Author: banglarmukh official

  • কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী আটক

    কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী আটক

    কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী শিরিন আক্তারকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর ভাটপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে শিরিন আক্তারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

    এ ব্যাপারে র‍্যাব-১১ কুমিল্লার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শিরিন আক্তারকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর শাকতলাস্থ র‍্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।

    উল্লেখ্য, জাসদের (আ.স.ম. আব্দুর রব) কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার। পাশাপাশি তিনি গত দুইবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন।

  • প্রকাশ্যে শারীরিক সম্পর্ককে বৈধতা দিল কর্তৃপক্ষ! তবে…

    প্রকাশ্যে শারীরিক সম্পর্ককে বৈধতা দিল কর্তৃপক্ষ! তবে…

    মেক্সিকোর গুয়াদালাজারা শহরে প্রকাশ্যে শারীরিক সম্পর্কের অনুমতি দিয়ে আইন করেছে শহর কর্তৃপক্ষ। তবে যদি এ বিষয়ে যদি কোনো তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করেন, তাহলে ব্যবস্থা নেবে পুলিশ।

    এ ব্যাপারে গুয়াদালাজারা সিটি কাউন্সিল জানায়, ‘’পাবলিক প্লেস, খালি জায়গা, গাড়ির মধ্যে বা জনসমক্ষে যৌন সম্পর্ক বা যৌন প্রদর্শনকামিতাকে ফৌজদারি অপরাধ বলে ধরা হবে না। কোনো নাগরিক যদি পুলিশের হস্তক্ষেপ চান, তা হলে এটা শুধু প্রশাসনিক অপরাধ হিসেবেই দেখা হবে’। এমনটাই বলা হচ্ছে গুড গভর্নেন্স-এর ১৪ নম্বর নিয়মে।

    জানা গেছে, পুলিশ যাতে শহরের অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিতে পারে এবং কে কোথায় যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে তার দিকে বেশি নজর না দেয়, তাই এই আইন করা হয়েছে।

    এদিকে প্রতিবাদীদের বক্তব্য, প্রকাশ্যে যৌন সম্পর্কে ছাড় দিয়ে সরকার আসলে ধর্ষক ও শিশুকামীদের উৎসাহিত করছে।

    অন্যদিকে এই আইনের সংস্কারকে সমর্থন করে অনেকে বলছেন, ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কেউ দেখে কাউকে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত করা হচ্ছে, তা হলে নিশ্চয়ই তিনি পুলিশের নজরে বিষয়টি আনবেন।’

  • ওজন ৩২১ কিলোগ্রাম থেকে ৮৫!

    ওজন ৩২১ কিলোগ্রাম থেকে ৮৫!

    আট ফুট দূরত্ব পর্যন্ত এক টানা হাঁটতে পারতেন না ২৪ বছরের মার্কিন ক্রিশ্চিনা ফিলিপস। এই বয়সে তার ওজন ছিল ৩২১ কিলোগ্রাম। তিনি ভেবেছিলেন হয়তো বাঁচবেন না। সব কাজের উৎসাহ শেষ হয়ে গিয়েছিল ওজন বাড়তে বাড়তে।

    তবে জীবনের কাছে হার মানেননি তিনি, উঠে দাঁড়িয়েছেন নতুন উদ্যোমে। ওজন কমানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে গেছেন। শেষ পর্যন্ত তিনি সফলও হয়েছেন। অস্ত্রোপচার, ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে ওজন কমিয়েছেন তিনি। ক্রিশ্চিনার ওজন এখন ৮৫ কিলোগ্রাম।

  • ভয়ঙ্কর রাশিয়া, শুরু হচ্ছে সবচেয়ে বড় মহড়া

    ভয়ঙ্কর রাশিয়া, শুরু হচ্ছে সবচেয়ে বড় মহড়া

    আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে আগামী মাসে বেশ বড় ধরনের সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া।

    প্রায় চার দশকের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া, যাকে স্নায়ুযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় মহড়া হিসেবে উল্লেখ করা হচ্ছে। এতে প্রায় তিন লাখ সেনা অংশ নেবে বলে জানা গেছে।

    এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ভস্টক-২০১৮। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের সামরিক অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে।

    এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানিয়েছেন, মহড়ায় ৩৬ হাজার ট্যাংক, সাঁজোয়া যান, পদাতিক বাহিনীর সশস্ত্র যান এবং এক হাজারের বেশি যুদ্ধবিমান অংশ নেবে। চীন এবং মঙ্গোলিয়ার সামরিক ইউনিটও যোগ দেবে এ মহড়ায়।

  • কুকুর হঠাৎ তেড়ে আসলে কী করবেন?

    কুকুর হঠাৎ তেড়ে আসলে কী করবেন?

    রাস্তাঘাটে কুকুরের তাড়া খাননি এমন মানুষ খুব কমই রয়েছেন। হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত সে বিষয়ে অনেকেরই কিছু জানা নেই। এমন অবস্থায় পড়লে মাথা ঠান্ডা রেখে নিচের কাজগুলো করলে কিছুটা সমাধান হতে পারে।

    ১। কোন অবস্থাতেই দৌড়ানো যাবে না। মনে রাখবে এতে কুকুরটি আরও ক্ষেপে উঠবে। গতিশীল বস্তু দেখলে কুকুরের আক্রমণের প্রবণতা বাড়ে।

    ২। হাঁটার গতি কমিয়ে দিন। দরকারে একদম থেমে যান। কুকুরটি শান্ত হলে আবার ধীরে এগোতে হবে।

    ৩। নির্বিকার থাকা অসম্ভব হলেও এমন পরিস্থিতিতে ভয় পেলেই হেরে যাবেন আপনি। অযথা আতঙ্কিত হবেন না। মানুষের ভয়-ভীতি কুকুর কিন্তু টের পায়।

    ৪। কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। আড়চোখে দেখুন। নইলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে।

    ৫। কোন অবস্থাতেই মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না। প্রাণীটি এতে আপনাকে বড় কোন সমস্যা ভাববে। পাশাপশি দাঁড়ালে তাদের দৃষ্টিতে আপনাকে হালকা লাগবে।

    ৬। যদি হাতে কিছু থাকে তবে তা দূরে ছুড়ে দিন। এতে কুকুরটির মনোযোগ আপনার দিক থেকে সরবে। সে অন্যদিকে দৌড় দিবে। যদি কিছু না পান হাতের কাছে তবে মিথ্যামিথ্যি কিছু একটা ছোঁড়ার ভঙ্গি করতে পারেন।

  • বলিউডের যেসব অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস হয়েছে!

    বলিউডের যেসব অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস হয়েছে!

    বলিউড তারকাদের প্রেম, বিয়ে, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি ইস্যুতে দর্শক ও ভক্তদের ব্যাপক কৌতুহল থাকে। আর যদি সেটা হয় অভিনেত্রীদের নিয়ে তাহলেতো আর কোন কথাই নাই।

    সম্প্রতি বলিউড নায়িকাদের গোপন ভিডিও ফাঁস হয়েছিল এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। সেখানে উল্লেখ রয়েছে, তাঁদের কখনও তা ইচ্ছাকৃত হয়েছিল আবার কখনও নায়িকারা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছিলেন এই গোপন ভিডিও থেকে। চলুন জেনে নিই সে সম্পর্কে-

    ১. দিবাকর বন্দ্যোপাধ্যায় ও পায়েল রোহতাগি: 
    যদিও এটা কোনও ভিডিও ফাঁসের বিষয় নয়।পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল রোহতাগি। ‘সাংহাই’ ছবিতে অভিনয়ের জন্য পায়েলকে নাকি দিবাকর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন।

    ২. অমর সিং ও বিপাশা: 
    সাল ২০১১। সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার অশ্লীল কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস হয়ে যায়।

    ৩. কঙ্গনা রানাওয়াত ও আদিত্য পাঞ্চোলি: 
    বলিউডে আদিত্যর হাত ধরেই কঙ্গনা রানাওয়াত এসেছিলেন বলিউড পাড়ায়। এক সময় কঙ্গনা অভিযোগ করেছিলেন আদিত্য নাকি তাঁকে শারীরিকভাবে অনেক হেনস্থা করেছেন।

    ৪. পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী প্রীতি জৈন: 
    পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে উঠতি অভিনেত্রী প্রীতি জৈন ধর্ষণের অভিযোগ এনেছিলেন।

    ৫. রিয়া সেন ও অস্মিত প্যাটেল: 
    এই ভিডিওটিতে প্রায় ৯০ সেকেন্ড স্থায়ী ছিল। এতে অস্মিত ও রিয়াকে অনেক ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল।

  • বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপালের পথে প্রধানমন্ত্রী

    বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপালের পথে প্রধানমন্ত্রী

    বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে নেপালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হন তিনি।

    প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৮৭১ স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

    অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহকারে হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় নিয়ে যাওয়া হবে। নেপাল সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।

    সফরে চতুর্থ বিমসটেক সম্মেলনে যোগদানের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

    এর আগে বেলা পৌনে ১২টার দিকে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। আর সাড়ে ১০টার দিকে ভুটানের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে।

    দুপুরে বিমসটেক সম্মেলনে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে নেপালের প্রেসিডেন্টের দেওয়া ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এরপর বিকেল সাড়ে তিনটার দিকে হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় চতুর্থ বিমসটেক সম্মেলনের উদ্বোধনী সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

    রাতে কাঠমান্ডুর হায়াত রিজেন্সি হোটেলে নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

    দুই দিনের সফর শেষে শুক্রবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৮৭৪ এ ঢাকার উদ্দেশে কাঠমান্ডু ছাড়ার কথা।

  • ইয়েমেনের দখলে সৌদির দুই সামরিক ঘাঁটি

    ইয়েমেনের দখলে সৌদির দুই সামরিক ঘাঁটি

    সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিল। গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দু’টি সামরিক ঘাঁটির দখল নিয়েছে।

    স্থানীয় সময় মঙ্গলবার ইয়েমেনের সেনাবাহিনী ও  হুথি আনসারুল্লাহর সদস্যরা জিযানের আত্তাওয়ালে অভিযান চালিয়ে ঘাঁটি দু’টির দখল নেয়। এ অভিযানে সৌদি সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন।

    এর আগে গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা। দুবাই বিমানবন্দর আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক স্থাপনা।

    ইয়েমেনের পদত্যাগী, পলাতক ও সৌদিপন্থী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের মার্চ মাস থেকে পশ্চিমা-মদদপুষ্ট সৌদিজোট ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। এ জোটের নির্বিচার বিমান হামলায় হতাহত হয়েছে ২০ হাজারেরও বেশি ইয়েমেনি নাগরিক। হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে সৌদি জোটের এমন নির্বিচার হামলায়। আরব আমিরাত ছাড়াও মিশর, বাহরাইন, মরক্কো, জর্দান, সুদান ও কুয়েত সৌদিজোটের সদস্য। এ দেশগুলো এখন পর্যন্ত ইয়েমেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

  • জেলে-বিদেশে বিএনপির শীর্ষ ২৪ নেতা

    জেলে-বিদেশে বিএনপির শীর্ষ ২৪ নেতা

    অনলাইন ডেস্ক

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের ২৪ জন শীর্ষ নেতা কারাগারে অন্তরীণ না হয় বিদেশে অবস্থান করছেন। জাতীয় নির্বাচনের তিন মাস বাকি, বিএনপির এসব নেতা রাজনীতিতে সক্রিয় হতে পারছেন না। দলীয় প্রধানের মুক্তি ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার মতও আছে বিএনপিতে। নির্বাচনী বছরে বিএনপির সভা-সমাবেশে অংশ নিতে পারছেন না তারা।

    বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন দলীয় পরিসংখ্যান তুলে ধরে গণমাধমকে বলেন, গত সাড়ে ৯ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৬০ হাজার। এসব মামলায় আসামির সংখ্যা ২০ লাখ। ইতোমধ্যে ১ লাখ ১০ হাজার নেতাকর্মী জেল খেটেছেন। তিনি বলেন, বিএনপির ৩ হাজার নেতাকর্মীকে এই সময়ে খুন করা হয়েছে। গুম করা হয়েছে ৭২৮ জনকে। গুম হওয়া কিছু নেতাকর্মীর লাশ পাওয়া গেলেও অধিকাংশেরই কোনো হদিস নেই।

    বিএনপির তথ্য অনুযায়ী, বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের পর গ্রেফতার করা হয়েছে ১০ হাজার নেতাকর্মীকে। বেগম খালেদা জিয়া ছাড়াও সিনিয়র নেতাদের মধ্যে প্রায় দুই ডজন নেতা কারাগারে রয়েছেন কিংবা দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। এদের মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ভারতে, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মার্কিন যুক্তরাষ্ট্রে, ড. ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিদেশে, আব্দুস সালাম পিন্টু জেলে, উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু সৌদি আরবে, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী কারাগারে, আন্তর্জাতিক সম্পাদক এহছানুল হক মিলন যুক্তরাষ্ট্রে, নাসির উদ্দিন অসীম লন্ডনে, সহসাংগঠনিক সম্পাদক নান্নু করাগারে, নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর কারাগারে, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম মালয়েশিয়ায়, মহানগর দক্ষিণের প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রশীদ হাবিব কারাগারে এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে রয়েছেন।

  • সরকার পতন আন্দোলনে পাক প্রধানমন্ত্রীকে পেলেন না তারেক

    সরকার পতন আন্দোলনে পাক প্রধানমন্ত্রীকে পেলেন না তারেক

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে বসানোর চক্রান্তে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে পাননি বিএনপি নেতা তারেক রহমান। বাংলাদেশকে প্রয়োজনে পাকিস্তানের উপর নির্ভরশীল রাষ্ট্র বানানোরও ওয়াদা করেও ইমরানের কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাকে।

    সূত্র বলছে, ইমরান খান বাংলাদেশ সরকারের উপর প্রতিশোধের বদলে সহযোগিতা এবং বন্ধুত্বের হাত বাড়ানো প্রত্যয় ব্যক্ত করলে তারেক রহমান মর্মাহত হন। বরং তিনি তারেককে আইনের হাতে তুলে দিয়ে বাংলাদেশে প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পরামর্শ দিয়েছেন।

    লন্ডন বিএনপি নেতা মালেকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, ২৩ আগস্ট লন্ডনে অবস্থিত পাকিস্তান দূতাবাসে গিয়ে উপস্থিত দূতাবাস কর্মকর্তাদের মাধ্যমে দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানান তারেক। এসময় তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন লন্ডন বিএনপির নেতা মালেকের ঘনিষ্ঠ আবুল হোসেন। তার ভাষ্যমতে, পাকিস্তানকে কট্টর ইসলামী রাষ্ট্রে পরিণত করতে ইমরান কাজ করবেন বলে তারেক আশা প্রকাশ করেন এবং পাকিস্তান ক্রমাগতভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করারও আহ্বান জানান তিনি।

    পাশাপাশি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আইএসআইয়ের সহযোগিতা, নির্বাচনকালীন সময়ে আন্দোলন-সংগ্রামের জ্বালাও-পোড়াও এবং নির্বাচনী তহবিলে অনুদান দেওয়ার জন্য দূতাবাসের উপস্থিত দু’জন সিনিয়র কর্মকর্তার মাধ্যমে ইমরান খানের সরকারের কাছে সহায়তা চান তারেক। নির্বাচনে জিতলে বাংলাদেশকে পাকিস্তানের আদলে কট্টর ইসলামী রাষ্ট্র, পাকিস্তানের ইচ্ছানুযায়ী পরিচালনা করারও ওয়াদা করেন। পাশাপাশি সেভেন সিস্টার নিয়ে ভারতকে চাপে রাখা, জঙ্গিবাদের মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার কথাও দেন তারেক। বিনিময়ে পাকিস্তানকে শুধু নির্বাচনের পূর্বে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারকে চাপে রাখা, নির্বাচনে বিএনপিকে জিতিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা এবং খালেদা জিয়ার দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে।

    তারেক রহমানের অনৈতিক এবং অযৌক্তিক সব দাবি শুনে উপস্থিত দুই দূতাবাস কর্মকর্তা হাসিতে ফেটে পড়েন। নির্বুদ্ধিতা এবং আকাশ-কুসুম কল্পনার জন্য তারেক রহমানকে তিরষ্কার করেন তারা। একপর্যায়ে তারেক ক্ষিপ্ত হয়ে উঠলে তাকে পুলিশ ডাকার আগে দূতাবাস এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন দূতাবাস কর্মকর্তারা। একপর্যায়ে অপমানিত হয়ে দূতাবাস ছেড়ে চলে যেতে বাধ্য হন তারেক। চলে যাওয়ার সময় পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র এবং আমেরিকার দালাল বলে গালি দেন তারেক।