Author: banglarmukh official

  • অন্তরঙ্গ হলেই নারীদের দলে উচ্চপদ দেন ইমরান : রেহাম

    অন্তরঙ্গ হলেই নারীদের দলে উচ্চপদ দেন ইমরান : রেহাম

    পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান দলের নারী কর্মীদের সহজে বড় পদ দেন না, বরং তার সঙ্গে অন্তরঙ্গ হলেই তা সম্ভব হয়। পাকিস্তানের নির্বাচনকে সামনে রেখে ইমরান খানের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী রেহাম খান।

    আত্মজীবনীতে তিনি লিখেছেন, দলের নারী কর্মীদের বড় পদ দেওয়ার জন্য ইমরান তাদের থেকে যৌনসুবিধা আদায় করেন।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে রেহাম খান তার নতুন বইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে জানান, পিটিআই-এর নারী কর্মীরা বড় পদ চাইলে ইমরান নাকি সরাসরি তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন। আগামী বইতে সেটাই বিস্তারিত লিখা হচ্ছে।

    ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম। অবশ্য বিয়ের ১৫ মাসের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তিনি ওই সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইমরান খান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, তাহলে দেশের পক্ষে অত্যন্ত খারাপ হবে। এজন্য তার বইয়ের কিছু অংশ এক হ্যাকার অনলাইনে ফাঁস করেছেন।

    এদিকে, পাকিস্তানের বেশ কয়েকজন ব্যক্তি এই বই প্রকাশের আগেই নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এছাড়া পাকিস্তানের এক সময়ের সেরা ফাস্ট বোলার ওয়াসিম আকরামও রেহামকে আইনি নোটিশ পাঠিয়েছেন। কারণ ওই বইতে রেহাম যেসব কথা লিখেছেন, তাতে তার সম্মানহানি হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

    প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার আগে এসব তথ্য ভোটারদের মধ্যে কেমন প্রভাব ফেলে এবং ইমরানের পক্ষে তা আদৌ ক্ষতিকর কিনা সেটা অবশ্য সময়ই বলে দেবে।

  • কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন ট্রাম্প!

    কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন ট্রাম্প!

    আর মাত্র কয়েকদিন পরেই ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১২ জুন সিঙ্গাপুরে তাদের আলোচনার কথা রয়েছে। এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, বৈঠকটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন তিনি।

    এ ব্যাপারে বিবিসি’র খবরে বলা হয়, কিমের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের পরপরই কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানানোর বিষয়ে মন্তব্য করেন তিনি।

    এ সময় ট্রাম্প বলেন, সম্ভাবনা রয়েছে যে, কিমের সঙ্গে কোরীয় যুদ্ধ নিয়েও কোন সমঝোতায় পৌঁছাতে পারেন তিনি। তবে তিনি জানিয়েছেন, মূল আলোচনা শেষ হওয়ার পরে এই বিষয়ে আলোচনা হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, সত্যিকারে যা গুরুত্বপূর্ণ তা শেষ হওয়ার পর এই বিষয়টি আসবে।

    এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা চায় যে, উত্তর কোরিয়া যেন তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়। ট্রাম্প জানিয়েছেন, সে লক্ষ্য অর্জন করতে একটি বৈঠক যথেষ্ট হবে না। একাধিকবার বৈঠকে বসতে হবে।

    সূত্র: বিবিসি

  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি

    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি

    ইসরায়েলের সঙ্গে পূর্বনির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করায় আর্জেন্টিনার উপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদী রাষ্ট্রটির ফুটবল ফেডারেশন। এর প্রেক্ষিতে আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপ থেকে লিওনেল মেসিদের বহিষ্কারের দাবি জানিয়েছে সংস্থাটি।

    বিশ্বব্যাপী তীব্র সমালোচনা, নিরাপত্তা শঙ্কা ও ফিলিস্তিনের ঘোর আপত্তির মুখে দখলদার ইসরাইলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করায় ইহুদিবাদী রাষ্ট্রটি জোরালো সমর্থন জানিয়েছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী এক কোম্পানিও।

    তাদের মতে, এবারের আসর থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করা উচিত ফুটবলের অভিভাবক সংস্থার (ফিফা)। কারণ হিসেবে তারা বলছেন, এই ম্যাচ বাতিলের ফলে ধর্মীয় বৈষম্য ফুটে উঠেছে। বিশ্বজুড়ে ধর্ম নিয়ে একে অপরের মধ্যে যে অন্তঃকোন্দল তা আরো উসকে দিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা!

    শনিবার টেডি স্টেডিয়ামে গড়ানোর কথা ছিল আর্জেন্টিনা-ইসরাইল প্রীতি ম্যাচ। কথিত আছে- এই ম্যাচ থেকে অর্জিত টাকা নিরীহ, নিরপরাধ ফিলিস্তিনিদের গুপ্তহত্যায় ব্যবহৃত হতো। এখানে নির্বিচারে তাদের হত্যা করে ইসরাইল। ঐতিহাসিকভাবে স্টেডিয়াম ও সংলগ্ন এলাকা ফিলিস্তিনিদের দখলে থাকলেও জোরজুলুম করে তাদের বিতাড়িত করে বর্তমানে সেই অঞ্চল দখল করে রেখেছে দেশটি। ফলে স্বাভাবিকভাবে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল ফিলিস্তিন। খেললে মেসির জার্সি-ছবি পোড়ানোর হুমকি দেন ফিলিস্তিনিরা।

    এদিকে, ইহুদি রাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লেইবারম্যান বলেন, ইসরাইল বিদ্বেষীদের চাপের মুখে ম্যাচ বাতিল বড়ই হতাশার। এতে বিচক্ষণতার পরিচয় দেয়নি আর্জেন্টিনা।

  • রশিদ রহস্য’ উন্মোচন

    রশিদ রহস্য’ উন্মোচন

    বর্তমান ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যানদের জন্য নতুন আতঙ্ক আফগান স্পিনার রশিদ খান। তার ঘূর্ণিতে বারবার বিধ্বস্ত প্রতিপক্ষের ব্যাটিং লাইন। মাত্র ১৯ বছর বয়সেই বিস্ময়ে পরিণত হয়েছেন রশিদ। দেশের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও।

    এদিকে রশিদের এমন পারফরমেন্সে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। তাকে নিয়ে গবেষণায় মেতেছে পুরো বিশ্ব। তবে ‘রশিদ রহস্যের’ কারণটা জানালেন রশিদ নিজেই। তিনি বললেন, আমার সাফল্যের অন্যতম কারণ সব কিছু সাধারণভাবে নেয়া, আমি যা করেছি তা আলাদা কোনো পরিকল্পনার অংশ নয়। আমি সব কিছু স্বাভাবিকভাবে নিই। শুধু লাইন-লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করি। বলটি ঠিক জায়গায় ফেলি।

    তিনি আরও বলেন, এ মুহূর্তে আমি ক্রিকেটটা দারুণ উপভোগ করছি। সময়টাও ভালো যাচ্ছে। আমি সদ্য আইপিএল খেলে এসেছি, যা সত্যিকার অর্থেই ক্রিকেটের বড় মঞ্চ। কেউ তাতে পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস এমনিই বেড়ে যাবে।

    উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন রশিদ খান। ৩ ম্যাচে ১১ ওভার বল করে ওভারপ্রতি মাত্র ৪.৪৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৮ উইকেট।

  • বরিশালে পিস্তল ও ইয়াবাসহ সোনা কাওসার গ্রেপ্তার

    বরিশালে পিস্তল ও ইয়াবাসহ সোনা কাওসার গ্রেপ্তার

    বরিশালের চিহ্নিত সন্ত্রাসী সোনা কাওসারকে পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (০৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    বরিশাল র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন- শহরের কাউনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’’

  • পবিপ্রবিতে সেই প্রেমিক-প্রেমিকা হল থেকে বহিষ্কার

    পবিপ্রবিতে সেই প্রেমিক-প্রেমিকা হল থেকে বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আপত্তিকর অবস্থায় ধরা পড়া সেই প্রেমিক যুগলকে ছাত্র-শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

    বহিষ্কৃতরা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ৭ম সেমিস্টারের ছাত্র এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের তৃতীয় সেমিস্টারের ছাত্রী।

    বৃহস্পতিবার পবিপ্রবির এম কেরামত আলী হলের প্রভোস্ট ড. গোপাল সাহা স্বাক্ষরিত এক আদেশে ওই ছাত্রকে ৬ মাসের জন্য হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

    একই সঙ্গে কবি সুফিয়া কামাল হল প্রভোস্ট মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত অপর এক আদেশে ওই ছাত্রীকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।

    ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ওই প্রেমিক যুগলকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা।

    পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়। বিয়েতে দুইজনের সম্মতি না থাকায় মঙ্গলবার রাতে মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। এরপর ছাত্র-শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ।

  • ভিড়ের মধ্যে চরমতম অশ্লীলতার নজির

    ভিড়ের মধ্যে চরমতম অশ্লীলতার নজির

    এক মাস কাটতে না কাটতেই ঘটল আরেকটি অশ্লীল ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে স্বাভাবিক ভাবেই। গত মাসের দ্বিতীয় সপ্তাহে ‘হেদুয়ার বাস কাণ্ড’-এর প্রৌঢ়ের স্বমেহনের ভিডিও সারা ফেলে দিয়েছিল ফেসবুকে।

    এরকমই আরেকটি চরমতম অশ্লীলতার নজির পাওয়া গেল একটি মেলায়। নেট দুনিয়ার দাবি, এই ঘটনা হুগলীর চুঁচুড়ার একটি হস্তশিল্প মেলার। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে এক প্রৌঢ়, এক কিশোরীকে একাধিকবার তার যৌনাঙ্গ দিয়ে অশ্লীল ভাবে স্পর্শ করছেন।

    কিশোরী অস্বস্তিবোধ করলে তার মাকে ব্যাপারটি বলছে। এরপরে মা ও মেয়ে দুজনের অবস্থান পরিবর্তন করলে ভদ্রলোক কিছু করার সাহস পাননি আর। সোশ্যাল মিডিয়ায়, প্রশ্ন উঠেছে ভিডিওগ্রাফারের নিষ্ক্রিয়তা নিয়ে। কেন তিনি চোখের সামনে সবকিছু হতে দেখেও চুপ ছিলেন এবং ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন?

    কিশোরীটিকে অসভ্যতার হাত থেকে একমাত্র বাঁচাতে পারলে সেই ব্যক্তিই বাঁচাতে পারতেন বলেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও উঠেছে।

    তবে সেটা ছাপিয়েও যে প্রশ্নটি বড় হয়ে উঠছে তা হল, একবিংশ শতকেও দেশের মেয়েরা এখনও সুরক্ষিত নয় কেন?

  • চলচ্চিত্রে ২ কোটি ৮০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

    চলচ্চিত্রে ২ কোটি ৮০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

    ২০১৭-১৮ অর্থ বছরে চলচ্চিত্র খাতে ২ কোটি ৮০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অনুদান পেয়েছেন গাজী রাকায়েত (গোর), মানিক মানবিক (আজব ছেলে), আবিদ হোসেন খান (অবলম্বন), সাইদুল হাসান টুটুল (কালবেলা) ও হাবিবুর রহমান (অলাতচক্র)।

    এর মধ্যে ‘অবলম্বন’ ছবিটি অনুদান পাচ্ছে ৪০ লাখ টাকা। বাকি চারটি চলচ্চিত্র পাচ্ছে ৬০ লাখ টাকা করে। তথ্য মন্ত্রণালয়ের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ অনুদান দিচ্ছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

  • পেনশন পাবেন বেসরকারি চাকরিজীবীরাও

    পেনশন পাবেন বেসরকারি চাকরিজীবীরাও

    সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের পেনশনের আওতায় আনা হচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় সরকারি পরিচালিত স্কিমে নিবন্ধন করে একজন কর্মজীবী মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ চাঁদা জমা করবে। প্রযোজ্য ক্ষেত্রে তার নিয়োগকারী কর্তৃপক্ষ মাসে একটা নির্দিষ্ট টাকা সংশ্লিষ্ট কর্মজীবীর পেনশন হিসাবে জমা করবে।

    প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থ-বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

    অর্থমন্ত্রী আরও বলেন, হতদরিদ্র শ্রমজীবীদের ক্ষেত্রে তাদের অংশের অতিরিক্ত হিসেবে সরকার পূর্বঘোষণা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই হিসাবে জমা করবে। এ ব্যবস্থাপনার মাধ্যমে গঠিত তহবিল বিনিয়োগ হতে প্রাপ্ত আয় সর্বজনীন পেনশন তহবিলে জমা হতে থাকবে। এছাড়া ক্রমপুঞ্জিভূত‚ চাঁদা ও আয়ের পরিমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি অবসরকালে মাসিক পেনশনপ্রাপ্ত হবেন। তবে, সর্বজনীন পেনশন প্রবর্তনের জন্য মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন হবে, যা সময় ব্যয়সাপেক্ষ ব্যাপার।

    অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারী জনগণের মধ্যে সুযোগ ন্যায্যতা ও সামঞ্জস্য বিধান করার জন্য উপযুক্ত কর্মপরিকল্পনা, ধারাবাহিক কৌশলগত পরিবর্তন, প্রাতিষ্ঠানিক কাঠামো সৃজন, কারিগরি সক্ষমতা ও যথাযথ নীতি-কৌশল প্রণয়ন করা প্রয়োজন। সার্বিক বিষয়ক বিবেচনায় নিয়ে বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত সব কর্মজীবী মানুষের জন্য একটি টেকসহ সর্বজনীন পেনশনব্যবস্থা প্রবর্তনের কাজ এ অর্থবছরেই শুরু করার আশা রাখি। অন্ততপক্ষে কয়েকটি নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে সর্বজনীন পেনশনব্যবস্থা চালু করার ইচ্ছা আছে।

    তিনি আরও বলেন, দেশের মোট বয়স্ক জনসংখ্যার মধ্যে পেনশনভোগীর সংখ্যা অতিসামান্য। শুধু সরকারি কর্মচারী এবং কতিপয় বেসরকারি সংস্কার কর্মচারীর সর্বমোট প্রায় ৭ থেকে ৮ লাখ পরিবার বর্তমানে নিয়মিত পেনশন পেয়ে থাকেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বাইরে হতদরিদ্র ৩৫ লাখ লোক মাসিক ৪০০ টাকা হারে বয়স্কভাতা পাচ্ছেন, যা মোট বয়স্ক জনসংখ্যার এক চতুর্থাংশ মাত্র। এছাড়া তাদের ভাতার পরিমাণও মানসম্মত জীবনধারনের পক্ষে যথেষ্ট নয়।

  • বাজেটে দাম বাড়ছে জর্দা-সিগারেটের

    বাজেটে দাম বাড়ছে জর্দা-সিগারেটের

    ধূমপানে নিরুৎসাহিত করতে প্রতিবারের মতো এবারও বিড়ি-সিগারেটের ওপর কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

    প্রস্তাবিত বাজেটে ১০ শলাকার নিম্নস্তরের সিগারেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, এর সঙ্গে সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ করা হয়েছে। বর্তমানে নিম্নস্তরের মূল্য ২৭ টাকা ও সম্পূরক শুল্ক ৫২ শতাংশ আছে। বর্ধিত করারোপের ফলে নিম্নস্তরের সিগারেটের দাম প্রতি শলাকা ৫০ পয়সা বাড়তে পারে।

    মধ্যস্তরের সিগারেটের মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে উচ্চস্তরের সিগারেটের সম্পূরক শুল্ক বাড়ানো হয়নি। ৬৫ শতাংশে অপরিবর্তিত আছে। তবে মূল্য বাড়ানো হয়েছে। ১০ শলাকার দাম ৭০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হয়েছে।

    এছাড়া প্রস্তাবিত বাজেটে ফিল্টারযুক্ত বিড়ির দাম বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ফিল্টারবিহীন বিড়ির দাম। ১০ শলাকার ফিল্টারযুক্ত বিড়ির মূল্য ৬ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৭ টাকা এবং ২০ শলাকার বিড়ি ১২ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করে দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ আগামীতে ফিল্টারযুক্ত বিড়ি বেশি দাম দিয়ে কিনে খেতে হবে ধূমপায়ীদের।

    অন্যদিকে প্রস্তাবিত বাজেটে সিগারেটের মতো পানের স্বাদবর্ধক জর্দার মূল্য বেঁধে দেয়া হয়েছে। প্রতি ১০ গ্রাম জর্দার দাম ২৫ টাকা বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ আগামীতে এ দামের নিচে আর জর্দা পাওয়া যাবে না। গুলের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ ১০ গ্রাম ওজনের গুল কিনতে হবে ২৫ টাকায়।