Author: banglarmukh official

  • শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

    শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

    নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং গাইবান্ধা-১ আসনের শামীম হায়দার পাটোয়ারীর। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান। মৃত্যুজনিত কারণে জাতীয় সংসদের এই দুটি আসন সম্প্রতি শূণ্য হয়।

    শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, চীফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, ফখরুল ইমাম, মো. তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মমতাজ  উপস্থিত ছিলেন।

  • গত ২০বছরে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা”

    গত ২০বছরে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা”

    রফিকুল হোসাইন ফিরোজ:

    মুন্সিগঞ্জ প্রতিনিধি ।

    প্রতি ছয়জনে একজন শিশু যুদ্ধ-সংঘাতপূর্ণ এলাকায় বাস করছে। ফলে যুদ্ধের বলি হতে হচ্ছে তাদের। সম্প্রতি শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন নতুন এক রিপোর্টে এমন তথ্য প্রকাশ করেছে।

    গত ২০ বছরের মধ্যে সাম্প্রতিক সময়গুলোতেই সংঘাতময় এলাকায় শিশুদের জীবন সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। নতুন এক বিশ্লেষণী প্রতিবেদনে জানানো হয়েছে, ৩ কোটি ৫৭ লাখ শিশুসংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে। ১৯৯৫ সালে এইসংখ্যা ছিল ২ কোটি। অর্থাৎ এই সংখ্যা প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে সিরিয়া, আফগানিস্তান এবং সোমালিয়াকে।

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকেও শিশুদের জন্য অনিরাপদ বলে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতি ৫০ কিলোমিটার এলাকার মধ্যে সংঘাত বা মারাত্মক হামলার শিকার হচ্ছে প্রতি পাঁচজনে দুইজন শিশু। এর মধ্যে আফ্রিকা তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।প্রায় ১ কোটি ৬৫ লাখ শিশু সংঘাতময় এলাকায় তীব্র বিপজ্জনক পরিস্থিতির মধ্যে বসবাস করছে। জাতিসংঘ এবং অন্যান্য বিশ্লেষণী তথ্য ব্যবহার করেই নতুন প্রতিবেদন তৈরি করেছে সেভ দ্য চিলড্রেন।

    সংঘাতপূর্ণ এলাকায় হাসপাতাল এবং স্কুলে হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। ফলে এসব হামলায় শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিশুমৃত্যু বাড়ছে।হামলায় ব্যবহৃত কিছু অস্ত্র যেমন রাসায়নিক অস্ত্র, ল্যান্ডমাইন, ক্লাস্টার বোমা হামলা আগের চেয়ে কমলেও অন্যান্য হুমকি থেকেই যাচ্ছে। বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলায় শিশুদের ব্যবহার করছে জঙ্গিরা। সংঘাতপূর্ণ এলাকায় আহত বা নিহত হওয়া ছাড়াও শিশুরা প্রয়োজনীয় স্যানিটেশন এবং শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সেসব এলাকায় বহু শিশু খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগছে।

  • বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত শেখ হাসিনা

    বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত শেখ হাসিনা

    আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। দ্য স্ট্যাটিসটিক্সের গবেষণায় এ মনোনয়ন দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

    অার এ স্বীকৃতিকে সরকারের অর্জন হিসেবে মন্তব্য করে জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখেছে বলেই এ অর্জন সম্ভব হয়েছে। তবে বাংলাদেশের এই অর্জন অনেক অগেই সম্ভব হতো বলে মনে করেন তিনি।

    তিনি আরও বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই লক্ষ্য অর্জন করতে পারত। এদিন জাতিসংঘের উন্নয়নের সব সূচকে বাংলাদেশ তার লক্ষ্য পূরণ করে এগিয়ে আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে উন্নয়নের সব সূচক পূরণ করে এখন উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।

    এ অর্জনে সোমবার অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। বলা হয়, এই ধারাবাহিকতা আরো ছ’বছর অব্যাহত থাকলে ২০২৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ।

  • শেবাচিমের নতুন ভবন থেকে পড়ে আহত ১,নিহত ১

    শেবাচিমের নতুন ভবন থেকে পড়ে আহত ১,নিহত ১

    তানজীল শুভ:

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানাধীন হাসপাতাল ভবনের পঞ্চমতলা থেকে পড়ে গিয়ে দুই শ্রমিক গুরুতর হয়েছে। তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার সুমন (২৫) কে মৃত ঘোষণা করে।

    বুধবার বিকাল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহত এবং মৃত শ্রমিকদয় হলো- চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা কবির (৩০) ও সুমন (২৫)। অভিযোগ উঠেছে গনপূর্ত বিভাগ ও ঠিকাদারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত নির্মান কাজের কারনেই ওই দুই শ্রমিক পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী শেবাচিম হাসপাতালের নির্মানাধীন মর্ডানাইজেশন এন্ড এক্সটেনশন ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী মাঈনুল জানান, ভবনের উত্তর পাশে পঞ্চম তলায় বহিরাংশে নির্মান কাজ চলছিলো। এসময় হঠাৎ করেই চিকিৎসার এবং শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ওই শ্রমিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

    তখন সাইড কন্ট্রাকটার এর দায়িত্বে থাকা মাঈনুল সহ অন্যান্যরা এসে ওই দু’জনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়। ভবনের শ্রমিকরা জানান, দীর্ঘ দিন ধরে বর্ধিত ভবনের নির্মান কাজ বন্ধ ছিলো। সম্প্রতি ওই ভবনে নতুন করে নির্মান কাজ শুরু হয়েছে। বাজার রোড এলাকার ব্যবসায়ী ফরহাদ এর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান কহিনুর এন্টারপ্রাইজ এর নামে কাজ করছে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরীর ছেলে।

    কিন্তু নির্মান কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়মের আশয় নিচ্ছে। বিল্ডিং ডিজাইন কোর্ট এবং শ্রমিক আইন উপেক্ষা করেই চলঝে ঝুকিপূর্ন ইমরাত নির্মান। কিন্তু বিষয়টির প্রতি গুরুত্ব দিচ্ছে না নগপূর্ব বিভাগ। এ কারনেই দুই শ্রমিক এক মৃত্যুর মুখে বলে অভিযোগ সাধারণ শ্রমিকদের। তারা জানান, ভবনের বহিরাংশে পলেস্তরা কিংবা অন্য কোন কাজের ক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের জন্য নিরাপত্তা প্রটেকশনের ব্যবস্থা করার বিধান রয়েছে। কিন্তু তা করা হয়নি। বরং পুরানো বাঁশ বেধে তার উপর বাঁশের চেড়া দিয়ে চালি বিছিয়ে দেয়া হয়েছে। তার উপরে দাড়িয়েই কাজ করতে হচ্ছে শ্রমিকদের। হঠাৎ করেই সেই বাঁশের নিচ থেকে ভেঙ্গে গেলে সেখানে দাড়িয়ে কাজ করা দুই শ্রমিক নিচে পড়ে যায়। এতে নিচ তলায় একাংশে বেরিয়ে থাকা লোহার রডে সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে দুই শ্রমিকের।

    এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা গনপূর্ত বিভাগের সাইড ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির বলেন, ইমারত নির্মানের ক্ষেত্রে অবশ্যই শ্রমিকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তবে আমি মঙ্গলবার এই সাইডে যোগ দিয়েছি। তাই বিষয়টি সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। পূর্বে থেকেই এমনি ভাবে নির্মান কাজ চলে আসছে বলে জানিয়েছেন তিনি।

  • বরিশাল নগরীতে ১৫’শ পিস ইয়াবাসহ ৫ ব্যবসায়ী আটক

    বরিশাল নগরীতে ১৫’শ পিস ইয়াবাসহ ৫ ব্যবসায়ী আটক

    বরিশাল শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫’শ পিস ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ মার্চ) রাত ১১টার দিকে তাদের ডিবি পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম কবিরের নেতৃত্বে এই অভিযান চালিয়ে আটক করা হয়।

    আটকদের মধ্যে রয়েছেন- ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সজল ও জনি। বাকি ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।

    বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মলি­ক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন- আটকদের নিয়ে আসা হচ্ছে।

    পরবর্তীতে বিষয়টি ইমেল বার্তায় সাংবাদিকদের অবহিত করা হবে।’’

  • পিয়াসের মরদেহের অপেক্ষায় পরিবার

    পিয়াসের মরদেহের অপেক্ষায় পরিবার

    কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে ইউএস-বাংলা এয়ালাইন্সের একটি প্লেন দুর্ঘটনায় নিহত পিয়াস রায়ের মরদেহের অপেক্ষায় রয়েছেন তার পরিবার।

    পিয়াসের মরদেহ শনাক্ত করতে না পেরে এরই মধ্যে তার বাবা সুখেন্দু বিকাশ রায় বাড়িতে ফিরে এসেছেন খালি হাতে।

    বুধবার (২১ মার্চ) কথা হয় নিহত পিয়াসের বোন জামাই হিমাদ্রি সরকার শুসময়ে সঙ্গে।

    তিনি বলেন, গত ১৬ মার্চ দুপুরে ইউএস-বাংলা এয়ালাইন্সের তত্ত্বাবধায়নে একটি ফ্লাইটে পিয়াসের বাবা সুখেন্দু বিকাশ রায়কে নেপালের কাঠমুন্ডতে পৌঁছায়। সেখানে থেকে পিয়াসের মরদেহ শনাক্ত করার চেষ্টা করেন তিনি। তবে পিয়াস এমনভাবে দগ্ধ হয়েছে তাই মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

    ‘পরবর্তীতে বাবা (শশুর) সোমবার (১৯ মার্চ) দেশে ফিরে আসেন। পাশাপাশি ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহ শনাক্তের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেন। পুরো প্রক্রিয়ায় আরও সময় লাগবে বলে চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা জানালে মঙ্গলবার (২০ মার্চ) রাতে তিনি বরিশালে চলে আসেন।’

    তবে পরবর্তীতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আবার ঢাকায় যাওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন বলেও জানান নিহতের ভগ্নিপতি শুসময়।

    এদিকে আব্দুল গফুর সড়কের বাসায় নিস্তব্দতা বিরাজ করছে। শোকে পাথর হয়ে গেছেন পিয়াসের মা ও বোন।

    পিয়াসের বোন শুভ্রা রানী বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে প্রথম বুঝেছি এই বুঝি ভাই ফোন দিয়ে বলবে আমি ঠিক আছি। সে অপেক্ষা শেষে জানলাম ভাই আর নেই। ভেবেছিলাম সোমবার (১৯ মার্চ) ভাইয়ের মরদেহ হয়তো বাকি মরদেহর সঙ্গে দেশ আসবে। কিন্তু তাও আসলো না।’

    ‘এখন সবাই মরদেহ অপেক্ষায় আছি। আর মা কেমন যেন ভেঙে পরেছেন। কারো সঙ্গে কথা বলছে না। এমনকি কান্নাও করছে না।’—বললেন প্লেট দুর্ঘটনায় নিহত পিয়াসের বোন শুভ্রা রানী।

    গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১। এতে নিহত হন ৪৯ জন। তাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। এদের মধ্যে শনাক্ত করে ঢাকায় আনা হয়েছে এই ২৩ জনের মরদেহ।

  • মুক্তিযোদ্ধা কোটা থাকবে: প্রধানমন্ত্রী

    মুক্তিযোদ্ধা কোটা থাকবে: প্রধানমন্ত্রী

    সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের জন্য যে ৩০ শতাংশ কোটা আছে, তা বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার চট্টগ্রামের পটিয়ায় পটিয়া মডেল হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে শেখ হাসিনা এ কথা জানান।

    প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, এ কথাটা ভুললে চলবে না। কাজেই তাঁদেরকে আমাদের সম্মান দিতেই হবে। তাঁদের ছেলে, মেয়ে, নাতি, পুতি পর্যন্ত যাতে চাকরি পায়, সে জন্য কোটার ব্যবস্থা করা হয়েছে।’

    আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘কোটা যদি পূরণ না হয়, তাহলে শূন্য পদে সাধারণ চাকরিপ্রার্থী মেধাবীদের নিয়োগ দিতে কোটার বিষয়টি শিথিল করা হয়েছে। তিনি বলেন, যদি মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন না করতেন, তাহলে কেউ আমরা কোনো চাকরি পেতাম না।’

    বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৩০ শতাংশ কোটা রয়েছে। এর বাইরে পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য ১০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা রয়েছে।

    কয়েক মাস ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, কোটা কমিয়ে ১০ শতাংশ করা হোক।

    চাকরিপ্রার্থীদের এই আন্দোলনের মুখে সম্প্রতি কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদে মেধাতালিকা থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • হোটেল কক্ষে ছাত্রের মরদেহ ও অচেতন তরুণী

    হোটেল কক্ষে ছাত্রের মরদেহ ও অচেতন তরুণী

    পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আবাসিক হোটেল ‘পায়রায়’ এ ঘটনা ঘটে। এ সময় কক্ষ থেকে অচেতন অবস্থায় এক তরুণীকেও উদ্ধার করা হয়েছে।

    হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী, নিহত জাহিদুল (৩০) খুলনার সোনাডাঙ্গা গ্রামের হাফিজুরের ছেলে। তিনি খুলনা বিএল কলেজের ছাত্র। আর মেয়েটির নাম তিনা (২৫)। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সোমবার বিকেলে আবাসিক হোটেল পায়রার ৩০১ নম্বর কক্ষে ওঠেন।

    মঙ্গলবার রাতে হোটেল কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে মহিপুর থানার (এসআই) মো. সাইদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

  • বরিশাল কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

    বরিশাল কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

    শনিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  জাফর গাজী (৪৮) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

    জাফর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মৃত নূর হোসেন গাজীর ছেলে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা বলেন, শুক্রবার (১৬ মার্চ) রাতে হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-১ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দিকে তার মৃত্যু হয়।

    আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। জাফর গাজী পটুয়াখালীতে নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্ধি (নং ৬৭৫০/এ) হিসেবে রয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মারাত্মক উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

  • বরিশাল ইনফ্রা পলিটেকনিক কলেজের সামনে বাস চাপায় দুই যুবক নিহত

    বরিশাল ইনফ্রা পলিটেকনিক কলেজের সামনে বাস চাপায় দুই যুবক নিহত

    শেখ সুমন :

    বরিশাল নগরীর কাশিপুর ইনফ্রা পলিটেকনিক কলেজের সামনে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত দুই জনের লাশ বর্তমানে শেবাচিম হাসপাতালের লাশ সংরক্ষণ কক্ষে রয়েছে।

    ঘাতক বরিশাল-বানারীপাড়া রুটের সেবা পরিবহনের গেটলক সার্ভিস হিমেল হিরক (বরিশালজ-১১-০১৩৩) নামক বাসটি আটক করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত পালসার মোটর সাইকেল (বরিশাল- ল- ৫৭২৯) টি পুলিশের জিম্মায় রয়েছে।

    বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন
    এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বাসটি বরিশাল নগরীর নথুল্লাবাদ এবং মোটার সাইকেলটি গড়িয়ার পাড়ের দিকে যাচ্ছিলো।
    এসময় বাস ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়।