Author: banglarmukh official

  • আগামী ১ সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ

    আগামী ১ সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ

    আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

    এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যে কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

    সোমবার এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেন মন্ত্রী। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি এই নির্দেশনা প্রণয়ন করেন।

    মোহাম্মদ নাসিম কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যেকোনো অভিযোগ নিকটস্থ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে দ্রুত জানানোর জন্য সর্বসাধারণের অনুরোধ জানান।

    মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যেকোনো অপপ্রচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

    ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।

  • বরিশালে র‌্যাবের অভিযানে জলদস্যুদের দুই সহযোগীকে আটক

    বরিশালে র‌্যাবের অভিযানে জলদস্যুদের দুই সহযোগীকে আটক

    বরিশালে জলদস্যুদের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    এ সময় তাদের কাছ থেকে ২৯টি মোবাইল সেট সিমসহ (বিকাশ, রকেট ও শিওর ক্যাশ এর কাজে ব্যবহৃত) এবং ক্যাশ ইন/আউট রেজিস্টার ও ট্রানজিট রেজিস্টারসহ মোট ১২টি রেজিস্টার উদ্ধার করা হয়।

    আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর এলাকার মো. রশিদ মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৩১) ও তার সহযোগী একই উপজেলার মালিডাঙ্গার আব্দুর রহমানের ছেলে মারুফ বিল্লাহ ওরফে সাগর শেখ (১৮)।

    সোমবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, র‌্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ অভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ আগস্ট বাগেরহাট জেলার রামপাল থানার ফয়লার হাট বাজারে অভিযান চালায়।

    তবে অভিযানের আগে র‌্যাবের কাছে তথ্য ছিল, সুন্দরবনের বিভিন্ন জলদস্যু বাহিনী কর্তৃক আটক এবং জিম্মিকৃত জেলেদের কাছ থেকে আদায়কৃত মুক্তিপণের টাকা ‘মোল্লা টেলিকম’নামক দোকানে বিকাশ এজেন্টধারীর মোবাইলের মাধ্যমে লেনদেন করা হচ্ছে।

    এমন তথ্যে অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুদের পাঠানো টাকা উত্তোলনের জন্য আসা কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় র‌্যাব জিল্লুর ও সাগরকে আটক করে।

    র‌্যাব আরও জানায়, আটকরা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে জেলেদের জিম্মির পর মুক্তিপণের টাকা জলদুস্যদের কাছে বিকাশ করে আসছে।

  • এবারের বিপিএলেও বরিশালের সম্ভাবনা নেই

    এবারের বিপিএলেও বরিশালের সম্ভাবনা নেই

    বিপিএলে অংশগ্রহণের জন্য যে আর্থিক নিশ্চয়তা দেয়ার কথা গেল আসরে সেটা দিতে পারেনি বলেই বাদ পড়েছিলো বরিশাল বুলস। এছাড়াও ফ্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য যে পরিমাণ ব্যাংক গ্যারান্টি দিতে হয় সেটা বুঝিয়ে না দেয়াও তাদের টুর্নামেন্টছাড়া হওয়ার আরেকটি কারণ ছিল। দলটির গেল আসরে না থাকার ধারাবাহিকতা এবারও বজায় থাকছে। তবে এবার অবশ্য ভিন্ন কারণে।

    সোমবার (১৩ আগস্ট) বিকেলে বনানি কার্যালয়ে সাংবাদিকেদের এসব তথ্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মোহাম্মদ জালাল ইউনুস।

    ‘বরিশালর বুলস এবার মনে হয় না থাকবে। আগের বছরের ৭টা দলই থাকবে।’

    তবে গেল আসরের মতো আর্থিক অসঙ্গতি বা অন্য কোন কারণে নয়। এবার তারা অংশ নিতে পারবে না আসন্ন নিউজিল্যান্ড সিরিজের কারণে। যেহেতু সিরিজটি ২০১৯ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি। ফলে সিরিজে অংশগ্রহণের বিষয়টি মাথায় রেখে ৭ দলের টুর্নামেন্ট রাখতেই বেশি আগ্রহী বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি।

    ‘কারণ সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে। তাছাড়া আগামি বিপিএল শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে টিম চলে যাবে। আপনারা জানেন নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্ট দীর্ঘমেয়াদি হবে। সুতরাং সম্ভাবনা নেই।’

  • বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে মামলা

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে মামলা

    অনলাইন ডেস্ক ॥

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় পরিচালক ডাঃ বাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৩ আগস্ট) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে দৈনিক শাহনামা পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মোঃ বিপ্লব আহামেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি পরবর্তী আদেশের জন্য রেখে দেন।

    মামলার বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, গত ২৬ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করে চিঠি ইস্যু করেন। শেবাচিম হাসপাতালের ৩৪২৮নং স্বারকে তিনি জানান, বরিশাল প্রেসক্লাব এবং বরিশাল রিপোটার্স ইউনিটির সদস্যভুক্ত সাংবাদিক ব্যাতীত অন্যান্য সকল সাংবাদিকদের শেবাচিম হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করে। পাশাপাশি বরিশাল প্রেসক্লাব এবং বরিশাল রিপোটার্স ইউনিটির কার্ডধারী সদস্য হতে হরে। শুধু তাই নয় একই চিঠিতে তিনি বরিশালের সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে শেবাচিমে প্রবেশ নিশিদ্ধ করে।

    ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, যদি কোন সাংবাদিক তার (পরিচালক) অনুমতি ব্যাতিরেকে শেবাচিমে প্রবেশ করে কোন প্রকার তথ্য সংগ্রহের চেষ্টা করে, সেক্ষেত্রে ওই সাংবাদিককে তিনি পুলিশের হাতে তুলে দেবেন বলেও স্পষ্ট নির্দেশনা প্রদান করেন। পরিচালকের প্রেরিত চিঠি সংবাদকর্মীদের জন্য মানহানীকর।

    বাদী সংবাদ সংগ্রহ করতে গিয়ে জনসাধারণের সম্মুখে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। যাহা মানহানীকর বটে। তথ্য অধিকার আইন ও বিধির বিধানমতে যে কোন সরকারী কর্তৃপক্ষ তথ্য প্রদান করিতে বাধ্য বটে। বাদী একজন সৎ নিষ্ঠা ও আদর্শবান সংবাদকর্মী হিসেবে আসামীর মানহানীকর বক্তব্যের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মামলাটি দায়ের করেন।

  • জুভেন্টাসের জার্সিতে মাঠে নেমেই রোনালদোর চমক

    জুভেন্টাসের জার্সিতে মাঠে নেমেই রোনালদোর চমক

    স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। আর নতুন দলের হয়ে প্রথম দিন মাঠে নেমেই আলো ছড়ালেন এই পর্তুগীজ তারকা।

    নতুন দল জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে প্রথম গোল পেতে মাত্র ৮ মিনিট সময় নিয়েছেন রোনালদো। যদিও ম্যাচটি ছিল শুধুই প্রস্তুতিমূলক, তবুও ইতালিতে তার অসংখ্য ভক্তদের মন ভরিয়ে দিলেন প্রথম দিনেই। প্রতিপক্ষ হিসেবে ছিল জুভেন্টাস ‘বি’ দল।

    ভিলার পেরোসায় অনুষ্ঠিত এই ম্যাচে জুভেন্টাস সিনিয়র দল ৫-০ গোলে হারিয়েছে ‘বি’ দলকে। ম্যাচের প্রথমার্ধে খেলা রোনালদো শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন। মাত্র ৮ মিনিটেই পেয়ে যান গোল। ফেডেরিকো বার্নাডেসচির লং পাস রিসিভ করে গোলবারের দিকে বল নিয়ে যান পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। নিজেদের দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন রোনালদো। তবে সে গোলটি হয় আত্মঘাতী।

    জুভেন্টাস বি দলের গোলরক্ষক রিকার্ডো ক্যাপেলিনি ভুলে নিজেই জালে বল জড়িয়ে দেন। পাওলো দিবালা করেন দলের হয়ে তৃতীয় গোল। এরপর গোলের সুযোগ পেলেও তা শেষ করতে পারেননি রোনালদো।

    প্রথমার্ধের সময়ই বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়কে তুলে নেওয়া হয়।

  • যুদ্ধাপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাকসহ ৫ জনের মৃত্যুদণ্ড

    যুদ্ধাপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাকসহ ৫ জনের মৃত্যুদণ্ড

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

    মামলার অপর আসামিরা হলেন আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

    ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে পাঁচজনকেই গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত ৩০ মে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন ট্রাইব্যুনাল।

  • ব্যাংক ডাকাতি করতে এসেছি, ধর্ষণ নয়…

    ব্যাংক ডাকাতি করতে এসেছি, ধর্ষণ নয়…

    ফ্রান্সের এক নামকরা ব্যাংকে ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, ‘কেউ কোন নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার। তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।’

    এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল।

    এই ব্যাপারটাকে বলে ‘Mind Changing Concept’ অর্থাৎ মানুষের মস্তিষ্ককে আপনার নিজের সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।

    সবাই যখন শুয়ে পড়েছিল, তখন অসাবধানবশত এক সুন্দরী মহিলার কাপড় তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ‘আপনার কাপড় ঠিক করুন! আমরা ব্যাংক ডাকাতি করতে এসেছি, ধর্ষণ করতে নয়।’

    এই ব্যাপারটাকে বলে ‘Being Professional’ বা পেশাদার  আচরণ। অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।

    যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো, তখন এক ছোট ডাকাত (MBA পাশ করা) ডাকাত দলের সর্দারকে (যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে) বললো, ‘বস চলেন টাকাটা গুনে ফেলি।’

    ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই। একটু পরে টিভি ছাড়লেই নিউজ চ্যানেলগুলোই বলে দিবে আমরা কত টাকা নিয়ে এসেছি।

    এই ব্যাপারটাকে বলে ‘Experience’; অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে যেয়েও কাজ করতে পারে, এটা তার উৎকৃষ্ট প্রমাণ।

    ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই, ব্যাংকের কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন দেই? এখন ফোন দিলে ওরা বেশিদূর যেতে পারবে না।

    ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গড়মিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।

    এই ব্যাপারটাকে বলে, ‘Swim with the tide’ অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।

    কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকার ডাকাতি। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াইতে পারল না। ডাকাত দলের সর্দার রাগে-ক্ষোভে বলতে লাগলো, ‘শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এত কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম। আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই ত বেশি লাভ হইত।’

    এই ব্যাপারটাকে বলে ‘Knowledge is worth as much as gold!, ‘Knowledge is mightier than sword!’। অর্থাৎ অসির চেয়ে মসী বড়।

    ব্যাংক ম্যনেজার হাসছে, কেননা তার লাভ ৮০ মিলিয়ন। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরো ১০ মিলিয়ন টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।

    এই ব্যাপারটাকে বলে, ‘Seizing the opportunity/Daring to take risk’. সুযোগের সদ্ব্যবহার করা বা ঝুঁকি নিয়ে যে কোনো পরিস্থিতিকে নিজের  অনুকুলে নিয়ে আসার সাহস।

  • যুক্তরাষ্ট্রের সেই বিমান ছিনতাইকারীর শেষ কথোপকথন প্রকাশ!

    যুক্তরাষ্ট্রের সেই বিমান ছিনতাইকারীর শেষ কথোপকথন প্রকাশ!

    যুক্তরাষ্ট্রে গত শুক্রবার আলাস্কা এয়ারলাইন্সের একটি খালি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে বড় কোনও বিপদের আগেই সামরিক বাহিনী বিমানটির পিছু নেয়। এমনকি এক পর্যায়ে সেটি বিধ্বস্ত হয়।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৯ বছর বয়সী ওই ছিনতাইকারী তাদেরই কর্মী। স্থানীয় বাসিন্দা। ঘটনায় তার মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

    ভেঙে পড়ার আগে কন্ট্রোল রুমের কর্মীদের সঙ্গে ওই যুবকের কথাবার্তার একটি অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে। যেখানে তাকে রিচ বলে সম্বোধন করা হচ্ছিল।

    তবে ঘটনাটি সন্ত্রাসের নয় বলেই ধারণা করছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর তারা জানায়, ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিল। কন্ট্রোল রুমের কর্মীদের কাছে সে কথা স্বীকারও করে সে।

    বিমানের জ্বালানি ফুরিয়ে আসছে বলে এক সময় আশঙ্কাও প্রকাশ করে। কর্মীদের বলে, ‘আমি কারও ক্ষতি চাই না। অনেকে আমায় ভালোবাসেন। আমি এমন ঘটিয়েছি জানলে তারা হতাশ হবেন। আমায় পাগল ভাববেন। আমি সত্যিই ভেঙে পড়েছি।’

  • তীব্র ভূমিকম্পে ১০ ইঞ্চি উপরে উঠে গেল ইন্দোনেশিয়ার দ্বীপ

    তীব্র ভূমিকম্পে ১০ ইঞ্চি উপরে উঠে গেল ইন্দোনেশিয়ার দ্বীপ

    ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠা ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপ ১০ ইঞ্চি ওপরে উঠে গেছে বলে জানা গেছে। শনিবার বিজ্ঞানীরা জানিয়েছেন, উপগ্রহ চিত্র মারফত এই তথ্যের প্রমাণ মিলেছে।

    তাদের মতে, ছবিতে স্পষ্ট লম্বক দ্বীপের মাটি উঁচুনিচু ও অসমান হয়েছে। দ্বীপের উত্তর-পশ্চিম পাশ অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূখণ্ডটি প্রায় ১০ ইঞ্চি উঁচু হয়ে গেছে। এমনই তথ্য জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি।

    ৫ আগষ্টের ওই ভূমিকম্পে শুধু দ্বীপ উচুঁই হয়ে যায়নি, বিভিন্ন জায়গা দুই থেকে ছয় ইঞ্চি নিচুও হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় বেসিনে আগ্নেয়গিরি আর চ্যুতি রেখার অবস্থানের কারণে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা তথা রিং অব ফায়ারের মধ্যে পড়েছে ইন্দোনেশিয়া। ফলে এখানে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা।

    উল্লেখ্য, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। জাতীয় সংবাদমাধ্যম জানিয়েছে রবিবারের সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০। তবে সরকারি সংস্থা বলছে, ভূমিকম্প আঘাত হানার পর এ পর্যন্ত ৩৮১ জনের মৃত্যু হয়েছে।

  • সন্তান কোন দেশের নাগরিক হবে জানালেন সানিয়া মির্জা

    সন্তান কোন দেশের নাগরিক হবে জানালেন সানিয়া মির্জা

    সানিয়া মির্জা। ভারতীয় টেনিস তারকা। যদিও পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহের সূত্রে এখন বৈরী প্রতিবেশী দেশটির পুত্রবধূও তিনি। তবে নিজেকে সবসময় ভারতীয় বলে পরিচয় দিয়ে থাকেন এবং ভারতের হয়েই টেনিস কোর্টে প্রতিনিধিত্ব করেন। আর এ কারণেই সামনে আসছে তার অনাগত সন্তান কোন দেশের নাগরিক হবেন?

    সানিয়া মির্জার দাবি, টেনিস কিংবা ক্রিকেট নয়, সানিয়া মির্জা চান তার সন্তান যেন ভবিষ্যতে বড় হয়ে চিকিৎসক হয়। অন্তঃসত্ত্বার খবর প্রকাশ হওয়ার পর একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে সানিয়া অনাগত সন্তানের নাগরিকত্ব নিয়ে। তবে ভারতীয় টেনিস সেনসেশন সাফ জানিয়ে দিয়েছেন, সম্ভব হলে, তৃতীয় কোনো দেশের নাগরিকত্ব নেবে তাঁর সন্তান।

    অক্টোবরেই শোয়েব-সানিয়ার সংসারে আসছে নতুন অতিথি। তার আগেই সোশ্যাল মিডিয়ায় আপডেট পাওয়া যাচ্ছে টেনিস সুন্দরীর। কখনও টেনিস কোর্টে দেখা যাচ্ছে সানিয়াকে। কখনও আবার বেবি বাম্প নিয়েই বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। মাঝে দুবাইয়ের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারেও নিজের অন্তঃসত্ত্বা পর্বের বিভিন্ন পরিকল্পনা কথা ঘোষণা করেছিলেন।