Author: banglarmukh official

  • বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    বরিশালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    শেখ সুমন :

    বরিশালে নানা আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ পালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।

    পরে অশ্বিনী কুমার হলে শিশু সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

    এর আগে সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি এবং সকাল সোয়া ৯টায় মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ।

    এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

    এর আগে গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

  • টুঙ্গীপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা

    টুঙ্গীপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা

    শেখ সুমন :

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শনিবার সকালে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন। ফুল দেয়ার পর জাতির জনকের সমাধি প্রাঙ্গণে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

    এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই কর্মসূচিতে অংশ নেন।

  • দক্ষিণাঞ্চল হবে আধুনিক সিঙ্গাপুর : হাসানাত আব্দুল্লাহ

    দক্ষিণাঞ্চল হবে আধুনিক সিঙ্গাপুর : হাসানাত আব্দুল্লাহ

    আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য তার সুদৃষ্টি রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে এ অঞ্চলের সার্বিক চিত্র পাল্টে যাবে। আগামীতে এই বরিশাল হবে আধুনিক সিঙ্গাপুর শহর। এজন্য সামনের সময়গুলোতে তৃণমূল প্রর্যায়ের প্রতিটি মানুষের কাছে গিয়ে নৌকা প্রতিকে ভোট চাওয়ার জন্য তিনি দলীয় নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের কর্মীদের প্রতি আহবান জানান।

    বৃস্পতিবার (১৫ মার্চ) দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তন সভাকক্ষে নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। ভোলা থেকে গ্যাস আনার জন্য পাইপ লাইনের কাজ সম্পূর্ণ করাসহ বরিশালে আন্তর্জাতিক স্টেডিয়াম, চারলেন সড়কের কাজ দ্রুত শেষ করার। তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব ভালভাবে পালন করার চেষ্টা করছি। তার জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করেন।’

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন- বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিসসহ দলীয় বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

    এর পূর্বে তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিম কমিশনার এস এম রুহুল আমিন, উপ-পুলিশ কমিমনার (দক্ষিণ) মো. গোলাম রউফ ও কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) শাহানাজ পরভীন। পরে তাকে পুলিশের একদল সদস্য গার্ড অব অর্নার ও সালাম প্রদর্শন করেন।”

  • জুলাইয়ের মধ্যে ৫ সিটিতে নির্বাচন

    জুলাইয়ের মধ্যে ৫ সিটিতে নির্বাচন

    আগামী জুলাই মাসের মধ্যেই রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা।

    বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। স্থানীয় নির্বাচন দফতর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইসি।

    সিইসি বলেন, এরইমধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি। এই পাঁচ সিটির ভোট নিয়ে সরকারের মতামত চেয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।

    সেই সঙ্গে সীমানা, ওয়ার্ড বিভক্তি, আদালতের আদেশ প্রতিপালনসহ নির্বাচনের বিষয়ে সকল অগ্রগতিও স্থানীয় সরকার বিভাগের কাছে জানতে চেয়েছে ইসি।

    ২০১৩ সালের ১৫ জুন একযোগে ভোটগ্রহণ হয়েছিল চার সিটিতে। তার ২০ দিন পরেই ছিল গাজীপুর সিটির নির্বাচন। এই ৫ সিটিরই মেয়র এবং কাউন্সিলরদের মেয়াদ একেবারে শেষের দিকে। পাঁচ সিটির মধ্যে গাজীপুরের মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। এরপর খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, সিলেট ৮ অক্টোবর এবং বরিশালের ২৩ অক্টোবর। আগে এসব সিটির নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার হবে দলীয় প্রতীকে।

  • প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতন

    প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতন

    প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে ভোলা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের এক ছাত্রীকে বর্বরভাবে নির্যাতন করা হয়েছে। হাত-পা ও চোখ-মুখ বেঁধে ওই কলেজছাত্রীর সারা শরীর ব্লেড ও ধারালে চাকু দিয়ে রক্তাক্ত করা হয়েছে।

    বুধবার গভীর রাতে দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামের জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে আহত কলেজছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পরিবারের সদস্যদের দাবি- ঘরের সবাইকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে রাখায় তারা মেয়েটির ডাক-চিৎকার শুনতে পাননি।
    আহত কলেজছাত্রীর পরিবারের সদস্যরা জানান, তাদের সঙ্গে প্রতিবেশী তুহিন ও জিন্নাদের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ছাড়াও দীর্ঘ দিন ধরে জিন্না মেয়েটিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত।

    আহত কলেজছাত্রী জানান, তিনি তার খালার বাড়িতে থেকে পড়ালেখা করতেন। অনার্স ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষে গত দু’দিন আগে তিনি মায়ের কাছে বেড়াতে আসেন। বুধবার পরিবারের সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে পানি খাওয়ার জন্য পাশের রুমে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা জিন্না, তুহিন ও পাবেলসহ কয়েকজন তার ওপর হামলা করে। এক পর্যায়ে তার চোখ-মুখ ও হাত-পা বেঁধে সমস্ত শরীরে ব্লেড ও চাকু দিয়ে খুঁচিয়ে-খুঁচিয়ে রক্তাক্ত করে তারা।

    খবর পেয়ে ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও প্রভাষক জামাল উদ্দিনসহ সহপাঠীরা গুরুতর আহত ছাত্রীকে দেখতে ভোলা সদর হাসপাতালে যান। এ সময় তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত তুহিনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অতি দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মন্ত্রীর পদমর্যাদায় আবুল হাসানাত আবদুল্লাহ্কে গণসংবর্ধনা

    মন্ত্রীর পদমর্যাদায় আবুল হাসানাত আবদুল্লাহ্কে গণসংবর্ধনা

    শেখ সুমন :

    পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসেবে মন্ত্রীর পদমর্যাদা লাভ করায় বাবুগঞ্জে সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিমানবন্দরে তাকে বরিশাল জেলা, মহানগর ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই গণসংবর্ধনা দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সাবেক উপমন্ত্রী ও বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরিশাল-২ আসনের এমপি অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন ও মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. মুনসুর আহমেদ।

    এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পটুয়াখালী সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. সুলতান আহমেদ মৃধাসহ বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ছাড়াও বরিশালের ১০ উপজেলার সকল চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এসময় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতাকালে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দক্ষিণবঙ্গ হবে এশিয়া মহাদেশের দ্বিতীয় সিঙ্গাপুর। চার লেনের মহাসড়ক, সেতু, গ্যাস আর বিদ্যুৎ দিয়ে বরিশালকে ঢেলে সাজানো হবে। আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এর জ্বলন্ত উদাহরণ। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এসময় বিভিন্ন জেলা ও উপজেলার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদানের কথা থাকলেও সম্প্রতি নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনার শোক জানিয়ে তিনি ফুল বর্জনসহ ওই গণসংবর্ধনা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন এবং নিহতদের স্মরণে অনুষ্ঠানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

    মন্ত্রীর পদমর্যাদা লাভের পর গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে ইউএস-বাংলার একটি বিমানে বরিশাল বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ অবস্থানের পরে তিনি সমাবেশ স্থলে আসেন। এসময় বরিশাল বিমানবন্দর এলাকায় গোটা দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।

  • থ্রেট দেবেন না, খালেদার আইনজীবীদের প্রধান বিচারপতি

    থ্রেট দেবেন না, খালেদার আইনজীবীদের প্রধান বিচারপতি

    খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আদালতকে থ্রেট দেবেন না।

    আজ বুধবার খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিত করে আদেশ দেওয়ার পর আইনজীবীরা হট্টগোল করলে আদালত এমন মন্তব্য করেন।

    সকালে শুনানির শুরুতেই দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হাইকোর্ট ৪টি কারণ দেখিয়ে খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। আমরা এখনও সে আদেশের সার্টিফায়েড কপি পাইনি। আদেশের কপি পেলে লিভ টু আপিল করবো।

    এ সময় প্রধান বিচারপতি বলেন, সিপি ফাইল করে আসেন।

    তখন দুদকের আইনজীবী বলেন, সিপি ফাইল করতে রবি-সোমবার পর্যন্ত আমাদেরকে সময় দেয়া হোক। এ  পর্যন্ত জামিন স্থগিত রাখা হোক।

    এর পর আদালত বলেন, ঠিক আছে সিপি ফাইল করে আসেন রবিবারের মধ্যে। এ পর্যন্ত জামিন স্থগিত থাকবে।

    তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমাদেরকে আগে শুনেন। আমাদের বক্তব্য তো শুনেন নাই। আমাদের না শুনে এভাবে আদেশ দিতে পারেন না।

    প্রধান বিচারপতি বলেন, শুনতে হবে না। রবিবার পর্যন্ত তো স্থগিত দিয়েছি। ওই দিন আসেন তখন শুনবো।

    অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আপনি যে এক তরফাভাবে শুনানি করে আদেশ দিলে এতে আদালতের প্রতি পাবলিক পারসেপশন খারাপ হবে।

    জবাবে প্রধান বিচারপতি বলেন, আমরা পাবলিক পারসেপশনের দিকে তাকাই না। কোর্টকে কোর্টের মত চলতে দিন।

    এরপর জয়নুল আবেদীন ও এ জে মোহাম্মদ আলী বলেন, না শুনেই তো আদেশ দিলেন।

    আদালত বলেন, আমরা অন্তবর্তীকালীন আদেশ দিয়েছি। আমাদের শোনার দরকার নেই।

    জয়নুল আবেদীন বলেন, এই মামলায় চেম্বার আদালত তো স্ট্রে দেয়নি। এই সময়ের মধ্যে আসামিও বের হবে  না। তাই স্থগিত প্রয়োজন নেই।

    এ জে মোহাম্মদ আলী বলেন, আমরা তো শুনানির সুযোগ পেলাম না।

    এরপরই কার্যতালিকা থেকে অন্য মামলা শুনানি শুরু হয়।

    শুনানির এক পর্যায়ে খালেদা জিয়ার পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ দাঁড়িয়ে আদালতকে বলেন, আপনি তো না শুনেই এক তরফা আদেশ দিলেন।আমাদের কথা শুনতে হবে। কেন শুনবেন না।

    তখন প্রধান বিচারপতি বলেন, কার কথা শুনবো, কার কথা শুনবো না তা কি আপনার কাছে শুনতে হবে।

    গিয়াস উদ্দিন আবারও একটু উত্তেজিত হয়ে একই কথা বললে প্রধান বিচারপতি বলেন, আপনি কি আদালতকে থ্রেট করছেন?গিয়াস উদ্দিন বলেন, শুনে তারপর আদেশ দিতে হবে। তখন প্রধান বিচারপতি বলেন, আদালতকে থ্রেট দেবেন না।

    এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আপনি তো কোর্টকে শেষ করে দিলেন।
    তখন অ্যাটর্নি কোন উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়েই ছিলেন। এ সময় একদল আইনজীবী দালাল দালাল বলে আদালত কক্ষ ত্যাগ করেন।

  • স্টিফেন হকিং আর নেই​

    স্টিফেন হকিং আর নেই​

    খ্যাতিমান পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই। ৭৬ বছরে বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এই বিজ্ঞানী। মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।

    ব্ল্যাক হোল নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিলেন স্টিফেন হকিং। এছাড়াও তিনি তার বিখ্যাত বই ‘এ ব্রিফ স্টোরি অব টাইম’ এর জন্য অমর হয়ে থাকবেন।

    হকিংয়ের সন্তান লুসি, রবার্ট এবং টিম বলেন, ‘আমাদের বাবা আচমকাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন মহান বিজ্ঞানী এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন।’

    স্টিফেন হকিংয়ের পুরো নাম স্টিভেন উইলিয়াম হকিং। তার জন্ম ১৯৪২ সালের ৮ জানুয়ারি। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব তিনি। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়।

    হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন। ২০০৯ সালে ওই পদ থেকে অবসর নেন তিনি।

    এছাড়াও তিনি কেমব্রিজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসাবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে ভীষণরকম অচল ছিলেন। তিনি মোটর নিউরন রোগে আক্রান্ত ছিলেন।

    প্রায় ৪০ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের চর্চা করেছেন। লিখিত পুস্তক এবং বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে হকিং একাডেমিক জগতে যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছেন।

    তিনি রয়েল সোসাইটি অব আর্টসের সম্মানীয় ফেলো। এবং পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের আজীবন সদস্য ছিলেন। ২০১৪ সালে তাকে নিয়ে একটি মুভি তৈরি হয়, ‘নাম থিওরি অব এভরিথিং’।

  • এবার মহাকাশ বাহিনী গঠন করতে আগ্রহী ট্রাম্প!

    এবার মহাকাশ বাহিনী গঠন করতে আগ্রহী ট্রাম্প!

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশযুদ্ধের জন্য ‘মহাকাশ বাহিনী’ নামে বিশেষ একটি বাহিনী গঠন করতে ইচ্ছার কথা জানিয়েছেন। এ ব্যাপারে ট্রাম্প জানান, এমন একদিন আসবে যেদিন ‘মহাকাশ বাহিনী’ নামে আমাদের সশস্ত্র বাহিনীর আলাদা একটি শাখা থাকবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ জানিয়েছে, স্যান ডিয়েগোতে এক অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প এ কথা জানান।

    এ সময় ট্রাম্প আরও বলেন, মহাকাশ নিয়ে আমার নতুন কৌশল হচ্ছে, জল, স্থল এবং আকাশের মতো মহাকাশও আমাদের কাছে এক যুদ্ধক্ষেত্র। তাই সেখানে যুদ্ধ করার জন্য মহাকাশ বাহিনী নামেও আমাদের একটি আলাদা বাহিনী থাকবে। আর সেটা হবে এক বড় ব্রেকিং স্টোরি।
    এদিকে, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন, মহাকাশে সংঘটিত হবে এমন যেকোন যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র।

  • বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

    বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

    নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

    বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    এছাড়া শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    গত সোমবার কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ জন।নিহতদের মধ্যে বিমানের ৪ ক্রুসহ ২৬ জন বাংলাদেশি।