Author: banglarmukh official

  • আমি কাজের প্রতি বিশ্বাসী,সমালোচনায় নয় : সাদিক আবদুল্লাহ

    আমি কাজের প্রতি বিশ্বাসী,সমালোচনায় নয় : সাদিক আবদুল্লাহ

    শেখ সুমন :

    বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশালের উন্নয়নে ইতিমধ্য়েই অনেক পরিকল্পনা করেছেন তিনি ।

    বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আমি সিটি মেয়র হিসেবে এমন কিছু করতে চাইনা ,করব না যার প্রভাব আমার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রীসহ আমার দল ও আমার গায়ে দাগ পড়ে।

    আমি নগর ভবনকে একটি স্বচ্ছ ভবন হিসাবে গড়ে তুলতে চাই যা এখান থেকে ওখানের সব কিছু দেখা যায় এখানে কোন দূর্ণীতি ও স্বজন প্রীতির স্থান হবে না।

    আমি জ্ঞানী গুনি বয়জেষ্ঠ ও নগরবাসীকে সাথে নিয়ে নতুন পরিকল্পনায় বরিশালকে উন্নত রূপে সাজাবার জন্য আমার নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে।তবে সবার আগে আমি নগরীর বর্ধিত এলাকাসহ পানি সমস্যার দিকে নজর দিয়ে কাজ করতে চাই।

    এসময় আরো বলেন, বর্ধিত এলাকার নাগরীকরন, কর্পোরেশনের ট্যাক্স সহ সকল ধরনের বিল পরিশোধ করবে আর তারা নাগরীক সুবিদা পাবে না এটা মেনে নেওয়া যায়না।

    আমি কারো সমলোচনায় বিশ্বাসী নই।নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকবে এখানে রাগের কোন স্থান নেই আমি নির্বাচনে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি তাদের সকলের কাছে গিয়ে আমি বরিশালকে উন্নত শহরে পরিনত করার কাজে সহযোগীতা চাইব।

    নির্বাচনকালীন সময়ে অনেকের কাছে আমার যাওয়া হয়নি আমি তাদের কাছে গিয়ে সকলের কাছে দোয়া চাইব।
    তিনি এসময় আরো বলেন , আমাদের দেশে একটি প্রচলন আছে নির্বাচনের পড়ে আর কেহ ভোটারদের কাছে তেমন যায়না আমি সেই ধারাই চলতে চাইনা। আমি নগরীর সকল মানুষের কাছে আবার যেতে শুরু করেছি  এবং যাচ্ছি সেই সাথে তাদের সমস্যার কথাগুলো জেনে নিচ্ছি।

    আমি সকলকে সাথে নিয়ে সম্ভাবনাময় , সমৃদ্ধশালী বরিশাল গড়তে চাই।

  • প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

    প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

    নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অান্দোলনের সময় অাওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় দলের অাহত কর্মীদের দেখতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে চিকিৎসা নিতে যাওয়া অাহত কর্মীদের প্রয়োজনে বিদেশে নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

    মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাদের বিদেশে পাঠাতে নির্দেশ দেন তিনি।

    এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও ডা. হাবিবে মিল্লাত উপস্থিত ছিলেন।

  • জামিন নামঞ্জুর, আলোকচিত্রী শহিদুল ৭ দিনের রিমান্ডে

    জামিন নামঞ্জুর, আলোকচিত্রী শহিদুল ৭ দিনের রিমান্ডে

    তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন নামঞ্জুর করে তার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

    বিকেলে তাকে আদালতে তুলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী। এদিকে শহিদুলের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

    এ সময় রমনা থানার আদালত শাখার নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান আদালতকে বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন শহিদুল আলম। তাই তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি।’

    আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া শুনানিতে আদালতকে বলেন, ‘তাকে কীভাবে অত্যাচার করা হয়েছে তা শোনার জন্য অনুরোধ করছি। সেইসঙ্গে আমরা আসামির জামিন প্রার্থনা করছি।’

    এ সময় আদালতে শহিদুল হক বলেন, ‘১০-১২ জন সাদা পোশাকে পুলিশ আমাকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়েছে। আমাকে আঘাত করা হয়েছে। গায়ের রক্ত গড়িয়ে পুরো পাঞ্জাবি ভিজে গেছে।’

    শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আলোকচিত্রী শহিদুল আলমকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তখন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল আলমকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

    এরপর তাকে রমনা থানার তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। বিকেলে ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

    এরআগে রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। তিনি বলেন, গতকাল (রোববার) ধানমন্ডির ৯/এ সড়কের বাসার চারতলা থেকে শহিদুলকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয়ে একদল লোক।

    দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন বলে জানা গেছে।

  • শিক্ষকদের আন্তরিকতায় ক্লাসমুখী শিক্ষার্থীরা

    শিক্ষকদের আন্তরিকতায় ক্লাসমুখী শিক্ষার্থীরা

    শিক্ষার্থীদের স্নেহ-মমতা দিয়ে রাজপথ থেকে ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত সমন্বিত উদ্যোগে ইতিবাচক প্রভাব পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের আগ্রহের কারণে দেশের সব স্কুল-কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। সোমবার রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

    গতকাল রোববার শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজধানীর সকল স্কুল-কলেজ প্রধানদের জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে কোনো শিক্ষার্থীই যেন ক্লাসের বাইরে অবস্থান না করে তা নিশ্চিত করতে স্ব-স্ব প্রতিষ্ঠানে যৌথভাবে উদ্যোগী হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়। যেসব শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকবে না তাদের তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়।

  • নির্বাচনে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না : সিইসি

    নির্বাচনে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না : সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘পাবলিক নির্বাচনগুলোতে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না। বড় বড় পাবলিক নির্বাচনে কিছু কিছু অনিয়ম হয়ে থাকে। আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়ে থাকি। বরিশালে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি।’

    বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিবন্ধী ভোটাররা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়ার সময় কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে সে বিষয়ে এক কর্মশালার উদ্বোধন করেন তিনি।

    এ আয়োজনে যৌথভাবে অংশ নিচ্ছে আন্তর্জাতিক সংস্থা আইএফইএস। প্রতিবন্ধীরা নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হন, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য আলাদা ব্যালট পেপার ছাপানো যায় কি না? এসব বিষয়ে ২০/২৫ জন প্রতিবন্ধীকে নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

  • সন্ধ্যা নামলেই কিশোরীদের তুলে নিত গাড়িগুলো

    সন্ধ্যা নামলেই কিশোরীদের তুলে নিত গাড়িগুলো

    সন্ধ্যা নামলেই সাদা-কালো রঙের গাড়িতে বিভিন্ন লোকের আনাগোনা শুরু হতো হোমে। তারা ‘ম্যাডাম’ বলে ডাকত হোমের মালকিন গিরিজা ত্রিপাঠীকে। তার সঙ্গে কথাবার্তার পরই মেয়েদের গাড়ি করে নিয়ে চলে যেত ওই লোকগুলো। গভীর রাতে আবার ফিরিয়ে দিয়ে যেত। গত তিন বছর ধরে এটাই ছিল ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ার হোমের নিত্য দিনের রুটিন।

    হোম থেকে পালিয়ে এসে পুলিশকে এ কথাই জানিয়েছিল বছর দশের মেয়েটি। শুধু তাই নয়, অভিযোগ, আবাসিকদের জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করা হত। কেউ মুখ খুললে তার ওপর চলত নির্মম অত্যাচার।

    রবিবার তল্লাশি অভিযান চালিয়ে দেওরিয়ার ওই হোম থেকেই ২৪ জন নাবালিকা উদ্ধার করেছে পুলিশ। তবে হোমের ১৮ আবাসিক নিখোঁজ বলে জানিয়েছেন তদন্তকারীরা।

    পুলিশ জানিয়েছে, দেওরিয়ার ওই হোমে মোট ৪২ জন আবাসিক ছিল। মূলত ১৫-১৮ বছরের মেয়েরাই থাকত সেখানে। সরকারি সহযোগিতায় হোমটি চালাতেন গিরিজা ত্রিপাঠী এবং মোহন ত্রিপাঠী।

    ২০১৭ সালে দেশ জুড়ে বিভিন্ন হোমে যখন তল্লাশি অভিযান চালাচ্ছিল সিবিআই, সে সময় দেওরিয়ার এই হোমের বেশ কিছু অনিয়ম সামনে আসে। তারপরই সরকারি স্বীকৃতি বাতিল করে দেয়া হয় হোমটির। কিন্তু তারপরেও ত্রিপাঠি দম্পতি হোমটি চালিয়ে যাচ্ছিলেন।

    গত সপ্তাহেই রাজ্য পুলিশের একটি দল হোমে তল্লাশি অভিযানে গিয়েছিল। অভিযোগ, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই দম্পতি। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরও করে পুলিশ।

    বিহারের মুজাফফরপুরের হোমের ঘটনা নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সেই বিতর্কের মধ্যেই রবিবার দেওরিয়ার হোমের ঘটনা প্রকাশ্যে আসে। মুজাফফরপুরের ঘটনায় বিহার সরকারের বিরুদ্ধে আঙুল উঠেছে। হোমের নাবালিকদের ধর্ষণের ঘটনায় সরকারি কর্মকর্তাদের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তির মুখে পড়তে হয়েছে নীতীশ সরকারকে।

    দেওরিয়ার হোমের ঘটনা প্রকাশ্যে আসতেই কালবিলম্ব না করে খোদ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ময়দানে নেমে পড়েছেন।

    তড়িঘড়ি নারী ও শিশুকল্যাণ মন্ত্রী রীতা বহুগুণা জোশিকে ডেকে পাঠান তিনি। সরিয়ে দেয়া হয় জেলাশাসক এবং এক শীর্ষ কর্মকর্তাকে। গ্রেপ্তার করা হয় ত্রিপাঠী দম্পতি ও তাদের মেয়েকে। সিল করে দেয়া হয় হোমটি।

    পুলিশ সুপার রোহন পি কনয় জানিয়েছেন, হোম থেকে দত্তক নেয়ার ক্ষেত্রেও বহু গরমিল পাওয়া গিয়েছে। কারা দত্তক নিতেন, দত্তক নেয়া মেয়েদের কোথায় নিয়ে যাওয়া হত, এর সঙ্গে নারীপাচারের যোগ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

    রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী রীতা বহুগুণা জোশি বলেন, ‘হোমটি সম্পূর্ণ বেআইনি। সিবিআইয়ের তদন্তের পর আইনি নোটিস পাঠানো হয় হোমে। এর স্বীকৃতিও বাতিল করে দেয়া হয়। হাইকোর্টে মামলাটি ঝুলছে।’

    পাশাপাশি তিনি আরও জানান, সপ্তাহ দুয়েক আগে হোমের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছিল। হোমের আবাসিকদের সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছিল প্রশাসনকে। ত্রিপাঠী দম্পতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবেও বলে জানিয়েছেন রীতা।

    প্রশ্ন উঠছে, সরকারি স্বীকৃতি বাতিল হয়ে গেলেও প্রশাসনের নাকের ডগায় হোমটি এত দিন ধরে কীভাবে চালাচ্ছিলেন ত্রিপাঠী দম্পতি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলগুলি ময়দানে নেমে পড়েছে। তারা সিবিআই তদন্তের দাবি করেছে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • চমকে দিয়েছেন সাদিক আবদুল্লাহ

    চমকে দিয়েছেন সাদিক আবদুল্লাহ

    বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রিক্সায় ঘুরে নগরীর প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বিগত মেয়ররা যেখানে এসি গাড়িতে ঘুরতো, জনগনের সাথে দেখা করতো না। সেখানে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ রিক্সায় ঘুরে জনগনের  দ্বারে গিয়ে তাদের সমস্যার খোজ খবর নেন তিনি।

    যদিও এখনও সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহন করেননি তিনি। তার পরেও রিক্সায় ঘুরে ঘুরে নগরবাসীর দ্বারে দ্বারে ছুটে গিয়ে নগরবাসীর সমস্যার কথা শোনেন এবং সমাধান করার চেষ্টা করেন। তার এমন সুন্দর কার্যক্রমে নগরবাসীর মনে ভালবাসার সৃষ্টি হয়েছে তার জন্য।

    নগরীর একাধিক বাসিন্দা জানান , এমন একজন নগর পিতাই চেয়েছিলাম আমরা। সাদিক আবদুল্লাহ যেমন ভাবে নগরবাসীর সেবা করার জন্য চেষ্টা করছেন তাতে আমরা খুশি। তাদের দাবি সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের দায়িত্ব পাওয়ার পরেও যেন আমাদের এমন ভাবে খোজ খবর নেন।

    নগরীর উন্নয়নেও সাদিকের বিকল্প নেই বলে নগরীর একাধিক বাসীন্দা বলেন, প্রধানমন্ত্রী সাদিক আবদুল্লাহর ফুফু তিনি চাইলে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরিশালের উন্নয়নের জন্য অনেক কিছু আনতে পারেন। এবং তিনি বরিশালে জন্য অনেক কিছু করবেনও। তার বর্তমানের কার্যক্রমে এমনটাই মনে হয়।

     

  • যুবরত্ন সাদিক আবদুল্লাহ

    যুবরত্ন সাদিক আবদুল্লাহ

    মোঃআবু সুফিয়ান শেখ :

    হবে হবে উন্নয়ন বরিশালের প্রান,

    সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর গাচ্ছি জয়গান।

    বরিশাল হয়ে যাবে উন্নয়নে মডেল,

    যুবরত্ন সাদিক আবদুল্লাহ পাবে সেরার মেডেল

    বিশ্ববাশি জানবে যেতা জানবে দেশের লোক,

    উন্নয়নে নজর কারবে পরবেনা পলক।

    আধুনিকতার লাগবে ছোয়া ধান,নদী আর খালে,

    উন্নয়নের আবাস কেন্দ্র হবে বরিশালে।

    শের-এ বাংলার এইনা নগর হবে ডিজিটাল,

    আমরাই গড়বো আগামীর বরিশাল।

  • সাধারণ বিষয়ে অসাধারণ উদ্যোগ মেয়র সাদিক আব্দুল্লাহর

    সাধারণ বিষয়ে অসাধারণ উদ্যোগ মেয়র সাদিক আব্দুল্লাহর

    আন্দোলনে গিয়ে মোবাইল হারিয়ে হতাশ স্কুলছাত্রী ঐশ্বর্য এখন অনেক খুশি। প্রতিশ্রুতি অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ তাকে নতুন একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন। সোমবার (০৬ আগস্ট) শহরের কালিবাড়ি রোডে স্কুলছাত্রীকে বাসায় ডেকে নিয়ে মোবাইল ফোনটি হাতে তুলে দেন তিনি। মেয়রের হাত থেকে মোবাইল নিয়ে ঐশ্বর্য খুশিতে আত্মহারা হয়ে পড়েন।এসময় উপস্থিত ছিলেন মেয়র পত্নী সেরনিয়াবাত লিপি আবদুল্লাহ ।

    সম্প্রতি শহরের চৌমাথায় শিক্ষার্থী আন্দোলনে গিয়ে তাদের নেতা মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দেখতে পান স্কুলছাত্রী ঐশ্বর্য নিজের ব্যবহৃত স্মার্টফোনটি হারিয়ে কাদছেন। ওই সময় সে মেয়রকে জানিয়েছে অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফোনটি কেনার কথা। তখন মেয়র সাদিক মেয়েটিকে কাদতে নিষেধ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফোন দেওয়ার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী একদিনের মাথায়ই মোবাইল ফোন কিনে দিয়ে সকলে চমকে দিয়েছেন।

    আর তাই তিনিই বরিশালে তরুণদের আস্থা ও অহংকার ,শিক্ষার্থীদের প্রতি মেয়র সাদিকের এমন ভালবাসা দেখে নেতাকর্মীরাও উদ্বেলিত হয়েছেন।

  • বেসরকারি মেডিকেলে ভর্তি হবে স্বাস্থ্য অধিদফতরের অধীনে!

    বেসরকারি মেডিকেলে ভর্তি হবে স্বাস্থ্য অধিদফতরের অধীনে!

    সরকারি মেডিকেল কলেজের মতো বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি স্বাস্থ্য অধিদফতরের অধীনে করার চিন্তাভাবনা চলছে। বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেয়ার পর সরকারি মেডিকেল কলেজের জাতীয় মেধাতালিকা প্রকাশিত হয়। মেধাতালিকার ভিত্তিতে ৩১ টি সরকারি মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তি হয়। সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শেষে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করে।

    নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মেধাতালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তির নিয়ম থাকলেও বেসরকারি মেডিকেল কলেজ প্রশাসন নানা অনিয়মের মাধ্যমে মেধাতালিকার বাইরে ছাত্র-ছাত্রী ভর্তি করে। মেধাতালিকায় থেকে ভর্তির সুযোগ পায়নি এমন শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পেয়েছেন তারা।

    ওই কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এসব মেডিকেল কলেজে প্রকৃত জাতীয় মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অধীনে শিক্ষার্থী ভর্তি করতে হবে।

    তারা জানান, অর্ধেকের বেশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে নিয়ম মেনে শিক্ষার্থী ভর্তি করে। ভর্তি প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনতে স্বাস্থ্য অধিদফতরের অধীনে শিক্ষার্থী ভর্তিতে তাদের কারও আপত্তি নেই।

    মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে চলতি বছর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি-সংক্রান্ত এক সভা হবে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের দু-একজন কর্মকর্তা এ প্রস্তাবনা উত্থাপন করবেন।

    এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেন, এ ধরনের প্রস্তাবনার ব্যাপারে তার জানা নেই। তবে প্রস্তাবনা সভায় উত্থাপিত হলে এর ভালোমন্দ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

    উল্লেখ্য, ভর্তি-সংক্রান্ত সভাটি সোমবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণবশত সভার দিনক্ষণ আগামীকাল নির্ধারণ করা হয়।