Author: banglarmukh official

  • কলকাতা বিমানবন্দরে আটক দুই বাংলাদেশি তরুণী

    কলকাতা বিমানবন্দরে আটক দুই বাংলাদেশি তরুণী

    বাংলাদেশি হয়েও ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (এনএসসিবিআই) থেকে আটক করা হয়েছে দুই তরুণীকে। আটক দুই বাংলাদেশির আনুমানিক বয়স ২৩ এর কাছাকাছি।

    বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় স্পাশই জেট’এর বিমানে কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছিলেন ওই দুই বাংলাদেশি তরুণী। কিন্তু কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর রাতেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তাদের তুলে দেওয়া হয়।

    ওই দুই তরুণী কতদিন ধরে ভারতে ছিলেন, কি কারণে ছিলেন বা বাংলাদেশি নাগরিক হয়েও কিভাবে তারা ভারতীয় পাসপোর্ট পেলেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    এই ঘটনার সাথে কোন আন্তর্জাতিক চক্র জড়িত কি না তাও তদন্ত করে দেখছে বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তারা।আজ তাদের ব্যারাকপুর মহুকুমা আদালতে তোলা হবে।

  • খুলনায় ‘থ্রি-সিস্টার্স’ খ্যাত দুই মাদক সম্রাজ্ঞী আটক

    খুলনায় ‘থ্রি-সিস্টার্স’ খ্যাত দুই মাদক সম্রাজ্ঞী আটক

    খুলনায় ‘থ্রি-সিস্টার্স’ খ্যাত দুই মাদক সম্রাজ্ঞী জাহানারা বেগম জানু (৫০) ও হোসনে আরাকে (৪৭) আটক করেছে র‌্যাব। তবে তাদের বড় বোন লুৎফুন্নেসা ওরফে লুতুকে আটক করা যায়নি।

    মঙ্গলবার দুপুরে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের আটকের তথ্য জানান র‌্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান।

    র‌্যাব জানিয়েছে, বিগত ২০/২২ বছর ধরে এই তিন বোন ও তাদের পরিবার মাদক ব্যবসায় জড়িত রয়েছে। তারা নগরীর সোনাডাঙ্গাসহ বিভিন্ন পয়েন্টে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা পাইকারি হিসেবে চালান দিতো। মাদক ব্যবসায় অপ্রতিরোধ্য বলে এই তিন বোন এলাকায় ‘থ্রি-সিস্টার্স’ নামে পরিচিত। এর মধ্যে জাহানারার বিরুদ্ধে নগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা, বটিয়াঘাটা ও হরিণটানা থানায় ৮টি ও হোসনে আরার বিরুদ্ধে ৬টি মাদকের মামলা রয়েছে।

    এনায়েত হোসেন মান্নান জানান, সোমবার রাতে আড়ংঘাটা পূর্ব বিল পাবলা গ্রামে অভিযান চালিয়ে জাহানারা ও হোসনে আরাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫১০ গ্রাম গাঁজা ও ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৭ (ক) ও ৯ (ক) ধারায় মামলা হয়েছে।
    অভিযোগ রয়েছে, পুলিশের কতিপয় সদস্যের সাথে আঁতাত করে এই চক্রটি খুলনায় মাদক সিন্ডিকেট পরিচালনা করতো। তাদের কাছে প্রশাসন ও সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল।

  • খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

    খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

    মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বির্তকিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ।

    এর আগে ৩০ মে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করলে বিচারক শেখ আব্দুল আহাদ জামিন শুনানির দিন নির্ধারণ করেছিলেন ৫ জুন।

    মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক রয়েছে বলে মন্তব্য করেন। এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে কটূক্তি করেন খালেদা জিয়া। এ ঘটনায় রায়হান ফারুকী ইমাম ২০১৫ সালের ২৪ ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এছাড়া মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে বিতর্কিত বক্তব্যের অভিযোগে একইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামেও মানহানি মামলা দায়ের করা হয়। এ দু’টি মামলা দায়ের করেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিয়ার শেখ আশিক বিল্লাহ।

  • বিএনপিতে মাদকের গডফাদারদেরও খোঁজা হবে: কাদের

    বিএনপিতে মাদকের গডফাদারদেরও খোঁজা হবে: কাদের

    বিএনপিতে যারা মাদকের গডফাদার রয়েছে তাদের খোঁজা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের। তিনি বলেন, ‘যারা মাদকবিরোধী অভিযান নিয়ে কথা বলে সেই বিএনপিতেও মাদকের গডফাদার আছে, এগুলো খোঁজা হবে। বিএনপির ঢাকা উত্তর কমিটিতে মাদকসেবী ও ব্যবসায়ী আছে বলে পত্রিকায় বক্তব্য ছাপা হয়েছে, এগুলোও খোঁজা হবে।’

    মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

    বিএনপি নিজেদের খোঁড়া খাদের কিনারায় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে তাদের নোংরামির জবাব দেবে জনগণ। তারা পরাজয়ের গভীর খাদে পতিত হবে।

    ওবায়দুল কাদের বলেন, ‘একরামকে নিয়ে কথা হয়, একরাম কার লোক? একরামকে অন্যায়ভাবে মারা হয়েছে প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। আপনাদের (বিএনপি) মধ্যেও মাদক সম্রাট রয়েছে। এবার তাদের খোঁজা হবে।

    বাংলাদেশ পরিবেশ বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, নাইজেরিয়ার রাজধানী ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানীর পর ঢাকার অবস্থান। এতে আমাদের লজ্জা হয়। কত সূচকে এগিয়ে যাচ্ছি, এখানে পেছনে! এগুলো নিয়ে কেউ কথা বলে না।

  • গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ: রিজভী

    গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ: রিজভী

    গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ অগ্রগতির দিকে নয়, অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

    গতকাল সোমবার গণভবনে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমাদের গণতন্ত্র সুদৃঢ়, মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। অর্থনীতির ভিত্তিও যথেষ্ট শক্তিশালী।

    রিজভী বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের জনগণের সঙ্গে একেবারেই তামাশা এবং মস্করা। এটা যে একেবারে পেছন দিকের অন্ধকারের অতলে এগিয়ে যাচ্ছে সেটা জনগণ জানে। আর গণতন্ত্র এখন ক্রসফয়ারতন্ত্রের বেড়াজালে আবদ্ধ।  

    তিনি আরও বলেন, সারাদেশের সড়ক-মহাসড়ক এখন ছোট ছোট খালে পরিণত হয়েছে।  সরকারের উন্নয়ন শুধু সাইনবোর্ড ও বিলবোর্ডে শোভা পায়। দেশের সড়ক-মহাসড়ক ও গ্রামীণ সড়ক মিলে ৮৫ হাজার কিলোমিটার সড়কের বেহাল দশা বিরাজ করছে।

    সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • স্কুলছাত্রীকে জোরপূর্বক বিয়ের অভিযোগ সভাপতির বিরুদ্ধে!

    স্কুলছাত্রীকে জোরপূর্বক বিয়ের অভিযোগ সভাপতির বিরুদ্ধে!

    দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক বিয়ের চেষ্টা করছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। ওই ছাত্রীর জন্য তিনি পাল্টেও দিয়েছেন স্কুলের বেশ নিয়মকানুন। ইতোমধ্যে সভাপতি ওই ছাত্রীকে বিয়েও করেছেন বলে কানাঘুষা শুরু হয়েছে। ছাত্রীকে নিয়েই যখন এতকিছু, তখন পরপর দুই দফা সালিশে হাজির নেই ওই ছাত্রী। রহস্যজনক কারণে তাকে হাজির করছে না স্কুল কর্তৃপক্ষ।

    এ ব্যাপারে ছাত্রীর পরিবার মুখে কুলুপ এটেছে। স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পরও নিয়ম রক্ষার সালিশ ছাড়া আর কোন দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

    এ নিয়ে দুদফা তদন্ত হলেও আজ মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের তদন্তে কোন কথা বলার সুযোগ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
    তাদের মতে, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলার অধিকার রয়েছে তাদের। অথচ মঙ্গলবারের তদন্তে তাদের উপস্থিত থাকতে বলেও কথা বলার সুযোগ দেয়া হয়নি।

    নাটোর সদরের ছাতনী ইউনিয়নের তেলকুপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল মন্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগটির শুরুতে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও এলাকাবাসীর চাপের মুখে সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে আসে। এ নিয়ে গত সপ্তাহে ওই স্কুলে একটি সালিশি বৈঠকও অনুষ্ঠিত হয়। ওই বৈঠকটি মুলতবি করার পর আজ মঙ্গলবার দ্বিতীয় দফায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যথারীতি বৈঠকটি শুরুও হয়। সালিশি বৈঠক হলেও অভিযোগের তদন্ত করতে পুলিশি পাহারায় আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু। শুরুতেই স্বাগত বক্তব্য দিয়ে বৈঠকে উপস্থিত সাংবাদিক, ম্যানেজিং কমিটির সদস্য, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কক্ষ থেকে বের করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আলাদাভাবে সকলকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়ে দেন।

    মঙ্গলবার দ্বিতীয় দফায় স্কুলটিতে সালিশী বৈঠক হবে এবং সেখানে আলোচিত ওই ছাত্রীকে হাজির করা হবে, এমন খবর পেয়ে সাংবাদিকরা সেখানে ছুটে যান।

    বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু ওই স্কুলের ম্যানেজিং কমিটির অভিযুক্ত সভাপতি, শিক্ষক ও সদস্যদের একটি কক্ষে পৃথকভাবে ডেকে কথা বলেন। এরপর শিক্ষকদের সাথে আলাদাভাবে কথা বলেন তিনি। এ সময় কোন সংবাদকর্মীকে  সেখানে থাকতে দেয়া হয়নি।

    এদিকে ওই সময় বাইরে অপেক্ষমান এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। তাদের অভিযোগ, প্রথম দফায় বৈঠকে তাদের মতামত প্রকাশের সুযোগ দিলেও দ্বিতীয় দফায় তাদের ভেতরেই ঢুকতে দেয়া হয়নি। আবার যে ছাত্রীকে নিয়ে ঘটনা তাকেও এখন পর্যন্ত হাজির করা হয়নি। তাদের প্রশ্ন, তবে তদন্তের নামে কি হচ্ছে?

    ছাতনী ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহ আলম ও স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, আজকের বৈঠকের আলোচ্যসূচিই জানি না আমরা। এ ব্যাপারে আমাদের অন্ধকারে রাখা হয়েছে পুরোপুরি। সবকিছু কৌশলে ম্যানেজ করা হচ্ছে কি-না, সে প্রশ্নও দেখা দিচ্ছে।

    স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, সপ্তাহখানেক আগের প্রথম তদন্তে শিক্ষা কর্মকর্তা যেসব বিষয় নিয়ে তদন্ত করেন, সেগুলোই পুনরাবৃতি করেছেন ইউএনও। অথচ আজকের তদন্তে মূল বিষয়টি ছিল ওই ছাত্রীকে হাজির করা। ওই ছাত্রীকে হাজিরই করা হচ্ছে না। বারবার সকলকে ডেকে এনে শেষে ওই ছাত্রীর বিষয়ে কোন সিদ্ধান্তই নেয়াই হচ্ছে না। পুরো ঘটনাই সবার জানা, তবুও কেন এ লুকোচুরি?

    স্কুলটির প্রধান শিক্ষক কামাল সরকারকে প্রশ্ন করা হলে তিনিও জানাতে পারেননি আজকের বৈঠকে ইউএনও কি নিয়ে তদন্ত করছেন।

    বৈঠকে জিজ্ঞাসাবাস শেষে ওই ছাত্রীর পিতা আব্দুর রউফকে তার মেয়ে হাজির হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, গতকাল সোমবার এই ঘটনায় স্থানীয় পত্রিকার রিপোর্টগুলো দেখে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাই তাকে আজ হাজির করা যায়নি।

    জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত সভাপতি জালাল মন্ডল একাকী জিজ্ঞাসাবাদে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু প্রথমে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি। পরে তিনি জানান, তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে। কেন এখন পর্যন্ত ওই ছাত্রীকে হাজির করা হল না জানতে চাইলে তিনি জানান, প্রয়োজনে ওই ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কবে করা হবে বিষয়টি তিনি এড়িয়ে যান।

  • টাইগারদের কোচ হতে আসছেন স্টিভ রোডস

    টাইগারদের কোচ হতে আসছেন স্টিভ রোডস

    বাংলাদেশের হেড কোচ হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে সাক্ষাৎ করতে আসছেন সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডস। আগামী দু’ এক দিনের ম‌ধ্যেই তিনি ঢাকায় আসতে পারেন।

    মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবি’র সিইও নিজাম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি। প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজন কোচের সাথে কথা বলেছি বিগ নেম ও অভিজ্ঞতা দুটোই ছিল। কিন্তু বিভিন্ন কারণে হয়তো উনারা সহজলভ্য ছিলেন না, বা পারিবারিক কারণে হয়তো উনারা আসতে পারেননি। এ মুহূর্তে যে কয়জন কোচ পাওয়া গেছে তার মধ্যে সে অভিজ্ঞদের একজন। মূলত তারা অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছি।’

    অভিজ্ঞতার পাশাপাশি স্টিভ রোডসকে ডাকার পেছনে আগামী বিশ্বকাপও মাথা রাখা হয়েছে।তাছাড়া গেল মাসে তিনদিনের সংক্ষিপ্ত বাংলাদেশ সফরে এসে সাবেক ইলিংশ ক্রিকেটের নামটি  টাইগার পরামর্শকও সাবেক ভারত কোচ গ্যারি কারস্টেন প্রস্তাব করে গেছেন বলেও জানা গেছে।

    নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন আগামী বিশ্বকাপ ইংল্যান্ডে হবে। এজন্য এটাও বিবেচ্য বিষয়। ইংল্যান্ডের কন্ডিশন বা ওই ধরনের কন্ডিশনের কাউকে যদি দলের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।’

    চন্ডিকা হাথুরুসিংহ চলে যাওয়ার পর থেকে টাইগারদের হেড কোচের পদটি ফাঁকা পড়ে রয়েছে। বিসিবি অবশ্য নতুন কোচের সন্ধান চালিয়ে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের কারণে অভিজ্ঞতা ও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে নিরবিচ্ছিন্ন কাজ করতে আগ্রহী এমন ভালো কোচ পাওয়া বিসিবির পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

    আশার কথা হলো, প্রায় ৮ মাস খোঁজাখুঁজির পর উল্লেখিত টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী প্রত্যাশিত সেই কোচ বোধ হয় পেয়ে গেছে বিসিবি। আর সেই কোচ হতে পারেন স্টিভ রোডস।ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলে ছিটকে পড়ার পর ক্যারিয়ার গড়েন কোচিংয়ে। সাবেক ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যারিয়ারের লম্বা সময় পার করেছেন কাউন্টি ক্লব উস্টারশায়ারে। খেলেছেন ইয়র্কশায়ারের হয়েও। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১২টি সেঞ্চুরি করা রোডস খেলা ছাড়ার পর উস্টারশায়ারেই কোচ হিসেবে যোগ দেওয়ার পরে হন ডিরেক্টর অব ক্রিকেটও।

  • বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

    বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

    বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে নিয়োগ দিয়েছে সরকার।

    সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি) কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদান পৃর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন ২০১৮ তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে।

    আগামী ১২ জুন এয়ার মার্শাল পদে পদোন্নতি পাওয়ার পর ৩ বছরের জন্য এ পদের দায়িত্ব নেবেন তিনি।

  • বিশ্বকাপে স্মার্টফোনে নজরদারি

    বিশ্বকাপে স্মার্টফোনে নজরদারি

    রাশিয়া বিশ্বকাপে যোগ দিতে ইচ্ছুক জার্মান সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন হ্যাক করতে পারে রুশ গোয়েন্দারা৷ সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে জার্মানি৷

    এদিকে, ফ্যান আইডির মাধ্যমে অনেক তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগও উঠেছে৷ জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়া এ নিয়ে সবচেয়ে সরব৷ রাজ্যটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেব্রুয়ারিতে দেয়া এক নিরাপত্তা বিবৃতিতে ব্যক্তিগত ইলেক্ট্রনিক ডিভাইস রাশিয়ায় না নিয়ে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছে৷ ম্যুলহাইম আন ডেয়ার রুর শহরের কর্মকর্তা ফ্রাঙ্ক স্টাইনফোর্ট বলছেন, ‘‘ব্যক্তিগত মোবাইল ফোনে জরুরি ফোনবুক না রাখারও অনুরোধ করা হয়েছে৷” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিস জানিয়েছে, এর আগেও রাশিয়া ও তুরস্ক এমন ঘটনা ঘটিয়েছে৷

    অনেক ঘটনাতেই পর্যটকদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে৷ পরবর্তীতে সেগুলো ফেরত দেয়া হলেও দেখা গেছে সেগুলোর অনেককিছুই পড়া হয়েছে৷ ‘‘এমন কিছু ঘটনার কারণে গত বছর অক্টোবরে তুরস্ক ও রাশিয়া ভ্রমণে কিছু সতর্কতা জারি করা হয়েছিল৷” জার্মানিতে ৩০টি বিপজ্জনক দেশের তালিকায় আছে রাশিয়ার নাম৷ কূটনীতিক, রাষ্ট্রীয় ও সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা৷ এইসব দেশে ভ্রমণ করার সময় জার্মান উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা বিধিনিষেধের সম্মুখীন হতে হয়৷

    বিশ্বকাপে অংশগ্রহণকারীদের ফ্যান আইডি নেয়ার বাধ্যবাধকতার কারণে এ সন্দেহ আরো বেড়ে চলেছে৷ এই আইডি অনেকটা ফ্যান পাসপোর্টের মতো৷ ২০১৭ সালের কনফেডারেশনস কাপে প্রথম এটি পরীক্ষামূলকভবো চালু করা হয়৷ তবে এই আইডি পেতে গ্রাহকদের প্রচুর পরিমাণ তথ্য সরবরাহ করতে হয়৷-ডিডব্লিউ

  • যে পাঁচটি সিনেমায় বাস্তবে দৈহিক সম্পর্কে জড়িয়েছেন শিল্পীরা!

    যে পাঁচটি সিনেমায় বাস্তবে দৈহিক সম্পর্কে জড়িয়েছেন শিল্পীরা!

    দর্শকদের মন জয় করতে অভিনয়শিল্পীরা নানা ভূমিকায় হাজির হন সিনে পর্দায়। আর এমন কিছু সিনেমা রয়েছে যেগুলোতে বাস্তবে দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন ছবির কলাকুশলীরা। অবিশ্বাস্য মনে হলেও একথা সত্যি। বিশ্ব জুড়ে এমন অনেক ছবি আছে যেখানে ক্যামেরার সামনে সত্যিকারের যৌনতায় লিপ্ত হতে হয়েছে তাদের। চলুন জেনে নেই সেই পাঁচটি ছবির নাম-

    ১. লাভ (Love):

    ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ফরাসি ছবিটি। যেখানে একাধিকবার অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে। তার উপর ছবিটি ছিল থ্রি ডি। ফলে বড়পর্দায় রীতিমতো জীবন্ত হয়ে উঠেছিল সেসব দৃশ্য। যা উপভোগ করেছিলেন সিনেমাপ্রেমীরা।

    ২. সংস (Songs):

    ২০০৪ সালের এই ব্রিটিশ রোম্যান্টিক ছবিতে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ মুহূর্তের সেই দৃশ্য ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ছবির নায়ক-নায়িকা বাস্তবেই ক্যামেরার সামনেই দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন।

    ৩. নিমফোম্যানিয়াক (Nymphomaniac):

    এই ছবিতে আবার নগ্নতা ও যৌনতাকে তুলে ধরেছিলেন নায়িকার ডামি। নায়িকা নিজে মিলনের দৃশ্যে ছিলেন না। তাই সে সব দৃশ্যে তার শরীরকেই পর্দায় দেখানো হয়েছিল। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবির এক-একটি দৃশ্য শরীরের উষ্ণতা বাড়িয়ে দিয়েছিল সিনেমাপ্রেমীদের।

    ৪. ইন্টিমেসি (Intimacy):

    দুই অচেনা মানুষ যারা জড়িয়ে পড়েছিলেন শারীরিক সম্পর্কে। এই হল ছবির গল্প। আর শুধু ক্যামেরার সামনেই নয়, ছবির স্বার্থে অফ ক্যামেরাও একাধিকবার যৌনতায় লিপ্ত হন নায়ক-নায়িকা। ক্যামেরার সামনে নিজেদের অভিব্যক্তিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতেই নাকি এই প্রয়াস।

    ৫. অ্যান্টিক্রাইস্ট (Antichrist)

    ভূতুড়ে এই ছবিতে যেমন ভয়ে গায়ে কাঁটা দেবে, ঠিক তেমনই এর যৌন দৃশ্য বাড়িয়ে তুলবে শরীরের উষ্ণতা। বিনোদনে ভরপুর এই ছবি ২০০৯ সালে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল।