Author: banglarmukh official

  • ভিক্ষুক পুনর্বাসনে ঝালকাঠি জেলা প্রশাসকের মহতি উদ্যোগ

    ভিক্ষুক পুনর্বাসনে ঝালকাঠি জেলা প্রশাসকের মহতি উদ্যোগ

    কাজী সাইফুলঃ

    ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আজ নলছিটি উপজেলায় ৩৮ জন ভিক্ষুকের ৩৩ জনকে ১০টি করে মুরগী, মুরগীর খোপ, ২০ কেজি করে চাল, ২০ কেজি করে গম এবং শুকনো খাবারের একটি প্যাকেট এবং নগদ ৬০০০/- করে টাকা দেয়া হয়।

    ৪ জন ভিক্ষুককে চা তৈরি ও বিক্রির সরঞ্জামাদি, ২০ কেজি চাল, ২০ কেজি গম এবং শুকনো খাবার এবং নগদ ৬০০০/- করে টাকা দেয়া হয়। ১ জনকে মুড়িভাজার সামগ্রী, ২০ কেজি চাল, ২০ কেজি গম, শুকনো খাবার এবং নগদ ৬০০০/- টাকা দেয়া হয়।

    ভিক্ষুক পুনর্বাসনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সম্মানীত জেলা প্রশাসক জনাব মো. হামিদুল হক। জেলা প্রশাসক হামিদুল হকের ঐকান্তিক প্রচেষ্টা ও অনুপ্রেরণায় ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • বিপুল পরিমাণ জাল দলিলসহ বরিশালে চার প্রতারক আটক

    বিপুল পরিমাণ জাল দলিলসহ বরিশালে চার প্রতারক আটক

    কাজী সাইফুলঃ

    জাল দলিল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার বরিশাল নগরী এবং বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    বুধবার ১৯ সেপ্টেম্বর দুপুরে বরিশাল পুলিশ লাইনে ইন সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইলুহার গ্রামে অভিযান চালিয়ে জাল দলিল তৈরির হোতা মুহুরী আবদুল মন্নান তালুকদারকে আটক করে বানারীপাড়া থানা পুলিশ।

    পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে নগরীর চকবাজার ও বগুড়া রোড থেকে বাবুল চৌকিদার, শাহজাহান হাওলাদার ও নজর আলী মৃধাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ব্রিটিশ আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েকশ সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্ট, ডেথ সার্টিফিকেট, ১৯০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বর্ষপঞ্জিকা, রোটারি জাল কাগজ সহ অনান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।

    এদের মধ্যে বাবুল চৌকিদার মেহেন্দিগঞ্জের আলিমাবাদ গ্রামের মোঃ আবুল হোসেন চৌকিদারের ছেলে, শাহজাহান হাওলাদার উজিরপুরের কেশবকাঠী গ্রামের মৃতঃ আঃ রহিম হাওলাদারের ছেলে ও নজর আলী মৃধা আগৈলঝাড়া উপজেলার মৃতঃ রহিম উদ্দিন মৃধার ছেলে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।

  • সাবেক তিন খেলোয়াড়কে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী

    সাবেক তিন খেলোয়াড়কে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী

    মানবিক সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাবেক ফুটবলার ও হকি খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় দলের সাবেক দুই ফুটবলার এবং একজন হকি খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের হাতে ফ্লাটের বরাদ্দপত্র তুলে দেন তিনি।

    ফুটবলাড়রা হলেন- শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্না এবং হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুসকিন।

    সকালে গণভবনে এক অনুষ্ঠানে সাবেক ফুটবলার শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্নার সহধর্মিনী ইয়াসমিন মোনেম ও পুসকিনের সহধর্মিনী ফাহমিদা রহমানের কাছে ফ্লাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

    দেশের ফুটবল ও হকিতে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য মিরপুরে এই ফ্লাটগুলো বরাদ্দ দেন।

    এ সময় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সভাপতি কাজী সালাউদ্দীন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, আবদুস সালাম মুর্শেদী এমপি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    গৃহায়ন ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার অনুষ্ঠানটি পরিচালনা করেন। জাতীয় দল ছাড়াও মোনেম মুন্না দেশের প্রধান ক্রীড়া সংস্থা আবাহনী লিমিটেডের হয়ে ফুটবলে এবং একই দলে পুসকিন হকিতে অসামান্য অবদান রাখেন।

    আশরাফ আলীও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামাল আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা।

  • খালেদা জিয়ার মুক্তির দু’টি পথ আছে: হানিফ

    খালেদা জিয়ার মুক্তির দু’টি পথ আছে: হানিফ

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দু’টি পথ দেখিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দু’টি পথ আছে। একটি হলো- আইনি প্রক্রিয়ায় মুক্তি আর অন্যটি হলো নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। যদি রাষ্ট্রপতি ক্ষমা করেন। এই দু’টি পথ ছাড়া খালেদা জিয়ার মুক্তির আর কোন পথ নেই।

    আজ দুপুরে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

    হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাতের কারণেই আজকে খালেদা জিয়া কারাগারে রয়েছেন। আর সেই কারাগার থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে মুক্ত করতে পারছে না বিএনপি। তাই এখন সকাল-বিকাল বিএনপি দাবি করছে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কিন্তু মুক্তি দেবে কে?

    প্রতিনিয়ত তথাকথিত বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা বলেছি- আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করেন। আপনারা জানেন- বেগম খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেছেন। আপনারা আইনি লড়াইয়ে মুক্ত করতে না পেরে রাস্তায় এসে সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছেন। আমরা বলেছি- তথাকথিত এই আন্দোলন করে লাভ হবে না। কারণ খালেদা জিয়াকে মুক্তি দেয়ার ক্ষমতা সরকারের নাই।

    ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহের সভাপত্বিতে বর্ধিত সভায় আরো উপস্হিত ছিলেন উত্তরের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, নাজিমুদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদত এস এম মান্নান কচি, দপ্তর সম্পাদক এম সাইফুল্লাহ সাইফুল প্রমুখ।

  • জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৩তম অধিবেশনে যোগদিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে আগামীকাল শুক্রবার সকালে নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

    প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ কর্মসূচিতে যোগদান করবেন এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রতি এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষে শান্তিপূর্ণ কূটনীতি পরিচালনায় অবদানের জন্য ইন্টার প্রেস সার্ভিস এবং গ্লোবাল হোপ-এর কাছ থেকে দু’টি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন।

    প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ দেবেন এবং একইদিন তাঁর জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই কথা জানান।

    তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ফাঁকে প্রধানমন্ত্রীর একাধিক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। যাদের মধ্যে রয়েছেন- এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদ এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।
    প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও’র সঙ্গেও সাক্ষাৎ করবেন, বলেও জানান প্রেস সচিব।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট শুক্রবার সকালে ব্রিটিশ রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
    একই দিনে লন্ডনের স্থানীয় সময় ৩ টা ৫৫ মিনিটে বিমানটির হিথরো আন্তর্জাতিক বিমাানবন্দরে অবতরণের কথা রয়েছে।

    যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

    ব্রিটিশ রাজধানীতে দু’দিনের যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী রবিবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের পথে লন্ডন ত্যাগ করবেন।

    বিমানটির ঐদিনই স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ জার্সিতে অবতরণের কথা রয়েছে।

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।
    বিমানবন্দরে অর্ভথ্যনা পর্ব শেষে একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

    প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন সন্ধ্যায় নিউইয়র্কের মিডটাউনের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনায় যোগ দেবেন।

    প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠেয় ‘গ্লোবাল কল টু অ্যাকশন অন ড্রাগ প্রবলেম’ শীর্ষক হাই লেভেল ইভেন্টে যোগদান করবেন।

    প্রধানমন্ত্রী সেখানে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের সঙ্গে ফটোসেশনেও অংশগ্রহণ করবেন।

    পরে জাতিসংঘ সদর দফতরের ইকোসক চেম্বার’র (ইসিওএসওসি) ইউএন হাইকমিশনার ফর রিফ্যুজিস আয়োজিত ‘গ্লোবাল কমপ্যাক্ট অন রিফ্যুজিস:এ মডেল ফর গ্রেটার সলিডারিটি অ্যান্ড কোঅপারেশ’ শীর্ষক হাইলেভেল ইভেন্টে অংশগ্রহণ করবেন।

    জাতিসংঘ সদর দফতরের দ্বিপাক্ষিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

    প্রধানমন্ত্রী হোটেল গ্রান্ড হায়াতে যুক্তরাষ্ট চেম্বার অব কমার্স আয়োজিত গোলটেবিল ‘লাঞ্চিয়ন বৈঠকেও’ অংশ নেবেন।

    বিকেলে প্রধানমন্ত্রীর সাধারণ পরিষদের সম্মেলন কক্ষে নেলসন ম্যান্ডেলা পিস সামিটেও বক্তৃতা প্রদানের কথা রয়েছে।

    নিউ ইয়র্কের কনভেন কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট সামিট’-এও তার যোগদানের কথা রয়েছে।

    শেখ হাসিনা জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম ১১তে কানাডার প্রধানমন্ত্রী আয়োজিত মহিলা এবং নারী শিক্ষায় বিনিয়োগ সংক্রান্ত একটি গোলটেবিল আলোচনায় অংশ গ্রহণ করবেন।

    তিনি জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূতের আয়োজনে জাতিসংঘ সদর দফতরের ৩ নম্বর কক্ষে অনুষ্ঠেয় ‘মেকিং ইমপসিবল পসিবল: আনলকিং হিউম্যান পটেনশিয়াল থ্রো দ্যা ইন্টারন্যাশনাল ফিন্যান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন’ শীর্ষক হাই লেভেল ইভেন্টে অংশগ্রহণ করবেন।

    সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত স্বাগত সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। সংবর্ধনাটি নিউইয়র্কের লোটিস্থ নিউইয়র্ক প্যালেস হোটেলে অনুষ্ঠিত হবে।

    শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক হাই লেভেল ইভেন্টে অংশ গ্রহণ করবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক কার্যালয় (ইউএনওডিএ) যৌথভাবে জাতিসংঘ সদর দফতরের ৩নং কক্ষে এটির আয়োজন করবে।

    সাধারণ পরিষদ ভবনের নর্থ ডেলিগেট লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

    বিকেলে জাতিসংঘের অছি পরিষদ আয়োজিত জাতিসংঘ মহাসচিবের হাই লেভেল ইভেন্ট ‘অ্যাকশন ফর পিস কিপিং’ (এ ফোর পি)-এ অংশগ্রহণ করবেন তিনি।

    ২৬ সেপ্টেম্বর, ইউনিসেফ-এর নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর, ইউএন হাই কমিশনার ফর রিফ্যুজিস (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্দি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি মঘেরনিনি জাতিসংঘ সদর দফতরের দ্বিপাক্ষিক সম্মেলন কক্ষে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    একইস্থানে প্রধানমন্ত্রী এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদ-এর সঙ্গেও বৈঠক করবেন।
    ২৭ সেপ্টেম্বর শেখ হাসিনা সৌদি আরবের স্থায়ী মিশন এবং ওআইসি সচিবালয়ের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দফতরের ১২নং কক্ষে অনুষ্ঠিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের বর্তমান অবস্থা সম্পর্কিত হাইলেভেল সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন।

    প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচি ইন্টোনিও গুতেরেজের সঙ্গে জাতিসংঘ সদর দফতরে তার সভাকক্ষে বৈঠক করবেন। আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি) এর প্রেসিডেন্ট পিটার মওরার এর জাতিসংঘের দ্বিপাক্ষিক সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

    একইদিনে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও’র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

    ‘নারীর ক্ষমতায়মের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি’ শীর্ষক এই হাই লেভেল আলোচনায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এটি লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের আয়োজনে জাতিসংঘ সদর দফতরের ৩নং কক্ষে অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রীর জাতিসংঘ সদর দফতরে ইন্টার প্রেস সার্ভিসেস (আইপিএস) আয়োজিত সংবর্ধনাতেও যোগদানের কথা রয়েছে।

    সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ প্রদান করবেন এবং নিউ ইয়র্কের পার্ক অ্যাভেনিউয়ে গ্লোবাল হোপ কোয়ালিশন আয়োজিত বার্ষিক নৈশভোজে যোগ দেবেন।

    অন্যান্য বারের মত এবারো সাধারণ অধিবেশনে ভাষণ প্রদানের পরের দিন, ২৮ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নিউইয়র্কস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

    বিকেলে শেখ হাসিনা নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।

    প্রধানমন্ত্রীর আগামী ১ অক্টোবর সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন হয়ে দেশে ফিরে আসার কথা রয়েছে, জানান প্রেস সচিব।-বাসস

  • ছয় দিনের সফরে লন্ডন-নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ছয় দিনের সফরে লন্ডন-নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে ছয় দিনের সরকারি সফরে আগামী শুক্রবার নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

    প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিনে তার জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে।

    জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর একাধিক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। যাদের মধ্যে রয়েছেন- এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদ এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।

    প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও’র সঙ্গেও সাক্ষাৎ করবেন।

    শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট ব্রিটিশ রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

    একই দিনে লন্ডনের স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে বিমানটির হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

    যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

    ব্রিটিশ রাজধানীতে দুই দিনের যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী রবিবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের পথে লন্ডন ত্যাগ করবেন।

    বিমানটির ওইদিনই স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

    বিমানবন্দরে অর্ভ্যথনা পর্ব শেষে একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

    প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন সন্ধ্যায় নিউ ইয়র্কের মিডটাউনের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশি আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিনে তিনি জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠেয় ‘গ্লোবাল কল টু অ্যাকশন অন ড্রাগ প্রবলেম’ শীর্ষক হাই লেভেল ইভেন্টে যোগদান করবেন।

    প্রধানমন্ত্রী সেখানে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের সঙ্গে ফটোসেশনেও অংশগ্রহণ করবেন।

    পরে জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বার’র (ইসিওএসওসি) ইউএন হাইকমিশনার ফর রিফ্যুজিস আয়োজিত ‘গ্লোবাল কমপ্যাক্ট অন রিফ্যুজিস: এ মডেল ফর গ্রেটার সলিডারিটি অ্যান্ড কোঅপারেশ’ শীর্ষক হাইলেভেল ইভেন্টে অংশগ্রহণ করবেন।

    জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপাক্ষিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

    প্রধানমন্ত্রী হোটেল গ্রান্ড হায়াতে যুক্তরাষ্ট চেম্বার অব কমার্স আয়োজিত গোলটেবিল মধ্যাহ্নভোজন বৈঠকেও’ অংশ নেবেন।

    বিকালে প্রধানমন্ত্রীর সাধারণ পরিষদের সম্মেলন কক্ষে নেলসন ম্যান্ডেলা পিস সামিটেও বক্তৃতা প্রদানের কথা রয়েছে।

    নিউ ইয়র্কের কনভেন কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট সামিট’-এও তাঁর যোগদানের কথা রয়েছে।

    শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম ১১তে কানাডার প্রধানমন্ত্রী আয়োজিত মহিলা এবং নারী শিক্ষায় বিনিয়োগ সংক্রান্ত একটি গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করবেন।

    তিনি জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূতের আয়োজনে জাতিসংঘ সদর দপ্তরের ৩ নম্বর কক্ষে অনুষ্ঠেয় ‘মেকিং ইমপসিবল পসিবল: আনলকিং হিউম্যান পটেনশিয়াল থ্রো দ্যা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন’ শীর্ষক হাই লেভেল ইভেন্টে অংশগ্রহণ করবেন।

    সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আয়োজিত স্বাগত সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। সংবর্ধনাটি নিউ ইয়র্কের লোটিস্থ নিউ ইয়র্ক প্যালেস হোটেলে অনুষ্ঠিত হবে।

    শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক হাই লেভেল ইভেন্টে অংশগ্রহণ করবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক কার্যালয় (ইউএনওডিএ) যৌথভাবে জাতিসংঘ সদর দপ্তরের ৩ নং কক্ষে এটির আয়োজন করবে।

    সাধারণ পরিষদ ভবনের নর্থ ডেলিগেট লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

    বিকেলে জাতিসংঘের অছি পরিষদ আয়োজিত জাতিসংঘ মহাসচিবের হাই লেভেল ইভেন্ট ‘অ্যাকশন ফর পিস কিপিং’ (এ ফোর পি) এ অংশগ্রহণ করবেন তিনি।

    ২৬ সেপ্টেম্বর, ইউনিসেফ-এর নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর, ইউএন হাই কমিশনার ফর রিফ্যুজিস (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্দি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি মঘেরনিনি জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপাক্ষিক সম্মেলন কক্ষে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    একই স্থানে প্রধানমন্ত্রী এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদ’র সঙ্গেও বৈঠক করবেন।

    ২৭ সেপ্টেম্বর শেখ হাসিনা সৌদি আরবের স্থায়ী মিশন এবং ওআইসি সচিবালয়ের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরের ১২নং কক্ষে অনুষ্ঠেয় সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের বর্তমান অবস্থা সম্পর্কিত হাইলেভেল সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন।

    প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচি অ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে তাঁর সভাকক্ষে বৈঠক করবেন। আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি) এর প্রেসিডেন্ট পিটার মওরার-এর জাতিসংঘের দ্বিপাক্ষিক সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

    একইদিনে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও’র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

    ‘নারীর ক্ষমতায়মের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি’ শীর্ষক এই উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এটি লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের আয়োজনে জাতিসংঘ সদর দপ্তরের ৩ নং কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার প্রেস সার্ভিসেস (আইপিএস) আয়োজিত সংবর্ধনাতেও যোগদানের কথা রয়েছে।

    সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ প্রদান করবেন এবং নিউ ইয়র্কের পার্ক অ্যাভেনিউয়ে গ্লোবাল হোপ কোয়ালিশন আয়োজিত বার্ষিক নৈশভোজে যোগ দেবেন।

    অন্যান্যবারের মত এবারো সাধারণ অধিবেশনে ভাষণ প্রদানের পরের দিন, ২৮ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নিউইয়র্কস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

    বিকেলে শেখ হাসিনা নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। তার ২৯ সেপ্টেম্বর রাতে আবুধাবি হয়ে দেশে ফেরার কথা রয়েছে।–বাসস

  • বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রশ্নই আসে না

    বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রশ্নই আসে না

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি’র সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার কোনো উদ্যোগ তাঁর সরকার নেবে না। এমনকি এ ধরনের সমঝোতার কোনো উদ্যেগের প্রশ্নই আসে না।

    তিনি বলেন, গ্রাম পর্যায় পর্যন্ত আজকে উন্নয়নের ছোঁয়া যে দিতে পেরেছি সেটা হচ্ছে বড় পাওয়া। এখানে কে মান-অভিমান করলো, কার মান ভাঙাতে যাব সেটা আমি জানি না।

    রাজনৈতিক দূরত্ব কমাতে বা কারো অভিমান ভাঙানো সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হবে কি না, এ সংক্রান্ত জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে একথা বলেন।

    খালেদা জিয়ার ছোট ছেলে মারা যাবার পর বিএনপি নেত্রীর গুলশানের কার্যালয়ে গিয়ে ঢুকতে না পারার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সহানুভূতি দেখাতে গিয়ে যদি অপমান হয়ে ফিরে আসতে হয় সেখানে আর যাবার কোন ইচ্ছে আমার নেই। এইটুকু আমি বলতে পারি।

    এই বিষয়টি সম্পূর্ণ নীতির এবং রাষ্ট্রের আইন-কানুন সংশ্লিষ্ট উল্লেখ করে তিনি বলেন, এখানে কোন রাজনৈতিক মান-অভিমানের প্রশ্ন নেই বরং রাজনৈতিক নীতি এবং সিদ্ধান্তের প্রশ্ন এটি। আর হচ্ছে আইনের প্রশ্ন।

    কারান্তরীণ বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘কেউ যদি অন্যায় করে, অর্থ আত্মসাৎ করে, চুরি করে, খুন করে বা খুনের প্রচেষ্টা চালায়, গ্রেনেড হামলা বা বোমা মারে। তবে, তাঁর বিচার হবে এটাই স্বাভাবিক।’

    নিঃস্বার্থভাবে দেশের মানুষের উন্নয়নে তাঁর সরকার কাজ করছে বলেই আজ দেশের এত দ্রুত উন্নয়ন তাঁর সরকার করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি কারণ, সেখানে ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থটাই দেশের চাইতে বড় ছিল।

    শেখ হাসিনা বলেন, ব্যক্তিগত হিসেব নিকাশ করি না কতটুকু দিতে পারলাম সেই হিসেবটা করি। কি পেলাম না পেলাম সে হিসেব করি না এবং আন্তরিকতার সঙ্গে আজকে কাজটা করতে পারছি বলেই দেশটাকে উন্নত করতে পারছি এবং আমাদের উন্নয়নটা হচ্ছে একদম গ্রাম পর্যায় পর্যন্ত।

  • বরিশালে স্বামীর যাবজ্জীবন স্ত্রী হত্যায়

    বরিশালে স্বামীর যাবজ্জীবন স্ত্রী হত্যায়

    স্ত্রীকে হত্যার দায়ে মনোয়ার হাসেন হাওলাদার নামের এক ব্যক্তিক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত।

    বুধবার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিন উল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

    দণ্ডিত মনোয়ার হাসেন বরিশালের বানারীপাড়া উপজেলার লবনাসাড়া এলাকার বাসিন্দা। নিহত আকলিমা বেগম পিরোজপুরের নেছারাবাদের মৃত আবুবক্কর হাওলাদারের মেয়ে।

    মামলার নথি থেকে জানা যায়, ২০ বছর আগে আকলিমার সঙ্গে বিয়ে হয় মনোয়ারের। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১২ সালের শেষের দিকে মনোয়ার দ্বিতীয় বিয়ে করে। বিয়ে করার পর মনোয়ার তার প্রথম স্ত্রী আকলিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ নিয়ে বিভিন্ন সময় সালিস বৈঠক হয়। সালিসি সিদ্ধান্তে আকলিমাকে ঘরে তুলে নিতে বাধ্য হয় মনোয়ার। এতে ক্ষুব্ধ মনোয়ারের দ্বিতীয় স্ত্রী নাছিমা বেগম সংসার ছেড়ে তার বাবার বাড়ি চলে যায়। আকলিমা থাকলে স্বামীর ঘরে ফিরবে না বলে জানিয়ে দেয় নাছিমা। এরপর মনোয়ার ও নাছিমা মিলে আকলিমাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০১৩ সালের ১৬ জানুয়ারি মনোয়ার আকলিমাকে ডাক্তার দেখানোর জন্য সন্ধ্যা নদী পাড়ি দিয়ে কাজলা বাজারে নিয়ে যায়।

    সেখানে সময় কাটিয়ে রাতে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাতে সন্ধ্যা নদী পাড়ি দেয়ার সময় মনোয়ার তার স্ত্রী আকলিমাকে নৌকা থেকে ঠেলে নদীতে ফেলে দেয়। এরপর আকলিমার মৃত্যু নিশ্চিত বুঝে চিৎকার করে। জেলেরা এসে নদী থেকে মনোয়ারকে জীবিত এবং আকলিমাকে মৃত উদ্ধার করে।

    এ ঘটনায় পরদিন ১৭ জানুয়ারি আকলিমার ভাই আব্দুল ছালেক হাওলাদার বাদী হয়ে মনোয়ারকে আসামি করে হত্যা মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট তদন্ত কর্মকর্তা বানারীপাড়া লবনাসাড়া তদন্ত কেন্দ্রের এসআই মোশারেফ হোসেন মনোয়ারকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দেন বিচারক।

  • পাকিস্তানকে ১৬২ রানেই গুটিয়ে দিল ভারত

    পাকিস্তানকে ১৬২ রানেই গুটিয়ে দিল ভারত

    শুরুতেই বিপর্যয়। পরে হাল ধরেছিলেন বাবর আজম আর শোয়েব মালিক। দুজনই ফিফটির দোরগোড়ায় এসে সাজঘরে ফিরলেন। তাতে বিপর্যয়টা দূর হবে হবে করেও হয়নি। শেষপর্যন্ত ভারতীয় বোলারদের তোপে ১৬২ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান, ইনিংসের ৪১ বল বাকি থাকতে।

    টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই তারা পড়ে বড় বিপদে। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ২ উইকেট হারিয়ে বসে সরফরাজ আহমেদের দল।

    ভুবনেশ্বরকে আক্রমণ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরমুখী হন ইমাম উল হক (২)। এরপর ফাখর জামানও ভুল করে বসেন। ভারতীয় পেসারকে তুলে মারতে গিয়ে ইয়ুজবেন্দ্র চাহালের ক্যাচ হন তিনি, রানের খাতা না খুলেই।

    তৃতীয় উইকেটে বিপদ কিছুটা সামলে উঠেছিলেন বাবর আজম আর শোয়েব মালিক। তাদের ৮২ রানের জুটিটি ভাঙার পর আবার যেন তাসের ঘর পাকিস্তান।

    বাবর ৪৭ রান করে কুলদ্বীপ যাদবের বলে বোল্ড। এরপর ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে মনিশ পান্ডের দুর্দান্ত ক্যাচ হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ (৬)।

    পাকিস্তানের অবস্থা আরও খারাপ হয় শোয়েব মালিক ৪৩ রানে রানআউটের ফাঁদে পড়লে। কিছুক্ষণ পরই আউট হয়ে যান এক বল আগেই বড় ছক্কা হাঁকানো আসিফ আলি (৯)।

    শেষদিকে ফাহিম আশরাফ আর মোহাম্মদ আমির দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। আশরাফ ২১ রান করে আউট হন। আমির অপরাজিত ছিলেন ১৮ রান নিয়ে।

    ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন কেদর যাদব আর ভুবনেশ্বর কুমার। জাসপ্রিত বুমরাহর শিকার ২টি।

  • তামিমের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    তামিমের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    কব্জির ইনজুরিতে পড়ে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলে মঙ্গলবারই দেশে ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। বুধবার দুপুরে ফোন করে তার বর্তমান শারীরিক অবস্থা এবং হাতের ইনজুরির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করার সময় বাম হাতের কব্জিতে চোট পান ওপেনার তামিম ইকবাল। মাঠ থেকে সোজা চলে যান হাসপাতালে। সেখানে স্ক্যান করে দেখা যায়, চিড় ধরা পড়েছে কব্জিতে। যার অর্থ, এশিয়া কাপেই আর খেলতে পারছেন না তিনি।

    কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের একেবারে শেষ মুহূর্তে, যখন মুশফিক একপাশে সেঞ্চুরি করে অপরাজিত, তখন অন্য পাশে একে একে সবাই আউট হয়ে যান। শেষ পর্যন্ত মুশফিককে সঙ্গ দিতে ভাঙা হাত নিয়ে মাঠে নামেন তামিম এবং পেসার সুরঙ্গা লাকমালকে এক বল মোকাবেলাও করেন তিনি।

    তামিমের এই সাহসিকতার দারুণ প্রশংসিত হয় দেশে-বিদেশে। এমন পরিস্থিতিতে মাঠে নামার মতো সাহস সচরাচর কারও হওয়ার কথা নয়। কিন্তু তামিম সেই সাহস দেখালেন এবং মুশফিকের সঙ্গে অসাধারণ ৩২ রানের একটি জুটি গড়ে বাংলাদেশের জয়ের ভিত তৈরি করে দেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

    তামিম ইকবালকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হারজিত থাকবেই।’ ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান তিনি।

    প্রধানমন্ত্রী প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন তামিমকে। কুণ্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাকে জানাতেও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।