Author: banglarmukh official

  • ভারত ২০১৪ সাল থেকেই ভুল পথে চলছে: অমর্ত্য সেন

    ভারত ২০১৪ সাল থেকেই ভুল পথে চলছে: অমর্ত্য সেন

    ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবার মুখ খুললেন। তিনি বললেন, পিছনের দিকে হাঁটার নিরিখে ভারত এই মুহূর্তে অনেকটা এগিয়েছে। ২০১৪ থেকেই এই বিপজ্জনক অবনতি শুরু হয়ে বর্তমানেও সমান তালে চলছে। সম্প্রতি ভারতের দিল্লিতে নিজের বইয়ের হিন্দি সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমর্ত্য সেন। সেখানেই ভারতের পরিস্থিতি নিয়ে এই মত প্রকাশ করেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ।

    অমর্ত্য সেন’র মতে, ভারত-পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা-নেপাল ও ভুটান এই রিজিয়নে আগে ভারত ছিল শ্রীলঙ্কার পরেই। অর্থাৎ সেরার নিরিখে দ্বিতীয় অবস্থানে। এখন এই ক্রম পুরো উল্টে গিছে। এখনও ভারত দ্বিতীয়। তবে সেটা তালিকার নিচের দিক থেকে। আর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পাকিস্তান।

    কোন ভিত্তিতে এ কথা বলছেন তার ব্যাখ্যাও দেন তিনি। ভারতের সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলী উঠে আসে তাঁর কথায়। উঠে আসে, দলিত নিগ্রহের কথা। কিছুদিন আগেই এক দলিত যুবককে পেট্রোল পাম্পে বেঁধে চাবুক মারা হয়। এদিকে নিজের হাতে যারা ম্যানহোলের ময়লা পরিষ্কার করে, সেই শ্রেণির মানুষরা ক্রমাগত উপেক্ষিত এবং অবহেলিত। অর্থাৎ বিশেষ কিছু দিকে যে দৃষ্টি দেওয়া হচ্ছে না, ক্রমাগত কিছু সূচকের নিরিখে ভারতকে পিছু হটতে হচ্ছে তাই-ই স্মরণ করিয়ে দেন তিনি।

    আরও স্পষ্ট অমর্ত্য সেন বলেন, মোদি বনাম রাহুল দ্বন্দ্বের কথা তিনি বলছেন না। ভারত এবং তার স্বরূপ নিয়েই তিনি ভাবছেন এবং সেই কথাটিই তুলে ধরছেন।

    তিনি আরো বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কেউ কল্পনাও করেননি যে, শুধু হিন্দু পরিচিতির জেরে কোন নির্বাচন জেতা যায়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আজ তাই-ই হচ্ছে। আজ ২০০০ কোটি রুপির বাজেট মানে ভারতের প্রত্যেক মানুষের জন্য বরাদ্দ ২০ রুপি। সুতরাং অর্থনীতি ও সামাজিক দিকে থেকে এই মুহূর্তে ভারতে যে বেশ কিছু সমস্যা আছে এবং সেদিক থেকে ক্রমাগত মুখ ঘুরিয়ে চলা হচ্ছে। সে কথাই আরও একবার স্নরণ করিয়ে দেন অমর্ত্য সেন।

  • গুহায় আটকে পড়াদের মধ্যে ৪ ফুটবলারকে উদ্ধার

    গুহায় আটকে পড়াদের মধ্যে ৪ ফুটবলারকে উদ্ধার

    থাইল্যান্ডের গভীরতম গুহায় আটকে পড়া ১২ ক্ষুদে ফুটবলারদের মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে ডুবুরিরা। যদিও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রথমে ৬ জনের কথা বলা হলেও পরে ৪ জনের কথা জানিয়েছে।

    উদ্ধারকারী দলের প্রধান নারংসাক অসত্যানাকর্ন বলেন, আমরা আজ ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিরাপদে উদ্ধারের পর তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

    এর আগে, গুহায় আটকে পড়া ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে রবিবার অভিযানে নামে ডুবুরিরা। গত ২৩ জুন গুহায় ঢুকে আটকা পড়ে তারা।

    আবহাওয়া অনুকূলে আসায় ও গুহার ভেতরে পানির স্তর কমতে থাকায় থাইল্যান্ডের চিয়াং রাইয়ের গভর্নর নারুংসাক ওস্তানাকর্ন রবিবার সকালে অভিযান শুরুর ঘোষণা দেন। উদ্ধার অভিযানে অংশ নেয়া ডুবুরিদের মধ্যে ৫ জন থাইল্যান্ডের এবং ১৩ জন বিদেশি ডুবুরি রয়েছেন। সবাই বের করে আনতে দুই থেকে চার দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে সবকিছু আবহাওয়া ও গুহার ভেতরে থাকা পানির মাত্রার ওপর নির্ভর করছে।

  • তিন সিটির এজেন্টদের অগ্রিম তালিকা নিচ্ছে ইসি

    তিন সিটির এজেন্টদের অগ্রিম তালিকা নিচ্ছে ইসি

    রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের এজেন্টদের অগ্রিম তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধে এই তালিকা সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে ইসি এই তিন সিটিতে ওয়ারেন্ট ছাড়া নির্বাচনী এলাকায় কাউকে গ্রেপ্তার না করতে প্রশাসনকে নির্দেশনা দেবে।

    রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনানেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

    এই নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীর এজেন্টদের হয়রানি বন্ধ করতে তাদের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে। যাতে আমরা দেখতে পারি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কি না।

    এর আগে গাজীপুর সিটিতে ভোটের একদিন আগে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার না করার জন্য সেখানকার পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়েছিল ইসি। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও আমরা এমন নির্দেশনা দিয়েছিলাম। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষেও ওয়ারেন্ট ছাড়া কাউকে যেন গ্রেপ্তার না করা হয়, সেই নির্দেশনা দেয়া হচ্ছে। ওয়ারেন্ট থাকলে সেটা ভিন্ন বিষয়।’

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটিতে ভোটগ্রহণ করা হবে। গত ১৫ মে খুলনা ও ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এই দুই সিটিতে তফসিল ঘোষণার পর নেতাকর্মী ও প্রার্থীর এজেন্টদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করে বিএনপি। গাজীপুর সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে অনিয়মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। অব্যাহত সমালোচনার মুখে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। গাজীপুরে অনিয়মের ঘটনা তদন্তে একজন নির্বাচন কমিশনারকে দায়িত্ব দেন সিইসি কেএম নূরুল হুদা। আগামী তিন সিটিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন তিনি।

  • অভিজ্ঞ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দিতা করার সুযোগ সৌভাগ্যের ব্যাপার : সাদিক

    অভিজ্ঞ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দিতা করার সুযোগ সৌভাগ্যের ব্যাপার : সাদিক

    আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।শনিবার (০৭ ‍জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।এসময় তিনি বিএনপির প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, অভিজ্ঞ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দিতা করার সুযোগ আমার জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। তিনি (সরওয়ার) বরিশালে ৪ বার এমপি ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তার মতো একজন প্রার্থীর বিপেক্ষে আমি প্রতিদ্বন্দিতা করছি এটা সৌভাগ্যের ব্যাপার।

    তিন বলেন, সিটি নির্বাচনের মেয়র প্রার্থী বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। তাকে আমি কাকু বলে সম্মোধন করি।তার সাথে আমাকে অনেক জায়গায় হয়তো দেখেছেন। সাবেক প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের লাশের খাটের এক অংশ আমি ধরেছি অন্য অংশ তিনি ধরেছেন। সাদিক বলেন, আমি কারো বিরুদ্ধেচারন করতে চাইনা, এটাও একটা পরিবর্তন বলে আমি মনে করি।অনেকেই আমার বিরুদ্ধে বলতে পারে কিন্তু আমি কোন প্রার্থীর বিরুদ্ধে বলতে চাইনা। আমাদের রাজনৈতিক মুখপাত্ররা আছেন তারা হয়তো বলতে পারেন।

    তিনি বলেন, বিগত বছরগুলো ধরে আমি বরিশালে রাজনৈতিক অঙ্গনে কিছুটা পরিবর্তনের চেষ্টা করেছি।হয়তো কারো ভালো লেগেছে, কারো লাগেনি। মনোনয়ন পাওয়ার পরে বিগত দিনের ধারাবাহিকতা অনুযায়ী বরিশালে কোন শো-ডাউন কিন্তু আমি করিনি।কারণ শো-ডাউনের কোন প্রয়োজন নেই, বিগত দিনে আমি যা করেছি তাতে বরিশালের মানুষ আমাকে চেনে, ভালোবাসে।এখানে তাদের দেখানোর কিছু নাই। আজ জননেত্রী শেখ হাসিনার বক্তব্য আপনারা শুনেছেন। আমরা কি কারনে রাজনীতি করি তা তিনি বলেছেন। আমরা মানুষের সেবার জন্য রাজনীতি করি। আমিও বারবার বলেছি আমাদের রাজনীতি মানুষের সেবার জন্য, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নাই।

    বরিশালের মানুষের জন্য কি করবো তা নিয়ে আমি কোন ইশতিহার দিবো না এটা আগেই বলেছি। বরিশালের মানুষের চিন্তা-চেতনা তাদের চাওয়া-পাওয়াই আমার ইশতিহার।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের উন্নয়ন করেছেন, করছেন। বিএনপির ঘাটি বা আওয়ামীলীগের ঘাটি বলে কোন শব্দ বা ঘটনা আছে বলে আমি মনে করিনা।যে কাজ করবে, জনগনের পাশে থাকবে মানুষ তাকে ভোট দিবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন না, তাহলে তারা আপনাকে ভোট দিবে না, এটা আমি বিশ্বাস করি।বরিশালে গত ৮ ফেব্রুয়ারি বরিশালে যে জনসভা হয়েছে, আমি শুনিনি বিগত কোন সময়ে ওইমাঠে দল ক্ষমতায় থাকায় এতো মানুষের উপস্থিতিতে আর কোন জনসভা হয়েছে। তাই এটা প্রমান হয়েছে জননেত্রী শেখহাসিনা দক্ষিনাঞ্চলের উন্নয়ন করেছেন, যা মানুষের কাজে আসছে।

    সাংবাদিকদের উদ্দেশ্য করে সাদিক বলেন, আমি বলবো না আপনারা আমার পক্ষে লেখেন, আমি খারাপ কাজ করলে তা অবশ্যই লিখবেন। বরিশালের মানুষের স্বার্থে বরিশালের মানুষের পক্ষে যেটা ভালো হবে সেটা লিখবেন এই অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমার বাবা, দাদা যেভাবে মানুষের সেবা করে গেছেন, সেভাবে আমিও মানুষের সেবা করে যেতে চাই। বিগত দিনে আপনারা দেখেছেন আমি যা বলি তা করার চেষ্টা করি, ভবিষ্যতেও তাই হবে। সৌজন্য সাক্ষাত কালে আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর  হোসেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারন সম্পাদক বাপ্পী মজুমদার, সাবেক সভাপতি আনিচুর রহমান স্বপন, সাংবাদিক সুশান্ত ঘোষসহ প্রমুখ।

  • ৫৬ শতাংশ ব্রাজিলিয়ানই নেইমারের খেলা নিয়ে অসন্তুষ্ট

    ৫৬ শতাংশ ব্রাজিলিয়ানই নেইমারের খেলা নিয়ে অসন্তুষ্ট

    রাশিয়া বিশ্বকাপে আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে নেইমার-জেসুসদের। শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে তিতের শিষ্যদের। আর শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলের হারের পর ব্রাজিলীয়দের কাঠগড়ায় নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস।

    সেলকাওদের দুই গুরুত্বপূর্ণ সদস্যের উপর ক্ষেপেছে ব্রাজিলিয়ানরা। আর সমর্থকদের সেই ক্ষোভের চিত্র উঠে এসেছে এক মিডিয়া জরিপে। যেখানে ব্রাজিলিয়ানরা মনে করছে নেইমার খেলার চেয়ে কথাই বলেছেন বেশি। ফাউল নিয়ে পিএসজির তারকার ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’র আলোচনাও তার খেলায় ব্যাঘাত ঘটিয়েছে।

    ব্রাজিলের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘গ্লোবোস্পোর্ত’ ব্রাজিলের হারের পর একটি অনলাইন জরিপ চালায়। তাতে দেখা যাচ্ছে, রাশিয়ায় ব্যর্থতার পেছনে ৫৬ শতাংশ ব্রাজিলিয়ানই নেইমারের খেলা নিয়ে অসন্তুষ্ট। মাত্র ৪ শতাংশ মানুষ জানিয়েছে প্রত্যাশা মতো পারফর্ম করেছেন তিনি।

    অপরদিকে নেইমারের চেয়ে আরও খারাপ অবস্থা গ্যাব্রিয়েল জেসুসের। জরিপে অংশ নেয়া ৮৩ শতাংশ ব্রাজিলিয়ানই তার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট।

    ব্রাজিলের খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন জেসুস। কিন্তু এক ম্যাচেও গোলের দেখা পাননি। তারপরও তাকে দলে রেখেছেন কোচ তিতে। ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে আসার পর তার এমন পারফরম্যান্সে বেজায় হতাশ ব্রাজিলিয়ানরা

  • মডেলিংয়ে ফিরলেন সেই হাসিন জাহান

    মডেলিংয়ে ফিরলেন সেই হাসিন জাহান

    মডেলিংয়ে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। বর্তমানে সামি ও হাসিন জাহান আলাদা থাকছেন। গত কয়েক মাস ধরে সামির সঙ্গে দাম্পত্য কলহ, মামলা নিয়ে বেশ আলোচনায় ছিলেন হাসিন জাহান। এবার ফের মডেলিংয়ে এসে খবর হলেন তিনি।

    শনিবার রাতে ফটোশ্যুটের এই ভিডিওটি টুইটারে পোস্ট করেন তিনি। সাহসী, খোলামেলা ভঙ্গিতে এখানে দেখা গিয়েছে হাসিনকে। আগে মডেলিং-এর জগতেই ছিলেন হাসিন জাহান। কলকাতা নাইট রাইডার্সের চিয়ার লিডারের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সামিকে বিয়ের করার পর মডেলিং থেকে দূরে সরে যান হাসিন জাহান।

    চার বছর পর ফিরলেন মডেলিংয়ে। টুইটারে ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমি হাসিন জাহান।’

  • রাশিয়ার বিদায়ে কী বললেন পুতিন?

    রাশিয়ার বিদায়ে কী বললেন পুতিন?

    বিশ্বকাপের চলতি আসরে চমক দেখিয়ে পুরো ফুটবল জগতের নজর কেড়েছে স্বাগতিক দেশ রাশিয়া। তবে শনিবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে আসর থেকে ছিটকে পড়েছে তারা। কিন্তু হারলেও দলের অর্জনে রুশদের পাশাপাশি গর্বিত দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিক্রি মেদভেদেভ।

    এ দিন ম্যাচটা মাঠে বসেই দেখেছেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে সমানে সমান লড়াই করায় ভীষণ খুশি রাশিয়ার প্রধানমন্ত্রী মেদভেদেব। ম্যাচ শেষেই নিজ দেশের খেলোয়াড়দের অভিনন্দন জানাতে তিনি ছুটে যান রাশিয়ার ড্রেসিংরুমে। সশরীরে গিয়েই রাশিয়ার কোচ স্তানিসলাভ চেরশেসভ ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান তিনি। আর প্রেসিডেন্ট পুতিন কোচ এবং খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন টেলিফোনে।

    ম্যাচের আগে-পরে কোচ স্তানিসলাভ চেরশেসভকে দুইবার টেলিফোন করেছেন পুতিন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কোচ চেরশেসভ নিজেই জানিয়েছেন প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর অভিনন্দন জানানোর কথা, ‘আমাদের প্রধানমন্ত্রী ড্রেসিংরুমেই এসেছিলেন। আর প্রেসিডেন্ট পুতিন দিনেও (ম্যাচের আগে) ফোন করেছেন। রাতেও ফোন করেছেন। দারুণ একটা ম্যাচ খেলার জন্য তিনি আমাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

    কোচের সঙ্গে টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের কথা হয়েছে আরও, ‘তিনি বলেছেন, আমরা মাঠে দারুণ দৃঢ়তা দেখিয়েছি। কিন্তু আমি তাকে বলেছি, আমরা হতাশ। তিনি বলেছেন, আমাদের চোখ খোলা রাখতে হবে এবং পরবর্তী পদক্ষেপ নিতে হবে।’

  • ভারতীয় তরুণীর প্রেমের ফাঁদে বাংলাদেশি যুবক, অতঃপর…

    ভারতীয় তরুণীর প্রেমের ফাঁদে বাংলাদেশি যুবক, অতঃপর…

    ফেসবুক অ্যাকাউন্টে ভুয়া সুন্দরী তরুণীর ছবি দেখে আলাপ, পরে প্রেম নিবেদন। এরপর সেই প্রেমিকার সাথে দেখা করতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশি যুবকের। অতঃপর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের জালে বাংলাদেশি প্রেমিক।

    ভারতের কেরালা রাজ্যের ওয়ানাদ জেলার মেপ্পাদির এক নারী তার নিজের ফেসবুক প্রোফাইলে নিজের ছবির পরিবর্তে মালয়ালাম অভিনেত্রী কাব্য মাধবনের ছবি ব্যবহার করেন। আর ফেসবুকে সেই ছবি দেখেই ওই তরুণীর প্রেমে পড়েন বাংলাদেশি যুবক শাহিবুল খান। ফেসবুকেই ওই তরুণীকে মুখোমুখি সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন সাহিবুল। এরপর ওই তরুণীও তাতে সম্মতি জানিয়ে নিজের বাসার পৌঁছানোর পথনির্দেশ জানিয়ে দেন।

    ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই বাংলাদেশি যুবক। এরপর শাহিবুল কেরালার মেপ্পাদি শহরে ওই নারীর বাসাও খুঁজে পান। কিন্তু বাড়িতে ঢোকার সময়ই শাহিবুলকে প্রত্যাখান করেন ওই তরুণী। শাহিবুল বুঝতে পারেন যে ফেসবুকে যার ছবি দেখে তিনি প্রেমে পড়েছিলেন এই নারী তিনি নন। এরপর স্থানীয় বাসিন্দারাও শাহিবুলকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেন। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকেও। পরে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শাহিবুলকে আটক করা হয়।

    সাজার মেয়াদ শেষে গত তিন মাস আগেই কারাগার থেকে ছাড়া পান শাহিবুল খান। তাকে দেশে ফেরত পাঠানোর যাবতীয় প্রক্রিয়াও শেষ। কিন্তু পোস্টাল হরতালের কারণে শাহিবুলের দেশে ফেরার যাত্রা বাতিল হয়। এই অবস্থায় দূতাবাস থেকে শাহিবুল যাতে দ্রুত ছাড়পত্রের নথি পায় সেই চেষ্টাই চালাচ্ছে মেপ্পাদি পুলিশের কর্মকর্তারা।

    এই মুহূর্তে মেপ্পাদি পুলিশ আবাসনেই পুলিশি ঘেরাটোপে রয়েছেন শাহিবুল। পুলিশের তরফেই তাকে খাওয়া সরবরাহ করা হচ্ছে। মেপ্পাদি থানার সাব-ইন্সপেক্টর এস.জিতেশ জানান, দূতাবাস থেকে নথি এসে পৌঁছলেই শাহিদুলকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে।

  • জন্মহার বাড়াতে দ. কোরিয়ায় অভিনব বিল পাস

    জন্মহার বাড়াতে দ. কোরিয়ায় অভিনব বিল পাস

    জন্মহার বাড়াতে দ. কোরিয়ায় অফিসের কর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহে ৬৮ ঘণ্টার পরিবর্তে এখন থেকে দেশটির কর্মীরা ৫২ ঘণ্টা কাজ করবেন। ফলে এখন থেকে ১৬ ঘণ্টা সময় বেশি ছুটি পাবেন তারা।

    স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দেওয়া, অবসাদ কাটানো ও জন্মহার বাড়ানোর জন্য এ নিয়ম জারি করেছে দেশটি। ১ জুলাই থেকে ও নিয়ম চালু হয়েছে। এখন থেকে ৬৮ ঘণ্টার বদলে ৫২ ঘণ্টা কাজ করবেন দেশটির কর্মীরা।

    বিশ্বের কম জন্মহারের দেশগুলোর মধ্য ওপরের দিকে আছে দক্ষিণ কোরিয়া। তাই জন্মহার বাড়াতে কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। দেশটির নেতারা বলছেন, কর্মঘণ্টা কমানোর ফলে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাবেন নারী ও পুরুষেরা। অভিনব এ উদ্যোগের ফলে জন্ম হার বাড়বে বলে মনে করছেন দেশটির নীতি নির্ধারকেরা।

    বিশ্বের অন্যতম কর্মমূখর দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা দিনের বেশির ভাগ সময় অফিসেই কাটান। তাই দেশটি কর্মঘণ্টা কমানো সংক্রান্ত একটি একটি বিল পাস করেছে। বিলে বলা হয়েছে ৬৮ ঘণ্টার জায়গায় এখন সপ্তাহে ৫২ ঘণ্টা কাজ করতে হবে। জীবনযাপনের মান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বাড়ানো এবং জন্মহার বৃদ্ধির লক্ষ্যের অংশ হিসেবে সপ্তাহের কর্মঘণ্টা কমানো হচ্ছে। ব্যবসায়ীরা এ বিলের বিরোধিতা করেছে। কিন্তু পার্লামেন্ট সদস্যরা তা আমলে না নিয়ে বিলটি পাস হয়।

    ২০১৬ সালে কোরীয়রা গড়ে ২ হাজার ৬৯ ঘণ্টা কাজ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেন, ‘জুলাই থেকে আমরা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হব। বাবা-এবং মায়ের সন্তানদের আরও সময় দেওয়া প্রয়োজন।’ মুন জে প্রশাসনে কর্মঘণ্টা কমানোর সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোকে আরও অধিক কর্মী নিয়োগ দিতে আহ্বান জানিয়েছেন। তবে ৮০ ভাগ কোম্পানিই বাড়তি কর্মী নিতে চায় না।

    এদিকে এ বছর দেশটিতে বেতন ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছিলেন, ‘অতিরিক্ত কর্মঘণ্টা থাকা কোনোভাবেই উচিত নয়। সুখী জীবন-যাপনের ক্ষেত্রে টানা কর্মঘণ্টা বড় বাধা। এমন কর্মঘণ্টা কোনো রকম বিশ্রামের সুযোগ দেয় না। এ ছাড়া নির্বাচিত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট মুন প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি ৭ ডলার করে বৃদ্ধি করেছেন, যা গত দুই দশকে সর্বোচ্চ।

    অর্গানাইজেশন অব ইকোনমিক করপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইডিসি) এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া ছাড়াও মেক্সিকো এবং কোস্টারিকায় দীর্ঘ কর্মঘণ্টা প্রচলিত আছে। দেশটির পরিবার পরিকল্পনা মন্ত্রী চুয়াং হুন দক্ষিণ কোরিয়ার কম জন্মহারের জন্য নারীদের অতিরিক্ত কাজ করাকে দায়ী করেছেন। ওইসিডি এর মতে, ‘কোরিয়াতে প্রতি একজন নারীর সন্তান জন্মদানের ক্ষমতা ১.২ ভাগ। যা বিশ্বে সর্বনিম্ন।’

  • ক্যাটরিনা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, জানালেন সোনাক্ষী সিনহা

    ক্যাটরিনা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, জানালেন সোনাক্ষী সিনহা

    সতর্কতা জারি করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাও আবার আরেক বলিউড ডিভা ক্যাটরিনার সম্পর্কে। সকলের প্রিয় ক্যাটরিনা নাকি বিপজ্জনক। তার থেকে দূরে থাকা উচিত বাকিদের। কি কারণে সোনাক্ষীর কাছে ক্যাটরিনাকে বিপজ্জনক বলে উঠলেন, সেই রহস্য ফাঁস হল সোনাক্ষীর ইনস্টাগ্রাম ভিডিওর কল্যাণে।

    সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার সঙ্গে ওয়ার্ক আউট করছেন সোনাক্ষী। ভিডিওতে দুই অভিনেত্রী একটি কঠিন ফ্লোর এক্সারসাইজ করছেন। যা ক্যাটরিনা নিমেষে করতে পারলেও সোনাক্ষীকে বেশ কসরত করতে হচ্ছে। ভিডিওতে দু’জন নায়িকা ছাড়াও রয়েছেন ফিটনেস ট্রেনার রেজা কাটানি। সোনাক্ষী ওয়ার্ক আউটটি কষ্ট করে করছেন বলেই কাকুতি মিনতি করছেন সাহায্যের জন্য।

    কিন্তু ক্যাটরিনা এবং রেজা কেউই তার কথায় পাত্তা না দিয়ে তাকে একরকম জোর করেই ব্যায়াম করাচ্ছেন। সেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘বিধিবদ্ধ সতর্কীকরণ : ক্যটারিনার সঙ্গে ওয়ার্ক আউট করা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।’ এরই সঙ্গে পাশাপাশি লিখেছেন, ‘বা তার উল্টোও হতে পারে।’

    ক্যাটরিনা যে কতটা ফিটনেস সচেতন সে বিষয় কারও কোনও সন্দেহ নেই। অন্যান্য অভিনেতাদের সঙ্গে ওয়ার্ক আউট করেও তাদেরও মাত দিয়েছেন এই নায়িকা। ছবিতে অ্যাকশন সিক্যুয়েন্স থাকলে সেগুলি নিজেই পারফর্ম করা পছন্দ করেন অভিনেত্রী।