওপর সালমান জেলের খাবার খাচ্ছেন না দেখে আসারাম নাকি তার জন্য কাছের এক আশ্রম থেকে আসা খাবারও সালমানকে খাওয়াতে চেয়েছিলেন। কিন্তু সালমান সেই খাবারও খেতে চাননি। এতে আরও চটেছিলেন আসারাম বাপু।

    তবে বৃহস্পতিবার যখন জেলে পৌঁছান, তখন আসারাম বাপুর সাথে দেখা হয় সালমানের। দু’জনে তখন ভালোভাবেই কথা বলেছেন বলে জানিয়েছেন জেল কর্মকর্তারা।

    শনিবারই অবশ্য জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন সালমান। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে গেছেন এই সুপারস্টার।

    উল্লেখ্য, ধর্ষণের মামলায় অভিযুক্ত হয়ে এখন জোধপুর জেলেই রয়েছেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। ২০১৩ সালে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অপরাধে তিনি জেলে।

  • জেলে সালমান, কেমন কাটল প্রথম রাত?

    জেলে সালমান, কেমন কাটল প্রথম রাত?

    কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা হয় সালমান খানের। ২০ বছর আগের এই মামলার সাজা ঘোষণার পরই তাকে যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বরে ঘরে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত জেলের ২ নম্বর ঘরেই কাটে বলিউড ‘ভাইজান’-এর।

    জেলের মধ্যে সালমান কেমন সুবিধা পাবেন সে ব্যাপারে আগেই জানিয়েছিলেন যোধপুরের ডিআইজি (কারা) বিক্রম সিং। তিনি বলেছিলেন, সালমানকে কোনো ভিআইপি ব্যবস্থা দেওয়া হবে না। অর্থাৎ, বিলাসবহুল বিছানা ছেড়ে জেলের মধ্যে কাঠের খাটের উপর ঘুমনোর ব্যবস্থা হয় সালমানের। কিন্তু, বৃহস্পতিবার জেলের মেঝেতে শুয়েই রাত কাটান বলিউডের এই তারকা অভিনেতা। সেই সঙ্গে জেলে প্রথম রাত কাটানোর জন্য সালমানকে ৪টি কম্বল দেওয়া হয়। কিন্তু, কোনো কিছু তিনি ব্যবহার করেননি। পাশাপাশি রাতে জেলের কোনো খাবারই তিনি খাননি।

    উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় যোধপুরের কঙ্কনি গ্রামে ২টি বিরল প্রজাতির হরিণকে লক্ষ্য করে গুলি চালান সালমান। ওই সময় তার সঙ্গী ছিলেন সইফ আলি খান, নীলম, টাবু এবং সোনালী বেন্দ্রে। কিন্তু, সালমানের হাত থেকে গুলি চলেছিল, এই অভিযোগেই শেষ পর্যন্ত যোধপুর সেন্ট্রাল জেল সালমানকে হাজতবাসের নির্দেশ দেন। সেই সঙ্গে বাকিদের বেকসুর বলে ঘোষণা দেন আদালত।

  • সালমানের সাজায় ৫০০ কোটি টাকা ক্ষতির মুখে বলিউড

    সালমানের সাজায় ৫০০ কোটি টাকা ক্ষতির মুখে বলিউড

    কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হচ্ছে সালমান খানের। যদিও এই মামলায় জেল হলে অভিযুক্তের জামিন মঞ্জুর হয়। তবুও আইনি পদ্ধতি কার্যকরী করতে কিছুদিন সময় তো লাগবেই। ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে সালমানকে।

    বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, সালমান জেলে গেলে কমপক্ষে ৫০০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলিউডে। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে সালমান খানের ‘‌রেস থ্রি’‌। যে ছবিতে সলমনের সঙ্গে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ এবং সাকিব সালিম।

    এই ছবির বাজেট প্রায় ১৫০ কোটি টাকা। তারপরেই সালমানের ঝুলিতে রয়েছে সুপারহিট সিনেমা ‘‌কিক’‌-এর সিক্যুয়াল ‘‌কিক টু’‌। সাজিদ নাদিওয়ালার এই ছবির বাজেট কমপক্ষে ১০০ কোটি টাকা। ২০১৯ সালের শেষের দিকে মুক্তি পেতে পারে আর এক জনপ্রিয় সিরিজ দাবাং’র তৃতীয় কিস্তি। তার বাজেটও ১০০ কোটি।

    আলি আব্বাস জাফরের ‘‌ভারত’‌ ছবির নায়কও সালমান। তার বাজেটও বেশ বড়সড়। এছাড়াও রয়েছে সালমান খানের ভগ্নীপতির সিনেমা ‘‌লাভরাত্রি’‌। শোনা যাচ্ছে তার বাজেট ৭০ কোটি। তাছাড়া ছোটপর্দায় ‘‌বিগ বস’‌ ও ‘‌দশ কা দম’–এর নিয়মিত আকর্ষণ সাল্পমান খান। সব মিলিয়ে তার সাজায় বিপাকে বলিপাড়া।

  • সালমানের জন্য হলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া

    সালমানের জন্য হলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া

    সালমান খানের জন্য হলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনই বিস্ফোরক খবর এখন শোনা যাচ্ছে করছে বলিউড টাউনে। কয়েকদিন আগে সালমান খানের বোন অর্পিতার সঙ্গে রি-উইনিয়ন ডিনারে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। তারপরই বলিউড পাড়ায় খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

    কিন্তু সালমানের জন্য হলিউডের সুযোগ ছাড়ছেন কেন তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। সূত্রের খবর আলি আব্বাস জাফরের ভারত ছবির স্ক্রিপ্ট নাকি ভীষণ পছন্দ হয়েছে প্রিয়াঙ্কার। সেই ছবিতেই রয়েছেন সালমান খানও। বেশ কয়েক বছর ধরেই সালমান খানের শিবিরে নাম লেখাতে চাইছিলেন প্রিয়াঙ্কা। এবার মনে হচ্ছে সেই সুযোগ তিনি পেতে চলেছেন।

    ইতিমধ্যে কোয়ান্টিকোর চতুর্থ সেশনের শ্যুটিংও প্রায় শেষ হয়ে এসেছে। কোয়ান্টিকোয় তেমন সুযোগ পাচ্ছেন না বুঝতে পেরে হয়তো হলিউডের পাট আপাতত গোছাতে চাইছেন তিনি। সালমান খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেতে হলিউডের কোয়ান্টিকো ছাড়াটা খুব একটা বোকামির কাজ হবে না বলেই মনে করছেন তিনি।

    দীর্ঘ কয়েক বছর বলিউডের ছবিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। এই সুযোগে হয়তো আবার বলিউডে আসর জমাতে চাইছেন তিনি। তারপরে আবার সালমান খানের সঙ্গে কাজ করার সুযোগ। সব মিলিয়ে একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। যেটা কোনও মতেই হাত ছাড়া করতে চান না এই অভিনেত্রী। তাই নিয়েই এখন বলিপাড়ায় জল্পনা তুঙ্গে।

  • ভারতীয় আইন ব্যবস্থাকে সমর্থন করতে নারাজ অমিতাভ

    ভারতীয় আইন ব্যবস্থাকে সমর্থন করতে নারাজ অমিতাভ

    সম্প্রতি টুইটার ব্লগে ভারতীয় আইন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিগ বি। স্পষ্ট ভাষায় লিখলেন, “বাবার মৃত্যুর পরে তাঁর স্থাবর-অস্থাবর সব কিছুর অধিকারই তাঁর”।  কড়া ভাষায় এভাবেঈ নিজের মতামত জানিয়ে দিলেন অমিতাভ বচ্চন।

    আসলে অমিতাভ আক্রমণ করেছে ভারতীয় ‘কপিরাইট ল’ আইন ব্যবস্থাকে। ১৯৫৭ সালে প্রস্তাবিত এই আইন অনুযায়ী, সাহিত্য, নাটক, সঙ্গীত বা কোনও শিল্পকর্মের স্রষ্টার মৃত্যুর ৬০ বছর পরে তার কোনও সৃজনকর্মের অপরেই আর তার বা তার পরিবারের অধিকার থাকবে না। তা যে কেউ পুনরুপস্থাপন করতে পারবেন। এই আইনি ব্যবস্থাকে সমর্থন করতে নারাজ বিগ বি।

    প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের বাবা,স্বনামধন্য কবি হরিবংশ রাই বচ্চন। তার রচিত কবিতার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ‘মধুশালা’, ‘অগ্নিপথ’, ‘রুকে না তুম’। উল্লেখ্য হরিবংশ রাই বচ্চনের মৃত্যু হয় ২০০৩ সালের ১৮ জানুয়ারি।

    তাই বাবা হরিবংশ রাই বচ্চনের রচিত কবিতাগুলিও আর তার পরিবারের থাকবে না। তার রচিত সমস্ত কবিতা হয়ে যাবে বিশ্ববাসীর। এবং তা নিয়ে যে যা খুশি করতে পারে। এটা মেনে নিতে পারছেন না তিনি।

  • শহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রী

    শহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রী

    শহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রী মীরা রাজপুত। ভাবছেন, শাহিদ-মীরাকে বি-টাউনের অন্যতম ‘লাভ-কাপল’ বলা হলে তাদের মধ্যে এমনটা হওয়া সম্ভব নয়। অসম্ভব মনে হলেও এটি সত্যি ঘটনা ৷

    জানা গেছে, ‘পদ্মাবত’ ছবির শুটিংয়ের সময় কাজ শেষ করে শহিদ বাড়ি ফিরতেন সকাল ৮টায়। দুপুর প্রায় দুটো পর্যন্ত ঘুমোতেন শাহিদ। শুটিংয়ের কঠিন শিডিউল ছিল সেই সময়। ফলে সকাল ৮টা থেকে দুপুর দুটো পর্যন্ত যাতে শাহিদ ঘুমোতে পারেন, সেই চেষ্টাই করতেন মীরা।

    কিন্তু, শহিদ কন্যা মিশা সেই সময় খেলতে শুরু করত। শহিদের ঘরে গিয়েই চলত তার খেলা। মীরা অনেক চেষ্টা করেও মেয়েকেও থামাতে পারতেন না। যার জেরে শাহিদের ঘুমের ব্যাঘাত ঘটত। শহিদের যাতে কাজের ক্ষতি না হয়, সেই কারণেই তাকে বাড়িতে নয় হোটেলে থাকার ব্যবস্থা করে দেন মীরা ৷ সেই কারণে গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেলে শহিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল ৷

  • প্রিয়াঙ্কার মা ‘পাগল’ হয়ে গেছে!

    প্রিয়াঙ্কার মা ‘পাগল’ হয়ে গেছে!

    প্রিয়াঙ্কা চোপড়ার মা মাধু চোপড়া পাগল হয়ে গেছে! একথা শুনে বলিউড অভিনেত্রীর অনেক ভক্ত কষ্ট পেতে পারেন। কিন্তু আসলে এই কথাটি বলেছিলেন বলিউড অভিনেত্রীর অনেক সহকর্মী। কিন্তু কেন?

    ভারতীয় গণমাধ্যমের খবর, প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা শুরুতে একটি ভোজপুরি ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাদের এই সিদ্ধান্তের জেরেই প্রিয়াঙ্কা এবং তার মাকে এভাবে কটাক্ষ করেছিল ইন্ড্রাস্টির বহু মানুষ।

    ২০১৫ সালে মা-কে নিয়ে পার্পেল পেবেল পিকচার্স নামের নিজের প্রযোজনা সংস্থা শুরু করেন প্রিয়াঙ্কা। ২০১৬ সালে ওই প্রডাকশন হাউসের ব্যানারে মুক্তি পায় ‘বাম বাম বোল রাহা হ্যায় কাশি’ নামের ভোজপুরি ছবি। ছবিটি যখন মুক্তির জন্য অপেক্ষায় তখন প্রিয়াঙ্কাকে তার বলিউড সহকর্মীই বলেছিলেন, এটা মোটেই অভিনেত্রীর ব্র্যান্ড ইমেজের সঙ্গে যায় না। তার মা পাগল হয়ে গেছেন, আর সেই পরামর্শে তিনি এই কাজ করছেন।

    যদিও প্রিয়াঙ্কা কেবল ব্যবসায়িক উদ্দেশ্যেই ছবিটি প্রযোজনা করেননি। নায়িকার দাবি, শুধু হিন্দি নয়, ভারতের সমস্ত ভাষার ছবিকেই সমান প্রাধান্য দেওয়া উচিত। প্রিয়াঙ্কার মতে, ভালো করলেও ভারতের বিভিন্ন প্রাদেশিক ছবি প্রচার এবং ডিস্ট্রিবিউশনের অভাবে সঠিকভাবে দর্শকের নজরে আসে না।

    প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পেল পেবেল পিকচার্স’ প্রযোজনা সংস্থার আজ তিন বছর। এই তিন বছরে তারা নয়টি ছবি প্রযোজনা করেছেন। তার মধ্যে রয়েছে অাসামি, মারাঠি, পঞ্জাবি, সিকিমিও রয়েছে।

  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই কয়েক লাখ টাকা পাবেন প্রিয়া

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই কয়েক লাখ টাকা পাবেন প্রিয়া

    চোখের ইশারায় এরই মধ্যে ভারতসহ বিশ্বের লাখ লাখ তরুণকে ঘায়েল করেছেন কাজলকালো চোখের প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ভুরু নাচিয়ে তিনি জনপ্রিয়তার এতটাই শীর্ষে পৌঁছেছেন যে কিছু কোম্পানি নাকি তাকে স্যোশাল মিডিয়ায় একটা পোস্টের জন্য কয়েক লাখ টাকা করে দিতে যাচ্ছে।

    বর্তমানে প্রিয়ার ইনস্টাগ্রামে নাকি ৫.১ ফলোয়ার্স। বেশ কিছু ব্র্যান্ড এবং কোম্পানি চান প্রিয়া ইনস্টাগ্রামে তাদের প্রোমোট করুক। ইনস্টাগ্রামের মাধ্যমে প্রিয়া যদি তাদের ব্র্যান্ডকে প্রোমোট করে তাহলে তারা কয়েক লাখ টাকা দিতেও রাজি। ইতোমধ্যে তাকে আট লাখ টাকা অফার করেছে একটি কোম্পানি।

    বলিউডের বেশ কিছু অভিনেত্রী ইনস্টাগ্রামে নানা রকম ব্র্যান্ডের প্রমোশন করে কোটি টাকা উপার্জন করছেন মাত্র একটি পোস্টেই। এবার সেই তালিকায় নাম লিখাতে যাচ্ছেন প্রিয়া প্রকাশ।

  • অস্কার পুরস্কার নিয়ে সোফায় বসা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত

    অস্কার পুরস্কার নিয়ে সোফায় বসা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত

    ডলবি থিয়েটার হলে রবিবার রাতে অনুষ্ঠিত হবে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। হলিউডের সবচেয়ে বড় এই পুরস্কার মঞ্চে ওঠার জন্য অপেক্ষা করেন সকলে। আর শুধু হলিউডই কেন, সারা বিশ্বের চলচ্চিত্র মহলের সবাই তরোয়ালধারী সোনালি পুরুষকে হাতে পেতে মরিয়া। কিন্তু এবছর অস্কার ট্রোফির থেকেও এখন সবার বেশি নজর ডলবি থিয়েটারের সামনে হলিউড বুলেভার্ডের একটি মূর্তিতে।

    অর্ধেক খোলা বাথরোব পরে, এক হাতে অস্কার পুরস্কার নিয়ে সোফায় বসা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত চিত্র পরিচালক হার্ভে ওয়ানস্টেইনের।

    যা ব্যক্ত করছে ওয়াইনস্টেইনের বিরুদ্ধে ওঠা কাস্টিং কাউচের অভিযোগকে। ওই মূর্তির সামনে দাঁড়িয়ে এখন ফোটো চুলতে ব্যস্ত পর্যটকরা। গত বছরই অ্যাকাডেমি পুরস্কারের বদলে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ওয়াইনস্টেইনের বিরুদ্ধে।

    সালমা হায়েক, উমা থারম্যান, লুপিটা নিয়ওঙ্গো, কেট ব্লানশেটের মতো অভিনেত্রীরা ‘মি টু’ স্লোগানে তাদের সাথে ঘটা যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। সেই ‘’মি টু’-র ঢেউ আছড়ে পড়ে সারা বিশ্বে। হলিউড কমিউনিটি থেকে ছেঁটে ফেলা হয় ওয়াইনস্টেইনকে।

  • স্বামীর পরকীয়া জেনে ফেলায় বান্ধবীর সঙ্গে সম্পর্কচ্ছেদ!

    স্বামীর পরকীয়া জেনে ফেলায় বান্ধবীর সঙ্গে সম্পর্কচ্ছেদ!

    ৩০ বছর আগে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের নিকোলা ও মাইকের (ছদ্মনাম) সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মাইক মজা করে বলতো তাদের বিয়েতে আমার উচিত তার এবং একইসঙ্গে তার হবু বধূ নিকোলার সঙ্গী হতে। ২৮ বছর বয়সে আমি বিয়ে করি। একটি দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। হতাশায় ভেঙে পড়েছিলাম। মাইক আর্থিক সাহায্য করেছে, নিকোলা খাইয়ে দিয়েছে, নিদ্রাহীন রাতে সঙ্গ দিয়েছে। কয়েক বছর পর বেনের সঙ্গে দেখা হয় এবং আমরা বিয়ে করি। আমাদের দুইটি সন্তান ছিল। নিকোলা-মাইক ও তাদের তিন সন্তানকে নিয়ে আমরা একসঙ্গে বেড়াতে যেতাম।

    কিন্তু এক বছর পর সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি একটি কান্ট্রি হোটেলে সম্মেলনে ছিলাম। কফি পানের সময়টাতে আমি জানালা দিয়ে মাইককে গলফ কোর্সে দেখলাম। একটি খাটো, লাল চুলের মেয়ে তার পাশে ছিল, সে মাইককে জড়িয়ে ধরলো। মাইক তার সঙ্গে অন্তরঙ্গ হচ্ছিল দেখে আমি বিস্মিত হই।

    সারাদিন আর কাজে মনোযোগ দিতে পারিনি এবং পরে তাকে খুঁজতে বের হই। তাকে না পেয়ে মেয়েটাকে খুঁজে বের করি। সবকিছু মেলানোর চেষ্টা করছিলাম, যত ভাবছিলাম ততই রাগ হচ্ছিল। রাতে খাবারের পর আমি মেয়েটার দরজায় কড়া নাড়ি। সে দরজা খুলে দিল। মাইককে তার বিছানায় স্বল্প পোশাকে দেখলাম। মেয়েটাকে ধাক্কা দিয়ে মাইকের সঙ্গে রাগারাগি শুরু করি। বলি যে নিকোলাকে সব বলে দিব। উত্তরে মাইক জানায়, ‘এতে আমার নাক গলানোর কিছু নেই।’ এটা বলে সে আমার হাত ধরে সেখান থেকে বের করে দিল। সারারাত জেগে ভেবেছি কীভাবে এসব নিকোলাকে বলবো। বেনকে ফোন করলাম। সেও বিস্মিত হল। কিন্তু এটাও বললো, ‘এখানে আমাদের করার কিছু নেই।’ আমি যুক্তি বললাম নিকোলার এসব জানার অধিকার আছে।

    কয়েকসপ্তাহ পর নিকোলাকে কফি খাওয়ার জন্য ডাকলাম। সব বলার পর তার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল এবং স্বীকার করল যে সেও এমনটা সন্দেহ করছিল কারণ মাইক অনেকটা সময় বাইরে বাইরে কাটাতো। নিকোলাকে প্রথমে দুঃখিত মনে হলেও পরে সে খুব রেগে গেল যখন জানল হোটেলে আমি মাইকের সঙ্গে রাগারাগি করেছি। নিকোলা জানাল, সে এ সম্পর্ক ভাঙতে চায় না। বলেই সে সোজা উঠে দাঁড়াল এবং চলে গেল। সেই বারই তার সঙ্গে শেষ কথা হয়েছে। এরপর চার মাস হয়ে গেছে, নিকোলাকে খুব মিস করি। মাইককেও। তাদের দুজনের কাছেই ক্ষমা চেয়ে বার্তা পাঠিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি। নিকোলা আমার ফোন কেটে দিয়েছে। তার সঙ্গে দেখা হলেই শুধু মাথা নাড়ায়। মনে হচ্ছে মাইকের পরিবর্তে নিকোলা আমাকেই শাস্তি দিচ্ছে। আমি খুবই বিপর্যস্ত। তবে তাকে এসব বলেছি এজন্য আমি অনুতপ্তও নই। সূত্র: টেলিগ্রাফ