Author: banglarmukh official

  • টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং টস জিতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    এর আগে প্রথম ম্যাচে এই গায়ান প্রোভিডেন্স স্টেডিয়ামেই টস জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজা এবং ওই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। আজ নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত।

    যে মাঠে আগে ব্যাটিং করে জয়ের দেখা পেলো বাংলাদেশ, সেই মাঠেই পরের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার কারণে অনেকেই অবাক হয়েছে। বিস্ময়কর ঠেকেছে বিষয়টা। তবে, এটাও ঠিক, প্রথম ম্যাচের উইকেট আর পরের ম্যাচের উইকেট সমান রাখেনি স্বাগতিকরা।

    আজকের এই ম্যাচের উইকেটে পরিবর্তন আনা হয়েছে। এ কারণেই টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ম্যাচ জয়ের কারণে, এই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি টিম বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল খেলতে পারছেন না, ইনজুরির কারণে। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে কিমো পলকে।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ (উইকেটরক্ষক), জ্যাসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কিমো পল, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।

    বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিুকর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

  • ইমরান খান এগিয়ে

    ইমরান খান এগিয়ে

    পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সর্বশেষ বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পরিষদের ৯৭ আসন পেয়ে সবার উপরে রয়েছে পিটিআই।

    ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইর পরেই রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। তারা পেয়েছে ৬২টি। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এগিয়ে আছে ৩০টি আসনে।

    এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ২৩টি এগিয়ে রয়েছেন। মুত্তাহিদা মজলিস আমল (এমএমএ) এগিয়ে রয়েছে সাতটি আসনে ও গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ) এগিয়ে আছে সাতটি আসনে।

    এর আগে সহিংসতা, বোমা হামলা, নানা অভিযোগের ঘটনাবহুল পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দেশটিতে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

    পাকিস্তান নির্বাচন কমিশন বলছে, জাতীয় পরিষদের ২৭২ আসনের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন হাজার ৪৫৯ প্রার্থী। এরমধ্যে শুধুমাত্র পাঞ্জাব থেকেই এক হাজার ৬২৩ জন, সিন্ধ থেকে ৮২৪ জন, খাইবার পাখতুনখাওয়া থেকে ৭২৫ জন ও বেলুচিস্তান থেকে ২৮৭ জন। এছাড়া দেশটির দুটি আসন এনএ-৬০ ও এনএ-১০৮ এ নির্বাচন স্থগিত রয়েছে।

    কোনো একক দল ক্ষমতায় যেতে হলে থলেতে ভরতে হবে কমপেক্ষ ১৩৭ আসন; তবেই দেশ শাসনের জন্য সরাসরি সরকার গঠন করতে পারবে। এছাড়া কোনো দলই যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলে ঝুলে যাবে পাকিস্তানের পার্লামেন্ট। দ্বারস্থ হতে হবে ছোট-খাট দলগুলোর; জোট গঠন করে তবেই মসনদে যেতে হবে।

    এদিকে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে এগিয়ে রেখেছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট। এক প্রতিবেদনে ইন্ডিপেনডেন্ট বলছে, দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ইমরান খানই রয়েছেন এগিয়ে।

    মধ্য-ডানপন্থী পাকিস্তান তেহরিক-ই ইনসাফের এই প্রধান দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্মে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। দেশটির তিনবারের প্রধানমন্ত্রী কারাবন্দি নওয়াজ শরিফের রক্ষণশীল রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) বিরুদ্ধে প্রতিযোগিতা করছেন ৬৫ বছর বয়সী ইমরান।

    লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় ও কর ফাঁকি দিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ-পাচার এবং বিদেশে কোম্পানি খোলার দায়ে অভিযুক্ত নওয়াজকে গত বছর দেশটির আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। ২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের নাম আসার পর দেশটির আদালত তদন্ত শুরু করে।

    এই তদন্তে অবৈধ সম্পত্তির খোঁজ পাওয়ার পর দেশটির দুর্নীতিবিরোধী আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয়। কার্যত কোণঠাসা নওয়াজের দল যে এবারের নির্বাচনে জনগণের কাছে প্রত্যাখ্যাত হতে যাচ্ছে সেই ইঙ্গিতও মিলতে শুরু করেছে।

  • নর্থ-সাউথ ছাত্র হত্যার ভয়ঙ্কর কাহিনী

    নর্থ-সাউথ ছাত্র হত্যার ভয়ঙ্কর কাহিনী

    ২৩ জুলাই সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর খাল থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএর পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। তাদের মুখ থেকে জানা গেছে হত্যা ঘটনার ভয়ঙ্কর কাহিনী।

    আটককৃতরা হচ্ছেন- হানিফ পরিবহনের বাসচালক জালাল, সুপারভাইজার ফয়সাল ও বাসচালকের সহকারী সুপারভাইজার জনি। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ জানান, পায়েলের লাশ উদ্ধারের পর পুলিশের তদন্তে প্রাথমিকভাবে বাসচালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুপারভাইজার ফয়সালকে গতকাল আদালতে পাঠানো হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। কোর্ট ইন্সপেক্টর হেদায়তুল ইসলাম জানান, আসামি ফয়সালকে মুন্সীগঞ্জের ৫ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মো. জসিম উদ্দিনের কাছে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ফয়সাল বলেন, রাতে বাস যানজটে পড়লে বাসযাত্রী পায়েল প্রস্রাব করতে নিচে নামেন। যাত্রীবাহী বাস দ্রুত টান দিলে পায়েল বাসের দরজার সঙ্গে জোরে ধাক্কা খান। ফলে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তিনি গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তখন বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজার মনে করেন পায়েল মারা গেছে। তারপর তাকে ফেলেই তারা বাস চালিয়ে ঢাকার উদ্দেশে চলে আসেন। উল্লেখ্য, গত ২১ জুলাই গ্রামের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে হানিফ পরিবহনের বাসে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন পায়েল। পথে রাত ২টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় গিয়ে জ্যামে পড়ে বাসটি। সে সময় বাস থেকে প্রস্রাব করার জন্য নিচে নামেন পায়েল। এরপর থেকে পায়েলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২৩ জুলাই তার লাশ মেলে।

  • প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ মেধাবী শিক্ষার্থী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী স্বর্নপদক প্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীেেসামা রানী সরকার (প্রাপ্ত সিজিপিএ-৩.৯৬), ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্বী দেবনাথ (প্রাপ্ত সিজিপিএ-৩.৯৪) এবং কলা ও মানবিক অনুষদের অধীন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার সুমনা (প্রাপ্ত সিজিপিএ-৩.৬৩)।

    বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় এই ৩ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ এর জন্য মনোনীত হয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী।

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, ইউজিসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকসহ  অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

    পদক প্রদান অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি উপভোগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ কৃতি শিক্ষার্থীর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ অর্জন অত্যন্ত গৌরব ও আনন্দের। এই অর্জন শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের নয়, সমগ্র বরিশালবাসীর। এই অর্জনকে ভবিষ্যতের প্রেরণা হিসেবে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অচিরেই একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

    এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া শারমিন নিরা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫-২০১৬’ গ্রহণ করেন।

  • সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী ঝুনু

    সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী ঝুনু

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী বশির আহম্মেদ ঝুনু। আজ বুধবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ আলেকান্দার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

    বশির আহম্মেদ ঝুনু বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি নিজেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছেন।

    উল্লেখ্য, জাতীয় পার্টির লাঙল প্রতীক প্রত্যাশী ছিলেন জাপা নেতা বশির আহম্মেদ ঝুনু। কিন্তু ইকবাল হোসেন তাপসকে লাঙল প্রতীকের প্রার্থী ঘোষণা করায় বশির আহম্মেদ ঝুনু বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হন। এ কারণে ঝুনুকে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলা শাখার সভাপতি পদ থেকে বহিস্কার করে কেন্দ্রিয় কমিটি।

    শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির বিদ্রোহী মেয়র প্রার্থী ঝুনু।

  • বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন

    বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন

    বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের এই সিদ্ধান্তের কথা  নিশ্চিত করেছেন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে নারাজ জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

    কেন্দ্রীয় জাতীয় পার্টি বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন বলে বুধবার দিনভর নগরীর বাতাসে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরও আজ দিনভর বৃষ্টি উপক্ষো করে নগরীতে ব্যাপক গণসংযোগ করেন ইকবাল হোসেন তাপস এবং মিসেস তাপস।

    যদিও আজ বিকেলে গণসংযোগ কালে বিভিন্ন গণমাধ্যমকে তাপস বলেন, জাতীয় পার্টি বরিশালে অন্য কোন দলের প্রার্থীকে সমর্থন দেয়নি। জাতীয় পার্টির জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে একটি মানুষ, একটি মহল মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা চক্রান্ত করছে। বরিশালের মানুষ এই চক্রান্ত প্রতিহত করবে। তিনি নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন।

    এ বিষয়ে দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার  বলেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহুম্মদ এরশাদ বরিশালের উন্নয়ন এবং আধুনিক বরিশাল নগরী গড়ার লক্ষ্যে আওয়ামী লীগের মেয়র প্রাথী সাদিক আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন। এর কারণ হিসেবে রুহুল আমীন হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই উন্নয়নের অন্যতম কারিগর জেলা আওয়ামী লীগ সভাপতি মন্ত্রী মর্যদার আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তারা (হাসানাত) এই অঞ্চলের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তাদের পরিবারের অতীত এবং বর্তমান রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। তার বাবাও মন্ত্রী ছিলেন। তিনিও মন্ত্রী মর্যদার। তার ছেলেও (সাদিক) পরিবারের ধারা পেয়েছে। বরিশালের উন্নয়নে বর্তমান সরকার এবং এই (হাসানাত) পরিবারের বিকল্প নেই। তাই বরিশালের উন্নয়নের জন্যই জাতীয় পার্টির চেয়ারম্যান বরিশাল সিটিতে আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দেওয়ার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হলে জাতীয় পার্টির এই অবদানও মনে রাখতে বলে প্রত্যাশা করেন জাপা মহাসচিব।

    পার্টির চেয়ারম্যানের নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যে মহানগর জাতীয় পার্টির সভাপতি একেএম মরতুজা আবেদীন সহ নেতাকর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে শুরু করেছেন বলেও জানান এবিএম রুহুল আমীন হাওলাদার।

    বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি একেএম মরতুজা আবেদীন পার্টির মহাসচিবের এই নির্দেশ পাওয়ার কথা স্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহ’র পক্ষে কাজ শুরু করার কথা নিশ্চিত করেছেন।

    এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস আজ রাতে  বলেন, কেন্দ্রীয় কমিটি সমর্থনের সিদ্ধান্ত দিলেই হবে না। সমর্থন দিতে হবে বরিশালের নেতাকর্মীদের। বরিশালে জাতীয় পার্টি বলতে তাদের (তাপস) বোঝায়। তারা এখনও নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন বলে জানান।

    ইকবাল হোসেন তাপসের নির্বাচনী মাঠে থাকার ঘোষণার প্রেক্ষিতে জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, তাকে (তাপস) ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তিনি দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে প্রত্যাশা তার। তারপরও যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে তাহলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন জাপা মহাসচিব।

    পার্টির মহাসচিবের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারীর প্রেক্ষিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, তিনি নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তারা যে ব্যবস্থা নেয়ার, সেটা নিতে পারেন।

  • সাদিক আবদুল্লাহকে এখনো সমর্থন দেয়নি জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস

    সাদিক আবদুল্লাহকে এখনো সমর্থন দেয়নি জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। তবে এই খবরকে উড়িয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি বলেন, সারাদিন ব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়েছি। দলীয় কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদেরকে অবহিত করা হয়নি।

    এ ধরনের খবর ভিত্তিহীন বলে দাবী করেন। জানা গেছে, বুধবার সকালে এক বিবৃতিতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন স্বার্থে জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে।

    একটি আধুনিক বরিশাল সিটি কর্পোরেশন বিনির্মাণ এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের এই সিদ্ধান্তে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। এর আগে বুধবার সকালে দলের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী সাদিক আব্দুল্লাহকে সমর্থন দেয় জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সকালে এ সমর্থন ঘোষণা করেন বলে সাংবাদিকদের জানান তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

    এদিকে আজ বরিশাল নগরীর রিফুজি কলোনী, বাংলা বাজার, নিউ সার্কুলার রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ ব্যাপারে বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, আওয়ামীলীগকে সমর্থনের বিষয়টি সত্য নয়। কেননা আমরা এখনও দল থেকে কোন সিদ্ধান্ত পাইনি।

  • দরিদ্র পরিবারে জন্ম নিয়েও গোল্ডেন বল জিতলেন মদ্রিচ

    দরিদ্র পরিবারে জন্ম নিয়েও গোল্ডেন বল জিতলেন মদ্রিচ

    ক্রোয়েশিয়ার জাদার শহরের ঠিক পাশেই ডায়নারিক আল্পসের পাদদেশে এক দরিদ্র পরিবারে জন্ম নেন ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ। ছোটবেলাটা বেশ কষ্টে কেটেছে তার। যুদ্ধের দামামার মাঝেই বড় হয়েছেন ক্রোয়েশিয়ার এই অধিনায়ক। সে সময়ে জাদার শহরের অবস্থা ছিল বর্তমান ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো।

    তার জীবনের বেশ কয়েক বছর কেটেছে রিফিউজি ক্যাম্পে। মদ্রিচের ছোট্ট সেই শহর জাদার এবার সেজে উঠেছে বিশ্বকাপের জন্য। জাদার হচ্ছে ক্রোয়েশিয়ার সবচেয়ে পুরাতন ও ঘনবসতিপূর্ণ একটি শহর। ভ্রমণপিয়াসু মানুষদের কাছে এক স্বপ্নের শহর এটি। এই শহর থেকেই ৪ জন ফুটবলার  ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালের মাঠে নামেন।

    মদ্রিচ ছাড়াও ড্যানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালকো ও গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচেরও জন্ম এখানে। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে হেরেও গোল্ডেন বল জিতলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার ১০ নম্বর জার্সি টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ফাইনাল ম্যাচে পরাজিত দলে থাকলেও ব্যক্তিগত সাফল্যের খাতায় একটি ট্রফি যোগ হলো মদ্রিচের। ঠিক যেনো ২০১৪ সালে লিওনেল মেসির ভাগ্য! লুকা মদ্রিচ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন। বিশ্বকাপের দ্বিতীয় সেরা খেলোয়াড় সিলভার বল জিতেছেন বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সের তারকা স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যান। এছাড়া তৃতীয় সেরা খেলোয়াড়ের ব্রোঞ্জ বল জিতেছেন বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের তারকা এডেন হ্যাজার্ড।

    আসলে একটি বিশ্বকাপের সাথে মিশে থাকে অজস্র গল্প। একটি দল জিতে যায় বিশ্বকাপ। সেই সাথে রচিত হয় অংশগ্রহণকারী ফুটবলারদের জীবনের বিভিন্ন না ভোলা মুহূর্ত। ইতিহাসে জায়গা করে নেয় অনেকের নাম। সাধারণ কোনো দলের কারো অসাধারণভাবে জ্বলে উঠা কিংবা অসাধারণ কারো আরও অসাধারণ হয়ে উঠার সাক্ষী হয়ে থাকে বিশ্বকাপ।

  • বিসিসি নির্বাচন : সাত নং ওয়ার্ডের উন্নয়নের হাল ধরতে চান রফিকুল ইসলাম খোকন।

    বিসিসি নির্বাচন : সাত নং ওয়ার্ডের উন্নয়নের হাল ধরতে চান রফিকুল ইসলাম খোকন।

    শেখ সুমন :

    আসছে ৩০শে জুলাই বরিশাল সিটি কর্পোরেশন ( বি সি সি ) নির্বাচন। আর মাত্র নয় দিন বাকি। নয় দিন পরই দেখা যাবে কাকে নগর পিতা এবং কাদের কাউন্সিলর হিসাবে বেঁছে নিয়েছেন ত্রিশটি ওয়ার্ডের জনগন। কিন্তু জনগন যাকেই বেঁছে নিক না কেন , জনগনের কাছে নিজেদের ভবিষ্যত পরিকল্পনা এবং নিজেদের স্বপ্ন নিয়ে জনগনের দুয়ারে দুয়ারে পৌছে যাচ্ছেন প্রার্থীগন।

    নগরীর মধ্যভাগে অবস্থিত সাত নং ওয়ার্ড।এই ওয়ার্ডটি শহরের প্রানকেন্দ্রে অবস্থিত হওয়া সত্বেও এই ওয়ার্ড টি বিভিন্ন ভাবে অবহেলিত। এই ওয়ার্ডটিকে ঢেলে সাজিয়ে জনগোষ্ঠীর উন্নয়ন করার স্বপ্ন নিয়ে এবার কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হয়েছেন বরিশাল ল কলেজের সাবেক ভিপি এডভোকেট রফিকুল ইসলাম খোকন। যিনি বরিশালের সকলের কাছে মামা খোকন হিসেবে পরিচিত। এবারই প্রথম তিনি কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হয়েছেন। ঠেলাগাড়ি প্রতিক নিয়ে নির্বাচন করছেন তিনি। ইতিমধ্যেই ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে নিজের প্রতিক নিয়ে দেখা করেছেন তিনি। ওয়ার্ডে এখন এক আলোচিত নাম এ্ডভোকেট রফিকুল ইসলাম খোকন।

    রফিকুল ইসলাম খোকন আওয়ামী লীগ বরিশাল মহানগরীর এক অন্য তম নেতা। এছাড়াও তিনি মানুষের কাছে দানশীল ব্যাক্তি হিসাবে পরিচিত। রফিকুল ইসলাম খোকন একজন সংস্কৃতি কর্মী, ক্রিয়া প্রেমী। তিনি যুব সমাজের সাথে মিশে কাজ করতে খুব পছন্দ করেন। বিভিন্ন মসজিদ , মাদ্রাসার উন্নয়ন কাজে অগ্রণী ভূমিকা পালন করেন রফিকুল ইসলাম খোকন। কারো মেয়ের বিয়ে না হলে , কারো চিকিৎসার প্রয়োজন হলে , শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তার জন্য এগিয়ে যান রফিকুল ইসলাম খোকন। শুধু তাই নয় , কোথাও কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেখানেও অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।

    রফিকুল ইসলাম খোকন ওয়ার্ডবাসীকে তার সেবা দানের পরিকল্পনার বীবরনে বলেন : আমি এই কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হতাম না। কিন্তু এলকার দুর্দশাগ্রস্থ জন-সাধারনের ইচ্ছায় ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের নেতৃবৃন্দরা আমাকে নির্বাচনে প্রার্থী হতে বলেছেন তাই আমি দলের ও ওয়ার্ডবাসির ইচ্ছে পুরনের নির্দেশনা পালন করছি। দলও চাচ্ছে যে আমি যেন নির্বাচনে জয়ী হয়ে এই ওয়ার্ডকে বরিশালের অন্যতম মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলি। ইনশাআল্লাহ্ আমি নির্বাচনে জয়ী হলে ওয়ার্ডের প্রতিটি মানুষের দরজায় আমি ডিজিটাল সেবা পৌছে দেব। ওয়ার্ডের ভোটার লিস্টগুলো অতি স্বল্প সময়ে যাতে খুজে বের করা যায় সেজন্য ডাটা এন্ট্রির মাধ্যমে ভোটার লিস্টগুলোর একটি ডিজিটাল সাপোর্টের মাধ্যমে দ্রুত সেবা প্রদানের ব্যাবস্থা করবো। এই এলাকার ড্রেনেজ ব্যাবস্থা বিগত বহুদিন থেকে খুবই দুর্বল তাই সে সমস্যা দ্রুত সমাধান করার চেস্টা করবো। আমার ইচ্ছে অনুযায়ী আমাদের ড্রেনেজ সিস্টেম হবে উন্নত এবং আধুনিক। এলাকাবাসীকে নিয়ে প্রতি সপ্তাহে তাদের সমস্যাগুলো সনাক্ত করতে ও দ্রুত সমাধানের জন্য একটি সাপ্তাহিক আলোচনা সভার আয়োজন করবো। যেখানে জনগন বলবে তাদের কি দরকার। আমি যখন যে অবস্থাতেই থাকিনা কেন তাদের সাথে সর্বহ্মন কানেক্ট ও নিজেকে নিয়োজিত রাখার জন্য আমার অফিসে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও কনফারেন্স কলের ব্যাবস্থা রাখবো। একটি অভিযোগ বক্স ও আমার একটি ওয়েব সাইট পেইজে তাদের অভিযোগ ও সমস্যা জানানোর জন্য ব্যাবস্থা রাখবো, যাতে আমি নিজেই তাদের সমস্যাগুলো দ্রুত জানতে পারি ও নিরসনের ব্যাবস্থা নিতে পারি। এগুলো আমি ব্যাক্তিগত ভাবে হলেও জনগনের স্বার্থে করার ইচ্ছে রাখি। সিটি কর্পোরেশনের সহযোগিতায় যতোটুকু করা সম্ভব তাতো করবোই। এই ওয়ার্ডটিকে আমি মাদক মুক্ত করবো কারন কিশোর ও নবীন রা মাদকাশক্ত হলে উন্নয়ন ও পরিবেশ দুটোই রোগাক্রান্ত হবে বলে আমি মনে করি, তাই আমার ওয়ার্ড টি আমি মাদক মুক্ত করে ছাড়বো। ওয়ার্ডের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানের সামনে বা বাইরে রাস্তা ঘাটে ইভটিজিং হবে না। মেয়েদের নিরাপত্তার জন্য আমি এলাকাবাসীকে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করবো।

    আমার সুপ্ত ইচ্ছা গুলোর বাস্তব রুপদানে সহায়তা করতে আপনারা (৭নং ওয়ার্ডবাসি) আমাকে কাউন্সিলর পদে ঠেলাগাড়ী মার্কায় ভোট প্রদান করে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ্ জনগনের কাছে যে ভালোবাসা পাচ্ছি তাতে আমি জয়ী হবো। পাশে ছিলাম,পাশে আছি এবং পাশে থাকবো যতোদিন বেঁচে থাকবো এটাই আমার অঙ্গিকার।

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ করা উচিত: মওদুদ

    বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ করা উচিত: মওদুদ

    কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

    শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সংঘাতের রাজনীতি, গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির ঘটনা প্রসঙ্গে মওদুদ বলেন, যেমনিভাবে রিজার্ভ চুরির দায়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছিলেন, তেমনি বর্তমান গভর্নরেরও পদত্যাগ করা উচিত। তাহলে তার সম্মান বাঁচবে।

    বিএনপির এই জ্যোষ্ঠ নেতা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি টাকায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেভাবে বিএনপিকেও সমাবেশ করতে দিতে হবে।