Author: banglarmukh official

  • খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপি’র সমাবেশ

    খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপি’র সমাবেশ

    বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক (এমপি), উত্তর জেলা বিএনপি সভাপতি ও বিক্ষোভ সমাবেশের সভাপতি অধ্যাপক মেজবা উদ্দিন ফরহাদ বলেছেন, দেশের বিচার বিভাগের উপর ভোটারবিহীন আওয়ামী সরকারের শাষন ভর করার কারনে বিচারপতিরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

    দেশের বিচারপতিরা অবৈধ আওয়ামী সরকারের মন খুশি করার মত যদি রায় প্রদান না করে তাহলে তাদেরকে সরিয়ে দিচ্ছে। অবৈধ সরকার উন্নয়নের দোহাই দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে গনতন্ত্রকে নির্বাসিত করার অপচেষ্ঠা করে যাচ্ছে। তাই দেশ নেত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র উদ্বারের আন্দোলন আরো বেগবান করার জন্য দলীয় নেতা-কর্মীদের স্বোচ্চার হওয়ার আহবান জানান।

    আজ সোমবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা নিঃ শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বরিশাল উত্তর জেলা ও দক্ষিন জেলা বিএনপি সহ মহানগর বিএনপি পৃথক ভাবে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে। সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে উত্তর জেলা ও দক্ষিন জেলা বিএনপি যৌথভাবে এক প্রতিবাদ সমাবেশ করে।

    প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বরিশাল কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আঃ ছত্তার খাঁন, কোতয়ালী বিএনপি সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, দক্ষিন জেলা বিএনপি নেতা ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম প্রিন্স, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, বরিশাল দক্ষিন জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল ইসলাম লিপন, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

    জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে একই দাবীতে প্রতিবাদ সমাবেশ করে বরিশাল মহানগর বিএনপি। মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপত্বি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সাপতি রফিকুল ইসলাম রুনু সরদার, আব্বাস উদ্দিন বাবলু, আলমগীর হোসেন আলম(সুন্দর আলম), এ্যাড. আখতার হোসেন মেবুল, জেলা যুবদল সাবেক সাধারন সম্পাদক শাহেদ আকন , মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন,সাজ্জাদ হোসেন,জেলা মহানগর ছাত্রদল যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মুন্না। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি উপদেষ্ঠা মুক্তিযোদ্দা নুরুল আলম ফরিদ সহ মহিলাদলের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।
    বিএনপির তিনটি দলের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশকে ঘিড়ে টাউন হল চত্বরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

  • রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

    রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

    রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

    সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

    পরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

    শফিউল আলম বলেন, ‘রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।’

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ বা ১৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

  • ছাত্রলীগ নেতার পরীক্ষা দিচ্ছে অন্যজন

    ছাত্রলীগ নেতার পরীক্ষা দিচ্ছে অন্যজন

    বরিশালের গৌরনদী উপজেলার গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসির অনিয়মিত পরীক্ষার্থী এক ছাত্রলীগ নেতার হয়ে পরীক্ষা দিচ্ছেন অন্য একজন ছাত্র।

    গত দুটি পরীক্ষা প্রক্সি দিলেও রোববার প্রক্সিদাতাকে হাতেনাতে আটক করে কেন্দ্র পরিদর্শক। পরে তাকে ছেড়ে দেয়া হয়। এমনকি ওই পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়নি।

    কেন্দ্র সূত্র থেকে জানা গেছে, গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও একই কলেজের ছাত্র আরিফ মিয়া (রোল- ৮১২১৮৩) অনিয়মিত শিক্ষার্থী। বাংলা ও যুক্তিবিদ্যা এ দুটি বিষয়ে পরীক্ষা দিচ্ছে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

    রোববার ছিল যুক্তবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা। কেন্দ্রের ১৩ নম্বর কক্ষে ছাত্রলীগ নেতা আরিফের পক্ষে অন্য ছাত্র প্রক্সি দিচ্ছে- এমন খবর পেয়ে সেখানে যান সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

    তিনি প্রক্সিদাতাকে হাতেনাতে ধরে উত্তরপত্র কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে সুপারিশ আসা শুরু হলে কৌশলে প্রক্সিদাতাকে ছেড়ে দেয়া হয়।

    এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কেউ প্রক্সি দিচ্ছে- এমন খবর পেয়ে সেখানে যাই। ১৩ নম্বর কক্ষে গেলে উত্তরপত্র ফেলে প্রক্সিদাতা পালিয়ে যায়। এরপর উত্তরপত্র জব্দ করে তা কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।

    গৌরনদী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, আরিফ অনিয়মিত পরীক্ষার্থী। বাংলা ও যুক্তিবিদ্যা এ দুই বিষয়ে পরীক্ষা দিচ্ছে। রোববার যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। এবার পাস না করলে আগামীতে প্রথম বর্ষ থেকে পড়াশুনা শুরু করতে হবে তাকে। এ কারণে মানবিক বিষয়টি বিবেচনা করে বহিষ্কার করা হয়নি।

  • ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক আনুশকা শর্মা

    ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক আনুশকা শর্মা

    কথায় আছে- ‘পতির যা দক্ষতা, সতীরও তাই’। অবশ্য ব্যাট হাতে নিলে ছক্কা হাঁকানোয় আনুশকা শর্মা যে কারও চেয়ে কম যাবেন  কথা যারা তাকে পর্দায় দেখেছেন, তারাই জানেন! ভুলে গেলে একবার মনে করিয়ে দেওয়াই যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিটার কথা! এখানে আবার আনুশকা ক্রিকেট খেলেছেন কোথায়?

    খেলেছেন, ‘জজবা’ বলে যে গানটা ছবিতে ছিল, সেখানেই নায়িকাকে দেখা গিয়েছিল ছেলেদের সঙ্গে পাড়ার ক্রিকেটে ব্যাট হাতে ছক্কা হাঁকাতে! খুব সংক্ষিপ্ত হলেও দৃশ্যটা বুঝিয়ে দিয়েছিল, মুঠোয় ব্যাট বেশ শক্ত করেই ধরতে জানেন তিনি! তা, সেটুকু জোরেই কি ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হতে চলেছেন আনুশকা শর্মা?

    এই জায়গায় এসে বলে দেওয়া ভালো, প্রস্তাবটি তুলেছেন আলিয়া ভাট! অবশ্য নিজে থেকে ঠিক নয়! মেঘনা গুলজারের ‘রাজি’ নামে যে ছবিতে তিনি অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে, সেই ছবির প্রচারের জন্য ডাকা এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে!

    এক সাংবাদিক জানতে চান তার কাছে- যদি ভারতীয় নারী ক্রিকেট দলে বলিউডের নায়িকারা খেলতে নামেন, তা হলে কাকে কোন জায়গা দেওয়া যায়?

    ‘আনুশকা শর্মা এ ক্ষেত্রে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হবেন! কঙ্গনা অল-রাউন্ডার হিসাবে সবদিক থেকে ঠিকঠাক! আর ক্যাটরিনা কাইফ থাকবেন ফিল্ডারের জায়গায়। এই ক্রিকেট দলের আমি নাম দিলাম ‘চান মুলগি’, জানিয়েছেন আলিয়া! যেমন প্রশ্ন, তেমনই উত্তর আলিয়ার।

  • বয়স্ক ও বিধবাভাতা পেতে সীমাহীন ভোগান্তি

    বয়স্ক ও বিধবাভাতা পেতে সীমাহীন ভোগান্তি

    পটুয়াখালীর বাউফলে বয়স্ক ও বিধবাভাতা পেতে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন সুবিধাভোগীরা। ব্যাংকে সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা বসে থেকেও মিলছে না ভাতার টাকা। হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য সুবিধাভোগীরা ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের দাবি জানিয়েছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮৭৬১ জন বয়স্কভাতা এবং ৪২৬৩ জন নারী বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা পাচ্ছেন। উপজেলার সোনালী, জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংকের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস অন্তর ভাতা প্রদান করা হয়। বয়সের ভারে ন্যুব্জ মানুষগুলো কিভাবে ভাতার জন্য অপেক্ষা করছে; সেই অমানবিক দৃশ্য প্রতিটি ব্যাংকে ভাতা প্রদানের তারিখে দেখা যায়।

    গতকাল রোববার  বেলা ৩টায় কৃষি ব্যাংকের বাউফল শাখা পরিদর্শনকালে দেখা যায়, কান্ত শরীরে সিঁড়ির ধাপে ভাতার অপেক্ষায় বসে আছেন দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া  গ্রামের মৃত কালু গাজীর স্ত্রী ফুলবানু (৭০)। বয়সের ভারে ন্যুব্জ ফুলবানু বলেন, ‘লাডি (লাঠি) ছাড়া চলতে পারি না, হেই ব্যানে (সকালে) পোলায় আমারে লইয়া আইছে। বেইল (বেলা) শেষ হইয়া যাইতে আছে, এ্যাহন তামাইত (পর্যন্ত) ভাতার টাহা (টাকা) পাই নাই।’ একই ইউনিয়নের চরআলগী গ্রামের বৃদ্ধ রোশনে আলী সরদার বলেন, ‘প্রায় ১২ কি.মি. পথ পাড়ি দিয়ে ব্যাংকে এসে দাঁড়িয়ে আছি। অথচ এখন পর্যন্ত ভাতার টাকা পাইনি।’ ওই গ্রামের নুরু গাজীর বৃদ্ধ স্ত্রী আছিয়া বেগম বলেন, মাত্র ৫০০ টাকা ভাতার জন্য দলবেঁধে সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা বসে থাকতে হচ্ছে।

    বৃদ্ধ মানুষের জন্য এটা খুবই কষ্টকর বিষয়।’ নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুবিধাভোগী বলেন, মাঝে মধ্যে দ্রুত ভাতার টাকা পেতে দালালের মাধ্যমে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। হালিমা বেগম ও লাল বিবি জানান, ‘সরকার প্রত্যেক শিক্ষার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ পাঠিয়ে উপবৃত্তির টাকা দেয়। আমাদের ক্ষেত্রেও এই সুযোগ দিলে বৃদ্ধ মানুষগুলো কষ্ট থেকে রেহাই পেতেন।’ তবে কৃষি ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক এএইচএম আলতাফ হোসেন বলেন, ব্যাংকের সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা-কর্মচারী ভাতা প্রদানের ক্ষেত্রে ঘুষ বা টাকা নেন না।

    হয়রানি প্রসঙ্গে বাউফলের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ‘আমাদের অনলাইন ডাটাবেজ এর কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর থেকে সুবিধাভোগীরা মুঠোফোনে ভাতা পেয়ে যাবেন। এরপর তাদের আর কোনো হয়রানি পোহাতে হবে না।’

  • নারী-পুরুষের মেলামেশায় আর বাধা নেই সৌদিতে

    নারী-পুরুষের মেলামেশায় আর বাধা নেই সৌদিতে

    প্রায় তিন বছর আগে থেকেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল সৌদি আরবে। এরই জের ধরেই একটু একটু করে বদলে যাচ্ছে দেশটি। সম্প্রতি ৩৫ বছর পর দেশটিতে সিনেমার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

    ভ্রমণে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ফুটবল মাঠে দেখা মিলছে মেয়েদের। নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে নারীদের গাড়ি চালানোর ওপর। এবার আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে নারী-পুরুষের মেলামেশায়ও ‘বদল’ আনতে যাচ্ছে সৌদি সরকার।

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ২৩৬ পাতার একটি বিবৃতি ঘোষণা করেছে সৌদি সরকার। সেখানে বলা হয়েছে, সামাজিক উন্নয়নের স্বার্থে বেশ কিছু কট্টর নিয়মকানুন লঘু করার কথা ভাবছে সৌদি সরকার। কারণ হিসেবে বিবৃতিতে লেখা হয়েছে, দ্রুত এই বদলের প্রয়োজন হয়ে পড়েছে।

    শোনা যাচ্ছে, দুটি কট্টর ধর্মাচারেও পরিবর্তনের কথা উঠেছিল। আর তাতে যে ধর্মপুলিশদের কোপে পড়তে হতে পারে প্রশাসনকে, সেই আশঙ্কায় সংবাদ সম্মেলনে ওই বদল দুটি সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি। শুধু জানানো হয়েছিল, ১৫৬ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। কিন্তু পরে যখন বিবৃতিটি অনলাইনে পোস্ট করা হয়, তাতে ওই দুটি অংশ রাখা হয়নি। কোনো সরকারি কর্মকর্তা অবশ্য এ নিয়ে মুখ খুলতে রাজি হননি।

    স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মূলত সামাজিক উন্নয়নে নারী-পুরুষের মেলামেশার বিষয়ে জোর দেয়া হয়েছে বিবৃতিতে। দিনে পাঁচবার নামাজের সময় দোকানপাট, ক্যাফে, রেস্তরাঁ, এমনকি ওষুধের দোকানও বন্ধ থাকে সৌদিতে।

    বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে কেউ ওই সময়ে দোকান খোলা রাখলে, তা আর ‘অবৈধ’ হিসেবে গণ্য করা হবে না। এতদিন মেয়েরা কোনো খেলায় অংশ নিলেও তা লোকচক্ষুর আড়ালে আলাদা করে আয়োজন করা হতো। তবে এখন থেকে প্রকাশ্যে মেয়েদের খেলার আয়োজন করার কথা বলা হচ্ছে।

    তবে সৌদি আরবে পরিবর্তনের জোয়ার এসেছে ২০১৫ সাল থেকেই। ওই বছরে ক্ষমতায় আসেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। নতুন যুগের সূচনা হয় দেশের রাজনীতিতে। এরপর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে বদলাতে শুরু করেছে সৌদি আরব।

    ‘ধর্ম-পুলিশ’দের ক্ষমতা কমিয়ে আনতে উঠেপড়ে লেগেছেন তিনি। একটা সময়ে চাইলেই যে কাউকে গ্রেফতার করতে পারতেন ধর্মগুরুরা। প্রথমেই সে ক্ষমতা কেড়ে নেন সৌদি বাদশাহ সালমান ও তার ছেলে যুবরাজ মোহাম্মদ। রীতি ভেঙে প্রথমবারের মতো কনসার্ট হয় সৌদি আরবে। সোশ্যাল মিডিয়ায় কট্টর মতাদর্শ ছড়ানোর বিষয়টিও নিয়ন্ত্রণ করার কথা বলেন সালমান। নারী অধিকারের দিকেও নজর দেয়া হয়।

    সম্প্রতি একটি বিদেশি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ৩২ বছরের সালমান মনে করিয়ে দিয়েছেন, ১৯৭৯ সালের আগে সৌদি আরব এরকম ছিল না। এরপর থেকেই দেশটা জঙ্গিদের হাতে পড়ে আমূল বদলে যায়। সৌদির পুরনো মূলগত ভিত্তিতেই ফিরতে চান সালমান। সূত্র: আনন্দবাজার

  • আন্দোলনের ধরন পরিবর্তন হতে পারে : নজরুল ইসলাম খান

    আন্দোলনের ধরন পরিবর্তন হতে পারে : নজরুল ইসলাম খান

    খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের স্বার্থে প্রয়োজনে বিএনপির আন্দোলনের ধরন পরিবর্তন হতে পারে।

    রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

    নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির মতো একটি রাজনৈতিক দল, শুধু আন্দোলনের বর্তমান ধরণটাই জানে বা বুঝে কিংবা আর কোনো ধরণ জানে না- সেটা ঠিক নয়। প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরণও পরিবর্তন হতে পারে।’

    আগামী ৮ মে খালেদা জিয়ার জামিন শুনানি বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করার চেষ্টা করা ‍হচ্ছে। আইনি প্রক্রিয়ায় না হলে, এরপরে কী করা যাবে সেটা দল সিদ্ধান্ত নেবে।

    বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা নাই। যা তারা (ক্ষমতাসীনরা) নিজেরাও জানে, খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তাই বেআইনিভাবে তাকে আটকে রাখতে চায় ক্ষমতাসীনরা।

  • মসজিদেই নামাজ পড়া উচিত, প্রকাশ্য রাস্তায় নয়: লাল খাট্টার

    মসজিদেই নামাজ পড়া উচিত, প্রকাশ্য রাস্তায় নয়: লাল খাট্টার

    প্রকাশ্য রাস্তায় নয়, মসজিদ কিংবা ইদগাহেই নামাজ আদায় করা উচিত বলে মনে করেন ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। রবিবার চন্ডীগড়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    সম্প্রতি হরিয়ানার গুরগাঁওয়ে প্রকাশ্যে জুমার নামাজ পড়া নিয়ে যে অপ্রীতিকর ঘটনা তৈরি হয়েছিল সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলতে চাই যে নামাজ পড়ার একটি নির্দিষ্ট স্থান রয়েছে। মসজিদে বা ঈদগাহে নামাজ আদায় করা উচিত। যদি সেখানে স্থান সংকুলান দেখা দেয় তবে ব্যক্তিগত (বাড়িতে) জায়গায় তা করা উচিত। এটা এমন কোন বিষয় নয় যে, প্রকাশ্য রাস্তার ওপর তা পড়তে হবে’।

    গত ২০ এপ্রিল শুক্রবার দিল্লির উপকণ্ঠে গুরগাঁও-এর সেক্টর ৫৩-তে একটি সরকারি জায়গায় প্রকাশ্যে জুমার নামাজ পড়ার সময় প্রায় ৫০০ মুসলিমকে নামাজ পড়তে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা ‘জয় শ্রীরাম’ ও ‘রাধে রাধে’ বলে স্লোগান দিতে থাকে। তাদের অভিযোগ বেশ কিছু মুসলিম জমি দখলের চেষ্টা করে সেখানে মসজিদ বানানোর চেষ্টা করছে। ওই ঘটনায় পরে ৬ জনকে আটকও করা হয়, যদিও তাদের প্রত্যেককে পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই ঘটনা নিয়ে ওই এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তিনি কার্যত স্বীকার করে নেন যে রাজ্য সরকারেরই দায়িত্ব ছিল যে সেখানকার আইন-শৃঙ্খলা বজায় রাখা। যদিও রাজ্য জুড়েই প্রকাশ্যে নামাজ পড়ার ঘটনা যে দিন দিন বেড়েই চলেছে তাও জানান মুখ্যমন্ত্রী।

    খাট্টার বলেন, ‘এটা খুবই ভাল যে, প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া নিয়ে কোন অভিযোগ আসেনি, কিন্তু কোন দফতর থেকে যদি এব্যাপারে অভিযোগ ওঠে তবে আমাদের সেটা সযত্নে ভেবে দেখতে হবে। তাই আমরা তার দিকে নজর রাখছি। আগেও নামাজ পড়া হতো কিন্তু আজকাল প্রকাশ্য রাস্তায় নামাজ পড়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। তাই আমরা এই বিষয়টির দিকে নজর দিচ্ছি…। আমরা বলতে চাই যে একটি নির্দিষ্ট জায়াগাতেই নামাজ পড়া উচিত, প্রকাশ্য রাস্তায় নয়’।

  • ফের রাজনীতি শুরুর ঘোষণা সৈয়দ আশরাফুল ইসলামের

    ফের রাজনীতি শুরুর ঘোষণা সৈয়দ আশরাফুল ইসলামের

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমি অনেক দিন মাঠে ছিলাম না। আজ এসেছি, এখন থেকে আবার রাজনীতি শুরু করবো।

    রবিবার সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনের পশ্চিম পাশে যানবাহন মেরামত কারখানার জমিতে বহুতল কার পার্কিং ও মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

    সরকারি যানবাহন মেরামত কারখানার ৬৮ হাজার ৭৫০ বর্গফুট জায়গার ওপর একটি ১০তলা ও একটি ২৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনের দু’টি বেজমেন্টে ১০৭টি ও গ্রাউন্ড ফ্লোরে ১১টি পার্কিং করা যাবে। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩০ হাজার ২০০ স্কয়ার ফুটের প্রতি ফ্লোরে ৬২টি করে গাড়ি পার্কিং করা যাবে।

  • টঙ্গীতে বিএনপি নেতা নোমানসহ ১৬ নেতাকর্মী আটক

    টঙ্গীতে বিএনপি নেতা নোমানসহ ১৬ নেতাকর্মী আটক

    বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে টঙ্গীতে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।

    হাসান উদ্দিন সরকারের বাসভবনে অবস্থান নেওয়া বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান সরকারের বাড়িও ঘিরে রেখেছে শতাধিক পুলিশ। বাসায় অবস্থান করছেন নেতাকর্মীরা।