Author: banglarmukh official

  • পথে অসুস্থ বি. চৌধুরী, এলেন না সংবাদ সম্মেলনে

    পথে অসুস্থ বি. চৌধুরী, এলেন না সংবাদ সম্মেলনে

    যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। বিকল্পধারার প্রধান বি. চৌধুরী যুক্তফ্রন্টের ঐক্য প্রক্রিয়ার অন্যতম শীর্ষ নেতা। ঐক্যের উদ্যোগ নিয়ে জোর চেষ্টা চালাচ্ছেন মূলত তিনিই।

    শনিবার (১৫ সেপ্টেম্বর) ঐক্য প্রক্রিয়ায় সংবাদ সম্মেলনে থাকার কথা ছিল। বাসা থেকে রওনাও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি সাবেক এ রাষ্ট্রপতি।

    কী কারণে সংবাদ সম্মেলনে যোগ দিলেন না বদরুদ্দোজা চৌধুরী, তা নিয়ে জল্পনা-কল্পনা থাকলেও সংবাদ সম্মেলনে বলা হয় অসুস্থতার কারণ। এ ছাড়া বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরীকেও দেখা যায়নি সংবাদ সম্মেলনে।

    যুক্তফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যুক্তফ্রন্টের চেয়ারম্যান আগে থেকেই অসুস্থ ছিলেন। তবুও তিনি সংবাদ সম্মেলনে অংশ নিতে রওনা দিয়েছিলেন। কিন্তু পথেই অসুস্থ হয়ে পড়েন। তার গাড়ি ফেরত যায়। তার ইসিজি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।’

    অসুস্থতার কারণেই আসতে পারেননি বদরুদ্দোজা চৌধুরী বলে জানান যুক্তফ্রন্টের আরেক নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও। তিনি বলেন, ‘মূলত অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে সংবাদ সম্মেলনে যোগ দেয়া সম্ভব হয়নি। এখানে অন্য কারণ নেই।’

    শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন উপলক্ষে নিজেদের দাবি দাওয়া উপস্থাপন করেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট জাতীয় ঐক্য প্রক্রিয়া ও ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। সংগঠনটি তাদের ৫ দফা দাবি ও ৯ দফা লক্ষ্য ঘোষণা করেছে।

    সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

  • ‘মনমর্জিয়া’ মুক্তির পর যা বললেন তাপসী

    ‘মনমর্জিয়া’ মুক্তির পর যা বললেন তাপসী

    তাপসী পান্নু। ভারতীয় দক্ষিণী সিনেমার এ অভিনেত্রী এখন বলিউডের ও নিয়মিতমুখ। পিংক, মুল্ক’র পর সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মনমর্জিয়া’ সিনেমা। যেখানে তাপসীর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।

    এনিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপসী বলেন, ‘আমার মনে হয় না, ক্যারিয়ারের যে পর্যায়ে আছি তাতে বছরে একটি অথবা দুটি সিনেমাই যথেষ্ট। যেদিন পর্যন্ত প্রত্যেকটি সিনেমা দর্শক আমাকে না চিনবে আমি বছরে একাধিক সিনেমা করা বন্ধ করব না। আমার মনে হয়, এখনো সবাই আমাকে চেনে না।’

    তিনি আরো বলেন, ‘আমি তারকা হতে চাই। এর মানে এই নয়, আমি কম সিনেমায় অভিনয় করব। আমার পারফরম্যান্সে কোনো ঘাটতি হবে না কিন্তু আমি তারকা হতে চাই। আমি চাই দর্শক তাদের কষ্টের টাকা কোনো দ্বিধা ছাড়াই আমার সিনেমার টিকেট কেনার জন্য খরচ করবে। আর সেদিনই আমি মনে করব, আমি একজন বড় তারকা হয়েছি।’

    গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী অভিনীত মনমর্জিয়া সিনেমাটি। এতে আরো অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ।

  • শেবাচিমের মহামিলন মেলা গোল্ডেন জুবলী উদযাপনে হাসানাত আব্দুল্লাহর মতবিনিময়

    শেবাচিমের মহামিলন মেলা গোল্ডেন জুবলী উদযাপনে হাসানাত আব্দুল্লাহর মতবিনিময়

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের মহামিলন মেলা গোল্ডেন জুবলী’র ভিডিও কনফান্সের মাধ্যমে ৮অক্টোবর প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্ধোধন করবেন।

    এ উদ্ধোধনী কর্মসূচী সফল করার লক্ষে, ডাক্তারদের সাথে মতবিনিময় করেন পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান, শেবাচিম স্বাস্থ্য ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।

     

  • সাত ব্যাবসায়ী গ্রেফতার বরিশালে গাঁজাসহ

    সাত ব্যাবসায়ী গ্রেফতার বরিশালে গাঁজাসহ

    বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, মাদক বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার টেমার গ্রামের সতীশ সরকারের মাছের ঘের থেকে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার (৪০), মোল্লাপাড়া গ্রামের হাচেন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭), ছয়গ্রামের মন্টু মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৫), গৌরনদী থানার উত্তর বিল্বগ্রামের মৃত সেকেন্দার সরদারের ছেলে সোহেল সরদার (২১), একই থানার নরসিংহলপট্টি গ্রামের সহিদুল সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (২১)কে গাঁজা কেনা বেচার সময় এসআই শাহনুর মিয়ার নেতৃত্বে পুলিশ গ্রেফতার করেছে।

    এঘটনায় এসআই শাহনুর মিয়া শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, নং-৮(১৫.৯.১৮)। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় এসআই জসীম উদ্দিন বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রাম থেকে নকুল বাড়ৈর ছেলে গাঁজা ব্যবসায়ি বীরবল বাড়ৈ (২৮)কে গাঁজাসহ গ্রেফতার করেন। ওই রাতেই পুলিশ বাদী হয়ে বীরবলের বিরুদ্ধে মামলা দায়ের করেন, নং-৬(১৪.৯.১৮)।

    একই রাতে পাকুরিতা গ্রাম থেকে মৃত বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে গাঁজা ব্যবসায়ী বিমল মন্ডল (২২)কে গাঁজাসহ গ্রেফতার করেন এসআই আব্বাস উদ্দিন। ওই রাতেই গ্রেফতারকৃত বিমলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন তিনি, মামলা নং-৭ (১৪.৯.১৮)। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

  • (র‌্যাব)-৮ এর অভিযান এ ৩২হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-২

    (র‌্যাব)-৮ এর অভিযান এ ৩২হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-২

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে এই সফল অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব অফিস সূত্র।

    গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. ইব্রাহিম (১৯)।

    শনিবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল র‌্যাব সদর দপ্তরের একটি সূত্র এই তথ্য  নিশ্চিত করে জানিয়েছে ৩২ হাজার ৪৩৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

  • র‌্যাব-৮ এর অভিযান এ ঝালকাঠি ও বরিশালে ইয়াবাসহ ৪ যুবক আটক

    র‌্যাব-৮ এর অভিযান এ ঝালকাঠি ও বরিশালে ইয়াবাসহ ৪ যুবক আটক

    শামীম ইসলাম:

    ঝালকাটি ও বরিশালে ইয়াবা ট্যাবলেটসহ ৪ যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

    শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে  সংবাদ
    বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি
    ক্যাম্পের একটি দল ঝালকাঠি সদর থানাধীন বড় একশ্যেরা পাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ১ টি মোটর সাইকেলসহ ঝালকাঠি সদরের বহরামপুর এলাকার মোঃ রাজু ইসলাম(২০) ও বরিশাল সদরের ইছাকাঠী এলাকার মোঃ মেহেদী হাসান(৩১)কে আটক করা হয়।

    এসময় তাদের কাছ থেকে ১৮৫ পিচ লালচে গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর উদ্দিন বাদী হয়ে ঝালকাঠি
    জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে সিপিএসসি ক্যাম্পের অপর একটি দল বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার নন্দনপট্টি গ্রামে অভিযান চালায়।

    অভিযানে ওই এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত সরদার(৩০) ও মোঃ সাইদুল
    ব্যাপারী(২৮)কে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
    দায়ের করেন।

  • দেশ যত উন্নত হবে তত সুযোগ-সুবিধা পাবেন : প্রধানমন্ত্রী

    দেশ যত উন্নত হবে তত সুযোগ-সুবিধা পাবেন : প্রধানমন্ত্রী

    দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যত বেশি উন্নত হবে আপনারা তত সুযোগ-সুবিধা পাবেন। দেশ উন্নত হলে কাজের সুযোগ সৃষ্টি হবে।

    তিনি বলেন, সরকারি কর্মচারীদের যে হারে বেতন বাড়িয়েছি তাতে আর কিছু দাবি না করাই উচিত ছিল। তারপরও আপনাদের ইনক্রিমেন্টের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে একটা বৈঠক হয়েছে। এ ব্যাপারে শিগগিরই একটি ভালো ঘোষণা আসতে পারে।

    শনিবার রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর তিনদিনব্যাপী জাতীয় সম্মেলন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুর রহমান। দেশের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য তিন ব্যক্তিকে স্বর্ণপদক দেয়া হয়।

    শেখ হাসিনা বলেন, ২১ বছর এ দেশের মানুষ বঞ্চিত ছিল। পঁচাত্তরের পরে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু নিজেদের ভাগ্য গড়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু এ দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়ন করার আগেই তাকে এ পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয়। তার অসমাপ্ত কাজ শেষ করার জন্যই আমি এসেছি। নিজের ছোট ছোট ছেলে-মেয়েকে বাইরে রেখে, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে আমি দেশের মানুষের সেবা করছি। এ দেশের মানুষ যেন ভালো থাকে, যাতে পেট ভরে খেতে পারে, দেশ যেন উন্নত হয় সে জন্যই আমার সংগ্রাম।

    তিনি বলেন, গত সাড়ে ৯ বছরে যা করেছি, এ দেশের মানুষ তার সুফল ভোগ করছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রগতি এখন আর কেউ থামাতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

    তিনি বলেন, আগামী ২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ৪১সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আগামী ২১০০ সালে কেমন বাংলাদেশ দেখতে চাই সে পরিকল্পনাও আমরাও গ্রহণ করছি। এ জন্য আমরা ডেল্টাপ্লান ২১০০ গ্রহণ করেছি।

  • যুক্তফ্রন্টের ৫ দফা দাবি ও ৯টি লক্ষ্য ঘোষণা

    যুক্তফ্রন্টের ৫ দফা দাবি ও ৯টি লক্ষ্য ঘোষণা

    পাঁচ দফা দাবি ও নয়টি লক্ষ্য ঘোষণার মধ্য দিয়ে বৃহত্তর জাতীয় ঐক্যের যাত্রা শুরু হলো যুক্তফ্রন্টের।

    আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কয়েকদফা অনুমতি চেয়েও কেন্দ্রীয় শহীদ মিনারের অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সিদ্ধান্ত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। সেখানেও বাধা দেয় পুলিশ। জাতীয় ঐক্য প্রক্রিয়ার পক্ষ থেকে মাইক টানানো হলে পুলিশ তা কেড়ে নিয়ে যায়।

    পরে বাধ্য হয়ে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কর্মসূচি ঘোষণা করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

    এ সময় পাশে ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ. গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

    এদিকে জাতীয় ঐক্যের পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতে যোগ দিতে পারেননি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। কর্মসূচিতে আসার পথে মগবাজারে ‘অসুস্থ’’ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    জাতীয় ঐক্যের নেতারা বলেন, শহীদ মিনারে কর্মসূচি করতে দেওয়া হবে না, জানতে পেরেই অসুস্থ হয়ে পড়েন যুক্তফ্রন্ট চেয়ারম্যান।

    ড. কামাল হোসেন বলেন, আজকে ৫ দাবি ও ৯ লক্ষ্যের মাধ্যমে বৃহত্তর জাতীয় ঐক্যের যাত্রা শুরু হলো। এক্ষেত্রে আমরা সবারই সহযোগিতা চাই। সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। তাদের চাওয়া পাওয়াই আমাদেও কাছে গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আজ জণগণের ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল নেতা নির্বাচনই আমাদের লক্ষ্য।

    নির্বাচনকালীন সরকার ও সংসদ ভেঙে দেয়াসহ ৫ দাবি তুলে ধরে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন,  জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বর্তমান সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ওই সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাক্, ব্যক্তি, সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

    তিনি বলেন, কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র-ছাত্রীসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা মিথ্যা মামলা প্রত্যাহার করতে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি দিতে হবে। এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা যাবে না। নির্বাচনের এক মাস আগে থেকে নির্বাচনের পর ১০ দিন পর্যন্ত মোট ৪০ দিন প্রতিটি নির্বাচনী এলাকায় বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ও নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনকে দিতে হবে।

    নাগরিক ঐক্য আহবায়ক বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা ও পরিকল্পনা বাদ দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর যুগোপযোগী সংশোধন করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

  • কান্নাকাটি করছে জাতিসংঘে গিয়ে বিএনপি: কাদের

    কান্নাকাটি করছে জাতিসংঘে গিয়ে বিএনপি: কাদের

    বিএনপি জনগণের আস্থা হারিয়ে দেশকে ছোট করে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, বিএনপি জনগণকে অসম্মান করে বিদেশিদের কাছে গিয়ে নালিশ করেছে। কিন্তু জোর করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার কোনও অভিপ্রায় আওয়ামী লীগের নেই। কাদের বলেন, বিএনপি আসলে ক্ষমতা ছাড়া কিছু বোঝে না।

    শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েবসাইট উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

    বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, এতো নালিশের মধ্যেও দেশ মানব সূচকে এগিয়েছে। শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, আর বিএনপির স্বপ্ন নেক্সট ইলেকশন। তবে কোনও বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না।

    কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ করার জন্য এই ওয়েব সাইটটি তৈরি করা হয়েছে। আসলে ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে পরিবর্তিত সময়ে জনগণের অঙ্গীকার বাস্তবায়ন করতে এই কর্মসূচি। প্রযুক্তিগত বিকাশকে মাথায় রেখে এটি করা হয়েছে।

    বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনের আগে অবৈধ পন্থা অবলম্বন করবে আর অপপ্রচার করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রকে প্রতিরোধের সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতেই এ ওয়েবসাইট কাজ করবে বলে জানান সেতুমন্ত্রী।

  • কোনও টাকাই নেই দেশ চালানোর মত: ইমরান খান

    কোনও টাকাই নেই দেশ চালানোর মত: ইমরান খান

    ঋণে ডুবে আছে পাকিস্তান। ক্ষমতায় আসার পর থেকে বারবার একথা বলছেন ইমরান খান। এবার দেশের ব্যুরোক্র্যাটদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়েও একথাই বললেন তিনি।

    ইসলামাবাদে ব্যুরোক্র্যাটদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের কাছে দেশ চালানোর মত কোনও টাকাই নেই।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানকে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতেই হবে। আমাদের নিজেদের ও দেশের দ্রুত পরিবর্তন প্রয়োজন। সরকার যেমন সাধারণ মানুষের দায়িত্ব নেবে, ঠিক তেমনই সাধারণ মানুষকেও সরকারকে আপন করে নিতে হবে। তার কথায়, হয়ত আল্লাহ পরিবর্তন চেয়েছেন বলেই এই সমস্যায় ফেলেছেন।

    দেশের আমলাদের সব রকম সুরক্ষার আশ্বাস দিয়েছেন তিনি। বলেন, তার দলকে কোনও আমলা সমর্থন না করলেও দেশের স্বার্থে তিনি সবার পাশে দাঁড়াবেন।

    কিছুদিন আগেই প্রবাসী পাকিস্তানিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আবেদন দেশের পানির সমস্যা মেটাতে অর্থ সাহায্য করুন প্রবাসী পাকিস্তানিরা। যাতে সেই টাকা দিয়ে দেশের বাঁধ সংস্কার করে উন্নতি সাধন করা যায়।

    নতুন বাঁধ এবং খাল খননের জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। যা পাকিস্তান সরকারের হাতে নেই। সেই অর্থাভাব মেটাতেই ইমরান খানের এই আরজি। দেশের পানির সমস্যা মেটাতে ও কৃষিকাজে গতি আনতে বেশ কয়েকটি বাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। তার জন্যই প্রবাসী নাগরিকদের সাহায্য করার কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।