Author: banglarmukh official

  • দেশকে প্রতিনিধিত্ব করা সব সময় গৌরবের : সৌম্য

    দেশকে প্রতিনিধিত্ব করা সব সময় গৌরবের : সৌম্য

    এশিয়া কাপে সুপার ফোরের বাকি দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। দুই ম্যাচের একটি আফগানিস্তান আর অন্যটি পাকিস্তানের বিপক্ষে।

    এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ।
    কিন্তু পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে হারতে হয় বড় ব্যবধানে। এরপর ২৪ ঘণ্টার ভেতর আবারও খেলতে হয়েছে বাংলাদেশকে। সেটিও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে।
    এই ম্যাচেও টাইগারদের হার। বলা যায়, আত্মবিশ্বাস তলানিতে নেমেছে।

    বলা হচ্ছে, এমন হারের অন্যতম সমস্যা ব্যাটিং। টাইগারদের নিয়মিত ওপেনার তামিম ইকবাল চোট পেয়ে ছিটকে পড়েন প্রথম ম্যাচেই। এরপর তার জায়গায় ডাকা হয় তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে।

    আরেক ওপেনার লিটন দাসের সঙ্গে ওপেন করতে নেমে দুই ম্যাচেই ব্যর্থ দুই ওপেনার। এরপরই গতকাল রাতে হঠাৎ দলে অন্তর্ভুক্ত করা হয় দুই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার আর ইমরুল কায়েসকে।

    এই দুজন আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে দেশ ছাড়েন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সব ঠিক থাকলে আগামীকাল বিকাল সাড়ে ৫টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন এই দুই ওপেনার।

    যাবার আগে সৌম্য তার ফেসবুক ফ্যান পেজে লেখেন, দেশকে প্রতিনিধিত্ব করা সব সময় গৌরবের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের জন্য আশীর্বাদ করবেন।

  • ‘একবেলা খাওয়ার পর ইয়েমেনের মানুষ জানে না আরেক বেলা কি হবে’

    ‘একবেলা খাওয়ার পর ইয়েমেনের মানুষ জানে না আরেক বেলা কি হবে’

    ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র আদনান হাজাম বলেছেন, হুদায়দা প্রদেশে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

    শনিবার সাংবাদিকদের বলেছেন, হুদায়দা শহরের বেশিরভাগ মানুষের এখন স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সহযোগিতা দরকার।

    এদিকে, জাতিসংঘের ত্রাণ বিষয়ক কর্মকর্তা লিজ গ্রান্ডি বলেছেন- হুদায়দায় যুদ্ধের কারণে ৭৬ হাজার পরিবার বাস্তুহারা হয়ে পড়েছে। প্রদেশের ২৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে এবং ৯ লাখা মানুষ খাদ্য সংকটে রয়েছে। তারা একবেলা খাওয়ার পর জানে না আরেক বেলা খেতে পারবেন কিনা।

    এর আগেও বহুবার জাতিসংঘ ইয়েমেনের হুদায়দায় নানা ধরণের সংকটের বিষয়ে সতর্ক করেছে। হুদায়দায় সৌদি নেতৃত্বাধীন হামলার কারণে দেশটিতে খাদ্য সরবরাহেও সমস্যা সৃষ্টি হয়েছে।

    গত ১৩ জুন থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হুদায়দা বন্দরে ব্যাপক হামলা শুরু করেছে। তবে তারা এখন পর্যন্ত পর্যন্ত কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

  • জাতীয় ঐক্য প্রক্রিয়ার সভা-সমাবেশ ১ অক্টোবর থেকে

    জাতীয় ঐক্য প্রক্রিয়ার সভা-সমাবেশ ১ অক্টোবর থেকে

    আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়া।

    শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত নাগরিক সমাবেশ থেকে এ ঘোষণা দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

    ঘোষণাপত্রে বলা হয়, সরকার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সংসদ ভেঙে দেবেন।

    ঘোষণাপত্রে গণদাবি আদায়ের লক্ষ্যে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মুক্তি-সংগ্রামের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল, ব্যক্তি, শ্রেণি-পেশা ও নাগরিক সমাজের সমন্বয়ে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ কমিটি গঠন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ গণজাগরণের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

    ঘোষণায় বলা হয়, ন্যায়বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে অগ্রাহ্য, ব্যাহত ও অকার্যকর করে অন্যায়ভাবে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে হবে। কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলাসমূহ প্রত্যাহার করতে হবে এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা যাবে না।

    গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন।

    সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান নূর হোসেন কাশেমী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ প্রমুখ।

  • ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ডান্স ও মিউজিক ফেস্টিভাল এ আমন্ত্রণ পেয়েছে বরিশাল এর এস আই শফিক

    ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ডান্স ও মিউজিক ফেস্টিভাল এ আমন্ত্রণ পেয়েছে বরিশাল এর এস আই শফিক

    শফিক ব্যালেট ট্রুপ বাংলাদেশ,  এই নাচের দলটি  ইন্ডিয়া হায়দারাবাদে একটি ইন্টারন্যাশনাল ডান্স ও মিউজিক ফেস্টিভাল এ আমন্ত্রণ পেয়েছে। ২২ সেপ্টেম্বর ২০১৮ ইং, হায়াদ্রাবাদ এর এন টি আর অডিটোরিয়াম এ পারফরমেন্স করবে তারা ।

    ৫ সদস্যের এই দলে রয়েছেন,বরিশাল এর কৃতি সন্তান দলনেতা এস আই শফিক সহ আরো ৪ জন । তারা হলেন শামিম, ইনা,অলিভ ও লহ্মী।

    এর আগেও শফিক ব্যালেট ট্রুপ আন্তর্জাতিক ভাবে থাইল্যান্ড এ তিন বছর সুনামের সহিত পারফরমেন্স করে আসছে।এই নিয়ে বাংলাদেশ এর বাইরে তৃতীয় আরেকটি দেশে পা রাখলো নৃত্য দলটি।

  • রাখাইনে ‘গণহত্যা’ হয়েছে, গবেষণায় তথ্য

    রাখাইনে ‘গণহত্যা’ হয়েছে, গবেষণায় তথ্য

    গবেষণা প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনকে আন্তর্জাতিক আইনের আলোকে বিশ্লেষণের মাধ্যমে ‘গণহত্যা’ বলে চিহ্নিত করা হয়েছে।
  • মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি শ্রমিক আটক

    মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি শ্রমিক আটক

    মালয়েশিয়ার সংবাদপত্র স্টার এর অনলাইন সংস্করণে শনিবার এ খবর প্রকাশিত হয়েছে।
  • প্রকাশ্যে মুখোশধারীরা গুলি চালায়, লুটিয়ে পড়েন নান্টু চেয়ারম্যান

    প্রকাশ্যে মুখোশধারীরা গুলি চালায়, লুটিয়ে পড়েন নান্টু চেয়ারম্যান

    বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদারকে (৪০) গুলি করে হত্যা করা হয়েছে।

    শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাঁকে গুলি করা হয়।

    স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার কারফা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন।

    রাত সাড়ে ৮টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ করে সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। এতে চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার ও তাঁর সহযোগী কারফা গ্রামের নিহার হালদার গুলিবদ্ধ হন।

    স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা ইউপি চেয়ারম্যানকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    সেখানে রাত পৌনে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক ডা. ইফাদ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত নিহার হালদারকে রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
    তার মৃত‌্যূর খবরে পুরো বরিশালে চাঞ্চল্য সৃস্টি হয়।
    উল্লেখ্য বিএনপি-জামাত জোট সরকারের আমলে ঐ ইউনিয়নের চেয়ারম্যান অবনি বাড়ৈ গুলিতে খুন হয়েছিল।

  • বলিউডে অভিষেক হতে যাচ্ছে কোহলির

    বলিউডে অভিষেক হতে যাচ্ছে কোহলির

    বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানকে ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে দেখা যায়। তবে সিনে পর্দায় কখনো তার পদচারণা দেখা যায়নি। এবার সেখানেও অভিষেক ঘটতে যাচ্ছে কোহলির।

    এক টুইটবার্তায় সিনে জগতে আগমনের কথা খোদ নিজেই নিশ্চিত করেছেন এ মাস্টারব্লাস্টার।

    জিইও টিভির খবর, বলিউডে অভিষেক হতে যাচ্ছে কোহলির। তার সিনেমার নাম ‘ট্রেইলার: দ্য মুভি’। গেল শুক্রবার টুইটারে মুভির একটি পোস্টারের ছবি আপলোড করেছেন তিনি।

    ক্যাপশনে ভারতীয় অধিনায়ক লেখেন, ১০ বছর পর আরেকটি অভিষেক, তর সইছে না। সঙ্গে জুড়ে দেন সুপারহিরো স্টাইলে পোজ দেয়া নিজের একটি ছবি।

    চলতি মাসের ২৮ তারিখ থেকেই মুভির কাজ শুরু হতে পারে। তবে নিজের মুভির ব্র্যান্ড প্রোমোশনে এটা সম্পূর্ণ সিনেমা, না শর্টফিল্ম তা উল্লেখ করেননি কোহলি। সুতরাং, প্রকৃত সত্য জানতে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে।

    সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপের ১৪তম আসর। টুর্নামেন্টে বিশ্রামে রাখা হয়েছে কোহলিকে। তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও বিশ্রামে রাখা হতে পারে ২৯ বছর বয়সী সুপারস্টারকে।

    গেল বছরের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কোহলি। ইতালিতে অনাড়ম্বরপূর্ণভাবে ঘরোয়া পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন তারা। এখন পর্যন্ত সুখে শান্তিতে একই ছাদের তলায় বসবাস করছেন তারা। ধারণা করা হচ্ছে, প্রিয়তমার কারণেই সিলভার স্ক্রিনের প্রতি ভালোবাসা বেড়েছে ভারতীয় ব্যাটিং মাস্টারের।

  • ইরানে সামরিক কুচকাওয়াজে সশস্ত্র হামলা, ১২ সেনা নিহত

    ইরানে সামরিক কুচকাওয়াজে সশস্ত্র হামলা, ১২ সেনা নিহত

    ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তানে সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির বিপ্লবী রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর ১২ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

    ইরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, দুই অস্ত্রধারী এ হামলা চালিয়েছেন। আহতদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে।

    দেশটির আধা সরকারি ফারস নিউজ জানায়, বিপুল দর্শকদের ভিড়ে দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালায়। পরে উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে হামলার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হন।

    ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ ফারস নিউজ জানায়, মোটরসাইকেলযোগে খাকি পোশাক পরা দুই ব্যক্তি এসে হামলা চালায়।

    ইরাক-ইরান যুদ্ধের শুরুর দিনটির এ স্মরণে দেশটির বিভিন্ন শহরে এ কুচকাওয়াজ হচ্ছিল। ১৯৮০ সালে শুরু হয়ে পরবর্তী আট বছর প্রতিবেশী দেশ দুটির মধ্যে এ যুদ্ধ চলে।

  • এসকে সিনহার বিরুদ্ধে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আইনজ্ঞদের

    এসকে সিনহার বিরুদ্ধে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আইনজ্ঞদের

    দেশের বিশিষ্ট আইনজীবীরা মনে করেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার নিজের প্রণীত কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন। তারা বলেন, সিনহার বই প্রকাশ দুঃখজনক। এ ব্যাপারে একজন সংবিধান বিশেষজ্ঞ তার মতামতে বলেন,

    ১। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে বিচার বিভাগে বিভিন্ন অনুষ্ঠান, জেলা জজ আদালতসমূহ পরিদর্শন, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মাজারের ওরস উদ্বোধন, মন্দির উদ্বোধন এবং উন্মুক্ত আদালতে বসে বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য, সরকার বিরোধী বক্তব্য প্রদান করেছেন। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ-(১) ও (১৫) লঙ্ঘিত হয়েছে।

    ২। তিনি বিভিন্ন সময়ে ইলেক্ট্রনিক মিডিয়া এবং ইন্টারনেটে তার বর্ষপূর্তি উপলক্ষে সাক্ষাৎকার দিয়েছেন যা কোড অব কন্ডাক্ট এর অনুচ্ছেদ-(২১) ও (২২) এর পরিপন্থী।

    ৩। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সময় উপঢৌকন গ্রহণ করেছেন। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ-(৩৪) লঙ্ঘন করা হয়েছে।

    ৪। তার সাথে আশিয়ান সিটি, সিটিসেল এবং অনেক বড় ব্যবসায়ীগণ যোগাযোগ করে অনেক উপঢৌকন দিয়েছেন। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ- (২৫) ও (৩৪) লঙ্ঘন করা হয়েছে।

    ৫। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং যুদ্ধাপরাধী মীর কাশেম এর পরিবার তাদের আপিল মামলা শুনানি চলাকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ-(১১), (১৭), (৩০) ও (৩১) লঙ্ঘন করা হয়েছে।

    ৬। ব্যারিস্টার মওদুদ আহমেদ, এডভোকেট নিতাই রায় চৌধুরী, ড. কামাল হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সর্বদাই যোগাযোগ রক্ষা করেন। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ-(৫), (১৮) ও (২৮) লঙ্ঘন করা হয়েছে।

    ৭। তিনি বিভিন্ন সময় ভারত, সিঙ্গাপুর, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকা সফর করার সময় সেখানে অবস্থিত বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে  যোগাযোগ করেছেন বলে জানা যায়। এতে তিনি লন্ডনে অবস্থানকালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন বলে জানা যায়। সেখানে তাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শুনা যায়। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ-(১২) ও (২৭) লঙ্ঘন করা হয়েছে।

    ৮। জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে কনটেম্পট মামলায় রেসপন্ডেন্ট পক্ষের আবেদনের পরও প্রধান বিচারপতির বিরুদ্ধে একটি মামলায় তিনি বিচার করা থেকে বিরত থাকেননি বরং তিনি ওই মামলায় বিচার করতে পারেন বলে উন্মুক্ত আদালতে মন্তব্য করেছিলেন। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ-(২৩) লঙ্ঘন করা হয়েছে।

    ৯। ব্যক্তিগত সম্পদ আয়কর রিটার্নে প্রদর্শন করেননি বলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ-(১৬) লঙ্ঘন করা হয়েছে।

    ১০। সংবিধানের ১৬তম সংশোধনী বাতিলপূর্বক সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে। এতে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ-(২) ও (৪) লঙ্ঘন করা হয়েছে।
    উপরোক্ত কার্যকলাপ ১৬তম সংশোধনীর রায়ে উল্লেখিত তার রচিত ৩৯ দফার কোড অব কন্ডাক্ট এর অনুচ্ছেদ-(১), (২), (৪), (৫), (১১), (১২), (১৫), (১৬), (১৭), (১৮), (২১), (২২), (২৩), (২৫), (২৭), (২৮), (৩০), (৩১) ও (৩৪) এর সুস্পষ্ট লঙ্ঘন। কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।