Author: banglarmukh official

  • তরিকুলকে ঢাকায় আনার পরামর্শ

    তরিকুলকে ঢাকায় আনার পরামর্শ

    ছাত্রলীগ নেতাদের হামলায় আহত কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেককে ঢাকায় আনার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা।

    তরিকুলের চিকিৎসক ডা. সাঈদ আহমেদ এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তরিকুলকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন।

    তিনি বলেন, ‘তরিকুলের ডান পা মারাত্মকভাবে ভেঙে গেছে। ওর পিঠের এক্স-রে করিয়েছি আমরা। কোমরের ঠিক উপরে মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বলা যায়। ভারী কিছুর আঘাতে এমনটি হয়েছে। তাকে দীর্ঘসময় চিকিৎসা নিতে হবে।’

    উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে কোটা সংস্কারের দাবিতে সাধারণ আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পতাকা মিছিল বের করলে সেখানে ছাত্রলীগ হামলা চালায়। তারা হাতুড়ি, লোহার পাইপ, বাঁশ ও লাঠি দিয়ে বেধড়কভাবে পিটিয়ে তরিকুলকে গুরুতর আহত করে।

  • বিশ্ব ধনীর তালিকায় নতুন চমক

    বিশ্ব ধনীর তালিকায় নতুন চমক

    মার্ক জাকারবার্গ ওয়ারেন বাফেটকে টপকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী হলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এখন তার সামনে আছেন শুধু আমাজন ডটকমের জেফ বেজোস ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

    বিশ্বের শীর্ষ এই তিন ধনীর প্রত্যেকেই প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট।ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচক অনুযায়ী, ফেসবুকের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যাওয়ায় সম্পদের মূল্যে বাফেটকে টপকে গেছেন জুকারবার্গ। বর্তমানে জুকারবার্গের (৩৪) সম্পদের পরিমাণ ৮ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার, যা বার্কশায়ার হ্যাথওয়ে ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের (৮৭) চেয়ে ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বেশি।

    ফেসবুকে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার ফল পেলেন জুকারবার্গ। অবশ্য গত মার্চ মাসে প্রাইভেসি সমস্যায় নিয়ে ফেসবুকের শেয়ারের দাম আট মাসের মধ্যে সবচেয়ে কমে (১৫২ দশমিক ২২ মার্কিন ডলার) নেমে গেছে। তবে গত শুক্রবার ফেসবুকের শেয়ারের দাম ওঠে ২০৩ দশমিক ২৩ মার্কিন ডলার।

  • শেবাচিম হাসপাতালের আইসিইউ ইউনিটে অগ্নিকান্ড

    শেবাচিম হাসপাতালের আইসিইউ ইউনিটে অগ্নিকান্ড

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।

    শনিবার (০৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের পূর্ব দিকের দ্বিতল ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।প্রতক্ষদর্শীরা জানান, আইসিইউ ইউনিটের দক্ষিন প্রান্তে থাকা অপারেশন থিয়েটারের কক্ষে বৈদ্যুতিক অ্যারজাষ্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধোয়া ও আগুন দেখে হাসপাতালের কর্মচারীরা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহয়তা চান। সল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। তবে কক্ষটি তালাবদ্ধ থাকায় এবং চাবিতে কোন চিহ্ন না থাকা তালা খুলতে কিছুটা বিলম্ব ও বিড়াম্বনায় পড়তে হয় বলে জানান স্টাফরা, এতে স্টাফদের মধ্যে আতঙ্ক আরো ছড়িয়ে পরে ।

    এদিকে এ ঘটনার সময় ইউনিটে ২ জন রোগী থাকলেও কারো কোন ক্ষতিসাধন হয়নি বলে জানিয়েছেন আইসিইউ’র দায়িত্বে থাকা নার্সিং ইনচার্জ ফরিদা বেগম। ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ২ টি ইউনিট ঘটনাস্থলে আসে। অপারেশন থিয়েটারের ভেতরে একটি বৈদ্যুতিক অ্যারজাষ্ট ফ্যান এক নাগারে অধিক সময় ধরে চলায় অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত ঘটেছে বলে মনে হচ্ছে।

  • ১০ জুলাই বরিশাল সিটি নির্বাচনে’র প্রতীক বরাদ্দ

    ১০ জুলাই বরিশাল সিটি নির্বাচনে’র প্রতীক বরাদ্দ

    বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে আগামী ১০ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচার-প্রচারণা। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিক ভাবে হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এদিকে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতায় প্রচার-প্রচারণা শুরু করতে না পারায় রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো নির্বাচনে করণীয় সম্পর্কে আলোচনা সভা চালিয়ে যাচ্ছেন।

    আ’লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হবো বলে কয়েক বছর থেকেই দলীয় এবং সামাজিক কর্মকান্ডে সময় দিয়েছি। দলও আমাকে মনোনয়ন দিয়েছে। এখন প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদীও তিনি।

    বিএনপির মেয়র প্রার্থী অ্যাড: মজিবর রহমান সরোয়ার বলেন,প্রচার-প্রচারণার আগে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করা একটি নির্বাচনী কৌশল।

    আগামী ১০ তারিখ প্রতীক বরাদ্দের পর কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা শুরু করবেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ জুলাই প্রতিদ্বন্দি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ভোট। তবে ভোটারদের নিরাপত্তার জন্য বরিশাল সিটি নির্বাচনে থাকছে তিন স্তরের নিরাপত্তা।

  • সাদিক আবদুল্লাহ’র সমর্থনে সাংস্কৃতিক সংগঠনের কর্মী সমাবেশ

    সাদিক আবদুল্লাহ’র সমর্থনে সাংস্কৃতিক সংগঠনের কর্মী সমাবেশ

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী তারুণ্যের প্রদিপ যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সমর্থনে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে সাংস্কৃতিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার রাতে অশ্বিনী কুমার টাউন হলে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদল্লাহ’র রত্ন গর্ভধারীনি মাতা সাংস্কৃতিক জন সাহান আরা আবদুল্লাহ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নৌকা প্রতিকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব উদ্দিন আহমেদ (বীরবিক্রম),সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মিন্টু কুমার কর,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এস এম ইকবাল,খেয়ালী গ্র“প থিয়েটারের সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু,বরিশাল গনশিল্পি সংস্থার সভাপতি শান্তি দাস,ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি (বীরমুক্তি যোদ্বা আক্কাস হোসেন,বীর মুক্তিযুদ্বা মহিউদ্দিন মানিক (বীর বিক্রম),ও সাবেক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

    সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কর্মী সমাবেশে বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সকল সদস্যরা অংশ নেয়।

    কর্মী সমাবেশে বিভিন্ন বক্তারা বলেন আগামী ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তি এক হয়ে কাজ করলে আমাদের তারুণ্যের প্রদিপ সেরনিয়াবাত সাদিকের বিজয় নিশ্চিত করা যাবে।
    এবারের নির্বাচনে সাদিক আবদুল্লাহ’র বিজয়ের মাধ্যমে স্বাধীনতার বিরোধী শক্তিরা পরাজয়ের মুখ দেখবে।
    সাদিকের বিজয়ের মাধ্যমে সমৃদ্ধির পথে বরিশাল এগিয়ে যাবে।

    এর পূর্বে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ অশ্বিনী কুমার টাউন হলে প্রবেশ করে সকলের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

  • বিদ্রোহী প্রার্থী হলেই দল থেকে বহিষ্কার : কাদের

    বিদ্রোহী প্রার্থী হলেই দল থেকে বহিষ্কার : কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের ক্ষমা করে দেয়া হয়েছে। কিন্তু আগামী জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার চেষ্টা করলে তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে।

    শনিবার দুপুরে গণভবনে দলের বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, যত অসুবিধাই হোক, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকলে খুলনা ও গাজীপুরের মতো কেউ আমাদের আটকাতে পারবে না। মনোনয়ন নিয়ে কেউ অসুস্থ প্রতিযোগিতা করবেন না। সবার এসিআর নেত্রীর কাছে আছে। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই কাজ করতে হবে।

    সংলাপের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, গত নির্বাচনের আগে সংলাপ করার জন্য আমাদের নেত্রী শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়ার কাছে টেলিফোন করেছিলেন তখন খালেদা নেত্রীর সঙ্গে যে আচরণ করেছিলেন তাতে কি খালেদা জিয়ার সঙ্গে আর সংলাপ হয়? কোকো মারা যাওয়ার সময় শেখ হাসিনা তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন তখন খালেদা জিয়া দরজা বন্ধ করে দিয়েছিলেন। যারা দরজা বন্ধ করে তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।

  • কানাডায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

    কানাডায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

    কানাডার মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র দাবদাহে গত ছয় দিনে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ হয়েছে। এর মধ্যে শুধু মন্ট্রিয়ল শহরেই মারা গেছেন ২৮ জন। এছাড়া মরিসাসে ৭, লাভালায় ১, লানাউইডিতে ১,  লরেন্টাইন্ডসে ১, মানটারেজিতে ৬ ও ইস্ট্রিতে ৯ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
    গত শুক্রবার থেকে দেশটিতে এ অবস্থা শুরু হয়েছে। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে উচ্চ আর্দ্রতার কারণে জনগণের নাভিশ্বাস উঠার উপক্রম হয়েছে। বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্পের কারণে যে তাপমাত্রা আছে তার তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে। যেমন বৃহস্পতিবার মন্ট্রিয়লের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু জলীয়বাষ্পের কারণে তা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছে। এ সপ্তাহে প্রতিদিনই কেউ না কেউ মারা গেছে। মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে।
    গত কয়েক দশকের মধ্যে এটাই কুইবেকে সবচেয়ে তীব্র দাবদাহ বলে জানান স্থানীয় কর্মকর্তার। স্থানীয় প্রশাসন থেকে জনগণকে প্রচুর পানি পান করার এবং অতিরিক্ত রোদে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। মন্ট্রিয়লের মেয়র বলেন, “সর্বশক্তি প্রয়োগ করে আমরা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। ‘আমার দল বাড়ি বাড়ি গিয়ে লোকজন ঠিকঠাক আছে কিনা তার খোঁজ নিচ্ছে। আমরা একটি দল হয়ে কাজ করছি।’
    নগরীর সুইমিংপুল ও শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গণস্বাস্থ্য কর্মকর্তারা বলেন, দাবদাহে মূলত তরুণ, খুব বৃদ্ধ এবং নবজাতক শিশুরা সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে।
  • পর্নস্টার থেকে বলিউড তারকা হয়ে ওঠার কাহিনী প্রকাশ্যে (ভিডিও)

    পর্নস্টার থেকে বলিউড তারকা হয়ে ওঠার কাহিনী প্রকাশ্যে (ভিডিও)

    ‘করনজিত কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ এর প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছে। সাবেক পর্নস্টার কীভাবে বলিউডে তারকা হয়ে উঠলেন তার কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে।

    এরইমধ্যে ঝড় তুলেছে ট্রেইলারটি। Zee5 চ্যানেলে এটি প্রচারিত হবে। ওয়েব সিরিজটি প্রসঙ্গে ৩৭ বছর বয়সী সানি লিওন বলেছেন, ‘আমি এ ছবির কোন চরিত্রে অভিনয় করছি না। আমি নিজেই নিজের চরিত্রে কাজ করছি।’

    কানাডার মধ্যবিত্ত শিখ পরিবারে জন্ম সানি লিওনের। সেখানে তার বেড়ে উঠা, স্কুল-কলেজের পর্ব চুটিয়ে পর্ন তারকা হয়ে ওঠা এবং সেখান থেকে এসে বলিউডে জায়গা করে নেয়া সবই উঠে এসেছে আত্মজীবনীভিত্তিক এ ছবিতে।

  • আজই গ্রেফতার হতে পারেন মিঠুনের ছেলে ও স্ত্রী!

    আজই গ্রেফতার হতে পারেন মিঠুনের ছেলে ও স্ত্রী!

    ধর্ষণের মামলায় গ্রেফতার করা হতে পারে ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে। এছাড়া প্রতারণার মামলায় গ্রেফতার করা হতে পারেন মিঠুনের স্ত্রী যোগিতা বালিকে।

    দিল্লির রোহিণী আদালতের নির্দেশ মেনেই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার মামলা দায়ের করা হয়। প্রতারণার মামলা রুজু হয় মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও। আর এরপরেই মুম্বাই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তাঁরা। তাঁদের সেই আর্জিই খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে তাঁরা দিল্লি আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অজয় গডকড়ী।

    এদিকে শনিবার পরিচালক, প্রযোজক সুভাষ শর্মার মেয়ে মাদালসা শর্মার সঙ্গে বিয়ের কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। এদিন উটির এক হোটেলে মহাক্ষয় ও মাদালসার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যদিও সেই বিয়ের অনুষ্ঠানের মধ্যেই মিঠুনের ছেলের গ্রেফতারের সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

  • মৃত্যু ঝুঁকিতে ছিলেন সিলভা!

    মৃত্যু ঝুঁকিতে ছিলেন সিলভা!

    রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। গতকাল রাতে আসরে দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে এবারের বিশ্বকাপকে বিদায় জানায় নেইমারের দল। তবে এই বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে ব্রাজিলের ডিফেন্স। যার কেন্দ্রে ছিলেন থিয়াগো সিলভা। অনেকেই তাকে দ্বিতীয় গোলরক্ষক হিসাবে মন্তব্য করেন।

    রাশিয়া বিশ্বকাপে ম্যাচের ৯০ মিনিট পুরোটা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন সিলভা। প্রতিপক্ষের আক্রমণকে শক্ত হাতে দমন করেছেন তিনি। অথচ এই সিলভাই রাশিয়ায় মরতে বসেছিলেন ফুসফুসে ছিদ্রের কারণে!

    ঘটনাটা ২০০৫ সালের। ২০ বছর বয়সে রাশিয়ায় ডায়নামো মস্কোতে ধারে খেলতে গিয়েছিলেন সিলভা। সেখানেই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের যক্ষ্ণা ধরা পড়ে। পরের ছয় মাস ফুটবল থেকে একেবারেই বাইরে চলে গিয়েছিলেন, ক্ষয়রোগের সঙ্গেই চলছিল তার যুদ্ধটা।

    সেই সময় ডায়নামো মস্কোর কোচ ছিলেন ইভো ওর্টমান। তিনিই জানালেন, ওই সময়টায় মৃত্যুর কতটা কাছে চলে গিয়েছিলেন সিলভা।

    ‘ব্যাচেলর রিপোর্টে’র সঙ্গে এক সাক্ষাতকারে ওর্টমান বলেন, ‘আমি তাকে দেখে একদম ভেঙে পড়েছিলাম। একদিন ডাক্তার আমাকে বলল, থিয়াগোর ফুসফুসে একটি ছিদ্র আছে এবং তাকে অস্ত্রোপচার করাতে হবে। এতে মৃত্যুর ঝুঁকিও আছে।’

    পাশাপাশি ডাক্তার সতর্ক করে বলেছিলেন, বেঁচে গেলেও পরবর্তীতে সিলভা আর ফুটবল খেলতে পারবেন না।ওর্টমান বলছিলেন, ‘তারা আমাকে সতর্ক করে বলেছিল, তার (সিলভা) আর ট্রেনিংয়ে ফেরার আশা নেই। সম্ভবত তার ক্যারিয়ার শেষ। ফুসফুসের একটা অংশ ছাড়া সে কিভাবে দৌঁড়াবে?’

    তবে সেই ঘটনার শেষটা মোটেও এমন ছিল না। একটা সময় আশ্চর্যজনকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেন ব্রাজিলের এই ডিফেন্ডার। পরে স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ক্যারিয়ারও শুরু করেন।