Author: banglarmukh official

  • তানজানিয়ায় ফেরিডুবিতে নিহতের সংখ্যা শতাধিক

    তানজানিয়ায় ফেরিডুবিতে নিহতের সংখ্যা শতাধিক

    তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় একটি ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকশ যাত্রী নিয়ে দুর্ঘটনা কবলিত হয় ফেরিটি।

    দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, দুই শতাধিক মানুষ হয়তো ওই দুর্ঘটনায় ডুবে গেছেন। ফেরিডুবির ঘটনায় হতাহতদের উদ্ধারে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

     বুহোরোরা এলাকা থেকে ছেড়ে যাওয়ার পর উকারা দ্বীপের কাছে এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে গিয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। মনে করা হচ্ছে অতিরিক্ত মালবোঝাই জাহাজটি ডকে থাকার সময় একদিক দিয়ে যখন যাত্রীরা উঠছিলো তখনই সেটি উল্টে যায়। কর্মকর্তারা বলছেন, ফেরিটিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটিতে যাত্রী ধারণ ক্ষমতা ১শ জন। কিন্তু কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা কবলিত ফেরিটিতে চার শতাধিক যাত্রী ছিল।

    শুক্রবার সকালে কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার উকারা দ্বীপের কাছে আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া লেকে ফেরি দুর্ঘটনার পর ৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

  • মিঠুন-মুশফিককে হারিয়ে বিপদে বাংলাদেশ

    মিঠুন-মুশফিককে হারিয়ে বিপদে বাংলাদেশ

    আবওর দারুণ ব্যাটিং বিপর্যয়। ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজাকে খেলতেই পারছে না বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখনও পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন তিনি। তার ঘূর্ণি তোপে ৬৫ রান না তুলতেই ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ।

    ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর মুশফিক আর মোহাম্মদ মিঠুন মিলে চেষ্টা করছিলেন একটা জুটি গড়ে দলকে ভারো অবস্থানে পৌঁছে দেয়ার। কিন্তু এই জুটিতে ১৮ রান ওঠার পর জাদেজার এক ডেলিভারিতে বিতর্কিতভাবে আউট হয়ে যান মোহাম্মদ মিঠুন। তার বলে ব্যাট প্যাড হওয়ার পরও এলবিডব্লিউ আউট দেয়া হলো। ৬০ রানে পতন ঘটে চতুর্থ উইকেটের।

     মুশফিকুর রহীমের ওপরই ছিল সব আশা-ভরসা। কিন্তু শেষ পর্যন্ত তিনিও হতাশ করলেন। রবীন্দ্র জাদেজার বলে সুইপ শট খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে বসলেন ইয়ুজবেন্দ্র চাহালের হাতে। ফলে মাত্র ২১ রান করেই ফিরতে হলো মুশফিককে। বাংলাদেশও পড়লো দারুণ বিপর্যয়ের মধ্যে।

    এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২০.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১। ৭ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াম। কোনো রান না নিয়ে তার সঙ্গী মোসাদ্দেক হোসেন সৈকত।

    এরআগে রবীন্দ্র জাদেজাকে পরপর দুটি বাউন্ডারি মেরে পরের বলেই আউট হয়েছিলেন সাকিব আল হাসান। ইনিংসের ১০ম ওভারে, রবীন্দ্র জাদেজার (১ম ওভার) বলটিও ছিল মারার মত। কিন্তু সেটি যে একটি ফাঁদ, সেটাই বুঝতে পারলেন না সাকিব। আগের ডেলিভারির মতই ব্যাটিং করতে চাইলেন।

    কিন্তু বলটা ছিল কিছুটা ভিন্ন প্রকৃতির। আউটসাইড অফের। কিছুটা সুইংও করেছিল। যে কারণে সরাসরি সুইপ শট খেলতে গেলেও বল উঠে গিয়েছিলো স্কয়ার লেগে। সেখানে দাঁড়ানো শিখর ধাওয়ানের ক্যাচটি নিতে কোনো বেগ পেতে হলো না। বাংলাদেশের বিপর্যয় বাড়িয়ে দিয়ে উইকেট বিলিয়ে এলেন সাকিব আল হাসান। ১২ বলে ১৭ রান করে ফিরে গেলেন সাকিব আল হাসান। ৪৩ রানে পড়লো তৃতীয় উইকেট।

    টানা ব্যর্থতার মধ্যেই রয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সর্বশেষ ভারতের বিপক্ষেও দিলেন ব্যর্থতার পরিচয়। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আউট হয়েছিলেন কোনো রান না করেই। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করলেন ৬ রান। ভারতের বিপক্ষে তার উন্নতি হলো মাত্র ১ রান। আজ তিনি ফিরলেন ৭ রান করে।

    বলা যায় উইকেটটাই বিলিয়ে দিয়ে এলেন লিটন। আগের ম্যাচেও ঠিক একইভাবে আফগান পেসার আফতাব আলমের বলে লেগ বিফোর হয়ে ফিরে গিয়েছিলেন। এবার ভারতের বিপক্ষে রীতিমত উইকেট বিলিয়ে দিয়ে ফিরলেন লিটন। ভুবনেশ্বর কুমারের বলটা একটু বাউন্স হয়ে এসেছিল। লিটন সেটাকে করলেন পুল। আকাশে তুলে দিলেন বলটা। অবশেষে সেটা গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে গিয়ে সোজা পড়লো কেদার যাদবের হাতে।

    পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেও রীতিমত ব্যর্থতার পরিচয় দিলেন তিনি। তামিম ইকবালের ইনজুরির কারণে সুযোগ পেয়ে সেটাকে কাজেই লাগাতে পারলেন না শান্ত। প্রমাণ করতে পারলেন না, তিনি আগামীর তারকা হতে পারেন। ১৬ রানে পড়লো বাংলাদেশের দুই উইকেট।

  • প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের ৪ তরুণী গ্রেফতার

    প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের ৪ তরুণী গ্রেফতার

    নওগাঁয় ধনাঢ্য পরিবারের সদস্যদের টার্গেট করে প্রেমের আহ্বান জানিয়ে বাড়িতে ডেকে এনে বিশেষ কৌশলে বেকায়দায় ফেলে অর্থ আদায়ের মতো প্রতারক চক্রের ৪ তরুণী ও তাদের সহযোগী ৪ যুবককে আটক করেছে পুলিশ। এই চক্র বেশ কিছুদিন ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে এই অপকর্ম করে আসছিল।অবশেষে গত বৃহস্পতিবার গভীর রাতে একজনের অভিযোগের ভিত্তিতে নওগাঁ শহরের পার-নওগাঁ (দক্ষিনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মৃত শহিদুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলো পার-নওগাঁ দক্ষিনপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের মেয়ে শান্তা খাতুন (৩০), নিপা খাতুন (৩২) ও সন্ধ্যা খাতুন (১৯), বগুড়া জেলাধীন আদমদিঘী থানার কেল্লা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে  রিয়া খাতুন, সদর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে হারুন মন্ডল (৩৬), আজাহার আলীর ছেলে মো. আরিফ হোসেন (২৫), মো. আফজাল হোসন মোল্লার ছেলে নুর ইসলাম নোবেল (২০) এবং আব্দুস সালামের ছেলে মো. আশিক (১৯)।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার শিউলী ম্যানসনের চতুর্থতলায় ভাড়া থাকাকালীন সময় মঙ্গলপুর গ্রামের জনৈক রফিকুল ইসলামকে এমন ফাঁদে ফেলে নগদ ৫০ হাজার টাকা আদায় করে এবং ৮ লাখ টাকা দাবী করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

    এদিন, শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারের সহকারী পরিচালককে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে ফাঁসিয়ে অর্থ আদায়ের কৌশল অবলম্বন করে। কৌশলে তিনি থানায় জানালে পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার্স ইনচার্জ মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল হাই জানান, গ্রেফতারকৃত শান্তা, নিপা, সন্ধ্যা ও রিয়া নামের মেয়ের সহযোগিতায় যে কোন ধনাঢ্য ব্যক্তিকে টার্গেট করে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাদের প্রথমে প্রেমের অফার দিয়ে বাড়িতে ডাকে। এই ডাকে কেউ কেউ সাড়া দিয়ে ফেঁসে যায়। তাদের বাড়িতে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে উভয়ে বিবস্ত্র হয়। তারপর ছেলে সহযোগীদের ফোন করে। তারা এসে দরজা নক করে ভিতরে প্রবেশ করে। তাদের বিবস্ত্র অবস্থায় বিভিন্ন আঙ্গিকের ছবি তোলে। সেই ছবি ফেসবুকে বা নানাভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে।

  • রোহিঙ্গারা ন্যায় বিচার না পেলে বিশ্ব বসে থাকবে না, সু চিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গারা ন্যায় বিচার না পেলে বিশ্ব বসে থাকবে না, সু চিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারকে সতর্ক করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। তিনি বলেছেন, মিয়ানমারের এটা উচিত, নিপীড়িত রোহিঙ্গারা ন্যায় বিচার না পেলে বিশ্ব বসে থাকবে না।

    রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও রোহিঙ্গা নিপীড়িত এলাকা পরিদর্শন করতে দুই দিনের সফরে বুধবার মিয়ানমার যান জেরেমি হান্ট। পরদিন বৃহস্পতিবার দেশটির রাজধানী নেপিদো’তে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

    রোহিঙ্গা নিপীড়ন নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। একইসঙ্গে আইসিসি’র বিচারের এখতিয়ারকে অস্বীকার করেছে। তারা রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় স্বাধীন কমিশন গঠন করেছে।

    এ সব বিষয়ে জেরেমি হান্ট বলেন, আমরা যদি দেখি এক্ষেত্রে ভালো কোনো অগ্রগতি হচ্ছে না তাহলে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের সব ধরনের উপায় অবলম্বন করব। বিশ্ব সবকিছু দেখতে বলেও মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

  • ৪ ঘর পুড়ে ছাই, চুলায় রান্না বসিয়ে ভারতীয় সিরিয়ালে মশগুল

    ৪ ঘর পুড়ে ছাই, চুলায় রান্না বসিয়ে ভারতীয় সিরিয়ালে মশগুল

    চুলায় রান্না বসিয়ে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়ালে মশগুল হওয়ার চড়া খেসারত দিতে হলো দুটি পরিবারকে। রান্নার কথা ভুলে যাওয়ায় পাতিল পুড়ে ছড়িয়ে পড়া আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদুপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের হামার বাড়ি গ্রামে এমনই ভয়বাহ ঘটনাটি ঘটেছে।

    আগুনে হামার বাড়ি গ্রামের মোতালেব ওরফে মতলেব ও তার বোন বছিরোন বেগমের বসত ঘরসহ দুই পরিবারের ৪টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা আরও বলেন, ঘর হারিয়ে দুটি পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোতালেবের পুত্রবধূ বেলা ৩টায় চুলায় রান্না বসিয়ে স্টার জলসার সিরিয়াল দেখতে যান। কিন্তু তিনি সিরিয়ালে এতটাই মশগুল ছিলেন যে চুলায় রান্না বসানোর কথা ভুলে যান। এতে প্রথমে পাতিল পুড়ে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • কারাগারে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

    কারাগারে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

    দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা।

    শুক্রবার বিকেল পৌনে ৫টায় কারাগারে প্রবেশ করে সন্ধ্যা ৬টায় তারা বের হন।

    স্বজনদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার, অনিক ইসকান্দার, বোন সেলিমা ইসলাম, ভাগ্নে ডাক্তার মামুন।

    উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন।

  • সদর রোডে ডিবির হাতে রোগী ধরা  দালাল আটক-২

    সদর রোডে ডিবির হাতে রোগী ধরা দালাল আটক-২

    নগরীর সদর রোডের রোগীর দালালের আখড়ায় হানা দিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে তেমন একটা সুবিধা করতে পারেনি তারা। দু’জনকে আটক করতে পারলেও বাকিরা সবাই পালিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক’র নেতৃত্বে এসআই ফিরোজ আলম’র দল এই অভিযান পরিচালনা করে।

    অভিযানে আটক দুই দালাল হলো বাদল ও শাহ আলম। অভিযোগ অভিযানের বিষয়টি আগেভাগেই জানতে পেরে আত্মগোপনে যায় দালাল সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা।
    খোঁজ নিয়ে জানাগেছে, নগরীর সদর রোডস্থ বিবির পুকুরের পশ্চিম পাড় ডাক্তার পাড়া হিসেবে পরিচিত। এখানে নামি-দামী চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার। সেই সুবাদে প্রতিদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার রোগী আসছে চিকিৎসা নিতে। এসেই পড়ে যাচ্ছে দালালদের খপ্পড়ে।

    বাটার গলি সহ আশপাশের গলির মুখে অবস্থান নিয়ে থাকা দালালরা কৌশলে ফাঁদে ফেলছে রোগীদের। নির্দিষ্ট কোন হাতুড়ে কিংবা নামসর্বস্ব চিকিৎসকদের কাছে ধরে নিয়ে যাচ্ছে তারা। বিনিময়ে চিকিৎসক এর ভিজিট এবং পরীক্ষা নিরীক্ষা থেকে পাচ্ছে মোটা অংকের পার্সেন্টেজ। কিন্তু নাম সর্বস্য চিকিৎসকের দেয়া চিকিৎসা আসছে না রোগীদের কোন উপকারে। বরং অর্থের দন্ডি এমনকি ঘটছে ওষুধের রিয়াকশন।

    স্থানীয়রা জানায়, সদর রোডে বিবির পুকুর পাড় এলাকার চিকিৎসক পাড়া দখল নিয়ে থাকে প্রায় অর্ধশত দালাল। সদর রোডেই নয়, লঞ্চঘাট, বাস টার্মিনাল এলাকাতেও তাদের অবস্থান। রিক্সা চালক, অটো চালক বেশে দালাল চক্র ফাঁদ পেতে থাকে রোগী ধরার আশায়। তবে ভ্রাম্যমান দালালের সংখ্যাই বেশি। যার মধ্যে সদর রোড এলাকায় স্বপন, রমজান, মাসুম, সুমন, বাদল, রিক্সা চালক শাহ আলম, শুক্কুর, মাসুম, সাদ্দাম, মিজান, রিক্সা চালক নগা অন্যতম। প্রায় সময় এদের মধ্যে অনেকেই আটক হচ্ছে পুলিশ কিংবা ডিবি’র হাতে। কিন্তু দুর্বল আইনের ফাঁক ফোকড় দিয়ে আবার বেরিয়ে আসছে দালাল সদস্যরা। রোগী ধরতে পুনরায় তৈরী করছে নতুন ফাঁদ।

    স্থানীয়রা জানায়, দালালরা এতটাই চতুর যে মুহুর্তের মধ্যেই রোগীরা তাদের পাতা জালে আটকে যাচ্ছে। রোগীদের ফাঁদে ফেলতে কখনো কখনো কথার ছলে খ্যাতনামা চিকিৎসকদের মেরেও ফেলছে। পাঠিয়ে দিচ্ছে দেশের বাইরেও। দালালদের সাজানো গোছানো মিথ্যাচারগুলো খুব সহজেই মেনে নিতে হচ্ছে রোগীদের। শুধু তাই নয়, দালাল চক্র এতোটাই চতুর যে তারা প্রশাসনের চোখেও ধুলা দিচ্ছে খুব সহজে।

    কেননা প্রশাসন মাঝে মধ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। কিন্তু হাতে গোনা দু’চারজন আটক হলেও বাকিরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। অবশ্য অভিযোগ রয়েছে থানা এবং ডিবি পুলিশের কতিপয় অ-সাধু সদস্য দালালদের কাছ থেকে মাসোয়ারা পাচ্ছে। যে কারনে অভিযানের আগেই দালালরা টের পেয়ে যাচ্ছে।

    চলে যাচ্ছে আত্মগোপনে। ঠিক তেমনটাই ঘটেছে গতকাল বৃহস্পতিবার। ডিবির অভিযান টের পেয়েই সটকে পড়ে দালাল চক্র।মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আমাদের কয়েকটি টিম এক যোগে সদর রোড এলাকায় অভিযানে নামে। এসময় এসআই ফিরোজ আলম এর টিম দুই দালালকে আটক করে।

    এরা হলো বাদল ও শাহ আলম। তাদেরকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। তবে একাধিক টিম নামলেও বাকিরা কাউকে ধরতে পারেনি। ডিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। তবে ডিবি পুলিশের অভিযান এবং দালালদের বিষয়ে নজরদারী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • ১৫৪ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার

    ১৫৪ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার

    অতিরিক্ত সচিবের পর এবার জনপ্রশাসনে ১৫৪ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতির আদেশটি বৃহস্পতিবার রাতে প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    আগামী নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনে তিনস্তরে পদোন্নতির গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যে গত ২৯ আগস্ট অতিরিক্ত সচিব পদে ১৬৩ জনকে পদোন্নতি দেয়া হয়। এখন যুগ্মসচিব পদে পদোন্নতি চূড়ান্ত হলো।

     পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৫ জন বিদেশে কর্মরত রয়েছেন। এই ৫ জনের জন্য আলাদা পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। ১৪৯ জনের পদোন্নতির জন্য আরেকটি আদেশ জারি করা হয়েছে।

    নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম-সচিবদের পদায়ন করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্ম-সচিবের মোট সংখ্যা হলো ৭৬৭ জন। যুগ্ম-সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি।

    স্থায়ী পদ না থাকায় এমনিতেই অনেক যুগ্ম-সচিবকে নিচের পদে কাজ করতে হচ্ছে, এর উপর নতুন করে পদোন্নতি দেয়ায় প্রশাসনে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পদোন্নতিপ্রাপ্ত বেশির ভাগ যুগ্ম-সচিবকে বর্তমান কর্মস্থলে ইনসিটু (উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করা স্থানে) থাকতে হবে।

    ‘সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ বলা হয়েছে, হয়েছে, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপ-সচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

    বিধিমালা অনুযায়ী, উপ-সচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

  • মানুষের অধিকার হরণে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে: ফখরুল

    মানুষের অধিকার হরণে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে: ফখরুল

    ‘সংবিধান লঙ্ঘন ও মানুষের অধিকার হরণ করার অপরাধে’ আওয়ামী লীগ সরকারকে অবশ্যই একদিন না একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করুন। অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। এই দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। সংবিধান লঙ্ঘন ও মানুষের অধিকার হরণ করার অপরাধে আপনাদের অবশ্যই একদিন না একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে।

    গত ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৭৩৬ মামলা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এসব মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ১৩০ জন। এজাহারে অজ্ঞাত আসামির সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭২৩। আর এ সময়ে ৩ হাজার ৬৯০ জন গ্রেফতার হয়েছে। এটাই এখন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা বলেও দাবি করেন তিনি।

    সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচারকাজ চালু রাখা বেআইনি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তার (খালেদা) প্রতি অবিচার করা হচ্ছে, যা মৌলিক অধিকারের পরিপন্থী।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

  • সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

    সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

    চলতি এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানের বিদায়ে রীতিমত চাপে পড়ে গেছে  টাইগাররা। বর্তমানে ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মোহম্মদ মিঠুন।

    দলীয় ১৫ রানের মাথায় ব্যক্তিগত ৭ রান করে আউট হন লিটন দাস। ভুবেনেশ্বর কুমারকে তুলে মারতে গিয়ে তিনি কেদার যাদবের হাতে তালুবন্দি হন লিটন। এরপর মাত্র এক রানের ব্যবধানে নাজমুল হাসান শান্ত সাজঘরের পথ ধরেন। তিনিও ১৪ বল খেলে ৭ রান করে জাসপ্রীত বুমরাহ’র বলে শেখর ধাওয়ানের হাতে তালুবন্দি হন।

    এরপর হাল ধরেন সাকিব ও মুশফিকুর। ২৬ রান যোগ করেন এই দু’জন। দলীয় ৪২ রানের মাথায় আউট হয়ে যান সাকিব। কিছুটা মারমুখী ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তারই খেসারত দিতে হয়েছে তাকে। মাত্র ১২ বলে ১৭ রান করে বিদায় নেন তিনি।

    ভারতের বিপক্ষে আজকের এই ম্যাচে দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ একাদশে ফিরেছেন মুশফিকুর রহিমও মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে ছিলেন এই দু’জন।