Author: banglarmukh official

  • মুখোমুখি ছাত্রদলের পদপ্রাপ্ত ও বঞ্চিতরা

    মুখোমুখি ছাত্রদলের পদপ্রাপ্ত ও বঞ্চিতরা

    বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত ছাত্রদল নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ১৯ আগস্ট রাতে ঘোষিত ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত একাধিক ছাত্রদল নেতা সদ্যঘোষিত কমিটিকে অবৈধ আখ্যায়িত করে তা বাতিল এবং নতুন করে রাজপথে থাকা ত্যাগী ছাত্রনেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার দাবিতে আন্দোলন করছেন। পদপ্রাপ্ত নেতারা বলছেন, কেন্দ্র ঘোষিত কমিটি বাতিলের ক্ষমতা কেন্দ্রেরই এবং তাদের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রকাশ্যে এভাবে আন্দোলন করা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী।

    ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক মামলা ও কারাবরণের ভুক্তভোগী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, ছাত্রনেতা সোহেল রাঢ়ী, আরিফুর রহমান মুন্নার নেতৃত্বে বিক্ষব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

    তারা বলছেন, ঘোষিত কমিটিতে রাজনৈতিক হামলা, মামলা, পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার ত্যাগী কর্মীদের উপেক্ষা ও অবমূল্যায়ন করা হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদল নেতারা বলেন, কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান শুধু যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের নিজস্ব লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আগামীতে নিজ এলাকা হিজলা-মেহেন্দিগঞ্জে (বরিশাল-৪) নির্বাচন করার জন্য নিজের পছন্দের লোক নিয়ে কমিটি করে তা চাপিয়ে দিয়ে ত্যাগী ছাত্রনেতাদের নতুন কমিটি থেকে বঞ্চিত করেছে।

    বিদ্রোহী গ্রুপের সাইফুল ইসলাম সুজন বলেন, সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিল করে ১/১১ এবং পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রভাগে থাকা পুলিশি নির্যাতন হামলা-মামলার শিকার হওয়া ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি করতে হবে।

    জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার বক্তব্য, জেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে দীর্ঘদিন বরিশালের রাজনৈতিক অঙ্গনে অনুপস্থিত থাকা জেলা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক এবং বরিশাল মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের ফার্মের স্টাফ মাহফুজুল আলম মিঠুকে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে জেলা সম্পাদককে মোটর সাইকেলে পরিবহন করা তারিক আল ইমরানকে। এভাবে সংগঠনের জন্য ত্যাগ তিতিক্ষার বদলে ব্যক্তি সেবা প্রদান এবং তোষামোদকারীদের নিয়ে কমিটি করা হয়েছে।

    অন্যদিকে সদ্য ঘোষিত নতুন কমিটির জেলা সভাপতি মাহফুজুর রহমান মিঠু বলেছেন, সাংগঠনিক বিষয়ে মতভেদ ধাকলে তা সাংগঠনিক ফোরামেই উপস্থাপন করতে হয়। এভাবে প্রকাশ্যে অভ্যন্তরীণ মতভেদ তুলে ধরা হলে তাতে দলের বিরোধী রাজনৈতিক গোষ্ঠীই লাভবান হবে এবং প্ররোচিত করবে।

    ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্ত তা সাংগঠনিক ফোরামেই তুলে ধরতে হবে। অঙ্গ সংগঠনের ব্যাপারে মূল সংগঠন নিয়ন্ত্রক নয়, অভিভাবকের ভূমিকা পালন করে।

    ২০০০ সালের পর ২০১৮-এর ১৯ই আগস্ট কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরে বরিশাল জেলা ও মহানগরের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সেই কমিটিতে পদবঞ্চিতরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাসভবন এবং দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ, দলীয় কার্যালয়ে তালা, ঝাড়ু মিছিল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কুশপুত্তলিকা ও ছবিতে অগ্নিসংযোগ, বরিশালে অবাঞ্চিত ঘোষণা করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। অন্যদিকে পদপ্রাপ্তরা তাদের সমর্থকদের নিয়ে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ করেছে।

  • বাঁশ ভাঙা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে আহত

    বাঁশ ভাঙা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে আহত

    বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামে কচি বাঁশের মাথা ভাঙাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত রেনু বেগম ও তার ছেলে মাসুদকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে।

    তেরচর গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে ছালেহিন ও তার লোকজন একই বাড়ির মৃত কালু হাওলাদারের মেয়ে রেনু বেগম ও তার ছেলে মাসুদকে পিটিয়ে আহত করে।

    স্থানীয়রা জানান, সকালে ছালেহিন তাদের বাঁশ ঝাড়ে গিয়ে কচি বাঁশের মাথা ভাঙা দেখে চরম ক্ষিপ্ত হয় এবং রেনু বেগম ও মাসুদকে অভিযুক্ত করে গালাগাল দিতে থাকে। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছালেহিন ও তার লোকজন রেনু বেগম ও মাসুদকে বেধরক পিটিয়ে আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বেলা ১২টার দিকে মুলাদী হাসপাতালে ভর্তি করে।

    মুলাদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, এ ধরনের ঘটনা তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • হজে ঘটে যাওয়া আনন্দের  দু’টি ঘটনা

    হজে ঘটে যাওয়া আনন্দের দু’টি ঘটনা

    পবিত্র হজ শুধু একটি ধর্মীয় দায়িত্বই নয়, এটা বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ-লাখ মুসলিমের এক অপূর্ব মিলনমেলাও বটে। এ মিলনমেলায় ঘটে যায় এমনসব ঘটনা, যা শুনলেও মন ভরে ওঠে অন্যরকম আনন্দে। এবারের হজে ঘটে যাওয়া অনেক ঘটনা থেকে তেমনই দু’টি ঘটনা নিচে তুলে ধরা হলো :

    আরাফাত ময়দানে সন্তান প্রসব জর্দান থেকে হজে গিয়েছিলেন হাজি মোহাম্মদ ও তাঁর স্ত্রী। হজের নিয়ম অনুসারে যেদিন তাদের আরাফাতের ময়দানে রাত কাটানোর কথা, সেদিনই প্রসব বেদনা উঠলো তাঁর স্ত্রীর। দ্রুত তাঁকে নেয়া হলো আরাফাতে অবস্থিত জাবাল আল-রাহমা জেনারেল হসপিটালে। সেখানে জন্ম হলো সুস্থ সুন্দর একটি ছেলেশিশুর। হাসপাতালের জেনারের সার্জারি বিভাগের প্রধান ডা. ওয়াদ্দাহ আবদুল সাত্তার নিজে বের হয়ে এসে শিশুর পিতাকে সুসংবাদটি দিলেন। খবর শুনে আবেগে আপ্লুত হাজী মোহাম্মদ। তিনি ভাবতেও পারেননি পবিত্র হজ পালনের সময় সন্তানের পিতা হবেন। তিনি ডাক্তারের কাছে তাঁর নাম জানতে চাইলেন। যে-ই শুনলেন ডাক্তারের নাম ওয়াদ্দাহ, বললেন, আমার ছেলের না্মও তাহলে হবে ওয়াদ্দাহ।

    হাজী সাহেবের কথা শুনে ডাক্তার সাহেবও অবাক! বললেন, এটা আমার জন্য চমৎকার একটা উপহার। আমি এমনটা ভাবতেও পারিনি। আমার সত্যিই অসম্ভব খুশি লাগছে।

    এদিকে প্রসূতি মা যাতে হজ সম্পন্ন করতে পারেন দ্রুত সে ব্যবস্থা নেয় সউদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা প্রসূতি মা-কে আরাফাত ময়দানে রাত্রি যাপনের সুবিধার্থে মুজদালিফায় নিয়ে যায়। পরে সেখান থেকে মিনায়ও নেয়া হয়। স্ত্রীর প্রতি এত যত্ন নেয়া দেখেও আপ্লুত হাজী মোহাম্মদ।

    ১৫ বছর পর ভাই-বোনের দেখা ইসরাইলী দমন-পীড়ন থেকে বাঁচতে আক থেকে ৩০ বছর আগে পরিবারের সাথে প্যালেস্টাইন ছেড়ে লেবানন চলে গিয়েছিলেন দু’ ভাই-বোন মূসা ও লতিফা। ভাইটির বয়স তখন দু’ বছর মাত্র। এ সময় লতিফা চলে যান মিশর। তারপর মাঝে একবার দেখেছিলেন ভাইকে। আর এবার সউদি বাদশার বদান্যতায় ফিরে পেলেন ভাইকে। এসময় ভাইকে কাঁদতে-কাঁদতে ভাইকে জড়িয়ে ধরেন তিনি।

    সূত্র : সউদি গেজেট

  • অপরিচিত মেয়েকে প্রেমে রাজি করানোর জন্য যে কাজগুলো করবেন!

    অপরিচিত মেয়েকে প্রেমে রাজি করানোর জন্য যে কাজগুলো করবেন!

    দৈহিক সৌন্দর্যের বিষয়ে সচেতন হোন: একজোড়া মানবমানবী সর্বপ্রথম আকৃষ্ট হয় দৈহিক সৌন্দর্যে। দৈহিক সৌন্দর্যে মুগ্ধ হয়েই প্রেমিকের হৃদয়ে প্রেমের বীজ অঙ্কুরিত হয়। অতএব প্রেমে সাফল্য চাইলে কিংবা বর্তমান প্রেম কে ধরে রাখতে চাইলে চেহারা সুরতের দিকে একটু নজর দেয়া লাগবে।

    পোশাক আশাকে বৈচিএ্য বজায় রাখুন:

    প্রেম করতে চাইলে টাকা পয়সা তো একটু করচ করাই লাগবে। এখানে শর্টকাট কোনো রাস্তা নেই। কম দামে ফুটপাত থেকে কাপড় কিনে প্রেমিকার চোখ ধাঁধাঁ লাগাবেন? সে আশা বৃথা। আপনি কোনদিন কোন শার্ট টি পরেছেন বা কোন রং এর শার্ট পরেছেন এটা আপনার চেয়ে আপনার প্রেমিকা ভালো বোলতে পারবে আসলে পোশাক আশাক দ্বারা একগজন পুরুষের রোমান্টিকতা প্রকাশ পাই জা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে

    গোপনিয়তা বজায় রাখুন:

    আপনাদের সম্পর্কের কথা গোপন রাখুন। এতে আপনাদেরি মঙ্গল আসবে। দুই নৌকায় পা দিবেন না: প্রেম প্রেম খেলা করার মানসিকতা অনেক তরুণ তরুণীর থাকে। এছাড়া অনেকে একাধিক সঙ্গির সাথে সম্পর্ক বগায় রাখার চেষ্টা করে। ফলে এদের মধ্যে প্রকৃত ভালোবাসার সুখ খুব কম থাকে। একধিক প্রেম চালিয়ে যাওয়াকে অনেকে খুব বাহাদুরী কাজ বলে মনে করে থাকে। কিন্তু তাদের মনে রাখা উচিত আসলে তারা বোকার স্বর্গে বসবাস করটেছে। কারণ সত্য বেশিদিন গোপন থাকেনা।

    প্রশংসা করুন: মানুসের মন আর্কষণ করার জন্য তা প্রশংসা করার গুরুত্ব আপরিসীম। এর মাধ্যমে মৌমাছির মতো আপনার চারপাশের মানুসকে আপনার দিকে আকৃষ্ট করতে পারেন।

  • মুহাঃ পলাশ চৌধুরির মোবাইল চুরি।

    মুহাঃ পলাশ চৌধুরির মোবাইল চুরি।

    জাতীয় অনলাইন দৈনিক বাংলার মুখ ২৪ ডট কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মুহাঃ পলাশ চৌধুরির নোকিয়া মোবাইল সেটটি আজ বিকেলে চুরি হয়ে গিয়েছে।

    ফোনে ব্যাবহার করা বাংলালিংক সিমের নাম্বার ০১৯৫১২৮৯১০১। ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে।

  • ফোন কিনতে ছয় সপ্তাহের শিশু বিক্রি করলো মা

    ফোন কিনতে ছয় সপ্তাহের শিশু বিক্রি করলো মা

    স্মার্টফোন কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি করলো মা। ঘটনাকি ঘটেছে নাইজেরিয়ায়। স্থানীয় পুলিশ অভিযুক্ত মা ২৩ বছরের মিরাকল জনসনকে গ্রেফতার করেছে৷ পরে অবশ্য তিনি সন্তানকে বিক্রি করায় অনুতপ্ত বোধ করেন বলে জানায় পুলিশ৷

    ২ লক্ষ নাইজেরিয়ান মুদ্রা নাইরার বিনিময়ে একটি অনাথ আশ্রমের কাছে সন্তানকে বিক্রি করেন ওই মা৷

    পুলিশ সুপার জনসন কুকোমে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন৷ পুলিশের জেরায় জনসন দাবি করেছেন সন্তানকে বিক্রি করার জন্য তাকে প্ররোচিত করা হয়৷ তার এক বন্ধু ওই অনাথ আশ্রমটি চালায়৷ ওই বন্ধু জানায় সন্তানকে বিক্রি করে ওই টাকায় স্বামীর ব্যবসা শুরুর কাজে লাগাতে৷ অথবা স্বামীকে মোটরসাইকেল কিনে দিতে৷ কিংবা নিজের জন্য দামী মোবাইল ফোন কিনতে৷

    পুলিশের জেরায় দুই সন্তানের মা জনসন আরও জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন৷ তার স্বামী কোনও কাজ করে না৷ স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ৷

    এমনকী তিনি মোবাইল ফোনও কিনতে চাননি৷ যদিও স্ত্রীর বক্তব্যের ভিন্নমত পোষণ করেছেন স্বামী৷ তাকে জেরা করা হলে সে জানায়, জনসনকে সন্তান বিক্রি করতে বাধা দিয়েছিলেন৷ কিন্তু তার কোনও বাধাই সে শোনেনি৷

  • সেরনিয়াবাত ভবনে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মোনাজাত

    সেরনিয়াবাত ভবনে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মোনাজাত

    শেখ সুমন :

    ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল নগরীর কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

    দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, বরিশাল সিটিকর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্য়াড. এ কে এম জাহাঙ্গীর ,  মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, হোসেন {নানা} , নব নির্বাচিত কাউন্সিলর এ্য়াড. রফিকুল ইসলাম খোকন , বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনীয়াবাত, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রাজিব খান সহ জেলা ও মহাগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে ১৫ ই আগস্টে নিহত সকল শহিদের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

  • সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াবে বিজিবি

    সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াবে বিজিবি

    সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

    সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের দুর্গম এলাকায় থাকা দুটি বর্ডার আউট পোস্ট (বিওপি) পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

    চলতি বছরের ২৮ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে যোগদানের পর এটি তার প্রথমবারের মত রাজশাহীর কোনো সীমান্ত এলাকা পরিদর্শন।

    সীমান্ত পরিদর্শন শেষে মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, যেহেতু আমাদের জনবল কম, সেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের এই শূন্যতা পূরণ করতে হবে। এজন্য সীমান্ত এলাকায় সিসি টিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর মাধ্যমে চোরাকারবারি এবং অপরাধীদের ওপর নজরদারী বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    পর্যায়ক্রমে দেশের প্রতিটি সীমান্তেই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। এ ক্ষেত্রে সীমান্ত সড়ক নির্মাণের ওপরও বিশেষভাবে গুরাত্বারোপ করা হচ্ছে। এই ব্যাপারে সরকার যে প্রকল্প হাতে নিয়েছে তার বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু করা হবে বলেও জানান বিজিবি মহাপরিচালক।

    তিনি আরও বলেন, বিজিবির সীমান্তে মাদক পাচার ও চোরাচালান জিরো টলারেন্সে আছে। আগামীতেও বিজিবির এই সুরক্ষা ব্যবস্থা অটুট থাকবে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া বিএসএফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকায় সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কাছাকাছি এসেছে বলে মন্তব্য করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

    এ সময় ভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বেসরকারি প্রশাসনকে সহায়তার জন্য বিজিবি প্রস্তুত আছে। যখনই বিজিবির সহায়তা চাওয়া হবে তখনই মাঠ পর্যায়ে কাজের জন্য নামা যাবে বলেও উল্লেখ করেন বিজিবি মহাপরিচালক।

    এর আগে, সীমান্তে পৌঁছে নিজে মোটরসাইকেল চালিয়ে তিনি বিজিবি-১ ব্যাটালিয়নের আওতায়ধীন সাহেবনগর বিওপি ও বিজিবি-৫৩ ব্যাটালিয়েনের আওতাধীন মানিকচক বিওপি পরিদর্শন করেন। পরে তিনি ওই এলাকার ১০ কিলোমিটার দুর্গম এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সীমান্ত এলাকার দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

    এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার, চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার ছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেসবুকে নিষিদ্ধ মিয়ানমারের সেনাপ্রধানসহ ২০ জন

    ফেসবুকে নিষিদ্ধ মিয়ানমারের সেনাপ্রধানসহ ২০ জন

    মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন অভিযান ইস্যুতে দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং এবং সেনাবাহিনীর মালিকানাধীন ‘মিয়াওয়াড্ডি’ টিভিসহ ২০ ব্যক্তি ও সংগঠনকে নিষিদ্ধ করেছে ফেসবুক।

    এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অযৌক্তিক আচরণ করায় ১২টি অ্যাকাউন্ট, ৪৬টি পেজ মুছে ফেলা হয়েছে এবং ১৮টি ফেসবুক অ্যাকাউন্ট, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ৫২টি ফেসবুক পেজ মুছে ফেলা হবে।

    সোমবার দেয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে জাকারবার্গের প্রতিষ্ঠানটি।এতে বলা হয়েছে, আমরা এসব অ্যাকাউন্ট ও পেজের বিষয়বস্তুসহ তথ্য সংরক্ষণ করছি। মিয়ানমারে সংঘটিত জাতিগত সহিংসতা সত্যিই ভয়ঙ্কর। এই মাসের শুরুতে আমরা ফেসবুকে ঘৃণা এবং ভুল তথ্য ছড়ানো ঠেকাতে নেয়া পদক্ষেপের আপডেট শেয়ার করেছিলাম।

    বলা হয়েছে, আমাদের তখনকার কার্যক্রম ছিল ধীরগতির কিন্তু এখন তা অনেকখানি এগিয়েছে। উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা এখন ঘৃণ্য মন্তব্য চিহ্নিত এবং কন্টেন্ট রিভিউর জন্য রিপোর্টিং টুলগুলোকে আরও উন্নত করতে পেরেছি।

    এতে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তারা দেশটিতে মানবাধিকারের অপব্যবহারের ক্ষেত্রে এসব ব্যক্তি ও সংগঠনকে সক্রিয় থাকার প্রমাণ পেয়েছে। আমরা চাই তারা যেন আমাদের মাধ্যমে জাতিগত বিদ্বেষ ও ধর্মীয় উত্তেজনা আর ছড়াতে না পারে।

    আমরা মিয়ানমারে ফেসবুক অপব্যবহার ঠেকাতে চাই। কারণ অসংখ্য মানুষ তথ্যের জন্য ফেসবুকের ওপর নির্ভর করে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

    উল্লেখ্য, গত বছরের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা, ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ ওঠে।

    সোমবার মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে দেশটির সেনাপ্রধানসহ অপর পাঁচ শীর্ষ সেনাকমান্ডারকে বিচারের মুখোমুখি করার এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

    এছাড়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, অস্ট্রেলিয়া জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের স্বাধীন তদন্তে সহায়তা করেছে। দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সেপ্টেম্বরে হিউম্যান রাইটস কাউন্সিলে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপিত হলে আমরা প্রতিক্রিয়া জানাবো।

  • বিএনপি কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর

    বিএনপি কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর

    রাজশাহীতে ছাত্রদলের পদবঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীরা তালার পর এবার ভাঙচুর চালিয়েছে বিএনপি কার্যালয়ে। কেউ তালা মারে, আবার কেউ ভাঙে। গতকাল থেকে এমনই অবস্থা ছিল নগর বিএনপি কার্যালয়ে। রবিবার পদ পাওয়া পদবঞ্চিতদের দেওয়া তালা ভেঙে পরিচিতি সভা করেছে নতুন নেতারা। জবাবে সোমবার ফের ভাঙচুর চালালো পদ বঞ্চিতরা।
    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক এলাকার নগর বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় পদ বঞ্চিতরা। তারা ভাঙচুর শেষে তালা ঝুলিয়ে দেয়। সেই তালা বিকেলে ভেঙে পরিচিতি সভা করে পদ পাওয়া নতুন নেতাকর্মীরা। ছাত্রদলের এমন ঘটনায় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
    সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন বলেন, পদ না পাওয়ায় রবিবার সকালে নেতৃবৃন্দ এসে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নতুন আটটি ইউনিটের পরিচিতি সভা করেছেন। সভায় নতুন আটটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    তবে এবিষয়ে নগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এই প্রসঙ্গে নগর বিএনপি নেতারাও কোনো কথা বলতে রাজি হননি।