Author: banglarmukh official

  • দুই সিরিজকে সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

    দুই সিরিজকে সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

    জুনের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। তার আগে ভারতে খেলবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
    প্রাথমিক দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকলেও সাব্বির রহমান, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ আছেন এই দলে। প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে ভালো বোলিং করা ইয়াসিন আরাফাত মিশুও সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কা সিরিজে ডাক পাওয়ার পর খেলতে পারেননি নাঈম হাসান। এবারও ক্যাম্পে ডাক পেয়েছেন তরুণ এই অলরাউন্ডার।
    আগামী ১৩ মে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। ওইদিন সকাল পৌনে ৯টার মধ্যে মারিও ভিল্লাভারায়ানের কাছে সুযোগ পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।
    ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।
    প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক।
  • খালেদা জিয়ার বৃটিশ আইনজীবীকে ভিসা দিচ্ছে না সরকার: রিজভী

    খালেদা জিয়ার বৃটিশ আইনজীবীকে ভিসা দিচ্ছে না সরকার: রিজভী

    কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার আইনজীবী টিমের পরামর্শক ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে সরকার ভিসা না দিয়ে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
    মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    তিনি বলেন, লর্ড কার্লাইল ৮ মে’র সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানিতে ডিফেন্স টিমে অংশ নিতে তিনি গত কয়েক সপ্তাহ আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু হাইকমিশন তাকে  ‘হ্যাঁ’ ও বলেননি, ‘নাও’ বলেনি। এতে স্পষ্ট যে, সরকার প্রত্যক্ষভাবে আইনজীবী লর্ড কার্লাইলকে বাংলাদেশে ঢুকতে বাধা দিচ্ছে। বেগম খালেদা জিয়ার যে শক্তিশালী লিগ্যাল টিম আছে তা যাতে আরো শক্তিশালী না হয়, সেটাকে বাধাগ্রস্ত করতেই বেআইনিভাবে তাকে ভিসা দেয়া হয়নি।
    রিজভী লর্ড কার্লাইল আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারের বক্তব্য তুলে ধরে রিজভী বলেন, আজকে লর্ড কার্লাইভকে ভিসা দেয়া হলো না। অথচ ১/১১ এর সময়ে আজকের প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন তখন তিনি কানাডার একজন আইনজীবী প্রফেসর প্যায়াম একাদাম ও ব্রিটেনের একজন আইনজীবী চেরি ব্লেয়ারকে নিয়োগ দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং তারা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছিলেন। আমরা বার বার বলে এসেছি, প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এবং তাকে সাজা দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল খালেদা জিয়ার জামিনে ন্যায়বিচার পাবে বলে প্রত্যাশা করে রুহুল কবির রিজভী বলেন, বিচার বিভাগ সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন। সেখান থেকে আমরা ন্যায়বিচার পাবো।
  • গাসিক নির্বাচন : হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি

    গাসিক নির্বাচন : হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি

    গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কমিশনের আইনজীবীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
    ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও প্রচার বিষয়ক নীতিমালা প্রণয়ন বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা জানান।
    সচিব বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার মন্ত্রণালায়রে সঙ্গে কয়েক দফা যোগাযোগ হয়েছে, কমিশন তাদের চিঠি দিয়েছে।
    তারা বলেছে, এই দুই সিটি করপোরেশনের সীমানা নিয়ে জটিলতা নেই। এটা পরিষ্কার হওয়ার পরই তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরও গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়া দুর্ভাগ্যজনক।
    তিনি বলেন, এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য আমরা একজন আইনজীবী নিয়োগ দিয়েছি তিনিই বিষয়টি দেখভাল করবেন। আশা করছি আমরা সেখানে নির্বাচন করতে পারব।
    গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন রবিবার তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
    আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
    ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।
  • ১৫৯ রানের জয়ের লক্ষ্য পাঞ্জাবের

    ১৫৯ রানের জয়ের লক্ষ্য পাঞ্জাবের

    দুইদিন আগেই ইন্দোরে প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছিল প্রীতির পাঞ্জাব। ম্যাচটিতে প্রথম ব্যাট করে ১৫২ রানে অল-আউট হয়েছিল রাজস্থান। মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি ম্যাচে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তুলল রয়্যালস ব্রিগেড।
    চলতি আইপিএলে ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে একেবারে শেষে রয়েছে রাজস্থান রয়্যালস। এদিন পাঞ্জাবের কাছে হারলে একদশ আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে রাহানে বাহিনী।
    এদিন  ‘ডু অর ডাই’ ম্যাচে কিংস বোলারদের শুরুটা ভালো হল না রয়্যালসের। শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়েছে চাপে পড়ে রাজস্থান। কিন্তু রয়্যালসের ইংরেজ উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার ৫৮ বলে ৮২ রানের আক্রমাণাত্নক ইনিংসে ভর করে ১৫০ রানের গন্ডি টপকায় রয়্যালস।
    জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৭ ওভারে ৩ উইকেটে ৩৫ রান সংগ্রহ করেছে।
  • একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ১৩ মে, ক্লাস শুরু ১ জুলাই

    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ১৩ মে, ক্লাস শুরু ১ জুলাই

    একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৩ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৪ মে পর্যন্ত। জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরদিন আজ সোমবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    এবারও একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে অনলাইনে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে। এর মধ্যে শিক্ষার্থীর ফল ও পছন্দক্রমের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচন করে দেওয়া হয়।

    অনলাইনে আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ঠিকানায়। এসএমএস করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। অনলাইনে ১৫০ টাকা দিয়েই ৫ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। তবে এসএমএসের জন্য প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা করে ফি দিতে হবে।

    প্রথম পর্যায়ে ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত আবেদন করতে হবে। তবে ফল পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এবার শিক্ষার্থী ভর্তির নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৯ ও ২০ জুন। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ২১ জুন। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ২৪ জুন। এই পর্যায়ের ফল প্রকাশ হবে ২৫ জুন। প্রতিষ্ঠান পরিবর্তনসহ (মাইগ্রেশন) অন্যান্য কাজ শেষ করে ২৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করা হবে।

    এবার বিভাগীয় ও জেলা সদরের কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে শতভাগ আসন মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। তবে মেধার ভিত্তিতে ভর্তির পর যদি বিশেষ অগ্রাধিকার কোটার কোনো আবেদনকারী থাকে, তাহলে মোট আসনের অতিরিক্ত হিসেবে নির্ধারিত কোটায় শিক্ষার্থী ভর্তি করা যাবে। বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা আছে ১১ শতাংশ। তবে এবার এসব কোটায় যদি প্রার্থী না পাওয়া যায়, তবে এ আসনগুলোর আর কার্যকারিতা থাকবে না। আগে এসব কোটায় প্রার্থী না পাওয়া গেলে আসনগুলো সাধারণ কোটার প্রার্থীদের দিয়ে পূরণ করা হতো।
    স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হবে। এলাকাভেদে ভর্তির ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

  • জাগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিজামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    জাগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিজামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    এসএসসির ফলাফল বিপর্যয়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নিজামুল ইসলাম নিজামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    সোমবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে জাগদীশ সারস্বত বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।

    মামলায় অন্যান্য বিবাদীরা হলেন, জাগদীশ সারস্বত বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সম্পাদক, দাতা সদস্য বিজয় কৃষ্ণ দে, অভিভাবক সদস্য কৃষ্ণ চন্দ্র শীল, ধীরেন কর্মকার, এস.আলাল মিয়া, রতন দাস গুপ্ত, কাওসার হোসেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ পরির্দশকসহ ১৫ জন।

    মামলার বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, গভর্নিং বডির মেয়াদ শেষে। গত বছর অক্টোবর মাসে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও ভবিষ্যৎ তহবিলের ২ লাখ ৯২ হাজার ৭৪৪ টাকার স্থলে ২ লাখ ৫ হাজার ২৯০ টাকা প্রদান করেন। কিন্তু প্রধান শিক্ষক অধিকহারে ২০ হাজার ৩শ টাকা গ্রহণ করে।

    এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রধান শিক্ষক গভর্নিং বডির কোন সিধান্ত ছাড়াই লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেন। এছাড়া প্রধান শিক্ষকের অদক্ষতার কারণে চলমান এসএসসি পরীক্ষায় ৩৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।

    গত ৬ মে কর্মকর্তা-কর্মচারীদের প্রবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও ভবিষ্যৎ তহবিলের প্রতিষ্ঠানের টাকা প্রদাণের জন্য বললে টাকা প্রদানের কথা অস্বীকার করে। এ ঘটনায় সোমবার আদালতে মামলা দায়ের করা হয়।

  • ডিসেম্বরে ফাইনাল খেলা হবে :মোহাম্মদ নাসিম

    ডিসেম্বরে ফাইনাল খেলা হবে :মোহাম্মদ নাসিম

    ভোলা প্রতিনিধি  : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আগামী ২০১৯ সালে নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। ওই নির্বাচনে বিএনপি আসতে বাধ্য হবে এবং হারবে। কারণ, শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে।

    মঙ্গলবার (৮ মে) দুপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যা বিশিষ্ট চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, আগামী বছরের ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। খেলা হবে দু’দলের মধ্যে আর মাঠে রেফারির দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। আমরা খালি মাঠে গোল দিতে চাই না।

    এসময় শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

    চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার।

    সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খাঁন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মাহী। চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল ইসলাম ভিপি প্রমুখ।

    দুপুরে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম শেষে দক্ষিণ পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার ও বিনোদন পার্ক পরিদর্শন, চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।

  • আশানুরূপ ফলাফল না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

    আশানুরূপ ফলাফল না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

    সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় বিষপানে একস্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (০৮ মে) দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে সম্পন্ন করা হয়।

    এরআগে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওয়ার্ড মাষ্টার আবুল কালাম। মৃত মিতু ঢালী (১৫) আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের বিমল চন্দ্র ঢালীর মেয়ে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। মৃতের স্বজনরা জানান, মিতু ঢালী(১৫) সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় (এ-) পেয়ে পাশ করে।

    ওই ফলাফলে সন্তুস্ট না হওয়ায় মিতু সোমবার বিকেলে বিষপান করে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে গেলে সেখানকার চিকিৎসকরা বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

  • গণ মানুষের বন্ধু সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    গণ মানুষের বন্ধু সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    শেখ সুমন:

    কাশিপুর থেকে রসুলপুর,রূপাতলি থেকে তালতলি,পলাশপূর থেকে মহম্মদপুর প্রত্যেকটি যায়গায় সাধারণ মানুষের বিপদে আপদে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষের পাশে।আগুনে ক্ষতি গ্রস্থ হলে,অসুস্থ হলে সব যায়গায় পৌছে যান মানব প্রেমি এই মানুষটি। শুধু তাই নয়, মাদ্রাসার ছাত্রদের সাথে সময় কাটানো,বৃদ্ধাশ্রমে বাবা মায়েদের সাথে খাবার খাওয়া ,পথ শিশুদের সাথে খেলা করা এভাবেই মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করেন সাদিক আব্দুল্লাহ।

    জীবে প্রেম করে যেই জন,সে জন  সেবিছে ঈশ্বর।মানব জাতীকে ভালো বাসার মধ্যে পরম শান্তি।সবাই মানুষের ভালবাসা পেতে পারে না।মানুষের ভালোবাসা পেতে হলে মানুষকে ভালবাসতে হয়। আর সেই মানব জাতীকে ভালবাসতে পারে যার মন ভালো । সেরকমই একজন মানুষ যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    বরিশালবাসী যাকে নিজেদের সন্তান,ভাই বা পরম আত্মীয়ের চোখে দেখে ।যাকে আত্মার বন্ধনে বেধে রেখেছে সবাই।কে এই সাদিক আব্দুল্লাহ ?

    দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিভাবক,আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, পার্বত্য শান্তি চুক্তির রূপকার,মাননীয় মন্ত্রী জনাব আবুল হাসানাত আব্দুল্লাহর বড় পুত্র ,বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।ইতোমধ্যে নামটির খ্যাতি বরিশাল’র পাড়া-মহল্লা, নগর ছাড়িয়ে এখন দেশও সমধিক উচ্চারিত।

    ২০১৪ সালে শওকত হোসেন হিরণের মৃত্যুর পর বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে উত্থান ঘটে দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ’র বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এর পর ২০১৬ সালের নভেম্বর মাসে মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক।বেশ কয়েক বছর ধরে টালমাটাল বরিশাল আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যের বাধনে গেঁথেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ যে কোন সময়ের চেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী।

    বর্তমানে বরিশালের রাজনীতিতে ইতিহাস সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।সাদিক সবার কথা শোনেন, সাধ্যমতো সহযোগিতা করেন। বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন কিছুতেই বাদ পড়ছেন না সাদিকের। তাকে ছাড়া যেন নগরবাসীর কোনো অনুষ্ঠানই পূর্ণতা পায় না। সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড ,শেষে মধ্যরাতে যখন সাদিক ফেরেন তখনো মানুষের আনাগোনা থাকে নগরীর কালীবাড়িস্থ বাসায়।

    মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর এখন সকাল-সন্ধ্যা কাটে সাধারণ মানুষকে নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর বাসার নিচতলার ড্রইংরুমে দেখতে পান অপেক্ষমাণ মানুষের জটলা। কেউ এসেছেন সমস্যা নিয়ে, আবার কেউ বিচারপ্রার্থী হতে।

    বরিশালের রাজনীতিবিদরা মনে করেন যাদের জীবন শুধু সংগ্রামের, ত্যাগের, যারা দিতে জানে বিনিময়ে কিছু নিতে জানে না প্রকৃত অর্থে তারাই মানুষ। যাদের অনুসরণ করলে প্রকৃত মানুষ হওয় যায়। সে রকম একজন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশালের বর্তমানে খ্যাতিমান রাজনীতিবিদ। নানা ঝড়ঝাপ্টার মাঝেও দলীয় আদর্শে তিনি অবিচল থাকেন। তাইতো দলীয় নেতা কর্মীদের নিকট হয়ে উঠেন বড় অবলম্বন। নগরভবন ঠিকানা না হলেও বর্তমানে মহানগরীর মানুষ এখন তাকে ‘ভবিষৎ মেয়র’ বলেই সম্বোধন করে। সুখে-দুঃখে, আপদে-বিপদে ছুটে যায় তার কাছে। সাদিকও নিরাশ করেন না বিপদে পড়া তার প্রিয় নগরবাসীকে।

    মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল দ্ব্যর্থহীন কন্ঠে বলেন বর্তমান সময়ে মহানগর আওয়ামী লীগ যে কোন সময়ের চেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী। এর কারন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অক্লান্ত পরিশ্রম আর মেধা।

    যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন,  আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার দাদা, বাবা সবাই বরিশালের মাটিতে রাজনীতি করেছে। আমিও তাদের বাইরে নই। আমি কোন কুট রাজনীতি বুঝি না। ওই রাজনীতি করতেও চাই না। দেশ ও বরিশালের উন্নয়নের জন্য কোন কাজই আমি ভয় পাই না। আমি জনগনের মাঝেই থাকতে চাই। জনগনের শ্রদ্ধা-ভালোবাসা নিয়েই রাজনীতিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মানুষের ভালোবাসাকে জীবনের সবচেয়ে বড় অর্জন মেনে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চাই মানুষের কল্যাণে, দলের কল্যাণে।

     

     

  • তাসফিয়া হত্যার রহস্য উদঘাটনে ভিসেরা রিপোর্ট ঢাকায়

    তাসফিয়া হত্যার রহস্য উদঘাটনে ভিসেরা রিপোর্ট ঢাকায়

    চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া আমিন (১৬) হত্যাকাণ্ডের মূল কারণ জানতে তাসফিয়ার ‘ভিসেরা রিপোর্ট’ ঢাকার মহাখালী ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত সূত্রে জানা গেছে।

    সূত্র জানায়, তাসফিয়াকে খুন করা হয়েছে নাকি রক্তে বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যু হয়েছে- তা উদঘাটন করতেই ঢাকার মহাখালী ল্যাবরেটরিতে তাসফিয়ার ভিসেরা রিপোর্ট পাঠানো হয়েছে। এ রিপোর্টটা পেলে হত্যার মূল কারণ জানা যাবে।

    এদিকে, তাসফিয়া হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত আদনান মির্জাকে গাজীপুরের কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে সংশোধনী কেন্দ্রের পরিচালকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্যও পুলিশকে নির্দেশনা দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী রবিবার এ আদেশ দেন।

    আলোচিত এ হত্যার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো বেশির ভাগ আসামিকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি তাসফিয়া খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা নিয়েও সংশয় কাটেনি। রহস্যভেদ করতে পারেনি কার সঙ্গে তাসফিয়া পতেঙ্গা সৈকতে গিয়েছিল, তার খোয়া যাওয়া মোবাইল ও সোনার আংটি কার হাতে রয়েছে এসব বিষয়ের।

    চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘তদন্ত অনেক দূর এগিয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যে ভালো খবর দিতে পারব।’

    প্রসঙ্গত, গত ২ মে নগরীর পতেঙ্গা সৈকত থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।

    নিহতের পরিবারের অভিযোগ স্কুলছাত্রীর ‘প্রেমিক’ নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় কথিত প্রেমিক আদনান মির্জাসহ ছয়জনকে আসামি করা হয়।