Author: banglarmukh official

  • ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সমকামি বিতর্কে এমি জ্যাকসন

    ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সমকামি বিতর্কে এমি জ্যাকসন

    এমি জ্যাকসন। তামিল ও বলিউডের ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এ ব্রিটিশ অভিনেত্রী। বর্তমানে তিনি কাজ করছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘রোবো ২.০’ সিনেমাতে। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে। কিন্তু এরই মধ্যে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিলেন এমি জ্যাকসন।

    ছবিতে দেখা যাচ্ছে ব্রিটিশ মডেল নীলম গিল তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন। একজন বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরতেই পারে‚ এতে আপত্তির কিছু নেই। কিন্তু এমি ছবি ক্যাপশনে লেখেন ওয়াইফ লাইভ (Wife Life)। এমন লিখা দেখেই বিভ্রান্তিতে পড়েছেন তার ভক্তরা।তার ইনস্ট্রাগ্রাম পোস্ট দেখে তাকে নিয়ে সমকামিতার প্রশ্ন অনেকের মাথায় আরও জোরালোভাবে এসেছে।

    এখানেই শেষ নয়, অন্যদিকে নীলম গিলও তার টুইটারে এমির সঙ্গে নিজের অন্য একটা ছবি পোস্ট করেন এবং ছবির ক্যাপশেনে লেখেন উইথ ওয়াইফি (With Wifey) ।

    আর এতেই পোস্টের নিচে ভক্তরা তাকে সরাসরি প্রশ্ন করতে শুরু করেন তিনি সমকামী কি না? তবে এমি বা নীলম দুজনের কেউই অবশ্য এই প্রশ্নের উত্তর দেননি।

    গতবছরে এক সাক্ষাৎকারে এমিকে সমকামিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন এমি বলেছিলেন, আমি এই বিষয় ভীষণ খোলামেলা। সমকামিতা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার বেস্ট ফ্রেন্ড লেসবিয়ান।

  • ইরানের পাশে রাশিয়া-চীন

    ইরানের পাশে রাশিয়া-চীন

    পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। আর এরইমধ্যে তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। শুক্রবার বেইজিংয়ে দুই নেতার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ সমর্থন ঘোষণা করা হয়।

    এ ব্যাপারে বিবৃতিতে বলা হয়, পরমাণু সমঝোতা বহাল রাখতে বেইজিং ও মস্কো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। এ সময় চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করারও আশা ব্যক্ত করা হয়েছে। সেইসঙ্গে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশটির পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    যৌথ বিবৃতিতে বলা হয়, কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে দুই কোরিয়ার মধ্যে যে শান্তি প্রক্রিয়া চলছে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

    অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় চীন ও রাশিয়া যৌথভাবে সহযোগিতা করে যাবে।

    সূত্র: পার্সটুডে

  • হঠাৎ রাশিয়া সফরে যাচ্ছেন যুবরাজ সালমান

    হঠাৎ রাশিয়া সফরে যাচ্ছেন যুবরাজ সালমান

    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হঠাৎ করেই রাশিয়া সফরে যাচ্ছেন। আগামী সপ্তাহেই তার এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। যুবরাজ সালমানকে নিয়ে নানা ধরণের গুজবের পর কোনও পরাশক্তির দেশে এটাই তার প্রথম সফর হতে যাচ্ছে।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পসকভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়ায় সৌদি যুবরাজ আসবেন বলে আমরা প্রত্যাশা করছি। নিজ ফুটবল দলের সমর্থনে মোহাম্মদ বিন সালমান রাশিয়ার বিশ্বকাপের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন। প্রথম কোনো আরব দল হিসেবে সৌদি ফুটবল দল ১৪ জুন রাশিয়ার বিরুদ্ধে খেলবে।

    বিশ্বকাপ উপলক্ষে উপস্থিতির কথা বললেও সৌদি যুবরাজের এ সফর আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবে বেশ গুরুত্ব পাচ্ছে।

    প্রসঙ্গত, রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গত ২১ এপ্রিল গোলাগুলির ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবর রটেছিল। ওই ঘটনার পর তাকে বহুদিন প্রকাশ্যে দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, সৌদি যুবরাজ আহত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। তার শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
    এর পর যুবরাজ মোহাম্মদকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটি। এতে তাকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা গেছে।

  • স্প্যানিশ দুর্বৃত্তের গুলিতে নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের মৃত্যু

    স্প্যানিশ দুর্বৃত্তের গুলিতে নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের মৃত্যু

    স্প্যানিশ যুবকের গুলিতে নিউ ইয়র্কে আরিফুল ইয়াকুব রনি নামক ২৪ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন।  রনির পৈতৃক বাড়ি ফেনীর সোনাগাজি উপজেলায়।  তিনি মা-বাবা-বোনদের সাথে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন।

    বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিউ ইয়র্ক সিটির ব্রুকলীনে ফ্লাটবুশ এলাকায় রনি নিহত হন।  এসময় ছুরিকাঘাতে ২৩ বছর বয়সী আরেক বাংলাদেশি আহত হন।  তাকে নেয়া হয়েছে মায়মনিডেস হাসপাতালে।  সেই যুবকের নাম এখন পর্যন্ত জানা যায়নি।

                                 আহত বাংলাদেশি যুবককে হাসপাতালে নেয়া হচ্ছে

    নিউইয়র্কের পুলিশ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত এপার্টমেন্ট ভবনের সামনে অন্তত ৪ যুবক ঝগড়ায় লিপ্ত হয়।  এক পর্যায়ে রনিকে গুলি করা হয়।  একই সময়ে আরেক যুবক ছুরিকাঘাত করে রনির সাথে থাকা আরেক বাংলাদেশিকে।

    সংবাদ পেয়ে এ্যাম্বুলেন্স এসে রনিকে নিকটস্থ কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রনির নামাজে জানাজা হবে ৯ জুন স্থানীয় সময় শনিবার বাদ যোহর চাচ-ম্যাকডোনাল্ডে দারুর জান্নাহ মসজিদে।

    রনির খালু ফরহাদ হোসেন জানান, রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ নির্বাহ করতেন।  কী কারণে ওই এপার্টমেন্ট ভবনে গিয়েছিল এবং তার সাথে থাকা যুবকটিই বা কে, তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি।

    পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করার সাথে সাথে গ্রেফতারের প্রক্রিয়াও চলছে।  সর্বসাধারণের সহায়তা চেয়ে পুলিশ একটি হটলাইন চালু করেছে-১-৮০০-৫৭৭-৮৪৭৭।

    এ ঘটনায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।  অনেকে মনে করছেন, রনি এবং তার বন্ধুর সাথে স্প্যানিশদের কোন দ্বন্দ্ব ছিল। সে কারণে ওরা এপার্টমেন্টে গিয়ে ওরা তাদেরকে আক্রমণ করে।

  • সাদিক আব্দুল্লাহ ই পেতে পারেন আওয়ামীলীগের মনোনয়ন।

    সাদিক আব্দুল্লাহ ই পেতে পারেন আওয়ামীলীগের মনোনয়ন।

    শেখ সুমন:

    আগামী ৩০ শে জুলাই ২০১৮ ইংরেজি তারিখে কোনও আইনগত সমস্যা না থাকলে অনুষ্ঠিত হবে বরিশাল সিটিকর্পোরেশনের ( বি.সি.সি .) নির্বাচন। নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতা করতে পারে ক্ষমতাসীন আওয়ামীলীগ এবং বিএনপি।

    ইতিমধ্যেই আলোচনায় শির্ষবিন্দুতে রয়েছেন আওয়ামীলীগের দুই প্রার্থী। একজন হলেন দক্ষিণাঅঞ্চলের রাজনৈতিক অভিভাবক এবং মন্ত্রীর মর্যাদা সম্পন্ন আবুল হাসানাত আব্দুল্লাহর পুত্র ,বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবরত্ন সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ।অপরজন হলেন বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা অবসরপ্রাপ্ত ,কর্নেল জাহিদ ফারুক শামিম।

    তবে সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশিদের দৌড়ে এগিয়ে রয়েছেন সাদিক আব্দুল্লাহ। বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত বরিশাল সিটিকর্পোরেশনের বর্তমান মেয়র বিএনপির আহসান হাবিব কামাল। যিনি গত ২০১৩ সালের নির্বাচনে সেই সময়ের জনপ্রিয় মেয়র, বরিশালের উন্নয়নের রূপকার,আওয়ামীলীগ নেতা প্রয়াত শওকত হোসেন হিরনকে বিপুল ভোটে পরাজিত করেন।

    কিন্তু শওকত হোসেন হিরনের মৃত্যুর পরে বরিশাল মহানগরীর হাল ধরেন যুবরত্ন সাদিক আব্দুল্লাহ। শুধু আওয়ামীলীগে নয় বিএনপির অনেক নেতাদের প্রিয় মানুষ সাদিক আব্দুল্লাহ। যে কারনে বিএনপি থেকে অনেক নেতা আওয়ামীলীগে যোগ দিয়েছেন।

    ইতিমধ্যেই নগরীর প্রতিটি ওয়ার্ডকে ঢেলে সাজিয়েছেন সাদিক আব্দুল্লাহ। নগরীর মজুর,যুবার,আবাল,বৃদ্ধা,বনিতা,ছাত্র,শিক্ষক সবাই এখন সাদিক আব্দুল্লাহকে এক নামে চেনেন।যুবসমাজের কাছে এক আলোচিত নাম সেরনীয়াবাত সাদিক আব্দুল্লাহ। যে কারনে সবাই মনে করছে যে, বিএনপি অধ্যুষিত এই এলাকায় সাদিক আব্দুল্লাহ ব্যাতিত অন্য কেউ আঘাত হানতে পারবেনা।

    ইতিমধ্যেই বিএনপির হেভিওয়েট নেতা যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার ঘোষনা দিয়েছেন যে, আওয়ামীলীগ থেকে সাদিক আব্দুল্লাহ নির্বাচন করলে বিএনপি থেকে তিনি নির্বাচন করবেন না।সাদিক ছাড়া যে কোন প্রার্থীর বিরুদ্ধে সরোয়ার লড়াই করতে প্রস্তুত। আর এ দিকটিই সাদিককে এগিয়ে রেখেছে।

    বেশ কয়েক বছর ধরে টালমাটাল বরিশাল আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যের বাধনে গেঁথেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গুটি কয়েক যে কয়জন বিদ্রোহী রয়েছেন তারা এখন ঘরমুখো হওয়ায় সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ যে কোন সময়ের চেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী।

    শওকত হোসেন হিরনের উন্নয়নের জোয়ারের পরও তার পরাজয়ের অন্যতম কারণ হিসাবে এখনও দলীয় কোন্দলকেই চিহ্নিত করা হয়। সে দিক দিয়ে সাদিক আবদুল্লাহ দলকে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করিয়েছেন বলে দাবি কর্মীদের। সাদিকের ঘোর বিরোধী বলে পরিচিত জেবুন্নেছা আফরোজ এমপি স্বয়ং বিসিসি নির্বাচনে মেয়র পদে সাদিকের মনোনয়ন দাবি করে ঐক্যের প্রমান দিয়েছেন। তবে কেন্দ্রে তার বিরুদ্ধে একটি দুর্বল অথচ পিছনে সক্রিয় একটি চক্র বিসিসি নির্বাচনে মনোনয়ন নিয়ে ধু¤্রজাল সৃষ্টি করছে বলে জানা গেছে। তবে কেন্দ্র থেকে সম্প্রতি একাধিক গোপন জরিপ চালানো হয়। ঐ জরিপে বিএনপির প্রার্থীকে পরাজিত করতে হলে সাদিক আবদুল্লাহর বিকল্প তারা খুজে পাননি বলে একাধিক সূত্র দাবি করেছে।

    মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল দ্ব্যর্থহীন কন্ঠে বলেন বর্তমান সময়ে মহানগর আওয়ামী লীগ যে কোন সময়ের চেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী। এর কারন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অক্লান্ত পরিশ্রম আর মেধা। মহানগর আওয়ামীলীগ একারণেই সাদিক আবদুল্লাহর মনোনয়ন দাবি করে রেজ্যুলেশন করে কেন্দ্রে পাঠিয়েছে। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, জনপ্রিয়তার কারণেই সাদিক আবদুল্লাহর বিপক্ষে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করারই সাহস পাচ্ছে না। এ অবস্থায় দল অবশ্যই সাদিক আবদুল্লাহকে সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়ন দেবে বলে আমরা শতভাগ আশাবাদী।

  • নির্বাসিত পারভেজ মোশাররফকে নির্বাচনের অনুমতি

    নির্বাসিত পারভেজ মোশাররফকে নির্বাচনের অনুমতি

    শর্তসাপেক্ষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন।

    গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সাকিব নিসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। এর আগে ২০১৩ সালে পেশোয়ার হাইকোর্ট মোশাররফকে নির্বাচনের অংশ নেওয়ার জন্য আজীবন নিষেধাজ্ঞার রিভিউ পিটিশন স্থগিত করেন।

    ২০১৬ সাল থেকে অল মুসলিম লিগ প্রধান জেনারেল মোশাররফ দুবাইয়ে বসবাস করছেন। ৭৪ বছর বয়সী মোশাররফকে ২৫ জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে হলে ১৩ জুনের মধ্যে কোর্টে হাজিরা দিতে হবে। এটাই কোর্টের শর্ত।

    তবে কোর্ট এ নিশ্চয়তা দিয়েছে যে, হাজিরা দিতে এলে তাকে গ্রেফতার করা হবে না। তবে কোর্ট অনুমতি দিলেও পারভেজ মোশারফের পাসপোর্ট, আইডি কার্ড ব্লক করা। তাই রায়ের পর তিনি কীভাবে নিজদেশে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

  • বহুবার সালমান আমাকে মেরেছে: ঐশ্বরিয়া

    বহুবার সালমান আমাকে মেরেছে: ঐশ্বরিয়া

    বলিউডের দুই তারকা সালমান খান ও ঐশ্বরিয়াকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। দর্শকদের মাঝেও তাদের নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা। আর সেই ধারাবাহিকতায় এবার সামনে এলো নতুন এক তথ্য।

    ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯)-এর সময় গোটা বলিউডে সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে হইচই ছিল। তবে ২০০২ সালের মাঝামাঝি সময়ে হঠাৎই তাদের সম্পর্কে ভেঙে যায়। এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়ে ছিলেন, ‘আমাকে বহুবার সালমান গায়ে হাত দিয়েছে। মেরেছে, আঘাত করেছে। কিন্তু আমি তা কাউকে টের পেতে দিইনি। চুপচাপ সিনেমার শ্যুটিং করতাম।’

    এমনও জানা গিয়েছিল, সালমান নাকি মধ্যরাতে ঐশ্বরিয়ার বাড়িতে গিয়ে হইচই শুরু করেছিলেন। এমনকী, নিজের হাতের শিরাও কেটেছিলেন সালমান! তবে এই নিয়ে কখনই সোজাসোজি কোনো মন্তব্য করতে চাননি ঐশ্বরিয়া ও সালমান।

    এদিকে, ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি ‘রেস থ্রি’। আপাতত, এই ছবির প্রোমোশনেই ব্যস্ত রয়েছেন সালমান খানসহ পুরো টিম। এরই মাঝখানে হঠাৎ করে ইন্টারনেটে উঠে এলো পুরনো এই কাব্য। একে সালমানের এক ধরনের সিনেমার প্রোমোশনও মনে করছেন অনেকে।

  • ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল

    ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল

    ফুটবলের ইতিহাসে ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদী লড়াই বরাবরই নাড়া দিয়েছে সমর্থকদের। শর্ষে ফুল রঙা হলুদ আর আকাশি-নীল সাদা রঙের জার্সিতে সয়লাব হয়ে যায় স্টেডিয়ামের গ্যালারি। কেবল গ্যালারি? ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্ল্যাসিকো লড়াইয়ের উত্তাপ পাওয়া যায় হাজার হাজার মাইল দূর থেকেও। ল্যাটিন আমেরিকায় অনুষ্ঠিত ম্যাচ নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কমনরুমে দুই ভাগ হয়ে খেলা দেখতে বসে যায় পড়ুয়ারা। সাধারণ সুপারক্ল্যাসিকো নিয়েই আগ্রহটা আকাশের উচ্চতায়। আর বিশ্বকাপ হলে? আরও এক ধাপ এগিয়ে, বিশ্বকাপ ফাইনাল হলে?

    বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদী লড়াই দেখার আগ্রহটা সবার। সে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক হোক বা না হোক। এমন একটা ফাইনাল যে পুরো ফুটবল দুনিয়ারই আরাধ্য! রাশিয়া বিশ্বকাপের সূচিই সেই সুযোগ নিয়ে এসেছে। নেইমারের ব্রাজিল আর মেসির আর্জেন্টিনা সব বাধা ঠিকঠাক পাড়ি দিতে পারলে ফাইনালে দেখা হতে পারে ফুটবলের দুই পুরনো যোদ্ধার। ল্যাটিন ফুটবলের সৌন্দর্য্যে বিমোহিত হতে পারেন ভক্তরা। সুপারক্ল্যাসিকোর দেখা মিলতে পারে বিশ্বকাপের ২১তম ফাইনালে!

    গত ২০টি বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখেছেন সমর্থকরা কেবল চার বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে দুবার। আর্জেন্টিনা একবার। একবার ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। চারটা লড়াইয়ের মধ্যে দুইটা ছিল গ্রুপ পর্বে, দুইটা দ্বিতীয় রাউন্ডে। এর চেয়ে সামনে এগিয়ে কখনোই দুই দল মুখোমুখি হয়নি। তবে এবারের বিশ্বকাপ দারুণ এক সুযোগ নিয়ে এসেছে।

    ডি গ্রুপে আর্জেন্টিনা মুখোমুখি হবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার। র‌্যাঙ্কিং এবং অভিজ্ঞতা সব দিক থেকেই এই গ্রুপে এগিয়ে আর্জেন্টিনা। হোসে মরিনহোর মতো ফুটবল বোদ্ধারা বলছেন, ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনাই। মেসিদেরকে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ধরে নিলে নেইমারদেরও ই গ্রুপের চ্যাম্পিয়ন ধরতে হয়। হোসে মরিনহোও তাই বলছেন। ই গ্রুপে ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ড, সার্বিয়া এবং কোস্টারিকার। নেইমার পুরো ফিট থেকে খেলতে পারলে ব্রাজিলকে রুখবে, সাধ্য কার! ডি ও ই গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল চ্যাম্পিয়ন হলে দুই দলের ফাইনালের আগে আর দেখা হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা মুখোমুখি হবে সি গ্রুপ রানার্সআপের। সি গ্রুপে ফ্রান্স, পেরু, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। এই গ্রুপে ফ্রান্সকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরে নিলে রানার্সআপ হতে পারে অন্য তিন দলের যে কেউ। এক্ষেত্রে কেউ অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন। কেউবা এগিয়ে রাখছেন পেরুকে। আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডের বাধামুক্ত হলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বি গ্রুপ চ্যাম্পিয়ন এবং এ গ্রুপ রানার্সআপের মধ্যকার লড়াইয়ে বিজয়ী দলের। বি গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে স্পেন। আর্জেন্টিনা এই বাধাটা অতিক্রম করলে সেমিফাইনালে দেখা হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে। গতবারের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিয়ে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছতে পারলেই কেবল সুপারক্ল্যাসিকো হতে পারে রাশিয়ায়। অবশ্য ব্রাজিলকেও সব বাধা অতিক্রম করে আসতে হবে ফাইনাল পর্যন্ত।

    ই গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে এফ গ্রুপ রানার্সআপের। এফ গ্রুপে জার্মানি ছাড়াও আছে মেক্সিকো, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। এই গ্রুপে জার্মানিকে চ্যাম্পিয়ন ধরে নিলে মেক্সিকো, সুইডেন কিংবা দক্ষিণ কোরিয়ার যে কোনো একটা হতে পারে রানার্সআপ। ব্রাজিলের জন্য তিনটা দলই খুব সহজ শিকার! কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে জি গ্রুপ চ্যাম্পিয়ন এবং এইচ গ্রুপ রানার্সআপের মধ্যকার বিজয়ী দলের। জি গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারে বেলজিয়াম অথবা ইংল্যান্ড। ব্রাজিলের জন্য দুইটা দলই মোটামুটি সহজ শিকার। সেমিফাইনালে নেইমাররা মুখোমুখি হতে পারেন সি গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের। অবশ্য ফ্রান্সকেও সব বাধা অতিক্রম করে শেষ চারে আসতে হবে। নেইমাররা সেমিতে ফ্রান্সকে হারালেই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল! বিশ্বকাপ ফাইনালের আলাদা একটা উত্তাপ আছে। সেই উত্তাপে সুপারক্ল্যাসিকো যোগ হলে, তা হবে ফুটবল দুনিয়ার জন্য সেরা উপহার।

    ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হতে পারে সেমিতেও। দুই দলের কোনো একটা যদি গ্রুপে রানার্সআপ হয় তাহলেই শেষ চারে লড়াই হবে মেসি-নেইমারের। আবার দুই দলই গ্রুপ পর্বে রানার্সআপ হলে ফাইনাল হতে পারে তাদের মিলনকেন্দ্র। অবশ্য দুই দলই সেমিফাইনাল হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই।

  • ভারতের জাতীয় দলে শচীনপুত্র অর্জুন

    ভারতের জাতীয় দলে শচীনপুত্র অর্জুন

    ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্জুন দু’টি ৪ দিনের ম্যাচ খেলবে বলে ধারণা করা হচ্ছে।

    চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেখানে ২টি ৪ দিনের ম্যাচ ও ৫টি এক দিনের ম্যাচ খেলবে ভারত। প্রাথমিক ভাবে ২টি ৪ দিনের ম্যাচের জন্য অর্জুনকে বাছাই করা হয়েছে।

    ২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে অর্জুনের। এরপর থেকে ধারাবাহিক ভাবে ভালো খেলায়, ধর্মশালাতে প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয় এই বাঁহাতি পেসারকে। সেখানেই তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ে বলে জানা গেছে।

  • এটি প্রতারণার বাজেট: রিজভী

    এটি প্রতারণার বাজেট: রিজভী

    বিএনটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে সর্বশেষ লুটপাটের এই জন্যই বিশাল আকারের বাজেট পেশ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি বাজেটের কঠোর সমালোচনা করেন।

    এর আগে, বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের জন্য চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

    এ বাজেট বাস্তবায়ন অসম্ভব জানিয়ে রিজভী বলেন, এটি মানুষকে বোকা বানানোর ও প্রতারণার বাজেট। প্রস্তাবিত বাজেট ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে। এটি কোনো জনকল্যাণমূলক বাজেট না। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে মেগা দুর্নীতির জন্য সকল পথ খোলা রাখা হয়েছে। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর অনিশ্চয়তা ও অস্থিরতা বিদ্যমান।

    রিজভী বলেন, বাজেটে ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসবে দুই লাখ ৯৬ হাজার ২০০১ কোটি টাকা আদায় করা হবে, যা জনগণের রক্ত চুষে আদায় করতে হবে।

    বাজটে নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই জানিয়ে দেশে বেকার সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করেন রিজভী। তিনি বলেন, বর্তমানে দেশে বিনিয়োগের পরিবেশ নেই। দেশি-বিদেশি বিনিয়োগ বন্ধ রয়েছে। শেয়ার মার্কেট থেকে বিদেশি বিনিয়োগ তুলে নিচ্ছে।

    প্রস্তাবিত বাজেট পাশ হলে সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে। পাশাপাশি গৃহকর ও বাসাভাড়া বাড়বে। এমন আশঙ্কা জানিয়ে সামগ্রিকভাবে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বিপাকে পড়বে বলে উদ্বেগ জানান রিজভী।

    প্রস্তাবিত বাজেটে ৭ দশমিক ৮ ভাগ প্রবৃদ্ধি হবে বলে অর্থমন্ত্রীর প্রত্যাশা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মুখপাত্র।