Author: banglarmukh official

  • পৃথিবীর যে দেশে রয়েছে স্বামী ‘জমা রাখার’ সার্ভিস

    পৃথিবীর যে দেশে রয়েছে স্বামী ‘জমা রাখার’ সার্ভিস

    পৃথিবীতে প্রতিনিয়ত চালু হচ্ছে নিত্য নতুন সেবা। তবে এমন অদ্ভূত সেবা বোধহয় চীনেই প্রথম চালু হল। সেবার নাম স্বামী ‘জমা রাখার’ সার্ভিস। সাধারণত নারীরা শপিংয়ে যাওয়ার সময় তাদের স্বামীদের সাথে করে নিয়ে যান। ফলে কেনাকেটার সময় স্বামীরা তাদের স্ত্রীদের পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে থাকেন। তবে এক্ষেত্রে ওই সব স্বামীদের যাতে আর এমন অযথা হাঁটার কষ্ট করতে না হয় এজন্য নতুন একটা উদ্যোগ নিয়েছে চীনের একটি শপিংমল। ওই শপিংমলে যেসব নারীরা শপিংয়ে যাবেন, সেখানে তাদের স্বামীকে ‘জমা’ রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

    চীনের সংবাদপত্র ‘দ্য পেপার’ জানাচ্ছে, সাংহাই এর গ্লোবাল হার্বার মলে বেশ কিছু গ্লাস পড বা কাঁচের খোপ তৈরি করা হয়েছে তেমনই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ‘গ্লাস পডে’ স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন। প্রতিটি গ্লাস পডের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেম প্যাড। সেখানে বসে তারা নব্বই দশকের পুরোনো গেমগুলো খেলতে পারবেন।

    শপিং মলটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সার্ভিস আপাতত ফ্রি। কিন্তু পরবর্তীতে তারা ফি চালু করার কথা ভাবছে। এই সার্ভিস ব্যবহার করেছেন এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানিয়েছে, তারা ব্যাপারটি পছন্দ করেছেন।

    চীনা সোশ্যাল মিডিয়ায় অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতুক চলছে। এই সার্ভিস আরও বিভিন্ন জায়গায় সম্প্রসারণ করা যায় কিনা জানতে চেয়েছেন অনেকে।

    স্বামী ‘জমা রাখার’ ব্যবস্থা নিয়ে পুরুষরা উৎসাহিত হলেও নারীরা বেশ হতাশ। তাদের দাবি, স্বামী যদি কেবল বসে গেম খেলতে চান, তাকে শপিং এ নিয়ে যাওয়ার মানে কি?”

  • কুরুচিপূর্ণ ভাষা ও অশ্লীল দৃশ্যে’র জন্য নিষিদ্ধ সোনম-কারিনার ছবি

    কুরুচিপূর্ণ ভাষা ও অশ্লীল দৃশ্যে’র জন্য নিষিদ্ধ সোনম-কারিনার ছবি

    কুরুচিপূর্ণ ভাষা ও অশ্লীল দৃশ্যের জন্য বলিউডের ‘ভিরে দি কী ওয়েডিং’ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর ও কারিনার কাপুর।

    গত মঙ্গলবার রাতে ছবিটি দেখার পর তা পাকিস্তান জুড়ে প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর। চেয়ারম্যান দানিয়াল গিলানি বলেন, ছবিটি সর্বসম্মতিক্রমে প্রদর্শনী না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের সসদস্যরা।

    শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভিরে দি কী ওয়েডিং’ ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ১ জুন। চার বান্ধবীর কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। অন্য দুটি চরিত্রে দেখা যাবে স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়াকে। সূত্র: খালিজ টাইমস

  • রাশিয়া বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

    রাশিয়া বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

    বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি ১০ দিন। কে জিতবে বিশ্বকাপ, তা নিয়েই ইতোমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো এবছরও একেক রকম ভবিষ্যদ্বাণী করছেন একেকজন জ্যোতিষী। দিন দুয়েক আগেই কয়েকজন সংখ্যাতত্ববিদ ব্রাজিলের ওপর বাজি রাখলেও এবার এক জ্যোতির্বিজ্ঞানীর দাবি, বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

    ভারতীয় প্রখ্যাত জ্যোতির্বিদ গ্রিনস্টোন লোবো বলছে, এবছর বিশ্বকাপ জিতবে সেই দেশই যে দেশের অধিনায়কের জন্ম ১৯৮৬ বা ১৯৮৭ সালে। কারণ ওই বছরে জন্মালে গ্রহ নক্ষত্র নাকি বাড়তি সুবিধা পাইয়ে দেবে অধিনায়কদের।

    তাহলে কে জিতবেন বিশ্বকাপ? লোবোর যুক্তি অনুযায়ী ব্রাজিলের কোনো সম্ভাবনা নেই, কারণ ব্রাজিল অধিনায়ক নেইমারের জন্ম ১৯৯২ সালে। সম্ভাবনা নেই ক্রিশিয়ানো রোনালদোরও, কারণ তাঁর জন্ম ১৯৮৫ সালে। তাহলে কারা আছেন লড়াইয়ে?

    এই তালিকায় রয়েছেন জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার, ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস, স্পেনের অধিনায়ক সার্জিও ব়্যামোস এবং আর্জেন্টিনার অধিনায়ক মেসি। কিন্তু এই চার দলের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে? সেটার ব্যাখ্যাও দিয়েছেন গ্রিনস্টোন লোবো।

    তার যুক্তি, জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার এবং কোচ জোয়কিম লো যেহেতু এর আগে একবার বিশ্বকাপ জিতেছেন তাই এবছর তাদের সুযোগ কম। গ্রহ নক্ষত্রের বিচারে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা ছিল তা জার্মান অধিনায়ক আগের বার পেয়েছেন। তাহলে রইল বাকি তিন দল। স্পেনের অধিনায়ক সার্জিও ব়্যামোসও আগে বিশ্বকাপ জিতেছেন, তাছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে এ বছর চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন, তাই তারও সুযোগ কম। বাকি ২টি দল ফ্রান্স এবং আর্জেন্টিনা।

    লোবোর দাবি, ফ্রান্স এবং আর্জেন্টিনা দুটি দলেরই প্রায় সমান সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার। তবে, ফ্রান্সের থেকে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে। কারণ, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতে নিয়েছেন ইতিমধ্যেই, সে তুলনায় আর্জেন্টিনার জর্জে সাম্পাওলি এখনও বড় কোনও ট্রফি জেতেননি তাই অঙ্কের বিচারে এবার আর্জেন্টিনারই চ্যাম্পিয়ন হওয়া উচিত।

    এর আগে নাকি একাধিকবার লোবোর ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। ২০১০ সালে স্পেন এবং ২০১৪ সালে জার্মানি চ্যাম্পিয়ন হবে তাও নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন গ্রিনস্টোন লোবো। তবে কী গত দুবারের মত এবারেও মিলবে লোবোর ভবিষ্যৎবাণী? আর সেটা হলে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস থামাবে কে?

  • রাশিয়ার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

    রাশিয়ার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

    রাশিয়া বিশ্বকাপের উত্তেজনা ক্রমশই ছড়িয়ে পড়ছে সর্বত্র। এরইমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করেছে দলগুলো। আর তারই জের ধরে বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া তাদের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।

    দলে বড় তারকাদের মধ্যে রয়েছেন চেলসির সাবেক তারকা ইউরি জিরকভ ও আর্টেম জুবা। এছাড়া রয়েছেন অ্যালান জিগোয়াভ, ইগোর আকিনফিভ।

    ২৩ সদস্যের রাশিয়ান স্কোয়াড

    গোলকিপার: ইগোর আকিনফিভ, ভ্লাদিমির গাবুলোভ, আন্দ্রে লুনেভ।

    ডিফেন্ডার: ফেদোর কুদ্রাইয়াসহোভ, ভ্লাদিমির গ্রানাত, ইলা কুতেপোভ, আন্দ্রে সেমেনোভ, সের্গেই ইগনাশিভিচ, মারিও ফের্নান্দেস, ইগোর স্মোলনিকভ।

    মিডফিল্ডার: আলেকজান্দার গোলভিন, ইউরি গাজিন্সস্কি, অ্যালান জিগোয়াভ, আলেকজান্দার রখিন, ইউরি জিরকভ, ডেলার কুজিয়াভ, রোমান জোবনিন, আনেকজান্দার সামিডোভ, আন্তন মিরানচুক, ডেনিস চেরিশিভ।

    ফরোয়ার্ড: আর্টেম জুবা, আলেক্সি মিরানচুক, ফেদরে সমোলোভ।

  • ফলে স্টিকার থাকে যে কারণে!

    ফলে স্টিকার থাকে যে কারণে!

    বাজার থেকে আপেল, আঙ্গুর, নাশপাতি বা অন্য যে কোনো ফল কেনার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন ফলের গায়ে স্টিকার লাগানো থাকে। বিভিন্ন ফলের ওপর থাকা স্টিকারগুলো দেখে আমরা ফলটির মান ও উৎপাদন সম্পর্কে অবগত হতে পারি।

    ফলের গায়ে মারা স্টিকারে কী লেখা থাকে, ভালো করে হয়তো সেটা অনেকেই দেখেন না। যদি দেখেও থাকেন, তাহলে এর মানেটা বোধগম্য করতে পারেন নাই। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আসুন জেনে নেন, ফলের গায়ে লেগে থাকা সেই স্টিকারের মানেগুলো-

    ১. স্টিকারে যদি দেখেন ৪ সংখ্যার কোড নম্বর রয়েছে এবং সেটা শুরু হচ্ছে ৩ বা ৪ দিয়ে, এর মানে হলো, কোনো ফার্মে ওই প্রোডাক্টির চাষ হচ্ছে বিংশ শতকের মাঝামাঝি সময় থেকে। যার অর্থ, কৃত্রিম সার ব্যবহারের মাধ্যমেই চাষ হয়েছে।

    ২. যদি কোনো ফলের গায়ে ৫ সংখ্যার কোড দেওয়া স্টিকার দেখেন, যার শুরুটা ৯ দিয়ে, অর্থ, চিরাচরিত প্রথাতেই চাষ হচ্ছে। হাজার হাজার বছর আগেও যেভাবে চাষ হত, সে ভাবেই। মানে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে, জৈব সার প্রয়োগের মাধ্যমে চাষ হয়।

    ৩. স্টিকারে যদি ৫ ডিজিটের কোড থাকে এবং শুরুটা যদি ৮ সংখ্যা দিয়ে হয়, তার মানে ওই ফলটি GMO বা জেনেটিক্যালি মডিফায়েড। সোজা বাংলায় এটা হাইব্রিড ফল। তবে রাসায়নিক সার দিয়েই সচরাচর এই হাইব্রিড ফলগুলোর চাষ হয়।

  • মেসির বিশ্বকাপ প্রস্তুতির ‘ফ্রি-কিক’ ভাইরাল

    মেসির বিশ্বকাপ প্রস্তুতির ‘ফ্রি-কিক’ ভাইরাল

    গত বিশ্বকাপে দেশকে কাপ এনে দিতে পারেননি লিওনেল মেসি। সেই মেসিকে কেন্দ্র করেই আসন্ন বিশ্বকাপে ফের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। ফর্মের শীর্ষে থেকে এটাই শেষ সুযোগ মেসির কাছে দেশকে ৩২ বছর পর কাপ এনে দেওয়ার।

    ফলে রাশিয়া বিশ্বকাপকে মাথায় রেখে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে নীল-সাদা শিবিরে। কোচ সাম্পাওলির তত্ত্বাবধানে মেসির ক্লাবের শহর বার্সেলোনায় নিজেদের তৈরি করার কাজে ব্যস্ত গোটা দল। এবং তার কেন্দ্রবিন্দুতে যে মেসিই থাকবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবার আড়ালে চুপিসারে নিজের নতুন টেকনিকের ব্লু-প্রিন্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়।

    আর্জেন্টাইন ফুটবল সংস্থার সরকারি টুইটার অ্যাকাউন্টে তা প্রকাশ হতেই রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মেসির বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক হাওয়ার বাঁক খেয়ে গোলে ঢুকে যায়। গোলকিপার চেষ্টা করলেও তা আটকাতে ব্যর্থ হন।

  • ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার

    ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা বৃহস্পতিবার

    দশম জাতীয় সংসদের একুশতম অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল ৫ জুন। আর ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সংসদে পেশ হবে আগামী ৭ জুন বৃস্পতিবার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। এরমাধ্যমে সংসদে ১২তম বাজেট পেশ করার দুর্লভ কৃত্বি অর্জন করবেন অর্থমন্ত্রী।

    আজ অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনের মাধ্যমে একাধারে দশবার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন।

    প্রতিবারের ন্যায় এবারো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।বাজেটকে ব্যাপক অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করা যাবে এবং দেশ বা বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত কল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদে বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইট লিংক www.bangladesh.gov.bd, www.nrb-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.portal.gov.bd, www.pmo.gov.bd  এবং বেসরকাারি ওয়েবসাইট লিংক www.bdnews24.com ঠিকানায় বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

    বাজেট উপস্থাপনের পর দিন অর্থাৎ আগামী ৮ জুন শুক্রবার বিকেল আড়াইটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

  • বেগমগঞ্জে নতুন তেল-গ্যাস জোনের সন্ধান, কাল পরীক্ষামূলক উত্তোলন

    বেগমগঞ্জে নতুন তেল-গ্যাস জোনের সন্ধান, কাল পরীক্ষামূলক উত্তোলন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাটে বেগমগঞ্জ গ্যাস ফিল্ডে নতুন তিন নম্বর তেল-গ্যাস অনুসন্ধান জোনের গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

    এ উপলক্ষে আজ সকালে পরিক্ষামূলক ভাবে উত্তোলন শুরু করা হয়। এবং আসছে ঈদের পরেই এটি জাতীয় গ্রীডে সংযোগ দেওয়া যাবে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

    এই প্রকল্পের খনন অনুসন্ধান কর্মকর্তারা জানান, কুপটির তৃতীয় জোনে গ্যাসের প্রবাহ দেখে সেখানে আগুণ দেয়া হয়। তবে আগামী দুইদিন কুপে গ্যাসের প্রবাহ রেকর্ড করে এখানে কি পরিমাণ গ্যাস রয়েছে এবং তা উত্তোলন কতটা লাভজনক হবে তা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক পর্যবেক্ষণের পর কুপটিতে গ্যাস মজুদ রয়েছে বলে পেট্রোবাংলাকে রিপোর্ট দাখিল করা হয়। ঐ রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর পরিচালনা পর্ষদ প্রকল্পটি খননের উদ্যোগ নেয়।

    প্রকল্পের আওতায় কেয়ার্ন কর্তৃক চিহ্নিত এলাকায় ২ ডি সাইসমিক সার্ভে পরিচালনার মাধ্যমে আহরিত উপাত্ত ও নমুনা বিশ্লেষণ করে কূপ খননের স্থান চিহ্নিত করার পর প্রায় ৩ হাজার ৫০০ মিটার (সাড়ে তিন কিলোমিটার) গভীর অনুসন্ধান কূপ খনন এবং কূপ পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

    বাপেক্স আরো জনান, প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে আগামী ঈদুল ফিতরের পর জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। নোয়াখালীসহ দেশের শিল্প ও বাণিজ্যিক বিকাশে এ গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নোয়াখালী, ফেনী, লক্ষীপুরে বিরাজমান তীব্র গ্যাস সঙ্কট নিরসনে সহায়তা করবে বলে ও আশা করছেন তারা।

  • বাংলাদেশি ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়ে বিব্রত মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়ে বিব্রত মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ থেকে ৮০ হাজার শ্রমিক নিয়োগ করা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। সোমবার এই খবর দিয়েছে মালয়েশিয়ার স্টার অনলাইন।

    অভিযোগ রয়েছে, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের কিছুদিন আগে বাংলাদেশ থেকে ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়োগের অনুমোদন দেয় তার মন্ত্রণালয়। ‘দাতুক আমিন’ নামে এক ব্যক্তি এর সঙ্গে যুক্ত। তাকে ওই অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে মালয়েশিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে আসলে ঘটনা কি তা মন্ত্রীকে জানানোর জন্য স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন।

    স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন রবিবার। তাতে তিনি বলেছেন, বাংলাদেশি শ্রমিক আনার বিষয়ে যে অনুমোদন দেয়া হয়েছে সে বিষয়ে তাকে পুরোপুরি জানাতে বলা হয়েছে ওই সচিবকে।

    মন্ত্রী আরও বলেছেন, যদি এমন অনুমোদন দেয়া হয়েও থাকে এবং সে নির্দেশ বহাল থাকে তাহলে তা স্থগিত করা হবে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য যারাই আইনের লঙ্ঘন করবে তাদের কোনো ছাড়া দেবে না মন্ত্রণালয়। যে বা যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

    বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

    বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রী সোমবার দেশটির বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্থানীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

    ২০১১ সালের পর জর্ডানে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ শুরু হলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হানি মুলকি।

    গত কয়েকদিনে হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর অফিসের দিকে মিছিল নিয়ে যায় এবং মুল্‌কির পদত্যাগের দাবী জানায়। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আয়কর বিল সংস্কারকে কেন্দ্র করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

    দুই বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় মুল্‌কি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের নির্দেশনা অনুযায়ী জনগণের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য অর্থনীতি সংস্কারের উদ্যোগ নিতে চাইছিলেন।

    গত কয়েক বছরে সিরিয়া ও ইরাকের যুদ্ধের কারণে বেকার সমস্যা বৃদ্ধি পাওয়ায় জর্ডানের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে।

    সরকারের সাথে সংশ্লিষ্ট দুটি ওয়েবসাইট হালা আকবর এবং আল-রাই সোমবার জানিয়েছে মুলকি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া হয়নি।

    জর্ডানের বাদশাহ কিং দ্বিতীয় আব্দুল্লাহএই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।