Author: banglarmukh official

  • মাদকের বিরুদ্ধে সোচ্চার হলেই মাদকের অভিশাপ মুক্ত হবে :এডিশনাল এসপি আঃ রব

    মাদকের বিরুদ্ধে সোচ্চার হলেই মাদকের অভিশাপ মুক্ত হবে :এডিশনাল এসপি আঃ রব

    বাবুগঞ্জে মাদকের আগ্রাসন প্রতিরোধ করতে এবার মাঠে নেমেছে স্থানীয় যুব সমাজ। কেদারপুর যুব সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকার মাদক নির্মূলে শুরু হয়েছে গণআন্দোলন।“কেদারপুরবাসী মিলাও হাত, মাদকব্যাধি নিপাত যাক”- যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ার অঙ্গীকার নিয়ে কেদারপুর যুব সংঘ মাদক বিরোধী এক ব্যতিক্রমী সমাবেশ  আয়োজন করে।

    যুবকদের ওই আহবানে সাড়া দিয়েছেন বাবুগঞ্জ থানা ও বরিশাল জেলা পুলিশ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ। সোমবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের আছিয়া ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুর রব হাওলাদার। কেদারপুর যুব সংঘের উপদেষ্টা মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, ওসি (তদন্ত) আবদুর রহমান, প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না ও কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারি।

    যুব সংঘের উপদেষ্টা হারুন সিকদারের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেদারপুর ইউপি সদস্য রেজাউল করিম, রোকনুজ্জামান মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সালাম হাওলাদার, মুক্তিযোদ্ধা শাহজাহান কমান্ডার, মোয়াজ্জেম হোসেন মাস্টার, আয়োজক কেদারপুর যুব সংঘের সভাপতি মোঃ মাসুম আকন্দ, সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসাইন, সহ-সম্পাদক আশ্রাফুল ইসলাম, নিয়াজ আহমেদ অভি, আছিয়া ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল মিয়া, শিক্ষার্থী মীম প্রমুখ।

    প্রধান অতিথির বক্তৃতাকালে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুর রব হাওলাদার বলেন, স্থানীয় যুবকদের উদ্যোগে মাদক বিরোধী এই আয়োজন সত্যিই অনন্য এবং অনুকরণীয়। যুব সমাজ জেগে উঠলে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। দেশে মাদক আজ ভয়াবহ এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি সম্পূর্ণ নির্মূল করতে হলে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি সচেতন মানুষ যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হলেই মাদকের অভিশাপ মুক্ত হবে সমাজ। এসময় সমাবেশের প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার ও স্থানীয় কেদারপুর যুব সংঘের সভাপতি মোঃ মাসুম আকন্দের নেতৃত্বে যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ার অঙ্গীকার করেন উপস্থিত সবাই।

     

  • ১৭ বছর বাদে পেলেন সাজা, ৯ ফুটের পোষা সাপ গায়ের ওপর ছুঁড়ে দিয়ে চলত ধর্ষণ.

    ১৭ বছর বাদে পেলেন সাজা, ৯ ফুটের পোষা সাপ গায়ের ওপর ছুঁড়ে দিয়ে চলত ধর্ষণ.

    ধর্ষক মাত্রেই বিকৃত মনস্ক ৷ কিন্তু গ্লাসগোর জন ডিকসনের কথা শুনলে গা শিউড়ে উঠবে ৷ একাধিক মহিলাকে প্রায় ১৭ বছর বিভিন্ন সময়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধ করেছে সে ৷

    তারওপর যে নারীকে ধর্ষণ করত তার গায়ের ওপর অনেক সময়েই একটা ন ফুটের লম্বা সাপ ছেড়ে দেওয়া হত ৷ যেটা জন ডিকসনের পোষা একটি পোষা boa constrictor ৷ যেটা নির্বিষ হলেও ভয়ানক আকারের একটি সাপ ৷

    ডিকসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যিনি এনেছিলেন সেই মহিলাদের মধ্যে একজন জানিয়েছেন প্রথমবার তাকে ট্রেনের টয়লেটে ধর্ষণ করা হয়েছিল ৷ তারপর থেকে বাড়িতে নিয়মিত ধর্ষণ করা হত তাকে ৷ বেশিরভাগ সময়েই তার গায়ে ছেড়ে দেওয়া হত এই সাপটি ৷ তার প্রাণ ভয়ে শিউড়ে উঠত ৷

    ইনি ছাড়াও আরও একজন মহিলার অভি়যোগ দীর্ঘ ৫ বছর ধরে ১০০০ বার ধর্ষণ করেছেন ৷ আরও এক মহিলার অভিযোগ তিনি যখন ভয়ার্ত অবস্থায় আলমারিতে লুকিয়েছিলেন তখন তাঁর ওপর ছুরি নিয়ে হামলা করেছিল ৷ সব অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ার পর এই জন ডিকসনের কারাদন্ড হয়েছে ৷

  • মিরপুরে গাড়ি চাপায় পুলিশ সদস্য নিহত

    মিরপুরে গাড়ি চাপায় পুলিশ সদস্য নিহত

    মিরপুর বেড়িবাঁধে ঈগল পরিবহন এক্সিডেন্ট করে পালিয়ে যায়। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাকে ধরার জন্য বাইক চালিয়ে পিছু নেয়। ড্রাইভার পালিয়ে মিরপুর ১ সনি হল দিয়ে রাইনখোলায় এলে পুলিশ কর্মকর্তা বাইক ওভারটেক করে তার পথ গতিরোধ করলে, ড্রাইভার তাকে চাপা দেয় ও ঘটনাস্থলেই পুলিশ কর্মকর্তা দায়িত্বরত অবস্থায়ই নিহত হোন!!

    দায়িত্ববান নিহত এই পুলিশ কর্মকর্তার নাম এস আই উত্তম তিনি ৩৩তম আউটসাইড ক্যাডেট ও রুপনগর থানায় কর্মরত বলে জানা যায়। নিহত এই কর্মকর্তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আটককৃত খুনি ড্রাইভার ও হেল্পারের সর্বোচ্চ শাস্তি দাবী করছে ]

  • এদের হাত ধরেই ভাঙছে ২০ দলীয় জোট?

    এদের হাত ধরেই ভাঙছে ২০ দলীয় জোট?

    অনলাইন ডেস্ক:( শেখ সুমন )

    ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০ দলীয় জোটের অন্তত ৫টি দলের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দলগুলো অংশ নেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির কর্তৃত্ববাদী নীতি ২০ দলের উপর অব্যাহত থাকলে এই দলগুলো জোট থেকে বেরিয়ে আসবে বলেও জানিয়েছে।

    বিএনপি যখন নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি জাতীয় ঐক্য প্রক্রিয়া গড়ে তোলার সঙ্গে সম্পৃক্ত তখন ২০ দলেই ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। বিএনপির স্বেচ্ছাচারিতা, আগামী জাতীয় নির্বাচনে শরিকদের আসন ভাগাভাগি বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি না দেওয়াসহ নানা কারণে ২০ দলে অনৈক্যের সুর বেশ স্পষ্ট। সিলেট এবং রাজশাহী সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়।

    ২০ দলের প্রধান দুই শরিকের মধ্যে এখনো শীতল সম্পর্ক চলছে। এর মধ্যে ২০ দলের মধ্যে কয়েকটি দল মনে করছে, বিএনপি ২০ দলকে গুরুত্ব না দিয়ে যুক্তফ্রন্টের দিকে ঝুঁকছে। এনিয়ে তারা প্রকাশ্যেই বিএনপির সমালোচনা করছে। বিশেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২০ দলকে অকার্যকর করেছেন বলে জোটে অভিযোগ উঠেছে। ২০ দলের অধিকাংশ শরিকই ২০১৪’র মতো, আগামী নির্বাচন বর্জনের পক্ষে নয়। বরং তারা নিজ নিজ পছন্দের আসনগুলোতে জোরেসোরেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ২০ দলের অবিশ্বাস আর অনৈক্যের সুযোগটি কাজে লাগাতে চাইছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    একাধিক সূত্র নিশ্চিত করেছে, আওয়ামী লীগের বেশ ক’জন গুরুত্বপূর্ণ নেতা গত কয়েকদিন কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জেনারেল (অব.) ইব্রাহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়াও ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গেও আওয়ামী লীগ নেতারা নিয়মিত যোগাযোগ রাখছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ২০ দলের অন্তত একটি দলের শীর্ষ নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘রাজনীতি যখন করি তখন তো সবার সঙ্গে যোগাযোগ রাখতেই হবে।’ তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    তবে তিনি বলেন, ‘২০১৪’র মতো ২০১৮ তে এক তরফা নির্বাচন হবে না। আমার বিশ্বাস বিএনপি এবার ২০১৪’র মতো ভুল করবে না।’ এই প্রবীণ এবং অভিজ্ঞ নেতা মনে করেন, ‘শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচন বর্জনের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তাহলে ২০ দলের অনেকেই নির্বাচনে অংশ নেবে।’

    একাধিক সূত্র বলছে, ২০ দলের গুরুত্বপূর্ণ নেতাদের নির্বাচনে আনতে ঐ নেতাদের আসনগুলোতে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। ঐ সূত্র মতে, এলডিপিকে ৩ থেকে ৫ আসন, বিজেপিকে ৩টি এবং কল্যাণ পার্টিকে ২ আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

    আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা জানিয়েছেন, ২০ দল ভাঙ্গা আমাদের লক্ষ্য নয়, আমরা চাই ২০ দলের মধ্যে থাকা দল গুলো যেন গণতন্ত্রের স্বার্থে বিএনপির ফাঁদে পা না দেয়। ২০ দলের শরীকদের মধ্যে যারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছেন, তারা বলছেন, অবজ্ঞায় অবহেলায় প্রতারিত হয়েই আমরা আগামী নির্বাচনের বিকল্প খুঁজছি।

  • পুলক সভাপতি, শাহিন সম্পাদক

    পুলক সভাপতি, শাহিন সম্পাদক

    বরিশালে কর্মরত জাতীয় দৈনিকের ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজব্যুরো চীফ অ্যাসোশিয়েসন অব বরিশাল’র (এনডিবিএ) যাত্রা শুরু হয়েছে।

    বৃহস্পতিবার রাতে প্রথম আলোর বরিশাল অফিসে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ওই সভায় সভাপতিত্ব করেন ডেইলিষ্টারের বরিশাল’র প্রধান সুশান্ত ঘোষ।

    সভায় সর্বসম্মতি ক্রমে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ১৫ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে আছেন মানবেন্দ্র বটব্যাল (সংবাদ), আনিসুর রহমান স্বপন (নিউএইজ), ইসমাইল হোসেন নেগাবান (অবজারভার), নাছিম উল আলম (ইনকিলাব), হুমায়ুন কবীর (দিনকাল), মুরাদ আহমেদ (ইন্ডিপেন্ডেন্ট)।

    দৈনিক সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জিকে সভাপতি ও যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনকে সাধারন সম্পাদক করে গঠিত ১৫ সদস্যের কার্য নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি সুশান্ত ঘোষ (ডেইলি ষ্টার), যুগ্ম-সাধারন সম্পাদক এম.জসিম উদ্দিন (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (কালের কন্ঠ),অর্থ সম্পাদক জিয়া শাহিন (মানবজমিন), দপ্তর সম্পাদক খান রফিক (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.মিরাজ হোসাইন (ভোরের কাগজ), প্রচার সম্পাদক শাহীন হাফিজ (ইত্তেফাক), কার্য নির্বাহী সদস্য সালেহ টিটু (মানবকন্ঠ), রাহাত খান (বাংলাদেশ প্রতিদিন), আযাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), আরিফুর রহমান (যায়যায়দিন), আল মামুন (আমাদের সময়), খোকন আহম্মেদ হিরা (জনকন্ঠ)। বর্তমান কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ন্যায্য অধিকার আদায় এবং পেশার মর্যাদা রক্ষায় আগামী ২ বছর কাজ করবে।

  • সালমান খানের বাবার চরিত্রে জ্যাকি শ্রফ!

    সালমান খানের বাবার চরিত্রে জ্যাকি শ্রফ!

    বলিউড সুপারস্টার সালমান খানের অাপকামিং সিনেমা ‘ভারত’। ছবিটি নির্মাণের ঘোষণা থেকেই একের পর এক চমক তৈরি করছেন পরিচালক। স্টার কাস্টিং এর ক্ষেত্রে ফের চমক দেখালে আলি আব্বাস জাফর। যার সবশেষ সংযোজন জ্যাকি শ্রফ।

    ‘ভারত’ সিনেমায় ভেটেরান এই অভিনেতাকে সালমান খানের বাবার ভূমিকায় দেখা যাবে।

    আলি আব্বাস জাফর তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই ভার্সাটাইল অভিনেতার সাথে তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করে লেখেন, ভারত পরিবারে স্বাগতম।

    এ প্রসঙ্গে গণমাধ্যমকে আলি আব্বাস জাফর বলেন, আমাদের জাগ্গু দা’র সাথে লন্ডনে দেখা হয়। এর পর আমরা আলোচনা করি। আমি তাঁর সাথে কাজ করতে চাইছিলাম। এবং সেই সুযোগ পেয়েও গেলাম। ছবিটির গল্প মাত্র ২০ মিনিটেই বলে শেষ করি আমি। আর জ্যাকি স্যার সাথে সাথেই রাজি হয়ে যান। আমার সৌভাগ্য যে, তাঁর মতো বড় অভিনেতার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি।

  • মাটির গর্ত থেকে বেরিয়ে এলো হত্যা মামলার আসামি!

    মাটির গর্ত থেকে বেরিয়ে এলো হত্যা মামলার আসামি!

    বগুড়ায় মাটির গর্ত থেকে বেরিয়ে এলো হত্যা মামলার আসামি। গত রবিবার রাতে থানা পুলিশ শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ির শয়নকক্ষে মাটির গর্ত করে লুকিয়ে থাকা মিলন হোসেনকে (৩০) গ্রেফতার করে। সে ওই গ্রামের জাবেদ আলীর ছেলে।

    বগুড়ার শেরপুরে অটোভ্যান চালক কিশোর মেরাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি হলো মিলন হোসেন।

    বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমানের নেতৃত্বে শেরপুর থানার ওসি হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম ও থানার উপ-পরির্দশক (এসআই) আতোয়ার রহমান এই অভিযান পরিচালনা করেন।

    বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান জানান, হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাবাদ করা হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত মিলন। এর আগে ১৭ আগস্ট সাইফুল ইসলাম ও সোহেল রানা নামে আরও দুইজন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়।

    শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, এই হত্যাকাণ্ডে অংশ নেন মোট পাঁচজন। এরমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেছেন। ব্যাটারি চালিত অটোভ্যানটি ছিনিয়ে নিতেই অটোভ্যান চালক কিশোর মেরাজুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর রাস্তার পাশে ফসলী জমির কাদামাটির মধ্যে তার লাশ ফেলে দিয়ে অটোভ্যানটি নিয়ে চলে যায় তারা।

    উল্লেখ্য, শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে অটোভ্যান চালক মেরাজুল ইসলাম গেল ১৭ জুন সন্ধ্যায় স্থানীয় জামাইল বাজার থেকে অটোভ্যানে যাত্রী নিয়ে রাণীরহাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে গত ২০ জুন তার লাশ পাওয়া যায়।

  • যুক্তরাষ্ট্র ‘হিংস্র নেকড়ের মতো’ আচরণ করছে : এরদোগান

    যুক্তরাষ্ট্র ‘হিংস্র নেকড়ের মতো’ আচরণ করছে : এরদোগান

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তার দেশ রাশিয়া ও অন্য দেশগুলোর সঙ্গে ডলার বহির্ভূত ভিন্ন কোনো মুদ্রা দিয়ে লেনদেন করবে। আমেরিকা ‘হিংস্র নেকড়ের মতো’ আচরণ করছে বলেও তিনি মন্তব্য করেন।

    কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে রবিবার ব্যবসায়ীদের একটি ফোরামে দেয়া বক্তব্যে এরদোগান আরও বলেন, আমেরিকা হিংস্র নেকড়ের মতো আচরণ করছে; কেউ তাকে বিশ্বাস করবেন না।

    দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে দুই দেশের নিজস্ব মুদ্রায় লেনদেন করার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

    এরদোগান বলেন, ডলারের ব্যবহার আমাদের ক্ষতি করছে। তবে আমরা আত্মসমর্পণ করব না। আমরা বিজয়ী হব।

    তুরস্ক ও কিরগিজিস্তানের ব্যবসায়ীদের পাশাপাশি এ ফোরামে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারি কর্মকর্তারা।

    তুরস্কে মার্কিন পাদ্রী অ্যান্ড্রু ব্রানসনকে আটক করার পর আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। তবে অনেকে বলছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ায় তুরস্কের বিরুদ্ধে নানা শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে মার্কিন সরকার।

  • হঠাৎ অবসরের ঘোষণা কুকের

    হঠাৎ অবসরের ঘোষণা কুকের

    চারদিক থেকে সমালোচনার তীর উড়ে আসছিল। এই সমালোচনাটা আর বাড়তে দিলেন না অ্যালিস্টার কুক। অফফর্মে থাকা ইংলিশ ওপেনার জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি খেলেই ইংল্যান্ডের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

    বয়সটা আর কত হলো, মাত্র ৩৩! চাইলে আরও কয়েকটা বছর অনায়াসেই খেলে যেতে পারতেন কুক। কিন্তু ভারতের বিপক্ষে চলতি সিরিজে ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সাবেক থেকে শুরু করে ভক্তদের অনেকেই সমালোচনায় চিড়েচেপ্টা করে দিচ্ছিলেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহককে।

    ১৬০ টেস্টের ক্যারিয়ারে ৩২টি সেঞ্চুরিসহ ১২ হাজার ২৫৪ রান করেছেন কুক। দেশকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ৫৯ টেস্টে। বিদায়বেলায় তিনি বললেন, ‘আমার আর কিছু দেয়ার বাকি নেই। যতটা অর্জন করতে পেরেছি, সেটা আমার ভাবনারও বাইরে। দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডের কয়েকজন গ্রেটের সঙ্গে খেলতে পেরেছি, এটা আমার জন্য সম্মানের।’

    শুধু ইংল্যান্ডের নয়। টেস্ট ইতিহাসেরই সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন কুক। ওপেনার হিসেবে টেস্টে ১১ হাজার ৬২৭ রান করেছেন, যেটিও আবার এক রেকর্ড।

    তবে চলতি বছরটা একদমই ভালো কাটেনি কুকের। ১৬ ইনিংসে রান করেছেন মাত্র ১৮.৬২ গড়ে। ভারতের বিপক্ষে চলতি সিরিজে একটি ফিফটিও পাননি। সমালোচকদের মুখটা তিনি বন্ধ করলেন অবসরের মতো কঠিন সিদ্ধান্তে।

    আগামী শুক্রবার থেকে ওভালে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।

  • বেপরোয়া গতিতে এসে পুকুরে ডুবে গেল বাস

    বেপরোয়া গতিতে এসে পুকুরে ডুবে গেল বাস

    পর্যটনকেন্দ্র কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে ডুবে গেছে। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।

    সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়ার রজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একটি বাসকে সাইড দিতে গিয়ে স্বর্ণা পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন।

    আহত মিলাল রায়, আবুল বাসার, মনিরুল ইসলাম, জিয়াউল হাসান, জাহিদুল ইসলাম, খলিল, নূরু হক, হাসান, আকলিমা, লুৎফুর নাহার, রুপা, দিনা, ওসমান, গোলাম মোস্তফা ও সফিয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

    আহত বাসযাত্রী জানান, চালক বেপরোয়া গতিতে পটুয়াখালী থেকে আসছিল। রজপাড়া এলাকায় অপরদিক থেকে আসা একটি বাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে। বাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছেন। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছেন।

    কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো.কামরুজ্জামান বলেন, আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

    কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আলী আহম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।