Category: অন্যান্য

  • ১০২ বছর বয়সে দৌড়ে স্বর্ণ জয়!

    ১০২ বছর বয়সে দৌড়ে স্বর্ণ জয়!

    বয়স কোনো বাধা নয়—এ কথা বিভিন্ন সময় অনেকেই প্রমাণ করেছেন। এবার সেটা করলেন ১০২ বছর বয়সী ভারতীয় নারী অ্যাথলেট মান কৌর। তিনি সম্প্রতি স্পেনের মালাগায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন।

    ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৩৫ বছরের বেশি বয়সী প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আজ রোববার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ থেকে ১০৪ বছর বয়সীদের নিয়ে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মান কৌর সোনা জয় করেন। ৩ মিনিট ১৪.৬৫ সেকেন্ড সময়ে ২০০ মিটার দৌড়ে তিনি এই গৌরব অর্জন করেন।

    মান কৌর ৯৩ বছর বয়সে নিজেকে অ্যাথলেটিকেসর সঙ্গে সম্পৃক্ত করেন। চলতে থাকে তাঁর অনুশীলন। ৮ বছর পর ১০১ বছর বয়সে তিনি চণ্ডীগড় শহর থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে গিয়ে ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে ১০০ মিটার স্প্রিন্টে জয়ী হন।

    ২০১৬ সালে আমেরিকান মাস্টার্স গেমসে বিশ্বের শতবর্ষী হিসেবে দ্রুতগামী হয়ে রেকর্ড করেন এই নারী। দৌড়ের প্রতি তাঁর তীব্র আকাঙ্ক্ষা, দৌড় প্রতিযোগিতায় কথা শুনলেই তিনি মুখিয়ে থাকেন। ৮০ বছর বয়সী তাঁর পুত্র গুরুদেব সিংও আন্তর্জাতিক দৌড় ও অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেন।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে মান কৌর বলেন, ‘আমি এটি উপভোগ করেছিলাম, আমি ভীষণ খুশি। আমি ফের দৌড়াতে যাচ্ছি। দৌড় আমি ছাড়ছি না। দৌড়ে আমি অংশ নেব, এর কোনো ব্যত্যয় নেই।’

    সংবাদ সংস্থা পিটিআইকে অদম্য এই নারী বলেন, ‘আমি আরও জয় করতে চাই। জয়ের পর আমি ভীষণ খুশি অনুভব করি। সরকার আমাকে কিছু দেয়নি। তবে এটা কোনো ব্যাপার না, আমি শুধু দৌড়াতে চাই। কারণ দৌড় আমাকে প্রশান্তি দেয়।’

    শুরুর দিকে প্রথম পাঁচ মাস মান কৌর ও তাঁর ছেলে পাতিয়ালায় অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছেন। কীভাবে স্বাস্থ্য ধরে রাখেন এমন প্রশ্নের জবাবে মান কৌর বলেন, তিনি দিন শুরু করেন দই ও আটার তৈরি রুটি খেয়ে।

  • ২৬ ঘণ্টা পর বগুড়া-লালমনিরহাট পথে ট্রেন চলাচল শুরু

    ২৬ ঘণ্টা পর বগুড়া-লালমনিরহাট পথে ট্রেন চলাচল শুরু

    বগুড়া-লালমনিরহাট পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেললাইন দেবে যাওয়ার ২৬ ঘণ্টা পর আজ রোববার বেলা দেড়টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

    ঘটনাস্থলে থাকা গাইবান্ধার বামনডাঙ্গা স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন বলেন, বেলা দেড়টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আপাতত কোনো সংকট নেই।

    বগুড়া রেলওয়ের স্টেশনমাস্টার বেনজুরুল ইসলাম জানান, রেল চলাচল শুরু হওয়ার পর দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে বগুড়া স্টেশনে আসে। এখন এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক।

    গতকাল শনিবার বগুড়ার সোনাতলা উপজেলায় জোরগোছা ইউনিয়নের মধ্যে চকচকিয়া রেলসেতু দেবে যাওয়ায় এই পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

    বগুড়া রেলওয়ে ও স্থানীয় ব্যক্তিরা জানান, এই লাইনের ওপর দিয়ে গতকাল সকাল আটটার দিকে ঢাকা থেকে একটি ট্রেন লালমনিরহাট যায়। প্রায় একই সময়ে আরেকটি ট্রেন লালমনিরহাট থেকে বগুড়ার দিকে আসে। এর মধ্যেই রেললাইনের কর্মকর্তা-কর্মচারীরা বুঝতে পারেন চকচকিয়া রেলসেতুর একটি পিলার দেবে গেছে।

    এর সঙ্গেই বেলা ১১ টার দিকে দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেন ওই সেতুর কাছে আসে। এ সময় রেলওয়ের সতর্কতার কারণে ওই ট্রেনটি সেতুর উত্তর পাশে থেকে যায়। পরে যাত্রীরা নেমে যান। এই ট্রেনটি পরে ভেলুরপাড়া (ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে) রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

    এদিকে প্রায় একই সময়ে সান্তাহার থেকে গাইবান্ধার বোনারপাড়াগামী একটি ট্রেন গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে আটকে রাখা হয়। এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    রেলওয়ে সূত্রে জানা যায়, বাঙ্গালী নদীর পানি চকচকিয়াখান খাল দিয়ে প্রবাহিত হচ্ছে পশ্চিম দিকে। প্রবাহিত পানির স্রোতের কারণে এই সেতুর চারটি পিলারের (স্তম্ভ) মধ্যে একটি নড়বড়ে হয়ে গেছে। স্রোতের কারণে এই পিলারের নিচ থেকে মাটি সরে গেছে। মাটি না থাকায় এই পিলারের নিচে ব্যাপক গর্তের সৃষ্টি হয়েছে।

    কার্যত পিলারটি রেললাইনের সঙ্গেই ঝুলে আছে। এই অবস্থায় এই লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচলের কারণে পিলার দেবে গেছে। একই সঙ্গে রেললাইনও বেঁকে গেছে। গতকাল বিকেল থেকে সেতু মেরামতের কাজ শুরু করে আজ দুপুরে কাজ শেষ করে রেলওয়ে কর্তৃপক্ষ।

  • সমাজের বোঝা নয় প্রতিবন্ধীরা: রাশেদ খান মেনন

    সমাজের বোঝা নয় প্রতিবন্ধীরা: রাশেদ খান মেনন

    ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে সমাজের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে তারা।

    রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

     রাশেদ খান মেনন বলেন, এই সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ রয়েছে। প্রধানমন্ত্রী মায়ের মমতায় প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন।

    সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি প্রতিবন্ধী সন্তানকে অবশ্যই সু-শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে বোঝা মনে করে অবহেলা করা যাবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।

    বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহম্মেদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আ. খালেক।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষাকার্যক্রমের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোতালেব হাওলাদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু প্রমুখ।

  • ৪ ঘর পুড়ে ছাই, চুলায় রান্না বসিয়ে ভারতীয় সিরিয়ালে মশগুল

    ৪ ঘর পুড়ে ছাই, চুলায় রান্না বসিয়ে ভারতীয় সিরিয়ালে মশগুল

    চুলায় রান্না বসিয়ে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়ালে মশগুল হওয়ার চড়া খেসারত দিতে হলো দুটি পরিবারকে। রান্নার কথা ভুলে যাওয়ায় পাতিল পুড়ে ছড়িয়ে পড়া আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদুপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের হামার বাড়ি গ্রামে এমনই ভয়বাহ ঘটনাটি ঘটেছে।

    আগুনে হামার বাড়ি গ্রামের মোতালেব ওরফে মতলেব ও তার বোন বছিরোন বেগমের বসত ঘরসহ দুই পরিবারের ৪টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা আরও বলেন, ঘর হারিয়ে দুটি পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোতালেবের পুত্রবধূ বেলা ৩টায় চুলায় রান্না বসিয়ে স্টার জলসার সিরিয়াল দেখতে যান। কিন্তু তিনি সিরিয়ালে এতটাই মশগুল ছিলেন যে চুলায় রান্না বসানোর কথা ভুলে যান। এতে প্রথমে পাতিল পুড়ে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • ভিক্ষুক পুনর্বাসনে ঝালকাঠি জেলা প্রশাসকের মহতি উদ্যোগ

    ভিক্ষুক পুনর্বাসনে ঝালকাঠি জেলা প্রশাসকের মহতি উদ্যোগ

    কাজী সাইফুলঃ

    ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আজ নলছিটি উপজেলায় ৩৮ জন ভিক্ষুকের ৩৩ জনকে ১০টি করে মুরগী, মুরগীর খোপ, ২০ কেজি করে চাল, ২০ কেজি করে গম এবং শুকনো খাবারের একটি প্যাকেট এবং নগদ ৬০০০/- করে টাকা দেয়া হয়।

    ৪ জন ভিক্ষুককে চা তৈরি ও বিক্রির সরঞ্জামাদি, ২০ কেজি চাল, ২০ কেজি গম এবং শুকনো খাবার এবং নগদ ৬০০০/- করে টাকা দেয়া হয়। ১ জনকে মুড়িভাজার সামগ্রী, ২০ কেজি চাল, ২০ কেজি গম, শুকনো খাবার এবং নগদ ৬০০০/- টাকা দেয়া হয়।

    ভিক্ষুক পুনর্বাসনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সম্মানীত জেলা প্রশাসক জনাব মো. হামিদুল হক। জেলা প্রশাসক হামিদুল হকের ঐকান্তিক প্রচেষ্টা ও অনুপ্রেরণায় ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • প্রেমের টানে ঘর ছেড়ে লাশ হল কিশোর-কিশোরী

    প্রেমের টানে ঘর ছেড়ে লাশ হল কিশোর-কিশোরী

    প্রেমের টানে ঘর ছেড়ে কুড়িগ্রামে দুই কিশোর-কিশোরীর নিহত হয়েছে। নিহতরা হল- সেলিনা আক্তার (১৪) ও কিশোর জাহাঙ্গীর আলম (১৬)।

    সেলিনা কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। সে আমিন উদ্দিন দ্বিমুখী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং জাহাঙ্গীর পূর্বকল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে। সে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

    বুধবার ভোরে সদর উপজেলার বিসিক শিল্পনগরীর কাছে নলেয়ারপাড় এলাকায় পরিত্যক্ত সেচ পাম্পের পাশ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    স্থানীয়রা জানান, নিহত দুজনকে সাইকেলে করে মঙ্গলবার ঘুরতে দেখেছেন অনেকেই। স্থানীয়দের ধারণা, প্রেমের সম্পর্ক থেকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তারা বের হয়েছিল।

    ভোরে ওই স্থানে তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

    কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম জানান, সদর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। মরদেহ দুটির গলায় ওড়না পেঁচানো ছিল।

    সুরতহাল রির্পোট অনুযায়ী, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • ঝালকাঠির বীর মুক্তিযোদ্ধা: এম আলাউদ্দিন আর নেই

    ঝালকাঠির বীর মুক্তিযোদ্ধা: এম আলাউদ্দিন আর নেই

    ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম, আলাউদ্দিন রাত ১২:২০ মিনিটের দিকে ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেন।

    ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন। তিনি দীর্ঘদিন ঝালকাঠির কামার পট্টিতে বসবাস করে আসছিলেন।

  • মুলাদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

    মুলাদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

    শামীম ইসলাম:

    মুলাদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার পৌর সদরের চরডিক্রি গ্রামের দেলোয়ার হোসেন সিকদারের পুত্র ইলিয়াস হোসেন (২৭) সাপের কামড়ে মারা যান।

    স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইলিয়াস পার্শ্ববর্তী বিলে ঘাস কাটতে গেলে সাপ তার হাতে আঘাত করে। পরে ইলিয়াস ঘাস নিয়ে বাড়ি ফিরে ঘটনাটি সবাইকে জানান।

    স্বজনরা তাকে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস মারা যান। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, বিষধর সাপের কামড়ে ইলিয়াসের মৃত্যু হয়েছে।

  • সাংবাদিকদের মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ কাল

    সাংবাদিকদের মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ কাল

    সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরা তাদের মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য ঘোষিত ৯ম ওয়েজ বোর্ডের ডিএর ফাইলে স্বাক্ষর করেছেন। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, এর আগে গত চলতি বছরের ২১ মার্চ সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সংবাদকর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। ওইদিন পিআইবির সেমিনার কক্ষে ওয়েজ বোর্ড চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম মালিকপক্ষ ও সংবাদকর্মী, উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে এ ঘোষণা দেন।

    এর আগে ২০১২ সালের জুনে সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছিল। এর কয়েক মাস পর ৫০ শতাংশ মহার্ঘ ভাতার সুপারিশ করেছিল ওই বোর্ড। যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছিল। আগের ওয়েজ বোর্ড গঠনের প্রায় ৫ বছর ৭ মাস পর গঠন করা হয় এই নবম ওয়েজ বোর্ড।

    প্রসঙ্গত, ২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন সাংবাদিকদের সংগঠনগুলো। এই দাবিতে দীর্ঘ দিন কর্মসূচিও পালন করে তারা।

  • ভারতীয় হাইকমিশনার কে সংবর্ধনা দিলেন মেয়র সাদিক আবদুল্লাহ

    ভারতীয় হাইকমিশনার কে সংবর্ধনা দিলেন মেয়র সাদিক আবদুল্লাহ

    ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে বরিশাল বিমান বন্দর এর ভিআইপি লাউন্চে ফুলের শুভেচ্ছা দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান,বরিশাল সিটি কর্পোরেশন এর নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ , এসময়ে পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি ও সকল ধরনের উন্নয়ন মুলক কর্মকান্ডের সহযোগিতার ব্যাপার একমত প্রকাশ করেন উভয় নেতৃবৃন্দ

    উভয়ে কিছুসময় একান্ত আলাপচারিতা করেন, বরিশাল এর মাটিতে পাড়া দিয়ে খুবই আন্তরিক ও আতিথেয়তা মুগ্ধতা প্রকাশ করেন।

    ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ সময় ,মহানগর আওয়ামীলীগ এর সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।সংবর্ধনা দিতে বিমান বন্দরে হাজারো মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।