Author: banglarmukh official

  • বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    শেখ সুমন :

    গতকাল বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।১৮ই সেপ্টেম্বর সকাল ১০ঘটিকার সময় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যালয় এর সামনে আলোচনা সভায়,প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ডঃ হাসান মাহমুদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডঃকামরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডঃবলরাম পোদ্ধার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    প্রতিষ্ঠাবার্ষিকীর  অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগ উপকমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সদস্য ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি,সাবেক ছাত্রনেতা দক্ষ সংগঠক এ্যাডঃআসাদুজ্জামান দুর্জয় ৷

    সকাল ০৮ঘটিকার সময় ধানমন্ডির ৩২নাম্বার এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধান্জলী অর্পন করেন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ। এবং সমাবেশ শেষে একটি বর্নাঢ্য আনন্দময় রেলী আয়োজন করা হয়।

  • কেরানীগঞ্জে বাবা-ছেলে খুন; পাঁচ আসামির ডাবল মৃত্যুদণ্ড

    কেরানীগঞ্জে বাবা-ছেলে খুন; পাঁচ আসামির ডাবল মৃত্যুদণ্ড

    ঢাকার কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার পুনঃবিচারেও পাঁচ আসামির ডাবল মৃত্যুদন্ডের রায় বহাল রেখেছে আদালত। আজ ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

    মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. নজরুল ইসলাম নজু, মিস্টার ওরফে ছোট মিস্টার, শফিকুল ইসলাম, মো. আরিফ ও মো. মাসুদ। এদের মধ্যে আসামি নজরুল, মিস্টার ও শফিকুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছেন।

    পুনঃবিচারের রায়ে শাহজাহান নামে একজনকে আহত করার অভিযোগে সকল আসামিকে আরও পাঁচ বছর করে কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে।

    মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে ১৩ জুলাই কেরানীগঞ্জে শরীফ হোসেন ও তার সাত বছরের ছেলে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া শরীফের ১২ বছর বয়সী অপর ছেলে শাহজাহানকে কুপিয়ে জখম করা হয়। এই অভিযোগে শরীফের ছেলে আব্দুর রহিম কেরানীগঞ্জ থানায় মামলা করেন। পরে ২০০৪ সালের ২১ জুলাই ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলাটির প্রথম রায় ঘোষণা করে। ওই রায়েও পাঁচ আসামির ডাবল মৃত্যুদন্ডের আদেশ হয়। ওই রায় ঘোষণার সময় আসামি শফিকুল ইসলাম ছাড়া অপর আসামিরা পলাতক ছিলেন।

    পরে মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানির জন্য গেলে হাইকোর্ট নিম্ন আদালতে বিচারের সময় পলাতক থাকা চার আসামির জন্য একজন স্ট্রেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করে মামলাটি পুনঃবিচারের জন্য নিম্ন আদালতে পাঠায়। পরে ২০০৮ সালের মামলাটি হাইকোর্ট থেকে নিম্ন আদালতে আসার পর পলাতক চার আসামির পক্ষে আদালত স্ট্রেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করে বিচার শুরু করেন। পুনঃবিচারকালীন আসামি নজরুল ও মিস্টার গ্রেফতার হয়।

  • কারও মান-অভিমান ভাঙাতে আর যেতে চাই না : প্রধানমন্ত্রী

    কারও মান-অভিমান ভাঙাতে আর যেতে চাই না : প্রধানমন্ত্রী

    দেশে বিদ্যমান রাজনৈতিক দূরত্ব বা কারও মান-অভিমান ভাঙাতে যাবেন না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারও মান-অভিমান ভাঙাতে যাব, সেটা আমি আর চাই না। সহানুভূতি দেখাতে যেয়ে যদি অপমানিত হতে হয়, সেখানে আর যাবার কোনো ইচ্ছা আমার নেই।

    বুধবার সংসদে প্রশ্নোত্তোর পর্বে জাতীয় পার্টির এমপি ফকরুল ইমামের সম্পূরকে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রশ্নকর্তা কবিতার ছন্দে জানতে চান ‘একটি পিছিয়ে পড়া জাতিকে উন্নয়নে ভাসিয়ে দেয়ার নাম শেখ হাসিনা, কমতে থাকা বাক্যালাপ, বাড়তে থাকা দূরত্বের, ক্ষোভের পাহাড় জমেছে বড় অভিমানের রাজত্বে, এই যে পলিটিক্যাল অভিমানটা চলছে, এটা কোনোক্রমে রোহিঙ্গা সমস্যা থেকে কম সমস্যা নয়, এই পলিটিক্যাল দূরত্ব কীভাবে সমাধান করবেন?

    এর জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্বে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    প্রধানমন্ত্রী বলেন, এটা কোনো মান-অভিমানের প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন ও আইনের প্রশ্ন। কেউ যদি অন্যায় করে, কেউ যদি অর্থ আত্মসাৎ করে, কেউ যদি অন্যায় করে, খুন করে, কেউ যদি খুনের প্রচেষ্টা করে, গ্রেনেড মারে, বোমা মারে, তবে তার বিচার হবে- এটাই স্বাভাবিক। রাজনীতি সবাই করেন, যার যার নিজের আদর্শ নিয়ে। আর দেশটা সকলের, এমন নয় যে দেশটা কেবল আমাদের। দেশের প্রতি দেশের জনগণের প্রতি যারা রাজনীতি করেন তাদের একটা দায়িত্ব থাকতে হবে, এবং সেই দায়িত্ববোধ থেকে সকলে স্ব স্ব কর্মপন্থা ঠিক করবেন এটাই হলো বাস্তব।

    ‘আমরা রাজনীতি করি আমাদের নিজেদের স্বার্থে না, নিজেদের লাভ-লোকসান দেখে না। সে বিচার, হিসাবও করি না। হিসাব করি, জনগণের জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু দিতে পারলাম। জীবনমান কতটুকু উন্নত হলো, এটাই আমরা দেখি, আর সেভাবেই আমরা পরিকল্পনা করি এবং তা বাস্তবায়ন করি। দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষের কল্যাণে কাজ করি বলেই কিন্তু আজকে এত অল্প সময়ে এত উন্নয়ন সম্ভব হয়েছে। তা ছাড়া তো করা সম্ভব না। অতীতে তো অনেক সরকার ছিল, এত অল্প সময়ে এতটা উন্নয়ন কোন সরকার করতে পেরেছে? কেন পারেনি? কেননা, সেখানে ব্যক্তিস্বার্থটাই দেশের ও জনগণের স্বার্থ থেকে বেশি বড় ছিল’,- বলে তিনি।

    শেখ হাসিনা বলেন, আমার ক্ষেত্রে হচ্ছে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ সবচেয়ে বড়, ব্যক্তিস্বার্থ না। ব্যক্তিগত হিসাব-নিকেষ করি না। আর সে কারণেই দেশটাকে উন্নত করতে পারছি, গ্রাম পর্যায় পর্যন্ত উন্নয়ন করতে পেরেছি, সেটাই বড়। তাই কারও মান-অভিমান ভাঙাতে যাব, সেটা আমি চাই না। সহানুভূতি দেখাতে যেয়ে যদি অপমানিত হতে হয়, সেখানে যাবার কোনো ইচ্ছা আমার নেই।

    প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সময় তার মরদেহ দেখার জন্য গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।

  • প্রধানমন্ত্রী কার্যালয়ের ১০২টি গাড়ি ‘বিক্রি’ ইমরান খানের

    প্রধানমন্ত্রী কার্যালয়ের ১০২টি গাড়ি ‘বিক্রি’ ইমরান খানের

    পাকিস্তান তেহরিকই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান দেশটির অর্থনীতির লাগাম টেনে ধরতে একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে। এবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালিকানাধীন অতিরিক্ত ১০২টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হয়েছে। ইতোমধ্যেই এসব গাড়ির ৬১টি গাড়ি বিক্রি হয়ে গেছে যারমধ্যে পাঁচটিই বুলেটপ্রুফ।

    দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) টুইটারে লিখেছে, নিলাম হওয়া গাড়ির মধ্যে মার্সিডিজ ২০০৫ মডেলের পাঁচ হাজার সিসির এসইউভি বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি রুপিতে। এছাড়াও ল্যান্ড ক্রুজার ভি-৮ মডেলের গাড়িটি নিলাম হয়েছে আড়াই কোটির রুপিরও বেশি মূল্যে।

    সোমবার অনুষ্ঠিত এ নিলামে বিক্রি হয়েছে আটটি বিএমডব্লিউ যার মধ্যে তিনটি ২০১৪ মডেলের, তিনটি পাঁচ হাজার সিসির এসইউভি ও দুইটি ২০১৬ মডেলের তিন হাজার সিসির এসইউভি।

    ২০১৬ মডেলের মার্সিডিজ বেঞ্জের চারটি গাড়ি বিক্রি হয়েছে এরমধ্যে দুইটিই বুলেট প্রুফ। পাশাপাশি ১৬টি টয়োটা, একটি হোন্ডা সিভিক, তিনটি সুজুকি ও একটি হিনো বাসও নিলামে বিক্রি হয়েছে।

    এর আগে দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রী ভবনের বিলাসবহুল ও অতিরিক্ত গাড়ি নিলামে তুলে বিক্রির ঘোষণা দেন।

  • মুসলমান ধর্মে মেয়েদের হাত মেলানো উচিত না, পপির এ বক্তব্য ভাইরাল

    বা/মু/প্র/ শেখ সুমন

    অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি শুরু থেকেই আলোচনায়। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিরা এ অনুষ্ঠানে অতিথি হন এবং তাদের নানা বিষয় আলোচনায় উঠে আসে। সম্প্রতি এ অনুষ্ঠানে অংশ নেয়া চলচ্চিত্র নায়িকা পপির একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসেই তিনি উপস্থাপক জয়ের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। সেটিই এখন অনেকে শেয়ার করছেন এবং নানা ধরনের মন্তব্য করছেন।

    অনুষ্ঠানে উপস্থাপক জয় ও পপির কথোপকথনের শুরুর অংশটা হুবুহু তুলে ধরা হল:

    জয়: সেন্স অব হিউমারের সেটে স্বাগত।
    পপি: ধন্যবাদ।
    জয়: (নিজের হাত বাড়িয়ে) হাত কি মিলানো যাবে?
    পপি: স্লামালিকুম
    জয়:ওয়ালাইকুম। ওহ! আসসালামুআলাইকুম বেয়াইন সাব?
    পপি: বেয়াইন সাব না। আসলে মুসলমান ধর্মে মেয়েদের…
    জয়: হাত মেলানো যায় না..
    পপি: হাত মেলানো উচিত না
    জয়: সেজন্য তুমি আমার সাথে হাত মেলাবা না…
    পপি: মনের মিল থাকলেই তো হচ্ছে…
    জয়: এই মনের মিল করেই কী এত বছরের সিনেমা ক্যারিয়ার পার করে দিলে? হাত না মিলিয়েই?
    পপি: যেখানে মনের মিল আপনার সাথে এত বেশি… সেখানে হাত না মেলালেই…
    জয়: মানে, কোনো ভাবেই তোমার হাত ধরে তোমাকে স্বাগত জানানো যাবে না, আচ্ছা ঠিক আছে চল আমি তোমাকে আমার চেয়ারে বসিয়ে দিই।

  • নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে

    নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে

    বা/মু/প্র/ শেখ সুমন

    সামনে আমাদের বিরাট চ্যালেঞ্জ বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা কিভাবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবো, সামনে আমাদের সেটির চ্যালেঞ্জ। আমাদের এমন প্রস্তুতি নিতে হবে যাতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করা যায়।

    আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘ভোটাধিকার- ন্যায় বিচার ও মানবাধিকার: বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মওদুদ।

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ছলচাতুরি করা হচ্ছে তার জবাব একদিন দিতে হবে।অবিলম্বে তার চিকিৎসার জন্য নতুন বোর্ড গঠন করা হোক। তিনি আরো বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ১৪ দল ছাড়া সবাই ঐক্যমতে পৌঁছেছে। সবার দাবি একটাই- নিরপেক্ষ নির্বাচন।

    আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব আ স ম মোস্তফা কামালের সঞ্চালনায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

  • জেলা প্রশাসক বরিশাল এর সাথে অষ্ট্রেলিয়ান হাইকমিশনার এর সাক্ষাত।

    জেলা প্রশাসক বরিশাল এর সাথে অষ্ট্রেলিয়ান হাইকমিশনার এর সাক্ষাত।

    কাজী সাইফুলঃ

    বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট আজ সকালে জেলা প্রশাসক,বরিশাল জনাব মোঃ হাবিবুর রহমান এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে আসেন। এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক, বরিশাল মহোদয়।

    পরে জেলা প্রশাসক মহোদয় অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাথে দীর্ঘ আলাপচারিতায় বাংলাদেশ তথা বরিশালের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

  • যানবাহন চলাচলের অনুপযোগী কাগাশুরা টু ঝড়ঝড়িয়া তলা রাস্তা।

    যানবাহন চলাচলের অনুপযোগী কাগাশুরা টু ঝড়ঝড়িয়া তলা রাস্তা।

    কাজী সাইফুলঃ

    বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রাম সংলগ্ন, কাগাশুরা হইতে ঝড়ঝড়িয়া তলার এই ইটের রাস্তাটি যানবাহন চলাচলের জন্য একে বাড়েই অনুপযোগী হয়ে পরেছে।

    এই রাস্তা দিয়ে প্রতি দিন দু’টো প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা, একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং একটি নুরানী কিন্ডার গার্টেন এর শিক্ষার্থীরা, নিয়মিত চলাচল করে। এই রাস্তাটি কোন যানবহন চলাচলে তো উপযোগী নয়ই বরং , পায়ে হেটে চলাচলই দুষ্কর। তাই এলাকাবাসী দ্রুত রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে।

  • রেড কার্পেট থেকে উধাও চীনা অভিনেত্রী!

    রেড কার্পেট থেকে উধাও চীনা অভিনেত্রী!

    ফ্যান বিংবিং। চীনের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তিনি। উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। কিন্তু রেড কার্পেটে হাঁটতে হাঁটতে হঠাৎ উধাও হয়ে গেছেন এ অভিনেত্রী! আর এরপর তিনি কোথায় আছেন তা এখনো জানা যায়নি। এমনই অদ্ভূত এক ঘটনা ঘটেছে দেশটিতে।

    তবে স্থানীয় গণমাধ্যমে দাবি, কর ফাঁকি দেয়া নিয়ে হৈ চৈ শুরুর পর হঠাৎই নিখোঁজ হয়ে গেছেন তিনি। একই সঙ্গে চীনা এবং হলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন বিংবিং। বিখ্যাত হলিউড সিনেমা এক্স-ম্যান সিরিজেও অভিনয় করেছেন তিনি।

    একসময় দেশটির হাজার হাজার বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। তার খ্যাতিকে ব্যবহার করে কার্টিয়ার থেকে লুইস বাটন পর্যন্ত বহু প্রতিষ্ঠান নিজেদের পণ্য বিক্রির সাফল্য তুলেছে। প্রধান প্রধান অ্যাওয়ার্ড শো আর ফ্যাশন অনুষ্ঠানে তাকে নিয়মিতই দেখা যেতো। ২০১৫ সালে টাইম ম্যাগাজিন তাকে চীনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে অভিহিত করে।

    কিন্তু জনপ্রিয় এই অভিনেত্রীকে চলতি বছরের জুনের প্রথম থেকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। সে সময়কার তার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুযায়ী তিনি তিব্বতের একটি শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন।

    দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিকিউরিটিস ডেইলি গত ৬ সেপ্টেম্বর তার সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে পরে আবার সেটা তুলে নেয়। তাদের প্রকাশিত ওই প্রতিবেদনে ওই অভিনেত্রীকে বিচারের আওতায় আনার কথা বলা হয়।

    এ পর্যন্ত ফ্যান বিংবিং এর হদিস সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তাছাড়া ওই অভিনেত্রীর বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের জন্য কোনো মামলাও দায়ের করা হয়নি।

    চীন এমন একটা দেশ যেখানে একজন জনপ্রিয় মানুষকেও দেশটির সরকারের অনুগত থাকার জন্য অহিংস পাবলিক প্রোফাইল রাখতে বাধ্য করা হয়। ওই অভিনেত্রী কোথায় আছে সে সম্পর্কে মানুষ এখন নিজেদের মতো করে ভেবে নিচ্ছে।

    অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের সাইবার বিশেষজ্ঞ ফারগাস রায়ান বলেন, যদি আপনি কোটিপতি হন তাহলে একটা সীমা পর্যন্ত আপনি সবকিছু উপভোগ করতে পারবেন। কিন্তু আপনাকে আপনার সীমা সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। কোন অবস্থাতেই চীনা কমিউনিস্ট পার্টির বিরাগভাজন হওয়া যাবে না।

    এর আগে ২০১১ সালে দেশটির বিখ্যাত চিত্রশিল্পী আই উইওয়েই কে প্রায় তিনমাস নিখোঁজ ছিলেন। এসময় তার কোনো হদিসই পাওয়া যায়নি। এরপর তাকে করা ফাঁকি সংক্রান্ত একটি স্বীকারোক্তিতে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে ছেড়ে দেয় কর্তৃপক্ষ। জানা যায় প্রকাশ্যে দেশটির সরকারের সমালোচনা করতেন এই চিত্রশিল্পী।

  • ‘৩ লাখ সাড়ে ১০ হাজার সরকারি পদ শূন্য’

    ‘৩ লাখ সাড়ে ১০ হাজার সরকারি পদ শূন্য’

    বর্তমানে দেশে মন্ত্রণালয় ও অধিদফতরের আওতাধীন ৩ লাখ ১০ হাজার ৫১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

    সোমবার বিকেলে জাতীয় সংসদে নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

    জনপ্রশাসনমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থায় মোট শূন্য পদের সংখ্যা ২ হাজার ৫৯৬টি। কোনও কোনও দফতর ও সংস্থার নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন, কিছু কিছু পদ পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য এবং কিছু কিছু পদ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের মাধ্যমে পূরণযোগ্য বিধায় শূন্য পদ পূরণের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ করা সম্ভব নয়।

    সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ জারির পূর্বে জনপ্রশাসনের কর্মচারীগণ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণিতে বিভাজিত ছিল। শ্রেণিভিত্তিক বিভাজনে ১ম গ্রেড হতে ৯ম গ্রেড ১ম শ্রেণি, ১০ গ্রেড হতে ১৩তম গ্রেড ২য় শ্রেণি, ১৪তম গ্র্রেড হতে ১৬তম গ্রেড ৩য় শ্রেণি এবং ১৭তম গ্রেড হতে ২০তম গ্রেড ৪র্থ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল।