Author: banglarmukh official

  • ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

    ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

    দাপুটে বোলিংয়ে পর ব্যাট হাতেও জ্বলে উঠলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। যার ফলে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান করে ভারত। ১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে সালমা বাহিনী।

    ভারতের দেয়া ১১২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ওপেনার শামীমা সুলতানা এবং আয়শা রহমান স্কোরবোর্ডে ৩৫ রান যোগ করেন। ২৩ বলে ১৭ রানে আউট হয় আয়শা রহমান। পরের বলেই শামীমা সুলতানা ১৬ রানে প্যাভিলিয়নে ফেরেন।

    দলীয় ৫৫ রানে ফারজানা হক আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর নিগার সুলতানার ৩০ রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৬ ওভারে ৮৫ রান। এরপর দলের হাল ধরেন রুমানা আহমেদ। দুর্ভাগ্যজনক রানআউট হবার পূর্বে তার সংগ্রহ ছিল ২২ বলে ২৩ রান।

    শেষ ২ বলে ২ রানের প্রয়োজন পড়লে ম্যাচ পরিস্থিতি টানটান উত্তেজনায় রূপ নেয়। সানজিদা রানআউট হয়ে গেলে জয়ের কাণ্ডারীতে পরিণত হন অলরাউন্ডার জাহানারা আলম। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে শেষ ১ বলে ২ রান নিয়ে ভারতের বিপক্ষে ৩ উইকেটে জয় লাভ করে সালমা বাহিনী।

  • ধর্ষণের পর হত্যা, বিবস্ত্র অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার!

    মধ্যরাতে আসমা আক্তার নামে ১৪ বছরের এক কিশোরীর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলেন তার স্বজনরা। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের কাছে এসময় অভিযোগ করেন তারা।

    জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিবস্ত্র ও ভাসমান অবস্থায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এর আগে রাত ৮ টার দিকে বিবস্ত্র অবস্থায় পুকুর থেকে আসমার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত আসমা স্থানীয় ফয়েজ আহমদের মেয়ে। ঘটনার সময়ে নিহতের বাবা-মা বাড়িতে ছিলেন না বলে জানান তারা। কর্তরত চিকিৎসক জানান, আসমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

    নিহতের মামা মো. হানিফ ও নানু হালিমা বেগম জানান, স্থানীয় শাকচর গ্রামের বাসিন্দা ফয়েজ আহমদের মেয়ে আসমাকে বাড়িতে রেখে তার মা তার বাবার কর্মস্থলে (ফেনী) যান। এসময় আসমাকে দেখভালের জন্য তার নানু হালিমা বেগমের দায়িত্ব দিয়ে যান মা। শনিবার সন্ধ্যার পর আসমাকে নিজ বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন নানুসহ স্বজনরা। রাত ৮ টার দিকে বাড়ির পাশের পুকুরে বিবস্ত্র অবস্থায় তার দেহ ভাসতে দেখে দুই ভাই। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আসমাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তবে কারা কেন কী কারণে তাকে হত্যা করে তা জানাতে পারেনি। রাত ১টার দিকে খবর পেয়ে নিহতের মা পেয়ারা বেগম ও বাবা হাসপাতাল প্রাঙ্গণে এসে আহাজারি করতে দেখা গেছে। এসময় সন্তান হারানোর শোকে মানসিক ভারসাম্যহীন থাকায় মায়ের বক্তব্য নেওয়া যায়নি।

    তবে হত্যার বিচার দাবি করে নিহতের বাবা ফয়েজ আহমদ  বলেন, সন্ধ্যায় ঝড়ের সময়ে মেয়ের সাতে মোবাইলে কথা হয় তার, এসময় একটা ছেলে ইফতারি নিয়ে আসে বলে জানায় সে। এর কিছুক্ষণ পর কল করে তাকে আর পাইনি।

    এদিকে স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু হাসপাতালে দেখতে এসে ঘটনাটি ন্যাক্কারজনক উল্লেখ করে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

    সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন বলেন, আসমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে ধর্ষণ হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।

  • সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে অভিনন্দন

    সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে অভিনন্দন

    ০৯ইজুন শনিবার বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ এর আয়োজনে বরিশাল এর সর্বস্তরের জনগন এর জন্য দোয়া ও ইফতার এর আয়োজন করা হয় ।

    বরিশাল ক্লাব এর প্রাঙ্গনে  দোয়া ও ইফতার এর আয়োজন করা হয় ।   আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ(মন্ত্রী )উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর উপদেস্টা বেগম শাহানারা আবদুল্লাহ  ও জেলা এবং মহানগর আওয়ামীলীগ এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

    দোয়া ও ইফতার মাহফিল সুষ্ঠভাবে  সম্পন্য হওয়ায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মহানগর আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

  • বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ এর ইফতার মাহফিল

    বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ এর ইফতার মাহফিল

    বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো ৯ই জুন ২০১৮ ইং তারিখ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দক্ষিণাঅঞ্চলের রাজনৈতিক অভিভাবক এবং মন্ত্রীর মর্যাদা সম্পন্ন আবুল হাসানাত আব্দুল্লাহ, জেবুন্মেসা আফরোজ এমপি ,তালুকদার মো: ইউনুস  এমপি, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর উপদেস্টা বেগম শাহানারা আবদুল্লাহ, এসপি মাহাবুব, সাইদুর রহমান  রিন্টু সহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল , মহানগর আওয়ামী লীগের  সাধারন সম্পাদক এসএম  জাহাৃ্গীর ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবরত্ন সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ।  কৃষকলীগ এর কেন্দ্রীয় সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও জেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য  সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ সহ,বরিশাল জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এবং বরিশাল জেলার জেলাপ্রশাসক মো: হাবিবুর রহমান।

  • রাশিয়া বিশ্বকাপে ফিক্সিং! ‘ঘুষ’ নিতে গিয়ে ধরা পড়লেন রেফারি

    রাশিয়া বিশ্বকাপে ফিক্সিং! ‘ঘুষ’ নিতে গিয়ে ধরা পড়লেন রেফারি

    রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। মাঠের তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়েছে বাইরেও। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন তারকা খেলোয়াড়দের চমক দেখতে। এরই মাঝে বিশ্বকাপের ঠিক আগে সামনে এলো ফিক্সিংয়ের অন্ধকার দিক। এক আন্তর্জাতিক প্রচারমাধ্যমের স্টিং অপারেশনে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বিশ্বকাপের জন্য তালিকাভুক্ত রেফারি। শুধু রেফারিই নন, আফ্রিকান ফুটবলের কয়েকজন পদস্থ কর্মকর্তাকেও দেখা গেল ঘুষ নিতে।

    বিশ্বকাপের আগেই আফ্রিকান ফুটবল ফেডারেশনের কয়েক জন পদস্থ কর্তা এবং নামী রেফারিদের মধ্যে একটি স্টিং অপারেশন আয়োজন করে এক বিখ্যাত সংবাদমাধ্যম। সেখানেই ধরা পড়ে বিশ্ব ফুটবলের অন্ধকার দিক।

    নামী রেফারিদের মধ্যে রয়েছেন কেনিয়ার আদেন র‌্যাঞ্জে মারোয়া। রাশিয়ার আসন্ন বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ পরিচালনা করার দায়িত্বে রাখা হয়েছিল তাকে। আফ্রিকান ফুটবল সংস্থার পক্ষ থেকে তার নাম সুপারিশ করা হয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছ থেকে। তবে এমন কীর্তি ফাঁস হওয়ার পরেই প্রশ্ন উঠে যায়, তিনি কি নিরপেক্ষতা বজায় রেখে রেফারিং করাতে পারবেন? তবে আগেভাগেই অবশ্য ফিফার রেফারির প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

    মারোয়ার পাশাপাশি নাম জড়িয়েছে ফিফা কাউন্সিলের সদস্য কেশি ন্যান্টাকির। যিনি আবার ঘানা ফুটবল সংস্থার সভাপতি। আফ্রিকার পাশাপাশি ফিফাতেও বেশ প্রভাব সম্পন্ন তিনি। ফলে এখন থেকেই প্রশ্ন উঠে গেছে বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে। এর আগে দুর্নীতির অভিযোগের জন্য সরে দাঁড়াতে হয়েছিল তৎকালীন ফিফা সভাপতি শেপ ব্লাটারকে।

    ঘানার ফেডারেশন আপাতত ভেঙে দেওয়া হয়েছে।

  • অবশেষে সেই ইনজুরি নিয়ে মুখ খুললেন সালাহ

    অবশেষে সেই ইনজুরি নিয়ে মুখ খুললেন সালাহ

    রাশিয়া বিশ্বকাপে তারকা ফুটবলারদের চমক দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। যার মধ্যে অন্যতম মিশরের মোহাম্মদ সালাহ। তবে গত মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধের ইনজুরি তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ের সৃষ্টি করে। সেই ঘটনা নিয়ে এতোদিন নিজে কিছু না বললেও শেষ পর্যন্ত স্প্যানিশ পত্রিকা মার্কার সঙ্গে এক সাক্ষাৎকারে ‘স্বপ্ন ভঙ্গের’ সেই মুহূর্ত নিয়ে মুখ খুললেন সালাহ।

    ইনজুরি নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রায় মাঝপথে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার সেই মুহূর্তকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মোহাম্মদ সালাহ। আলাপচারিতায় ২৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি ভাবতে শুরু করেছিলাম, আমি হয়তো বিশ্বকাপ মিস করবো, এটা ছিল ভয়ানক ব্যাপার’।

    বিশ্বকাপকে সামনে রেখে ইনজুরি থেকে সেরে উঠতে অক্লান্ত পরিশ্রম করছেন সালাহ। ২৭ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তার দেশ মিশর। এমন এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে সালাহ বলেন, ‘বিশ্বকাপে কোয়ালিফাই করা আমাদের কাছে স্পেনের বিশ্বকাপ জয়ের সমান’।

    এদিকে মিশর সমর্থকদের জন্য সুখবর দিয়ে কোচ হেক্টর কুপার জানিয়েছেন, বিশ্বকাপে থাকছেন মোহাম্মদ সালাহ। তার চিকিৎসক জানিয়েছেন, প্রথম দুই ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটজয়ীর খেলার সম্ভাবনা কম।

  • থানায় ঢুকে পুলিশকে চড় বিধায়কের

    থানায় ঢুকে পুলিশকে চড় বিধায়কের

    থানায় ঢুকে পুলিশ কনস্টেবলকে কষিয়ে চড় মারলেন বিজেপির বিধায়ক।

    ভারতের মধ্যপ্রদেশের এ ঘটনার ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যাওয়ার পর থেকেই অভিযুক্ত বিধায়ক চম্পালাল দেবদাস বেপাত্তা।

    শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও, তা প্রথমদিকে চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি।

    জানা গেছে, নাবালিকা ধর্ষণে গ্রেফতার হওয়া তিন জনকে ছাড়ানোর জন্য উদয়নগর থানায় এসেছিলেন চম্পালালের ভাতিজা। কিন্তু পুলিশ তাদের ছাড়তে রাজি না হওয়ায়, শুরু হয়ে যায় তর্কাতর্কি। ভাতিজার ফোন পেয়ে থানায় ছুটে আসেন চম্পালাল। আর এর পরেই শুরু হয় তাণ্ডব। ভাতিজার সুরে সুর না মোলানোয় সন্তোষ নামের পুলিশ কনস্টেবলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কনস্টেবলকে থানার মধ্যেই তিন-তিনবার চড় মারেন চম্পালাল।

  • জি-৭ সম্মেলনের প্রথম দিনই ট্রাম্প যা করলেন

    জি-৭ সম্মেলনের প্রথম দিনই ট্রাম্প যা করলেন

    কানাডায় শুক্রবার ছিল জি-৭ সম্মেলনের প্রথম দিন। দেরি করে এসে আগেই সম্মেলন স্থল ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  প্রথম দিনই ট্রাম্প হুমকি দিয়েছেন বিশ্ব নেতাদের। সম্মেলনে চুক্তি করতে ব্যর্থ হলে আমেরিকা আরও ভালো পদক্ষেপ নেবে বলে ঘোষণা করেছেন।  তিনি বিশ্ব নেতাদের কঠোর সমালোচনাও করেছেন।

    কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়নের ওপর সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক নিয়ে বেশি আলোচনা হয়েছে আজ।  সেখানেই ট্রাম্প শুল্ক হার আরও বাড়ানোর কথাও বলেছেন!

            সম্মেলনের আয়োজক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোরও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প

    শনিবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন। ট্রাম্পের এসবের হুমকির পর তা ঠিকঠাক মতো শেষ হবে কী না তাই নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ক্রিমিয়াকে দখল করে নেয়ার পর এ সংস্থা থেকে রাশিয়াকে বাদ দেয়া হয়।  শুক্রবার ট্রাম্প রাশিয়াকে ফের অন্তর্ভূক্ত করে নিতে বলেছেন।  তবে জার্মানির চ্যাঞ্চেলর জানিয়ে দিয়েছেন, জি৭ এর ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা এ দাবিকে সমর্থন করেন না। সূত্র: এনবিসি

  • খিলগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান

    খিলগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট রাজধানীর খিলগাঁওয়ে ‘মাদকবিরোধী’ বিশেষ অভিযান চালাচ্ছে। শনিবার দুপুর ১টার দিকে থানা পুলিশসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

    এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, খিলগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে থানা পুলিশের সঙ্গে ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যসহ ডগ স্কোয়াড অংশ নিয়েছে।

    অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

  • আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই

    আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই

    আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

    শনিবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দর উদ্বোধন উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।

    শাজাহান খান বলেন, বিএনপি বা তাদের ২০ দলীয় জোট যদি আগামী সংসদ নির্বাচনে না আসে সেক্ষেত্রে হয়তো যে যার মতো নির্বাচন করতে পারে। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।

    পরে স্থলবন্দর চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।

    অন্যদের মধ্যে বক্তব্য দেন বংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী প্রমুখ।