Author: banglarmukh official

  • ক্যাপ্টেন মোয়াজ্জেমকে গাড়িতে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

    ক্যাপ্টেন মোয়াজ্জেমকে গাড়িতে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

    আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, এগ্রোভিটা গ্রুপ ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন বাবুলের গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

    শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়ি থেকে বরিশাল শহরে যাওয়ার পথে বিমানবন্দর থানার দুর্গা সাগর দিঘি এলাকা অতিক্রমকালে তার ল্যান্ড ক্রুরজার ভিএইচ গাড়ির চাকার ওপর অন্ধকার থেকে আড়াই ফিট লম্বা লোহার রড দিয়ে বিশেষভাবে তৈরী হুক ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।এতে তার গাড়ির একটি চাকা বিকট শব্দে ব্লাস্ট হয়ে গেলেও অল্পের জন্য তিনি তার স্ত্রী,এক সহকারী ও চালক প্রাণে বেঁচে যান।

    এ ঘটনায় শনিবার বিমানবন্দর থানায় অজ্ঞাত দুবৃর্ত্তদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে এবং লোহার রড দিয়ে তৈরী হুক ও রশি থানায় জমা দেওয়া হয়।

    এ প্রসঙ্গে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল জানান বৃহস্পতি ও শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি বানারীপাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করার পরেই ঈর্ষান্বিত হয়ে সুপরিকল্পিত ভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যে তার গাড়ির ওপর হামলা চালানো হয় ্তিনি আরও জানান গাড়ির চাকার ওপর লোহার রড দিয়ে তৈরী রশি দিয়ে বাঁধা বাকা হুক ছুঁেড় মারার সময় তার গাড়ির চালক রাস্তায় আঁধো অন্ধকারে দাঁয়ে থাকা একটি মটরসাইকেল ও কয়েকজন লোককে দেখতে পান। বিকট শব্দে চাকা ব্লাস্ট হয়ে যাওয়ার পরেই দুর্বৃত্তরা সেখান থেকে মটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন।বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেন জানান এ ব্যপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • স্ত্রীকে ঘরছাড়া করলেন বরগুনার ইউএনও

    স্ত্রীকে ঘরছাড়া করলেন বরগুনার ইউএনও

    বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার হোসেন যৌতুক এবং বাল্যবিয়ে প্রতিরোধে নানা কার্যক্রম চালান। কিন্তু তিনি নিজেই বিয়ের সময় যৌতুক নিয়েছেন।

    যৌতুক নেয়ার প্রমাণ (ব্যাংকে টাকা জমা দেয়ার রসিদ) রয়েছে। ইউএনওর শ্বশুরবাড়ির অভিযোগ, বিয়ের পর সরোয়ার ধাপে ধাপে যৌতুক নিয়েছেন। এখন আরও ৫০ লাখ টাকার জন্য চাপ দিচ্ছেন শ্বশুর-শাশুড়িকে।

    টাকার জন্য স্ত্রীকে নির্যাতনও করছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ইউএনও সরোয়ারের সঙ্গে তার মা জান্নাতুল ফেরদৌসকে আসামি করা হয়েছে।

    গত ১৭ এপ্রিল রাজধানীর চিফ মেট্রোপলিটন আদালতে মামলা করেন সরোয়ারের স্ত্রী রুকসানা আক্তার। আদালত আগামী ২৭ মে সরোয়ার ও তার মাকে হাজির হতে সমন জারি করেছেন।

    ইউএনও সরোয়ারের শ্বশুর মুহাম্মদ সাদেক জানান, মেয়ে রুকসানা আক্তারকে সরোয়ারের সঙ্গে বিয়ে দেয়ার সময় নগদ এক লাখ টাকা ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী দিই। পরে ছয় দফায় আইএফআইসি ব্যাংক লিমিটেড শরীয়তপুর শাখার হিসাব নং-১০৯২৪৮৪৫৫৫০৩১-এর বিপরীতে ওই ব্যাংকের ঢাকার ধানমণ্ডি শাখার মাধ্যমে যৌতুক বাবদ চার লাখ টাকা দিই।

    এছাড়া সরোয়ারের বড় ভাই তরিকুল ইসলামের নামে ভোলা পৌরসভার মার্কেটে দোকান বরাদ্দ নেয়ার জন্য ভোলার ইসলামী ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্টের বিপরীতে ওই ব্যাংকের ঢাকার ধানমণ্ডি শাখার মাধ্যমে এক লাখ টাকা দিই।

    মুহাম্মদ সাদেক আরও জানান, যৌতুকের টাকার জন্য বিয়ের পর থেকেই সরোয়ার ও তার পরিবারের সদস্যরা রুকসানা আক্তারকে মানসিক নির্যাতন করতে থাকেন। নতুন চাকরি এবং বেতন কমের অজুহাতে বিয়ের পর দীর্ঘ চার বছর সরোয়ার তার স্ত্রী রুকসানা আক্তারকে সঙ্গে রাখেননি। স্বামীর সঙ্গে থাকতে রুকসানা আক্তার চাকরি ছেড়ে গত বছরের ৪ আগস্ট স্বামীর কর্মস্থল ফরিদপুরের সদরপুরে যান।

    কিন্তু সরোয়ার ও তার মা জান্নাতুল ফেরদৌস বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এরপরই তারা যৌতুক হিসেবে আরও ৫০ লাখ টাকা অথবা ঢাকায় ফ্ল্যাট বা প্লট কিনে দেয়ার দাবি জানান। পাশাপাশি ঢাকায় তার (রুকসানার বাবা) বর্তমান ফ্ল্যাটটির অর্ধেক সরোয়ারের নামে লিখে দেয়ার জন্য চাপ দিতে থাকেন।

    রুকসানার পরিবার সূত্র জানায়, সরোয়ারের নামে ফ্ল্যাট লিখে দিতে অপারগতা প্রকাশ করায় গত ৮ জানুয়ারি রাতে বাবার (মুহাম্মদ সাদেক) সামনেই রুকসানাকে তার শাশুড়ি ধাক্কা মেরে ফেলে দেন। এরপর থেকে রুকসানা আক্তার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    রুকসানার পরিবার সূত্র আরও জানায়, গত ৯ জানুয়ারি আমতলীর ইউএনও সরোয়ার হোসেন বাসার পিয়নের মাধ্যমে স্ত্রী রুকসানার ব্যবহারের কিছু মালামালসহ তাকে (রুকসানা) ইউএনওর গাড়িতে (শোরুম নং-ঢাকা ১৪৮/অ) করে ঢাকার উদ্দেশে বরিশাল পৌঁছে দেন। আমতলী থেকে স্ত্রীকে ঢাকায় পাঠিয়ে দেয়ার পর গত তিন মাস তিনি স্ত্রীর কোনো খোঁজ নেননি।

    এ বিষয়ে জানতে চাইলে ইউএনও সরোয়ার হোসেন বলেন, বিষয়টি একান্তই আমার পারিবারিক বিষয়। আমার স্ত্রী রুকসানা মামলা দায়েরের পর আমার মা (জান্নাতুল ফেরদৌস) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চুরির মামলা করেছেন। ওই মামলায় আমার স্ত্রী, শ্বশুর মুহাম্মদ সাদেক, শাশুড়ি শিরিন আকতার ও শ্যালক ইমতিয়াজ বেল্লাল জিসানকে আসামি করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। আশা করছি, সমস্যার সমাধান হয়ে যাবে।

  • এবার বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণ-গ্রেফতার বখাটে জেলহাজতে

    এবার বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণ-গ্রেফতার বখাটে জেলহাজতে

    বরিশাল নগরের গোরস্থান রোড এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বখাটে হাফিজুর রহমান তাওহীদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (৩০ এপ্রিল) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে জেল পাঠানোর নির্দেশ দেন

    এর আগে দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বখাটে তাওহীদ।

    কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, গোরস্থান রোড এলাকার ভাড়াটিয়া ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাসায় একা পেয়ে তাওহীদ ধর্ষণ করে।
    রাতে ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করলে অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব পরিচিত হওয়ায় প্রায়ই ভিকটিমের বাসায় যাতায়াত করতো বখাটে তাওহীদ। রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা ও মা বাসার বাইরে জন্য যায়।

    সুযোগ বুঝে তাওহীদ ওই বাসায় গিয়ে ছাত্রীকে দরজা খুলতে বলে। পরে দরজা খুললে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এলে অন্ধকারে পালিয়ে যায় তাওহীদ।

    এ ঘটনায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে ওই ছাত্রীকে।

  • কলেজ ছাত্রীর ধর্ষন কারীদের ফাসির দাবিতে শিক্ষার্থীদের মানব বন্ধন।

    কলেজ ছাত্রীর ধর্ষন কারীদের ফাসির দাবিতে শিক্ষার্থীদের মানব বন্ধন।

    রাকিব সিকদার নয়ন:

    বরিশাল নগরের কাশীপুর গার্লস হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে এবং অভিযুক্তদের ফাসির দাবীতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজের আয়োজনে সোমবার বেলা ১১ টায় কাশীপুর গার্লসস্কুল এন্ড কলেজের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

    এ মানব বন্ধনে বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন, তারা ধর্ষকদের সর্বচ্চো শাস্তি দাবি করেছেন।

    গত শুক্রবার সকালে বিএম কলেজের সামনের একটি মেসে সহপাঠীর কাছে নোট নিতে আসা কাশীপুর হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৭) কলেজ রো’র একটি ছাত্র মেসে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে ধর্ষিতার পরিবার। আর পুলিশ ওইদিনই মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে

  • ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ”” হতে পারে বাংলাদেশে..

    ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ”” হতে পারে বাংলাদেশে..

    ২০২১ সালে ভারতের মাটিতে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফির আসর। তার বদলে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আর সংস্থাটির এমন সিদ্ধান্তে নাখোশ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রয়োজনে বিশ্বকাপও বর্জন করতে পারে টিম ইন্ডিয়া। কিন্তু আইসিসির একাশং পাল্টা জবাব দিয়ে জানিয়েছে ভারত যদি টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে না চায় তবে, বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে এর দায়িত্ব দেয়া হবে। ভারতের একটি সংবাদ মাধ্যম জানায়, প্রয়াত আইসিসির সাবেক প্রধান জাগমোহন ডালমিয়া সংস্থাটির আর্থিক দিকটির বাজে অবস্থা দেখে লন্ডনে আইসিসির দফতরে বসেই আবিষ্কার করেছিলেন চ্যাম্পিয়নস ট্রফি, তখন কোষাগারে ছিল মাত্র একুশ হাজার পাউন্ড। তিনি আইসিসিকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন।

    ভারতীয় স্পনসরদের সঙ্গে কথা বলে বিশ্বকাপের নক-আউট সংস্করণ মাঠে আনলেন। মিনি বিশ্বকাপ নামে বাংলাদেশে চালু হওয়া সেই প্রতিযোগিতা প্রথম বছরেই দারুণ সফল ছিল। ভালো অবস্থায় এলো আইসিসি কোষাগারেও। শোনা যায়, তিন বছরের মধ্যে কয়েক হাজার পাউন্ড থেকে আইসিসির কোষাগারে জমা হয়েছিল ৭ মিলিয়ন পাউন্ড। সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। তবে কলকাতায় বসে বৃহস্পতিবার আইসিসি ঘোষণাই করে দিল, ডালমিয়ার চালু করা প্রতিযোগিতা আর হবেই না। দু’বছর অন্তর আয়োজন করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

    চার বছর অন্তর হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। এছাড়া হবে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে আইসিসির দাবি, সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ভারতীয় বোর্ডের প্রতিনিধিরাও নাকি আপত্তি জানাননি। কিন্তু বিসিসিআইয়ে অনেক কর্তা ঘোষণা শুনে ফুঁসছেন। শীর্ষস্থানীয় এক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘অকল্যান্ডের বৈঠকে ঠিক হয়েছিল, ২০২১ সালে চ্যাম্পিয়নস ট্রফি হবে ভারতে। তখন কেউ বলেনি, এটা পঞ্চাশ থেকে বিশ ওভারের হয়ে যাবে। এখন কী করে বিশ ওভারের করে দেওয়া।

  • প্রধানমন্ত্রি এপিএস পদে নিয়োগ পেল সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকী বিটু

    প্রধানমন্ত্রি এপিএস পদে নিয়োগ পেল সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকী বিটু

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) পদে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকী বিটুকে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, আশরাফ সিদ্দিকী বিটুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

    আশরাফ সিদ্দিকী বিটু ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তার বাবা আবু বকর সিদ্দিকী পেশায় একজন আইনজীবী। আশরাফ ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) সভাপতি ছিলেন। ছাত্রত্ব শেষে তিনি আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) যোগ দেন। কয়েক বছর ধরেই তিনি সেখানে কাজ করছেন। নিয়োগের আগ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন।

    আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। নতুন নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আশরাফ সিদ্দিকী বিটু বলেন, এই নিয়োগে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালবাসা জানাচ্ছি। অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন।

  • বরিশালেও প্রার্থী বদলের দাবি বিএনপিতে

    বরিশালেও প্রার্থী বদলের দাবি বিএনপিতে

    গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২০১৩ সালের বিজয়ী দুই প্রার্থীকে বিএনপি পাল্টে দেয়ার পর বরিশালে কী হয়, তা নিয়ে জোর আলোচনা চলছে। এই মহানগরে পাঁচ বছর আগে নির্বাচিত আহসান হাবীব কামালকে নিয়ে বিএনপিতে বিভেদের আভাস স্পষ্ট।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যে পাঁচ মহানগরে ভোট হবে তার মধ্যে প্রথম দফায় হচ্ছে গাজীপুর এবং খুলনায়। ১৫ মে এই ভোট শেষে ঈদের পর রাজশাহী বরিশাল ও সিলেটে হবে ভোটের তফসিল।

    আপাতত গাজীপুর ও খুলনার দিকে দেশবাসীর দৃষ্টি থাকলেও যে তিন নগরে ভোটের প্রস্তুতি চলছে, সেসব এলাকায় নেতা-কর্মীরা নানা হিসাব কষতে ব্যস্ত।

    প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপিতে মনোনয়নের জন্য চলছে নেতাদের চেষ্টা, তদবির। সেই সঙ্গে চলছে গণসংযোগ।

    ২০০৮ সালে বরিশালে বিজয়ী আওয়ামী লীগের শওকত হোসেন হীরনকে ২০১৩ সালে ২২ হাজার ভোটে হারিয়ে মেয়র হন আহসান হাবীব কামাল।

    বর্তমান সরকারের আমলে মহানগরগুলোতে বিএনপির মেয়ররা মামলা সাময়িক বরখাস্তের  পড়লেও সে তুলনায় নিরাপদেই ছিলেন বরিশালের কামাল।

    এই বিষয়টি নিয়ে বিএনপিকে কামালকে নিয়ে কিছুটা সন্দেহ, অবিশ্বাস দানা বেঁধেছে। দলের একটি অংশ প্রকাশ্যেই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিভিন্ন সময় দলীয় কর্মসূচিতে তাকে নানাভাবে লাঞ্ছনার চেষ্টাও হয়েছে।

    জেলা বিএনপির একটি বড় অংশই গাজীপুর এবং খুলনার মতো বরিশালেও প্রার্থী পাল্টানোর পক্ষে। তারা সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে আবার মনোনয়ন দেয়ার দাবি তুলছেন।

    তবে মেয়র কামাল আশা করছেন, দলীয় প্রতীকে ভোটেও তাকেই প্রার্থী করবে দল। আর মনোনয়ন পেলে গতবারের চেয়ে বেশি ভোটে জয় আশা করছেন তিনি।

    কামাল বলেন, দল যদি মনোনয়ন দেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। আর দলের নেতাকর্মীরা যেসব অভিযোগ করেছেন সেগুলো সঠিক নয়।

    এর বাইরে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিণ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীনও কেন্দ্র দেন দরবার করছেন।

    প্রার্থী হতে আগ্রহী কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনও।

    তিনি বলেন, ‘দলের জন্য কাজ করছি। দল যা করবে তাই মেনে নেব। এই জন্য দ্বন্দ্বের প্রশ্ন আসে না।’

    বিলকিস আক্তার জাহান শিরিণ বলেন, ‘দলের জন্য কাজ করেছি, করব। দল কখনোই নিরাশ করবে না। বিএনপির প্রার্থিতা পেলে আওয়ামী লীগের সামনে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়াতে পারব বলে মনে করি।’

    জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, ‘প্রার্থী কে হবে, সেটা সময়ই বলে দেবে। তবে নির্বাচন নিয়ে আমাদের মধ্যে সন্দেহ আছে। সরকার সকল জায়গায় প্রভাব খাটায়। এই নির্বাচনে স্বচ্ছতা নিয়ে সংশয় রয়েছে।’

    বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত ২০০৩ সালে বরিশালে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচনে মেয়র হন সরোয়ার। তবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি নির্বাচন করতে পারেননি। আর সে সময় বিএনপির একাধিক প্রার্থীর সুযোগে জিতে যান আওয়ামী লীগের প্রার্থী শওকত হোসেন হিরণ।

    এমনিতে বরিশাল সদর আসন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। কিন্তু হীরন মেয়র নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের অবস্থান যে শক্তিশালী হয়েছে, সেটা ২০১৩ সালের নির্বাচনেই স্পষ্ট। আগের নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর মধ্যে ভোট ভাগাভাগিতে জিতেছিলেন হীরন। আর ২০১৩ সালে বিএনপিতে ছিল একক প্রার্থী। আর তার কাছে হীরনের হার হলেও আগের নির্বাচনের চেয়ে বেশি ভোট পান তিনি।

    গত পাঁচ বছরে মেয়র কামালের কাজ নিয়ে নগরবাসীর মধ্যে প্রশ্ন আছে। এমনটি তার দল বিএনপির স্থানীয় নেতা-কর্মীরাও যে খুব একটা সন্তুষ্ট তা নয়।

    বরিশাল যুবদলের এক নেতা বলেন, ‘মেয়র কামাল পাঁচ বছর পদে থাকাকালে দলের কাজে অংশ নেননি। কোনো কর্মসূচিতেই তাকে পাওয়া যায় না। এই সময়ে তিনি নিজের আর নিজ পুত্রের জন্য কাজ করেছেন। দলের জন্য তার ত্যাগ শূন্য।’

    আরেক আলোচিত প্রার্থী বিলকিস জাহান শিরিন সম্পর্কে জানতে চাইলে তার ওই যুবদল নেতা বলেন, ‘তিনি তো সব সময় ঢাকায়ই থাকেন। তবে তিনি বিএনপির একজন শক্ত প্রার্থী সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’

    মহানগর বিএনপির একজন নেতা বলেন, ‘সব কিছুই এখন নির্ভর করছে বিএনপির নীতি নির্ধারকদের উপর। বরিশাল সিটি নির্বাচনে একজন শক্ত প্রার্থী দরকার।’

  • ফেসবুকে এ্যাড না করায় কলেজছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি

    ফেসবুকে এ্যাড না করায় কলেজছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি

    ফেসবুকের চ্যাটিং গ্রুপে রিকোয়েষ্ট এক্সেপ্ট না করায় বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের মেধাবী ছাত্র সংগ্রামকে মারধর করেছে সহপাঠী বখাটেরা। এ সময় তাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত সংগ্রামকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সংগ্রামের চাচা মাসুদ রানা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ১৩৬১ তারিখ ২৮/৪/২০১৮ইং।
    জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পরীক্ষা দিয়ে কক্ষ থেকে বের হয় মেধাবী ছাত্র শরিফুল ইসলাম সংগ্রাম। এ সময় তার সহপাঠী বখাটে সন্ত্রাসী অর্ণব ইসলাম (১৭) এর নেতৃত্বে মুন্না মেহরাব (১৭), রেজা আহমেদ (১৭), সিফাত খান শাফায়েত (১৭), আলভী নাফিস (১৭), আরাফ (১৭), মাসরুফ আল নাফিস (১৭) মিলে পরীক্ষার কক্ষের গেট থেকে জোর পূর্বক কলেজের পিছনে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা সহ হামলা চালায়। এতে ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সংগ্রামকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সংগ্রাম শেবাচিম হাসপাতালের চারতলায় সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা এখনো শংকা মুক্ত নয় বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। উল্লেখ্য, শরিফুল ইসলাম সংগ্রাম হাতেম আলী কলেজের একজন মেধাবী ছাত্র। সে গত বছর বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করে।

  • কলেজ ছাত্রীকে গণধর্ষণের সাথে জড়িতরা ছাত্রদলের কেউ নয়

    কলেজ ছাত্রীকে গণধর্ষণের সাথে জড়িতরা ছাত্রদলের কেউ নয়

    প্রেস বিজ্ঞপ্তি ॥

    বরিশাল নগরীর কাশিপুর গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীদের নিয়ে বিভিন্ন পত্র পতিকা, ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে, গ্রেফতারকৃত ধর্ষণকারীরা ছাত্রদলের নেতাকর্মী।

    এ সংবাদের ভিন্নমত প্রকাশ করেছে বরিশাল মহানগ ছাত্রদলের নেতৃবৃন্দ। রবিবার বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত ধর্ষণকারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছত্রদলের কোন ওয়ার্ড, কলেজ, বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা শাখার কোন সদস্য বা দলের সক্রিয় কর্মী নহে।

    তারা ধর্ষনকারীদের সুষ্ট তদন্তের মাধ্যমে সর্বচ্চো শাস্তির দাবী জানিয়েছে।

  • এস এম জাকির হোসেনকে দেখতে হাসপাতালে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

    এস এম জাকির হোসেনকে দেখতে হাসপাতালে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

    শেখ সুমন :

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন অসুস্থ। তাকে দেখতে এবং চিকিৎসার খোজ খবর নিতে রবিবার নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে যান পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবাযয়ক (মন্ত্রী) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

    উল্লেখ্য গত শুক্রবার রাতে অসুস্থ প্রেসক্লাব সম্পাদককে নগরীর নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি জ্বর ও ডায়রিয়া জনিত সমস্যায় আক্তান্ত। তিনি এখন অনেকটা সুস্থ। তবে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।