Author: banglarmukh official

  • বিসিসি নির্বাচনে ১৪ দলের একক মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ

    বিসিসি নির্বাচনে ১৪ দলের একক মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ

    ১৪ দল বরিশাল জেলা ও মহানগরের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ১৪ দলের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হয়েছে। গতকাল বিকেল ৫ টায় বরিশাল আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ১৪ দলের সমন্বয়ক এড তালুকদার মোঃ ইউনুস এমপি।

    বরিশাল মহানগর আ.লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়াগেছে। সভায় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন-বরিশাল মহানগর আ.লীগের সভাপতি এড গোলাম আব্বাস চৌধুরী দুলাল, অধ্যাপক নজরুল হক নিলু, এড আবদুল হাই মাহবুব, শহীদুল ইসলাম মিরন, দাশগুপ্ত আশীষ কুমার, অধ্যক্ষ আবু রশিদ, মশিউর রহমান মিন্টু, সৈয়দ আনিস, শান্তি দাস ও এড. আফজালুল করিম প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ১৪ দলের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • ইকবাল হোসেন তাপসেই বিভক্ত বরিশাল জাপা!

    ইকবাল হোসেন তাপসেই বিভক্ত বরিশাল জাপা!

    সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আবারও ভাঙন সৃষ্টি হয়েছে বরিশাল জাতীয় পার্টিতে। অচেনা মুখকে দলীয় মেয়র প্রার্থী হওয়ায় এই নির্বাচনে বিদ্রোহের আশঙ্কা তৈরি হয়েছ। দলটির বরিশাল জেলা কমিটির তুখোর নেতা বশির আহম্মেদ ঝুনু মনোয়ন বঞ্চিত হয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য ইতিমধ্য এই প্রার্থী নির্বচন কমিশনে মনোয়নপত্র জমা দিয়েছেন। ভেতরে ভেতরে বরিশাল সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ঝুনুকে বিদ্রোহী প্রার্থী হতে উৎসাহ যোগাচ্ছেন জেলার শীর্ষ সারির কয়েক নেতা। বিশেষ করে এই মহলটি ঝুনুকে আগামী নির্বাচনে শক্তপোক্ত প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। যে কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ করার সক্ষমতা দেখিয়েছেন।

    কেন্দ্র ঘোষিত প্রার্থী ইকবাল হোসেন তাপসকে কোন ধরনের সহযোগিতা না করে ঝুনু অনুকূলে জেলার শীর্ষ নেতাদের অবস্থান। অপরদিকে আরেকটি বড় অংশ নিয়ে দলীয় মেয়র প্রার্থী তাপসকে সমর্থন দিয়ে যাচ্ছেন জেলা কমিটির আহবায়ক মহশিন উল ইসলাম হাবুল ও মহানগরের সভাপতি একেএম মর্তুজাসহ আরও অনেকে। অবশ্য এই নেতার ইতিমধ্যে তাপসের সাথে মাঠে নেমে তাদের অবস্থানও পরিস্কার করেছেন।

    মূলত এই ব্যক্তিকে অনেটা আকস্মিকভাবে প্রার্থী করার কারণেই বরিশাল জাতীয় পার্টিতে ফের বিভক্তি দেখা দিয়েছে। তাছাড়া অচেনা মুখকে প্রার্থী করার বিষয়টিও হাবুল ঘনিষ্টরাও অনেক নেতাকর্মী ভাল ভাবে নেয়নি। যে কারণে এই বিষয়টি নিয়ে ভেতরে ভেতরে তোলপাড় যাচ্ছে। কিন্তু দলীয় সিদ্ধান্তের বিষয়টি অনুমানে নিয়ে সংক্ষুব্ধ নেতাকর্মীরা মুখ খুলছেন না। বরং তাসপকেই সমর্থন দিয়ে যাচ্ছেন।

    অবশ্য এই কারণে অনেক নেতাকার্মী বরিশাল জেলা কমিটির আহবায়ক মহিশিন উল ইসলাম হাবুলকেই দোষারোপ করছেন। তাদের ভাষায় মেয়র প্রার্থী তাপস সম্পর্কে বরিশালের মানুষ অবগত নয়। এমনকি জাতীয় পার্টিতে তার কোন পদপদবী নেই। দাবি করা হচ্ছে- এই ব্যক্তিকে হাবুল ব্যক্তি স্বার্থে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নামিয়েছেন। তাছাড়া তাপসের ভাই বিএনপির রাজনৈতির সাথেও জড়িত রয়েছেন। ফলে রাজনৈতিক পরিচয়বিহীন এই ব্যক্তিকে বরিশালের মানুষ গ্রহণ করার প্রশ্নই আসে না মনে করেন নেতাকর্মীরা।

    যদিও মহশিন উল ইসলাম হাবুল বলছেন- কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। যে কারণে সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। তার ভাষায় প্রার্থী তাপসের বরিশাল জাতীয় পার্টিতে কোন পদপদবী না থাকলেও তিনি এক সময়কার জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের নেতা ছিলেন। সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন ফয়সালের নেতৃত্বে বরিশাল সরকারি কলেজ ছাত্রসমাজের পাশে থেকে আন্দোলন সংগ্রামে অংশও নিয়েছিলেন। তাছাড়া পেশায় শিল্পপতি অর্থাৎ গার্মেন্টেস মালিক তাপস বিগত সময়ে পার্টির দুর্দিনে পাশে ছিলেন।

    যে কারণে সকল বিষয়াদী বিবেচনায় নিয়ে এই ব্যক্তি মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। তাপসও বিগত সময়ে জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত থাকার দাবি করছেন। কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে- দলীয় ঘরনার নেতাকর্মীরা তাপসের এমন দাবি মানতে নারাজ। বরিশাল শহরের বাসিন্দা হলেও ইকবাল হোসেন তাপসকে রাজনীতির মাঠে দেখেননি কেউ। এমনকি আপাদমস্তক রাজনৈতিক জাতীয় পার্টির বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট একেএম মর্তুজাও এই বিষয়টি অকপটে স্বীকার করেছেন।

    কিন্তু চেয়ারম্যান প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ায় এই নেতা বিরোধীতা করার মত সাহস দেখাচ্ছেন না। তবে বলছেন এই প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় পার্টিতে কিছুটা হলেও প্রভাব পড়বে। সেক্ষেত্রে বিরাগভাজন হওয়াটা স্বাভাবিক ব্যাপার। এমতাবস্থায় রাজনৈতিক বোদ্ধারা বলছেন- এমনিতেই রাজনীতির মাঠে বরিশাল জাতীয় পার্টির অবস্থান অনেকাংশে পিছিয়ে। তার পরে বিদ্রোহী মেয়র প্রার্থী থাকলে নির্বাচনে ক্ষতিকর প্রভাব পড়াটা অপ্রত্যাশিত কিছু নয় বলে মনে করা হচ্ছে। তাছাড়া যাকে দল মনোনীত প্রার্থী করা হয়েছে তাকে কেউ জানেন না।

    এমন বাস্তবতায় ঝুনুর মত একজন ভাল মানের নেতা বিদ্রোহী প্রার্থী হলে জাতীয় পার্টি পরাজয় ত্বরান্বিত হওয়াটা স্বাভাবিক। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের এই ভাবনাই বাস্তবায়ন প্রশ্নে শঙ্কিত হড়ে পড়েছেন ঝুনুকে সমর্থন দিয়ে যাওয়া বরিশাল জাতীয় পার্টির অন্যতম নেতা শাহ নূর-এ আলম, মহশিন মিয়া ও সাজুসহ আরও অনেকে।’ এক্ষেত্রে তাদের অভিব্যক্তি হচ্ছে- বরিশাল বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। কিন্তু আ’লীগ ক্ষমতার গত ৫ বছরে সেই ঘাটিতে নিজেদের আধিপত্য স্থাপন করেছে।

    এই দুটি দলের প্রার্থীদের মধ্যে বিগত সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি প্রতীয়মাণ। সেখানে তাপসের মত অরানৈতিক ব্যক্তি কতটা শক্তপোক্ত অবস্থান রাখতে পারবেন সেই বিষয়টি অনেককেই ভাবিয়ে তুলেছে। এক্ষেত্রে বিদ্রোহী প্রাথী ঝুনুর ভাষ্য হচ্ছে- রাজনৈতিক পরিচয়বিহীন ব্যক্তি বিশেষকে চেয়ারম্যান কেন বরিশালের মত গুরুত্বপূর্ণ একটি শহরে প্রার্থীতার সুযোগ দিয়েছেন সেই বিষয়টি অনেককেই প্রশ্নে মুখোমুখি করেছে। যে কারণে এখানকার নেতাকর্মীরা ওই প্রার্থীর কাছ থেকে সরে গিয়ে তাকে (ঝুনু) সাপোর্ট দিয়ে যাচ্ছেন বলে দাবি করে এই নেতা বলেন- তাপস হাবুলের সৃষ্টি। তিনি ছাত্রসমাজের কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না।

    এমনকি জাতীয় পার্টিতে তাকে দেখা যায়নি। মাসখানেক আগে বরিশাল শহরে বিলবোর্ড টাঙিয়ে তিনি নিজেকে শিল্পপতির পাশাপাশি নেতা পরিচয় দেওয়া শুরু করেন। অথচ তিনি রাজধানীতে অবস্থিত একটি চীনা কোম্পানিতে চাকুরি করছেন।

    বরিশাল জাতীয় পার্টির কোন কমিটিতে তার অবস্থান নেই। কিন্তু তার পরেও এখানকার কতিপয় নেতারা সুপারিশে তাকে প্রার্থীতার সুযোগ দেওয়া হয়। তবে নির্বাচনে এই প্রার্থীর কাছ থেকে বরিশালের সচেতন ভোটাররা মুখ ঘুরিয়ে নেবে বলে অভিমত ঝুনুর। যদিও তাপস নিজেকে এই প্রতিবেদকের কাছেও বরিশাল জাতীয় পার্টির নেতা পরিচয় দিয়ে বলছেন- তিনি বিগত দিনে অর্থাৎ পার্টির দুর্দিনে পাশে ছিলেন। যেই বিষয়টি সম্পর্কে নেতাকর্মীরা অবগত রয়েছে বিধায় তার পক্ষে মাঠে নেমেছেন। ফলে নির্বাচনের মাঠে ঝুনুর মত নেতা বিরোধীতা করলে প্রভাব পড়ার সম্ভবনা খুবই কম।

  • বরিশালে ধর্ষণের লজ্জায় আত্মহত্যা : ৩ আসামিকে বাদ দিয়ে চার্জশিট

    বরিশালে ধর্ষণের লজ্জায় আত্মহত্যা : ৩ আসামিকে বাদ দিয়ে চার্জশিট

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ধর্ষণের লজ্জায় শরীরে কোরোসিন ঢেলে স্কুলছাত্রী সোনিয়ার (১৩) আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ লাখ টাকা উৎকোচ নিয়ে তিন আসামিকে চার্জশিট থেকে বাদ দেয়ার অভিযোগ উঠেছে মামলার তদন্ত কর্মকর্তা ওসি মো. মাসুদুজ্জামানের বিরুদ্ধে।

    শুধু তাই নয়, অর্থের বিনিময়ে চার্জশিটে ধর্ষণ মামলার ধারা পাল্টে সম্ভ্রহানির ধারা দিয়ে শুধুমাত্র এক আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে বলেও মামলার বাদী ওই স্কুলছাত্রীর মা শিউলি বেগম অভিযোগ করেছেন।

    সোনিয়া বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের মধ্য চরাদি গ্রামের দুলাল খানের মেয়ে ও চরাদি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

    মামলার বাদী শিউলি বেগম জানান, ২০১৭ সালের ২৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের মধ্য চরাদি গ্রামের মোশারফ হোসেন পান্নু খানের ছেলে সেনা সদস্য আসাদ খান নিকটাত্মীয় তারেক খানসহ অন্য আসামিদের সহযোগিতায় তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ূয়া মেয়েকে ধর্ষণ করে। এতে লজ্জায়-ঘৃণায় মেয়েটি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের শিশু সার্জারি বিভাগে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠান চিকিৎসকরা। ঘটনার পাঁচদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়ার মৃত্যু হয়।

    তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনায় বাকেরগঞ্জ থানা পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করলেও পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২ জানুয়ারি ধর্ষক আসাদ খান, সহায়তাকারী তারেক খান, হুমকিদাতা আরিফ খান ও মোশারফ হোসেন খান পান্নুসহ চারজনের নামে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা নেয়। মামলা দায়েরের পর থেকেই তদন্ত কর্মকর্তা এসআই মো. ইউসুফ আসামি গ্রেফতারে গড়িমসি শুরু করেন। বিষয়টি তিনি ওসি মাসুদুজ্জামানকে জানালে পরে মামলাটি তদন্তের ভার তিনি নিজে নেন।

    সোনিয়ার বাবা মো. দুলাল খান জানান, মামলার পর অন্যতম আসামি এলাকার চিহ্নিত সন্ত্রাসী আরিফ খান প্রতিনিয়ত মামলা তুলে নিতে বাদীসহ তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দিতে শুরু করে। বিষয়টি পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তিনি ও তার স্ত্রী মাস খানেক আগে মামলার চার্জশিট দেয়ার বিষয়ে জানতে থানায় গেলে তদন্ত কর্মকর্তা ওসি মাসুদুজ্জামান চার্জশিট তাদের পক্ষে দেবেন বলে তাদের নিকট ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। টাকা দিতে না পারায় ওসি আসামিদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে মামলা থেকে তিন আসামির নাম বাদ দিয়েছেন এবং ধর্ষণের ঘটনাকে সম্ভ্রমহানি উল্লেখ করে আদালতে চার্জশিট দিয়েছেন। তিনি ওই চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি দেবেন বলেও জানান।

    তবে অভিযোগ প্রসঙ্গে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, ঘটনার পর গুরুত্ব দিয়ে আসামি সেনা সদস্য আসাদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। ধর্ষণের আলামত না পাওয়ায় চার্জশিটে সম্ভ্রহানির ধারা দেয়া হয়েছে। তদন্তে বাকি আসামিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তারপরও বাদীপক্ষের কোনো অভিযোগ থাকলে তারা পুনরায় তদন্তের জন্য আদালতে নারাজি দেবেন।

  • বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ৫ জন

    বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ৫ জন

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বুধবার বিকেল পর্যন্ত ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আটজন।

    একই সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করা ১৩৯ জনের মধ্যে ৩০ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪৩ জনের মধ্যে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    বুধবার বিকেলে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন পাঁচ মেয়র প্রার্থী।

    তারা হলেন- জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী জেলার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস, একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বশির আহমেদ ঝুনু, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি একে আজাদ, সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়েদুর রহমান মাহবুব।

    আগামীকাল বৃহস্পতিবার বিএনপি ও আওয়ামী লীগসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

    বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান  জানান, বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল (২৮ জুন) পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

    উল্লেখ্য, গত ৩১ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামী ২৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ১০ জুলাই দেয়া হবে প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণ হবে ৩০ জুলাই।

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং নারী ১ ভোটার লাখ ২০ হাজার ৬২৭ জন।

  • সাংবাদিক লিটন বাশারের মৃত্যুবার্ষিকী পালিত

    সাংবাদিক লিটন বাশারের মৃত্যুবার্ষিকী পালিত

    শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশার’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ  যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ যোহর নগরীর পলাশপুরস্থ বৌ বাজার এলাকার রহমানিয়া কেরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন প্রয়াত লিটন বাশারের পিতা আবদুল খালেক হাওলাদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, এম.এম আমজাদ হোসাইন, সাবেক সহ-সভাপতি গোপাল সরকার, বর্তমান সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জী, দৈনিক আজকের বরিশালের প্রকাশক ও সম্পাদক খলিলুর রহমান, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ ফিরদাউস সোহাগ, ডিবিসির অপূর্ব অপু, মাছরাঙ্গার গিয়াসউদ্দিন সুমন, দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আনোয়ার পারভেজ রানা, দৈনিক মতবাদের সহকারী ব্যবস্থাপনা সম্পাদক আবদুল হালিম মামুন, সাংবাদিক জাকির হোসেন, জিয়া উদ্দিন বাবু, মাইনুল হাসান সবুজ, এম. মোফাজ্জেল, এম. নাসিমুল হক, এম.জহির, আরিফিন তুষার, আসাদুজ্জামান, খন্দকার রাকিব, সৈয়দ মেহেদী হাসান, এম. নয়ন, এম লোকমান, শাহীন হাফিজ, মামুনুর রশিদ, এম সালাউদ্দিন প্রমুখ। দোয়া মোনাজাত শেষে মাদ্রাসায় থাকা এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

    এছাড়া বাদ আসর নগরীর সদর রোডস্থ দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসে দোয়া-মোনাজাত অনষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রব। উপস্থিত ছিলেন প্রয়াত লিটন বাশারের পিতা আব্দুল কাদের হাওলাদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জী, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ ফিরদাউস সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, স্থানীয় দৈনিক বরিশাল কন্ঠ’র প্রকাশক ও সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দখিনের মুখ’র নির্বাহী সম্পাদক ডাঃ আল-আমিন, দখিনের মুখ পত্রিকার উপদেষ্টা নিপু নেগাবান, আলম বুক স্টলের স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল, জাতীয় পার্টি জেপি’র বরিশাল মহানগর সভাপতি ডাঃ মনিরুজ্জামান মনির, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, দৈনিক ভোরের কাগজ’র ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন, ফটো সাংবাদিক ফারুক লিটু প্রমুখ।

    প্রসঙ্গত সাংবাদিক লিটন বাশার গত বছরের ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী , এক শিশু পুত্র সন্তান, পিতা-মাতাসহ শুভাকাঙ্খী রেখে গেছেন।

  • উইন্ডিজে টাইগারদের অনুশীলন, ছিলেন না সাকিব

    উইন্ডিজে টাইগারদের অনুশীলন, ছিলেন না সাকিব

    উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে আগামী ৪ জুলাই অ্যান্টিগায় মাঠে নামবে বাংলাদেশ। এ লক্ষ্যে দুইদিন আগেই ওই ভেন্যুতে পৌঁছে আজ মঙ্গলবার অনুশীলন করেছে টাইগাররা। সপরিবারে যুক্তরাষ্ট্রে থাকায় অনুশীলনে ছিলেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা এ অলরাউন্ডারের। স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অনুশীলন চলে।

    আগামী ৪ জুলাই প্রথম টেস্টে নামার আগে ২৮-২৯ জুন উইন্ডিজ বোর্ড একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

    এই সিরিজে দুইটা টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

  • নেইমার যতবার মাটিতে পড়বে ততবার দেওয়া হবে ‘ফ্রি বিয়ার’!

    নেইমার যতবার মাটিতে পড়বে ততবার দেওয়া হবে ‘ফ্রি বিয়ার’!

    বিশ্বকাপ উপলক্ষে সারাবিশ্বের বেশ কিছু নামি-দামি রেস্টুরেন্ট বিভিন্ন অফার দিয়েছে। এর মধ্যে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লুইজ সুয়ারেজ নিজ নিজ ম্যাচের দিন গোল করলেই আইস লেমন টি ফ্রি, বার্গার ফ্রি অথবা অন্য খাবারের উপর ডিসকাউন্ট থাকছেই। কিন্তু, নেইমারকে নিয়ে ব্রাজিলের এাকটি রেস্টুরেন্ট যে অফার দিয়েছে তা চমকে যাওয়ার মতোই।

    ব্রাজিলের রিও ডি জেনিরিও’র একটি বিয়ারের রেস্টুরেন্ট বলছে, ‘আগামীকাল সার্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন নেইমার যতবার মাঠে পড়ে যাবেন, ততবার ফ্রি’তে পাওয়া যাবে এক মগ বিয়ার’। ওই রেস্টুরেন্ট নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এ বিষয়ে একটি বিজ্ঞাপনও দিয়েছে।

    তা নেইমারের পড়ে যাওয়ার সাথে বিয়ার ফ্রি’র কারণ কি? এটি হয়তো অনেকেই বুঝতে পারছেন না বা ভুলে গেছেন। তাহলে, একটু চোখ ফিরিয়ে নিয়ে যাওয়া যাক বিশ্বকাপের ‘ই’ গ্রুপে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচের দিকে।

    গত ২২ জুন সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-কোস্টারিকা। ওই ম্যাচের ৭৯ মিনিটে বল নিয়ে কোস্টারিকার ডি-বক্সের ভেতর ঢুকে যান ব্রাজিলের অধিনায়ক নেইমার। এসময় তাকে বাঁধা দেয়ার চেষ্টা করেন ডিফেন্ডার জিয়ানকার্লো গঞ্জালেজ। ফলে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। সাথে সাথে ফাউলের কারণে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
    রেফারির এই সিদ্বান্তের প্রতিবাদ করে কোস্টারিকার খেলোয়াড়। এরপর ভিডিও রেফারির সহায়তা নিয়ে পেনাল্টি বাতিল করে দেন অন-ফিল্ড রেফারি।

    টিভি রিপ্লেতে দেখা গেছে, কোস্টারিকার গঞ্জালেজ বাঁধা দেয়ার সময় নেইমারের গায়ে হালকা স্পর্শেই অভিনয়ের ভান করে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। যাতে পেনাল্টির পাওয়া যায়। পেনাল্টি ঠিকই পেয়েছিলেন নেইমার। কিন্তু ভিডিও রেফারির সহায়তায় সেই পেনাল্টি বাতিল হয়।

    এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সার্বিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচে যতবার মাঠে লুটিয়ে পড়বেন নেইমার, ততবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ক্রেতাদের ফ্রি বিয়ার দিবে একটি নির্দিষ্ট রেস্টুরেন্ট। আগামীকাল সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

  • গাজীপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে’

    গাজীপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে’

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ নির্বাচনে কোথাও কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি। ফলে কোনো ধরনের হতাহতেরও খবর পাওয়া যায়নি। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। এ ধরনের পরিবেশই প্রমাণ করে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি ছাড়া আরও বেশ কয়েকটি দলের প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু বিএনপিই কেবলমাত্র নানা অভিযোগ করেছে। আর কোনো দলের প্রার্থী কোনো অভিযোগ করেননি।

    ‘নির্বাচন কমিশন (ইসি) জনগণের সঙ্গে প্রতারণা করেছে’ বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি গাজীপুরবাসীর রায়কে অপমাণ করেছে। আর তাই তারাও আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে প্রত্যাখান করে তার সমুচিত জবাব দেবে।

    এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম, মুকুল বোস, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বিসিসি নির্বাচন : ৩০ টি ওয়ার্ডএ আওয়ামী লীগ এর কাউন্সিলর প্রার্থীগণ

    বিসিসি নির্বাচন : ৩০ টি ওয়ার্ডএ আওয়ামী লীগ এর কাউন্সিলর প্রার্থীগণ

    বরিশাল মহানগরীর ৩০ টি ওয়ার্ড এর বংলাদেশ আওয়ামী লীগ এর সমর্থন পেলেন যে সকল কাউন্সিলর প্রার্থীগণ, তাদের তালিকাঃ ১ নং ওয়ার্ডে আমির হোসেন বিশ্বাস, ২ নং ওয়ার্ডে আহসান উল্লাহ, ৩ নং ওয়ার্ডে মোঃ মজিবর রহমান মৃধা, ৪ নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বাদশা, ৫ নং ওয়ার্ডে শেখ মোঃ আনোয়ার হোসেন ছালেক, ৬ নং ওয়ার্ডে আক্তারুজ্জামান, ৭ নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম খোকন, ৮ নম্বর ওয়ার্ডে সুরঞ্জিৎ দত্ত লিটু, ৯ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান মাসুম ভূইয়া, ১০ নং ওয়ার্ডে জয়নাল আবেদীন হাওলাদার, ১১ নং ওয়ার্ডে আ’লীগ নেতা মজিবর রহমান, ১২ নং ওয়ার্ডে মো. জাকির হোসেন ভুলু , ১৩ নং ওয়ার্ডে মোঃ মেহেদি পারভেজ খান , ১৪ নং ওয়ার্ডে মো. তৌহিদুর রহমান ছাবিদ, ১৫ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন খান লাভলু, ১৬ নং ওয়ার্ডে মোশাররফ আলী খান বাদশা, ১৭ নং ওয়ার্ডে গাজী আকতারুজ্জামান হিরু, ১৮ নম্বর ওয়ার্ডে মিঞা মোঃ কামরুজ্জামান সোনা , ১৯ নং ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হবে উন্মুক্ত, ২১ নং ওয়ার্ডে সাইদ আহম্মেদ মান্না , ২২ নং ওয়ার্ডে আনিছুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডে উন্মুক্ত, ২৪ নং ওয়ার্ডে আনিসুর রহমান শরিফ , ২৫ নং ওয়ার্ডে এম সাইদুর রহমান জাকির, ২৬ নং ওয়ার্ডে হুমায়ন কবির, ২৭ নং ওয়ার্ডে আঃ রশিদ হাওলাদার, ২৮ নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গির হোসেন, ২৯ নং ওয়ার্ডে ফরিদ আহম্মেদ এবং ৩০ নং ওয়ার্ডে আজাদ হোসেন মোল্লা কালাম। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের তালিকাঃ ওয়ার্ড নং ১, ২, ৩ (১) মিনু রহমান, ৪,৫,৬ (২) আলম তাজ বেগম, ৭,৮,৯ (৩) কহিনুর বেগম, ১০,১১,১২ (৪) মাকসুদা আক্তার মিতু, ১৩,১৪,১৫ (৫) মোসাঃ কামরুন্নাহার রোজী, ১৬,১৭,১৮ (৬) গায়েত্রী সরকারি, ১৯,২০,২১ (৭) সালমা আক্তার শিলা, ২২,২৩,২৭ (৮) রেশমী বেগম, ২৪,২৫,২৬ (৯) ডালিম বেগম, ২৮,২৯,৩০ (১০) মোসাঃ রোজী বেগম। ২০নং ওয়ার্ডে গতবার এর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান বিপ্লব ও বর্তমান কাউন্সিলর, আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সেক্রেটারী এসএম জাকির হোসেন দু’জনই আওয়ামী ঘরানার তাই তাদের সমর্থনের ক্ষেত্রে উন্মুক্ত করে দেয়া হয়েছে। এছাড়া ২৩নং ওয়ার্ডে প্রয়াত সাবেক কাউন্সিলর রেজভী চৌধুরীর বড় ভাই এমরান চৌধুরী জামাল এবার আওয়ামীলীগ এর মনোনয়ন কিনেছেন, এদিকে উপনির্বাচনে বিজয়ী বর্তমান কাউন্সিলর এনামুল হক বাহার ও আওয়ামীলীগ এর মনোনয়ন ক্রয় করায় বরিশাল মহানগর আওয়ামীলীগ এই ওয়ার্ড টিতেও উন্মুক্ত করে দিয়েছেন। দলীয় সমর্থন কাউকেই দেয়া হয়নি।

  • শাহরুখ খানের রক্তচাপ থামালেন টনি ক্রুস

    শাহরুখ খানের রক্তচাপ থামালেন টনি ক্রুস

    প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ২-১ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। তবে নির্ধারিত ৯০ মিনিটে স্কোর লাইন ১-১ থাকায় ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। আর এতে করে রক্তচাপ বেড়ে গিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের। অবশ্য ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে মিডফিল্ডার টনি ক্রুসের চোখ জুড়ানো ফ্রি-কিকে গোলের সেই চাপ কমে তার। জার্মানিও ২-১ গোলে ম্যাচটি জিতে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে।

    শাহরুখ খানের প্রিয় দল জার্মানি। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে জার্মানির হার হতাশ হয়েছিলেন শাহরুখ। এরপর সুইডেনের বিপক্ষেও ড্র করতে চলেছিলো জার্মানি। ম্যাচ দেখার সময় উত্তেজিত হয়ে পড়েন শাহরুখ। এমন সময় তার রক্তচাপ বেড়ে যায়। এতে অসুস্থ অনুভব করতে থাকেন তিনি। এমন সময় ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল জার্মানদের হাফ ছেড়ে বাঁচার মত জয় এনে দেন ক্রুস।

    পরে টুইটারে শাহরুখ জানান, ‘জার্মানির ভাগ্যকে শেষ মুহূর্তে ফিরিয়ে আনলো ক্রুস। আমার রক্তচাপ যেভাবে তারা বাড়িয়ে দিয়েছিলো, তা থামিয়ে দিলো ক্রুস। তাকে অনেক ধন্যবাদ।’