Author: banglarmukh official

  • খুলনায় ভোটারদের মধ্যে শুধুই হাহাকার : বিএনপি

    খুলনায় ভোটারদের মধ্যে শুধুই হাহাকার : বিএনপি

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। জাল ভোট, দলীয় নেতাকর্মীদের ওপর হামলার কথা উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ক্ষমতাসীনদের কল্যাণেই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে চিরাচরিত উৎসবের আমেজ নেই, ভোটারদের মনে শুধুই হাহাকার।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে খুলনা সিটি করপোরেশন পরিস্থিতি পর্যালোচনা করে এসব কথা বলেন রিজভী আহমেদ।

    এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে নির্বাচন মানে বিরাট ধাপ্পা। নির্বাচনে জয়লাভ করায়ত্ত্ব করতে তারা মরিয়া। তাই অশান্তি আর নিগ্রহে ভরপুর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন।’

    তিনি অভিযোগ করে বলেন, ধানের শীষের নারী এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে বলা হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যায়, ভোট কেন্দ্রে গণ্ডগোল হবে। পুরুষ এজেন্টদের ওপর হামলা করে আহত করা হয়েছে। ধানের শীষের এজেন্ট, সাধারণ ভোটারদের হুমকি, ভীতি প্রদর্শনের সিংহভাগ দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী।

    তিনি আরও বলেন, ধানের শীষের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন সকাল সাড়ে ৮টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় ৪০টি ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। খালিসপুর ১৫নং ওয়ার্ডে বিএনপি এজেন্ট লিলি এবং লিমা আক্তারকে মধ্য পালপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মারধর করে আওয়ামী সন্ত্রাসীরা। তাদের এজেন্ট কার্ড ছিঁড়ে ফেলা হয়, মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয় এবং ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

    তিনি বলেন, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবিরের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। ২০নং ওয়ার্ডে এইচআরএইচ প্রিন্স আগাখান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের সহযোগিতায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা সাধারণ ভোটারদেরকে বের করে দিয়ে নৌকা মার্কায় সিল মারছে।

    বিএনপির এই মুখপাত্র বলেন, ফাতেমা স্কুল কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারা হচ্ছে। ২৫নং ওয়ার্ডের সিদ্দিকিয়া মাদরাসা ও নুরানী মাদরাসা ভোটকেন্দ্রে জাল ভোট দিচ্ছে। ১৫নং ওয়ার্ডে নিম্ন মাধ্যমিক স্কুল ও পলিটেকনিক স্কুল কেন্দ্রে বিএনপি এজেন্টদের কাছ থেকে আইডি কার্ড কেড়ে নিয়ে বের করে দেয়া হয়েছে। ৪নং ওয়ার্ডে দেয়ানা উত্তর পাড়া কেন্দ্রে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা এবং বিএনপি কর্মী মিশুকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ নং ওয়ার্ডে প্রভাতী স্কুল ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদেরকে মারধর করে প্রশাসনের সামনেই বের করে দেয়া হয়েছে। সদর থানা কয়লাঘাট স্কুল ভোটকেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে বিএনপি এজেন্টদের বের করে দিয়েছে। ২২নং ওয়ার্ডের ১৭৯নং কেন্দ্রের সামনে থেকে যুবদলের কর্মী সেলিমকে আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনার প্রার্থী বিকু কাজী ধরে নিয়ে গেছে। একই কেন্দ্রে বিএনপি নেতা খান মঈনুল হাসান মিঠু ও আলী আকবরকে হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এ সময় অন্যদের মধ্যে বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • আশা-অভিযোগ মিলিয়ে খুলনায় ভোট চলছে

    আশা-অভিযোগ মিলিয়ে খুলনায় ভোট চলছে

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু। উভয়ই ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। মঞ্জু রাহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং খালেক নগরীর পাইওনিয়ার হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদানের পর এই আশাবাদ প্রকাশ করেন।

    এসময় তালুকদার আব্দুল খালেক বলেন, আমি আমার জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। আমি যদি নির্বাচিত হই তাহলে সকলের সঙ্গে একসাথে কাজ করবো। আমি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং কেসিসির সাবেক মেয়র। খুলনার উন্নয়নের জন্য সাধারণ মানুষ আমাকেই ভোট দেবেন।

    নির্বাচনের সুষ্ঠু পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তাকে মেয়র পদে আরেকবার সুযোগ প্রদানের জন্যও তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

    এদিকে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যদি নিরপেক্ষ হয় তবে আমিই জয়ী হব।

    তিনি অভিযোগ করে বলেন, তার কিছু এজেন্ট নুতনবাজারসহ তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে ঢুকতে পারছেন না। দলীয় কর্মীরা গ্রেফতার ও হয়রানির ভয়ে কেন্দ্রেও যেতে পারছেন না।

    তবে মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা সাংবাদিকদের জানান, তারা কোনো বাধা ছাড়াই ভোট দিয়েছেন।

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির কউন্সিলর প্রার্থী শহীদুল হক মিন্টু অভিযোগ করেছেন, কেন্দ্রের পাশে তাদের তাবু ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় নেতাকর্মীদের মারধর ও এজেন্টদের বের করে দেয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

    এদিকে ২২নং ওয়ার্ডের খুলনা জিলা স্কুল ও ফাতেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তারা বলছেন, ওই দুই কেন্দ্রে ভোট কাস্ট হয়ে গেছে বলে আর ভোট গ্রহণ করা হচ্ছে না।

    তবে অভিযোগের বিষয়ে রিটার্নিং অফিসার ইউনুস আলী বলেন, ৩-৪টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। কেন্দ্রে নিয়জিত আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দেখতে আদেশ দেয়া হয়েছে।

    কেএমপির অতিরিক্ত কমিশনার সোনালী সেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নেটওয়ার্কের ভেতর সব ভোটকেন্দ্রে অবস্থান করছে। তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা সহিংসতার জন্য দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নতুন কমিটির – সভাপতি কাজল-সম্পাদক মিন্টু

    বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নতুন কমিটির – সভাপতি কাজল-সম্পাদক মিন্টু

    হুজাইফা রহমানঃ

    বরিশালে ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

    গত শনিবার রাতে নগরীর অশ্বিনী কুমার হলে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. নজরুল ইসলাম চুন্নু ও নির্বাচন কমিশনার অর্পূব গৌতম এর পরিচালনায় এবং নির্বাচনী পরিষদের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। সেখানে নাট্যজন কাজল ঘোষকে সভাপতি ও মিন্টু করকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে। যারা আগামী এক বছর বরিশালের সাংস্কৃতিক অঙ্গনকে নেতৃত্ব দেবেন।

    এর আগে এগিয়ে চলার ৩৫ বছর সংস্কৃতির সংগ্রাম এগিয়ে চলা অবিরাম এই শ্লোগানে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, শান্তি দাস, আক্কাস হোসেন, শুভংকর চক্রবর্তী, বাসুদেব ঘোষ, কাজী সেলিনা, সুশান্ত ঘোষ, সুর্দশন বিশ্বাস টুটুল, মিজানুর রহমান, বিনয় ভুষণ মন্ডল প্রমুখ।

  • স্বার্থবাজদের গুমর ফাঁস করলেন কবি নজরুলের পুঁতি হিন্দোল কাজী

    স্বার্থবাজদের গুমর ফাঁস করলেন কবি নজরুলের পুঁতি হিন্দোল কাজী

    হুজাইফা রহমানঃ

    কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত চুরুলিয়া নজরুল একাডেমি আগলে একদল লোক নিজের স্বার্থ সিদ্ধি করে চলেছে। তাই এবার সেই স্বার্থবাজদেরই গুমর ফাঁস করলেন কবি নজরুলের পুঁতি হিন্দোল কাজী। গতকাল রোববার বিকেলে হিন্দোল কাজী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এবিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট করেন। এরপর সেখানে কবি কাজী নজরুল ইসলামের অনেক ভক্ত অনুরাগীরা তীব্র প্রতিবাদ জানিয়ে তার পোস্টে মন্তব্য করেন।

    কবি নজরুলের পুঁতি হিন্দোল কাজী’র লেখা পোস্টটি হুবহু এখানে দেয়া হলো, “কবি , সত্যিই আমরা বুঝছি ,আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার ভবিষ্যৎ বাণীর মম্মার্থ আর তোমার কথায় বলতে ইচ্ছা করছে “তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হযরত “, কিন্তু তোমাকে নিয়ে তোমার সৃষ্টিকে নিয়ে যে সকল ভ্রষ্টাচার নিলজ্জের মতো দৃষ্টিকটু আচরণ করছে নিজেদেরকে প্রচারের আলোয় রাখতে লাঙবোর্ডদের নিয়ে ছেলে পুলে বাপ ভাইকে নিয়ে ছবি তুলে কবির অনুরাগী বলে ফেসবুকে ছবি ছাড়ছে তদের উদ্দেশ্যে কবির ভাষায় বলতে ইচ্ছা করছে ,” এতেই তোরা লোক হাসালি বিশ্বে হলি কম দামী” । আমি তরুণ কাজী ,জন্ম আমার কবি নজরুলের পবিত্র মাটি চুরুলিয়া গ্রামে , কবির জন্মস্থানের কবিকে নিয়ে অনেক ভালো মন্দ ঘটনার সাক্ষী , আমি দেখেছি কবির সুযোগ্য ভাইপো নজরুল সাধক চুরুলিয়া গ্রামের রূপকার চুরুলিয়া নজরুল একাডেমির প্রাণপুরুষ কাজী মোজাহার হোসেনের নিঃস্বার্থ জনসেবা ও নজরুল প্রেম । পেয়েছি কবির আর এক ভাইপো কবি অসুস্থ থাকাকালীন কবির সেবায় নিবেদিত প্রাণ কাজী আব্দুস সালাম কে ।

    বর্তমানে চুরুলিয়া নজরুল একাডেমি আগলে যারা নিজের স্বার্থ সিদ্ধি করছে তারা ,ওই দুই কবির ভাইপোর নখের যোগ্য নয় , এরাই 2003 সালে নিজেদের স্বার্থ কায়েম করতে চুরুলিয়া নজরুল একাডেমিতে তালা দিয়ে তৎকালীন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কবির ভাইপো কাজী মজাহার হোসেনকে আক্রমণ করে আহত করে গ্রাম থেকে প্রাণ নিয়ে পালাতে বাধ্য করেছিল , তার অপরাধ ছিল তিনি স্বজন পোষণ করেননি , নিজের যথা সর্বস্ব দিয়ে কবির সৃষ্টি সম্পদ কে বিস্তারিত করতে দিন রাত্রি কঠোর পরিশ্রম করে নজরুল একাডেমির সৃষ্টি করেছেন ,যে একাডেমি পরিবার কেন্দ্রিকতা স্বজন পোষণ এর উর্ধে উঠে বিশ্বজনীন রূপে প্রকাশিত হবে ,তাই শুভবুদ্ধি সম্পন্ন জনগণ সেদিন নিজের কাছের বেইমান লোকেদের হাত থেকে তাকে রক্ষা করে তীব্র প্রতিবাদ করে মাজহার হোসেনকে ওই তালা ভেঙে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আসন সসানম্মানে ফিরিয়ে দেন , তার পর দুর্বৃত্তরা তার ছায়া মারতে ভয় পেত , কিন্তু গত বছর মাজহার হোসেন পরলোকগত হওয়ার পর স্বার্থ লোভী দুর্বৃত্তরা আবার মাথাচারা দিচ্ছে ।

    আমি শুভবুদ্ধি সম্পন্ন নজরুল প্রেমী মানুষদের অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন ,বিশ্বমানাবিকতার কবি নজরুলের জন্মস্থানে প্রতিষ্ঠিত নজরুল একাডেমিকে কুয়ার ব্যাঙেদের হাতে নষ্ট হতে না দিয়ে কাজী মোজাহার হোসেনের স্বপনের চুরুলিয়া নজরুল একাডেমি কে বিশ্বজনিন করে তুলি “এটাই হোক আগত নজরুল”

  • বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ট সম্মাননা পেলেন এস আই মো.নাজমুল হাসান

    বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ট সম্মাননা পেলেন এস আই মো.নাজমুল হাসান

    রাকিব সিকদার নয়ন:

    কলাপাড়া থানার এস আই মোঃ নাজমুল হাসান ‘ বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সন্মাননা স্মারক ও প্রশংসাপ্রত্র পেয়েছেন।

    ‘কমিউনিটি পুলিশিং’ এ প্রশংসনীয় ভুমিকা রাখায় তিনি উপজেলার একমাত্র শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে পটুয়াখালী জেলা বেট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ট অফিসার হিসাবে তার হাতে সন্মাননা স্মারক ও প্রশংসাপ্রত্র তুলে দেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ মইনুল হাসান।

    এসময় পটুয়াখালীর পুলিশ সুপারবৃন্দ ও অন্যান্য পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন। তিনি দির্ঘদিন ধরে কলাপাড়া থানায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। পটুয়াখালী জেলা কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ট সম্মাননা পাওয়া কলাপাড়ার সবস্তরের জনগণ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

  • শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি সহায়তা দেবে ল্যাম্পপোস্ট

    শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি সহায়তা দেবে ল্যাম্পপোস্ট

    ২০১৮ এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দের অনলাইনে এইচএসসি/সমমান ভর্তি কার্যক্রম পরিচালনা করবে ল্যাম্পপোস্ট।

    কম্পিউটারে ফরম পূরণ সেবা দানকারী প্রতিষ্ঠান গুলো কোমল মতি শিশুদের থেকে অতিরিক্ত খরচ আদায় করছে অভিযোগ পাওয়ার পর শুধুমাত্র বোর্ড আবেদন ফি এর বিনিময়ে নিজ তত্ত্বাবধানে নিজস্ব কারিগরি সহায়তায় অনলাইন আবেদন কার্যক্রম পরিচালনা পরিকল্পনা গ্রহণ করেছে ল্যাম্পপোস্ট।

    সশরীরে কিংবা দেশের যেকোনো প্রান্ত থেকে রোল, রেজিস্ট্রেশন নং, মোবাইল নং, পছন্দের কলেজ তালিকা ও আবেদন ফি ল্যাম্পপোস্ট বরাবর জমা দিলে ন্যুনতম সময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১৩/০৫/২০১৮ থেকে এই কার্যক্রম শুরু হবে। স্থান- ল্যাম্পপোস্ট প্রাইম অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স লেন, পাবলিক ক্লাব মাঠ সংলগ্ন, পীরগঞ্জ। সময়- সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা

  • রাশিয়া বিশ্বকাপে ৪৬ দেশের রেফারি

    রাশিয়া বিশ্বকাপে ৪৬ দেশের রেফারি

    রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে ৪৬টি দেশের রেফারিরা ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আছেন ৩৬ জন রেফারি, ৬৩ জন সহকারী রেফারি ও ১৩ জন ভিডিও রেফারি। সোমবার বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার রেফারিজ কমিটিই রেফারি বাছাই ও সংখ্যা নির্ধারণ করেছে। আগের সবগুলো বিশ্বকাপেই রেফারি ও সহকারী রেফারি ছিল। তবে ২১তম বিশ্বকাপে নতুন সংযোজন হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।

    ১৩ জন ভিডিও সহকারী রেফারির কাজই হবে অন-ফিল্ড রেফারিদের বিভিন্ন সিদ্ধান্তকে আরও নিখুঁত করা। বিশেষ করে গোল, পেনাল্টি ও ফাউলের বিষয়গুলোকে নিখুঁত করার জন্যই ব্যবহার করা হবে ভিএআর। বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই তিনজন করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কাজ করবেন।

    তিন বছর যাবত রেফারি, সহকারী রেফারি ও ভিডিও সহকারী রেফারিদের নিয়ে বিভিন্ন ধরণের সেমিনার করেছে ফিফা। সেমিনারের মূল উদ্দেশ্যেই ছিল- নিখুঁতভাবে খেলা পরিচালনা করা, খেলোয়াড়দের রক্ষা করা ও খেলার সুনাম ধরে রাখা।

    বিশ্বকাপের আগে জুনের প্রথম সপ্তাহে আরও একটি ও চূড়ান্ত সেমিনার করবে ফিফা। মস্কোতে ফিফা বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে সেমিনারটি।

  • কান উৎসবে নওয়াজুদ্দিনের ‘মান্টো

    কান উৎসবে নওয়াজুদ্দিনের ‘মান্টো

    কান উৎসবে এবার ‘মান্টো’ নিয়ে হাজির হলেনর বলিউডের বাবু মশাই বন্দুকবাজ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

    রবিবা কানের স্থানীয় সময় বেলা ১১টায় সালে দুবুসিতে শুরু হয় মান্টো ছবির প্রদর্শনী। মান্টো নন্দিতা দাস পরিচালিত দ্বিতীয় ছবি। এটি উর্দু সাহিত্যের অন্যতম কান্ডারি সাদাত হাসান মান্টোর জীবন নিয়ে নির্মিত। কানে যোগ দিয়েছেন এ ছবির মূল অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীসহ অন্যরা।

    কান উৎসবে নিজের উপস্থিতি ভক্তদের জানান দিতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন নওয়াজ।

    ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের সংকটময় সময়কে এ ছবিতে তুলে ধরা হয়েছে। শুধু মান্টো নন, ছবিতে প্রাণ পেয়েছে মান্টোর কিছু ছোটগল্পও।

    উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসব ২০১৮ মাতাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, মল্লিকা শেরওয়াত, কঙ্গনা রানাউত ও দীপিকা পাড়–কোনের মতো বলিউড অভিনেত্রীরা।

  • না থেকেও রাশিয়া বিশ্বকাপে আছে ইতালি!

    না থেকেও রাশিয়া বিশ্বকাপে আছে ইতালি!

    বিশ্বকাপ ফুটবলের শুরু হতে আর মাত্র বাকি ৩১ দিন। এর পরই রাশিয়ায় শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’ এবারের বিশ্বকাপে রঙ ছড়াবেন মেসি, নেইমার, রোনালদোরা। কিন্তু ৪ বারের বিশ্বকাপ জয়ী ইতালিকে এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে। কারণ গত নভেম্বরেই প্লে-অফে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইতালিকে।

    তবে আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হতে যাওয়া ২০১৮ বিশ্বকাপে ইতালি না থাকলেও বিশ্বকাপ ঠিকই ফিরবে ইতালিতে! ইতালিয়ানদের হাতের ছোঁয়ায় যে যুগ যুগ ধরে অমলিন বিশ্বকাপ ট্রফির সোনালি ঝিলিক। প্রতি চার বছর অন্তর মিলানের উপশহর পাদের্নো দুগনানোয় অবস্থিত একটি ইতালিয়ান প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয় বিশ্বকাপের আসল ট্রফি। সেখানে ঘঁষেমেজে ট্রফির উজ্জ্বলতা ঠিক রাখা হয়।

    ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফি নিজেদের করে নিয়েছিল ব্রাজিল। এরপর ১৯৭১ সালে ইতালির জিডিই বার্তোনি নামের এই প্রতিষ্ঠানেই ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফি তৈরি করা হয়। ৩৮ সেন্টিমিটার উঁচু ও ছয় কেজি ওজনের সোনার ট্রফি নিয়ে প্রতিবার বিশ্বকাপজয়ী দল উৎসব করলেও স্থায়ীভাবে তাদের দেয়া হয় মূল ট্রফির রেপ্লিকা। মূল ট্রফি ফিফা সযত্নে সংরক্ষণ করলেও বিশ্ব ভ্রমণের সময় প্রতিবারই ট্রফির কিছু ক্ষতি হয়।

    নতুন পালিশ ও প্রয়োজনীয় সংস্কারের জন্য বিশ্বকাপ শেষে মূল ট্রফি বার্তোনির কারখানায় পাঠিয়ে দেয়া হয়। সেখানে আটজন বিশেষজ্ঞ কারিগরের হাতে নবযৌবন পায় ট্রফি। চ্যাম্পিয়ন দলকে দেয়া রেপ্লিকা ট্রফিও তৈরি করেন তারা।

    এবারও বিশ্বকাপ শেষে ট্রফি ফিরবে তার আঁতুরঘরে। কিন্তু ইতালির ফুটবলপ্রেমীদের দীর্ঘশ্বাস তাতে কমবে না। ইতালিকে ছাড়া বিশ্বকাপ আগেই রং হারিয়েছে তাদের কাছে। ইতালির কিংবদন্তি গোলকিপার দিনো জফও আছেন সেই দলে।

    তার নেতৃত্বেই ১৯৮২ বিশ্বকাপ জিতেছিল ইতালি। ৪০ বছর বয়সে দেশকে বিশ্বকাপ ট্রফি এনে জফের কাছে ইতালিবিহীন বিশ্বকাপের কোনো আবেদনই নেই, ‘যেসব দল এবার বিশ্বকাপে খেলছে, তাদের অনেকেরই আমাদের মতো ইতিহাস, ঐতিহ্য ও ট্রফি নেই। সেখানে ইতালির না থাকাটা খুবই বেদনাদায়ক। ইতালির জন্য দর্শক হয়ে বিশ্বকাপ দেখাটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটাকে সত্যিকারের বিশ্বকাপই মনে হচ্ছে না।

    ইতালির মানুষ ফুটবল ভালোবাসে। এরপরও তারা বিশ্বকাপ দেখবে। কিন্তু চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যখন ঘরে বসে থাকবে তখন অখ্যাত কোনো দলের খেলা দেখাটা খুবই কঠিন।’

  • লন্ডনের প্রথম নারী বিশপ হলেন সারাহ মুল্লালি

    লন্ডনের প্রথম নারী বিশপ হলেন সারাহ মুল্লালি

    লন্ডনে ১৩৩ তম বিশপ হলেন এক নারী৷ শনিবার সারাহ মুল্লালিকে এই সম্মানের পদে বসানো হয়৷ ইংল্যান্ডের চার্চের তৃতীয় বৃহত্তম প্রবীণ ধর্মযাজক হয়ে উঠলেন তিনি৷ এর আগে তিনি তিনি নার্স ছিলেন৷

    লন্ডনের সেন্ট পল’স ক্যাথেড্রালে ১৩৩ তম বিশপ হলেন মুল্লালি৷ ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে মানা হয়৷ নতুন ধর্মযাজকের সাবেক কর্মজীবনকে মাথায় রেখে এই দিনটিতেই তার হাতে চার্চের বিশপের দায়িত্ব তুলে দেওয়া হয়৷

    ক্যাথেড্রালের গ্রেট ওয়েস্ট ডোরে নিয়ম অনুযায়ী তিন বার ঠকঠক শব্দ করে তিনি ঐতিহ্যপালনের মাধ্যমে দায়িত্ব কাঁধে নেন৷ ক্যান্টারবেরি এবং ইয়র্ক আর্চবিশপের পরে তিনি এখন লন্ডনের চার্চ এর তৃতীয় সর্বোচ্চ সিনিয়র ধর্মযাজক তিনিই৷

    দায়িত্ব নেওয়ার পর তিনি তার বক্তৃতায় বেশ কিছু বিষয় নিয়ে বলেন৷ তার বিষয়গুলির মধ্যে ছিল লন্ডন যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে লড়ছে সেসবের কথা৷ বিশেষত ছুড়ি নিয়ে হামলার মত অপরাধ, ও গির্জায় যৌন নির্যাতনের ঘটনা গুলির উল্লেখ করেন তিনি৷