Author: banglarmukh official

  • কাকে বিয়ে করছেন মেহজাবিন, অপূর্ব না নিরব?

    কাকে বিয়ে করছেন মেহজাবিন, অপূর্ব না নিরব?

    সংগীতশিল্পী মিনারের গানের ভিডিওতে মডেল হয়েছেন সময়ের জনপ্রিয় তিন শিল্পী অপূর্ব, মেহজাবিন ও নিরব। ত্রিভুজ প্রেমের গল্পের এই ভিডিওতে যেখানে দেখা যাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব-মেহজাবিনের। অন্যদিকে, এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হয়ে যান প্রেমিক অপূর্ব।

    শনিবার গানের ভিডিওটি প্রকাশ করা হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে ব্যপক সাড়া মিলছে।

    এ মিজানের লেখায় গানটির সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। মিনারের এই গানটি মূলত ব্যবহার হয়েছে মূলত জাকারিয়া সৌখিন নির্মিত বাংলা ভিশনে প্রচার হওয়া ‘যদি তুমি জানতে’ নামের ঈদের বিশেষ টেলিফিল্মে।

  • হাইটেক পার্কে বদলে যাবে সিলেটের চিত্র

    হাইটেক পার্কে বদলে যাবে সিলেটের চিত্র

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘খুব শিগগিরই সিলেট ইলেকট্রনিক্স সিটি তথা হাইটেক পার্ক বাস্তব রূপ লাভ করবে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এতে পাল্টে যাবে গোটা সিলেটের চিত্র। সিলেট হয়ে ওঠবে সত্যিকারের ডিজিটাল সিটি। হাইটেক পার্কের ছোঁয়া লাগবে সিলেট নগরীতেও। এখানে গড়ে তোলা হবে আইসিটি ভবন ও ইনফরমেশন সেন্টার।’
    সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিতব্য হাইটেক পার্কে বিনিয়োগে আইটি খাতের উদ্যোক্তাদের আগ্রহীকরণের লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

    রবিবার সকালে সিলেট চেম্বারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ইমরান আহমদ।

    সেমিনারে মন্ত্রী মোস্তাফা জব্বার আরো বলেন, ‘সিলেট হাইটেক পার্কসহ দেশের অন্যান্য হাইটেক পার্কের মাধ্যমে বাংলাদেশে বিশ্বের ৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে। দেশের শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে। সিলেট হাইটেক পার্ক হবে দেশের অন্যতম সেরা।’

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় তথ্য ও প্রযুক্তি খাতে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণায়লয়কে যে সুযোগ সুবিধা দিচ্ছেন, তা অন্য যেকোন মন্ত্রণায়লয় থেকে বেশি। পাশাপাশি অর্থমন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড হাইটেক পার্কের জন্য যা যা প্রয়োজন সব করে দিয়েছেন। তাদের কাছে আর কিছুই চাওয়ার নেই।’ হাইটেক পার্কে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সিলেট-ঢাকা রুটে সকল-সন্ধ্যায় ডমেস্টিক ফ্লাইট চালুর আশ্বাস দেন মন্ত্রী।

    সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সালেহ উদ্দিন আহমদ, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি কামরুল আহসান, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ প্রমুখ।

  • বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনকে ধর্ষণ

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনকে ধর্ষণ

    ঢাকা জেলার সাভারে পৃথক পৃথক স্থানে গত ২৪ ঘণ্টায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনকে ধর্ষণ এবং এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

    এদের মধ্যে এক নারীকে বোন ডেকে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় রবিবার সাভার মডেল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা।

    সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির, ভুক্তভোগী মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বখাটে মো. খায়রুলকে (৪৮) আটক করেছে পুলিশ। আটক খায়রুল রংপুর জেলার মিঠাপুকুর থানার জাবেদ আলীর ছেলে এবং সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার আব্দুল মাজেদের বাড়িতে ভাড়া থেকে পরিবহন শ্রমিক হিসেবে কাজ করে।

    ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পেশায় পরিবহন শ্রমিক বখাটে খায়রুলের গ্রামের বাড়ি মিঠাপুকুরে। সেই সুবাদে বাক প্রতিবন্ধী তরুণীর (১৪) মাকে বোন ডেকে নিয়মিত আসা-যাওয়া করতো। সম্প্রতি ওই তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করলে মূলত এরপরই বিষয়টি সবার জানাজানি হয়।

    মোহসীনুল কাদির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খায়রুল বিষয়টি স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।

    অন্যদিকে সকালে সাভারের গেন্ডা এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজু মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। পরে ওই গৃহবধূ ধর্ষণের বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানায়। এছাড়া রাতে সাভারের নিমেরটেক এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগ করে সাভার মডেল থানার একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এই ঘটনার ৪ আসামীর মধ্যে আকাশ নামে এ  যুবককে আটক করেছে।

    এদিকে, সাভারের ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক শিপনের বিরুদ্ধে। বিষয়টি প্রতিবাদ করায় উল্টো শিশুটির বাবাকে হত্যার হুমকি দিয়েছে বাড়ির মালিক ও ধর্ষকের পরিবারের সদস্যরা। এ ঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে পুলিশ ভিকটিমদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

    এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বলেনম, এঘটনায় সাভার মডেল থানায় চারটি মামলা দায়েরের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সংসদ নির্বাচন ২৭ ডিসেম্বর!

    সংসদ নির্বাচন ২৭ ডিসেম্বর!

    আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সম্ভাব্য এ তারিখের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

    সম্প্রতি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। নির্দিষ্ট দিনের বিষয়ে নির্বাচন কমিশনের অন্য কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারাও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

    নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচন-সংক্রান্ত ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে।

    ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আসন্ন সংসদ নির্বাচনের ৩০০ আসনে জন্য ৪০ হাজার ৬৫৭টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা করেছে ইসি। এর মধ্যে সম্ভাব্য ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪ হাজার ৪৫৩টি। আগামী ৬ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার পর আসন অনুসারে ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করেছে। এমনকি তাদের প্রার্থী বাচাইও প্রায় চূড়ান্ত। নেতারা বলছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একে অপরের সঙ্গে আলোচনা করছেন। তবে এ বিষয়ে বাইরে তারা কিছু প্রকাশ করছেন না।

    আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, নির্বাচন কমিশন আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে।

    এ ছাড়া আওয়ামী লীগের একাধিক নেতার কথাবার্তার মধ্যদিয়েও জানা গেছে, ২৭ ডিসেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ।

    বিরোধীদল জাতীয় পার্টিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে। পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও স্বীকার করেছেন যে তিনি ৩০০ আসন এবং ১০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করে রেখেছেন। বিএনপি নির্বাচনে এলে মহাজোটে এবং না এলে বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।

    তবে আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখনো নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে মুখ খুলছে না। তারা এখন পর্যন্ত বলছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না।

    এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ছোটখাট দলগুলোও জোট করে মাঠে নামার জন্য চেষ্টা চালাচ্ছে।

  • সালমান ফিরেছেন ফেরেননি ক্যাটরিনা

    সালমান ফিরেছেন ফেরেননি ক্যাটরিনা

    ‘ভারত’-এর প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ। মালটা থেকে মুম্বাইতে ফিরেও এসেছেন সালমান। ‘ভারত’-এর শুটিং শেষ করে মা সালমান খান-কে নিয়ে দেশে ফিরেছেন বলিউড ‘ভাইজান’। কিন্তু, সালমান ফিরে এলেও, ক্যাটরিনা এখনও ইংল্যান্ডেই রয়েছেন। ‘ভারত’-এর প্রথম পর্যায়ের শুটিং শেষ করে বিদেশে বসে ক্যাটরিনা কি করছেন জানেন?

    সম্প্রতি বলিউডের ‘বার্বি ডল’-এর একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যাটকে রোডট্রিপে বের হতে দেখা যায় ক্যাটরিনাকে। ব্যক্তিগত প্রশিক্ষক রেজা এবং বোন ইসাবেলা কাইফের সঙ্গে ইংল্যান্ডে রোডট্রিপে বেরোতে দেখা যায় ক্যাট-কে। যেখানে বোনের সঙ্গে এক্কেবারে নিজস্ব সময় কাটান ক্যাটরিনা।

    জানা গেছে, বলিউডে এবার অভিষিক্ত হচ্ছেন ক্যাটরিনার বোন ইসাবেলা। ‘টাইম টু ডান্স’ নামে একটি সিনেমা দিয়ে বি টাউনে আসতে চলেছেন ক্যাটরিনা কাইফের বোন। ডেবিউ সিনেমায় ইসাবেলার সঙ্গে অভিনয় করছেন সূরজ পাঞ্চলি।  ‘টাইম টু ডান্স’-এর শুটিংয়ের জন্যই এই মুহূর্তে লন্ডনে রয়েছেন ইসাবেলা। ফলে, ক্যাটরিনার সঙ্গে দেখা করে ইসাবেলাও রয়েছেন এখন ছুটির মুডে।

    এদিকে শাহরুখ খানের ‘জিরো’-র শুটিং শেষ করেই মাল্টায় ‘ভরত’-এর জন্য উড়ে যান ক্যাটরিনা কাইফ। ‘জিরো’-তে ক্যাটরিনা এবং শাহরুখ খানের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মাও।

  • বনানী কবরস্থানে মেয়র সাদিক আবদুল্লাহ্

    বনানী কবরস্থানে মেয়র সাদিক আবদুল্লাহ্

    মুহাঃপলাশ চৌধুরী:

    নব নির্বাচিত বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বনানীর কবরস্থান এ  ১৯৭৫ সাল এর ১৫ইআগস্টে নিহত শহীদদের কবর জিয়ারাত করেন।

    এসময় সাথে ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য মাহাববু উদ্দিন আহম্মদ (বীর বিক্রম),মহানগর আওয়ামীলীগ সহসভাপতি, এ্যাডঃআফজালুল করিম,মহানগর আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক এ্যাডঃগোলাম সরোয়ার রাজিব,মহানগর স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক  মোয়াজ্জেম হোসেন ফিরোজ,জেলা ছাত্রলীগ এর সভাপতি সুমন সেরনিয়াবাত ও যুগ্ন-সাধারন সম্পাদক শাহাদাৎ ইসলাম সুমন ও শুভ,ওয়াজির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • খালেদা ও বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না

    খালেদা ও বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না

    এ দেশে খালেদা জিয়া ও বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। সারা দুনিয়া চায় অংশ গ্রহণ মূলক নির্বাচন। এ নির্বাচন এভাবে হবে না। এজন্য নেতাকর্মীদের আন্দোলনে নামতে হবে।

    শনিবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জনসভায় এ আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ।

    ওই জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভা সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

    প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারাক্রান্ত মন নিয়ে আজ দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, কারণ দলের চেয়ারপারসন কারাগারে। আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করেছিলো। জিয়াউর রহমান সেই শূন্যতা পূরণ করেন।

    ‘আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, জিয়াউর রহমান সেখানে সফল হয়েছেন, সেজন্য বিএনপিকে তারা এত ভয় পায়। যার প্রমাণ আজকের জনসভাও। এ সভা আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। এখান থেকে বলতে চাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

    সরকারি আমলাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমলাদের বলছি আপনারা তফসিল ঘোষণার আগেই নিরপেক্ষ হয়ে যান।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নেতাকর্মী এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলের আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

    সরকারের সমালোচনা করে তিনি বলেন, আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের জন্য যতবার চেষ্টা করেছি, ততবার সরকার আটকে দিয়েছে। আইনি প্রক্রিয়ায় নেত্রীর মুক্তি সম্ভব নয়, তার মুক্তির একমাত্র পথ রাজপথ, তাই রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের অপরাধ তিনি জিয়াউর রহমানের বড় ছেলে, তার অপরাধ তিনি খালেদা জিয়ার বড় ছেলে।

    ‘সরকার নানাভাবে দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এবার ভোটের অধিকার কেড়ে নিতে চায়। তাই চার হাজার কোটি টাকার প্রজেক্ট নতুন ইভিএম আনতে চায়, কিনতে পারলে লাভ হবে। সাধারণ মানুষ এর ব্যবহার করতে পারুক আর না পারুক।’

    এদেশের মানুষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি থেকে সমৃদ্ধশালী করেছিলেন। তাই এদেশের জনগণ কখনও তার নাম ভুলে যাবে না। খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

    জমির বলেন, দেশে গণতন্ত্র নেই, যেভাবে ইচ্ছা দেশ চালাচ্ছেন, এভাবে দেশ চলতে পারে না। দেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমরা যদি অংশ নিতে পারি, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, আবার সু’দিন আসবে, দেশ ভালোভাবে চলবে।

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। এরই অংশ হিসেবে নয়াপল্টনে এ জনসভা করে বিএনপি।

    এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হয়।

    পরে সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের সিনিয়র নেতারা।

  • পর্তুগাল দল থেকে সরে গেলেন রোনালদো

    পর্তুগাল দল থেকে সরে গেলেন রোনালদো

    দেশের হয়ে নেশনস লীগ ও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য গঠিত জাতীয় দল থেকে স্বেচ্ছায় সরে গেলেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

    জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস শুক্রবার বলেছেন নিজের অনুরোধের ভিত্তিতেই রোনালদোকে বাইরে রেখে জাতীয় দল ঘোষণা করা হয়েছে। তিনি রোনালদোর সঙ্গে আলোচনা করেছেন এবং রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাবার বিষয়টি অনুধাবন করেছেন বলে উল্লেখ করেন।

    স্যান্টোস বলেন, আলোচনার পর আমি ওই খেলোয়াড়ের সঙ্গে একমত হয়েছি। তিনি সবেমাত্র জুভেন্টাসে যোগ দিয়েছেন এবং সেখানে মানিয়ে নেয়ার বিষয় রয়েছে। রিয়াল মাদ্রিদে থাকার সময় সর্বশেষ আটটি মৌসুমে গড়ে ৪০টি করে গোল করেছেন রোনালদো। তবে নতুন ক্লাবে যাবার পর এখনো কোন গোল করতে পারেননি ৫ বারের ব্যালন ডি আর খেতাবধারীর।

    উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপের নক আউট পর্ব থেকে বিদায় নেয়া পর্তুগাল আগামী বৃহস্পতিবার ফারোতে একটি প্রীতি ম্যাচে অংশ নিবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর তারা ইতালি সফরের প্রস্তুতি নিবে। আগামী ১০ সেপ্টেম্বর উয়েফার অধীনে নতুন শুরু হওয়া নেশনস লীগের প্রথম ম্যাচে অংশ নিবে তারা।

  • জার্মানির তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

    জার্মানির তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

    জার্মানির একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক হাজার ৮০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

    পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে একটি বিস্ফোরণের শব্দের পরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

    বিস্ফোরণের কারণে বিষাক্ত বায়ু ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এক হাজার ৮০০ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

    জার্মান নিউজ এজেন্সি ডিপিএ জানায়, বেয়ারনইল রিফাইনারিতে এ দুর্ঘটনায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন।

  • ফিলিস্তিনিদের জন্য অর্থ বন্ধ করল আমেরিকা

    ফিলিস্তিনিদের জন্য অর্থ বন্ধ করল আমেরিকা

    ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্যের জন্য গঠিত জাতিসংঘের একটি সংস্থায় অর্থ দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা। ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির বিরুদ্ধে ‘অবিশ্বাস্য রকমের ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের’ কথা বলে শুক্রবার মার্কিন সরকার অর্থ বন্ধের ঘোষণা দিয়েছে।

    মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ের্ত বলেছেন, এ সংস্থায় চরম ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের জন্য আমেরিকা আর অর্থ দেবে না। এর আগ পর্যন্ত আমেরিকা জাতিসংঘের এই সংস্থায় সবচেয়ে বেশি অর্থ দান করত। ২০১৬ সালে আমেরিকা সংস্থাটিতে ৩৫ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে। চলতি বছরেও একই পরিমাণ অর্থ দেয়ার কথা ছিল। এর মধ্যে গত জানুয়ারি মাসে ওয়াশিংটন ফিলিস্তিনকে ছয় কোটি ডলার দিয়েছে।

    মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলস্তিনি জনগণ এবং ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি আমেরিকার সিদ্ধান্তের নিন্দা করেছে। ফিলিস্তিনের মুখ্য আলোচক সায়েব এরিকাত বলেছেন, আমরা মার্কিন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি ও নিন্দা জানাচ্ছি। জাতিসংঘ সংস্থাটি মার্কিন সিদ্ধান্তে গভীর দুঃখ ও হাতাশা প্রকাশ করেছে।