Author: banglarmukh official

  • এবার স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

    এবার স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক-২০১৮ প্রদান করবেন। রবিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক প্রদান করা হবে।

    এ বছর যারা স্বাধীনতা পদকে পাচ্ছেন তারা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী জাকির হোসেন (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শঙ্করগোবিন্দ চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) সুলতান মাহমুদ (বীর-উত্তম), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এম আব্দুর রহিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ লে. মো. আনোয়ারুল আজিম (মরণোত্তর)।

    এছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে হুমায়ূন রশিদ চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমজাদুল হক, সাংস্কৃতিতে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কৃষি ক্ষেত্রে শাইখ সিরাজ, চিকিৎসায় অধ্যাপক ডা. এ কে. এম ডি আহসান আলী, সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায়. মো. আব্দুল মজিদ।

  • লজ্জাবোধ করছে বিএনপি

    লজ্জাবোধ করছে বিএনপি

    জার্মান ভিত্তিক একটি গবেষণায় ‘একনায়কতন্ত্রের’ তালিকায় বাংলাদেশ নাম যুক্ত হওয়ায় লজ্জাবোধ করছে প্রায় ১১ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এত দিন ধরে যে কথাগুলো বলছিলাম আজকে তা বিশ্বে স্বীকৃত হয়েছে। এই গবেষণার মধ্য দিয়ে আমাদের বক্তব্যের প্রতিফলন হয়েছে।

    আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এর আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে যৌথসভা হয়।

    গত বৃহস্পতিবার জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসমান স্টিফটুং এক প্রতিবেদন প্রকাশ করে। ওই তালিকায় নতুন করে পাঁচটি দেশ একনায়কতান্ত্রিক দেশের তালিকায় ঢুকেছে। তার মধ্যে বাংলাদেশও রয়েছে। এই প্রতিবেদন গতকাল শুক্রবার বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে।

    প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশসহ ওই পাঁচটি দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পূরণ করছে না। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যালোচনা চলাকালে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মৌলবাদীদের হামলা সংঘটিত হতে দেখা গেছে।

    মির্জা ফখরুল বলেন, ‘জার্মান একটি প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতে বিবিসি অনলাইন একটি নিউজ ছাপিয়েছে যেটা আজ সব পত্রিকায় এসেছে। পৃথিবীর রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ নিম্নের দিকের পাঁচটি দেশের অন্যতম একটি। যেখানে গণতন্ত্র বিদায় নিয়েছে। এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘এই গবেষণায় আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, গণতন্ত্রের জন্য লড়াই করে যারা স্বাধীনতা অর্জন করেছিলাম তারা অত্যন্ত লজ্জাবোধ করছি। এবং আমরা এর নিন্দা জানাচ্ছি।’

    সরকার স্বৈরতান্ত্রিক হয়ে বাংলাদেশকে আজ এই অবস্থায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

    যৌথসভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ৭৮টি সাংগঠনিক জেলায় বিএনপির ৩৭টি দল সফর করার তারিখ নির্ধারণ করা হয়।

  • একনায়কতান্ত্রিক’ দেশের তালিকায় বাংলাদেশ

    একনায়কতান্ত্রিক’ দেশের তালিকায় বাংলাদেশ

    বাংলাদেশ বিশ্বের নতুন একনায়কতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসমান স্টিফটুং এক প্রতিবেদনে এ দাবি করেছে।বাংলাদেশ বিশ্বের নতুন একনায়কতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসমান স্টিফটুং এক প্রতিবেদনে এ দাবি করেছে।বাংলাদেশ বিশ্বের নতুন একনায়কতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসমান স্টিফটুং এক প্রতিবেদনে এ দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ওই তালিকায় নতুন করে পাঁচটি দেশ একনায়কতান্ত্রিক দেশের তালিকা টুকেছে। তার মধ্যে বাংলাদেশও রয়েছে।

    প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশসহ ওই পাঁচটি দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পূরণ করছে না। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যালোচনা চলাকালে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মৌলবাদীদের হামলা সংঘটিত হতে দেখা গেছে। সারা দেশে সহিংসতা চালানোর জন্য প্রতিবেদনে দায়ী করা হয়েছে বিরোধী দল বিএনপিকেও। এতে আরও বলা হয়েছে, ‘দুই প্রধান নেত্রীর মধ্যকার বিরোধ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।’

    বেরটেলসমান স্টিফটুং নিজেদের ওয়েবসাইটে ‘ট্রান্সফরমেশন ইনডেক্স বিটিআই’ নামের এই সূচক ও সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করেছে। ২০০৬ সাল থেকে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণ করে আসছে এই গবেষণা প্রতিষ্ঠান। চলতি বছর ১২৯টি উন্নয়নশীল ও রূপান্তরিত দেশের ওপর সমীক্ষা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৪০টি দেশের সরকার দুই বছর ধরে আইনের শাসনকে ‘বন্দী’ করে রেখেছে। অন্যদিকে ৫০টি দেশে রাজনৈতিক স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে। সারা বিশ্বেই গণতন্ত্র এখন চাপের মুখে রয়েছে।

    চলতি বছরের সূচক অনুযায়ী, ১২৯টি দেশের মধ্যে ৫৮টি দেশে একনায়কতন্ত্র জারি রয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৫৫। অন্যদিকে, এ বছর গণতান্ত্রিক দেশের সংখ্যা ৭১। গত বছর এই সংখ্যা ছিল ৭৪।

    প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর মোট ১৩টি দেশে রাজনৈতিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে মোজাম্বিক, তুরস্ক ও ইয়েমেনের মতো দেশ। আর এই ১৩টি দেশের মধ্যে ৫টি দেশে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ডও পূরণ হচ্ছে না।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া ও উগান্ডা। এই দেশগুলোতে বছরপরিক্রমায় গণতন্ত্রের ভিত ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে। প্রতিবেদনে এই দেশগুলোকে ‘একনায়কতান্ত্রিক শাসনে’ থাকার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বেশির ভাগ সময় এসব দেশে নির্বাচনের মান দুর্বল থাকায় ভারসাম্য নষ্ট হয়েছে।

    তবে এই সূচক অনুযায়ী, বুরকিনা ফাসো ও শ্রীলঙ্কা লক্ষণীয় উন্নতি সাধন করেছে। এ দুটি দেশকে নতুন গণতন্ত্রের দেশ বলা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশসহ পাঁচটি দেশকে নতুন একনায়কতন্ত্রিক দেশ হিসেবে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, খারাপ মানের নির্বাচনের কারণে বাংলাদেশকে এই তালিকায় ঢোকানো হয়েছে।

    জার্মান গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলেছে, অর্থনৈতিকভাবে ভালোই উন্নতি করেছে বাংলাদেশ। বাণিজ্যঘাটতিও আগের তুলনায় কমে এসেছে। তবে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশের স্নাতক পাস করা তরুণদের ৪৭ শতাংশ কর্মসংস্থানের সুযোগ পান না। যোগ্যতার চেয়ে নিম্নমানের চাকরিতে শিক্ষিত তরুণদের যোগদান বাংলাদেশের একটি অন্যতম সমস্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বেরটেলসমান স্টিফটুংয়ের প্রতিবেদনে দেওয়া সূচকে গণতন্ত্রের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে উরুগুয়ে। দুইয়ে আছে এস্তোনিয়া। আর তালিকার তিন নম্বরে আছে তাইওয়ান। বাংলাদেশ আছে ৮০ নম্বরে। রাশিয়া আছে ৮১ নম্বরে। তালিকার ২৪ নম্বরে আছে ভারত, ভুটান আছে ৪০ ও শ্রীলঙ্কা আছে ৪২ নম্বরে। তালিকার ১০৯ নম্বরে আছে চীন। আর এই সূচকের শেষ তিনটি স্থান যথাক্রমে ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়ার দখলে।

  • মুলাদী ধর্ষণে নিভে গেলো লুনার ভালোবাসা

    মুলাদী ধর্ষণে নিভে গেলো লুনার ভালোবাসা

    ভালোবাসায় ভরা ছোট্ট একটা ঘরের স্বপ্ন দেখেছেন লুনা। প্রেমিকের হাতে হাত রেখে সারা জীবন একসঙ্গে চলতেও চেয়েছেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছে প্রেমিক আরিফ।

    প্রেমের নামে লুনাকে ধর্ষণ করে প্রতারণার আশ্রয় নিয়েছে আরিফ। ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়ে ভাঙা মন নিয়ে জীবনের সব কিছুই অর্থহীন ভাবে লুনা। সুন্দর জীবনে নেমে আসে বিপর্যয়। রাগে-ক্ষোভে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন দেয় লুনা। অগ্নিদগ্ধ শরীর নিয়ে ৩৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নিভে গেলো লুনার ভালোবাসা।

    বরিশালের মুলাদী উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে ধর্ষণের ক্ষোভে লুনা তার শরীরে আগুন দেয়। দীর্ঘ ৩৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন লুনা আক্তার (১৮)। লুনা পৌর সদরের তেরচর গ্রামের আব্দুর রহমান হাওলাদারের মেয়ে ও মুলাদী ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

    গত ১৬ ফেব্রুয়ারি লুনা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই ঘটনায় লুনার বাবা আব্দুর রহমান হাওলাদার বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি লুনার প্রেমিক হিজলা উপজেলার চরনরসিংহপুর গ্রামের নুরুল ইসলাম মাঝির ছেলে আরিফ মাঝির বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন।

    লুনার স্বজনরা জানায়, মুলাদী কলেজে একই শ্রেণিতে পড়ার সুযোগে আরিফ মাঝি লুনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আরিফকে বিয়ে করার স্বপ্ন দেখে লুনা। প্রেমের সম্পর্কের সুযোগে ২০১৭ সালের ১৬ জুলাই লুনাকে বরিশালের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে আরিফ।

    পরবর্তীতে লুনাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করে আরিফ। গত ১৬ ফেব্রুয়ারি লুনা তার প্রেমিক আরিফকে বিয়ের কথা বললে অস্বীকৃতি জানায়।

    বিষয়টি আরিফের পরিবার জানতে পেরে ওদিনই তার বোন ও ভগ্নিপতি মোশারেফ হোসেন মোবাইল ফোনে লুনাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। প্রেমিক, প্রেমিকের বোন ও ভগ্নিপতির গালমন্দ সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে লুনা। দীর্ঘ ৩৬ দিন চিকিৎসা শেষে লুনা শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

    মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, দুপুরে লুনার মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আগের দায়ের করা মামলাটি আত্মহত্যা প্ররোচনার মামলা হিসেবে গণ্য হবে। সেইসঙ্গে আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

  • জেলেদের কার্ড বিতরনে অনিয়মের প্রতিবাদ,হাসপাতালে জেলে

    জেলেদের কার্ড বিতরনে অনিয়মের প্রতিবাদ,হাসপাতালে জেলে

    চাল চুরি,ভূমি দস্যুতা,ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন ও ইট ভাটা কেলেঙ্কারির পরে এবার জেলে কার্ড বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারী’র বিরুদ্ধে।

    জানাযায়, জেলে কার্ড বিতরনে অনিয়মের প্রতিবাদ করায় এক জেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে কেদারপুর ইউনিয়নের বির্তকিত চেয়ারম্যান নুরে আলম বেপারি। এসময় জগের আঘাতে নুরে আলম বেপারির মাথা ফেটে যায় বলে নিশ্চিত হওয়া গেছে।

    ঘটনাটি ঘটেছে গতকাল সকালে ইউনিয়নের স্টীমার ঘাট বাজারে জেলে কার্ড বিতরনের সময়। ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা গুরুত্বর আহ্ত জেলে বাবুল বেপারি এখন শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীরা জানায়,ইউনিয়নের অধিকাংশ প্রকৃত জেলেরাই মৎস্য কার্ড পায় নি। কার্ড বিতরনে স্বজন প্রীতির অভিযোগও পাওয়া গেছে একাধিক।

    সূত্র জানায়, স্টীমার ঘাট বাজার এলাকায় প্রকৃত ৭/৮ জন জেলে থাকলেও তারা জেলে কার্ড পায়নি। অথচ ওই এলাকায় ৪০টির অধিক জেলে কার্ড বিতরন করা হয়েছে। মোল্লার হাট এলাকায় নাম প্রকাশ না করার শর্তে এক বৃদ্ধা জানায়, যারা জেলে কার্ড পেয়েছে তাদের অর্ধেকই জেলে নয়। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বলেন, তেমন কোন ঘটনা ঘটেনি তবে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।

    উল্লেখ্য রিপোর্ট লেখার আগ পর্যন্ত আহত বাবুল বেপারির জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে তার পূত্র আরিফ হোসেন।

  • পিরোজপুরে মেম্বারের প্রেমের ফাঁদে কলেজছাত্রী দিশেহারা

    পিরোজপুরে মেম্বারের প্রেমের ফাঁদে কলেজছাত্রী দিশেহারা

    পিরোজপুর সদর উপজেলার ৬ নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মিজান মল্লিকের প্রেমে পড়ে এক কলেজছাত্রী দিশেহারা হয়ে পড়েছেন।

    প্রেমের ফাঁদে ফেলে ভুয়া বিয়ের মাধ্যমে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। মেম্বারের প্রেমে প্রতারিত হয়ে শুক্রবার রাতে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাদী হয়ে পিরোজপুর থানায় ধর্ষণ মামলা করেন।

    অভিযুক্ত মেম্বার মিজানুর রহমান মিজান মল্লিক (৩৮) সদর উপজেলার ৬ নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামের সাহেব আলী মল্লিকের ছেলে।

    মামলা সূত্রে জানা যায়, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ওই ছাত্রীর সঙ্গে শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মল্লিকের মোবাইলে পরিচয় হয়।

    দীর্ঘদিন মোবাইলে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ জানুয়ারি জরুরি কথা আছে বলে ওই ছাত্রীকে সদরে ডেকে আনে মেম্বার মিজানুর রহমান।

    ওই সময় মিজানুর শহরের বলাকা ক্লাব সড়কের একটি বাসায় নিয়ে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে কলেজছাত্রী বিয়েতে রাজি না হলেও পরে মিজানুরের চাপে রাজি হয়।

    এরপর শারিকতলা এলাকার কাজি কালাম ও মিজানুরের বন্ধু সাইফের সাক্ষীতে তাদের বিয়ে হয়। পরে মিজানুর কলেজছাত্রীকে নিয়ে তাদের বাড়িতে যায় এবং কলেজছাত্রীর মায়ের কাছে তাদের বিয়ে হয়েছে বলে জানায়।

    সেই সময় থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে সংসার শুরু করে তারা। কয়েকদিন যেতে না যেতেই মিজানুরের বিভিন্ন আচরণে স্ত্রীর সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে স্ত্রী জানতে পারেন মিজানুর আগে থেকেই বিবাহিত। তার কাছে আগের বিয়ের কথা গোপন রেখে নতুন করে বিয়ে করেছে মিজানুর।

    এ নিয়ে কলেজছাত্রীর সঙ্গে মিজানুরের ঝামেলা তৈরি হয়। কয়েকদিন পর কলেজছাত্রীকে বিয়ের কথা অস্বীকার করে মিজানুর। এরপর কলেজছাত্রী খোঁজ নিয়ে জানতে পারেন, মিজানুর তাকে বিয়ে করার নামে মিথ্যা নাটক করেছে এবং ভুয়া বিয়ের মাধ্যমে দীর্ঘদিন স্বামী-স্ত্রী পরিচয়ে সংসার করেছে।

    এমন প্রতারণার ঘটনা জানতে পেরে দিশেহারা হয়ে পড়েন ওই কলেজছাত্রী। উপায় না পেয়ে শুক্রবার পিরোজপুর সদর থানায় মিজানুর রহমানকে আসামি করে ধর্ষণ মামলা করেন কলেজছাত্রী।

    এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ওসি এসএম জিয়াউল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত ইউপি মেম্বার মিজানুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • জাতির পিতার বোন আমেনা বেগম এর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

    জাতির পিতার বোন আমেনা বেগম এর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের স্ত্রী, মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি’র মা আমেনা বেগমের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

    এ উপলক্ষে শনিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাড়িতে আমেনা বেগম ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের রুহের মাগফেরাত কামনায় মাস ব্যাপি কোরান খতম শেষে শনিবার বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে এতিম ও অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে। মিলাদে মরহুমার রুহের মাগফেরাত কামনা, পরিবার স্বজন ও প্রধানমন্ত্রীর সু-সাস্থ্য কামনা করে দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মীর্জা নুরুর রহমান বেগ।

    উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, বরগুনা-বেতাগী আসনের এমপি শওকত হাসানুর রহমান, বরিশাল শেখ হাসিনা সেনানিবাস জিওসি মেজর জেনারেল সাইফুল আলম, ডিজিএফআই কর্নেল জিএস জিএম শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ভারপ্রাপ্ত ডিআইজি মো. আজাদ মিয়া, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, ঢাকা মহানগর শ্রমীকলীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিৎ কুমার সমদ্দারসহ জেলা, মহানগর এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পদস্থ কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • পাইলট আবিদের পাশেই শায়িত হলেন স্ত্রী আফসানা

    নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ইউএস বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। স্বামী ক্যাপ্টেন আবিদ সুলতানের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। আজ রাত ৭টায় বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

    এ সময় আবিদ-আফসানা দম্পতির একমাত্র সন্তান তামজিদ বিন সুলতান মাহি ও পরিবারের অন্যান্য সদস্যরাসহ স্থানীয় বসিন্দা উপস্থিত ছিলেন।

    এরআগে সকাল সাড়ে ৯টার দিকে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসানা। প্লেন দুর্ঘটনায় আবিদ সুলতানের মৃত্যুর পর তার শোকে গত ১৮ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি, তারপর থেকে আফসানা এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

  • বরিশালে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় প্রধান শিক্ষক আটক

    বরিশালে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় প্রধান শিক্ষক আটক

    বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ওই ছাত্রীর মা শ্যাম প্রসাদকে একমাত্র আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা দায়েরের পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। শ্যাম ওই উপজেলা সদরের নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

    আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, নগরবাড়ি গ্রামের দিন মজুরের শিশু মেয়ে ওই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীসহ অন্যান্যদের প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ তার বাসায় প্রাইভেট পড়াতো। গত ৮ মার্চ শিক্ষকের বাসায় অন্য কোন লোক না থাকার সুযোগে প্রাইভেট পড়া শেষে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে অতিরিক্ত পড়ানোর কথা বলে শ্যাম প্রসাদ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই ঘটনার পর যৌন হয়রানীর শিকার ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। মামলা দায়েরের পর পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মো. নজরুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের বাড়ি সংলগ্ন বাগান থেকে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালীকে গ্রেফতার করেন।

    মামলার বাদী অভিযোগ করেন, তিনি ঘটনা শুনে স্কুল ম্যানেজিং কমিটির একাধিক সদস্যকে জানিয়ে বিচার চেয়েছিলেন। তাদের কাছে কোন বিচার না পেয়ে সম্প্রতি কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের কাছে বিচার দাবি করেন। এদিকে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে শ্যাম প্রসাদসহ তার লোকজন। কোন বিচার না পেয়ে অবশেষে মামলা করেন তিনি।

  • শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি

    শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে।

    চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবীতে বৃহষ্পতিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১ টা থেকে  কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা।

    বিষয়টি নিশ্চিত করে ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ রাজু আহমেদ জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় খাদিজা আক্তার নামে এক প্রসুতি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলায় ৩ ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন।

    তিনি বলেন, চিকিৎসকরা কখনোই চান না কোন রোগী মারা যায়, কিন্তু ওই রোগীর অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিলো। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেনি। তারপরও রোগীর স্বজনরা ইন্টার্নদের মারধর করেছে এবং ওটিতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

    তিনি বলেন, এ রকম ঘটনা প্রায়ই ঘটছে, তাই কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার বিচার দাবীতে রাত সাড়ে ১১ টা কর্মবিরতির ডাক দেয় সাধারণ ইন্টার্নরা। যেখানে একাত্মতা প্রকাশ করেছে ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশন।

    দাবী না মানা পর্যন্ত ধর্মঘট চলবে জানিয়ে তিনি বলেন, বৃহষ্পতিবারের হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে পাশাপাশি খাদিজা আক্তারের দাফন হলে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে।

    এদিকে ইন্টার্ন ডক্টরর্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা: নাহিদ হাসান জানান, শনিবার ইন্টার্নরা তাদের দাবী নিয়ে হাসপাতাল প্রশাসনের সাথে কথা বলবেন। প্রয়োজনে দাবী আদায়ে পরিচালক কার্যালয় ঘেরাউ কর্মসূচী পালন করতে পারে সাধারণ ইন্টার্নরা।

    এরআগে বেলা সাড়ে ১১ টার দিকে সাধারণ ইন্টার্নরা জরুরী বিভাগের গেটে তালা দিয়ে দেয়। পরে ইন্টার্ন ডক্টরর্স এ্যাসোসিয়েশনের নেতাদের হস্তক্ষেপে তাৎক্ষনিক তালা খুলে দেয়া হয়।

    উল্লেখ্য বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজা আক্তার (২৩) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এসময় তার গর্ভে থাকা শিশুসন্তানটিও মারা যায়। মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা অপারেশন থিয়েটারের দরজা ভাংচুর করেন। পাশাপাশি এ সময় রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকের মাঝে মারামারির ঘটনা।