Author: banglarmukh official

  • হজে গুনাহ মাফ হয়

    হজে গুনাহ মাফ হয়

    দয়ালু আল্লাহ তাঁর প্রিয় বান্দা হাজীদের হজ কবুল করেন, তাদের অতীতের সব গুনাহ মাফ করে দেন। ফলে তারা কাবাঘর থেকে  মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফেরেন।

    হজ আর্থিক সামর্থ্যের অধিকারী মুসলমানের জন্য অবশ্যপালনীয় ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। তবে এটি শুধু ধনীদের জন্য অবশ্য পালনীয়। যেমন ইসলামের আরেকটি স্তম্ভ জাকাতও কেবল ধনীদের জন্য পালনীয়।

    হজের আসল পাথেয় হলো তাকওয়া। মুমিনরা হজ পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। এ সুযোগ যারা পায় তারা সত্যিকার অর্থে সৌভাগ্যবান।

    হজ সামর্থ্যবান মুসলমানের জন্য এমন একটি অবশ্যপালনীয় ইবাদত যে, কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালনে কার্পণ্য করলে সে আল্লাহর বিরাগভাজন হবে।

    সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘মানুষের ওপর আল্লাহর হক এই যে, কাবাঘর পর্যন্ত আসার সামর্থ্য যাদের আছে তারা হজ করার জন্য এখানে আসবে। যারা প্রত্যাখ্যান করবে (অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে আসবে না) তারা জেনে রাখুক যে, আল্লাহ সৃষ্টিজগতের মুখাপেক্ষী নন।’ সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ পালনে অনীহা প্রদর্শন করে মহানবী (সা.)-এর হাদিসে তাদের কঠোরভাবে ভর্ত্সনা করা হয়েছে।

    হজ পালন উপলক্ষে হাজীরা রসুল (সা.)-এর রওজা জিয়ারতের জন্য মদিনায় যান। রসুল (সা.) বলেছেন, ‘মদিনা জিয়ারত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।’ আবু দাউদ।

    তিনি আরও বলেন, রওজা জিয়ারতকারীরাও অশেষ সৌভাগ্যের অধিকারী। এর মাধ্যমে দুটি কবুল হজের সওয়াব পাওয়া যায়।

    হজরত আবু হুরাইরা (রা.) বর্ণিত হাদিসে বলা হয়েছে, রসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলমান যখন কবরের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম করে আল্লাহ তখন আমার রুহ ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব দিই। মুসনাদে আহমাদ।

    হজ পালনের জন্য অবশ্যই পাথেয় দরকার। সারা দুনিয়া থেকে মুমিনরা হজের জন্য আরাফায় যান। এজন্য হজ পালনকারীদের আর্থিক সামর্থ্যের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সব ইবাদতের মতো হজের জন্য আসল পাথেয় হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহর প্রতি ভয় বা তাঁর হুকুম তামিল করার ঐকান্তিক বাসনা।

    সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াতেও এ বিষয়টি নির্দেশিত হয়েছে। বলা হয়েছে, ‘হজের সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাবে। তবে তাকওয়াই হচ্ছে সর্বোত্তম পাথেয়।’ এ বছর দুনিয়ার যেসব মুসলমান আল্লাহর মেহমান হিসেবে মক্কায় যাচ্ছেন পরম করুণাময় তাদের সবাইকে সুস্থভাবে হজ পালনের তওফিক দিন।

    লেখক :  ইসলামবিষয়ক গবেষক।

  • ৮ বছরের চেষ্টার পর ধরা পড়ল সেই দানব কুমির!

    ৮ বছরের চেষ্টার পর ধরা পড়ল সেই দানব কুমির!

    ৬০০ কিলোগ্রামের দানব কুমির ধরা পড়ল অস্ট্রেলিয়ায়৷ কুমিরটিকে প্রথম দেখতে পাওয়া যায় ২০১০ সালে৷ তারপর আট বছর তাকে ধরার বহু প্রচেষ্টা করা হয়৷ কিন্তু তাকে ধরা যায়নি৷ দীর্ঘদিন পরে অবশেষে জালে ধরা পড়ল সেই বৃহদাকায় কুমির৷

    জানা গেছে, সেই লবণ জলের কুমিরের ওজন ১৩২৮ পাউন্ড৷ আট বছর ধরে তার খোঁজে তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায়৷ অবশেষে মঙ্গলবার তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে৷ সরকারি তরফে তার ধরা পড়ার খবর প্রচার পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে৷

    ৪.৭ মিটার লম্বা মানে ১৫.৪ ফুট৷ রাক্ষুসে শেই কুমিরকে ধরার জন্য ফাঁদ পাতা হয় উত্তরের প্রান্তিক শহর ক্যাথেরাইনে৷ ২০১০ সাল থেকেই অবশ্য তাকে দেখতে পাওয়ার পরই ফাঁদ পাতা হয়৷ কুমিরটির বয়স প্রায় ৬০ বছর বলে মনে করা হচ্ছে৷

  • তাজমহলের সৌন্দর্য ফিরিয়ে আনুন, না হলে ধ্বংস করে দিন

    তাজমহলের সৌন্দর্য ফিরিয়ে আনুন, না হলে ধ্বংস করে দিন

    ভারতের উত্তরপ্রদেশ সরকারের প্রতিও তীব্র উষ্মা প্রকাশ করে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, হয় তাজমহলের সৌন্দর্য ফিরিয়ে আনুন, না হলে ধ্বংস করে দিন।

    বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তের বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশের সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন।

    আদালত বলেছে, আপনারা তাজমহলকে বন্ধ করতে পারেন, যদি সেটাই মনে করেন। আপনারা চাইলে ধ্বংসও করতে পারেন। একইসঙ্গে মধ্যযুগের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাঠামো সংরক্ষণের বিষয়টি এক আশাহীন লক্ষ্য হয়ে উঠেছে বলেও তির্যক মন্তব্য করেছে শীর্ষ আদালত।

    পাশাপাশি তাজমহলের সংরক্ষণ, সুরক্ষায় ভিশন ডকুমেন্ট পেশ করতে না পারায় উত্তরপ্রদেশ সরকারের প্রতিও তীব্র উষ্মা প্রকাশ করে বিচারপতিদের বেঞ্চ। তারা বলেছেন, তাজমহল রক্ষায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট দিলেও সরকার কোনো সুস্পষ্ট পদক্ষেপ করেনি।

  • তারা তো লিভ টুগেদারও করছেন, আর কি বাকি রইলো

    তারা তো লিভ টুগেদারও করছেন, আর কি বাকি রইলো

    বলিউড ও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের বিষটি বেশ পুরনো। এ তালিকায় এবার যুক্ত হলেন এষা গুপ্তা ও হার্দিক পাণ্ডিয়া।

    আর হার্দিক পাণ্ডিয়া সঙ্গে সম্পর্কের গুঞ্জনে এবার নতুন করে আলোচনায় এলেন এষা গুপ্তা। আর সেটা হলো লিভ টুগেদারের মধ্য দিয়ে।

    তবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টিকে একেবারেই প্রকাশ্যে আনতে চাইছেন না এষা। শুধু তাই নয়, হার্দিকের সঙ্গে তার সম্পর্ক যাতে কোনোভাবেই সংবাদমাধ্যমে প্রকাশ না হয়, তার জন্যও তৎপর এ নায়িকা। এষার মতো হার্দিকও বিষয়টি নিয়ে একেবারে চুপই রয়েছেন। আর সেই কারণে ‘লাঞ্চ’ বা ‘ডিনার ডেটে’ বাইরে না গিয়ে, বাড়িতেই হার্দিকের সঙ্গে রুম ডেট করছেন এষা। তাছাড়া রাতেও থাকছেন হার্দিকের বাসায়। তাদের লিভ টুগেদার নিয়ে এখন সরগরম ভারতীয় মিডিয়া।

    এষার কাছের একজন বন্ধু জানিয়েছেন, হার্দিকের সঙ্গে নিজের সম্পর্কের কথা এখনই প্রকাশ করতে চাইছেন না এষা। তবে এসব কথা গোপন থাকে না। তাই প্রকাশ হয়ে গেল। তারাতো লিভ টুগেদারও করছেন। আর কি বাকি রইলো!

  • বিএনপির গলার কাঁটা জামায়াত

    বিএনপির গলার কাঁটা জামায়াত

    ২০-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী এখন বিএনপির গলার কাঁটা। দেশের ভিতরে ও বাইরে এ দলটিকে নিয়ে ব্যাপক চাপে রয়েছে বিএনপি। তাদের দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে। দলীয় প্রার্থী ঘোষণার আগে গত ২৭ জুন ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জামায়াতের প্রতিনিধিও ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, জোটগতভাবে প্রার্থী ঘোষণা করা হবে। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সবাই সমর্থন দেবে। জামায়াতের প্রার্থী প্রত্যাহারের অনুরোধও জানানো হয় বৈঠকে।

    জানা যায়, ওই বৈঠকে কিছু না বললেও পরবর্তীতে বেঁকে বসে জামায়াত। দলীয় প্রার্থী সিলেট জেলা আমির এহসানুল মাহবুব জুবায়েরের মনোনয়ন প্রত্যাহার করেনি দলটি। এ নিয়ে সিলেট সিটি ভোটে অস্বস্তিতে পড়েছে বিএনপি। এ ছাড়া বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমও মাঠে। এই দুই প্রার্থীর জাঁতাকলে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আরিফুল হক। তারা শেষ পর্যন্ত মাঠে থাকলে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ে তেমন কোনো বেগ পেতে হবে না বলে দলীয় সূত্রে জানা গেছে।

    এ প্রসঙ্গে জোটের শরিক দল ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, জাতীয় স্বার্থে জামায়াতের দলীয় প্রার্থী প্রত্যাহার করা উচিত ছিল। এটা তারা ভুল করেছে। যেখানে বিএনপিই বিশাল ভোটব্যাংক নিয়ে এই সরকারের আমলে প্রার্থী দিয়ে টিকে থাকতে পারছে না, সেখানে জামায়াতের তো প্রশ্নই আসে না। সূত্র জানায়, সর্বশেষ ২০-দলীয় জোটের বৈঠকের এক পর্যায়ে জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম জানান, সিলেটে  মেয়র প্রার্থী দেওয়ার দাবি বিএনপি মহাসচিবকে জানিয়েছি।  দেখি তারা কী করেন। এ সময় তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে জোটের অন্য শরিক দলগুলো। এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, তিন সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থীই জোটের প্রার্থী। এর বাইরে প্রার্থী করা হলে জোটের শৃঙ্খলা ভঙ্গ হবে। যার কারণে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে। এ সময় তিনি জামায়াত ও খেলাফত মজলিসের প্রতি জোটের স্বার্থে নিজেদের প্রার্থী না দেওয়ার জন্য আহ্বান জানান। কিছুক্ষণ পরই দলের জরুরি বৈঠকের কথা বলে বৈঠক থেকে বেরিয়ে যান জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম। এরপর তারা দলীয় প্রার্থী দাঁড় করিয়ে দেন। এদিকে সিলেটে জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের প্রচারণা চালাচ্ছেন। তিনি গণমাধ্যমকে বলেন,  শেষ পর্যন্ত লড়ে যাবেন। তার প্রার্থী হওয়ার বিষয়ে সরকারের সঙ্গে সম্পর্কের কোনো সুযোগ নেই। এতে  জোটেরও ক্ষতি হবে না। ২০০৮ সালের নির্বাচনেও ৫টি আসন দুই জোটের জন্য উন্মুক্ত ছিল। তখনো সমস্যা হয়নি। এটি পারস্পরিক বোঝাপড়ার বিষয়। আর মূলত  জোট হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনেও পাশে নেই জামায়াত। জোটের অন্য শরিকদের সব কর্মসূচিতে অংশ নিতে দেখা গেলেও জামায়াতের প্রতিনিধিরা ছিলেন দায়সারা গোছের। শুধু তাই নয়, এই সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে জোট বা বিএনপির যে কোনো কর্মসূচিতেই জামায়াতকে গা-ছাড়া ভাব দেখা গেছে। বিএনপি নেতারা অবশ্য বলছেন, বিগত চার বছর ধরে জামায়াত সরকারের সঙ্গে আঁতাত করে চলছে। এরই ধারাবাহিকতায় দলের  আমির ও সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতারা অনায়াসে মুক্তি পেয়ে যাচ্ছেন। এটাকে ভালো চোখে দেখছে না জোটের অন্য শরিক দলগুলো। বিএনপির একজন সিনিয়র নেতা জানান, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক থাকুক—এটা ভারতসহ পশ্চিমা  দেশগুলোও চায় না। কারণ, ভারতের ধারণা; এটা পাকিস্তানপন্থি দল। সম্প্রতি ভারত সফরকালে বিএনপি  নেতাদের সঙ্গে দেশটির বিভিন্ন পর্যায়ে কর্তাব্যক্তিদের সফরেও জামায়াতের প্রসঙ্গটি উঠে আসে। দিল্লি থেকে জানানো হয়, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাইলে জামায়াতকে ছাড়তে হবে। তবে বিএনপি দিল্লিকে জানিয়েছে, জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক কৌশলগত, আদর্শিক নয়। ২০০১ সালে জাতীয় নির্বাচনের আগে দলের প্রতিক্রিয়াশীল অংশের মতামতে জামায়াতকে নিয়ে চারদলীয় জোট গঠন করে বিএনপি। ওই সময়েই মুক্তিযুদ্ধে অংশ নেওয়া  নেতারা এর বিরুদ্ধে অবস্থান নেন। ওই নির্বাচনে জয়লাভ করে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও  সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে মন্ত্রী বানানো হয়। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়। বিএনপিতে এখন বলাবলি হচ্ছে, দেশে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে জামায়াত-ই বড় বাধা। তারা যুদ্ধাপরাধীদের দল। তাই তাদের সঙ্গে থেকে কেউ ঐক্য করতে চাইছে না।

  • হৃদয় ভেঙে গেছে আমাদের : হ্যারি কেইন

    হৃদয় ভেঙে গেছে আমাদের : হ্যারি কেইন

    ইংল্যান্ডের স্বপ্ন গুঁড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছে ক্রোয়েশিয়া। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বুধবার রাতে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে হেরেছে ইংলিশরা। ফলে ‘ইটস কামিং হোম’ (ট্রফি ঘরে ফিরে আসছে) স্লোগানে বিশ্বকাপ মিশন শুরু করলেও ফাইনালের মঞ্চে নামতেই পারলো না ইংল্যান্ড।

    ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেও স্বপ্নভঙ্গ হওয়ার বেদনা ভীষণ পোড়াচ্ছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে এ স্ট্রাইকার বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন, হারের বেদনায় মুষড়ে পড়েছি, হৃদয় ভেঙে গেছে আমাদের। তবে ভক্তরা যে সমর্থন দিয়ে গেছেন, তা আমাদের অভিভূত করেছে।’

    কিরান ট্রিপিয়ারের দুর্দান্ত ফ্রি-কিকে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আর অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার একমাত্র ফরোয়ার্ড মারিও মানজুকিচের গোলে স্বপ্নভেঙ হয় ইংল্যান্ডের।

    ইংলিশ অধিনায়ক বলেন, ‘অতিরিক্ত সময় মিলিয়ে মোট ১২০ মিনিটের খেলায় ৫০:৫০ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা ম্যাচের দিকে ফিরে তাকালে বুঝবো, আরও কিছু ভালো করতে পারতাম আমরা। এটা এখন কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট।’

    তবে গ্রুপ পর্ব, নকআউট পর্ব এবং কোয়ার্টার ফাইনাল থেকেই অনেক বড় বড় দল ছিটকে পড়লেও ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোয় গর্বিত আসরের সর্বোচ্চ গোলদাতা কেইন।

    এখন শনিবার (১৪ জুলাই) সেন্ট পিটার্সবার্গে বেলজিয়ামের সঙ্গে তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে হবে ইংলিশদের।  আর তার পরদিন ১৫ জুলাই লুঝনিকিতে গড়াবে ফাইনাল। সেখানে লড়বে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স ও একই আসরের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

  • খালেদার রিভিউ আবেদন মুলতবি

    খালেদার রিভিউ আবেদন মুলতবি

    আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে খালেদা জিয়ার করা আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন আপিল বিভাগ।

    বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

    তবে ওই সময়ের মধ্যে আপিল শুনানি শেষ না করতে পারলে রিভিউ আবেদন বিবেচনা (কনসিডার) করা হবে বলেও জানিয়েছেন সর্বোচ্চ আদালত।

    এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান।

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। ওইদিন থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন। পরে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে গত ১২ মার্চ চার মাসের জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পর গত ১৬ মে তা বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন উচ্চতর আদালত।

    পরে খালেদা জিয়া ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে আপিল মামলার নিষ্পত্তিতে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেন।

  • বিশ্বকাপ ফাইনাল দেখা হচ্ছে না সেই থাই খুদে ফুটবলারদের

    বিশ্বকাপ ফাইনাল দেখা হচ্ছে না সেই থাই খুদে ফুটবলারদের

    থাইল্যান্ডের থাম লিয়াং গুহায় আটকা পড়া ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচকে বিশ্বকাপে ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ করে দিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।কিন্তু, গুহা থেকে তারা বেঁচে ফিরলেও শারীরিক অসুস্থতার কারণে মস্কোতে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্টেডিয়ামে বসে খেলা দেখা হচ্ছে না।

    গত ২৩ জুন থাইল্যান্ডের ওয়াইল্ড বোরস ফুটবল ক্লাবের ১২ জন কিশোর ও তাদের কোচ প্রচণ্ড বৃষ্টিতে থাম লিয়াং গুহায় আটকা পড়ে। উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন হলে পুরো দলটিকে মস্কোতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানায় ফিফা। অবশেষে ১৮ দিন পর গত মঙ্গলবার বিকালের দিকে সকলকে উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা। এরপরই চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

    এদিকে, গুহা থেকে উদ্ধার হওয়ার পর ফুটবল অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের সঙ্গে ফিফা যোগাযোগ করে জানতে পারে উদ্ধার হওয়া ওই ফুটবলাররা মস্কো যেতে পারবে না।

    এরপর এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, “১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে সফলভাবে উদ্ধারের খবরে ফিফা অত্যন্ত আনন্দিত। উদ্ধারকাজে নিয়োজিত প্রতিটি ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে উদ্ধারকার্য চলাকালীন একজন ডুবুরির মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। তবে থাইল্যান্ড ফুটবল ফেডারেশন আমাদের জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে ওই কিশোররা মস্কো পর্যন্ত যাওয়ার অবস্থায় নেই।”

  • যেভাবে ফাইনালের মঞ্চে ক্রোয়েশিয়া-ফ্রান্স

    যেভাবে ফাইনালের মঞ্চে ক্রোয়েশিয়া-ফ্রান্স

    ২১তম রাশিয়া বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকেই নানা ঘটন-অঘটনের জন্ম দিয়েছে। টুর্নামেন্টের শুরুতে ফেবারিটের তকমা নিয়ে আসা বড় দলগুলো বিদায় নিয়েছে অনেক আগেই। সবাইকে চমকে দিয়ে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে আগামী ১৫ জুলাই মুখোমুখি হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। চলুন দেখে নিই দুই দলের রোড টু ফাইনাল সম্পর্কে-

    প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে ফরাসিরা। অন্যদিকে শেষ চারের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ২-১‍  গোলে বিদায় করে প্রথমবারের মতো স্বপ্নে ফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েটরা।

    এই ফাইনাল মঞ্চে আসাটা অবশ্য দু’দলের জন্য খুব সহজ ছিলো না। ফ্রান্সের কথাই ধরুন না, ‘সি’ গ্রুপে দুর্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে শুরু। পরের ম্যাচে পেরুর বিপক্ষে ফের কষ্টার্জিত জয়। ব্যবধান ১-০। আর শেষ ম্যাচে তো ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র।

    তবে শেষ ষোলো থেকেই দারুণ খেলা শুরু করেন এমবাপ্পেরা। যেখানে ফেভারিট আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়র্টার নিশ্চিত করে। আর শেষ আটে উরুগুয়েকে দাপটের সঙ্গে ২-০ গোলে হারিয়ে খেলে সেমিফাইনাল।

    অন্যদিকে ‘ডি’ গ্রুপে অসাধারণ ছিল ক্রোয়েশিয়া। যেখানে ২-০ গোলে নাইজেরিয়াকে হারিয়ে শুরু। আর আর্জেন্টিনাকে তো কোনো পাত্তা না দিয়ে ৩-০ গোলে হারান মদ্রিচ-রাকিটিচরা। শেষ ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন।

    তবে ১৯৯৮ সালে সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়াকে মূল পরীক্ষা দিতে হয় শেষ ষোলো থেকে। যেখানে দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল। আর শেষ আটেও এসে দেখতে হয় টাইব্রেকারকে। স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ২-২ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়। তবে সর্বশেষ সেমিফাইনালে তো ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়েই ইতিহাস গড়লো দলটি।

    আগামী ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে লড়বে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

  • আ’লীগ নেতার লালসার শিকার ছাত্রলীগ নেত্রী! (ভিডিও)

    আ’লীগ নেতার লালসার শিকার ছাত্রলীগ নেত্রী! (ভিডিও)

    স্ত্রীর মর্যাদা চাইতে গিয়ে ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ-আলম ও তাঁর স্ত্রীর হাতে নির্যাতিত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারজানা ববি নাদিরা (২৫)। নাদিরাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    বুধবার (১১ জুলাই) দুপুরে ঝালকাঠি জেলা পরিষদে নাদিরার ওপর নির্যাতনের ঘটনা ঘটে।

    হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও স্টেশন রোডের ফারুক হোসেন খানের মেয়ে ফারজানা ববি নাদিরা ঝালকাঠি জেলা পরিষদের ডিজিটাল সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করার সুবাধে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের (৭২) সাথে নাদিরার বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। নাদিরার অভিযোগ সরদার মো. শাহ আলম গত তিন বছর যাবৎ তাকে স্ত্রীর মত ব্যবহার করলেও তিনি তাকে আইনগতভাবে স্ত্রীর মর্যাদা দিচ্ছিলেন না। গত কয়েকদিন যাবৎ নাদিরা সরদার মো. শাহ-আলমকে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল।

    বুধবার (১১ জুলাই) বেলা ১২ টায় নাদিরা জেলা পরিষদে চেয়ারম্যান সরদার শাহ আলমের কক্ষে অবস্থান নিয়ে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। একপর্যায় খবর পেয়ে বিকাল তিনটার দিকে জেলা পরিষদে হাজির হন সরদার শাহ আলমের স্ত্রী জেলা মহিলা পরিষদের সভানেত্রী শাহানা আলম। তিনি সরদার শাহ-আলমের কক্ষে ঢুকেই নাদিরাকে দেখে তার ওপর চড়াও হয়ে চড় থাপ্পর মারেন। একপর্যায় তাকে মারতে মারতে রুম থেকে বের করা হয়। এ সময় বেশ কিছু লোকজন ও সাংবাদিকরা উপস্থিত হন। সরদার শাহ আলম ও শাহানা আলম গাড়িতে উঠে জেলা পরিষদ ত্যাগ করতে চাইলে নাদিরাও জোরপূর্বক তাদের গাড়িতে উঠতে চান। তখন নাদিরাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে জেলা পরিষদের দ্বিতীয় তলার ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

    স্থানীয় কিছু যুবক ও কয়েকজন যুবলীগ নেতা নাদিরাকে ধরে ফেলেন এবং তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।

    সদর হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ফারজানা ববি নাদিরা বলেন আসলে আমরা মেয়েরা কারও কাছে নিরাপদ নয় । মনে করেছিলাম এই বয়স্ক লোকটার কাছে আমি নিরাপদ থাকবো। কিন্তু তিনিও আমাকে ভোগের সামগ্রী বানালেন। সরদার শাহ আলমের স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য আমি প্রয়োজনে আইনের আশ্রয় নেব।

    নাদিরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরী সাইন্সে মাস্টার্স শেষ করে ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করে।

    এ ব্যাপারে সরদার মো. শাহ আলমের বক্তব্য জানার জন্য একাধিকবার তার ০১৭১১৩৮১৮২৮ নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।’’