Category: বিনোদন

  • শ্রীদেবীকে হত্যা করা হয়েছে

    শ্রীদেবীকে হত্যা করা হয়েছে

    বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ভারতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে ৫৪ বছর বয়সে মারা যান। তার মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

    প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথটাবের পানিতে ডুবে মারা যান শ্রীদেবী। পরে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিলো, হৃদরোগে নয় দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয় তার। তবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি বেদ ভূষণ। শ্রীদেবীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

    বেদ বলেন, কাউকে চাইলেই তো জোর করে বাথটাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়। পানিতে ডুবিয়ে রেখে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করা সম্ভব। এতে করে কোনো প্রমাণ ছাড়াই একজন মানুষকে মেরে ফেলা যায়। শ্রীদেবীকেও পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।

    এক সাক্ষাৎকারে বেদ ভূষণ শ্রীদেবীর মৃত্যু নিয়ে দুবাই পুলিশের ময়নাতদন্তের প্রতিবেদন বিষয়ে জানান, আরব আমিরাতের আইন ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু তারা শ্রীদেবীর ময়নাতদন্তের যে প্রতিবেদনটি জমা দিয়েছেন সেটি নিয়ে আমরা সন্তুষ্ট নই। ঠিক কি হয়েছিলো তার সঙ্গে আমরা সেটি জানতে চাই। এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে। আমরা দুবাই যাবো এবং সবকিছু পুনরায় তদন্ত করবো।’

    শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করার জন্য তিনি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্সে গিয়েছিলেন। কিন্তু হোটেলের ওই ঘরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তিনি পাশের ঘর থেকে সম্পূর্ণ ঘটনাটি বোঝার চেষ্টা করেছেন এবং সিদ্ধান্তে এসেছেন যে, ‘শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত’।

    এর আগে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী সুনীল সিংহও। তিনি বলেছিলেন, ৫.৭ ফুট উচ্চতাবিশিষ্ট একজন কী করে ৫.১ লম্বা বাথটাবে ডুবে যাবেন!

  • ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

    ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

    মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার রাতে বিষয়টি জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। টানা ছয় বছর ধরে এক প্রকার গৃহবন্দীই হয়ে আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১২ সালে যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালের কাঠগড়ায় স্বাক্ষ্য দেন তিনি। এর জের ধরে আততায়ীর হাতে খুন হন তার ছোট ভাই মিরাজ। ছোট ভাই হারানোর কষ্ট বুকে নিয়ে নীরবে-নিভৃতে দিন কাটাচ্ছেন তিনি। সঙ্গে আছেন একমাত্র ছেলে সামির আহমেদ।

    এরই মধ্যে তার হার্টে ৮টি ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। বুধবার ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে তিনি লেখেন, ‘একটি ঘরে ছয় বছর গৃহবন্দী থাকতে থাকতে আমি আজ উল্লেখযোগ্যভাবে অসুস্থ। আমার হার্টে আটটা ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে কাউকে না জানিয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সেখানে সিসিইউতে চার দিন ছিলাম। আগামী ১০ দিনের মধ্যে হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য প্রস্তুত আছি।

    ’ ফেসবুকের এই পোস্টটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নেন। তার চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

    ওই স্ট্যাটাসে আহমেদ ইমতিয়াজ বুলবুল আরও লিখেছেন, ‘আমি এখন ২৪ ঘণ্টা পুলিশি পাহারায় গৃহবন্দী থাকি, একমাত্র সন্তানকে নিয়ে। এ এক অভূতপূর্ব করুণ অধ্যায়।’ গৃহবন্দী থাকার কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, সরকারের নির্দেশে ২০১২ সালে আমাকে যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাক্ষী হিসেবে দাঁড়াতে হয়েছিল। সাহসিকতার সঙ্গে সাক্ষ্য-প্রমাণ দিতে হয়েছিল ১৯৭১ সালে ঘটে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলখানার গণহত্যার সম্পূর্ণ ইতিহাস। ওই গণহত্যা থেকে বেঁচে যাওয়া পাঁচজনের মধ্যে আমি একজন। হত্যা করা হয়েছিল একসঙ্গে ৪৯ জন মুক্তিযোদ্ধাকে। কিন্তু এই সাক্ষ্য দেওয়ার কারণে আমার নিরপরাধ ছোট ভাই মিরাজকে হত্যা করা হবে, তা কখনো বিশ্বাস করতে পারিনি।

    সরকারের কাছে বিচার চেয়েছি, বিচার পাইনি।’ চিকিৎসার জন্য কারও কাছ থেকে কোনো সহযোগিতা চান না উল্লেখ করে প্রখ্যাত এই সঙ্গীতজ্ঞ লিখেছেন, ‘কোনো সরকারি সাহায্য কিংবা শিল্পী, বন্ধুবান্ধবের সাহায্য আমার দরকার নাই। আমি একাই যথেষ্ট। শুধু অপারেশনের আগে ১০ সেকেন্ডের জন্য বুকের মাঝে বাংলাদেশের পতাকা আর কোরআন শরিফ রাখতে চাই।’ ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, ‘তোমরা আমার জন্যে শুধু দোয়া করবে। কোনো ভয় নাই

  • কান উৎসবে নওয়াজুদ্দিনের ‘মান্টো

    কান উৎসবে নওয়াজুদ্দিনের ‘মান্টো

    কান উৎসবে এবার ‘মান্টো’ নিয়ে হাজির হলেনর বলিউডের বাবু মশাই বন্দুকবাজ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

    রবিবা কানের স্থানীয় সময় বেলা ১১টায় সালে দুবুসিতে শুরু হয় মান্টো ছবির প্রদর্শনী। মান্টো নন্দিতা দাস পরিচালিত দ্বিতীয় ছবি। এটি উর্দু সাহিত্যের অন্যতম কান্ডারি সাদাত হাসান মান্টোর জীবন নিয়ে নির্মিত। কানে যোগ দিয়েছেন এ ছবির মূল অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীসহ অন্যরা।

    কান উৎসবে নিজের উপস্থিতি ভক্তদের জানান দিতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন নওয়াজ।

    ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের সংকটময় সময়কে এ ছবিতে তুলে ধরা হয়েছে। শুধু মান্টো নন, ছবিতে প্রাণ পেয়েছে মান্টোর কিছু ছোটগল্পও।

    উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসব ২০১৮ মাতাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, মল্লিকা শেরওয়াত, কঙ্গনা রানাউত ও দীপিকা পাড়–কোনের মতো বলিউড অভিনেত্রীরা।

  • সদস্যপদ পাচ্ছেন না জয়দীপ, অনিশ্চয়তায় ভাইজান এলো রে

    সদস্যপদ পাচ্ছেন না জয়দীপ, অনিশ্চয়তায় ভাইজান এলো রে

    এখনই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সমিতির সদস্যপদ পাচ্ছেন না কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জি। বাংলাদেশের ছবি হিসেবে ‘ভাইজান এলো রে’ ছবিটি নির্মাণের জন্য জয়দীপ পরিচালক সমিতির কাছে অতিথি সদস্য হতে চেয়ে আবেদন করেছিলেন গত রোববার। কিন্ত অভিযোগ উঠেছে যে ছবিটি নির্মাণের জন্য তিনি অনুমতি চাইছেন, সেই ছবিটির কাজ তিনি আগেই কলকাতা ও লণ্ডনে শেষ করেছেন। এমন অবস্থায় এটিকে প্রতারণা হিসেবে দেখছে সমিতি।

    মূলত, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রযোজিত ছবি ‘ভাইজান এলোরে’ নামের এই ছবিটি বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া করতেই জয়দীপ মুখার্জির বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ প্রয়োজন। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জাগো নিউজকে জানালেন, ‘পরিচালক সমিতির সদস্য পদ পাচ্ছেন না জয়দীপ।’

    বদিউল আলম খোকন বলেন, ‘আমি বাংলাদেশে একটি ছবি নির্মাণ করে কলকাতার ছবি হিসেবে সেটিকে মুক্তি দেওয়ার জন্য যদি সেখানকার পরিচালক সমিতির সদস্য হতে যাই, তারা কি আমাকে সদস্য করবেন? একটি ছবি নির্মাণের আগে সেই ছবির নাম লিপিবদ্ধ করতে হয়। যেই ছবি আগেই বিদেশি ছবি হিসেবে নির্মাণ হয়েছে বিদেশে, সেই ছবির জন্য কেমন করে আমরা তাকে সদস্য করি ? তাকে সদস্যপদ দেয়ার মানে হচ্ছে সমিতির গঠনতন্ত্রের সঙ্গে প্রতারণা করা। একজন বিদশি নাগরিকের জন্য এটা কখনই সম্ভব নয়।’

    খোকন বলেন, ‘জয়দীপ সাহেব যদি বাংলাদেশের ছবি নির্মাণ করতে চান, তাহলে সেটা বানাতেই পারেন। তবে যাবতীয় নিয়ম কানুন মেনেই তা নির্মাণ করতে হবে। মিথ্যে ইনফরমেশন দিয়ে এদেশের পরিচালক সমিতির সদস্য হওয়া যাবে না। যে ছবিটি তিনি নির্মাণ করতে চান, সেই ছবি তো হয়ে গেছে। এরই মধ্যে সেই ছবির টিজার, পোস্টার প্রকাশও হয়েছে। শুরুতেই তিনি প্রতারণা করতে চেয়েছেন। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনি বাংলাদেশে কোনো ছবি নির্মাণ করতে পারবেন না। এমনকি উনার কোনো ছবি সাফটা চুক্তির মাধ্যমেও বাংলাদেশে মুক্তি দিতে পারবেন না।’

    বদিউল আলম খোকন আরও বলেন, ‘পৃথিবীর যেকোনো দেশের নাগরিক যদি বাংলাদেশের স্থানীয় ছবি নির্মাণ করতে চান, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদের জন্য আবেদন করতে হবে ছবি নির্মাণের আগে। সে ক্ষেত্রে তিনি যে দেশের নাগরিক, তার পাসপোর্টের ফটোকপি, সেই দেশের পরিচালক সমিতির সনদসহ কিছু প্রয়োজনীয় কাগজ জমা দিবেন। সঙ্গে কোন ছবিটি আপনি নির্মাণ করতে চান, তার নাম অবশ্যই জমা দিতে হবে শিল্পীদের নামসহ। জয়দীপ মুখার্জি সব কাগজ জমা দিয়েছেন, কিছু বিষয়ে গরমিল পেয়েছি। যে কারণে তিনি আমাদের পরিচালক সমিতির সদস্যপদ পাবেন না। এমনকি উনার পরিচালিত কোনো ছবি বাংলাদেশে মুক্তি পাবে না।’

    এমন পরিস্থিতে আসছে ঈদে ‘ভাইজান এলো রে’ ছবিটির মুক্তি অনিশ্চয়তার মুখে পড়ে গেল। বাংলাদেশি ছবি হিসেবে আপাতত ভাবা যাচ্ছে না এটিকে। দেখার পালা সাফটায় বাংলাদেশের সিনেমা হলে ‘ভাইজান এলো রে’ মুক্তি পায় কী না। তবে সাফটায় এলেও ঈদে মুক্তি সম্ভব নয়। কারণ, ঈদে দেশীয় কোনো চলচ্চিত্র মুক্তি পেলে সাফটায় কোনো ছবি আমদানি করার নিয়ম নেই বলেই জানালেন বদিউল আলম খোকন। আসছে ঈদে প্রায় তিনটি দেশীয় সিনেমা প্রস্তুত রয়েছে মুক্তি পাবার জন্য। সেদিক থেকে সাফটায় ‘ভাইজান এলো রে’ দেখতে হবে ঈদের আগে বা পরে।

    ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জিসহ অনেক তারকা।

  • ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কোনালের গান

    ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কোনালের গান

    একটা অপরিচ্ছন্ন পুকুরে ভাসছে অনেকগুলো রঙিন পুতুল। অথচ এই পুতুলগুলোর থাকার কথা ছিল কোনো সুন্দর পরিবেশে। ভয়ে ভরা চোখ নিয়ে পুকুর থেকে উঠে আসলো এক কিশোরী। মাটি ফুঁড়ে বের হয়ে আছে অনেকগুলো হাত, খাঁচার ভেতর বন্দী হয়ে আছে এক কিশোরী, রশিতে পেঁচানো দেহ, যার মুখ একটা ফুটন্ত সূর্যমুখী ফুল। এমন নানা প্রতিকী দৃশ্যের মিলন ঘটেছে সোমনুর মনির কোনালের গাওয়া একটি রবীন্দ্রসংগীতের ভিডিওতে। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’ রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি কবিগুরুর জন্মদিনে নতুন আয়োজনে প্রকাশ হয়েছে ইউটিউবে।

    তবে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এই ভিডিও তৈরি করেছেন বলে জানালেন শিল্পী কোনাল। ভিডিওর কনসেপ্টটিও তার। কোনাল বলেন,‘শিল্পী শুধু শিল্পী নন, তিনি কিন্তু এই বার্তাবাহক—আমি সবসময় তাই মনে করেছি।একজন শিল্পীর দায়িত্ব, কর্তব্য, কার্যভার—সাধারণ যে কারো চেয়ে বিশাল! চারিদিকে যা ঘটছে, তা দেখে, শুনে, মুখ বুজে বসে আছি সবাই, ফেসবুকে নিউজ শেয়ার দিচ্ছি আর প্রতিনিয়ত ভাবছি দেশটা রসাতলে গেল! কিন্তু করছি কি? করা উচিত নয় কি?’

    কোনাল আরও বলেন,‘একজন শিল্পীর গান শুধু দর্শক নাচাতে কেন হবে? দর্শককে ভাবতেও হবে! তাই গান গেয়ে ফেললাম। এর চেয়ে সঠিক গান আর কী হতে পারে? তাঁর জন্মদিনের চেয়ে আর সঠিক দিনইবা কি হতে পারে? তাই এই গান, আমার নিবেদন। আশা করি কিছুটা হলেও সাহস যোগাবে আমাদের এই গান, শপথ হবে আমাদের এই গান, মন্ত্র হবে আমাদের এই গান—সকল সহিংসতার বিরুদ্ধে। নারী তুমি এগিয়ে যাও! আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে । যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে!’

    কবিগুরুর এ গানটির নতুনভাবে সংগীতায়োজন করেছেন নির্ঝর চৌধুরী ও শাহরিয়ার আলম মার্সেল। ভিডিওটি পরিচালনা করেছেন তানহা জাফরীন।

  • দীপিকাকে নিয়ে হাসাহাসি!

    দীপিকাকে নিয়ে হাসাহাসি!

    প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা পাড়ুকোনের মধ্যে যে একটা রেষারেষি আছেই, তা জানা কথা! এ শুধু সংবাদমাধ্যমের দাবি নয়। বলিউডের অন্দরমহলে তাদের পেশাদার কারণে তৈরি হওয়া ঈর্ষা নিয়ে অনেকেই টিপুনী কেটে থাকেন!

    বিশেষ করে যেভাবে হলিউড নিয়ে টানাটানি চলছে দুই নায়িকার, তাতে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা অনেকটাই স্পষ্ট! কিন্তু এবার নিউইয়র্কে যা হল, তাতে প্রিয়াঙ্কার কাছে গুণে গুণে গোল খেলেন দীপিকা। শুধু তাই নয়, আন্তর্জাতিক মহল রীতিমতো হাসাহাসিও শুরু করল তাকে নিয়ে।

    হয়েছে কী, নিউইয়র্কের বিখ্যাত মেট্রেপলিটান মিউজিয়াম অব আর্টের বাৎসরিক সমাবেশ, যা কি না মেট গালা নামে পরিচিত, তার আসর বসেছিল সম্প্রতি। যা ডাকসাইটে তারকাদের ফ্যাশন স্টেটমেন্টের জন্য বিখ্যাত। চোখ ধাঁধানো সাজে সেজে সেখানে নিজেদের মাহাত্ম্য জাহির করেন তারকারা। অবশ্যই হলিউডের এবং পাশ্চাত্যের ফ্যাশন দুনিয়ার সেলেব্রিটি তারা।

    এ বছরে সেখানে ভারতীয় বলতে ছিলেন কেবল প্রিয়াঙ্কা আর দীপিকা। প্রিয়াঙ্কা একদিকে বেছে নিয়েছিলেন কালচে লাল ভেলভেটের গাউন, সঙ্গে মধ্যযুগীয় টায়রা এবং ঘোমটার যুগলবন্দি। অন্যদিকে দীপিকা ধরা দিয়েছিলেন উজ্জ্বল লাল হাঁটুখোলা আধুনিক গাউনে। আর সেখানেই দেখা দিল বিপত্তি!

    কেন না, এই সমাবেশ প্রাচীন ফ্যাশনকে তুলে ধরার জন্য বিখ্যাত। পোশাক আধুনিক হলেও তাতে থাকতেই হবে ধ্রুপদী ছোঁওয়া। কিন্তু দীপিকার পোশাকে তা ছিল না। তাই শুরু হয়েছে হাসাহাসি- তিনি কি সামান্য নিয়মটুকুও জানেন না? তাছাড়া প্রিয়াঙ্কার পাশে যে তাকে নিতান্ত ম্লান দেখাচ্ছিল, তা তো ছবিই বলে দিচ্ছে!

  • একেক দিন একেক পুরুষের সাথে

    একেক দিন একেক পুরুষের সাথে

    স্বামী অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আত্মীয়-স্বজনও মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থা থেকে উত্তরণে টাকা উপার্জনের জন্য অবৈধ পথে হাঁটেন স্ত্রী। এক এক দিন, এক এক পুরুষের সঙ্গে মিলন। তাদের সুখ দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘এ তুমি কেমন তুমি’!

    নেহাল দত্তের পরিচালনায় ছবিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। সেখানে প্রিয়াঙ্কার পারফরম্যান্স দেখে মুগ্ধ সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ। ছবিতে আরও অভিনয় করেছেন রিজ, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তীর মতো শিল্পী।

  • ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক আনুশকা শর্মা

    ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক আনুশকা শর্মা

    কথায় আছে- ‘পতির যা দক্ষতা, সতীরও তাই’। অবশ্য ব্যাট হাতে নিলে ছক্কা হাঁকানোয় আনুশকা শর্মা যে কারও চেয়ে কম যাবেন  কথা যারা তাকে পর্দায় দেখেছেন, তারাই জানেন! ভুলে গেলে একবার মনে করিয়ে দেওয়াই যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিটার কথা! এখানে আবার আনুশকা ক্রিকেট খেলেছেন কোথায়?

    খেলেছেন, ‘জজবা’ বলে যে গানটা ছবিতে ছিল, সেখানেই নায়িকাকে দেখা গিয়েছিল ছেলেদের সঙ্গে পাড়ার ক্রিকেটে ব্যাট হাতে ছক্কা হাঁকাতে! খুব সংক্ষিপ্ত হলেও দৃশ্যটা বুঝিয়ে দিয়েছিল, মুঠোয় ব্যাট বেশ শক্ত করেই ধরতে জানেন তিনি! তা, সেটুকু জোরেই কি ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হতে চলেছেন আনুশকা শর্মা?

    এই জায়গায় এসে বলে দেওয়া ভালো, প্রস্তাবটি তুলেছেন আলিয়া ভাট! অবশ্য নিজে থেকে ঠিক নয়! মেঘনা গুলজারের ‘রাজি’ নামে যে ছবিতে তিনি অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে, সেই ছবির প্রচারের জন্য ডাকা এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে!

    এক সাংবাদিক জানতে চান তার কাছে- যদি ভারতীয় নারী ক্রিকেট দলে বলিউডের নায়িকারা খেলতে নামেন, তা হলে কাকে কোন জায়গা দেওয়া যায়?

    ‘আনুশকা শর্মা এ ক্ষেত্রে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হবেন! কঙ্গনা অল-রাউন্ডার হিসাবে সবদিক থেকে ঠিকঠাক! আর ক্যাটরিনা কাইফ থাকবেন ফিল্ডারের জায়গায়। এই ক্রিকেট দলের আমি নাম দিলাম ‘চান মুলগি’, জানিয়েছেন আলিয়া! যেমন প্রশ্ন, তেমনই উত্তর আলিয়ার।

  • নগ্ন হয়ে প্রচার শুরু কিম কারদাশিয়ানের

    নগ্ন হয়ে প্রচার শুরু কিম কারদাশিয়ানের

    নিজের পারফিউম ব্র্যান্ডের জন্য ক্যামেরার সামনে নগ্ন হলেন মার্কিন রিয়্যালিটি শো তারকা কিম কারদাশিয়ান। বেশ কিছুদিন ধরেই পারফিউম ব্যবসায় নিজের ব্র্যান্ড আনার চেষ্টা করছেন কিম। পণ্য তৈরি হয়ে গেছে, আগামী ৩০ এপ্রিল বাজারে আসছে।

    তাই জোরেশোরে প্রচারণা শুরু করেছেন। কারণে-অকারণে নগ্ন হওয়ার জন্য ‘সুখ্যাতি’ আছে কিমের। নিজ পণ্যের প্রচারণাও নগ্ন হয়েই শুরু করেছেন। ইনস্টাগ্রামে ২৬ এপ্রিল পোস্ট করা প্রথম ছবিতে নিজের উর্ধাঙ্গ প্রদর্শন করেছেন। পরের ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়েছেন তিনি। আর সারা শরীর ঢেকেছেন সাদা রঙের আবরণে।

    ৩৭ বছর বয়সী কিমের শরীরের আদলেই গড়ে উঠতে চলেছে তার পারফিউমের বোতলটি। তাই এভাবেই শরীরের ধাঁচ নেওয়া হয়েছে। কিম জানান, অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর এই পারফিউম তৈরি হয়েছে। প্রোডাক্টের প্রতিটি খুঁটিনাটি তিনি নিজে নির্বাচন করেছেন। তারপর তা ব্যবহারও করেছেন।

    ফোনে দেয়া সাক্ষাৎকারে ‘ই! অনলাইন’কে কিম বলেন, এটি সত্যিই সেক্সি। এটি আমাকে গ্রীষ্মের কথা মনে করিয়ে দেয়। এটি আমার মধ্যে যৌন উদ্দীপনা বাড়িয়ে দেয়।

  • বিয়ে করেছেন ‘আয়নাবাজি’ তারকা নাবিলা

    বিয়ে করেছেন ‘আয়নাবাজি’ তারকা নাবিলা

    প্রেমিক জোবাইদুল হক রিমকে বিয়ে করেছেন ‘আয়নাবাজি’খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে  বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    এর আগে গত সোমবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। আজ শুক্রবার নবদম্পতি উড়াল দেবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে।

    তবে হানিমুনে নয়, বরং বর জোবাইদুল হকের প্রাতিষ্ঠানিক কাজে সঙ্গ দিতেই সেখানে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।

    নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরে বাংলাদেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।