Category: অন্যান্য

  • আলোয় এল গোয়েন্দা নথির বঙ্গবন্ধু

    আলোয় এল গোয়েন্দা নথির বঙ্গবন্ধু

    শুক্রবার গণভবনে এক অনুষ্ঠানে ১৪ খণ্ডের এই সঙ্কলনের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেন তিনি।

    ১৯৪৮ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিদিনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করত পাকিস্তানের ইনটেলিজেন্স ব্রাঞ্চ(আইবি)।

    দীর্ঘ ২৩ বছরের সেইসব গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ১৪ খণ্ডের এই সঙ্কলন প্রকাশ করছে হাক্কানী পাবলিশার্স।

    ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

    তরুণ শেখ মুজিব নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে কেমন করে বাংলার অবিসংবাদিত নেতায় পরিণত হলেন- সেই পথচিত্র যেমন এই বইয়ে এসেছে, সেই সঙ্গে এসেছে বাঙালির স্বাধীনতার আন্দোলনের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে চলার মানচিত্র।

    এসব কারণে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই সঙ্কলনকে বিশেষজ্ঞরা বর্ণনা করছেন ‘অমূল্য সম্পদ’ হিসেবে।

     

    ১৪ খণ্ডের সঙ্কলনে ভাষা আন্দোলন, জমিদারি প্রথা বিলুপ্তকরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, আওয়ামী লীগের জন্ম, শেখ মুজিবুর রহমানের চিঠিপত্র, বিভিন্ন লিফলেট বিতরণ, বক্তব্য-বিবৃতি, গ্রেপ্তার, কারাবরণ, কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গে আত্মীয়-স্বজন ও নেতাকর্মীদের সাক্ষাতের বিষয়গুলো উঠে এসেছে পাকিস্তানি গোয়েন্দাদের বয়ানে।

    ইংরেজি ভাষায় লেখা পুরনো এসব নথি দীর্ঘদিন ধরে পুলিশের বিশেষ শাখার (এসবি) রেকর্ড রুমেই পড়ে ছিল অযত্ন আর অবহেলায়।

    বর্তমান পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী এসবি প্রধানের দায়িত্বে থাকার সময় প্রধানমন্ত্রীর উৎসাহে সেসব নথি সংরক্ষণের উদ্যোগ নেন এবং ৬০৬-৪৮ ফাইল নম্বর দিয়ে বঙ্গবন্ধুর বিষয়ে যেসব ক্লাসিফায়েড তথ্য সেখানে ছিল, সেগুলোর পাঠোদ্ধার ও সঙ্কলিত করার ব্যবস্থা করেন।

    ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুর সহযোদ্ধাদের উদ্দেশে।

    ৫৮২ পৃষ্ঠার প্রথম খণ্ডের দাম রাখা হয়েছে ৯০০ টাকা। একই নকশায় প্রতিটি খণ্ডের প্রচ্ছদ করেছেন সমর মজুমদার।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত প্রকাশনা উৎসব অনুষ্ঠানে মঞ্চে ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং হাক্কানী পাবলিশার্সের প্রকাশক গোলাম মোস্তফা।

    বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, স্পিকার শিরীন শারিমন চৌধুরী এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদও ছিলেন অনুষ্ঠানে।

    এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও চার নির্বাচন কমিশনার, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, দেশি-বিদেশি অতিথি, জ্যেষ্ঠ সাংবাদিক ও নানা শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।

  • আওয়ামী সরকারের আক্রোশের শিকার তারেক : ফখরুল

    আওয়ামী সরকারের আক্রোশের শিকার তারেক : ফখরুল

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার (৩ সেপ্টেম্বর) তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, ‘আজ ৩ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস। ১১/১-এর ফখরুদ্দিন-মঈনুদ্দিন অসাংবিধানিক সরকারের নির্দেশে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। আটকের পরে তার বিরুদ্ধে চালানো হয় অপপ্রচারের ধারাবর্ষণ। ফখরুদ্দিন-মঈনুদ্দিনের কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্র ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে বাধা দিয়ে তারেক রহমানকে ঘিরে বিছাতে থাকে নানা চক্রান্তজাল। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তারেক রহমানকে হেয় করার জন্য রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়। অথচ দেশের কোথায়ও তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা ছিল না। দিনের পর দিন রিমান্ডের নামে নিষ্ঠুর নির্যাতন করা হয়। পৈশাচিক, শারীরিক অত্যাচারে তাকে গুরুতর জখম করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিমর্ম অত্যাচারে তারেক রহমান মুক্তির পরও হাসপাতালের বিছানা থেকে উঠতে পারেননি।

    তিনি আরও বলেন, ১১/১-এর সরকার যে মামলায় তারেক রহমানের নাম অভিযোগপত্রে দিতে পারেনি, ক্ষমতাসীন হওয়ার পর সেই মামলায় সম্পূরক চার্জশিট দিয়ে তারেক রহমানের নাম দেয়া হয়েছে। সুতরাং এই নাম দেয়া সরকারের প্রতিহিংসার চরিতার্থেরই নামান্তর। অর্থাৎ নির্দোষ তারেক রহমান আওয়ামী সরকারের আক্রোষের শিকার।

    বিএনপি মহাসচিব বলেন, ‘সমকালীন রাজনীতির সবচেয়ে জনপ্রিয় জননেতা তারেক রহমানের কারামুক্তি দিবস এবারে যথাযথভাবে পালন করা যায়নি। কারণ, দেশে এখন অন্ধকার শ্বাসরোধী পরিবেশ। তারেক রহমানের ওপর সরকারের ঘৃণ্য ষড়যন্ত্রের ধারা এখনও বয়ে চলেছে। নানাভাবে তাকে বিপর্যস্ত-বিপন্ন করার জন্য সরকার কূটচাল চেলেই যাচ্ছে। তথাকথিত আইনি প্রক্রিয়ার নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসাপূরণের গতি অব্যাহত আছে।’

    মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া অন্যায় বিচারে কারাবন্দি। প্রতিহিংসা চরিতার্থের নেশায় উম্মাদ সরকার দেশনেত্রীকে হয়রানি ও হেনস্তা করার জন্য বানোয়াট মামলা এবং পরিকল্পিত আইনি প্রক্রিয়ার নামে তাকে সাজা দিয়েছে। এক ব্যক্তির অদম্য ক্রোধ ও হিংসার চরম বহিঃপ্রকাশ ঘটছে জাতীয়তাবাদী শক্তির প্রতীক খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর।

    তিনি বলেন, ‘এক ভয়াঙ্কর রাজনৈতিক অস্থিরতা দেশে বিরাজমান। গুম-খুন, লুটপাট, অর্থ আত্মসাৎ ও দখলের মহাসমারহে গণতন্ত্রকে বন্দী করা হয়েছে। বন্দী করা হয়েছে গণতন্ত্র স্বীকৃত বিরোধীদলের অধিকার, মানুষের কথা বলার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতাকে। সারাদেশ আজ বন্দীশালায় পরিণত হয়েছে। দুঃশাসনের বিষাক্তবলয়ে বন্দী দেশবাসী। এমতাবস্থায় আমরা সকলে তারেক রহমানের কারামুক্তি দিবস স্মরণ করছি। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। দুঃশাসনের অবসানে তার অতিদ্রুত দেশে ফেরার জন্য দেশবাসীসহ সকলে প্রতীক্ষা করছি।’

    সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ওজন ৩২১ কিলোগ্রাম থেকে ৮৫!

    ওজন ৩২১ কিলোগ্রাম থেকে ৮৫!

    আট ফুট দূরত্ব পর্যন্ত এক টানা হাঁটতে পারতেন না ২৪ বছরের মার্কিন ক্রিশ্চিনা ফিলিপস। এই বয়সে তার ওজন ছিল ৩২১ কিলোগ্রাম। তিনি ভেবেছিলেন হয়তো বাঁচবেন না। সব কাজের উৎসাহ শেষ হয়ে গিয়েছিল ওজন বাড়তে বাড়তে।

    তবে জীবনের কাছে হার মানেননি তিনি, উঠে দাঁড়িয়েছেন নতুন উদ্যোমে। ওজন কমানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে গেছেন। শেষ পর্যন্ত তিনি সফলও হয়েছেন। অস্ত্রোপচার, ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে ওজন কমিয়েছেন তিনি। ক্রিশ্চিনার ওজন এখন ৮৫ কিলোগ্রাম।

  • আসন্ন সংসদ নির্বাচনেও এগিয়ে থাকছে আওয়ামী লীগ

    আসন্ন সংসদ নির্বাচনেও এগিয়ে থাকছে আওয়ামী লীগ

    বিএমআই রিসার্চ (বিজনেস মনিটর ইন্টারন্যাশনাল) বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গবেষণা করে থাকে। সাম্প্রতিককালে সংস্থাটি বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে গবেষণা করে। গবেষণায় প্রাধান্য পায় দেশের আসন্ন সংসদ নির্বাচন। গত কয়েক দশক ধরে দেশের নির্বাচনে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিকে দেখা যাচ্ছে মূল নির্বাচনী প্রচারণায়।

    তাদের গবেষণায় জানা যায়, এবার নির্বাচনেও আওয়ামী লীগ এগিয়ে থাকবে। জনগণ উন্নয়নকেই এগিয়ে রাখবে। আওয়ামী লীগ দেশের জনগণের জন্য কাজ করেছে। দেশের জন্য কাজ করেছে। জনগণ চায় দেশের উন্নয়নের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন। আওয়ামী লীগ জনগণের আশা পূরণ করতে সক্ষম হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভর্তুকি, কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ আগের বছরের তুলতায় যথাক্রমে ২৭.৯, ২৪.৮ ও ৮.৯ শতাংশ বাড়িয়েছে। এটা ভোটারদের সমর্থন আদায়ে ভূমিকা রাখবে বলে গবেষণা সংস্থাটি মনে করছে।

    বিএমআই সংস্থা মনে করছেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাবাসে যাওয়ার পর দলের অবস্থা অনেকটা ভঙ্গুর পর্যায়ে আছে। ফলে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে বেশ কঠিন চ্যালেঞ্জ অনুভব করবে। জনগণ তাদেরকে দেশের কাণ্ডারি হিসেবে মেনে না নেয়ার একটি সম্ভাবনা প্রকাশ করেছেন। মে ও জুন মাসে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বড় ব্যবধানে জয়ের মধ্যেও বিএনপির সমর্থন কমার আভাস দেখছে বিএমআই রিসার্চ।

    স্বল্পমেয়াদী রাজনৈতিক সূচকে বাংলাদেশের স্কোর এবার একশতর ভেতরে ৫৮.১। নির্বাচন প্রাসঙ্গিক সহিংসতার আশংকা করছে সংস্থাটি। এমনকি, ২০১৪ সালের মতো বিএনপির নির্বাচন বর্জনেরও সম্ভাবনা দেখছে বিএমআই। এখন শুধু অপেক্ষা জাতীয় সংসদ নির্বাচনের।

  • শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষক-শিক্ষিকা, ধরে ফেলল ছাত্ররা

    শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষক-শিক্ষিকা, ধরে ফেলল ছাত্ররা

    ফেনীর ফুলগাজী উপজেলার নিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক ও শিক্ষিকার আপত্তিকর কর্মকাণ্ডের প্রতিবাদে ক্লাসবর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার সকাল থেকে ক্লাসবর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। সংবাদ পেয়ে দুপুরে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম স্কুলে হাজির হয়ে শিক্ষার্থীদের একটি কক্ষে আটকে রেখে শান্ত করেছেন।

    স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষার্থীরা জানান, জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে স্কুলের সহকারী শিক্ষক আবদুল মোতালেব ও অপর সহকারী শিক্ষিকা সীমা রানী সরকার আপত্তিকর কাজে লিপ্ত হয়।

    স্কুল ক্যাম্পাসে থাকা কয়েকজন শিক্ষার্থী তাদের হাতেনাতে আটক করে চিৎকার শুরু করলে দুই শিক্ষক তড়িঘড়ি করে স্কুলত্যাগ করেন।

    বৃহস্পতিবার সকালে স্কুলে শিক্ষাথীরা ক্লাসবর্জন করে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর ১২টায় ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম স্কুলের সব ছাত্রছাত্রীকে একটি শ্রেণিকক্ষে নিয়ে আন্দোলন না করে শান্ত থাকার পরামর্শ দেন। এ সময় মো. মোতালেব ও সীমা রানী সরকারকে স্কুল থেকে সাময়িক ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন তারা।

    তবে অভিযুক্ত শিক্ষিকা সীমা রানী সরকার বলেছেন, বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. মোতালেব বলেন, এ নিয়ে কথা বলার সময় নেই।

    এদিকে, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মজিব মেম্বার এ বিষয় নিয়ে কথা বলতে উচ্চমহল থেকে নিষেধ রয়েছে বলে জানান।

    ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে আমি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম স্কুলে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করি। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে দুই শিক্ষককে কিছু সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস লিখিতভাবে জানানো হবে বলে জানান তিনি।

  • চেয়ারম্যানের পরকিয়ায় বাধা দেয়ায় যুবককে চোখ তুলে হত্যা

    চেয়ারম্যানের পরকিয়ায় বাধা দেয়ায় যুবককে চোখ তুলে হত্যা

    বরগুনায় এক ইউপি চেয়ারম্যানকে পরকিয়া প্রেমে বাধা দেয়ায় আল আমীন নামের এক যুবকের চোখ তুলে ফেলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আল আমীন মারা যায়।

    আল আমীন হত্যার অভিযোগে তার মা রাশেদা বেগম বাদী হয়ে চেয়ারম্যানকে আসামি করে বরগুনা থানায় বুধবার (১৫ আগস্ট) একটি মামলা দায়ের করেন। মামলার আসামী হল বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগসহ ১২ জন।

    মামলার বাদী জানান, ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগের সঙ্গে একই ইউনিয়নের এক যুবতীর (নারগিস) সঙ্গে দীর্ঘ দিন ধরে পরকিয়া প্রেম চলে আসছে। ওই ইউনিয়নের দক্ষিন হেউলিবুনিয়া গ্রামের ইউনুস মিয়া ও আমার ছেলে আল আমীন পরকিয়া প্রেমে বাধা দেয়। এতে ওই চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ ও তার দলীয় লোকজন আল আমীনের প্রতি প্রতিশোধ পরায়ন হয়ে আল আমীনকে রবিবার (১২ আগস্ট) সন্ধ্যায় হেউলিবুনিয়া ব্রিজের দক্ষিন পাশে আসামি মিজানের রিক্সার গ্যারেজে ঢুকিয়ে প্রথমে তার দুচোখে মরিচের গুড়া দেয়া হয়।

    পরে ১২ জন আসামীরা আল আমীনের দু’চোখ লোহার রড ও চাকু দিয়ে উপড়ে ফেলে। মুর্মূষু অবস্থায় আল আমীনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। একদিন পর সোমবার (১৩ আগস্ট) দুপুর দুইটায় আল আমীন মারা যায়। মৃত আল আমীনের মা রাশেদা বেগম বলেন, `আমার ছেলেটা কাজ করে আমাদের ভরণ-পোষণ দিত। চেয়ারম্যান সোহাগের অবৈধ প্রেমে আল আমীন বাধা দিতে গিয়ে চেয়ারম্যান ও তার লোকজন নির্মম ভাবে তাকে চোখ তুলে হত্যা করে।’

    এ ব্যাপারে চেয়ারম্যান গোলাম আহাদ সোহাদ মুঠোফোনে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার প্রতিপক্ষরা নির্বাচনে হেরে গিয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।’

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাসুদুজ জামান বলেন, ‘মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতার করার অভিযান চলছে।’

  • নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে জাতির জনককে স্মরণ

    নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে জাতির জনককে স্মরণ

    শেখ সুমন :

    নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

    বুধবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় নগরের বান্দরোডের বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়।

    এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডের নেতারা, বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিভিন্ন দফতরের ঊধ্বর্তন কর্মকর্তারা।

    সকাল ৮টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন- বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় অশ্বিনী কুমার হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

  • ঢাবি ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

    ঢাবি ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে হলের একজন আবাসিক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শেখ তাসনিম আফরোজ ইমি নামে ওই ছাত্রীকে মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার দিকে তুলে নেওয়া হয়। তবে কি কারণে তুলে নেওয়া হয়েছে তা জানা যায়নি।
    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী  বলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে তিনি তা বলেননি।
    এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা বলেন, শুনেছি একজন ছাত্রীকে তুলে নেওয়া হয়েছে। তাকে অবহিত করে তুলে নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে অবহিত করা হয়নি। তবে তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানিয়েছেন।
    জানা গেছে, তাসনিম আফরোজ ইমি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তবে তার কোনো পদবী ছিল না। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ইমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।
  • এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা, স্থান পেয়েছেন ৩১ জন

    এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা, স্থান পেয়েছেন ৩১ জন

    বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে স্টিভ রোডস নিয়োগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের কয়েকদিন আগে। ওই সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের যাদেরকে পেয়েছেন, তাদের সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা ছিল না বললেই চলে। তার পরেও শেষ করে এসেছেন একটা সফল সফর।

    স্টিভ রোডস খুব দ্রুত বিসিবির কাছে অন্তত ৩০ সদস্যের একটি দল চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফিরে আসার পর পরই। তাদেরকে নিয়ে বেশ কিছু সেশন পার করার পর তিনি বুঝতে পারবেন, কে কেমন। তাছাড়া আগামী এশিয়া কাপের জন্য তার নিজের মতো করে একটা দল বাছাই করার সুযোগ পাবেন স্টিভ।

    ঈদ-উল-আজহার আগেই এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছিল। ঈদের পর পরই প্রস্তুতি শুরুর জন্য ৩১ সদস্যের একটি প্রাথমিক দল বাছাই করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকমন্ডলি ।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি ঘোষণা করা হয়। শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ এসেছেন নতুন হিসেবে।

    ২৭ আগস্ট থেকে এই ৩১ জনকে নিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। সেখান থেকেই বাছাই করা হবে এশিয়া কাপের জন্য ১৪ কিংবা ১৫ সদস্যের মূল স্কোয়াড।

    জানা গেছে এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক দলে আছেন

    মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

    এছাড়া রয়েছেন, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।

  • বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে চাকরি খোয়ালেন মন্ত্রী!

    বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে চাকরি খোয়ালেন মন্ত্রী!

    বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে চাকরি খোয়াতে হলো নরওয়ের মৎস্যমন্ত্রীকে। ইরানি বংশোদ্ভূত বান্ধবীর সঙ্গে সে দেশে অবকাশে গিয়ে নিরাপত্তাবিধি লঙ্ঘনের পর মৎস্যমন্ত্রী পার সান্ডবার্গ।

    মন্ত্রী স্বীকার করেছেন, তিনি তার ২৮ বছর বয়সী বান্ধবী বাহারেহ লেতনেসের সঙ্গে ইরানে অবকাশে গিয়েছিলেন। বিষয়টি তিনি নরওয়ের প্রধানমন্ত্রীকে অবহিত করেননি।

    ৫৮ বছর বয়সী পার সান্ডবার্গ তার সরকারি ফোনটিও সঙ্গে করে ইরানে নিয়ে গিয়েছিলেন। ইরানে গিয়ে দেশটির গুপ্তচরদের খপ্পরে পড়ার ঝুঁকিতে ছিলেন তিনি। সান্ডবার্গের বান্ধবী লেতনেস একজন সাবেক সুন্দরী। তিনি এখন মাছ রপ্তানির ব্যবসা করেন। নরওয়েতে তার বসবাসের অনুমোদন আছে।

    কনজারভেটিভ নেতা ও প্রধানমন্ত্রী সলবার্গ সাংবাদিকদের বলেছেন, পদত্যাগ করে সান্ডবার্গ সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে মনে করেন তিনি।

    নরওয়ের ক্ষমতায় জোট সরকার রয়েছে। এই জোটে আছে প্রোগ্রেস পার্টি। এই পার্টির উপনেতার পদও ছেড়েছেন সান্ডবার্গ।