Author: banglarmukh official

  • সাদ্দামের মতো পরিণতি হবে ট্রাম্পের : রুহানি

    সাদ্দামের মতো পরিণতি হবে ট্রাম্পের : রুহানি

    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জনগণ ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের মতো বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও পরাজিত করবে। শনিবারে জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে তেহরানে সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রেসিডেন্ট বলেন, সাদ্দাম যে পরিণতি ভোগ করেছে ট্রাম্পও সেই পরিণতির দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সরঞ্জামের কারণে আমেরিকা ক্ষুব্ধ। কিন্তু তাদের জেনে রাখা উচিত ইরান কখনোই এ ক্ষেত্রে ছাড় দেবে না বরং প্রতিদিনই প্রতিরক্ষা শক্তি জোরদার করবে।

    ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনেতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, আমেরিকা এখন প্রক্সি নয়, ইরানের রিবুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু অতীতের মতো এবারও তারা হতাশ হবে। শত্রুরা পরাজিত হবে।

  • নারীর লজ্জাস্থানের ভিতর মাদকের কারবার, হতবাক পুলিশ!

    নারীর লজ্জাস্থানের ভিতর মাদকের কারবার, হতবাক পুলিশ!

    লন্ডনে এক নারীকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছ পুলিশ। অভিযোগ, সেই নারী  স্কটল্যান্ড থেকে কোকেন ও হেরোইন পাচার করে নিয়ে লন্ডনে এসেছিল। এরপর তল্লাশি করতে গিয়ে চমকে গিয়েছিল পুলিশ। কারণ এমন জায়গায় মাদক লুকনো থাকতে পারে তা ভেবেই অবাক হয়ে যায়।

    জানা যায়, সেই নারীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি করতেই অন্তর্বাসের ভিতর থেকে বেশ কিছু মাদকের প্যাকেট পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল সত্য। সেই নারী তার লজ্জাস্থানের ভিতরে ৮০টি মাদকের প্যাকেট লুকিয়ে রেখেছিল।

    তবে নিজেকে মাদক পাচারকারী নয় বলে দাবি করেছে সেই নারী। নিজের ব্যক্তিগত কাজের জন্য এই মাদকগুলি এনেছিল সে। এমনটাই তিনি পুলিশকে জানিয়েছে।

  • বরিশাল রুটে সপ্তাহে চলবে বিমানের ৭টি ফ্লাইট

    বরিশাল রুটে সপ্তাহে চলবে বিমানের ৭টি ফ্লাইট

    নদী আর জলের দেশ বরিশালে আকাশ পথের যাত্রীদের চাহিদা দিন দিন বাড়ছে। সীমিত ফ্লাইট এবং যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ঢাকা-বরিশাল রুটে চলছে টিকিট সংকট। বর্তমানে ঢাকা-বরিশাল আকাশপথে সপ্তাহে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

    এদিকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটগুলোকে গতিশীল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে  শুক্রবার যুক্ত হচ্ছে আরও একটি ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ। কানাডার নরডিক এভিয়েশন ক্যাপিটাল কোম্পানি থেকে উড়োজাহাজটি দীর্ঘমেয়াদী লিজে (ড্রাই লিজ) সংগ্রহ করা হয়েছে এটি। ১ অক্টোবর থেকে উড়োজাহাজটি দিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালানো শুরু হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। তখন বরিশাল রুটে সপ্তাহে ৭টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

     বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রবীন্দ্রনাথ চৌধুরী  বলেন, যাত্রী চাহিদা বৃদ্ধি পেলেও প্রতিদিনই ঢাকা-বরিশাল রুটের ফ্লাইট নেই। এই রুটে বিভিন্ন সময়ে একাধিক বিমান সংস্থা ফ্লাইট চালু করলেও লোকসানের অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে এই রুটে বিমান সার্ভিস বন্ধ করে রাখে।

    ২০১৫ সালে ফের চালু করা হলে রুটটি ক্রমেই লাভজনক হয়ে ওঠে। বর্তমানে তিনটি সংস্থার বিমান এ রুটে যাত্রী পরিবহন করছে। ১৯৯৫ সালে ঢাকা-বরিশাল আকাশ পথ চালু হয়। এই রুটে বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলার ফ্লাইট অব্যাহত থাকলেও সর্বশেষ গত শনিবার সংযোজন হয়েছে বেসরকারি সংস্থা নভোএয়ারের সার্ভিস।

  • বরিশালে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

    বরিশালে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

    বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ হালদার নান্টু (৪৫) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে এ ঘটনা ঘটে।

     আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্বজিৎ হালদার নান্টু কারফা এলাকার শুকলাল হালদারের ছেলে ও জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

    স্থানীয়রা জানান, বিশ্বজিৎ হালদার নান্টু কারফা বাজারে তার কাপড়ের দোকানে ছিল। রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেল দোকানের সামনে থামে। মোটরসাইকেলে ৩ আরোহী হেলমেট পরিহিত ছিল। এরপর কিছু বুঝে ওঠার আগেই হেলমেট পরিহিত একজন তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি লেগে বিশ্বজিৎ হালদার নান্টু মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বত্তরা পালিয়ে যায়।

    আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি মেডিকেলে এসেছেন। বিশ্বজিৎ হালদার নান্টু’র শরীরের বিভিন্ন স্থানে ৫টি গুলির চিহ্ন রয়েছে। ঊর্ধতন পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

    স্থানীয় একটি সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই দলের মধ্যে কোন্দল চলছিল। বিশ্বজিৎ হালদার নান্টু দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

  • বোনের ছেলের ধর্ষণে অন্তঃসত্ত্বা এক স্কুলছাত্রীর গর্ভপাত ঘটালেন খালা

    বোনের ছেলের ধর্ষণে অন্তঃসত্ত্বা এক স্কুলছাত্রীর গর্ভপাত ঘটালেন খালা

    বোনের ছেলের ধর্ষণে অন্তঃসত্ত্বা এক স্কুলছাত্রীর গর্ভপাত ঘটালেন খালা। বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামে এ ঘটনা ঘটে।

    ধর্ষক সোলায়মান রাঢ়ি (২৩) উত্তর পাতারচর গ্রামের আ. ছালাম রাঢ়ির ছেলে। ধর্ষণে সপ্তম শ্রেণির ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সোলায়মান রাঢ়ি ও তার খালা।

     স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দিয়ে একই এলাকার কিশোরী এবং চরপদ্মা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে সোলায়মান রাঢ়ি। ধর্ষণে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। সোলায়মানকে বাঁচাতে তার প্রভাবশালী বাবা এবং স্থানীয় একটি মহল ছাত্রীর বাবাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য চাপ দেয়। সেই সঙ্গে গত ২০ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত স্থানে নিয়ে সোলায়মানের খালা নাজমা বেগম স্কুলছাত্রীর গর্ভপাত ঘটায়। গর্ভপাত ঘটানোর পর স্কুলছাত্রী সুস্থ ও নিরাপদে আছে বলে জানালেও কোথায় আছে তা জানায়নি নাজমা বেগম।

    এ ব্যাপারে সোলায়মানের বাবা আ. ছালাম রাঢ়ি বলেন, আমার ছেলের ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে স্থানীয়রা যে সিদ্ধান্ত দেবেন তা আমি মেনে নেব।

    এ বিষয়ে নির্যাতিত স্কুলছাত্রীর প্রতিবন্ধী বাবা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হলে আমার মেয়েকে তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কোথায় আছে আমার মেয়ে তা আমাকে জানানো হয়নি। আমি এ ঘটনার বিচার চাই।

    এদিকে, স্কুলছাত্রীকে ধর্ষণ এবং নিখোঁজের বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত স্কুলছাত্রীকে উদ্ধারে কোনো পদক্ষেপ কিংবা কোনো মামলা করা হয়নি।

    এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কেউ এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমান যুগ্ম সচিব পদে পদোন্নতি

    বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমান যুগ্ম সচিব পদে পদোন্নতি

    অতিরিক্ত সচিবের পর এবার জনপ্রশাসনে ১৫৪ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতির আদেশটি বৃহস্পতিবার রাতে প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বরিশালের জেলা প্রশাসক  মোঃ হাবিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

    আগামী নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনে তিনস্তরে পদোন্নতির গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যে গত ২৯ আগস্ট অতিরিক্ত সচিব পদে ১৬৩ জনকে পদোন্নতি দেয়া হয়। এখন যুগ্মসচিব পদে পদোন্নতি চূড়ান্ত হলো।

    পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৫ জন বিদেশে কর্মরত রয়েছেন। এই ৫ জনের জন্য আলাদা পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। ১৪৯ জনের পদোন্নতির জন্য আরেকটি আদেশ জারি করা হয়েছে।

    ‘সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ বলা হয়েছে, হয়েছে, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপ-সচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

    বিধিমালা অনুযায়ী, উপ-সচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

  • হৃতিকের চোখে তিনিই বলিউডের ‘আসল খান’, নন শাহরুখ-সালমান-আমির!

    হৃতিকের চোখে তিনিই বলিউডের ‘আসল খান’, নন শাহরুখ-সালমান-আমির!

    বলিউডে ‘খান’ বলতে তিনজনকেই চেনে মানুষ। শাহরুখ, সালমান এবং আমির খান। দুই যুগেরও বেশি সময় ধরে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতাপ ছড়িয়ে রেখেছেন। এখন পর্যন্ত ‘খান’ বলতে এদের কাউকে না কাউকে ভেবে নেন সবাই।

    কিন্তু এ কথা একমাত্র হৃতিকের জন্যে প্রযোজ্য নয়। এদের কেউ-ই ‘আসল খান’ নন বলেই বিশ্বাস তার। বরং ‘আসল খান’ বলতে তিনি অন্য কাউকে বুঝিয়েছেন। আর এই খানের সঙ্গে কোনো না কোনভাবে জুড়ে রয়েছেন তিনি।

    এই বলিউডের গ্রিক গড তার সাবেক স্ত্রী সুজানে খানের পিতা সঞ্জয় খানকেই ‘আসল খান’ বলে তুলে ধরেছেন।

    আসছে সঞ্জয় খানের নতুন বই। এ উপলক্ষে হৃতিক টুইট করেছেন। সেখানেই তিনি মনের কথা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, তিনি আসল খান। আর তার একটা গল্প বলার আছে। সঞ্জয় খানের অটোবায়োগ্রাফি শিগগিরই বের হচ্ছে। ‘দ্য বেস্ট মিসটেকস অব মাই লাইফ’ নামে নিজের অটোবায়োগ্রাফির ফার্স্ট লুক এটা।

    হৃতিক-সুজানার মধ্যে যে তিক্ত সম্পর্ক চলছে তার কথা সবাই জানেন। অবশ্য সাবেক স্বামী-স্ত্রী একসঙ্গে সিনেমায় যান। ডিনার করেন আর সন্তানদের নিয়ে ছুটি কাটান। এসব ঘটনায় তারা দ্বিতীয়বার বিয়ে করেছেন বলে গুজবও রটেছে।

    তাদের মাঝে যাই হোক না কেন, সাবেক শ্বশুরবাড়ির সঙ্গে দারুণ সম্পর্ক হৃতিকের। সুজানের ভাই জায়েদের সঙ্গে কয়েক সপ্তাহ আগেই ঘুরতে বেরিয়েছিলেন হৃতিক। সঞ্জয় খানের ঈদির পার্টিতেও এসেছিলেন বলিউড হাঙ্ক।

    হৃতিক এবং সুজানে আসলে প্রমাণ করেছেন যে, বিচ্ছেদ মানেই দুজনের মাঝে ‘ফুলস্টপ’ বসিয়ে দেয়া নয়।

  • এবারের নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : নৌমন্ত্রী

    এবারের নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : নৌমন্ত্রী

    নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, এবারের নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনের মাধ্যমে যারা জামায়াত-শিবির, রাজাকার-আলবদর এবং সন্ত্রাস সৃষ্টি করেছে তাদেরকে প্রতিহত করার সময় এখন।

    আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ, বাংলাদেশ জাসদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শ্রমিক  নেতা ও সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, সংলাপের কথা বলছেন কাদের সাথে সংলাপ করব যারা সংলাপের মূল্য বুঝে না, মূল্যায়ন করে না, যে মানুষ একজন প্রধানমন্ত্রীকে সম্মান দিতে জানে না। ফোনে যখন তাকে সংলাপের কথা বলা হলো তখন কি কথা হয়েছিল তা আপনারা সবাই জানেন। যারা স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার-আলবদরদের পক্ষ নেবে তাদের সাথে মুক্তিযুদ্ধের পক্ষের কোনও সংলাপ হতে পারে না।

    নৌমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিলেন তখন ২০০১ সালে তিনি স্থলবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছিলেন। ১২টি স্থলবন্দর তিনি গেজেটভুক্ত করেছিলেন। পরে খালেদা জিয়া ক্ষমতায় অসার পর একটি স্থল বন্দরও সচল করেননি। পরবর্তীতে শেখ হাসিনা ১০ বছরে ১০টি স্থল বন্দর সচল করছেন। এখন আমাদের ২৩টি স্থল বন্দরের মধ্যে ১২টি স্থল বন্দর সচল রয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদারি-রপ্তানি কার্যক্রম আরও বেগবান করতেই আমরা আজ এসেছি।

    এ ছাড়াও সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে শাজাহান খান বলেন,
    ‘ছাত্র আন্দোলনের নামে যারা মুক্তিযোদ্ধাদের অপমান করল, মুক্তিযোদ্ধাদের নামে অকথ্য ভাষায় স্ট্যাটাস দিল এরা কারা? তোমরা কারা যারা বঙ্গবন্ধুকে কটাক্ষ করে গলায় পোস্টার ঝুলাল, যারা পুলিশ, প্রশাসন ও সরকার সম্পর্কে অশ্লীল ভাষায় পোস্টার লিখে গলায় ঝুলিয়ে রাস্তায় দাঁড়াল এরা কারা। এরা কারা যারা একটা জয়বাংলার শ্লোগান দিল না।’

    তিনি বলেন, যারা কোটা সংস্কারের আন্দোলন করছে তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে চায়। তাই মুক্তিযোদ্ধাদের বসে থাকলে চলবে না।

    সভায় আর উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনে সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়াম্যান তপন কুমার চক্রবর্তী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যবসায় সংগঠন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

    এ ছাড়াও বিকেলে তিনি বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বন্দরের উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে অংশগ্রহণ করবেন। এরপর তিনি পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে জেলা আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য রাখবেন।

  • বঙ্গোপসাগরে ট্রলারডুবি, জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, জেলে নিখোঁজ

    বাগেরহাটের শরণখোলার বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এসব ট্রলারডুবির ঘটনা ঘটে।

    বিভিন্ন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ঝড়ো হাওয়ায় ভারতীয় জলসীমার রায়দিঘী এলাকায় ঢুকে পড়া এফবি মারিয়া-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে ১৭ জন জেলে ছিলেন। এদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করেছে একটি ভারতীয় মাছ ধরার ট্রলার। এখনো ট্রলারটির দুই জেলে নিখোঁজ রয়েছেন।

    গতকাল বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কূলে ফেরার সময় উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ো হা্ওয়ার টানে ভারতীয় জলসীমার রায়দিঘী এলাকায় চলে যায় ট্রলারটি। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ট্রলারটি ডুবে যায় সেখানে।

    এদিকে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া ও ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় আরো ছয়টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে, ট্রলারগুলো এবং জেলেদের অবস্থা সম্পর্কে জানা যায়নি। এ ছাড়া, শরণখোলায় আরো পাঁচটি মাছ ধরার ট্রলার নিখোঁজ রয়েছে। মৎস্যজীবী নেতা, মাছ ব্যবসায়ী এবং জেলেরা এসব তথ্য জানিয়েছেন।

    নিম্নচাপের প্রভাবে সাগর অশান্ত হয়ে ওঠায় সমস্ত মাছ ধরার ট্রলার কূলে ফিরে এসেছে। শত শত ট্রলার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। বর্তমানে শরণখোলা, মোরেলগঞ্জ, মঠবাড়িয়া, পাড়েরহাট, বাগেরহাট, মোংলা, রামপাল, খুলনা ও সাতক্ষীরা এলাকার সহস্রাধিক ট্রলার সুন্দরবনের ভেদাখালী, কচিখালী, হিরণপয়েন্ট, দুবলার চর, আলোর কোল, নারকেলবাড়িয়া এলাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছে। বনবিভাগ সূত্র এসব তথ্য জানিয়েছে।

    জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন জানান, নিম্নচাপের সংকেত পেয়ে সাগরে মাছ ধরা অবস্থায় সকল ট্রলার বৃহস্পতিবার দুপুর থেকেই কূলে ফিরতে শুরু করে। এ সময় শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের শহিদুল ফরাজী এফবি মারিয়া-১ নামের ট্রলারটি ভারতীয় উপকূলের কাছাকাছি রায়দিঘী এলাকায় ডুবে যায়।

    এ সময় কাছাকাছি অবস্থানরত ভারতীয় একটি ট্রলার ১৫ জেলেকে উদ্ধার করে। ভারতীয় ট্রলারটি থেকে রবীন বাবু নামের এক ব্যক্তি আজ শুক্রবার দুপুর ২টার দিকে মোবাইল ফোনে পিরোজপুরের পাড়েরহাটের মৎস্য আড়ৎদার কমল বাবুকে এসব তথ্য জানালে তিনি শরণখোলার ব্যবসায়ীদেরকে তা জানান।

    শরণখোলার মাছ ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন, কবির আড়ৎদার ও জামাল হাওলাদার জানান, বৃহস্পতিবার সাগর থেকে ফেরার পথে মৎস্য ব্যবসায়ী তহিদুল তালুকদারের এফবি আজমীর শরীফ-১, বিলাশ রায় কালুর এফবি সাগর-১, মালেক মোল্লার এফবি শাওন এবং ইউনুস শিকদারের ট্রলারসহ চারটি ট্রলারের কোনো সন্ধান পাওয়ো যাচ্ছে না।

    দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ মোবাইল ফোনে জানান, দুবলার চরের কাছাকাছি মান্দারবাড়িয়া ও ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ছয়টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ট্রলারগুলো কোন এলাকার এবং ট্রলারে থাকা জেলেদের পরিণতি কী হয়েছে- তা জানাতে পারেননি তিনি।

    পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, দুর্যোগে সাগর ছেড়ে সহস্রাধিক ট্রলার সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে।  সংশ্লিষ্ট স্টেশন ও ক্যাম্পের দায়িত্বরত বনরক্ষীদের বলা হয়েছে আশ্রিত ট্রলার ও জেলেদের নিরাপত্তা দেওয়ার  জন্য।

  • চলন্ত অটোরিকশায় বিদ্যুতের তার, দগ্ধ হয়ে নিহত ৪

    চলন্ত অটোরিকশায় বিদ্যুতের তার, দগ্ধ হয়ে নিহত ৪

    কুমিল্লায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

    শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট- দৌলখাঁড় সড়কের বাগমারা আন্দিপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

     এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেখতে হাসপাতালে স্থানীয়রা ভিড় জমাচ্ছে।

    এদিকে বিষয়টি তদন্তে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার শংকরপুর গ্রামের মাওলানা আবু তাহের দুপুর ১২টার দিকে তার দুই মেয়ে, এক ছেলে ও নাতীকে নিয়ে দাওয়াতে অংশগ্রহণের জন্য অটোরিকশাযোগে রওনা দেন। পথিমধ্যে নাঙ্গলকোট-দৌলখাড় সড়কের বাগমারা আন্দিপুকুরপাড় এলাকায় পৌঁছলে একটি বিদ্যুতের তার ওই সিএনজি অটোরিকশার ওপর ছিঁড়ে পড়ে। পরে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশাটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন ও সিএনজি চালকসহ ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও দুইজন।

    নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার শংকরপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তার ছেলে মাওলানা বায়েজীদ (২৯), মেয়ে ফাহিমা আক্তার (১৬) এবং সিএনজিচালক একই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে সারোয়ার (৩৫)।

    এ ঘটনায় আহত হয়েছেন- আবু তাহেরের আরেক মেয়ে বিবি মরিয়ম (২০) এবং নাতী আল-আমিন।

    নাঙ্গলকোট থানার এসআই মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    এ বিষয়ে নাঙ্গলকোট পল্লী বিদ্যুতের ডিজিএম সহিদ উদ্দিন জানান, হঠাৎ করে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে এজিএম মাসুদুল আলমকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।