Blog

  • নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

    নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

    কখনও এ পা পড়ে রান্না ঘরে, কখনও খালি পায়ে সমুদ্র তীরে। তিনি আনন্দময়ী, তিনি আনন্দপ্রেমী। বহু রূপে রূপায়িত তিনি। শুধু একজন শাসক, প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভাপতিই নন। তিনি কখনও মা, কখনও দাদী আবার কখনও নানী। সফলভাবে দেশ পরিচালনার পাশাপাশি একটু সময় পেলেই চলে যান অন্য ভুবনে। কখনও খেলায় মেতে ওঠেন নাতি-নাতনিদের নিয়ে।

    শুক্রবার বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূসের সঙ্গে খুনসুটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আরেকটি ছবিতে নাতনির চুলের বেণী করে দিতে দেখা যায় তাকে। ফেসবুকে ওই ছবির নিচে মামুন রনবির নামে এক ব্যক্তি লিখেছেন- গ্রেট, ভেবে ভালো লাগে আমাদের একজন অসাধারণ প্রাইম মিনিস্টার আছেন…। ফারহানা আফরুজা নামে এক নারী লিখেছেন, বড্ড মায়াবী এক ছবি।

  • বই পড়া কার্যক্রমে কৃতিত্বের জন্য বরিশালে পুরস্কার পেল ১৮১২ শিক্ষার্থী

    বই পড়া কার্যক্রমে কৃতিত্বের জন্য বরিশালে পুরস্কার পেল ১৮১২ শিক্ষার্থী

    শেখ  সুমন :

    বই পড়া কার্যক্রমে কৃতিত্বের জন্য বরিশাল নগরীর ৩৩টি স্কুলের এক হাজার ৮১২ জন স্কুল শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।

    শুক্রবার সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে গত ৪০ বছর ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্র সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বই পড়া কর্মসূচি চালিয়ে আসছে। বর্তমানে দেশের ১৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির সদস্য।

    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, গ্রামীণ ফোন বরিশাল সার্কেলের হেড অব মার্কেটিং দ্বীপেশ কুমার দাশ এবং বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। এছারাও আরো  উপস্থিত ছিলেন ড. বাহউদ্দিন গোলাপ।

    ২০১৭ সালে অনুষ্ঠিত বই পড়া কর্মসূচিতে এই শিক্ষার্থীরা মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেয়ায় তাদের বই উপহার দিয়ে পুরস্কৃত করে বিশ্ব সাহিত্য কেন্দ্র। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।

    অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দ্বায়িত্ব পালন করেন  বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠচক্রের বরিশাল মহানগরের ১০ জন সদস্য ।

  • পটুয়াখালীতে স্ত্রীকে হত্যা করে সন্তান নিয়ে স্বামী লাপাত্তা

    পটুয়াখালীতে স্ত্রীকে হত্যা করে সন্তান নিয়ে স্বামী লাপাত্তা

    বরিশালের পটুয়াখালীর দুমকীতে স্ত্রীকে নির্যাতনের পর মুখে বিষ দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে পাষন্ড এক স্বামীর বিরুদ্ধে।

    ঘাতক স্বামীর নাম আল আমিন খান (২৩)। সে পটুয়াখালীর দুমকী থানার মুরাদীয়া ইউনিয়নের জাফর খানের পুত্র। আর নিহত গৃহবধু বাকেরগঞ্জ থানার ৭নং কবাই ইউনিয়নের পেয়ারপুরের অব্দুল মোতালেব শিকদারের ১ মাত্র কন্যা নিপা আক্তার (১৯)। গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার এ হত্যার ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যার পর লাশ ঘরের মধ্যে ফেলেরেখে ১ বছর বয়সি পুত্র সন্তান ওসমানকে নিয়ে লাপাত্তা হয়ে গেছে অভিযুক্ত স্বামী আল আমিন।

    এসময় প্রতিবেশিরা ঘটনার আলমত আজ করতে পেরে তাদের ঘরের মধ্যে ঢুকে গৃহবধু নিপাকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। এসময় তারা বিষয়টি গৃহবধুর স্বজনদের মোবাইল ফোনে জানালে তারা এসে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়ে দিয়েছেন নিপাকে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত হয়।

    সূত্রে জানা গেছে, গত ২ বছর আগে পটুয়াখালীর দুমকী থানার মুরাদীয়া ইউনিয়নের জাফর খানের পুত্র আল আমিনের সাথে বাকেরগঞ্জ থানার ৭নং কবাই ইউনিয়নের পেয়ারপুরের অব্দুল মোতালেব শিকদারের ১মাত্র কন্যা নিপা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় বর আল আমিনকে নগদ ২ লাখ টাকা যৌতুক হিসাবে প্রদান করা হয়। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই ফের আল আমিন যৌতুকের দাবী করে। কিন্তু সে আর পিতার কাছ থেকে যৌতুক এনে দিতে পারবে না বলে স্বামীকে সাফ জানিয়ে দিলে যৌতুকলোভী স্বামী আল আমিন প্রাইয় স্ত্রীকে নির্যাতন করতো।

    এরই মধ্যে নিপা ওসমান নামের একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয়। ব্যবসার জন্য টাকা লাগবে জানিয়ে স্বামী আল আমিন যৌতুকের দাবীতে নিপার উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। যৌতুকের দাবী অব্যহত রেখে স্বামী আল আমিন আপন মামাতো বোনের সাথে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি স্ত্রী নিপার নজরে আসলে গত ১৭ ফেব্র“য়ারি স্বামীকে পরকিয়া প্রেম থেকে বিরোত থাকতে অনুরোধ জানায় এবং স্বামীর পরকিয়া প্রেমিকাকে ফোন দিয়ে তার স্বামীকে আর ফোন না দিতে শাসিয়ে দেয়। বিষয়টি স্বামী আল আমিন জানতে পেরে স্ত্রী নিপাকে বেধরক মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করে আত্যহত্যার চেস্টা করেছে বলে অপপ্রচার চালায়।

    এসময় প্রতিবেশিরা গৃহবধুর স্বজনদের খবর দিলে নিপার দুর সম্পকের ভাই রুমান তাকে উদ্ধার করে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই গৃহবধুর নিপার মৃত্যু হয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। এসময় স্ত্রীর মৃত্যুর খবর শুনে পাষন্ড স্বামী আল আমিন তাদের ১ বছর বয়সি পূত্র ওসমানকে নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এমনকি তাদের ঘর তালাবদ্ধ করে স্ব-পরিবারে গা ঢাকা দিয়েছে। আজ সকাল ১১টার দিয়ে ঘাতক আল আমিনের বাড়িতে গিয়ে পরিবারের কোন সদ্যসকে খুঁজে পাওয়া যায়নি।

    এদিকে গৃহবধুর নিপার পরিবারের সকল সদস্য রাজধানীতে অবস্থায় করায় খবর পেয়ে তাদের আসতে আসতে প্রায় একদিন লাগায় নিপার লাশ পটুয়াখালী হাসপাতালের মর্গে পড়ে রয়েছিল। তবুও ঘাতক স্বামী আল আমিন ও তার পরিবারের কোন সদস্যরা হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেয়নি। উল্টো স্ব-পরিবারে লাপাত্তা হয়ে গিয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানায়, নিপাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে হাসপাতালে আনার পর থেকেই তার- গোটা শরীর ফুলে ফেপে উঠেছিল। তারই সাথে সাথে নাক, মুক,কান ও যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝড়ছিল প্রতিনিয়ত। এসময় উক্ত চিকিৎসক আরও জানায়, তার শরীলের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ দুমকী থানা পুলিশকে খবর দিলে দুমকী থানার এসআই মোঃ মানিক হাসপাতালে গিয়ে নিপার মরদেহ দেখে আসেন।

    লাশ পোস মের্টাম করে গৃহবধুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে নিহত গৃহবধুর পিতা অব্দুল মোতালেব শিকদার কান্না জড়িত কন্ঠে বলেন, আল আমিন আমার কন্যাকে নির্যাতন করে মুখে বিষঢেলে হত্যা করেছে। আর তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আর যে কোন পিতা তার কন্যাকে আর না হারায়।

    এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নিহতের স্বজনরা। পটুয়াখালী থানার এসআই মোঃ মানিক জানান, পোসমের্টাম রিপোর্ট হাতে পাওয়ার পর নিপার মৃত্যুর সঠিক কারন জানাযাবে। এর আগে আমি কোন মন্তব্য করতে পারবোনা। তবে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।

  • বকেয়া বেতনের দাবিতে বিসিসিতে অব্যাহত আন্দোলন : পাল্টাপাল্টি অভিযোগ

    বকেয়া বেতনের দাবিতে বিসিসিতে অব্যাহত আন্দোলন : পাল্টাপাল্টি অভিযোগ

    প্রিন্স মুন্সী :

    বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনে (বিসিসি) অব্যাহত রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন।

    তারা গত রোববার থেকে সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত প্রতিদিন কর্মবিরতি পালন করে আসছে।  আর নগর ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের সামনে বসে স্লোগান, সমাবেশ করে যাচ্ছেন।

    চলমান আন্দোলনের পঞ্চম দিনে বৃহষ্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে আন্দোলনরতদের সাথে মেয়রের বৈঠক হওয়ার কথা থাকলেও আন্দোলনকারীরা এতে কোন সারা দেয়নি।

    এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের হাবিবুর রহমান টিপু বলেন, বকেয়া বেতনের দাবীতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনায় বসার জন্য আমরা বেশ কয়েকজন কাউন্সিলর তাদের কাছে গিয়েছিলাম। কিন্তু তাদের মধ্যে কেউ বসতে চাচ্ছে আবার কেউ চাচ্ছে না। আর না বসলে এর সমাধান কিভাবে হবে তাও বোঝা যাচ্ছে না।

    মেয়র আহসান হাবিব কামাল বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেত। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের টাকাও পরিশোধ করে আসছি। তারপরও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনেগেছে, এখন আলোচনায় বসতে চাইলে বসছে না। এই নগরের মানুষের সেবার বিনিময়েই কর্পোরেশন আয় করে থাকে, সেটা তাদের মাথায় থাকতে হবে। আবার কি আয় হচ্ছে কি ব্যয় হচ্ছে তা তো কর্মকর্তা-কর্মচারীরা সবই জানেন। তাই আয় বাড়াতে হলে কর্মকর্তা-কর্মচারীদের আমাকে সহায়তা করতে হবে।

    তিনি বলেন, নিয়মানুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল বাড়লেও বাড়ছে না সিটি কর্পোরেশনের আয়। আয় বাড়াতে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ হাতে নেয়া হয়েছে। যারমধ্যে নগরের বহুতল নতুন ভবনগুলোর কর আদায়, ফ্লাট বাড়িগুলোর ফ্লাট অনুযায়ী হোল্ডিং নাম্বার নির্ধারন, শাখা সড়কগুলোসহ নগরের সকল দোকানপাটের সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের আওতাভুক্ত করা।

    আবার নগরবাসীকে দূর্নিতীমুক্ত দ্রুত সেবা দিতে আগামী ১৫ দিনের মধ্যে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে । কিছু মানুষের দূর্ণীতির কারনে কর্পোরেশনের কাঙ্খিত আয় এরআগে বাধাগ্রস্থ হয়েছে। তাই সেখানেও ব্যবস্থা নেয়া হয়েছে। নানান অনিয়মের সাথে সম্পৃক্ত থাকায় কর শাখার মুশফিক আহসান আজমসহ অনেককেই আমি বদলি করেছি।

    মেয়র বলেন, চলমান আন্দোলনের কারনে প্রায় ৬ টির মতো নতুন প্রকল্পের কাজ বিলম্বিত হওয়াসহ নগরবাসী নানান ভোগান্তিতে পড়েছে।

    এদিকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা বলেন, গতবছর এপ্রিল মাসে বকেয়া বেতনের নামে আন্দোলনে নামার পরে মেয়র জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিকসহ সবাইকে নিয়ে বৈঠকে বসেন। সে বৈঠকের সিদ্বান্তগুলো বাস্তবায়নের কথা ছিলো দ্রুত কিন্তু হয়নি।

    তিনি বলেন, বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন হোক আর কর্মকর্তা-কর্মচারদের বকেয়া বেতন দিয়ে দেয়া হোক তাহলে নতুন করে বৈঠকের প্রয়োজন কি। আর যদি বৈঠক করতে হয় তবে আন্দোলনকারীদের সিদ্ধান্ত অনুযায়ী গতবারের বৈঠকে উপস্থিত
    সকলকে ডাকা হোক।

    তিনি বলেন, দূর্ণিতী আন্দোলনকারীরা করে না। যারা কর্তৃপক্ষের ঘনিষ্টজন তারাই দূর্নীতি করছে। কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব সাহেবের সনদ জাল বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কয়েকমাস পূর্বে একটি চিঠি পাঠিয়েছিলো। কিন্তু সে অনুযায়ী তার বিরুদ্ধে কোন ব্যবস্থা তো ব্যবস্থা নেয়া হয়নি। মেয়রের যারা কাছের লোক তাদের তো বদলীও করা হয়না। আবার কর্তৃপক্ষ শুধু ঠিকাদারের বিলই পরিশোধ করেন, আমাদের কথা ভাবেন না। আর ভাববেনও বা কিভাবে সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডের মধ্যে হাতেগোনা ২/১ কাউন্সিলর  ছাড়া সবাই তো ঠিকাদার।

    আন্দোলনকারীরা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের যে আয় রয়েছে, তা দিয়ে ভালোভাবেই সকল স্টাফদের প্রতিনিয়িত বেতন প্রদান সম্ভব। কিন্তু বর্তমান মেয়র ক্ষমতায় বসার পর প্রায় ৩ শত জনকে নানানভাবে নিয়োগ দিয়েছে, যারা এখন বাড়তি বোঝা। আন্দোলনকারীরা জানান,৬ মাস ধরে ৫ শতাধিক নিয়মিতো কর্মকর্তা-কর্মাচারী এবং ৪ মাস ধরে প্রায় এক হাজার ৪শত দৈনিক মজুরী ভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা দেয়া বন্ধ রয়েছে।  পাশাপাশি ২২ টির মতো প্রভিডেন্ট ফান্ডের টাকায় আটকে রয়েছে ।

  • বাংলারমুখ ২৪.কম পরিবারের পক্ষথেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    বাংলারমুখ ২৪.কম পরিবারের পক্ষথেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে অমর একুশের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলারমুখ ২৪.কম পরিবারের সম্পাদক মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ।

    বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.৩০  মিনিটে  পুষ্পস্তবক অর্পন করে অমর একুশের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলারমুখ ২৪.কম পরিবারের সম্পাদক মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন বাংলারমুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহা: পলাশ চৌধুরি, নির্বাহি সম্পাদক বাবলু মিয়া , বার্তা সম্পাদক শেখ সুমন সহ সাংবাদিকবৃন্দ।

    পরে ২১শে ফেব্রুয়ারি সকাল ৯.৩০ মিনিটে বাংলারমুখ ২৪.কম পত্রিকার কার্যালয়ে ভাষা শহীদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।

  • বরিশালে দিনব্যাপী বিপি দিবস ২০১৮ উদযাপিত

    বরিশালে দিনব্যাপী বিপি দিবস ২০১৮ উদযাপিত

    সানজিদ আলম সিফাত:

    স্কাউট আন্দোলনের প্রবর্তক রর্বাট স্টিফেনশন স্মিথ স্যার লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬০ তম জন্মবার্ষিকী ও স্কাউট দিবস পালিত হয়েছে।

    বৃহস্পতিবার বরিশাল জেলা রোভার স্কাউটসের আয়োজনে সারাদিন বিভিন্ন কাজের মাধ্যমে তাকে স্মরণ করে জেলার স্কাউটরা। এর মধ্যে সকাল ৯.৩০ এ নগরীর অমৃত লাল দে কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে বরিশাল পলিটেকনিক্যাল কলেজ প্রাঙ্গনে সমাপ্তি হয়।

    তারপর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ,আলোচনা সভা,স্কাউট সদস্যদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং দিনশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এসব কর্মসূচি শেষ হয়। এ সময় অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ স্কাউটস্, বরিশাল জেলা রোভার এর চেয়ারম্যান জনাব মোঃ তাইজুল ইসলাম বলেন”ব্রিটিশদের এ সামরিক কর্মকর্তা ১৮৫৭ সালের এইদিনে জন্ম নেন। শিশু কিশোরদের মানসিক শক্তি ও আত্নবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে জীবনে শৃঙ্খলা আনা এবং সেবার মানসিকতা গঠনে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই আনুষ্ঠানিকভাবে স্কাউট আন্দোলন শুরু করেন ব্যাডেল পাওয়েল। তার জন্মের এ দিনটিকে স্কাউটরা বিপি দিবস হিসেবে জানে।”

  • বরিশালে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতা

    বরিশালে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতা

    বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নেমেছিল।

    মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ সভঅপতি আবুল হাসানত আবদুল্লাহ এমপি ও সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সিটি মেয়র আহসান হাবিব কামাল, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সকল শ্রেণি পেশার মানুষ।

    আজ সকালে বিএনপিসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

    একুশের অনুষ্ঠানমালা উপলক্ষে নগরীর সদর রোডের কেন্দ্রিয় শহীদ মিনার এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা ছিলো। এদিকে একুশ ফেব্রুয়ারি উপলক্ষে আজ নগরীর রসুলপুর চরে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অপরদিকে সংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৪দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন আজ একুশে ফেব্রুয়ারি।

  • বরিশালের গৌরনদীতে অসুস্থ গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ধর্ষণ, ভিডিও ইন্টারনেটে

    বরিশালের গৌরনদীতে অসুস্থ গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ধর্ষণ, ভিডিও ইন্টারনেটে

    বরিশালের গৌরনদী উপজেলায় অসুস্থ এক গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কাজী রোমান (২৪) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

    এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে কাজী রোমানসহ তিনজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে রোমানকে গ্রেফতার করে পুলিশ।

    সোমবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত অভিযুক্ত কাজী রোমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত রোমান গৌরনদী উপজেলার আহম্মদকাঠি গ্রামের মতি কাজীর ছেলে ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

    এদিকে, ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিত গৃহবধূকে সোমবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, গৃহবধূ ও কলেজছাত্র রোমান প্রতিবেশী। গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুযোগে রোমান প্রায় গৃহবধূর ঘরে টিভি দেখতে যেত। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি গৃহবধূ অসুস্থ হলে ওদিন রাতে তাকে দেখতে যায় রোমান। সেদিন ঘরে কোনো লোক না থাকায় মোবাইলে গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে রোমান। পরবর্তীতে ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে।

    এরপর ধর্ষণের ছবি রোমান মোবাইলে ধারণ করে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে গৃহবধূ বাদী হয়ে রোমান ও তার দুই সহযোগীকে আসামি করে রোববার রাতে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা করেন। গতকাল রাতেই আহম্মদকাঠি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত কাজী রোমানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ধারণকৃত নগ্ন ছবিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয় বলেও জানান ওসি।

  • বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

    বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

    বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

    এরপর পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রো পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

    এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

  • ২১ ফেব্রুয়ারিতে চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

    ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

    সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

    ডিএমপি কমিশনার আরও জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় ডগ স্কোয়াড ব্যবহার করে সুইপিং বা নিরাপত্তা তল্লাশি করা হবে। এ ছাড়া শাহবাগ-নীলক্ষেত মোড়ে বেষ্টনী দেওয়া হবে। এসব এলাকায় ভ্রাম্যমাণ দোকান ও হকার বসতে দেওয়া হবে না।

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হবে জানিয়েছে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী ছাড়া ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।