Author: banglarmukh official

  • মাঠ থেকে সোজা হাসপাতালে তামিম

    মাঠ থেকে সোজা হাসপাতালে তামিম

    সুরাঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বাঁ-হাতের কব্জিতে আঘাত পেয়েছেন তামিম। ব্যথা এতটাই যে ব্যাটিংটা চালিয়ে যেতে পারেননি তিনি। ২ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন দেশসেরা ওপেনার।

    এখানেই শেষ নয়। মাঠ থেকে সরাসরি হাসপাতালে ছুটতে হয়েছে তামিমকে। অবস্থা পর্যবেক্ষণের জন্য স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে তাকে। সেখানে এক্স-রে করা হবে। এক্স-রের পর নিশ্চিত হওয়া যাবে চোট কতটা গুরুতর।

    তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আজ শ্রীলঙ্কার বিপক্ষে আর ব্যাটিংয়ে নামতে পারবেন না তামিম। ইনজুরি নিয়ে শঙ্কা আগেই ছিল। তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই ইনজুরিই তাকে মাঠের বাইরে ছিটকে দিল।

    এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে সূচনাটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। লাসিথ মালিঙ্গার প্রথম ওভারেই সাজঘরে ফিরেন দুই টাইগার ব্যাটসম্যান। মালিঙ্গার ওভারের পঞ্চম বলে আলতো করে ব্যাট ছুঁইয়ে দেন লিটন। সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে সহজেই ক্যাচটি তালুবন্দী করেন মেন্ডিস।

    নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা সাকিব আল হাসানকে পরের বলেই ফিরিয়ে দেন মালিঙ্গা। রানের খাতা খোলার আগেই পরিষ্কার বোল্ড বাঁ-হাতি এই অলরাউন্ডার।

    এরপর তৃতীয় উইকেটে হাল ধরেন মোহাম্মদ মিঠুন আর মুশফিকুর রহীম। এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ৬৪ রানে। বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেটে ৬৭ রান।

  • বরিশালে নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    বরিশালে নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    বরিশাল সদর উপজেলার নবগ্রাম রোডে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত অন্তত তিন জন শুক্রবার বেলা পনে একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত হানিফ বরিশাল বাকেরগঞ্জ উপজেলার হলতা গ্রামের নুর হোসেনের ছেলে। তবে তিনি বরিশাল লঞ্চ এলাকায় ভগ্নিপতি নুর মিয়ার ভাতের হোটেলে কর্মরত ছিলেন। এই ঘটনায় আহতরা হলেন- একই হোটেলের স্টাফ মো. মিজান এবং বরিশাল লঞ্চঘাট শ্রমিক মো. রাকিব।

    থানা পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- হানিফসহ আরও তিন জন শুক্রবার সকালে লঞ্চঘাট এলাকা থেকে একটি সিএনজি গাড়ি ভাড়া করে ঝালকাঠির আটঘর কুড়িয়ানা ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে সদর উপজেলার নবগ্রাম রোড পপুলার এলাকায় একটি পিকআপ অতিক্রমকালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

    এতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই হানিফ মারা যান। পরে আহত মিজান (৩৬) রাকিব (১৭) উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।একই সাথে হানিফের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় বলে বরিশাল বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

    এদিকে নিহত হানিফের লাশ ময়নাতদন্ত ছাড়া পেতে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন পরিবার।

  • বরিশাল ব্যাপ্টিস্ট চার্চ গির্জার পাশে শপিংব্যাগে শিশুর পরিত্যাক্ত লাশ উদ্ধার

    বরিশাল ব্যাপ্টিস্ট চার্চ গির্জার পাশে শপিংব্যাগে শিশুর পরিত্যাক্ত লাশ উদ্ধার

    স্টাফ রিপোর্টার//

    আমিনুল ইসলাম শামীম:

    আজ শনিবার সকালে বরিশাল সহরের ব্যাপ্টিস্ট মিশন রোডের, ব্যাপ্টিস্ট চার্জ গির্জার সামনে, একটি নবো জাতোকের মৃত লাশ পরিত্যাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পথচারীদের চোখে লাশটি পড়লে লোকজন জরো হয়।

    পরবর্তীতে পুলিশ খবর পেয়ে,ঘটনাস্থল পরিদর্শন করে,লাশটি উদ্ধার করেন। ঘটনাস্থল পরিদর্শন কালে,জানা যায়, গতরাতে কতিপয় দুর্বৃত্তরা শিশুর লাশ টি এই গির্জার পাশে অবস্থিত খালের পাশে দেয়াল ঘেষে ফেলে রেখে যায়।

    ধারনা করা হচ্ছে শিশুটির বয়স আনুমানিক ৭/৮ মাস হবে। আজ দুপুর ১২ টার দিকে ছোট্ট একটি কিশোর ওইখানে সাদা রঙ্গএর একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় মৃত শিশুর লাশ টি দেখতে পায়।  শপিং ব্যাগটির গায়ে,শাড়ি বিপনি বিতান,গুলশান ঢাকা লেখা লাশটির চোখটি উপরে ফেলানো এবং বুকে জখমএর চিহ্ন স্পস্ট দেখা যায়।

    এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত মৃতঃ লাশটির কোনো হদিস পাওয়া যায়নি, এলাকাবাসীর দাবী অবিলম্বে এই নির্মম শিশু হত্যাকান্ডে জড়িত অপরাধীদের খুজে বের করে,দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। ধারনা করা হচ্ছে, শিশুটি কে,নির্মম ভাবে পরিকল্পিত হত্যা করা হয়েছে।

     

     

     

     

     

     

  • বরিশালে বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক, আরও একবার সচেতন করে গেলেন বরিশাল বাসীকে।

    বরিশালে বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক, আরও একবার সচেতন করে গেলেন বরিশাল বাসীকে।

    কাজী সাইফুল:

    বিডি ক্লিন- বরিশাল এর আজকের পরিচ্ছন্নতার ইভেন্ট পরিচালিত হয় ত্রিশ গোডাউন এলাকার বদ্ধভুমিতে।

    আজকের ইভেন্টে যোগদান করতে ঢাকা থেকে ছুটে এসেছিলেন বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ও পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব ফরিদ উদ্দিন। তিনি বরিশালের অন্যতম কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিডি ক্লিন, বরিশালের স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে ত্রিশ গোডাউন এলাকার বদ্ধভুমিতে ইভেন্ট পরিচালনা করেন।

    তাঁর নেতৃত্বে উক্ত স্থানে পরিচ্ছন্নতার পাশাপাশি ভ্রাম্যমান দোকানি ও ভ্রমন পিপাসু জনগনদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিন কিংবা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সবাইকে অনুরোধ করা হয়।

    “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে আপনিও আসুন বিডি ক্লিন এর সাথে। গড়ে তুলুন পরিচ্ছন্ন বরিশাল। গড়ে তুলুন সোনার বাংলাদেশ। উল্লেখ্য, বিডি ক্লিন, বরিশাল সহ বাংলাদেশের ৪৭ টি জেলায় প্রতি শুক্রবার নিয়মিতভাবে পরিচ্ছন্নতার বিষয়ে জনগণকে সচেতন করে চলেছেন বিডি ক্লিনের একঝাঁক নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক স্বেচ্ছাসেবী যুবকরা।

  • ‘ড্রাগন ট্রায়াঙ্গল’ আরেক বারমুডা!

    ‘ড্রাগন ট্রায়াঙ্গল’ আরেক বারমুডা!

    এই সমুদ্রপথ দিয়ে গেলে আর কোনো জাহাজ নাকি ফিরে আসে না। উড়ন্ত বিমানও নাকি উধাও হয়ে যায়। না, বারমুডা ট্রায়াঙ্গল নয়- এটা জাপানের ড্রাগন ট্রায়াঙ্গল। এটাকে ‘ডেভিল সি’ বলা হয়ে থাকে।

    প্রশান্ত মহাসাগরে জাপানের উপকূলের কাছেই এ ‘ডেভিল সি’র ভৌগোলিক অবস্থান। বারমুডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে। এটি জাপানের দক্ষিণে। জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিমি. দূরে মিয়াকের কাছেই নাকি আজব সব ঘটনা ঘটে।

    সেই পঞ্চাশের দশক থেকেই নাকি এখানে অসংখ্য জাহাজ উধাও হয়ে গেছে। খোঁজ করতে গিয়েও নাকি ফিরে আসেননি কেউ। তাই এ অঞ্চলকে এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গলও বলা হয়ে থাকে। জাপান ও ফিলিপিন্সের সীমান্তে জাপানের ইয়োকাহামা থেকে ফিলিপিন্সের গুয়াম পর্যন্ত, গুয়াম থেকে মারিয়ানা, আবার সেখান থেকে ইয়োকাহামা পর্যন্ত এই ‘ডেভিল সি’।

    ১৯৫২-৫৪ সাল নাগাদ নাকি পরপর বেশ কয়েকটি জাহাজ হারিয়ে যায়। এ সময় প্রায় ৭০০ সৈন্যও গায়েব হয়ে যান। কারও নাকি আর খোঁজই মেলেনি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি ৫০০টি বিমান, ১০টি যুদ্ধজাহাজ, ১০টি নৌযান ওই এলাকায়ই ধ্বংস হয় বা হারিয়ে যায়।

    রহস্য সন্ধানে কায়ো মারু নামে একটি জাহাজ পাঠিয়েছিল জাপান। সেখানে নাকি বিজ্ঞানীরাই ছিলেন। কিন্তু রহস্যভেদ করতে গিয়েও তারাও আর ফিরে আসেননি। ‘ড্রাগন ট্রায়াঙ্গল’-এর রহস্য নিয়ে চলেছে বিস্তর আলোচনা, নানা ব্যাখ্যা। পক্ষে-বিপক্ষে রয়েছে নানা যুক্তি। ৩১ জন বিজ্ঞানীর খোঁজ না মেলার কথা রটে যাওয়ার পর থেকে অনেকেই বলতে থাকেন, সমুদ্রের তলদেশে নাকি ড্রাগন রয়েছে। সেই থেকে নাম ‘ড্রাগন ট্রায়াঙ্গল’।

    সায়েন্টিফিক আমেরিকানের তথ্য অনুযায়ী, ড্রাগন ট্রায়াঙ্গলের এ স্থানটিতে প্রায় ৩৭,০০০ মাইল এলাকাজুড়ে গভীর সামুদ্রিক খাদ রয়েছে।

    এখানে প্রচুর পরিমাণে গরম লাভা ও কার্বন ডাইঅক্সাইড রয়েছে। তবে বারমুডা ট্রায়াঙ্গলের মতো ড্রাগন ট্রায়াঙ্গল নিয়ে বিপরীত মতও রয়েছে। যারা ভিন্নমত পোষণ করেন তাদের দাবি এগুলো আসলে কাল্পনিক।

  • অস্ত্র বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

    অস্ত্র বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় বলেন, মার্কিন সরকার সমরাস্ত্র বিক্রি করে বিশ্বকে অশান্ত করে তুলছে এবং অস্ত্র বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।

    মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের প্রধান সমরাস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে যে দাবি করে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের এই সমরাস্ত্র রফতানির কারণে বিশ্ব শান্তি বিপন্ন হয়ে উঠছে।

    চলতি সপ্তাহের গোড়ার দিকে ইন্টারনেটে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যেখানে দেখানো হয়, গত ৬৭ বছরে আমেরিকা থেকে বিশ্বব্যাপী হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র রফতানি করা হয়েছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় প্রমাণিত হয়েছে, এত বেশি অস্ত্র রফতানি করা সত্ত্বেও আমেরিকা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

    টুইটার বার্তায় জারিফ আরো বলেন, আমেরিকা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৫ শতাংশ খরচ করে। তা সত্ত্বেও তারা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা থেকে আমেরিকাকে রক্ষা করতে পারেনি ওয়াশিংটন। ওইদিন সৌদি আরবের ‌মাত্র ১৫ নাগরিক মিলে আমেরিকার ৯,০০০ মানুষকে হতাহত করেছে।

    চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমরাস্ত্র বিক্রির পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন।

    বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
    নিউ ইয়র্ক টাইমস২৮ ডিসেম্বর ২০১৬

    দুনিয়াজুড়ে গত বছর অস্ত্র বিক্রির পরিমাণ কমলেও এ খাতে আয় বেড়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ২০১৫ সালে সারা বিশ্বে ৮০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হয়েছে, আগের বছর যার পরিমাণ ছিল ৮৯ বিলিয়ন ডলার।

    এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রই ৪০ বিলিয়ন ডলারের অস্ত্র বক্রি করেছে, যা আগের বছরের চেয়ে ৪ বিলিয়ন ডলার বেশি। সরবরাহকারীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্স বিক্রি করেছে ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র; যা ২০১৪ সালের তুলনায় ৯ বিলিয়ন ডলার বেশি।

    ‘কনভেনশনাল আর্মস ট্রান্সফারস টু দ্য ডেভেলপিং নেশনস, ২০০৮-২০১৫’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের মতো গত বছরও উন্নয়নশীল দেশগুলোই ছিল অস্ত্রের মূল ক্রেতা। এর মধ্যে কাতার সবচেয়ে বেশি, ১৭ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে গত বছর। মিসর ১২ বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে চুক্তি করেছে। পিছিয়ে নেই সৌদি আরবও, গত বছর তারা এ খাতে ব্যয় করেছে ৮ বিলিয়ন ডলারের বেশি। অস্ত্র কেনার তালিকায় এরপরের দেশগুলোর নাম দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক।

    অন্য দিকে বিক্রির তালিকায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পর আছে রাশিয়া ও চীনের নাম। পরের স্থানগুলোয় আছে সুইডেন, ইতালি, জার্মানি, তুরস্ক, যুক্তরাজ্য ও ইসরাইল। রাশিয়া গত বছর ১১ দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে বলে ওই প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস; এর বেশির ভাগ কিনেছে ভেনিজুয়েলা।

    ২০১৪ সালে অস্ত্র বিক্রি খাতে রাশিয়ার আয় ছিল ১১ দশমিক দুই বিলিয়ন ডলার। চীন গত বছর বিক্রি করেছে ছয় বিলিয়ন ডলারের অস্ত্র, যা তাদের ২০১৪ সালের আয়ের দ্বিগুণ। ন্যাটো জোটের বন্ধু দেশগুলো অস্ত্র উৎপাদনে তাদের আধিপত্য বজায় রেখেছে; এর মধ্যে জার্মানি উন্নততর নৌ সরঞ্জাম আর যুক্তরাজ্য আধুনিক যুদ্ধবিমানের উৎপাদন বাড়িয়ে উন্নয়নশীল দেশগুলোয় বাজারজাত করছে।

    অবশ্য বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব বজায় থাকায় অস্ত্র কেনাবেচায় একটি বড় অংশ বাকিতে চলছে বলে এ কংগ্রেসনাল রিপোর্টের অন্যতম রচয়িতা ক্যাথরিন এ থিওহারি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি পলিসির এ বিশেষজ্ঞ বলেন, ‘অভ্যন্তরীণ বাজেট ঘাটতিতে উদ্বিগ্ন অনেক দেশই নতুন অস্ত্র কেনার ইচ্ছা বাদ দিয়েছে বা কমিয়ে এনেছে।

  • কর্মসূচি চূড়ান্ত হবে আওয়ামী লীগের

    কর্মসূচি চূড়ান্ত হবে আওয়ামী লীগের

    ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা আগামীকাল শনিবার। এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের বিভিন্ন কর্মসূচি ও তা বাস্তবায়নের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

    এর মধ্যে উল্লেখযোগ্য- ইশতেহার প্রণয়নে কমিটি গঠন এবং বিভাগীয় নির্বাচনী বর্ধিত সভা, জেলায় জেলায় নির্বাচনী বর্ধিত সভা (যেখানে থানা ও পৌরসভার নেতারাও থাকবেন) এবং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচি। এ ছাড়া ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের চূড়ান্ত তাগাদা, নির্বাচনী আইন ও বিধি নিয়ে পর্যালোচনা, মনোনয়ন প্রক্রিয়া শুরু, প্রচার কৌশল নির্ধারণ এবং বিগত ও আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করা হবে এ বৈঠকে।

    শনিবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে ১৩৪ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে আওয়ামী লীগ।

    এতে দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমামকে কো-চেয়ারম্যান এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়। এ কমিটিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    জানতে চাইলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম যুগান্তরকে বলেন, বৈঠকে আলোচনার জন্য বেশকিছু এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। বৈঠক থেকে কিছু সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি।

    সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করেই আট বিভাগে আটটি বর্ধিত সভা করা হবে যেখানে নেতাকর্মীদের নির্বাচনী নির্দেশনা এবং করণীয় নিয়ে নির্দেশনা দেবেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এসব সভার দিন-তারিখ ঠিক করা হবে। পাশাপাশি থানা, উপজেলা ও পৌরসভা নেতাদের নিয়ে জেলা পর্যায়ে বর্ধিত সভার প্রস্তাব আজকের বৈঠকে উপস্থাপন করা হবে। প্রস্তাব অনুমোদন হলে কেন্দ্র থেকে জেলা নেতাদের চিঠি পাঠানো হবে।

    সূত্রমতে, বেশ কিছুদিন আগেই এজেন্ট প্রশিক্ষণের একটি খসড়া সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। নানা জটিলতায় তা আর বাস্তবায়ন করা হয়নি। এবার নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে চূড়ান্তভাবে এর দিনক্ষণ নির্ধারণ করা হবে। সে অনুযায়ী দ্রুত কাজ শুরু হবে। এদিকে প্রায় এক বছর আগে সারা দেশে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ শুরু করেছে শাসক দল। কিন্তু এখন পর্যন্ত সব কেন্দ্রে কমিটি গঠন সম্পন্ন হয়নি। নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এর সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করা হবে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই কমিটি গঠনের কাজ শেষ করতে চূড়ান্ত নির্দেশনা দেয়া হবে।

    আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট নেতারা জানান, নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে মনোনয়ন নিয়ে খুব একটা আলোচনা না-ও হতে পারে। তবে, কবে থেকে মনোনয়ন ফরম আহ্বান করা হবে সেটার তারিখ নির্ধারিত হতে পারে এ বৈঠকেই। মনোনয়ন ফরম তোলা এবং জমা দেয়ার সময়সীমা এবং মনোনয়ন ঘোষণার সম্ভাব্য তারিখ বৈঠক থেকে জানানো হতে পারে।

    সূত্রমতে, নির্বাচন কমিশনের যেসব আইন ও বিধি নিয়ে শাসক দলের বক্তব্য আছে আগামীকালের বৈঠকে সেসব চুলচেরা বিশ্লেষণ করা হবে। যেমন আগামী জাতীয় নির্বাচনের আগে কমিশন আরপিও সংশোধন এবং ইভিএম প্রচলন নিয়ে আওয়ামী লীগ নির্বাচন কমিশনে তাদের বক্তব্য তুলে ধরতে পারে।

    সূত্র জানায়, এ বৈঠকেই দলের প্রচার উপ-কমিটিকে নির্বাচনী প্রচারণার কৌশল, মাধ্যম, বার্তা নির্ধারণ করার চূড়ান্ত নির্দেশনা দেয়া হবে। প্রচারণায় কী কী বিষয় থাকবে, কী কী বিষয় গুরুত্ব পাবে সে সম্পর্কে একটি গাইডলাইন দেয়া হবে প্রচার উপ-কমিটিকে। নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পর থেকে সংশ্লিষ্ট নেতারা নির্বাচনী পরিসংখ্যান সংগ্রহ করেছেন।

    দেশের সব কটি আসনের এ সংক্রান্ত তথ্য তাদের হাতে আছে। কোন আসনে কয়টি ভোট কেন্দ্র, কতজন ভোটার, কতজন পুরুষ ভোটার, কতজন নারী ভোটার সে সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোট দেয়ার ক্ষেত্রে তাদের কাছে কী কী ফ্যাক্টর কাজ করে বা ভবিষ্যতে করতে পারে, সেগুলো চিহ্নিতকরণের কাজ চলছে। পাশাপাশি কোন আসনে দল কতবার জিতেছে, ব্যক্তি হিসেবে কে কতবার জিতেছেন, কার জনপ্রিয়তা কেমন, মূল প্রতিদ্বন্দ্বী কে বা কারা সেসব পরিসংখ্যানও সংগ্রহ করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সংক্রান্ত সব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

     

  • খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে তিন মামলা

    খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে তিন মামলা

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ। রাজধানীর খিলগাঁও ও মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়।

    নাশকতা, ককটেল নিক্ষেপ, পুলিশের কর্তব্যকাজে বাধাদানসহ একাধিক অভিযোগ আনা হয় এসব মামলায়।

    শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

    এ বিষয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা হওয়ার বিষয়টি আজ জানতে পেরেছি, মামলাগুলো সব ভুয়া, হয়রানি করার উদ্দেশ্যে এ মামলাগুলো করা হয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।

    তিনি আরও বলেন, গত ১১ ও ১২ তারিখের ঘটনা দেখিয়ে মামলা করা হয়েছে। ১২ তারিখ তো আমি খালেদা জিয়ার চ্যারিটেবল মামলায় জেলখানার আদালতে ছিলাম। ওখানে সব মিডিয়ার লোকজন আমাকে দেখেছে। সেখান থেকে কীভাবে ককটেল মারলাম কিছু বুঝলাম না।

    সিএমএম আদালতের জিআর সূত্রে জানা গেছে, সানাউল্লাহ মিয়া ছাড়াও এসব মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    এসব মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্য কাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

    এজাহারে আরও বলা হয়, কর্মসূচি পালনের সময় পুলিশ যান চলাচলে সহযোগিতা করতে চাইলে বিএনপির এসব আইনজীবী এবং অন্য নেতাকর্মীরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

  • লোক প্রশাসন পাঠচক্রের উদ্বোধন এবং প্রথম পাঠক আড্ডা সম্পন্ন

    লোক প্রশাসন পাঠচক্রের উদ্বোধন এবং প্রথম পাঠক আড্ডা সম্পন্ন

    হুজাইফা রহমানঃ

    বই নিয়েছি হাতে যখন, জাগবে চেতন, বিজয় কেতন” স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে শুরু হয়েছে পাঠক সংগঠন ‘লোক প্রশাসন পাঠচক্র’।

    নির্ধারিত বই নিয়ে প্রতি মাসে দুটি পাঠচক্র পরিচালনা করার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ বিমুখতা দূর এবং আত্মিক বিকাশ সাধন করে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে কাজ করবে এই সংঘটি। আজ দুপুর ২.৩০ এ লোক প্রশাসন বিভাগের শ্রেণীকক্ষে লোক প্রশাসন পাঠচক্রের শুভ সূচনা এবং প্রথম পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের শুরুতেই উপস্থিত শিক্ষক মন্ডলীদের “শিক্ষাগুরুর মর্যাদা” কবিতা আবৃত্তির মাধ্যমে পাঠচক্রের পক্ষ থেকে স্বাগতম জানায় মাহফুজা মিষ্টি। শুভেচ্ছা বক্তব্যে পাঠচক্রের সমন্বয় কমিটির আহবায়ক অনুপ চক্রবর্তী, এই সংগঠনের উদ্দ্যেশ্য এবং কার্যপরিকল্পনা উপস্থাপনা করেন।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উপস্থিত শিক্ষকদের মধ্যে জনাব তাসনিয়া সুমাইয়া, জনাব সিরাজিস সাদিক, জনাব হোসনে আরা ডালিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর জনাব রিফাত মাহমুদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তারা সবাই পাঠের গুরুত্ব এবং তার স্থায়ী সুফলের কথা সম্পর্কে সবাইকে জানান। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব তাসনুভা হাবিব জিসান কেক কেটে এই পাঠচক্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

    পরবর্তীতে অনুষ্ঠিত হয় আকবর আলি খানের ‘পরার্থপরতার অর্থনীতি’ বই এর উপর লোক প্রশাসন পাঠচক্রের প্রথম পাঠচক্র। এতে বই নিয়ে আলোচনা করেন সজীব, নাভিদ নাসিফ, ফাহাদ, মারুফ, তৌফিক, মাধবী মন্ডলসহ অনেকে। পরে বিকাল চারটায় এ বিভাগের শিক্ষক জনাব তাসনিয়া সুমাইয়া শিক্ষার্থীদের আলোচনার উপর পর্যালোচনা করে প্রথম পাঠক আড্ডার সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরুন নেচ্ছা প্রাপ্তি।

  • বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হবে শেখ হাসিনার জন্মদিন

    বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হবে শেখ হাসিনার জন্মদিন

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এবারে জন্মদিনটি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করবে আওয়ামী লীগ।

    শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে সম্পাদক-মণ্ডলীর মিটিং শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেন। এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ওবায়দুল কাদের বলেন, ২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সারাদেশে ইউনিয়ন পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

    ওইদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনে ১০০টি রিক্সা ভ্যান বিতরণ, ১১টায় আজিমপুরে খাদ্য বিতরণ, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও পুস্তক বিতরণ, দেশব্যাপী আনন্দ র‌্যালি, চারুকলায় স্কুল শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রীর এবারের জন্মদিন, অসহায়, গরীব ও দুঃখী মানুষদের জন্য উৎসর্গ করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

    উল্লেখ্য, এবারের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্টে অবস্থান করবেন।