Category: বিনোদন

  • স্ত্রীদেরকে স্বামীর ফেসবুক ইনবক্স চেক করার পরামর্শ দিলেন ফারিয়া

    স্ত্রীদেরকে স্বামীর ফেসবুক ইনবক্স চেক করার পরামর্শ দিলেন ফারিয়া

    সাবেক লাক্স তারকা ফারিয়া শাহরিন  কিছুদিন আগে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে দেশের শোবিজ মিডিয়ায় কাস্টিং কাউচ নিয়ে কথা বলেন। এরপর দেশের মিডিয়া ও সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে যায়। অনেক নারী তারকাও এসময় ফারিয়ার বিপক্ষে অবস্থান নেয়।

    ফারিয়া এবার একশ্রেণীর বিবাহিত পুরুষদের একহাত নিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে স্বামীদের ফেসবুক ইনবক্স চেক করার পরামর্শ দিয়েছেন তাদের স্ত্রীদেরকে। সম্প্রতি নিজের ফেসবুক ব্যান্ডেলে এসব কথা জানান তিনি।

    ফারিয়া বলেন, যেসব জামাই তাদের বৌ’দের মন খুশি করার জন্য তারকাদের ফকিন্নি, স্লাট বলে গালি দেন ওই ভদ্রবেশি জামাই গুলাই আমাদের মতো নাদান দের দিনে ১০ বার নক করে হাই বেবি হট বেবি ওয়ান্ট টু সি ইউ বেবি লিখে মেসেজ করেন। বৌয়ের সাথে চিপকায় ছবি তোলে আইএম দ্য হ্যাপিয়েস্ট ক্যাপশন দিয়ে আমাদের লেখেন আইএম লোনলি।

    স্বামীর ফেসবুক ইনবক্স চেক করার অনুরোধ জানিয়ে ফারিয়া বলেন, করার সব বৌদের জন্য একটা অনুরোধ মাঝে মাঝে নিজের হাজবেন্ডের ইনবক্সটা চেক করা দোষের কিছু না, এটা আপনাদের অধিকার। তাই, অন্য মেয়েকে গালি দিতে শুনলে নিজকে বিশ্ব সুন্দরী ভেবে গদ গদ না হয়ে ইউজ ইওর ব্রেইন সামটাইমস।

    বিবাহিত নারীদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, বাচ্চা পালেন, সংসার করেন খুব ভালো কথা কিন্তু মাঝে মাঝে জামাইটাইকেও মাঝে মাঝে পালতে হয়।

  • ফের বাবা হলেন ‘দ্য রক

    ফের বাবা হলেন ‘দ্য রক

    ‘দ্য রক’ খ্যাত রেসলার ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন ফের কন্যা সন্তানের বাবা হয়েছেন। ইনস্টাগ্রামে মেয়ের ছবি পোস্ট করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন জনসন।

    মেয়ের নাম রেখেছেন টিয়ানা গিয়া। ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘আরো একটি সুস্থ সবল কন্যা সন্তানকে পৃথিবীতে আনতে পেরে সৌভাগ্যবান ও গর্ববোধ করছি। প্রাকৃতিক শক্তির মতো টিয়ানা গিয়া পৃথিবীতে এসেছে এবং মা লরেন হাসিন পরিশ্রম করেছেন ও একজন রকস্টারের মতো সন্তান জন্মদান করেছেন।’

    প্রেমিকা লরেন হাসিনের সঙ্গে এটি ডোয়াইন জনসনের দ্বিতীয় সন্তান। এ জুটির জেসমিন নামে দুই বছর বয়সি আরো একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া সাবেক স্ত্রী ড্যানি গার্সিয়ার সঙ্গেও জনসনের একটি মেয়ে আছে। ১৬ বছর বয়সি এ মেয়ের নাম সিমনে।

  • আপসের শর্তে মডেল আসিফের জামিন

    আপসের শর্তে মডেল আসিফের জামিন

    স্ত্রী শামীমা আক্তার অর্নির দায়ের করা মামলায় আপসের শর্তে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমান।

    বুধবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম এ জামিন মঞ্জুর করেন।

    এর আগে, একই আদালত গত ২৩ এপ্রিল জামিন নামঞ্জুর করে আসিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

    প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। কাজী আসিফ রহমান বেশকিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। এর পরে তার সাথে বাদীর সংসারে টানাপোড়ন সৃষ্টি হয়।

    কাজী আসিফ বাদীর কাছ থেকে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই ঘটনায় চলতি বছরের ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অর্নি বাদী হয়ে মামলা করেন। সেই মামলার বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে গত রবিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আসিফকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।

  • অভিনেত্রী হতে চাইলে বিছানায় যেতে হবে

    অভিনেত্রী হতে চাইলে বিছানায় যেতে হবে

    বলিউডে অভিনেত্রী হতে চাইলে বিছানায় যেতে হবে বলে মন্তব্য করেছেন এক অভিনেত্রী। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিনেত্রী বলেন, সে যেখানে চেয়েছে আমার শরীরের সেখানেই হাত দিয়েছে। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি তাকে থামিয়ে দিয়েছিলাম। তখন সে বলল, তোমার মনোভাব যদি এ রকম হয়, তাহলে তুমি এখানকার জন্য উপযুক্ত না।

    এদিকে ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ঊষা জাদভ। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি তাকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন বলেও তিনি অভিযোগ করেছেন। ঊষা জাদভ বলেন, আমাকে বলা হয়েছিল-তুমি যদি এ ভূমিকা পেতে চাও তাহলে আমার সঙ্গে শুতে হবে।

    বলিউডে নায়িকাদের যৌন হয়রানির বিষয়ে এরই মধ্যে কিছু নায়িকা কথা বলেছেন। কিন্তু বিষয়টি নিয়ে আরও অনেকের তিক্ত অভিজ্ঞতা থাকলেও তারা মুখ খুলতে চান না।

    নাম প্রকাশে অনিচ্ছুক সে অভিনেত্রীর কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, এ ধরনের ঘটনা তিনি কেন প্রকাশ করলেন না? এমন প্রশ্নের জবাবে সে অভিনেত্রী বলেন, কেউ যদি এসব কথা বলে তাহলে সবাই মেয়েটিকে দোষ দিয়ে বলবে মেয়েটি প্রচারণা চায়। বলবে মেয়েটির কোনো মেধা নেই এবং সে টাকা উপার্জন করতে চায়।

    বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে বেশ সোচ্চার রাধিকা আপ্তে। তিনি বলেন, অনেকেই ভয় পায়। কারণ এখানে কিছু ব্যক্তি এত ক্ষমতাধর যে তাদের সৃষ্টিকর্তার মতো মনে করা হয়। অনেকে মনে করেন, যৌন হয়রানির বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বললে তাদের ক্যারিয়ার নষ্ট হবে।

    রাধিকা আপ্তে মনে করেন, হলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে সেখানকার নারী-পুরুষ সবাই যেভাবে একত্র হয়েছে সেটি বলিউডেও দরকার।

    বলিউডের সুপরিচিত অভিনেতা ফারহান খান বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আশা করি, এটার পরিবর্তন হবে। ফারহান খান মনে করেন, বলিউডে যৌন হয়রানির বিরুদ্ধে মেয়েরা যেভাবে মুখ খুলেছে তাদের অপরাধীরা লজ্জার মধ্যে পড়েছে।

    সূত্র: বিবিসি বাংলা।

  • মাদাম তুসোয় নতুন ‘ক্যাটরিনা’কে নিয়ে বিতর্ক

    মাদাম তুসোয় নতুন ‘ক্যাটরিনা’কে নিয়ে বিতর্ক

    নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারে অবস্থিত মাদাম তুসো জাদুঘরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মূর্তি বসানো হয়েছে। এর আগে মাদাম তুসোর লন্ডন, দিল্লিতেও ক্যাটরিনার মূর্তি স্থাপন করা হয়।

    নিউ ইয়র্কে নতুন মূর্তিটি দেখে খুশি হতে পারেননি ক্যাট ভক্তরা। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস তো সরাসরিই বলে দিয়েছে মূর্তিটি দেখতে মোটেও ক্যাটরিনার মতো নয়। এটিকে ক্যাটরিনার ‘দুর্ভাগ্য’ বলেও আখ্যা দিয়েছে তারা।

    ভক্তরা বলছেন, বাস্তবে ক্যাটরিনা দেখতে অনেক বেশি সুন্দরী। সেই সৌন্দর্য মূর্তিতে ধারণ করতে ব্যর্থ হয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। বিশেষ করে নাক আর ঠোঁটের আকৃতি কিছুতেই ক্যাটরিনার মতো হয়নি।

    নতুন মূর্তিতে সোনালী রঙের লেহেঙ্গা নাচের ভঙ্গিতে দেখা গেছে ক্যাটরিনাকে। তার ঠিক পাশেই বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মূর্তি।

  • নুসরাত ফারিয়ার ‘পটাকা’ মুক্তি পাচ্ছে ২৬ এপ্রিল

    নুসরাত ফারিয়ার ‘পটাকা’ মুক্তি পাচ্ছে ২৬ এপ্রিল

    অভিনেত্রী নুসরাত ফারিয়ার গান গাওয়ার কথা ইতোমধ্যে জেনে গেছেন তার ভক্ত-সমর্থকরা। তবে ‘পটাকা’ নামের আলোচিত এই গানের ভিডিওটি প্রকাশের ব্যানার ও তারিখ কিছুই প্রকাশ করেননি তিনি। সেসব অপ্রকাশিত তথ্য প্রকাশ হলো গানটির পোস্টার প্রকাশের মাধ্যমে। রবিবার ‘পটাকা’র প্রথম দর্শন অথবা পোস্টার প্রকাশ করেছে দেশের অন্যতম প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি।

    ফারিয়া জানান, পোস্টারের প্রথম ঝলকের পর সিএমভি’র ইউটিউব চ্যানেলে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘পটাকা’র ট্রেলার। এরপর ২৬ এপ্রিল একই চ্যানেলে মুক্তি পাবে পুরো মিউজিক ভিডিওটি।

    অনেকটা চুপিসারে গত বছর ডিসেম্বরে ‘পটাকা’ গানের রেকর্ডিং করেন ফারিয়া। জানান, প্রায় ৬ মাস অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব।

    চমক থাকছে আরও। যা এখনই বলতে চাইছেন না নুসরাত। তার ভাষায়, ‘বলে দিলে চমক থাকলো কই!’ তবে পুরো গানের ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অনেক সুন্দর একটা গান। মানুষ এই গানটিকে অনুভব করবেন এবং গানের তালে তালে নাচবেন। সেই প্রত্যাশাই করি।’

    নুসরাত ফারিয়া আরও জানান, ‘পটাকা’ সিএমভি-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও এক্সক্লুসিভলি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং সাইট বাংলাফ্লিক্স-এ।

  • শাকিব খানের পারিশ্রমিক ৭০ লাখ টাকা

    শাকিব খানের পারিশ্রমিক ৭০ লাখ টাকা

    কিছুদিন আগে খবর রটেছিল, ৬০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েও একটি ছবি ছেড়ে দিয়েছেন শাকিব খান। শিডিউল জটিলতায় ছবিটি করতে পারেননি তিনি। এবার নতুন খবর পাওয়া গেল ‘হিরো দ্য সুপারস্টার’-এর।

    জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি ছবির জন্য ৭০ লাখ টাকা পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন! ছবিটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের রাজ চক্রবর্তী। দেলোয়ার হোসেন দিল গল্প লিখছেন ছবিটির। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এই ছবির গল্পভাবনা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের।

    জুলাই থেকে ঢাকা ও ঢাকার পাশের কোনো গ্রামে হবে ছবির শুটিং। কিন্তু ৭০ লাখ টাকা পারিশ্রমিক চূড়ান্ত হওয়ার পরও কি ছবিটি করতে পারবেন শাকিব?

    এ বিষয়ে প্রযোজক আজিজ বলেন, ‘এখানে পারিশ্রমিক বিষয় নয়। ছবিটির জন্য ঢালাও শিডিউল দরকার। শাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। গল্পটা তাঁর পছন্দ হয়েছে। কিন্তু শিডিউল মেলাতে পারবেন কি না তা নিয়ে দুই পক্ষেরই সন্দেহ। শাকিব তাঁর ক্যারিয়ারে মাত্র একটি মুক্তিযুদ্ধের ছবি করেছেন। ফলে এই ছবির প্রতি তাঁর আগ্রহের কমতি নেই। এখন বাকিটা সময় বলে দেবে।’

    নাম ঠিক না হওয়া ছবিতে শাকিব খানের বিপরীতে একজন নতুন নায়িকা নেবেন বলেও জানান আজিজ। যৌথ প্রযোজনা নয়, ছবিটি নির্মিত হবে জাজের একক প্রযোজনায়।

  • ‘ঠোঁটে চুম্বনের দৃশ্যটি সত্য নয়, এটি চিটিং শট’

    ‘ঠোঁটে চুম্বনের দৃশ্যটি সত্য নয়, এটি চিটিং শট’

    রাম চরণ। ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার। সম্প্রতি তার অভিনীত  ‘রাঙ্গাথালাম’ সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

    সুকুমার পরিচালিত এ সিনেমাটিতে সামান্তা ও রাম চরণের রসায়নও বেশ মুগ্ধ করেছে দর্শককে। সিনেমাটির একটি অংশে রাম চরণ ও সামান্থার চুম্বন দৃশ্য রয়েছে।

    কিন্তু এক সংবাদ সম্মেলনে চুম্বন দৃশ্যটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামান্থা বলেন, ‘ঠোঁটে চুম্বনের দৃশ্যটি সত্যি নয়। আমি রাম চরণের গালে চুম্বন করেছিলাম। কিন্তু ক্যামেরা এটিকে লিপলক বানিয়েছে। এটা একটি চিটিং শট। শুটিংয়ের সময় আমরা এরকম কোনো দৃশ্যে অভিনয় করিনি।’

    ‘আপনারা বিবাহিত একজন নায়িকাকে লিপ কিসের বিষয়ে প্রশ্ন করতে পারেন কিন্তু বিবাহিত একজন নায়ককে কেন এই প্রশ্ন করতে পারেন না? কেন নায়ক-নায়িকার মধ্যে এই ব্যবধান?’ এমন প্রশ্ন ছুড়েই হেসে ওঠেন সামান্থা।

    সিনেমায় দৃশ্যটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, “চুম্বন দৃশ্য আমাদের কাজেরই একটি অংশ। গল্পের প্রয়োজনে এ ধরনের দৃশ্য ডিমান্ড করে। আর পরিচালক এই দৃশ্যের প্রয়োজনীয়তা আমার কাছে ব্যাখ্যা করেছিলেন। পরিচালক আমাকে বলেছিলেন, ‘আপনি যদি এটি পছন্দ করেন তবে করেন।’ আমি দৃশ্যটি উপলদ্ধি করে দেখেছি, এই চুম্বন দৃশ্যটি খুব প্রয়োজন ছিল।”

    ড্রামা ঘরানার ‘রাঙ্গাথালাম’ সিনেমায় আরো অভিনয় করেছেন-প্রকাশ রাজ, অমিত শর্মা, রুহিনি, পূজা হেজ, নরেশ প্রমুখ।

  • নাট্যঅভিনেতা অ্যালেন শুভ্র তিন মাসের জন্য নিষিদ্ধ

    নাট্যঅভিনেতা অ্যালেন শুভ্র তিন মাসের জন্য নিষিদ্ধ

    বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকমঃ

    নাট্যঅভিনেতা অ্যালেন শুভ্র তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা অ্যালেন শুভ্র। তার বিরুদ্ধে বেশ কিছুদিন আগে নাট্যপরিচালক নিয়াজ মাহবুবকে প্রহার করার অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন মাসের জন্য নিষিদ্ধও হয়েছেন তিনি। এ ঘটনার জন্য গত ৪ এপ্রিল টেলিভিশন নাটকের তিন সংগঠন- ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যালেন শুভ্রর উপর এই নিষেধাজ্ঞা জারি করে।

    আগামী ১০ মে থেকে পরবর্তী তিন মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা যায়। এই তিন মাস শেষ হবার আগে তার সঙ্গে কোনো নির্মাতা বা প্রতিষ্ঠান কাজ করে তবে তাকেও শাস্তির সম্মুখে আনা হবে। আর এবিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এসএহক অলিক। অভিযোগকারী নাট্যপরিচালক নিয়াজ মাহবুব বলেন, “এক বছর আগে আমার নাটক ‘গুরাগুরা’র (বরিশালের আঞ্চলিক শব্দ) শুটিংয়ে বরিশাল এসেছিল অ্যালেন শুভ্র। সেখানে তিন দিন কাজ করার কথা থাকলেও সে দুদিনে কাজ শেষ করতে বলে। আমি রাজি না হলে সে ওই অবস্থায় ঢাকায় চলে আসে। এর ১০-১৫ দিন পর অনেক কথাবার্তার পর সে কাজটি করে দেয়। কিন্তু নতুন করে পারিশ্রমিক দাবি করে। আমি তাকে বলি, বরিশালে শুটিংটা না শেষ করতে পারায় অনেক ক্ষতি হয়ে গেছে। কারণ ওখানকার সব শিল্পীকে ঢাকায় আনতে হয়েছে। তারপরও যদি সম্ভব হয় তাহলে আমি তোমাকে টাকা দিবো। মাঝে এক বার আমাকে ফোন করে সে গালিগালাজ করে।

    মাস দেড়েক আগে তার সাথে আমার মগবাজার এলাকায় দেখা হয়। সে আমাকে দেখে ইট দিয়ে মারধর শুরু করে। অবশ্য তখন সে মাতাল ছিলো।’ নিয়াজ জানান, এ ঘটনার পর তিনি নাটকের সংগঠনগুলোতে লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের প্রেক্ষিতে ৪ এপ্রিল তাদের দুজনকে ডাকে সংগঠনগুলো। এক সালিশি সভা বসে ওইদিন। সেখানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের আহসান হাবিব নাসিম ও লুৎফর রহমান জর্জ, ডিরেক্টরস গিল্ডের এস এ হক অলিক, সৈয়দ শাকিল ও কামরুজ্জামান সাগর এবং প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সৈয়দ ইরফান উল্লাহ। আর সেখানেই তাদের উপস্থিতিতে অভিনেতা অ্যালেন শুভ্রকে তিন মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

  • জামিন পেলেন সালমান

    জামিন পেলেন সালমান

    কৃষ্ণসার হত্যা মামলায় জামিন পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। দু’রাত জেলে কাটানোর পর শনিবার জামিন পেলেন এই অভিনেতা।

    শুক্রবার জামিনের শুনানি পিছিয়ে যাওয়ার পরে শনিবার সকাল থেকেই সেই শুনানি শুরু হয়। সকালে সালমানের সমস্ত নথিপত্র খতিয়ে দেখেন আদালতের বিচারক। এরপর দুপুরে তার জামিন মঞ্জুর করা হয়।

    এদিকে, যে বিচারক শুক্রবার সালমানের জামিনের শুনানি পিছিয়ে দিয়েছিলেন তার হঠাৎ বদলি হয়ে যাওয়ায় কিছুটা বিতর্ক তৈরি হয়েছে।

    শুক্রবার সালমানের জামিন শুনানি শুরু হয় যোধপুর আদালতে। আদালতের বিচারক রবীন্দ্র কুমার জোশী সমস্ত নথিপত্র খতিয়ে দেখার জন্য জামিনের শুনানি একদিন পিছিয়ে দেন। কিন্তু শুক্রবার রাতেই বদলির নির্দেশ চলে আসে তার কাছে। রাজস্থান হাইকোর্টের নির্দেশে এই বিচারক ছাড়াও আরও ১৩৪ জনের বদলি করা হচ্ছে। নির্দেশটি পাঠিয়েছেন রাজস্থান হাইকোর্টের রেজিস্ট্রার।

    কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গত বৃহস্পতিবার সালমানকে পাঁচ বছরের সাজা দেন যোধপুরের একটি আদালত। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দায়রা আদালতে তার জামিনের শুনানি শুরু হয়। কিন্তু সালমানের আইনজীবীদের থেকে সব নথিপত্র এসে না পৌঁছানোয় জামিন-শুনানি শনিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল।