Author: banglarmukh official

  • মহাকাশে যাচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’

    মহাকাশে যাচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’

    এপ্রিলের শেষ সপ্তাহে মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইচ টিপে উদ্বোধনের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

    যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হবে। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।

    এরই মধ্যে রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনা হয়েছে। মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় প্রায় ২১৯ কোটি টাকায় ১৫ বছরের জন্য এই কক্ষপথ কেনা হয়েছে।

    স্যাটেলাইট পাঠানোর কাজটি বিদেশে হলেও এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশ থেকেই। এজন্য গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যা নিয়ন্ত্রণে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের যন্ত্রপাতিও আমদানি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    সম্প্রতি নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আবহাওয়া ও পারিপার্শ্বিক কিছু কারণে স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ আগে থেকে বলা সম্ভব হয় না। এপ্রিলের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯০২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে ১ হাজার ৫৪৪ কোটি টাকা। আর ঋণ হিসেবে এইচএসবিসি ব্যাংক বাকি ১ হাজার ৩৫৮ কোটি টাকা দিচ্ছে।

    বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।

    এই কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা দেবে। প্রাকৃতিক দুর্যোগ ট্যারিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সারাদেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বহাল থাকা, পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসাবে ই-সেবা নিশ্চিত করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট।

    দেশের টিভি চ্যানেলগুলো স্যাটেলাইট ভাড়া বাবদ বছরে ১২৫ কোটি টাকা ব্যয় হচ্ছে। এই স্যাটেলাইট চালু হলে সে টাকা এখন থেকে দেশেই থেকে যাবে। একই সঙ্গে এই স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও সম্ভাবনা রয়েছে।

    স্যাটেলাইটের কার্যক্রম পুরোপুরি ভাবে শুরু হলে আশপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেয়ার জন্য জিয়োসিক্রোনাস স্যাটেলাইট সিস্টেম (৪০ ট্র্যান্সপন্ডার, ২৬ কেইউ ব্র্যান্ড, ১৪ সি ব্যান্ড) এর গ্রাউন্ড সিস্টেমসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।

  • মহান স্বাধীনতা দিবসে বাংলার ‍মুখ ২৪ ডট কম পরিবারের শ্রদ্ধান্জলী

    মহান স্বাধীনতা দিবসে বাংলার ‍মুখ ২৪ ডট কম পরিবারের শ্রদ্ধান্জলী

    শেখ সুমন :

    মহান স্বাধীনতা দিবসে বাংলার ‍মুখ ২৪ ডট কম পরিবারেরপরিবারের পক্ষথেকে শহীদ্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন , জাতীয় অনলাইন দৈনিক  বাংলার ‍মুখ ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক  মুহা: পলাশ চৌধুরী, নির্বাহী সম্পাদক বাবলু মিয়া , ব্যাবস্খাপনা সম্পাদক প্রদীপ  কুমার পাল, বার্তা সম্পাদক শেখ সুমন া

    এসময় আরো উপস্থিত ছিলেন , সাংবাদিক কাজী সাইফুল,মাহামুদ হাসান, রাকিব সিকদার নয়ন, তানজীল শুভ, হুজাইফা রহমান, সিফাত, প্রিন্স মুন্সি,নুরই মাহাবুব, শাওন এবং সীমু আক্তার।

    পরে  বাংলার ‍মুখ ২৪ ডট কম  পত্রিকার কারযালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

  • কসবায় আওয়ামী লীগের হামলায় যুবদল নেতা আহত

    কসবায় আওয়ামী লীগের হামলায় যুবদল নেতা আহত

    কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

    ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় যুবদল নেতা মো. শরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ সোমবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও শেখ হাসিনা অবৈধ নির্বাচনের প্রতিবাদে সভা করার সময় এই উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুরে এই হামলা চালানো হয়।

    জানা গেছে, দুপুরের দিকে প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময় উপজেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল কাউসার ভূইয়া জীবনের নেতৃত্বে মনির হোসেন, সাদেক সরকারসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এসময় সভার অনেকে পালিয়ে গেলেও হামলার শিকার হন শরিফুল ইমলাম।

    আক্রমণের শিকার যুবদল নেতা শরীফুল ইসলাম জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সভা ছিলো। সেখানে এসে এভাবে হঠাৎ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে বসে। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমার পায়ে মারাত্মক জখম হয়েছে।

    আহত যুবদল নেতা মো. শরিফুল ইসলাম উপজেলার বায়েক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শরিফুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণে কয়েকদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলো আওয়ামী লীগের নেতারা।

    এদিকে যুবদল নেতার উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মো. শরীফূল ইসলাম ভূইয়া এবং উপজেলা যুবদলের সভাপতি ওসমান হারুনুর রশিদ। আওয়ামী লীগ কর্তৃক বিএনপির সভায় হামলার বিষয়ে মামলা করার প্রস্ততি নিচ্ছে বলেও জানান উপজেলা বিএনপির নেতারা।

  • স্বাধীনতা

    স্বাধীনতা

    হুজাইফা রহমান:

    স্বাধীনতা শব্দটি মনে এলে বুকের ভেতরে এক তীব্র যন্ত্রনা অনুভব করি।

    তখন মনে পরে যায় পঁচিশে মার্চের অপারেশন সার্চ লাইটের কথা।

    মনে পরে যায় ঢাকা শহরের রক্তাক্ত রাজপথের কথা।

    মনে পরে যায় নিরীহ নিরস্ত্র বাঙালী জাতির মুক্তির করুণ ইতিহাস।

    আর বুলেটের আঘাতে ছিন্নভিন্ন দেহগুলোর কথা আমার মনে পরে যায়।

    মনে পরে যায় কত মা বোনের ইজ্জত সম্ভ্রমহানির কথা।

    স্বদেশের মধ্যে ওত পেতে থাকা ভিনদেশীদের দালালের কথা আমার মনে পরে যায়।

    মনে পরে যায় ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত লাল সবুজের স্বাধীনতা।

    আজো আমি খুঁজে ফিরি শেকড় থেকে শিখড়ে বাঙালী জাতির অস্তিত্বের ঠিকানা।

  • কাল রাত্রিতে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন

    কাল রাত্রিতে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন

    ‘এসো আলোর মিছিলে’ শ্লোগান নিয়ে ২৫ মার্চ কালরাত্রিতে শহীদদের স্মরণে বরিশালে পালিত হয়েছে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি। রোববার (২৫ মার্চ) সন্ধ্যায় শহরের কালেকটরেট পুকুর পাড়ে নিউজ এডিটর কাউন্সিল বরিশাল’র আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, একাত্তর টেলিভিশনের বরিশাল অফিস প্রধান বিধান সরকার এবং বরিশাল জেলা যুব ইউনিয়নের সভাপতি রেজাউল করিম খোকন প্রমুখ।

    বক্তরা বলেন- আজ ২৫ মার্চ মানব সভ্যতার ইতিহাসে একটি বিষাদময় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালায়। বাঙালি জাতির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় ভয়াল কালরাত্রি।

    ২৫ মার্চ পাক হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়লে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

    কালো রাতে শুরু হওয়া পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা চলতে থাকে মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

    কিন্তু স্বাধীনতা লাভের ৪৭ বছর পরেও এই দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তাই এই দিনটিকে ঘিরে কর্মসূচি পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি দাবি করা হয়েছে।’’

    এই কর্মসূচিতে নিউজ এডিটর কাউন্সিল বরিশাল’র সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চলানায় অংশ নেন ডিবিসি টেলিভিশনের বরিশাল ব্যুরো অপূর্ব অপু, বাংলাভিশনের প্রতিনিধি শাহীন হাসান, বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম নাসিম, নিউজ এডিটর কাউন্সি’র সহ-সভাপতি এম জুয়েল, এমকে রানা, যুগ্ম সাধারণ সম্পাদ খন্দকার রাকিব, কোষাধ্যক্ষ রিপন হাওলাদার ও রিয়াজ পাটোয়ারিসহ সাংবাদিক নেতৃবৃন্দ।’’

  • গণহত্যা স্মরণে ব্ল্যাক-আউট কর্মসূচি পালন

    গণহত্যা স্মরণে ব্ল্যাক-আউট কর্মসূচি পালন

    ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে বাতি নিভিয়ে এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করলো দেশবাসী। রবিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

    এর আগে, গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে কালরাতে নিহতদের স্মরণে সারাদেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

  • খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আপিল

    খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আপিল

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

    তিনি জানান, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য হলফনামা (এফিডেভিট) দাখিল করেছি। মঙ্গলবার (২৭ মার্চ) এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। এ মামলায় প্রধান আসামিকে দেওয়া হয়েছে ৫ বছর সাজা কিন্তু সহযোগিদের দেওয়া হয়েছে ১০ বছর করে। সুতরাং প্রধান আসামির সাজাটা অপর্যাপ্ত মনে করে দুদক। এ কারণে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে দুদক এ আপিল করেছে।

  • ১৮ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক প্রদান

    ১৮ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক প্রদান

    নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে রবিবার স্বাধীনতা পুরস্কার-২০১৮ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় শুরু হয় এই অনুষ্ঠান।

    এবারের পুরষ্কারপ্রাপ্তরা হলেন, জাকির হোসেন (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শঙ্করগোবিন্দ চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) সুলতান মাহমুদ (বীর-উত্তম), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এম আব্দুর রহিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ লে. আনোয়ারুল আজিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে হুমায়ূন রশিদ চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমজাদুল হক, সাংস্কৃতিতে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কৃষি ক্ষেত্রে শাইখ সিরাজ, চিকিৎসায় অধ্যাপক ডা. এ কে এম ডি আহসান আলী, সমাজ সেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায়য় আবদুল মজিদ।

  • স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

    স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসাও করেন তিনি।

    আগামীকাল ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বার্তায় এ শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেছেন, বাংলাদেশের এই ঐতিহ্য ও ইতিহাস উদযাপনে তার দেশের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। উভয় চিঠিতেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাস দমন, বাণিজ্য ও বিনিয়োগে ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া বার্তায় ট্রাম্প বাংলাদেশে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সব ধরনের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

  • পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারণ

    পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারণ

    প্রশ্নফাঁস ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।

    রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে (প্রশ্নের) সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে।এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে।

    এ বছরের ২ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত।

    এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন।