Author: banglarmukh official

  • খালেদা জিয়া ৪ মাসের জামিন পেলেন

    খালেদা জিয়া ৪ মাসের জামিন পেলেন

    পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (১২ মার্চ) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

    আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটনি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

  • ৩৪ বছর পর বিমান দুর্ঘটনায়,শোকে ভাসছে দেশ

    ৩৪ বছর পর বিমান দুর্ঘটনায়,শোকে ভাসছে দেশ

    আজ (সোমবার) নেপালের কাঠমন্ডুতে বেসরকারি বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় বহু বাংলাদেশির প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শোকে ভাসছে দেশ। আজ (সোমবার) নেপালের কাঠমান্ডুতে বেসরকারি বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় বহু বাংলাদেশির প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

    ৩৪ বছর আগে ১৯৮৪ সালের ৪ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার এফ-২৭ (ফ্লাইট নাম্বার এস-২ এবিজে) তৎকালীন জিয়া আন্তজার্তিক বিমানবন্দরের অদূরে বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিল।

    নিহতদের মধ্যে ৪৫ জন যাত্রী ও চারজন ক্রু ছিলের। যাত্রীদের মধ্যে দুইজন বিদেশি ও ৪৩ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। ওই দুর্ঘটনায় বাংলাদেশের প্রথম বেসামরিক নারী পাইলট কানিজ ফাতেমা রোকসানা নিহত হন।

    ১৯৮৪ থেকে ২০১৮ তিন দশকের বেশি সময় পর আজ (সোমবার) একই ধরনের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। ৩৪ বছর পর বিমান বিধ্বস্তের ঘটনায় এতো বেশি বাংলাদেশি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বাংলাদেশের বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত হয়। এয়ারলাইন্সটি ৬৭ জন যাত্রী, দুইজন পাইলট ও দুইজন কেবিন ক্রু নিয়ে বাংলাদেশ সময় ১২টা ৫১ মিনিটে নেপালের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টা ২০ মিনিটে কাঠমুন্ডু বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এয়ারলাইন্সটিতে আগুণ ধরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে অদূরে একটি ফুটবল মাঠে গিয়ে পড়ে।

    নিহতদের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও অর্ধশতাধিক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম এপি বলছে, এ পর্য়ন্ত ৩৮ জন নিহত হয়েছেন।

    এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফ্লাইটে দুই শিশুসহ ৬৭ জন আরোহী ছিলেন। এদের মধ্যে পাইলট ও ক্রু ছিলেন চারজন। আরোহীদের মধ্যে ৩৩ জন বাংলাদেশি, নেপালি ৩২, একজন মালদ্বীপ এবং একজন চীনা নাগরিক ছিলেন।’
    স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ অক্টোবর প্রশিক্ষণ বিমান ডিসি-৩ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজনের প্রাণহানি ঘটে। ১৯৭৯ সালের ১৮ নভেম্বর সাভার বাজারে এফ ২৭-২০০ (এস২-এবিজি) দুর্ঘটনায় পড়লেও চারজন যাত্রীর কেউ হতাহত হয়নি।

    ১৯৮০ সালের ৩ এপ্রিল সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ছেড়ে ১০০মিটার উচ্চতায় বিমানের ইঞ্জিন বিকল হলে বোয়িং ৭০৭-৩২০সি (ফ্লাইট এস২-এবিকিউ) রানওয়েতে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ৭৪ জন যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি।

    ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর এফ২৮-৪০০০ (এস২-এসইজে) ৮৯ জন ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় সিলেট ওসমানী বিমানবন্দরে রওনা হয়। কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরের অদূরে জরুরি অবতরণ করে। ওই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

    ২০০৪ সালের ৮ অক্টোবর এফ২৮-৪০০০ (এস২-এসইএইচ) ৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটের ওসমানী বিমানবন্দরে বৃষ্টিপাতের কারণে পিচ্ছিল থাকার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

    ২০০৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে ডিসি১০-৩০ ইআর (এস২-এডিএন) ২১৬ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের সময় হেলে পড়ে ও বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি।

    ২০০৭ সালের ১২মার্চ বাংলাদেশ বিমানের এ ৩১০-৩০০ (এস২-এডিই) ২৩৬ জন যাত্রী নিয়ে দুবাই বিমানবন্দর থেকে রওনা হয়। এ সময় ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে যাওয়ায় রানওয়ের শেষ প্রান্তে গিয়ে থেমে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

  • মুশফিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

    মুশফিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

    অবিশ্বাস্য, অভাবনীয়, অবিস্মরণীয়। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের রেকর্ড গড়া এক জয় পেলো বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ম্যাচে ২১৫ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করে জিতেছে টাইগাররা। মুশফিকুর রহিমের ৩৫ বলে ৭২ রানের অবিশ্বাস্য এই ইনিংসে ঘরের মাঠের শ্রীলঙ্কাকে ২ বল আর ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ।

    এর আগে টি-টোয়েন্টিতে রান তাড়া তো নয়ই, বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ইনিংসটিই ছিল ৫ উইকেটে ১৯৩ রানের। চলতি বছরেরই ফেব্রুয়ারিতে ঢাকায় এই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ করেও হেরেছিল টাইগাররা। এবার ছাড়িয়ে গেল সেই সর্বোচ্চ সংগ্রহ।

    ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বংসী সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারেই তারা তুলে ফেলেন ৭৪ রান। অবশেষে ১৯ বলে ২ চার আর ৫ ছক্কায় ৪৩ রান করে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে যান লিটন। ভেঙে যায় বিধ্বংসী জুটিটা।

    ফিফটির খুব কাছে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। ব্যাটে ঝড়ও চলছিল। হঠাৎ থিসারা পেরেরার বলটা বুঝতে না পেরে তার হাতেই ক্যাচ তুলে দিলেন এই ওপেনার। ২৯ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় তার ৪৭ রানের ঝড়ো ইনিংসটা থেমেছে তাতেই। এরপর মুশফিকুর রহিম ২৪ বলে ফিফটি তুলে নেন। ১১ বলে ২০ রান করে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

    এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানরা কুশল মেন্ডিস আর কুশল পেরেরার ঝড়ে প্রথমে ব্যাট করে তুলে ৬ উইকেটে ২১৪ রান।

    টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারেই ৫৬ রান তুলে ফেলেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অবশেষে বিধ্বংসী এই জুটিটা ভাঙেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে স্ট্যাম্পই উড়ে যায় ২৬ রান করা দানুষ্কা গুনাথিলাকার।

    এরপর কুশল মেন্ডিস আর কুশল পেরেরা- দুই কুশল মিলে বাংলাদেশি বোলারদের উপর ভালোই তাণ্ডব চালিয়েছেন। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৮৫ রানের জুটি। অবশেষে এই জুটিটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ১৪তম ওভারে টাইগার অধিনায়কের বলে সাব্বির রহমানের ক্যাচ হয়ে ফেরেন ৩০ বলে ৫৭ করা কুশল মেন্ডিস।

    একই ওভারে দাসুন শানাকাকে শুন্য রানে আউট করে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন রিয়াদ। এই ক্যাচটিও নেন সাব্বির। এরপর তাসকিন আহমেদের বলে আরেকটি দুর্দান্ত ক্যাচ সাব্বিরের। এবার আউট ২ রান করা চান্দিমাল। তবে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে পারলেও লঙ্কানদের রানের গতি আটকাতে পারেনি টাইগাররা।

    শেষ ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজকে খেলতে গিয়ে বল উপরে তুলে দেন কুশল পেরেরা। উইকেটরক্ষক মুশফিকুর রহীমের ক্যাচ হয়ে ফেরেন ৪৮ বলে ৭৪ রান করা এই ব্যাটসম্যান। একই ওভারে এক বল পরই থিসারা পেরেরাকে শুন্য রানে নাজমুল অপুর ক্যাচ বানান মোস্তাফিজ। উপুল থারাঙ্গা অপরাজিত ছিলেন ১৫ বলে ৩২ রানে।

    এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। ১৫ মিনিট বিলম্বে টস হয়। বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

    প্রসঙ্গতঃ নিজেদের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আজকের ম্যাচটি টাইগারদের জন্য বলতে গেলে বাঁচা-মরার লড়াই।

  • প্রাথমিক সদস্য সংগ্রহে তৃণমূলে ছাত্রলীগ

    প্রাথমিক সদস্য সংগ্রহে তৃণমূলে ছাত্রলীগ

    সদস্য সংগ্রহে নামছে বাংলাদেশ ছাত্রলীগ। চলতি সপ্তাহের যেন কোনো দিন থেকেই এই কার্যক্রম শুরু করা হচ্ছে। এ কর্মসূচির উদ্বোধন করবেন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে ‘ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদ’ পুরণের ফরম ছাপানো হয়েছে।
    আজ সন্ধ্যা সাতটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সংগঠনের এই দুই শীর্ষ নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে জাতির জনকের জন্মবার্ষিকী পালন নিয়েও কথা হয় তাদের। ছাত্রলীগকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার নিদের্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের শীর্ষ দুই নেতা জানান, ছাত্রলীগে প্রাথমিক সদস্যপদ পুরণের জন্য ইতোমধ্যে ফরম ছাপানো হয়েছে। আমরা তৃণমূলে শুরু করতে চাই।
    এ প্রসঙ্গে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, ‘সন্ধ্যায় দলীয় সভানেত্রীর কার্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাত করি। তিনি সংগঠনকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দেন। আমরা সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের কথা জানাই এবং তাকে প্রধান অতিথি করে রাজধানী থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবো বলে জানাই। তিনি সময় দিলেই চলতি সপ্তাহের যে কোনো দিন কার্যক্রম শুরু করবো।’ তিনি বলেন, ‘মেধাবী, ক্লিন ইমেজ ও পরিচ্ছন্নরাই আমাদের প্রধান টার্গেট।’
    ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন  বলেন, ‘সংগঠনকে আরো শক্তিশালী  করতে প্রাথমিক সদস্য সংগ্রহ করতে তৃণমূলে যাচ্ছি। জেলা-উপজেলা-ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়ে প্রাথমিক সদস্য সংগ্রহ করবো।’ তিনি বলেন, ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে হলে কমপক্ষে তিনজন ওয়ার্ড কমিটির নেতার সুপারিশ লাগবে। কোন মাদকাসক্ত, বখাটের স্থান ছাত্রলীগে হবে না।’

  • বাবা হলেন মেসি

    বাবা হলেন মেসি

    আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি ফের বাবা হয়েছেন। স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোর গর্ভে আজ শনিবার পৃথিবীতে এলো তাদের তৃতীয় ছেলে। পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে সিরো মেসি।

    আনতোনেল্লা তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন বিধায় আজ রাতে স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচে থাকছেন না বার্সা ফরোয়ার্ড।

    এ নিয়ে ন্যু ক্যাম্পের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দলে নেই মেসি। তার জায়গায় খেলবেন জেরি মিনা।

    ছেলেকে দেখতে যাবেন বলেই স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন দলের সবচেয়ে বড় তারকা।

    আগেই স্প্যানিশ জনপ্রিয় গণমাধ্যম মার্কা জানিয়েছিল, তৃতীয় সন্তানের মুখ দেখতে তিনি খেলবেন না মালাগার বিপক্ষে। কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে মেসি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

    বিগেস্ট হ্যাটট্রিকের কথা জানিয়ে পাঁচবারের ব্যালন ডি অর’ জয়ী এই ফুটবলার নতুন সন্তানের হাতের একটি ছবি পোস্ট করেন।

    এতে ক্যাপশন হিসেবে লিখেন, সিরো মেসি এসে গেছে দুনিয়ায়। থিয়াগো, মাতেওর পর মেসির ঘরে এখন তৃতীয় ছেলে সিরো।

    গত বছর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও রোকুজ্জো এরই মধ্যে দুই সন্তানের জন্ম দিয়েছেন। তাদের নাম থিয়াগো ও মাতেও।

  • হাফিজ সাঈদের রাজনৈতিক দল নিয়ে বিস্ময় প্রকাশ ভারতের

    হাফিজ সাঈদের রাজনৈতিক দল নিয়ে বিস্ময় প্রকাশ ভারতের

    আন্তর্জাতিক ডেস্ক :

    হাফিজ সাঈদের রাজনৈতিক দল গঠিত হওয়ার রাস্তা পরিষ্কার। বৃহস্পতিবারই এনিয়ে নির্দেশ দিয়ে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তান আদালতের এই কাজে বিস্ময় প্রকাশ করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রবীশ কুমার এনিয়ে পাকিস্তানের দ্বিচারিতার প্রশ্ন তুলেছেন।

    গত বৃহস্পতিবার জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের রেজিস্ট্রেশন বাতিল করার কথা ছিল পাকিস্তানের নির্বাচন কমিশনের। কিন্তু আদালতের এই নির্দেশের পর তা আর কার্যকরী হবে না। এর একদিন আগেই জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি ৪ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয় আদালত।

    এই ইস্যু নিয়ে রবীশ কুমার বলেন, সাঈদকে মেইনস্ট্রিমে নিয়ে আসার এটি একটি প্রচেষ্টা। এর ফলে সে আগে যা করেছে, তা ঢাকা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। এটা স্পষ্ট দ্বিচারিতা। একদিকে পাকিস্তান বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে এমন কাজ করছে। একদিকে বলছে, পাকিস্তানের মাটিতে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী নেই, অন্যদিকে সাঈদের রাজনৈতিক দলকে চারা মান্যতা দিচ্ছে।

  • খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দিলেন ফখরুল

    খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দিলেন ফখরুল

    শেখ সুমন :

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে উপাধি দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শনিবার বিকালে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে তাকে এ উপাধি দেয়া হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা।

    কেন্দ্র ঘোষিত এই সমাবেশ খুলনা হাদিস পার্কে আয়োজনের কথা ছিল। পরে সেখানে আওয়ামী মহিলা লীগ পাল্টা সমাবেশের ডাক দিলে প্রশাসনের পক্ষ থেকে সেখানে ১৪৪ জারি করা হয়। পরে বিএনপি সার্কিট হাউজে করতে চাইলেও অনুমতি মেলেনি। সর্বশেষ দলীয় কার্যালয়ের সামনে করতে চাইলে সেখানেও বাধা দেয়া হয়।

  • স্বরূপকাঠিতে ন্যাশনাল সার্ভিসের বেতন নিয়ে উৎকন্ঠায় কর্মিরা

    স্বরূপকাঠিতে ন্যাশনাল সার্ভিসের বেতন নিয়ে উৎকন্ঠায় কর্মিরা

    একে তো বেকার, তার উপড়ে তিন মাস সাত দিন ধরে ধারকার্য করে ন্যাশনাল সার্ভিসের তিন মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে বেতন না পেয়ে দেনায় জর্জরিত স্বরূপকাঠির প্রথম ধাপের এক হাজার কর্মী। তার উপড়ে উপজেলা কর্মকর্তাদের ইচ্ছা অনুযায়ী কর্ম ক্ষেত্র বেধে দেওয়া ও ললনাদের দিকে আকর্ষন সব মিলিয়ে দূর্বিসহ জীবন কাটাচ্ছেন তারা।

    সরকারের মহতি উদ্যোগে গত জানুয়ারী মাসের তিন তারিখে স্বরূপকাঠীর দুই হাজার তিন শত ঊননব্বই জন বেকারের মধ্যে তিন ধাপে ভাগ করে প্রথম ধাপের এক হাজার বাছাইকৃত বেকারের তিন মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। কিন্তু ফেব্রুয়ারী মাসে তাদের প্রাপ্য হাজিরা প্রতি এক শত টাকা উপজেলার সংশ্লিস্ট দপ্তরে আসলেও আজ পর্যন্ত এক কাটা দেয়া হয়নি তাদের। উপজেলা সহকারী- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(এটিও) শাহাদাৎ হোসাইনের মাধ্যমে উক্ত সার্ভিসে প্রশিক্ষণরত দশ ললনাকে বেছে নিয়ে অনেকটা জোর করা হয় ইউএনও অফিসে কাজ করানোর জন্য। কিন্তু এক জন ব্যাতিত প্রয়োজনে চাকরি করবেনা কিন্তু সেখানে(ইউএনও অফিসে) কাজ করবেনা এমন পরিস্থিতি তৈরী হলে বাকি নয় জনকে শিক্ষাসহ বিভিন্ন দপ্তরে কাজের জন্য নিয়োগ দেয়া হয়। উপরের কথাগুলো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল নার্ভিস কর্মসূচির ৬ষ্ঠ পর্ব অনুযায়ী স্বরূপকাঠি উপজেলায় প্রথম ধাপে মেীলিক প্রশিক্ষণ গ্রহন করা কর্মীরা।

    অভিযোগ উঠেছে দশ টাকার রেপ কাগজে কর্মীদের ক্রমিক নং, কর্মীর নাম, মোট কার্য দিবস ৭৩ দিন(প্রতি ঘরে), কর্মীর উপস্থিতি(ফাকা), হাজিরা প্রতি টাকা(এক শত প্রতি ঘরে), মোট প্রাপ্য টাকা(ফাকা), একাউন্ট নম্বর প্রতি ঘরে, দশ টাকার রেভিনিউ স্টম্পের সাথে মিল করে কর্মীর প্রতি সই নেয়া হয়েছে যা মোবাইল ফোনে স্থির ছবি ধারণ করে তারা(কর্মীরা) তথ্য সংবাদকর্মীদের কে দেয়। এব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন শামীম বলেন, তাদের ভাতার জন্য বরাদ্দ এসেছে। দশ টাকার স্টাম্প সম্বলিত রেপ কাগজে মোট হাজিরা ও প্রাপ্য টাকার ঘর ফাঁকা রেখে সই নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এক হাজার লোকের হাজিরা ও টাকা বসাতে অনেকটা সময়ের ব্যাপার তাই ঘর দুটো ফাঁকা রেখে তাদের সই নেয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে যোগদান করেছে তাই তাদের একত্রিত করতে ঝামেলা হতে পারে ভেবেই আগে সই নেয়া হয়েছে।

    বিল দেয়ার ব্যাপারে তিনি বলেন, প্রশিক্ষণকালীন তাদের হাজিরা সিট করা হয়েছিল তাই উপস্থিতি দেখে ওই রেপ কাগজে বসিয়ে দেয়া হবে এবং যে যতদিন উপস্থিত হয়েছে তাকে ততদিনের টাকা দেয়া হবে, যে যতদিন অনুপস্থিত থাকবে সেটা কর্তন করা হবে। হাজিরায় বন্ধ দেয়া প্রশিক্ষণার্থীদের টাকা কি করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমার উপড় বিশ^াষ রাখেন এখান থেকে এক টাকাও নড়চর হবেনা।

    ন্যাশনাল সার্ভিসের প্রথম ধাপের প্রশিক্ষণার্থীদের মধ্যে আলোচিত বাছাইকৃত দের  কাজের জন্য জোর করার ব্যাপারে এটিও শাহাদাৎ হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমরা দশ জনকে সেখানে কাজের জন্য বাছাই করি কিন্তু নিঝুম নামের এক কর্মী ব্যাতিত অন্য নয় জনার কেউই সেখানে কাজ করতে না চাওয়ায় তাদের শিক্ষাসহ অন্যান্য দপ্তরে নিয়োগ দেয়া হয়েছে। এব্যাপারে স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোবাইলে কথা বলতে নারাজী প্রকাশ করেন।

  • বরিশাল ছাত্রদলের শুভেচ্ছায় শিক্ত সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান চুন্নু

    বরিশাল ছাত্রদলের শুভেচ্ছায় শিক্ত সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান চুন্নু

    শেখ সুমন :

    সদ্য কারাভোগ করা ছাত্রদল ডুয়েট শাখার সাবেক সভাপতি, এ্যাব এর যুগ্ম মহাসচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব, আসাদুজ্জামান চুন্নুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

    শুক্রবার তিনি বরিশালে আসলে বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে লঞ্চ ঘাট এলাকায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন।

    এসময় তার সাথে জেলা, উপজেলা ও বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, সাবেক প্রধানমন্রী বেগম খালেদা জিয়ার হাজিরা সময়ে গ্রেফতার হয়েছিলেন আসাদুজ্জামান চুন্নু। দীর্ঘ দিন কারাভোগের পরে তিনি জামিনে মুক্তি পান।

  • সকল মুসলমানের শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো চরমোনাইর বার্ষিক মাহফিল

    সকল মুসলমানের শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো চরমোনাইর বার্ষিক মাহফিল

    শেখ সুমন :

    বিশ্বের সকল মুসলমানের মানবতার কল্যাণ ও শান্তি কামনায় মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাইর ফালগুনের বার্ষিক ওয়াজ মাহফিল।

    আজ শনিবার কীর্তনখোলা নদীর তীরে লাখো ভক্ত-মুরিদান এই মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া মানাজাত পরিচালনা করেন চরমোনাই পীর সাহেব আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

    এর আগে আজ শনিবার ফজরের নামাজের পীর সাহেব চরমোনাই মাহফিলে অংশগ্রহণকারী মুসলি¬দের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেন।

    বয়ানে পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতির নসিহত করে বলেন, এ দুনিয়া থাকার জায়গা নয়। তাই কোনো বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার মোহে পড়তে থাকতে পারে না।

    তিনি আরো বলেন, দুনিয়া হলো আখেরাতের কামাইয়ের জায়গা। এখান থেকে পরকালের জীবনকে সাজাতে যারা চেষ্টা যত বেশি হবে, পেরকালে সে ততই সফলতা লাভ করবে। আপনারা বহু দূর থেকে অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, খেয়ে না খেয়ে চরমোনাইর এ ময়দানে অবস্থান করেছেন। আপনাদের আশা এবং কষ্ট তখনই সফলকাম হবে যখন আপনার দৈনন্দিন জীবনের আমলগুলো সুন্দরভাবে পালন হবে।

    পরে মোনাজাতে মহান আল্লাহর কাছে সকল পাপ ও অন্যায় থেকে মুক্তির জন্য আকুতি জানান মুসলি¬রা। দেশ-জাতি ও মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির প্রার্থণা করা হয়। দোয়া করা হয় মায়ানমারের নির্যাতিত মুসলমানদের জন্য।

    দোয়া মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো চরমোনাই ময়দান।