Author: banglarmukh official

  • বরিশাল থেকে নৌকা উপহার দিতে হবে প্রধানমন্ত্রীকে-আ: রহমান এমপি

    বরিশাল থেকে নৌকা উপহার দিতে হবে প্রধানমন্ত্রীকে-আ: রহমান এমপি

    বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আ: রহমান (এমপি) বলেছেন, খুলনা গাজীপুরের মত বরিশালেও নৌকা’র বিজয় ছিনিয়ে আসতে হবে। আগামী ৩০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরিশালের নৌকা উপহার দিতে হবে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বাড়ী বাড়ী গিয়ে নৌকার উন্নয়ন ও নৌকায় ভোট দেয়ার কথা বলতে হবে। ঘরে বসে আওয়ামীলীগ করার দিন এখন আর নেই। তাই আজ থেকে নেমে পড়ুন। আর নৌকার বিজয় নিশ্চিত করুন। বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আজ সোমবার বরিশালের বাবুগঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

    তিনি বলেন, বিএনপি কোন উন্নয়ন করতে পারেনি। যেখানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় সেখানে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত মেয়র প্রার্থীকে জয়ী করলে বরিশালে উন্নয়ন হবে।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ । তিনি বলেন, আমরা রাজনৈতিক পরিবারের সন্তান । ৭১ এর মুক্তি যুদ্ধের পর থেকে আমরা রাজনীতি করে আসছি। তিনি বিএনপির মেয়র প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে উদ্যেশে করে বলেন তারা মানুষ হত্যা করে রাজনীতিতে এসেছে। বিএনপি মানুষকে শান্তি দিতে পারেনি। ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে বরিশালের কোন উন্নয়ন করতে পারেনি। তারা অনেক মানুষকে হত্যা, পঙ্গু করে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

    আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ:ফ:ম বাহাউদ্দিন নাসিম, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহান আরা আব্দুল্লাহ, এমপি পঙ্কজ দেবনাথ, বিসিসি মেয়র প্রার্থী ও বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

  • বড় ভাইয়ের মোবাইলে পর্নো দেখে শিশুকে ধর্ষণ করলো শিশু

    বড় ভাইয়ের মোবাইলে পর্নো দেখে শিশুকে ধর্ষণ করলো শিশু

    নরসিংদীর পলাশে চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় নাদিম ইসলাম আবদুুল্লাহ (১০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা শাজাহান মিয়া জিনারদীর পারুলিয়ার মাঝেরচর গ্রামের বাসিন্দা। তিনি নরসিংদী জেলা দায়রা জজ আদালতে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত।

    পুলিশ জানায়, গত শুক্রবার সকালে নাদিম ইসলাম আবদুল্লাহ তার মা-বাবার সঙ্গে ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন বিকেলে নানার বাড়ির এক ভাড়াটিয়ার চার বছরের শিশু কন্যা মাঠে খেলা করা অবস্থায় নাদিম ইসলাম আবদুল্লাহ তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

    রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে শিশুটিকে নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

    রোববার সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে নাদিম ইসলাম আবদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

    পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গ্রেফতারের পর স্কুলছাত্র নাদিম ইসলাম আবদুল্লাহ ধর্ষণের কথা স্বীকার করেছে। সে জানায় তার বড় ভাইয়ের মোবাইলে পর্নগ্রাফি দেখে এ ধরনের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। পরে নানার বাড়ি গিয়ে সুযোগ পেয়ে শিশুটিকে ধর্ষণ করে।

  • বরিশাল সিটি নির্বাচন: সবচেয়ে ধনী সরোয়ার দ্বিতীয় তাপস পিছিয়ে সাদিক

    বরিশাল সিটি নির্বাচন: সবচেয়ে ধনী সরোয়ার দ্বিতীয় তাপস পিছিয়ে সাদিক

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা আট প্রার্থীর মধ্যে সবচেয়ে বিত্তশালী বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এবং নগদ অর্থসহ বিপুল বিত্তবৈভবের মালিক তিনি। এর বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তেমন কিছু নেই বললেই চলে। এ আট প্রার্থীর মধ্যে সবচেয়ে দরিদ্র বাসদের মনীষা চক্রবর্তী। মেয়র হওয়ার লড়াইয়ে নামা তাদের মধ্যে একজন চিকিৎসক, একজন স্বশিক্ষিত এবং একজন পেশাদার আইনজীবী। শিক্ষকতা পেশায় থাকা একমাত্র প্রার্থী তার পড়াশোনা শেষ করেছেন মাদ্রাসা শিক্ষায়। এ ছাড়া এ আট প্রার্থীর মধ্যে মাত্র তিনজন ছাড়া অন্য সবার বিরুদ্ধে হত্যা-রাহাজানি, দুর্নীতি, হামলা, ভাংচুর ও প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে।
    ৩০ জুলাই অনুষ্ঠেয় সিটি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি সরোয়ার বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। এ ছাড়া টানা পাঁচবার এমপি, জাতীয় সংসদের হুইপ এবং জেলা মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। এবার মেয়র পদে মনোনয়ন দাখিল করা সরোয়ারের হলফনামায় নিজের সম্পদের বর্ণনাসহ নানা তথ্য দিয়েছেন তিনি। অর্থসম্পদ প্রশ্নে সরোয়ারের বার্ষিক আয় ৪৮ লাখ ৭০ হাজার ৯৮৮ টাকা। এ ছাড়া নগদ অর্থ রয়েছে ১০ লাখ। শেয়ার-বন্ডসহ এসব খাতে তার জমা টাকার পরিমাণ ৮৫ লাখ টাকা। দুটি প্রাইভেট কার এবং একটি জিপসহ তিনটি গাড়ি রয়েছে তার। হলফনামায় দেয়া তথ্যানুযায়ী এসব গাড়ির দাম ৮২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ৫০ তোলা সোনা এবং প্রায় ১৪ লাখ টাকার আসবাবপত্র রয়েছে তার। হলফনামায় দেয়া তথ্যানুযায়ী, তিনটি আগ্নেয়াস্ত্র রয়েছে এই বিএনপি নেতার। এগুলো হচ্ছে- ৩২ বোর রিভলবার একটি, ৭ এমএম রাইফেল একটি এবং ২২ বোর রাইফেল একটি। মোট ৪.৬৩ একর জমি রয়েছে সাবেক এই মেয়রের। এর দাম ১৬ লাখ ৯ হাজার ৪২৬ টাকা। এ ছাড়া তিনটি ফ্ল্যাট ও একটি টিনশেড ঘরের মালিক তিনি। এসবের মূল্য তিন কোটি ১৪ লাখ ১৮ হাজার টাকা। কোথাও কোনো দায় দেনা কিংবা ঋণ নেই মজিবর রহমান সরোয়ারের।
    আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। বাড়ি ভাড়া, ব্যবসা এবং বেতন বাবদ বছরে তার মোট আয় ছয় লাখ ১৫ হাজার ৪০০ টাকা। নগদ জমার পরিমাণ ছয় লাখ ৮১ হাজার। এ ছাড়া সঞ্চয়পত্র আছে দুই লাখ টাকার। রি-কন্ডিশন্ড একটি মাইক্রোবাস আছে সাদিক আবদুল্লাহর। সম্পদ বলতে রয়েছে রাজউকের পূর্বাঞ্চলে একটি আবাসিক প্লট এবং ঢাকার নিকেতনে একটি ফ্ল্যাট। দায়দেনা কিংবা কোনো প্রকার ঋণ নেই বরিশাল মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদকের। এ ছাড়া নেই কোনো আগ্নেয়াস্ত্র। আট মেয়র প্রার্থীর মধ্যে দ্বিতীয় বিত্তশালী জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস। এই নেতার আয়ের উৎস ব্যবসা। বার্ষিক আয় ৫৪ লাখ ৮৮ হাজার ৪৮৫ টাকা। নগদ ৯৩ লাখ ৪৯ হাজার ৭৯৬ টাকাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের শেয়ার মিলিয়ে তার রয়েছে মোট এক কোটি ৬৪ লাখ ৮৭ হাজার ৯১৮ টাকা। বিচারাধীন অবস্থায় থাকা দুটি মামলার আসামি তাপসের গাড়ি আছে একটি। হলফনামায় দেয়া তথ্যানুযায়ী তার মূল্য ১৯ লাখ ৯৯ হাজার ২৬৭ টাকা। ৬০ তোলা স্বর্ণ ছাড়াও তার রয়েছে ৫১ হাজার ৫৬৫ টাকার আসবাবপত্র। ব্যাংকে রয়েছে ২৫ লাখ ১০ হাজার ২৩৩ টাকার ঋণ। নিজস্ব জমি বা বাড়ি বলতে অবশ্য উল্লেখ করার মতো কিছু নেই তার।
    চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। মাদ্রাসায় শিক্ষকতা করা মাহবুবের বার্ষিক আয় দুই লাখ ১৬ হাজার ৬০০ টাকা। একটি যানবাহন আছে। স্বর্ণ আছে আট তোলা, ফ্রিজ ২টি এবং বন্দুক ১টি। ৬ শতাংশ অকৃষি জমিসহ টিনশেড একটি ঘর রয়েছে এ মেয়র প্রার্থীর। কোনো দায়দেনা বা ঋণ নেই। সিপিবির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন পেশায় আইনজীবী আবুল কালাম আজাদ। আইন পেশায় বছরে তার আয় দুই লাখ ৬০ হাজার টাকা। নগদ জমা আছে ১১ লাখ ২০ হাজার। ৭ ভরি স্বর্ণ থাকলেও কোনো দায়দেনা ঋণ কিংবা জমিজমা নেই তার। চার লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা বার্ষিক আয় খেলাফত মজলিশের প্রার্থী একেএম মাহবুব আলমের। নগদ জমা অর্থের পরিমাণ ছয় লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা। সোনা আছে ৮ ভরি এবং ল্যাপটপ ১টি। ১.৩৮ একর জমির মালিক তিনি। আছে একটি আধাপাকা টিনশেড ঘর। তবে কোনো দায়দেনা কিংবা ব্যাংক ঋণ নেই। মাহবুব আলমের শিক্ষাগত যোগ্যতা এমএ। জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বশিরুল হক ঝুনুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি। বাড়ি ভাড়া বাবদ বার্ষিক আয় দুই লাখ ৪০ হাজার টাকা। বাবার বাড়িতে থাকেন তিনি। কোনো দায়দেনা কিংবা ঋণ নেই তার। ১০ ভরি স্বর্ণ আছে। সিটি নির্বাচনে সবচেয়ে দরিদ্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বাসদের মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী। এমবিবিএস পাস মনীষা পেশায় একজন চিকিৎসক। বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি করলেও সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে সেই চাকরি ছেড়ে দিয়েছেন প্রায় দুই মাস আগে। মনীষার বার্ষিক কোনো আয় নেই। নগদ জমা আছে দেড় লাখ টাকা। ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা ২৭ হাজার ৫০০ টাকার মালিক মনীষার ৫ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। কোনো জমি নেই। নেই ব্যাংক ঋণ কিংবা দায়দেনা। পারিবারিকভাবে থাকা পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্রের একজন অংশীদার তিনি। এ ছাড়া অর্ধেক ভাগে দুই লাখ ৬৭ হাজার ৯০০ টাকার আরও একটি সঞ্চয়পত্র রয়েছে তার। নির্বাচনী খরচ জোগাতে মাটির ব্যাংক নিয়ে পথে নেমেছিলেন মনীষা। গেল সপ্তাহে দেয়া হিসাব অনুযায়ী, সেই ব্যাংকে জমা টাকার পরিমাণ ছিল প্রায় লক্ষাধিক। তার নির্বাচনী ব্যয় নগরবাসী বহন করবে বলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন তিনি।

  • বরিশাল সিটি নির্বাচনে জাপার তাপস-ঝুনুর মনোনয়ন বাতিল

    বরিশাল সিটি নির্বাচনে জাপার তাপস-ঝুনুর মনোনয়ন বাতিল

    বরিশাল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করা জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ইকবাল হোসেন তাপস ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী (সতন্ত্র) বসির আহমেদ ঝুনুর মনোনয়ন পত্র প্রার্থমিক পর্যায়ে বাতিল করেছে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মজিবুর রহমান।

    আজ রোববার বেলা ১২টায় বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীদের কাগজ-পত্র যাচাই-বাছাই কালে জাতীয় পাটির মনোনিত প্রার্থী  ইকবাল হোসেন তাপসের দাখিল করা মনোনয়ন পত্র ঋন খেলাপীর অভিযোগ এনে তার মনোনয়ন পত্র প্রার্থমিক পর্যায়ে বাতিল করা হয়েছে।
    এছড়া জাতীয় পাটি বরিশাল সদর উপজেলা সভাপতি নির্বাচনের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী বসির আহমেদ ঝুনুর দাখিল করা মনোয়ন পত্রে তার সমর্থনকারীর স্বাক্ষর জাল থাকার অভিযোগে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

    আগমীকাল বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে রিটার্নিং অফিসার মোঃ মজিবুর রহমান জানা।

    উল্লেখ্য গত ২৭ ও ২৮ই জুন বরিশাল নগরীর নথুল্লাবাদ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আগামী ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার জন্য ধানের শীষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, নৌকার মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,জাতীয় পার্টি (এরসাদ) মনেনিত প্রার্থী ইকবাল হোসেন তাপস,বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী বসির আহমেদ ঝুনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) বরিশাল সভাপতি এ্যাড. একে আজাদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বাংলাদেশ ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের মনোনিত প্রার্থী মাওঃ ওবায়দুর রহমান মাহাবুব, খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী একেএম মাহাবুব আলম তাদের মনোনয়ন পত্র দাখির করেছিলেন।

    নির্বাচন অফিস থেকে মেয়র পদের নয়টি ফরম নেয়া হলেও মনোনয়ন পত্র দাখিলের শেষদিন পর্যন্ত আটটি মনোনয়ন পত্র জমা পড়েছে। আগামীকাল দ্বীতিয় দিনের যাচাই-বাছাই হবে সাধারন কাউন্সিলর প্রার্থীদের এবারের সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ১শত ১৪জন প্রার্থী ৩০টি ওয়ার্ড থেকে নির্বাচন করার জন্য তাদের মনোনয়ন পত্র নির্বাচন কার্যালয়ে দাখিল করেন।

    এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২লক্ষ ৪১ হাজার ৯শত ৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ২১ হাজার ৩শত ৩২ জন ও ১ লক্ষ ২০ হাজার ৬ শত ২৭ জন মহিলা ভোটার রয়েছে।

  • এবার নিকের সঙ্গে ব্রাজিল যাচ্ছেন প্রিয়াঙ্কা

    এবার নিকের সঙ্গে ব্রাজিল যাচ্ছেন প্রিয়াঙ্কা

    প্রেমকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জুটি। ভারতে এক সপ্তাহ ছুটি কাটানোর পর এবার ব্রাজিল যাচ্ছেন তারা। পিপল সাময়িকী এ তথ্য নিশ্চিত করেছে।

    ইনস্টাগ্রামে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করার পর শুক্রবার প্রকাশ্যেই বিমাবন্দরে হাজির হন প্রি-নিক। নিকের হাত ধরেই ব্রাজিলের উদ্দেশ্যে মুম্বাই বিমানবন্দর ত্যাগ করেন প্রিয়াঙ্কা।

    ব্রাজিলে ভিলামিক্স ফেস্টিভালে এই সপ্তাহে পারফর্ম্যান্স করবেন হলিউডের গায়ক-অভিনেতা নিক জোনাস। সূত্র: হারপার বাজার সাময়িকী

  • শিশু ধর্ষণের ক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশ

    শিশু ধর্ষণের ক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশ

    ভারতের মধ্যপ্রদেশে সাত বছর বয়সী এক কন্য শিশুকে ধর্ষণ ও পরে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষোভে উত্তাল দেশটির রাজ্য। শিশুটি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে। মঙ্গলবার তাকে স্কুলের বাইরে থেকে অপহরণ করে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। রাজ্যের মধ্যাঞ্চলে এ ঘটনায় নির্যাতিত শিশুটির জন্য ন্যায়বিচার চেয়ে রাস্তায় রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। ধর্ষকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

    এ ব্যাপারে বিবিসি অনলাইনে বলা হয়েছে, ধর্ষণের দায়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের বলেছেন, যেসব পশু এমন হায়েনার মতো অপরাধ সংঘটিত হয়েছে পৃথিবীর জন্য তারা বোঝা। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। গ্রেফতারকৃত দুই অভিযুক্তর পক্ষে আদালতে আইনি লড়াইয়ে প্রতিনিধিত্ব করতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্যের আইনজীবীদের ইউনিয়ন।

    বুধবার শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে চিকিৎসকরা বলছেন, সে এখন বিপদমুক্ত। তবে তার যে ক্ষত হয়েছে তা সেরে উঠতে সময় লাগবে।

    এদিকে পুলিশ বলেছে, তারা স্কুলের কাছ থেকে ধারণ করা সিসিটিভির ফুটেজ ব্যবহার করে ওই দুই জনকে গ্রেফতার করেছে। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা প্রথমে ওই শিশু কন্যাকে মিষ্টি খেতে বলছে। এরপর তাদের সঙ্গে করে শিশুকে নিয়ে যায়।

  • ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে বললেন ট্রাম্প

    ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে বললেন ট্রাম্প

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইইউ ছাড়ার বিনিময়ে ফরাসি প্রেসিডেন্টকে বেশি বাণিজ্যিক সুবিধা দেয়ার কথাও বলেছেন।

    গত এপ্রিল মাসের শেষ দিকে হোয়াইট হাউজে ম্যাক্রোঁর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করার সময় ট্রাম্প এ প্রস্তাব দেন।

    আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে বলেন, আপনি কেন ইইউ ছাড়ছেন না? ইইউ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ প্রতিবেদন করেছে।

    ট্রাম্প জানান, যদি ফরাসি প্রেসিডেন্ট ইইউ ছাড়েন, তাহলে তিনি প্যারিসকে বেশি সুবিধা দিয়ে বাণিজ্য চুক্তি করবেন।

    ওয়াশিংটন পোস্টের এ খবর অস্বীকার করেনি হোয়াইট হাউজ। তবে এ বিষয়ে কোনও মন্তব্যও করেনি। অবশ্য, এটা পরিষ্কার নয় যে, ট্রাম্প নিতান্তই কৌতুক করে এ কথা বলেছিলেন নাকি ইউরোপীয় জোটকে দুর্বল করার জন্য তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন পণ্যের বিরুদ্ধে পাল্টা শুল্ক বসিয়েছে কানাডা। কানাডা সরকার বলেছে, মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এভাবে শুল্ক বসানো অব্যাহত রাখবে। আগামীকাল ১ জুলাই (রোববার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

  • রাশিয়ানদের নজর এবার ব্রিটিশ ফুটবলারদের স্ত্রী-গার্লফ্রেন্ডদের ওপর

    রাশিয়ানদের নজর এবার ব্রিটিশ ফুটবলারদের স্ত্রী-গার্লফ্রেন্ডদের ওপর

    রাশিয়া এবং ইংল্যান্ড ফুটবল ভক্তদের মধ্যের বিবাদ বেশ পুরানো৷ খেলার মাঠ ছেড়ে এবার সে বিবাদ স্পর্শ করল ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী এবং গার্লফ্রেন্ডদের৷ সোশ্যাল মিডিয়া জুড়ে রাশিয়ান সমর্থকরা ট্রোল করছেন ব্রিটিশ সুন্দরীদের৷

    তাদের দামি, রাশিয়ান ফুটবলারদের সঙ্গে বিশ্বকাপ সফরে আসা স্ত্রী এবং গার্লফ্রেন্ডরা নাকি দেখতে খারাপ৷ এই ব্রিটিশ সুন্দরীদের থেকে রাশিয়ার যে কোনও সাধারণ মেয়েও সুন্দরী৷ আর এতেই চটেছেন ব্রিটিশ সমর্থকরা৷

    রাশিয়ান সমর্থকদের মধ্যে অনেকে সোজাসুজি জানালেন, ‘ব্রিটিশ মহিলারা জঘন্য৷ ওরা এখানে আসলে রাশিয়ান পুরুষদের ওদের হাত থেকে বাঁচার জন্য গার্ড নিতে হবে৷’

    সোশ্যাল মিডিয়াতে একজন রাশিয়ান বৃদ্ধার ছবিও ভাইরাল করা হয়েছে রাশিয়ানদের পক্ষ থেকে৷ যার সঙ্গে ব্রিটিশ ফুটবলারদের সুন্দরী গার্লফ্রেন্ডদের তুলনা করে লেখা হচ্ছে, ‘ইনিও ব্রিটিশ মহিলাদের থেকে সুন্দরী’৷

    বিশ্বকাপের ফুটবল যুদ্ধ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে গ্যালারিতে৷ ফুটবলের টানে মাঠে উপস্থিত থাকেন নানা দেশের সুন্দরীরাও৷ ফুটবলারদের গার্লফ্রেন্ড এবং স্ত্রীদেরও মাঠে দেখা যায় খেলোয়াড়দের উৎসাহ দিতে৷

    উল্লেখ্য, ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডের কয়েকজন ফুটবলার তো জানিয়েও দিয়েছিলেন নিজের স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডকে রাশিয়া নিয়ে যেতে সাহস পাচ্ছেন না৷ কিন্তু এত সব সত্ত্বেও ফুটবলের অমোঘ টান উপেক্ষা করতে পারননি  ফার্ন হকিন্স, অ্যানাবেল পাইটনরা৷ মাঠে উপস্থিত থেকে এই ব্রিটিশ সুন্দরীরা উৎসাহ দিয়েছেন ইংল্যান্ড দলকে৷

  • প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪ দিনেই স্কুল পেলেন গ্রামবাসী

    প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪ দিনেই স্কুল পেলেন গ্রামবাসী

    আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলাকালে গত শনিবার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছিলেন, ‘আমার কাছে প্রতিদিন চারশ’র মতো এসএমএস আসে, আমি প্রতিটি এসএম পড়ি।’ তার এই কথার যথাযথ প্রতিফলন পেয়েছেন ফেনী সদর থানার রতনপুর গ্রামবাসী।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএস’র পর মাত্র চার কর্মদিবসে স্কুল ভবন পেলো ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির জন্য ইতোমধ্যে একটি বহুতল ভবনের বরাদ্দ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

    শনিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে মোবাইলে একটি এসএমএস পান। এসএমএসটি পাঠান সৌদি আরব প্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন।
    তিনি (আনোয়ার হোসেন) প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লেখেন, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেওয়ার দাবি জানান ওই প্রবাসী।

    মেসেজ পাওয়ার পর ওইদিন ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন তোফাজ্জল হোসেন।

    প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার বিকেলে ওই স্কুলের একটি ভবন নির্মাণে চূড়ান্ত অনুমোদন পায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, পর্যায়ক্রমে ওই ভবনটি বহুতল করা যাবে। আর শিগগিরই ভবনটি নির্মাণ কাজ শুরু হবে।

  • উরুগুয়ে-পর্তুগাল ম্যাচে কার পক্ষে পরিসংখ্যান

    উরুগুয়ে-পর্তুগাল ম্যাচে কার পক্ষে পরিসংখ্যান

    রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শনিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছে ফ্রান্স। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় ম্যাচটি। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় শনিবার সোচির ফিশৎ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে পর্তুগাল-উরুগুয়ে। এই ম্যাচে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেস। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হবেন সময়ের অন্যতম সেরা এই দুই ফুটবলার।

    পরিসংখ্যানে দেখে নেওয়া যাক কোন দল খেলার আগেই এগিয়ে থাকবে :

    ১. উরুগুয়ে-পর্তুগাল এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। এক জয় ও এক ড্র নিয়ে এগিয়ে পর্তুগাল। অবশ্য দুই দলের শেষ দেখা হয়েছিল ১৯৭২ সালে।

    ২. উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন। এরপর ২০১০ সালে চতুর্থ স্থান অর্জন করে দলটি। অন্যদিকে, পর্তুগাল কখনোই বিশ্বকাপ জিতেনি। ফুটবলের সবচেয়ে বড় আসরে সেরা অর্জন- ১৯৬৬ সালে তৃতীয় ও ২০০৬ সালে চতুর্থ হওয়া।

    ৩. চলতি বিশ্বকাপের একমাত্র দল হিসেবে এখনও কোনো গোল হজম করেনি উরুগুয়ে।

    ৪. ২০১৪ সালের সেপ্টেম্বরে ফের্নান্দো সান্তোস কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৭টি প্রতিযোগিতামূলক ম্যাচের মাত্র একটিতে হেরেছে পর্তুগাল। শেষ ১২ বছর ধরে উরুগুয়ের কোচের দায়িত্ব পালন করছেন অস্কার তাবারেজ। এই সময়কালে এটি তার তৃতীয় বিশ্বকাপ। আগে আরও এক মেয়াদে উরুগুয়ে জাতীয় দলের কোচ ছিলেন তাবারেজ। সে সময় তার অধীনে ১৯৯০ সালের বিশ্বকাপে অংশ নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।