বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর লেখা: পাকিস্তানের হাইকমিশনারকে তলব

Date:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশের ঘটনায় ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ঢাকার পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ে মহাপরিচালক তারেক মোহাম্মদ পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানান।

সূত্র জানায়, পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করা হয়েছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হলেও তলবের বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মিটিং ছিল। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...