Author: banglarmukh official

  • বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণহানির শাস্তি ৫ বছর জেল

    বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণহানির শাস্তি ৫ বছর জেল

    বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার মাধ্যমে গুরুতর আহত করলে বা প্রাণহানি ঘটানো হলে চালকের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে আইনটির খসড়ার চূড়ান্ত অনুমোদনের কথা জানান।

    তিনি জানান, বেপরোয়া গাড়ি চালানোর মাধ্যমে গুরুতর আহত বা প্রাণহানি ঘটালে আগে শাস্তি ছিল ৭ বছরের জেল। পরে সেটা কমিয়ে ৩ বছর করা হয়। এখন সেটা বাড়িয়ে ৫ বছর করা হয়েছে।

    শফিউল আলম বলেন, ‘খসড়া আইনানুযায়ী, বেপরোয়া গাড়ি চালানোর মাধ্যমে গুরুতর আহত বা প্রাণহানি ঘটানোর শাস্তি ৫ বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ড। তবে জরিমানার সীমা উল্লেখ করা হয়নি। জরিমানার পরিমাণ সীমাহীন।’

    তবে বেপরোয়া গাড়ি চালানোর মধ্যমে মৃত্যু হলে তদন্তে যদি প্রমাণিত হয় এটা ইচ্ছাকৃত ছিল তবে দণ্ডবিধি ৩০২ ধারা অনুযায়ী তার বিচার হবে। এটার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সেই বিধান খসড়া আইনে রয়েছে বলে জানান সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম।

    এছাড়া খসড়া সড়ক পরিবহন আইনে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তার পরিবারকে সহায়তা দিতে একটি তহবিল গঠনের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

    রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে রাজধানী জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চূড়ান্ত অনুমোদন পেল আইনটি। দেড় বছর আগে খসড়াটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

  • ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

    ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য সৌভাগ্যেরই। যুক্তরাষ্ট্রের মাটিতে এই প্রথম খেলতে গিয়ে সাফল্যের মালা গলায় ঝুলিয়েই দেশে ফিরছে টাইগাররা। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ক্যারিবীয়দের মাটিতে হেরে ফ্লোরিডায় আসার পর সিরিজই জয় করে নিলো বাংলাদেশ। লডারহিলের প্রথম ম্যাচে ১২ রানে জয়ের পর দ্বিতীয় (সিরিজের তৃতীয়) ম্যাচে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ-লুইস মেথডে ১৯ রানে জয় পেলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজও জিতে নিলো টাইগাররা।

    বারবার বৃষ্টি হানা দিচ্ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। তখন ১৭তম ওভারের খেলা চলছিল। এবার ওয়েস্ট ইন্ডিজের ১৮তম ওভারের শুরুতে খেলা বন্ধ হলো বৃষ্টির কারণে।

    যখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, তখন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৭ বলে ৫০ রান। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়াতে পারেনি। তবে বৃষ্টি আইনে বাংলাদেশই এগিয়ে ছিল। যে কারণে ডার্কওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশকে ১৯ রানে জয়ী ঘোষণা করা হয়।

    ফলে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করে নিলো বাংলাদেশ। ১ বার ততোধিক ম্যাচের সিরিজ এর আগে একবার মাত্র জিততে পেরেছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সেটা ২০১২ সালে আয়ারল্যান্ডের মাটিতে স্বাগতিক আইরিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে।

    এছাড়া আরও তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় রয়েছে বাংলাদেশের। প্রতিটিই ১ ম্যাচের সিরিজ এবং ওই তিন সিরিজই নিজেদের মাটিতে। এর মধ্যে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে একটি সিরিজ জয়। এবার ক্যারিবীয়দেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে হারিয়ে দ্বিতীয়বারেরমত সিরিজ জিতলো টাইগাররা। ১ বা ততোধিক ম্যাচের সিরিজও দ্বিতীয়বারেরমত জিতলো বাংলাদেশ।

    ১৮৫ রানের লক্ষ্য। ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের জন্য যথেষ্ট একটি লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। লক্ষ্যটা ধরে রাখতে মূল দায়িত্ব এবার বোলারদেরই। এবং সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করে যাচ্ছেন বোলাররা। শুরুতেই দারুণ চেপে ধরেছে তারা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের।

    ৩২ রান তুলতেই ক্যারিবীয়দের ৩ উইকেটের পতন ঘটিয়ে দেয় বোলাররা। যার মধ্যে তিন ব্যাটসম্যানের উইকেট নেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। সেই যে ক্যারিবীয়দের কোমর ভাঙলো, তা থেকে বার বার চেষ্টা করেও আর মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা। এমনকি আন্দ্রে রাসেল ২১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেও পারেনি।

    মূলতঃ ক্যারিবীয়দের ইনিংসে ধ্বস নামানোর কাজটা শুরু করে দেন মোস্তাফিজুর রহমানই। তিনিই এনে দেন প্রথম ব্রেক থ্রু। ইনিংসে চতুর্থ ওভারে বল করতে এসেই তিনি ফিরিয়ে দেন আন্দ্রে ফ্লেচারকে। ৭ বলে ৬ রান করে ধুঁকতে থাকা ফ্লেচারকে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের কাটার মাস্টার। একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সেই ক্যাচ তালুবন্দী করেন নাজমুল ইসলাম অপু।

    ব্যাট হাতে ধুঁকতে থাকা সৌম্য সরকারকে এবার বোলিংয়ে নিয়ে আসেন সাকিব আল হাসান। বল হাতে শুরুতেই চাডউইক ওয়ালটনকে ফিরিয়ে দিয়ে আস্থার প্রমাণ রাখেন সৌম্য। তার ক্যাচ ধরেন বদলি ফিল্ডার সাব্বির রহমান।

    এরপর ব্যাটিংয়ে আসা মারলন স্যামুয়েলসকে পুরোপুরি বোকা বানিয়ে বোল্ড আউট করেন সাকিব আল হাসান। তার স্লো এবং লো বলটি বুঝতেই পারেননি স্যামুয়েলস। দলীয় ৩২ রানের মাথায় আউট হয়ে যান স্যামুয়েলস।

    তবে রোভম্যান পাওয়েল আর দিনেশ রামনিদের ব্যাটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। যদিও দুই পেসার মোস্তাফিজ আর রুবেলের আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৩ রানে মোস্তাফিজের বলে আবু হায়দার রনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পাওয়েল।

    ২১ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে যান দিনেশ রামদিন। সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে আবির্ভূত হয়েছিলেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত মোস্তাফিজের বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

    কার্লোস ব্র্যাথওয়েটের উইকেট তুলে নেন আবু হায়দার রনি। উইকেটে ছিলেন অ্যাশলে নার্স। মোস্তাফিজুর রহমান ৩.১ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি, রুবেল হোসেন, সাকিব আল হাসান এবং সৌম্য সরকার।

  • নেপথ্যচারীদের শক্ত হাতে মোকাবিলা করা হবে

    নেপথ্যচারীদের শক্ত হাতে মোকাবিলা করা হবে

    শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে প্রভাহিত করতে পেছনে থেকে যারা কলকাঠি নাড়াচ্ছে তাদেরকে শক্তহাতে মোকাবিলা করা হবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। একইসঙ্গে তিনি জানান, আন্দোলনের বিষয়ে অপপ্রচার ঠেকাতে পুলিশের পক্ষ থেকে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া বন্ধের কথা বলা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর সম্মতি না থাকায় বিষয়টি বাস্তবায়ন করা হয়নি। এসময় কমিটি শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফেরাতে শিক্ষকদের মোটিভেশন করার সুপারিশ করা হয়।

    সংসদ ভবনে আজ অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠক সভাপতিত্ব করেন কমিটির সভাপতি টিপু মুনশি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. মোজাম্মেল হোসেন, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী অংশ নেন।

    কমিটি সূত্রে জানা যায়, বৈঠকে সরকার দলীয় এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, আমরা টানা ১০ বছর ক্ষমতায় আছি। শেষ সময় এ ধরনের ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা ছিল। এছাড়া বাস-শ্রমিক ও ড্রাইভারদের ওপর জনগণের ক্ষোভ রয়েছে। কাজেই এ ধরনের ঘটনায় গোয়েন্দা তথ্য থাকা উচিত ছিল।

    এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, সরকার চাইলে এ আন্দোলন দমন করা কোন বিষয় নয়। এর থেকে বড় আন্দোলন মোকাবিলার অভিজ্ঞতা আমাদের রয়েছে। তবে কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিষয়টি ধৈর্য সহকারে হ্যান্ডল করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এসময় সংসদীয় কমিটির সদস্যরা সরকারের এ অবস্থানকে স্বাগত জানায়।

    স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানান, আন্দোলনকে দীর্ঘ করা ও ভিন্ন খাতে প্রবাহিত করতে এবার মেয়েদের ব্যবহার করা হয়েছে। বিকৃত বক্তব্য সম্বলিত ব্যানার ওদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এসবের নেপথ্যে জামায়াত-শিবিরের ইন্দনের প্রমাণ পাওয়া গেছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের ফোনালাপ ও তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টিও আলোচনা হয়েছে।

    বৈঠকের কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, ঘটনার শুরুতে একটা ইমোশন ছিল। কিন্তু এখন তা অন্যখাতে প্রবাহিত করার দূরভিসন্ধি করা হচ্ছে। ঘটনার সঙ্গে একটি গোষ্ঠী জড়িত হয়ে পড়েছে তা এখন প্রমাণিত বলে স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আন্দোলনের পেছনে থেকে যারা কলকাঠি নাড়াচ্ছে, তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করা হবে।’

    সংসদের গণসংযোগ বিভাগ জানায়, ১৫টি বৈদেশিক মিশনের পাসপোর্ট ভিসা উইং থেকে প্রতিমাসে আর্থিক হিসাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া র‌্যাবের শূণ্য পদে দ্রুত জনবল পদায়নের এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
    বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সুরা সেবা বিভাগের সচিব, মহা-পুলিশ পরিদর্শক, কোস্টগার্ডের মহাপরিচালক, আনসার ও ভিডিপির মহাপরিচালক, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • আলোচনায় রুবেলের সেই ‘ডেলিভারি’

    আলোচনায় রুবেলের সেই ‘ডেলিভারি’

    ওয়েস্ট ইন্ডিজদের ইনিংস তখন সপ্তম ওভার শেষ হয়ে অষ্টম ওভারে পড়েছে। রুবেল হোসেনের করা প্রথম বলে এলবিডব্লিউর জোরালো আবেদন করে বাংলাদেশ। প্রথমে আবেদন নাকচ করে দেন আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে রিভিউ আবেদন করে টাইগাররা।

    এতে দেখা যায়, বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকলেও বলটির ৫০ শতাংশের বেশির ভাগ স্টাম্পে গিয়ে লাগত। আর এই রিভিউর উপর ভিত্তি করে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। মাত্র ৫ রানেই সাজঘরে ফিরতে হয় দিনেশ রামদিনকে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ৪ উইকেটে ৫৮ রান।

    এরপরও ফ্লেচার ও পাওয়েলের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর পেরে উঠতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রানে থামে ক্যারিবীয়রা।

    ম্যাচ শেষে এই আউটের সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন ক্যারিবীয়দের টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। তার দাবি, রামদিনের ডিআরএসের ফলাফলটি প্রশ্নবিদ্ধ ছিল!

    এদিন, সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করেন ক্যারিবীয় অধিনায়ক।  ব্রাথওয়েট বলেন, আমাদের ফিরে আসার বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী। কখনো কখনো আপনার খারাপ দিন যাবেই। প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তা খেলতে পারল সিরিজ আমাদের হবে।

    আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ফ্লোরিডায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সাকিবদের শেষ টি-টুয়েন্টি কখন, কোথায়?

    সাকিবদের শেষ টি-টুয়েন্টি কখন, কোথায়?

    টি-টুয়েন্টি ক্রিকেটের সব ভয় জয় করে নিজেদের মেলে ধরেছে বাংলাদেশ। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিলেছে দারুণ এক জয়। সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে হারলেও ফ্লোরিডায় বাংলাদেশ সময় রবিবার সকালে দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা।

    তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। সোমবার সকালেই সিরিজ নির্ধারণী ম্যাচ দুই দলের। তার আগে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি কখন, কোথায়, কোন চ্যানেলে দেখা যাবে।

    ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, শেষ টি-টুয়েন্টি।

    কবে : ৫ আগস্ট, ২০১৮; রবিবার (বাংলাদেশে ৬ আগস্ট, সোমবার)।

    কখন : বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়। অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়।

    খেলা দেখাবে গাজী টিভি, চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

    দ্বিতীয় টি-টুয়েন্টির পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরেকটি ম্যাচ। দুই দলেরই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি।

    বাংলাদেশ (সম্ভব্য) একাদশ
    তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মোস্তাফিজুরর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজ (সম্ভব্য) একাদশ
    ইভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যাশলে নার্স, কিমো পল, কেসরিক উইলিয়ামস, স্যামুয়েল বদ্রি।

  • ‘যাচাই না করে লাইভে যাওয়া আমার ঠিক হয়নি’

    ‘যাচাই না করে লাইভে যাওয়া আমার ঠিক হয়নি’

    ‘ভুল তথ্য পেয়ে আমি ফেসবুক লাইভ দিয়েছি। যাচাই না করে লাইভে যাওয়া আমার ঠিক হয়নি। ঘটনার জন্য আমি খুবই অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করছি।’

    রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে রিমান্ড শুনানির জন্য অভিনেত্রী নওশাবাকে আদালতে হাজির করা হয়। এ সময়  তিনি একথা বলেন।

    নওশাবা বলেন, আসলে আমি বিষয়টা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি। রুদ্র নামের এক ছাত্র আমাকে মোবাইলফোনে একথা বলে। তার কথা যাচাই না করে লাইভে যাওয়া আমার ভুল হয়েছে। আমি এরপরও ফেসবুকে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছি।

    শুনানির সময় তার আইনজীবী এ এইচ ইমরুল কাওসার বলেন, নওশাবা ভুল করে ফেসবুকে লাইভ দিয়েছে। তার জন্য সে দুঃখ প্রকাশ করেছে। সে তো বিষয়টি স্বীকার করেছেন। তাকে রিমান্ড দেয়ার কোনো প্রয়োজন মনে করি না। তাই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছি।

    এ সময় বিচারক আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া লাইভ দিলেন কেন? তিনি তো একজন সচেতন মানুষ।

    উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মোবাইল ফোন লুকিয়ে ফেলেছে নওশাবা :

    মামলার তদন্তকারী কর্মকর্তা রাজধানী উত্তরা পশ্চিম থানার পুলিশের উপ-পরিদর্শক বিকাশ কুমার পাল রোববার নওশাবাকে আদালতে হাজির করে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি বলেন, কাজী নওশাবা কোন কলেজ বা ভার্সিটির শিক্ষার্থী না এবং কোন অভিভাবকও না। ২৯ জুলাই শহীদ রমিজীদ্দন স্কুল অ্যান্ড কলেজে জাবালে নূর পরিবহনের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর হতে উদ্দেশ্যে মূলকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস প্রকাশ করে আসছেন। ৩০ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে হোটেল রূপসী বাংলার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করে এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি দেয়ার চেষ্টা করেছে বলে স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি লুকিয়ে ফেলায় তা উদ্ধার করা সম্ভব হয়নি।

    যে কারণে রিমান্ড আবেদন :

    অজ্ঞাত কোন কোন ব্যক্তিদের প্ররোচনায় আসামি নওশাবা ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস, উসকানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত লাইভ ভিডিও প্রচার করেছে, সেসব প্ররোচনা ও মদদ দানকারী অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত ও নাম ঠিকানা সংগ্রহ করা প্রয়োজন। এছাড়াও আসামি ফেসবুকে লাইভে আসার সময় ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার ও ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য সাতদিনের রিমান্ড প্রয়োজন।

    যে অভিযোগে মামলা :

    শনিবার কাজী নওশাবা নিজের নামীয় ফেসবুক থেকে অত্যন্ত আবেগময়ী কণ্ঠে লাইভ ভিডিও সম্প্রচার করে বলে যে, ‘জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করিয়া একজনের চোখ উঠাইয়া ফেলেছে এবং চারজনকে মেরে ফেলেছে। আপনারা যে যেখানে আছেন কিছু একটা করেন।’ তার এই আহ্বান মুহূর্তের মধ্যে দেশি-বিদেশি সামাজিক ও ইলেকট্রনিক গণমাধ্যমে ভাইরাল হয়। এতে জনমনে আতঙ্ক ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তার এই মিথ্যা প্রোপাগন্ডা উৎস জানার জন্য ফোন করলে তিনি তার স্বপক্ষে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। ওই সময় জিগাতলায় এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এ ঘটনায় রোববার র‌্যাব-১ এর ডিএপি আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭(২) ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলা নং-৮(৮)১৮।

  • মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক : প্রতিবাদ করায় মাকে খুন

    মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক : প্রতিবাদ করায় মাকে খুন

    বরিশালের হিজলা উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা সালমা বেগমকে (৪০) গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে বখাটে আল আমিন (১৮)। এ ঘটনায় বখাটে আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে এ ঘটনায় নিহতের স্বামী হানিফ সরদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় মেমানিয়া ইউনিয়নের ছয়গাঁও গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

    নিহত সালমা বেগম ছয়গাঁও গ্রামের দিনমজুর হানিফ সরদারের স্ত্রী। বখাটে আল আমিন একই এলাকার মিজানুর রহমান ইউনুসের ছেলে।

    স্থানীয়রা জানান, প্রভাবশালী পরিবারের ছেলে আল আমিন হতদরিদ্র পরিবার হানিফ সরদার ও সালমা বেগম দম্পত্তির কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ওই কিশোরী তা প্রত্যাখান করলে তাকে নানা হুমকি দেয়া হয়। একপর্যায়ে আল আমিনের হুমকির মুখে ও বাধ্য হয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ায় ওই কিশোরী। সম্প্রতি ওই মেয়ের বাবা-মা এ ঘটনার প্রতিকার চেয়ে আল আমিনের পরিবারের কাছে বিচার দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আল-আমিন শনিবার সন্ধ্যায় সালমা বেগমকে দা দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।

    হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, আল আমিনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে হত্যার কথা এখনও স্বীকার করেনি । তবে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে পুলিশ নিশ্চিত হতে পেরেছে যে আল আমিনই সালমা বেগমকে হত্যা করেছে।

    ওসি আরও জানান, নিহতের স্বামী হানিফ সরদার বখাটে আল আমিনকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

  • মুহাঃ ঈসমে আযম চৌধুরী,(আযান)এর আজ শুভ জন্মদিন

    মুহাঃ ঈসমে আযম চৌধুরী,(আযান)এর আজ শুভ জন্মদিন

    জাতীয় অনলাইন নিউজ পত্রিকা বাংলার মুখ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক  এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ  বরিশাল মহানগর সভাপতি মুহা: পলাশ চৌধুরীর বড় ছেলে মুহাঃ ঈসমে আযম চৌধুরী (আযান)এর আজ শুভ জন্মদিন।

    ২০১৩ইং সন এর  সাতাশ এ রমজান , ৫ইআগস্ট  (শব-ই-কদর) এর ভোররাত ৪ঃ৩০মিঃএ ঠিক ফজর এর আযান এর সময়  পৃথিবীতে আগমন হয় এজন্যই ওর নামকরন হয় আযান।

    মুহাঃ ঈসমে আযম চৌধুরী (আযান)এর জন্মদিনে তার পরিবার সকলের কাছে  দোয়া চেয়েছেন ।আল্লাহ যেন তাকে কবুল করেন ।

    মুহাঃ ঈসমে আযম চৌধুরী (আযান)এর জন্মদিনে জাতীয় অনলাইন নিউজ পত্রিকা বাংলার মুখ ২৪ ডটকম পরিবারের পক্ষথেকে তাকে এবং তার পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

  • স্বার্থনিশী মহলকে সাদিক আবদুল্লাহ’র হুশিয়ারী

    স্বার্থনিশী মহলকে সাদিক আবদুল্লাহ’র হুশিয়ারী

    শেখ সুমন :

    নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহর হুশিয়ারী দিয়ে বলেছেন, গত ৩০ শে জুলাই বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়ার পর আমি বরিশাল নগরীর সকল মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। যদিও এখন পর্যন্ত শপথ কিংবা দায়িত্ব গ্রহণ করিনি।

    তারপরও বিভিন্ন মাধ্যমে আমার কাছে খবর আসছে যে একটি স্বার্থনিশী মহল আমার নাম ব্যাবহার করে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরে অন্যায় ভাবে প্রভাব বিস্তার এবং ব্যাক্তি স্বার্থ আদায়ের চেস্টা করছেন।

    আমি হুশিয়ারী দিয়ে বলতে চাই এ ধরনের কোন অন্যায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কোন অভিযোগ কিংবা ঘটনার শিকার যদি হয়ে থাকেন তাহলে এই (০১৭১৭৫০৯৯৬৫) নাম্বারে জানানোর অনুরোধ করা গেল। সঠিক অভিযোগ কারীর পরিচয় গোপন রাখা ও তার নিরাপত্তার দায়িত্ব আমার।

  • সাদিকের বিশ মিনিটের কথায়  আন্দোলন প্রত্যাহার করেছেশিক্ষার্থীরা

    সাদিকের বিশ মিনিটের কথায় আন্দোলন প্রত্যাহার করেছেশিক্ষার্থীরা

    শেখ সুমন:

    বরিশালসহ সারাদেশ ব্যাপি নিরাপদ সড়কের দাবীতে উত্তাল ঠিক সে মূহুর্তে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবী পুরন করার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ফুটওভার ব্রিজ, প্রতিটি স্কুল-কলেজ সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কগুলোতে স্প্রিডব্রেকার নির্মান করে দেয়ার অঙ্গিকার করেন বরিশালের নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    তার এমন আশ্বাসের প্রেক্ষিতে নিরাপদ সড়ক দাবী করে আন্দোলন করে আসা বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা পঞ্চম দিনে এসে তারা বরিশালের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

    গত চারদিনে বরিশালে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ প্রশাসন ধৈর্য্যসহকারে পরিস্তিতি একদিকে নিরবভাবে মোকাবেলা করে অন্যযদিকে আন্দোলন নস্যাত করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেও প্রশাসন কোন রকম সফলতার আলোর মুখ দেখাতে সক্ষম হয়নি।

    বরিশাল সিটি নির্বাচনের নব নির্বাচিত মেয়র নগরীর তরুন সমাজের অহংকার যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ মাত্র বিশ মিনিটের কথায় গত পাঁচদিনে নগরীতে চলতে থাকা শিক্ষার্থীদের আন্দোলন সড়ক থেকে উঠিয়ে দিয়ে শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও ঘড় মুখি করলেন মেয়র সাদিক আবদুল্লাহ।

    আজ রোববার পঞ্চম দিনে সকাল নয়টার পর থেকে বরিশাল-ঢাকা- ও কুয়াকাটা সড়কের বরিশাল নগরীর চৌমাথা নামকস্থানে নিরাপদ সড়কের দাবীতে বরিশালের বিভিন্ন সরকারী-বেসরকারী কলেজ,স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অব্যাহত আন্দোলন কর্মসূচিত অংশ নিতে এখানে এসে জড়ো হয়।

    আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কের দু’পাশে বসে ও দাড়িয়ে বিভিন্ন প্লেকার্ড বুকে ও হাতে নিয়ে নিরাপদ সড়কের দাবী জানিয়ে শ্লোগান দিতে থাকে।
    অন্যদিকে আন্দোলনকারী একদল শিক্ষার্থী সড়কে জ্যাম সৃষ্টি না হয় তার দিকে খেয়াল রেখে দুর-দুরান্ত থেকে আসা বড় বড় যান-বাহনগুলো তারাই পারাপার করে দেয়ার ব্যবস্থা করে দেয়।

    দুপুর সাড়ে বারটার দিকে মেয়র রাস্তায় দাড়িয়ে বিভিন্ন শিক্ষার্থীদের সকল সমস্যার কথা শুনেন।এসময় মেয়র সাদিক আবদুল্লাহ বিভিন্ন সংবাদ কর্মী ও শিক্ষার্থীদের কাছে শপথ গ্রহন ও দায়ীত্বভার গ্রহন করার সময় টুকু প্রার্থনা করে।

    এছাড়া তিনি শিক্ষার্থীদের যান-বাহন ও লঞ্চে চলাচল করার জন্য অর্ধেক ভাড়া নির্ধারন করে দেবার আশ্বাস দেন।