Author: banglarmukh official

  • ইসরায়েল পরাজিত হবে: নাসরুল্লাহ

    ইসরায়েল পরাজিত হবে: নাসরুল্লাহ

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ‘ইসরায়েলের কাছে অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও সম্ভাব্য যুদ্ধে তেল আবিব নিশ্চিতভাবে পরাজিত হবে।

    রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর কোনো নৈতিক লক্ষ্য না থাকায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। হাজার হাজার সেনাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

    হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৪৪ হাজার ইসরায়েলি সেনাকে মানসিক রোগের চিকিৎসা করাতে হয়েছে। ইসরায়েলি সেনাদের স্মৃতিতে এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের গ্লানি রয়ে গেছে যা ইসরায়েলি কর্মকর্তারা শত চেষ্টা করেও দূর করতে পারবে না।

  • উর্ধ্বাঙ্গ অনাবৃত করে মার্কিন নারী-পুরুষদের রাস্তায় নেমে প্রতিবাদ

    উর্ধ্বাঙ্গ অনাবৃত করে মার্কিন নারী-পুরুষদের রাস্তায় নেমে প্রতিবাদ

    সমান অধিকারের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শহরে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে হাঁটলেন শতাধিক নারী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে শুরু করে দেশটির একাধিক শহরে ঘটেছে এই প্রতিবাদের ঘটনা। খবর এফ ই’র।

    জানা গেছে, সেই প্রতিবাদ মিছিলে কিছু পুরুষও তাদের সঙ্গে উর্ধ্বাঙ্গে কোনও পোশাক না পরে হাঁটেন। সামাজিক জীবন ও কর্মক্ষেত্র শুধুমাত্র ‘নারী’ হওয়ার জন্য তাদের একাধিক বৈষম্যের শিকার হতে হয়। তারই প্রতিবাদে ছিল এই পদক্ষেপ।

    তাদের বার্তা ছিল, শারীরিক গঠনে কিছু পার্থক্য থাকার জন্য কেন এই দ্বিচারিতার শিকার তাদের হতে হবে? ‘গো টপলেস ’ ক্যাম্পেনে সোমবার ২০ টি শহরে আয়োজিত হয়েছিল প্রতিবাদ। যদিও এবার যুক্তরাষ্ট্র থেকে এই বিদ্রোহ অন্য দেশেও ছড়িয়ে দিতে চাইছেন আয়োজকরা। জার্মানি, কানাডা, চিলি, কলম্বিয়াতে এই ধরণের প্রতিবাদ হবে বলে জানা গেছে।

    এই প্রতিবাদে অংশ নেওয়া নারী জানিয়েছেন, লিঙ্গবৈষম্য দূর করতে এই পথ নিয়েছি। এটাই বোঝাতে চাই নগ্নতা আর যৌনতা কখনই এক নয়। নারীদের শারীরিক সৌন্দর্যকে প্রশংসা করতে তাকে ছোট করতে হয় না৷ ’’

  • নদীগর্ভে  স্কুল, ভাঙন ঝুঁকিতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু

    নদীগর্ভে স্কুল, ভাঙন ঝুঁকিতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু

    প্রিন্স মু্সী :

    প্রমত্তা সুগন্ধা নদীগর্ভে ভেঙে পড়ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ মোশারেফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়। মাত্র একরাতের ব্যবধানেই পাউবোর বাঁধ ও স্কুলের পানির ট্যাংকিসহ উত্তর পাশের প্রায় ৭০০ বর্গফুট এলাকা নদীবক্ষে হারিয়ে গেছে। সোমবার সকালে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই স্কুল ভবনের নিচ থেকে মাটি দেবে গেছে নদীতে। আকস্মিক এমন ভাঙনে স্কুল ভবনের অদূরে দাঁড়িয়ে থাকা ঢাকা-বরিশাল মহাসড়কের শতকোটি টাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) পড়েছে মারাত্মক ঝুঁকির মুখে।

    সেতুর পাদদেশে মহাসড়কের পূর্ব দিকের সংযোগে মুখের গাইড ওয়ালও একইসাথে ভেঙ্গে পড়েছে নদীতে। সেতুর গার্ডার অঞ্চলেও গ্রাস করেছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের ব্লকের বাঁধের প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যে চলে গেছে নদীগর্ভে। এমতাবস্থায় হুমকির মুখে রয়েছে বরিশালে প্রবেশদ্বারের এ গুরুত্বপূর্ণ সেতু। অথচ এ ব্যাপারে যেনো মাথাব্যাথা নেই সংশ্লিষ্ট কোন দপ্তরের।

    বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, সেতুটি সড়ক ও জনপথ বিভাগের। তাই এটি রক্ষার দায়িত্ব মূলত তাদের। সেতুর রক্ষার জন্য দরকার নদী শাসনসহ আলাদা বৃহৎ প্রকল্প। আমরা সওজকে চিঠি দিয়ে জানিয়েছি। এজন্য আমাদের দপ্তরে আলাদা কোনো অর্থবরাদ্দ নেই।

    এদিকে বরিশালের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, নদীভাঙন প্রতিরোধ করা আমাদের কাজ নয়। তাই ভাঙনরোধের কোন কারিগরি জ্ঞান কিংবা অর্থবরাদ্দ নেই সওজের। আমরা রাস্তাঘাট মেরামত করি। সরকারি সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আর পরস্পরের ওপর দায় চাপানোর ঠেলাঠেলিতে এখন মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বপ্নের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু।

    সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা জানান, এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহাবুবুর রহমানসহ এলাকার কিছু মহতী মানুষের প্রচেষ্টায় বিগত ২০০৩ সালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর পাদদেশে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর সন্তোষজনক ফলাফল ও বিভিন্ন পুরস্কার লাভ করে আসছে স্কুলের কৃতি শিক্ষার্থীরা। অথচ ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি রক্ষার জন্য কেউ উদ্যোগে নেয়নি। স্কুলের সামনের পাউবোর ব্লক পাইলিং ভেঙে পড়ার পরে স্থানীয়ভাবে ৫ লক্ষাধিক টাকা অনুদান সংগ্রহ করে পার্কোপাইন ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে এলাকাবাসীর উদ্যোগে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল। তবে এসব উদ্যোগ উত্তাল সুগন্ধা নদীর কাছে নিতান্তই যৎসামান্য। সীমিত অর্থ আর শক্তি দিয়ে অসীম শক্তির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। এজন্য দরকার ছিল সরকারের সমন্বিত উদ্যোগ। অথচ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় বর্তমানে স্কুলের সাথে সাথে নদীতে ভেঙে পড়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর গাইড ওয়ালও। এতে এখন তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বারের এই সেতুটি।

    এদিকে খবর পেয়ে সোমবার বিকেলে ভাঙন এলাকা পরিদর্শন করেন স্থানীয় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাড. শেখ মোঃ টিপু সুলতান ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন। এ ব্যাপারে মুঠোফোনে এ প্রতিবেদককে এমপি ক্ষোভের সঙ্গে জানান, সরকারি প্রতিষ্ঠান পাউবো এবং সওজ একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায়ভার এড়ানোর চেষ্টা করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। গতবছর সাবেক পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ভাঙন এলাকা পরিদর্শন করে সৈয়দ মোশারফ-রশিদা স্কুল ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রক্ষার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও ফলাফল হয়নি কিছুই। দাপ্তরিক অবহেলায় স্কুলটি আজ নদীগর্ভে চলে গেছে।

    দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতুটির বিপর্যয় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে আগামীকাল ঢাকায় গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে নিয়ে পানি সম্পদ মন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে জানান স্থানীয় এমপি অ্যাড. শেখ মোঃ টিপু সুলতান।

  • বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি বন্ধের দাবীতে স্মারকলিপি

    বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি বন্ধের দাবীতে স্মারকলিপি

    বর্তমান সমাজ ব্যবস্থায় মাদক ঘিরে ধরেছে যুব সমাজকে। তামাক বা সিগারেটই মাদক গ্রহনের ১ম স্তর। প্রথমে বন্ধুদের সাথে একটা দুইটি সিগারেট। পরে তাদেরই পাল্লায় পরে মাদকের অন্য অন্য শাখায় প্রবেশ। বরিশালের সর্বত্ব মাদকের হাতছানি। তার মধ্যে অলিতে গলিতে সিগারেট ও তামাকের দোকান। এমনকি প্রায় প্রতিটি স্কুল কলেজের সামনেও চলছে এর ক্রয় বিক্রয়। নেই কোন আইনের বালাই।

    এই অবস্থা থেকে উত্তরণে নগরীর স্কুল ও কলেজের সামনে যেন সিগারেট বিক্রি না হয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য স্মারকলিপি দিয়েছে তরুনদের সংগঠন দি অডেশাস্। বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছে তারা এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় গত ২৭ মে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার এবং বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুলের আশপাশের দোকানে সিগারেটসহ তামাক ও তামাকজাত পণ্য বিক্রি বন্ধে সরকার ব্যবস্থা নেবে। আগামীতে পাঠ্যপুস্তকে আলাদাভাবে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে।

    এছাড়া ধূমপান ও তামাক নিয়ন্ত্রন আইন এর ৬ এর ক ধারায় বলা আছে, “অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) কোন ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না, অথবা ওই ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরন কাজে নিয়োজিত করবেন না বা করাবেন না। এ বিধান লংঘন করলে পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্তনীয় হবে এবং ওই ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে পর্যায়ক্রমে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডনীয় হবে।

    দি অডেশাস্ এর সভাপতি সাঈদ পান্থ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ রুম্মান, দুর্জয় সিংহ জয়, অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী, হৃদয় সিংঘানিয়া, জয় গোপাল বিশ্বাস প্রমুখ।

  • ভালবাসার রাখি পরালেন সাদিক আব্দুল্লাহর হাতে

    ভালবাসার রাখি পরালেন সাদিক আব্দুল্লাহর হাতে

    শেখ সুমন:

    জীবনান্দ দাসকে খুজতে ভারতের দীঘা থেকে সাইকেল চালিয়ে বরিশালে পৌছেছেন কৃষ্ণেন্দু রেরা।

    এসময় তিনি বরিশাল সিটিকর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

    এবং সাদিক আব্দুল্লাহ সহ তার পুত্রদের হাতে ভালবাসার  রাখি পরিয়ে দেন ।

  • বিএম কলেজের হিসাবরক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

    বিএম কলেজের হিসাবরক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

    বরিশাল সরকারি বিএম কলেজের হিসাব রক্ষককারী শহিদুল ইসলামের বিরুদ্ধে এবার সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় সরকারি বিএম কলেজের রাজস্ব খাতে কর্মরত ২৪ জন সরকারি কর্মচারীর পবিত্র ঈদুল ফিতরের বোনাস বাবদ পাওনা ছিল ৩ লক্ষ ৬৭ হাজার টাকা। কিন্তু হিসাব রক্ষককারী শহিদুল ইসলাম কর্মচারীদের বোনাস বাবদ. ৫ লক্ষ ১৯ হাজার ৭০ টাকা উত্তোলন করে ১ লক্ষ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন।

    বিষয়টি ঈদুল আযহার বোনাসের টাকা তুলতে গিয়ে কর্মচারীরা টের পেলে টনক নড়ে কর্তৃপক্ষের। গত দুদিন যাবত বিষয়টি জানাজানি হলে কলেজে তোলপাড় শুরু হয়। কলেজের হিসাব রক্ষককারী শহিদুল ইসলামের বিরুদ্ধে নয়ছয় করে কলেজের আভ্যন্তরীণ খাত থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

    তবে এবার খোদ সরকারি কোষাগার থেকে টাকা আত্মসাৎ করে প্রমাণ সহ ধরা খাওয়ায় তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন অনেক কর্মচারী।

    এর আগেও কলেজের সাবেক প্রধান সহকারী সাখাওয়াত হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ ছিলো। এদিকে একই কলেজের হিসাব সহকারী মোঃ সেলিমের বিরুদ্ধেও রয়েছে এন্তার অভিযোগ। কলেজের শিক্ষকদের সন্তানদের শিক্ষা ভাতার টাকা আত্মসাৎ করে সেলিম। কিন্তু বিএম কলেজে সেলিমের কোন ছেলে মেয়ে পড়াশুনা করে না। সেলিমের এইসব কার্যকলাপের কারনে তার উপর অনেকেই ক্ষুদ্ধ কিন্তু প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হন না।

    এব্যাপারে কলেজ অভিযুক্ত শহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন টাকাটা ভুলে উত্তোলন করা হয়েছিল, আজকালের মধ্যে চালান কেটে এজিতে জমা দেয়া হবে। এসব অভিযোগের ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বার বার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। অধ্যক্ষের কার্যালয়ের টেলিফোন নম্বরে যোগাযোগ করা হলে তার কার্যালয়ের প্রধান সহকারী জানান তিনি বাহিরে আছেন। কলেজের মুখপাত্র শিক্ষক পরিষদের সম্পাদক এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে বলেন ইহাও কি সম্ভব এজি থেকে আত্মসাৎ করার উদ্দেশ্যে কেউ টাকা তুলে নিয়েছেন? যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

    উল্লেখ শহিদুল ইসলামের পূর্বের কর্মস্থল স্বরুপকাঠী সরকারি কলেজে থাকাকালীন ২৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠলে শহিদুল কে মাথা ন্যাড়া করে আলকাতরা দিয়ে স্বরুপকাঠীর রাস্তায় ঘুরানো হয়। তবে একটি সুত্র দাবি করেছে এর সাথে কলেজের উপর পর্যায়ের সকল আমীর উজিরেরা জড়িত তা না হলে এটা সম্ভব নয়।

  • কাউখালীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ৫

    কাউখালীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ৫

    পিরোজপুরের কাউখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. মাহফুজুর রহমান মফিজ (২৫)  নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

    জানা যায়, জেলার কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামে দুপুরের দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মো. ইউনুস ও তার লোকজন হামলা চালায় মাহফুজুর রহমান পক্ষের উপরে। হামলায় মাহাফুজসহ ৬ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মাহফুজকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে সেখানে মারা যান মাহাফুজ।

    এছাড়া আহত ৫ জনের মধ্যে একজনের অবস্থাও আংশকাজনক বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি।

  • থাইল্যান্ডকে ৩-১ গোলে হারাল বাংলাদেশ

    থাইল্যান্ডকে ৩-১ গোলে হারাল বাংলাদেশ

    এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ হকি দল। তবে চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে এশিয়ান গেমসে অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।

    আগে থেকেই নিশ্চিত ছিল আজ রবিবার থাইল্যান্ডকে হারালে আসরে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবে বাংলাদেশ। সুবাদে পরের এশিয়ান গেমসের জন্য আর বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে। গ্রুপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার। প্রতিপক্ষ পাকিস্তান।

    প্রসঙ্গত, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

  • কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না

    কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না

    সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আমাকে কোনো কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না। আমি খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি। ঈদ করতে এবং আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য।

    আর এত্তোগুলা খাওয়ার জন্য। তাই এই ছুটিতে কোনো কাজ করতে আমি ইচ্ছুক না। এমনকি মিডিয়ার স্টেরিওটাইম চিপচিপে শুকনা কথাইও আমি না। মাশাআল্লাহ, বড়ই সুন্দর স্বাস্থ্য আমার এখন। তাই এই অবস্থায় আমি কোনো কাজ করতে চাই না। যখন ইচ্ছা হবে, নিজেকে পারফেক্ট মনে করব কাজ করার, তখন আমি নিজেই আপনাদের জানাবো…। আমি এখন শুধুই বিশ্রাম করতে চাই, মন ভোরে খেতে চাই, আর আমার পরিবার-বন্ধুদের…।

    শোবিজের প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না। প্লিজ আমাকে কেউ ফোন করে পাগল বানাবেন না…ভালো থাকবেন।

    (ফেসবুক থেকে সংগৃহীত)

  • নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই: ওবায়দুল কাদের

    নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই: ওবায়দুল কাদের

    নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় কোনো বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    রবিবার ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এক কোটি টাকা ব্যয়ে ৬শ’ মিটারের মধ্যে ৬০টি স্ট্রিট লাইট স্থাপন করে ইন্টারসেকশন আলোকিতকরণ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

    সরকারের আয়তন বৃদ্ধি কিংবা আরও লোকজন যুক্ত করার কোনো দরকার নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় নতুন করে অন্য কাউকে যোগ নয় বরং কমানো হতে পারে। গতবার বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফার করা হয়েছিলো। তবে তারা সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এবার বিএনপির যেহেতু সংসদে প্রতিনিধিত্ব নেই, তাই নতুন করে তাদের আমন্ত্রণ জানানোর কোনো সুযোগ নেই।

    তিনি আরও বলেন, ২০১৮ সালকে যদি বিএনপি ২০১৪ সাল মনে করে থাকে তাহলে তারা আরও বড় এবং মারাত্মক ভুল করবে। এবার যদি সন্ত্রাস সহিংসতা হয় বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে।